পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশনতারিখ১২ নভেম্বর, ২০২০সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

প্রাইমারি জব সল্যুশন · ১২ নভেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“পরশুরাম” ছদ্মনামটি কোন লেখকের?
  1. ক) রাজ শেখর বসু
  2. খ) সমরেশ মজুমদার
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) রাজ শেখর বসু
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজ শেখর বসু
ব্যাখ্যা
নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
'কালকূট', 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম।
রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কী?
  1. ক) বিপদে পড়া
  2. খ) মন্দভাগ্য
  3. গ) সৌভাগ্যের বিষয়
  4. ঘ) আনন্দের বিষয়
সঠিক উত্তর:
খ) মন্দভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্দভাগ্য
ব্যাখ্যা
ইঁদুর কপালে বাগধারাটির অর্থ- মন্দভাগ্য, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়, অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
‘কয়েকটি মৃত্যু’ উপন্যাসটি রচনা করেছেন-
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) জহির রায়হান
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
গ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
গ) জহির রায়হান
ব্যাখ্যা
জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ। তার রচিত উপন্যাসগুলো হলো -
- তৃষ্ণা
- শেষ বিকেলের মেয়ে
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস)
- বরফ গলা নদী
- আর কত দিন
- কয়েকটি মৃত্যু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
দেশের জন্য  সেবা কর’ - কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) সম্প্রদানে ষষ্ঠী
  2. খ) সম্প্রদানে চতুর্থী
  3. গ) কর্তায় শূন্য
  4. ঘ) কর্মে শূন্য
সঠিক উত্তর:
খ) সম্প্রদানে চতুর্থী
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্প্রদানে চতুর্থী
ব্যাখ্যা
সম্প্রদান কারক হয় তখন যখন স্বত্ব ত্যাগ করে কিছু দেওয়া হয়। দেশের জন্য সেবা সবাই নিঃস্বার্থভাবে করে বলেই বিবেচনা করা হয়। এবং দেশ শব্দের সাথে ষষ্ঠী বিভক্তি (র, এর) যুক্ত হয়েছে। তবে ‘দেশের জন্য’ এর কারক ও বিভক্তি হবে সম্প্রদানে চতুর্থী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
.
‘কায়েতের ঘরের ঢেঁকি’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) সৌখিন ব্যক্তি
  2. খ) কর্মঠ লোক
  3. গ) নিরীহ ব্যক্তি
  4. ঘ) অপদার্থ লোক
সঠিক উত্তর:
ঘ) অপদার্থ লোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপদার্থ লোক
ব্যাখ্যা
কচুবনের কালাচাঁদ - অপদার্থ।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
  1. ক) দা-কুমড়া
  2. খ) পঙ্কজ
  3. গ) পরিভ্রমণ
  4. ঘ) আশিবীষ
সঠিক উত্তর:
গ) পরিভ্রমণ
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিভ্রমণ
ব্যাখ্যা
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। পরি(চর্তুদিক) যে ভ্রমণ = পরিভ্রমণ। প্রবচন, অনুতাপ, প্রভাত, প্রগতি এগুলোও প্রাদি সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই
.
‘পবন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পো + বন
  2. খ) পো + এণা
  3. গ) প + অন
  4. ঘ) পো + অন
সঠিক উত্তর:
ঘ) পো + অন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পো + অন
ব্যাখ্যা
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন- নে + অন = নয়ন, নৈ + অক = নায়ক, পো + অন = পবন, গো + এষণা = গবেষণা, নৌ + ইক = নাবিক, পো + ইত্র = পবিত্র, গো + আদি = গবাদি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
'চাচা কাহিনী'র লেখক কে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) তারাপদ রায়
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের প্রথিতযশা রম্য লেখক। তার বিখ্যাত গ্রন্থগুলো দেশে-বিদেশে, জলে ডাঙ্গায়, চাচা কাহিনী।
উৎসঃ বাংলাপিডিয়া
.
'সুখবর' শব্দের 'সু' কোন উপসর্গ?
  1. ক) তৎসম
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) সংস্কৃত
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা
বাংলা ‘সু’ উপসর্গের অর্থ - উত্তম। বাংলা সু উপসর্গযোগে গঠিত শব্দ - সুনাম, সুনজর, সুখবর, সুদিন, সুকাজ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১০.
