পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পার্ট-১) বাংলা সাহিত্যের প্রাচীনযুগ, মধ্যযুগ এবং পত্রিকা ও সাময়িকী। পার্ট-২) ১) এটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, এসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস ও প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর। ২) ভাইরাস, ব্যাকটেরিয়া, হৃদ্পিণ্ড ও হৃদরোগ, স্নায়ু ও স্নায়ুরোগ, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, লাল নীল দীপাবলি, যেকোনো একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
'চন্দ্রাবতী' কোনটির অন্তর্গত?
  1. ক) মধ্যযুগের গীতিকবিতা
  2. খ) পূর্ববঙ্গ গীতিকা
  3. গ) মৈমনসিংহ গীতিকা
  4. ঘ) নাথ গীতিকা
ব্যাখ্যা

• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে।
• এগুলো হলোঃ
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা-
  1. ক) সমকাল
  2. খ) প্রগতি
  3. গ) কল্লোল
  4. ঘ) ক্রান্তি
ব্যাখ্যা

• কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকাঃ
- কালিকলম
- কল্লোল।
• ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকাঃ
- শিখা,
- প্রগতি,
- ক্রান্তি,
- লোকায়ত,
- সমকাল ইত্যাদি
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
পাকা আনারসে কোন ধরনের এস্টার বিদ্যমান থাকে?
  1. ক) অকটাইল অ্যাসিটেড
  2. খ) মিথাইল বিউটারেট
  3. গ) অ্যামাইল অ্যাসিটেড
  4. ঘ) ইথাইল বিউটারেট
ব্যাখ্যা

- এস্টার হলো জৈব কার্বক্সিলিক এসিডের একটি জাতক।
- এস্টার বিভিন্ন ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী।
- পাকা আনারসে ইথাইল বিউটারেট,
- পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেড,
- পাকা কমলায় অকটাইল অ্যাসিটেড,
- নাশপাতিতে ৩-মিথাইল বিউটাইল ইথানোয়েট এস্টার বিদ্যমান থাকে।

.
সুষম খাদ্যের উপাদান-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

- মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
- সুষম খাদ্যের উপাদান হচ্ছে ৬টি।
- এগুলো হলোঃ
১. শর্করা বা শ্বেতসার,
২. আমিষ বা প্রোটিন,
৩. ফ্যাট বা চর্বি,
৪. ভিটামিন বা খাদ্যপ্রাণ,
৫. খনিজ লবণ ও
৬. পানি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

.
কোনটি আদর্শ খাবার?
  1. ক) ডিম
  2. খ) মাছ
  3. গ) দুধ
  4. ঘ) ডাল
ব্যাখ্যা

- দুধ একটি আদর্শ খাবার।
- কারণ এতে সুষম খাদ্যের ৬ টি উপাদানই বিদ্যমান।
- দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে।
- এতে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে।
- দুধকে জমাট বাঁধায় রেনিন।

.
আয়োডিন পাওয়া যায়-
  1. ক) এগারিকাসে
  2. খ) মিউকরে
  3. গ) লাইকেনের
  4. ঘ) শৈবালে
ব্যাখ্যা

- সামুদ্রিক শৈবালে আয়োডিন পাওয়া যায়।
- হ্যালোজেন হলো সামুদ্রিক লবণ উৎপাদক।
- হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এই ৪ টি মৌলকেই বুঝায়।
- তাই আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক শৈবাল।

.
কোনটি ভাইরাস জনিত রোগ?
  1. ক) সিফিলিস
  2. খ) ইবোলা
  3. গ) টাইফয়েড
  4. ঘ) আমাশয়
ব্যাখ্যা

• কয়েকটি ভাইরাস জনিত রোগঃ
- জন্ডিস,
- হার্পিস,
- গুটি বসন্ত,
- জল বসন্ত,
- হাম,
- মাম্পস,
- ইনফ্লুয়েঞ্জা,
- বার্ড ফ্লু,
- সোয়াইন ফ্লু,
- পোলিও,
- এইডস,
- জলাতঙ্ক,
- নিপাহ,
- ডেঙ্গু জ্বর,
- ইবোলা,
- জিকা জ্বর ইত্যাদি।
• কতিপয় ব্যাকটেরিয়া জনিত রোগঃ
- যক্ষ্মা,
- ডিপথেরিয়া,
- হুপিংকাশি,
- ধনুষ্টংকার,
- নিউমোনিয়া,
- মেনিনজাইটিস,
- কলেরা,
- গনোরিয়া,
- সিফিলিস,
- টাইফয়েড,
- আমাশয়,
- প্লেগ,
- কুষ্ঠ ইত্যাদি।

.
জৈব রসায়নের জনক-
  1. ক) জাবির ইবনে হায়ান
  2. খ) জন ডাল্টন
  3. গ) ফ্রেডারিক উহলার
  4. ঘ) রবার্ট বয়েল
ব্যাখ্যা

- রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে।
- অর্থাৎ হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে।
- ফ্রেডারিক উহলারকে জৈব রসায়নের জনক বলা হয়।
- জৈব বস্তুর সম্পূর্ণ দহনে কার্বন-ডাই-অক্সাইড এবং অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়।

.
কোনটি বহুরূপী মৌল?
  1. ক) আর্সেনিক
  2. খ) সোডিয়াম
  3. গ) কার্বন
  4. ঘ) অক্সিজেন
ব্যাখ্যা