“উন্নয়ন” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উঃ + নয়ন
  2. খ) উৎ + নিয়ন
  3. গ) উৎ + নয়ন
  4. ঘ) উদ + নয়ন
সঠিক উত্তর:
গ) উৎ + নয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) উৎ + নয়ন
ব্যাখ্যা
উৎ + নত = উন্নত
উৎ + নীত = উন্নীত
উৎ + নয়ন = উন্নয়ন
উৎ + যোগ = উদ্যোগ
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১১.
“তপন” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) জলধি
  2. খ) প্রভাকর
  3. গ) বারিদ
  4. ঘ) রাতুল
সঠিক উত্তর:
খ) প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রভাকর
ব্যাখ্যা
'আফতাব' শব্দের সমার্থক অর্ক। এরূপ- সূর্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলো আফতাব শব্দের সমার্থক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১২.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের প্রয়োগ ঘটান?
  1. ক) চার ইয়ারি কথা
  2. খ) বেতাল পঞ্চবিংশতি
  3. গ) বীরবলের হালখাতা
  4. ঘ) শকুন্তলা
সঠিক উত্তর:
খ) বেতাল পঞ্চবিংশতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়। বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ এই গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।’ কোন ধরনের বাক্য?
  1. ক) মিশ্র
  2. খ) সরল
  3. গ) যৌগিক
  4. ঘ) জটিল
সঠিক উত্তর:
গ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক
ব্যাখ্যা
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন: নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৪.
“পঞ্চভূত” কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) দ্বিগু
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) দ্বন্দ
সঠিক উত্তর:
খ) দ্বিগু
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিগু
ব্যাখ্যা
শত অব্দের সমাহার = শতাব্দী।
শতাব্দী দ্বিগু সমাসের উদাহরণ।
অনুরূপভাবে, ত্রিপদী, ত্রিফলা, পঞ্চবটী, পঞ্চভূত, তেমাথা এগুলোও দ্বিগু সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৫.
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য -
  1. ক) শাহনামা
  2. খ) ইউসুফ-জুলেখা
  3. গ) লাইলি-মজনু
  4. ঘ) পদ্মাবতী
সঠিক উত্তর:
খ) ইউসুফ-জুলেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউসুফ-জুলেখা
ব্যাখ্যা
শাহ মুহম্মদ সগীরের হাতে রচিত হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’।
এবং, এ কারণে  শাহ মুহম্মদ সগীরকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে অভিহত করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৬.
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
  1. ক) দুধ থেকে ঘি হয়
  2. খ) তিল থেকে তেল হয়
  3. গ) নদীতে মাছ আছে
  4. ঘ) জল থেকে বিদ্যুৎ হয়
সঠিক উত্তর:
গ) নদীতে মাছ আছে
উত্তর
সঠিক উত্তর:
গ) নদীতে মাছ আছে
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে।
অধিকরণ কারকের উদাহরণঃ
তিলে তৈল আছে
নদীতে মাছ আছে
বনে বাঘ আছে
আকাশে চাঁদ উঠেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৭.
“বুকে ভর দিয়ে চলে যে” বাক্য সংকোচন কী হবে?
  1. ক) দামিনী
  2. খ) অজিন
  3. গ) উরগ
  4. ঘ) প্লাবক
সঠিক উত্তর:
গ) উরগ
উত্তর
সঠিক উত্তর:
গ) উরগ
ব্যাখ্যা
নির্মোক (বিশেষ্য) - সাপের খোলস।
উরগ, উরঙ্গ, উরঙ্গম - (বিশেষ্য) বুকে ভর দিয়ে চলে যে; সর্প
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৮.
“কৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) কৃষ + তি
  2. খ) কৃস + তি
  3. গ) কৃ + ষ্টি
  4. ঘ) কৃষ্ + তি
সঠিক উত্তর:
ঘ) কৃষ্ + তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃষ্ + তি
ব্যাখ্যা
ষ্‌ এর পরে ত্‌ বা থ্‌ থাকলে ত্‌ ও থ্‌ স্থানে যথাক্রমে ট ও ঠ হয়। যেমন-
বৃষ্টি - বৃষ্‌ + তি
কৃষ্টি - কৃষ্‌ + তি
ষষ্ঠ - ষষ্‌ + থ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১৯.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
  1. ক) ১৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি, অর্ধ্মাত্রার বর্ণ ৮ টি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
ভাষার মূল ভিত্তি কী?
  1. ক) অর্থবোধক বাক্য
  2. খ) শব্দ
  3. গ) বাক্য
  4. ঘ) ধ্বনি
সঠিক উত্তর:
ঘ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনি
ব্যাখ্যা

ভাষার মূল ভিত্তি - ধ্বনি।
ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি।
ভাষার মূল উপকরণ - বাক্য।
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২১.
Do you think the new manager will prove more amenable ____ our proposals?
  1. ক) in
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Amenable - willing to accept or be influenced by a suggestion.
Example - She might be more amenable to the idea if you explained how much money it would save.
Do you think the new manager will prove more amenable to our proposals?
Source: Cambridge Dictionary
২২.
'The New Arabian Night' is written by -
  1. ক) William Makepeace Thackery
  2. খ) Robert Louis Stevenson
  3. গ) Samuel L. Jackson
  4. ঘ) George Bernard Shaw
সঠিক উত্তর:
খ) Robert Louis Stevenson
উত্তর
সঠিক উত্তর:
খ) Robert Louis Stevenson
ব্যাখ্যা
Robert Louis Stevenson was a Scottish Novelist, Poet, Essayist and travel writer. His notable novels are Treasure Island, Kidnapped, The New Arabian Night, The Black Arrow, Prince Otto.
Source: Live MCQ lecture
২৩.
Which one is in singular form?
  1. ক) Oases
  2. খ) Bureau
  3. গ) Termini
  4. ঘ) Vertexes
সঠিক উত্তর:
খ) Bureau
উত্তর
সঠিক উত্তর:
খ) Bureau
২৪.
Synonym of ‘irresistible’ -
  1. ক) enticing
  2. খ) menacing
  3. গ) appalling
  4. ঘ) weary
সঠিক উত্তর:
ক) enticing
উত্তর
সঠিক উত্তর:
ক) enticing
ব্যাখ্যা
Irresistible - too attractive and tempting to be resisted; enticing; alluring.
Source: Oxford
২৫.
Quiescent means -
  1. ক) Evident
  2. খ) Revealed
  3. গ) Dormant
  4. ঘ) Auspicious
সঠিক উত্তর:
গ) Dormant
উত্তর
সঠিক উত্তর:
গ) Dormant
ব্যাখ্যা
Latent, dormant, quiescent, hidden, unrevealed, unexpressed, concealed all of them are synonymous.
Source: Oxford
২৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He will avail the opportunity.
  2. খ) I should take leave from you.
  3. গ) I have seen two deer.
  4. ঘ) Television is a wonderful discovery.
সঠিক উত্তর:
গ) I have seen two deer.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have seen two deer.
ব্যাখ্যা
অপশন গ সঠিক। কারণ, হরিণের plural form-ও deer হয়। ।
এছাড়া অপশন ক-তে avail of, খ-তে take leave of এবং ঘ-তে invention হলে বাক্যগুলো শুদ্ধ হতো।
২৭.
This dish is made _____ beef, red peppers, and herbs.
  1. ক) of
  2. খ) with
  3. গ) from
  4. ঘ) by
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা

Made from
We often use made from when we talk about how something is manufactured:

Plastic is made from oil.

Made of
We use made of when we talk about the basic material or qualities of something. It has a meaning similar to ‘composed of’:

She wore a beautiful necklace made of silver. Glass is made of bottles. 

Made out of
We usually use made out of when we talk about something that has been changed or transformed from one thing into another:

They were living in tents made out of old plastic sheets.

Made with
We use made with most often to talk about the ingredients of food and drink:

This dish is made with beef, red peppers, and herbs.
Source: Cambridge Dictionary

২৮.
He was very attentive _____ her when she was ill. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) with
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
কিছুর প্রতি মনযোগী হওয়া বুঝাতে attentive to ব্যবহার করতে হয়।
If someone is attentive, they are very helpful and take care of you: He was very attentive to her when she was ill.
Source: Cambridge Dictionary
২৯.
What type of noun is the word 'wisdom' is?
  1. ক) Collective
  2. খ) Abstract
  3. গ) Common
  4. ঘ) Material
সঠিক উত্তর:
খ) Abstract
উত্তর
সঠিক উত্তর:
খ) Abstract
ব্যাখ্যা
যে সকল noun এর বাহ্যিক অস্তিত্ব নেই অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়না তাদের abstract noun বলে।
Example: infancy, goodness, whiteness, wisdom, death, poverty, music, grammar, hatred etc.
৩০.
Your advice is no different ______ .
  1. ক) than that of the other friends
  2. খ) from the advice of the other friends
  3. গ) from those of the other friends
  4. ঘ) from that of the other friends
সঠিক উত্তর:
ঘ) from that of the other friends
উত্তর
সঠিক উত্তর:
ঘ) from that of the other friends
ব্যাখ্যা
কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়। Different থাকলে এর সাথে from হয়, than নয়। যেমনঃ Your advice is no different from that of the other friends. Modern farms are much larger than those of former times.
Source: Cliffs TOEFL
৩১.
Fill in the blank: The fire resulted _____ damage to their property.
  1. ক) from
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা
‘কোন কিছুর পরিণতিতে বা ফলস্বরূপ অন্য কিছু হওয়া অর্থে result in something ব্যবহৃত হয়। সুতরাং, শূন্যস্থানে in হবে। যেমনঃ The fire resulted in damage to their property. Frustration results in violence.
৩২.
Choose the correct sentence-
  1. ক) Surely a diplomatic solution is more preferable to war.
  2. খ) Surely a diplomatic solution is more preferable than war.
  3. গ) Surely a diplomatic solution is preferable to war.
  4. ঘ) Surely a diplomatic solution is preferable than war.
সঠিক উত্তর:
গ) Surely a diplomatic solution is preferable to war.
উত্তর
সঠিক উত্তর:
গ) Surely a diplomatic solution is preferable to war.
ব্যাখ্যা
Preferable এর সাথে to হয় এবং preferable একটি comparative quantifier বলে এর আগে more ব্যবহার করতে হয় না। যেমনঃ Surely a diplomatic solution is preferable to war.
৩৩.
The right Bangla translation of - ''At last our team came off with flying colours from the tournament.'' -
  1. ক) অবশেষে আমাদের দল টুর্নামেন্ট জিতে উড়ে উড়ে বাড়ি ফিরলো
  2. খ) অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো
  3. গ) অবশেষে আমাদের দল টুর্নামেন্টে হারের মুখ দেখলো
  4. ঘ) অবশেষে আমাদের দল এতদিনে এই টুর্নামেন্টে রঙ দেখাচ্ছে
সঠিক উত্তর:
খ) অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো
উত্তর
সঠিক উত্তর:
খ) অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো
ব্যাখ্যা