- প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ভৌত রূপে অবস্থান করার প্রবণতাকে বহুরূপতা বলে।
- কার্বন, ফসফরাস, সিলিকন, সালফার, জার্মেনিয়াম, বোরন, টিন ইত্যাদি মৌল বহুরূপতা প্রদর্শন করে।
- কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক।
- অদানাদার রূপভেদ হলো- কোক কার্বন, চারকোল, কয়লা ও কার্বন ব্ল্যাক।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১০.
কোনটি সবচেয়ে ভারী ধাতু?
  1. ক) লিথিয়াম
  2. খ) পারদ
  3. গ) প্লাটিনাম
  4. ঘ) নিকেল
ব্যাখ্যা

ধাতু দেখতে চকচকে। একে আঘাত করলে টুনটুন শব্দ হয়। ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।

- সবচেয়ে ভারি ধাতু - রন্টজেনিয়াম (Roentgenium)। আনবিক ভর - ২৭২.০।
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারি ধাতু - ইউরেনিয়াম (Uranium)। আনবিক ভর - ২৩৮.০৩।

- অপশনে যেগুলো আছে সেগুলোর মধ্যে মার্কারি/পারদ (Mercury) সবচেয়ে বেশি ভারি। এর আনবিক ভর - ২০০.৫৯।
- সবচেয়ে ভারী মূল্যবান ধাতু প্লাটিনাম (Platinum)। এর আনবিক ভর - ১৯৫.০৭৮

- সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম (Lithium)। এর আনবিক ভর - ৬.৯৪

১১.
দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি?
  1. ক) শ্বেতসার
  2. খ) আমিষ
  3. গ) ভিটামিন
  4. ঘ) পানি
ব্যাখ্যা

- আমিষ বা প্রোটিন ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও দেহ গঠনে প্রধান ভূমিকা পালন করে।
- শর্করা বা শ্বেতসার শক্তি উৎপাদন করে।
- চর্বি বা স্নেহ তাপ ও শক্তি উৎপাদন করে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১২.
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস-
  1. ক) পানির গতি শক্তি
  2. খ) যান্ত্রিক শক্তি
  3. গ) পানির বিভব শক্তি
  4. ঘ) রাসায়নিক শক্তি
ব্যাখ্যা

- নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে বিভবশক্তি জমা হয়।
- পানি নিচে প্রবাহিত হওয়ার সময় এই বিভবশক্তি গতিশক্তিতে পরিণত হয়।
- পানি প্রবাহের সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
- এভাবে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৩.
ক্যালসিয়াম কার্বনেটের বাণিজ্যিক নাম-
  1. ক) চুনাপাথর
  2. খ) ব্লিচিং
  3. গ) খাবার লবণ
  4. ঘ) চক
ব্যাখ্যা

- চক এর রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট।
- চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড।
- খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড।
- ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৪.
আমলকিতে কোন ভিটামিন থাকে?
  1. ক) এ
  2. খ) বি
  3. গ) সি
  4. ঘ) ডি
ব্যাখ্যা

- ভিটামিন-সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড।
- সাইট্রাস জাতীয় ফল যেমন- লেবু, কমলালেবু, মাল্টা, জাম্বুরায় প্রচুর ভিটামিন-সি পাওয়া যায়।
- টক জাতীয় ফল যেমন- আমলকি, আনারস, আমড়া।
- সবুজ শাক-সবজি ও ফল যেমন- বাঁধাকপি, ফুলকপি, পালং শাক ইত্যাদিতে ভিটামিন-সি পাওয়া যায়।
- সবচেয়ে বেশি ভিটামিন-সি সমৃদ্ধ ফল আমলকি।
- ডিম ও দুধে ভিটামিন-সি নেই।

১৫.
আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?
  1. ক) প্রোটন
  2. খ) ইলেকট্রন
  3. গ) নিউট্রন
  4. ঘ) অনাবিষ্কৃত
ব্যাখ্যা

- যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়।
- অন্যভাবে বলা যায়, এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়।
- সেইজন্য আইসোটোপ তৈরি হয় নিউট্রনের তারতম্যের কারণে।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৬.
মানুষের সুষুম্না স্নায়ু কয় জোড়া?
  1. ক) ১২
  2. খ) ৩১
  3. গ) ২৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একককে স্নায়ুকোষ বা নিউরন বলে।
- মানবদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ুকোষ।
- স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক।
- মানুষের করোটিক স্নায়ু ১২ জোড়া।
- মানুষের সুষুম্না স্নায়ু ৩১ জোড়া।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৭.
ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
  1. ক) হিলিয়াম
  2. খ) নিয়ন
  3. গ) আরগন
  4. ঘ) জেনন
ব্যাখ্যা

- পর্যায় সারণির শূন্য গ্রুপের মৌলসমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়।
- এইজন্য এদেকে নিষ্ক্রিয় গ্যাস বলে।
- নিষ্ক্রিয় গ্যাস মোট ৭টি।
- এগুলো হলো- হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ও ওগানেসন।
- ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত জেনন গ্যাস ব্যবহৃত হয়।

১৮.
যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-
  1. ক) ক্ষার
  2. খ) অম্ল
  3. গ) ক্ষারক
  4. ঘ) খর
ব্যাখ্যা
যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি হচ্ছে অম্ল।
কারণ এসিড বা অম্ল নীল লিটমাসকে লাল করে।