Come off with flying colours
English Meaning: have done very well (with distinction) / with complete or eminent success.
Bangla Meaning: খুব ভালো করা / জয়ী হওয়া
Ex. Sentence: At last our team came off with flying colours from the tournament./He came off with flying colours
Bangla Meaning: অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো। / তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।

৩৪.
‘Let us go out for a walk.’ - What kind of sentence is this?
  1. ক) assertive
  2. খ) imperative
  3. গ) Interrogative
  4. ঘ) negative
সঠিক উত্তর:
খ) imperative
উত্তর
সঠিক উত্তর:
খ) imperative
ব্যাখ্যা
যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে Imperative sentence বলে। এ ধরনের বাক্য verb দ্বারা শুরু হয়। যেমনঃ Let us go out for a walk. Please bring me a cup of water.
৩৫.
Which one is correct?
  1. ক) Descipline
  2. খ) Lieutenant
  3. গ) Committe
  4. ঘ) Restourant
সঠিক উত্তর:
খ) Lieutenant
উত্তর
সঠিক উত্তর:
খ) Lieutenant
ব্যাখ্যা
Lieutenant - a deputy or substitute acting for a superior.
৩৬.
The synonym of ‘offence’ is -
  1. ক) Meager
  2. খ) Scanty
  3. গ) Misdemeanour
  4. ঘ) Courtship
সঠিক উত্তর:
গ) Misdemeanour
উত্তর
সঠিক উত্তর:
গ) Misdemeanour
ব্যাখ্যা
Crime - an action or omission which constitutes an offence and is punishable by law; offence; misdemeanour.
৩৭.
I was ______ good health.
  1. ক) blessed in
  2. খ) gifted by
  3. গ) blessed with
  4. ঘ) gifted with
সঠিক উত্তর:
গ) blessed with
উত্তর
সঠিক উত্তর:
গ) blessed with
ব্যাখ্যা
Blessed with - to have something that you feel is special or lucky. Example: I was blessed with good health. She was blessed with a son.
৩৮.
Which sentence is correct?
  1. ক) Shakib know how to play cricket well.
  2. খ) Shakib knows to playing cricket well.
  3. গ) Shakib knows how to play cricket well.
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
গ) Shakib knows how to play cricket well.
উত্তর
সঠিক উত্তর:
গ) Shakib knows how to play cricket well.
ব্যাখ্যা
Sentence টি Present Indefinite Tense হওয়ায় Subject ‘He’ (3rd person singular number) এর সাথে does বসবে। এবং know how থাকলে verb in infinitive হয়। যেমনঃ Shakib knows how to play cricket well.
Source: Cliff’s Toefl
৩৯.
Singular form of 'memorandum' is -
  1. ক) memorandu
  2. খ) memoranda
  3. গ) memorandum
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) memorandum
উত্তর
সঠিক উত্তর:
গ) memorandum
ব্যাখ্যা
Memorandum নিজেই Singular.
Um যুক্ত Noun এর বহুবচনের বেলায় সাধারণত Um কে a দ্বারা প্রতিস্থাপিত করা হয়৷ যেমন- Agendum, Cranium, Datum, Memorandum এদের বহুবচন হলো যথাক্রমে Agenda, Crania, Data, Memoranda.
৪০.
একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ৩২০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাশে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা
ধরি, শিক্ষার্থীর সংখ্যা x জন। প্রশ্নমতে, x×2x = 3200
⇒2x2 = 3200
⇒x = 1600
⇒x = 40
৪১.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর এখান থেকে ২০ জন ছাত্র চলে গেলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২৮ দিন
  3. গ) ৫০ দিন
  4. ঘ) ২০ দিন
সঠিক উত্তর:
গ) ৫০ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ দিন
ব্যাখ্যা
অবশিষ্ট আছে (৩০ - ৫) = ২৫ দিন
মোট লোক = ৪০ - ২০ = ২০ জন
৪০ জনের খাবার আছে ২৫ দিনের।
∴২০ জনের খাবার আছে = ৪০×২৫/২০ = ৫০ দিনের
৪২.
x = 1 - 1/x হলে x3 + 1/x3এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) √3
  4. ঘ) 0
সঠিক উত্তর:
খ) - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) - 2
ব্যাখ্যা
এখানে, x = 1 - 1/x
⇒ x + 1/x = 1
∴  x3 + 1/x3 = (x+1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (1)3 - 3.1 
= 1 - 3 
= - 2
৪৩.
একটি ভোট কেন্দ্র উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৮৬০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ২৫০০০
  2. খ) ৩৭৫০০
  3. গ) ৪২০০০
  4. ঘ) ৪৩০০০
সঠিক উত্তর:
ঘ) ৪৩০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৩০০০
ব্যাখ্যা
এখানে, ৬০% - ৪০% = ২০% = ৮৬০০
∴ ১০০% = (৮৬০০/২০)×১০০ = ৪৩০০০
৪৪.
একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৩.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।
  1. ক) ৯০
  2. খ) ৯৫
  3. গ) ১০৫
  4. ঘ) ১১৫
সঠিক উত্তর:
ঘ) ১১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১৫
ব্যাখ্যা
১০ ইনিংসের রানের সমষ্টি ১০×৪৩.৫ = ৪৩৫। ১১ ইনিংসের রানের সমষ্টি ১১×৫০ = ৫৫০
∴ ১১ তম ইনিংসে রান করতে হবে ৫৫০ - ৪৩৫ = ১১৫
৪৫.
1 + 2 + 3 + 4 + ----- + 17 = কত?
  1. ক) 110
  2. খ) 112
  3. গ) 136
  4. ঘ) 142
অনির্ধারিত
ব্যাখ্যা
আমরা জানি,
সমষ্টি S = {n(n+1) / 2}
= {17(17 + 1) / 2}
= 153
৪৬.
একজন দোকানদার তিন হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ২৮ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ক) ক্ষতি ১২%
  2. খ) লাভ ৩%
  3. গ) লাভ ১২%
  4. ঘ) লাভ ১৬%
সঠিক উত্তর:
গ) লাভ ১২%
উত্তর
সঠিক উত্তর:
গ) লাভ ১২%
ব্যাখ্যা
৩ হালি ডিমের ক্রয়মূল্য ৭৫ টাকা হলে ৪ হালি ডিমের ক্রয়মূল্য ১০০ টাকা
১ হালি ডিমের বিক্রয়মূল্য ২৮ টাকা
অর্থাৎ, ৪ হালি ডিমের বিক্রয়মূল্য ১১২ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১১২ - ১০০ = ১২ টাকা
৪৭.
একটি ছাগল ২৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৯৫০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ২৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৯০০ টাকা
  2. খ) ২৮০০ টাকা
  3. গ) ৪৫০০ টাকা
  4. ঘ) ৫০০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্নমতে, ২৫% + ২৫% = ৯৫০ টাকা
৫০% = ৯৫০ টাকা
∴ ১০০% = ৯৫০×১০০% / ৫০% = ১৯০০ টাকা
৪৮.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫/৯
  2. খ) ৬/৯
  3. গ) ৭/৯
  4. ঘ) ৭/১২
সঠিক উত্তর:
ক) ৫/৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫/৯
ব্যাখ্যা
৫/৯ = ০.৫৬
৬/৯ = ০.৬৭
৭/৯ = ০.৭৮
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশ = ৫/৯
৪৯.
x − 1/x = 2 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 3.9
  2. খ) 4.0
  3. গ) 12
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ঘ) 14
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14
ব্যাখ্যা

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 23 + 3.2
= 14

৫০.
9x2 + 16y2
এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
  1. ক) 3xy
  2. খ) 6xy
  3. গ) 12xy
  4. ঘ) 24xy
সঠিক উত্তর:
ঘ) 24xy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24xy
ব্যাখ্যা
9x2 + 16y2
= (3x)2 + (4y)2 + 2.3x.4y - 24xy
= (3x - 4y)2 - 24xy
∴ 9x2 + 16y2 এর সাথে 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৫১.
a − 1/a = 1 হলে a2 + 1/a2 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

দেওয়া আছে, a - 1/a = 1
⇒ (a - 1/a)2 = 12
⇒ a2 + 1/a2 - 2.a.1/a = 1
∴ a2 + 1/a2 = 1 + 2 = 3

৫২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ উহার পরিসীমা ২৫০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৮০০ বর্গমিটার
  2. খ) ১৯০০ বর্গমিটার
  3. গ) ২৫০০ বর্গমিটার
  4. ঘ) ১৮০০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৫০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫০০ বর্গমিটার
ব্যাখ্যা
ধরি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক এবং প্রস্থ = ক
আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৪ক + ক) = ১০ক
প্রশ্নমতে, ১০ক = ২৫০
∴ ক = ২৫
∴ দৈর্ঘ্য = ৪ × ২৫ = ১০০ মিটার
∴ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = ১০০ × ২৫ = ২৫০০ বর্গমিটার
৫৩.
একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২ য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
১ম নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় ১ অংশ
তাহলে, ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় ১/৪ অংশ
আবার, ২য় নল দ্বারা ১২ মিনিটে ১ অংশ পূর্ণ হলে, ১ মিনিটে পূর্ণ হয় ১/১২ অংশ।
∴ দুটি নল দ্বারা একত্রে এক মিনিটে পূর্ণ হয় = (১/৪ + ১/১২) = (৩ + ১)/১২ = ১/৩ অংশ
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে ৩ মিনিটে।
৫৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ২৮
  3. গ) ৩৯
  4. ঘ) ৫৭
সঠিক উত্তর:
খ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮
ব্যাখ্যা
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x + ৫৪ = ১০x + y
⇒৯x - ৯y = ৫৪
⇒৯(x - y) = ৫৪
∴ x - y = ৬
এবং x + y = ১০
এখন,
২x = ১৬
x = ৮
এবং y = ২
∴ সংখ্যাটি = ১০ × ২ + ৮
= ২৮
৫৫.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১৮০
  2. খ) ১৯০
  3. গ) ২০০
  4. ঘ) ২১০
সঠিক উত্তর:
গ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০
ব্যাখ্যা
আমরা জানি, বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = √২৫০০ = ৫০ মিটার।
এর বেড়ার দৈর্ঘ্য হবে এর পরিসীমার সমান
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২ × (৫০ + ৫০) = ২০০ মিটার।
৫৬.
(.০১ × ১.১ × ১.২) / (০.০১ × ০.০২) এর মান কত?
  1. ক) ১২০
  2. খ) ৫৫০
  3. গ) ৬৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
(.০১ × ১.১ × ১.২) / (০.০১ × ০.০২)
= (১/১০০ × ১১০/১০০ × ১২০/১০০) / (১/১০০ × ২/১০০)
= ৬৬
৫৭.
কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৭২০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ৫৭০০
  2. খ) ৬০০০
  3. গ) ৬৩০০
  4. ঘ) ৮০০০
সঠিক উত্তর:
খ) ৬০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০০০
ব্যাখ্যা
১২% বৃদ্ধিতে লোকসংখ্যা ১১২ জন
১১২ জন বছরশেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ জন
বছর শেষে লোকসংখ্যা ৬৭২০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা = (৬৭২০ × ১০০) / ১১২ = ৬০০০ জন
৫৮.
১, ৩, ৬, ১০, ১৫, ২১ …….ধারাটির দ্বাদশ পদ কত?
  1. ক) ৫৬
  2. খ) ৬৬
  3. গ) ৭৬
  4. ঘ) ৭৮
সঠিক উত্তর:
ঘ) ৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৮
ব্যাখ্যা

এই ধারায় প্রতিটি পদ আগের দুইটি পদের ব্যাবধানের মানের সাথে ১ অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গঠিত হয়।
সপ্তম পদে ৭ বৃদ্ধি পেয়ে হবে ২৮
অষ্টম পদ হবে ২৮+৮= ৩৬
নবম পদ ৩৬+৯= ৪৫
দশম পদ হবে ৪৫+১০= ৫৫
একাদশ পদ হবে ৫৫ + ১১ = ৬৬
দ্বাদশ পদ হবে ৬৬ + ১২ = ৭৮

৫৯.
a + b = 15, a - b = 1 হলে, ab = কত?
  1. ক) 6
  2. খ) 18
  3. গ) 56
  4. ঘ) 112
সঠিক উত্তর:
গ) 56
উত্তর
সঠিক উত্তর:
গ) 56
ব্যাখ্যা
a + b = 15…..(i), a - b = 1…..(ii)
(i) + (ii) = 2a = 16 বা, a = 8 এবং b = 7
সুতরাং, ab = 8 × 7 = 56
৬০.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ২৭ দিনে
  2. খ) ৩১ দিনে
  3. গ) ৩৫ দিনে
  4. ঘ) ৩৮ দিনে
সঠিক উত্তর:
গ) ৩৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ দিনে
ব্যাখ্যা
খ ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ খ ১০〃  〃    〃      ১০/১৪ 〃
                            = ৫/৭ অংশ
∴ ক ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
   ক ২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৭/২ বা ৩৫ দিনে।
৬১.
আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে 'Poet of Politics' বা 'রাজনীতির কবি' নামে আখ্যায়িত করা হয়-
  1. ক) ইন্ধিরা গান্ধীকে
  2. খ) সুভাষ বসুকে
  3. গ) শেখ মুজিবুর রহমান কে
  4. ঘ) মহাত্মা গান্ধীকে
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান কে
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান কে
ব্যাখ্যা
মার্কিন সাময়িকী 'নিউজ উইকস’ ৫ এপ্রিল, ১৯৭১ সংখ্যার একটা নিবন্ধে বঙ্গবন্ধু‌ শেখ মুজিবুর রহমানকে Poet of Politics বা রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে।
Source: albd.org
৬২.
কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
  1. ক) জাপান
  2. খ) ব্রিটেন
  3. গ) ভুটান
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
গ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুটান
ব্যাখ্যা
যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে ল্যান্ড লকড কান্ট্রি বলে।
কিছু ল্যান্ড লকড কান্ট্রিঃ নেপাল, আফগানিস্তান, ভুটান, রুয়ান্ডা, জিম্বাবুয়ে ইত্যাদি।
উৎসঃ জাতিসংঘ
৬৩.
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) এ. এইচ. এম. কামরুজ্জামান
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি
৬৪.
বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি তৈরি করে-
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়। এটির নির্মাতা ফ্রান্সের থ্যালেস এলিনিয়া। এটির কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
উৎসঃ বিবিসি বাংলা
৬৫.
জোয়ার-ভাটার প্রধান কারণ-
  1. ক) পৃথিবীর আকর্ষণ
  2. খ) চাঁদের আকর্ষণ
  3. গ) বায়ুপ্রবাহ
  4. ঘ) সূর্যের আকর্ষণ
সঠিক উত্তর:
খ) চাঁদের আকর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাঁদের আকর্ষণ
ব্যাখ্যা
মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে‌। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও তা পৃথিবীর অনেক নিকটে৷ তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণেই প্রধানত ফুলে ফেপে উঠে৷ সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না। চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্যের উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়৷ ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
৬৬.
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি
  3. গ) মঙ্গল
  4. ঘ) শুক্র
সঠিক উত্তর:
ক) বুধ
উত্তর
সঠিক উত্তর:
ক) বুধ
ব্যাখ্যা
বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং একে গ্রহরাজ বলা হয়।
বুধ বা মার্কারি হলো সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ।
পৃথিবীর নিকটতম গ্রহ হলো ভেনাস বা শুক্র। উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
৬৭.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
  1. ক) শূন্য
  2. খ) কঠিন
  3. গ) তরল
  4. ঘ) বায়বীয়
সঠিক উত্তর:
ঘ) বায়বীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়বীয়
ব্যাখ্যা
শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে এবং সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে।
উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই, গতি কম বা বেশি হওয়ার তো প্রশ্নই আসে না।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই
৬৮.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৭৬
সঠিক উত্তর:
খ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৪
ব্যাখ্যা
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট
৬৯.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে কম?
  1. ক) বিষুব অঞ্চলে
  2. খ) পাহাড়ের ওপর
  3. গ) মেরু অঞ্চলে
  4. ঘ) পৃথিবীর কেন্দ্রে
সঠিক উত্তর:
ক) বিষুব অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
ক) বিষুব অঞ্চলে
ব্যাখ্যা

• পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর ওজন বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভরশীল।
• অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটলে বস্তুর ওজনও পরিবর্তিত হয়।
• স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়।

যে সকল কারণে ওজনের পরিবর্তন হয় নিচে তা বর্ণনা করা হলো-

• বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় g এর মান সবচেয়ে কম (৯.৭৮ মিটার/সেকেন্ড২)।
বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়।
• বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায়, ব্যাসার্ধ তত কমতে থাকে এবং g এর মান বাড়তে থাকে (৯.৮৩ মিটার/সেকেন্ড২) । এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে।
• মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। ফলে ওজনও সবচেয়ে বেশি হয় ।

• ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বতশীর্ষে বস্তুর ওজন কম হয়।

• ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়।
• পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে।

সূত্র- বিজ্ঞান বোর্ড বই, ৮ম শ্রেণি

৭০.
১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র' অনুষ্ঠানটির পরিকল্পনা করেন কে?
  1. ক) এম এ আজিজ
  2. খ) আবু হেনা মোস্তফা কামাল
  3. গ) আবদুল মান্নান
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
গ) আবদুল মান্নান
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল মান্নান
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল চরমপত্র। এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি এবং উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল।
এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং জনগণের নৈতিক মনোবল দৃঢ়করণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।
উৎসঃ বাংলাপিডিয়া
৭১.
২১ ফেব্রুয়ারিকে নিচের কোন সংগঠন 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNEP
  4. ঘ) UNICEF
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েসাইট
৭২.
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় কবে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৫ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

অর্থ্যাৎ, ইন্টারনেট ব্যবহার শুরু হয় ১৯৯৫ সালে। তবে সবার জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।

[সূত্র: বাংলাপিডিয়া]
৭৩.
ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করা হয় কোন মুঘল সম্রাটের আমলে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) সম্রাট জাহাঙ্গীর
  3. গ) সম্রাট হুমায়ুন
  4. ঘ) সম্রাট বাবর
সঠিক উত্তর:
খ) সম্রাট জাহাঙ্গীর
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট জাহাঙ্গীর
ব্যাখ্যা
মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বারোভূঁইয়াদের দমন করার সহজার্থে ১৬১০ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ইসলাম খান চিশতি ১৬১১ সালে বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করে সমগ্র বাংলা মুঘল শাসনের অধীনে আনেন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৪.
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
  1. ক) জাতীয় তথ্য কমিশন
  2. খ) দুর্নীতি দমন কমিশন
  3. গ) জাতীয় মানবাধিকার কমিশন
  4. ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সঠিক উত্তর:
ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ব্যাখ্যা
সংবিধানের সুষ্পষ্ট বিধি মোতাবেক যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, জাতীয় সংসদ, এটর্নি জেনারেলের কার্যালয় ইত্যাদি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান।
উৎসঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৫.
'A History of Saracens' বইটির লেখক কে?
  1. ক) তাহমিনা আনাম
  2. খ) আব্দুল্লাহ্‌ আবু সায়ীদ
  3. গ) সৈয়দ আমীর আলি
  4. ঘ) বেগম রোকেয়া
সঠিক উত্তর:
গ) সৈয়দ আমীর আলি
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ আমীর আলি
ব্যাখ্যা
উনিশ ও বিশ শতকে যে কজন মুসলিম মনিষী বাংলার মুসলমানদের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে সৈয়দ আমীর আলি অন্যতম। 'The Spirit of Islam' এবং 'A History of Saracens' তার রচিত দুটো বিখ্যাত বই। তিনি ১৮৭৭ সালে কলকাতায় সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। সৈয়দ আমির আলি প্রথম ভারতীয় হিসেবে ১৯০৯ সালে লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য হন। ১৯১২ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৬.
পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ৩ ডিগ্রি হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
  1. ক) ৫ মিনিট
  2. খ) ৭ মিনিট
  3. গ) ১২ মিনিট
  4. ঘ) ২০ মিনিট
সঠিক উত্তর:
গ) ১২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ মিনিট
ব্যাখ্যা
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ × ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
উৎসঃ মাধ্যমিক ভূগোল
৭৭.
১৯৭১ সালে ঢাকা শহরে 'অপারেশন সার্চ লাইট' পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
  1. ক) জেনারেল রাও ফরমান আলী
  2. খ) জেনারেল জিয়াউল রহমান
  3. গ) জেনারেল টিক্কা খান
  4. ঘ) জেনারেল ইয়াহিয়া খান
সঠিক উত্তর:
ক) জেনারেল রাও ফরমান আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনারেল রাও ফরমান আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে অভিযানের মাধ্যমে গণহত্যা চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এর নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী। ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৮.
সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছেন?
  1. ক) একুশের প্রভাত ফেরী
  2. খ) বৈশাখের বান্নি
  3. গ) মঙ্গল শোভাযাত্রা
  4. ঘ) একুশের বই মেলা
সঠিক উত্তর:
গ) মঙ্গল শোভাযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
গ) মঙ্গল শোভাযাত্রা
ব্যাখ্যা
মঙ্গল শোভাযাত্রা একটি তুলনামূলক নতুন বর্ষবরণ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছর ১লা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে এর আয়োজন করে থাকে। এটি ১৯৮৯ সালে প্রথম আয়োজন করা হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো একে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়।
উৎসঃ সংস্কৃতি মন্ত্রণালয়, বিবিসি, ডয়েচ ভেলে ও প্রথম আলো
৭৯.
কোনটি সবচেয়ে বড় ডাটার একক?
  1. ক) টেরাবাইট
  2. খ) মেগাবাইট
  3. গ) পেটাবাইট
  4. ঘ) গিগাবাইট
সঠিক উত্তর:
গ) পেটাবাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) পেটাবাইট
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে ধারণক্ষমতায় সবচেয়ে বড় ডাটার একক পেটাবাইট।
১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট
১ গিগাবাইট = ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট
১ পেটাবাইট = ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই -প্রকৌশলী মুজিবুর রহমান
৮০.
বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের পদবী কী ছিল?
  1. ক) সিপাহী
  2. খ) ফ্লাইট ক্যাপ্টেন
  3. গ) ল্যান্স নায়েক
  4. ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ গণ-
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন