পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] শেষ মূহুর্তের বিশেষ প্রস্তুতি; ফুল মডেল টেস্ট – ৯ (১০০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
‘বসুমতী, তুমি কেন এতই কৃপণা’- বাক্যে ব্যবহৃত ‘বসুমতী’ শব্দের অর্থ কী?
  1. আকাশ
  2. পৃথিবী
  3. মাটি
  4. পর্বত
সঠিক উত্তর:
পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবী
ব্যাখ্যা
• বসুমতী (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [বসু+মৎ+ঈ],
অর্থ: বসুন্ধরা, পৃথিবী, মহী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. বাঞ্ছনীয়
  2. বাণী
  3. বাড়ন্ত
  4. বাতায়ন
সঠিক উত্তর:
বাঞ্ছনীয়
উত্তর
সঠিক উত্তর:
বাঞ্ছনীয়
ব্যাখ্যা

অভিধানে কোন শব্দটি আগে বসবে -
• বাঞ্ছনীয়,
- সংস্কৃত শব্দ।
অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।

অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
• বাড়ন্ত,
- বাংলা শব্দ।
অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।

• বাণী,
- সংস্কৃত শব্দ।
অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।

• বাতায়ন,
- সংস্কৃত শব্দ।
অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
ঐতিহাসিক চারটি উপন্যাসের সংকলন ‘শতবর্ষ’ এর রচয়িতা-
  1. প্রেমেন্দ্র মিত্র
  2. সানাউল হক
  3. রমেশচন্দ্র দত্ত
  4. পঞ্চানন কর্মকার
সঠিক উত্তর:
রমেশচন্দ্র দত্ত
উত্তর
সঠিক উত্তর:
রমেশচন্দ্র দত্ত
ব্যাখ্যা
⇒ শতবর্ষ:
• রমেশচন্দ্র দত্ত চারটি ঐতিহাসিক উপন্যাস রচনা করেন: বঙ্গ বিজেতা, মাধবী কঙ্কণ, রাজপুত জীবন সন্ধ্যা ও মহারাষ্ট্র জীবন প্রভাত।
• প্রথম দুটি উপন্যাসে তিনি সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়, তৃতীয়টিতে আকবরের বিরুদ্ধে রানা প্রতাপ সিংহের সংগ্রাম এবং চতুর্থটিতে শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির অভ্যুদয়ের কাহিনি বর্ণনা করেন। 
• সব কটি উপন্যাসই ১৮৭৯ সালে প্রকাশিত হয়।
• মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে “শতবর্ষ” (১৮৭৯) নামে সঙ্কলিত হয়েছিল।

⇒ রমেশচন্দ্র দত্ত:
- রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদ এবং সুপণ্ডিত ব্যক্তি।
- তিনি লেখার কাজকে তাঁর ’প্রথম প্রেম’ হিসেবে অভিহিত করেন।
- তাঁর প্রথম লেখা Three Years in Europe ১৮৭২ সালে প্রকাশিত হয়।
- তাঁর দ্বিতীয় লেখা Bengal Peasantry গ্রন্থ ১৮৭৫ সালে প্রকাশিত হয়।
- দুবছর পর প্রকাশিত হয় Bengali Literature শীর্ষক বাংলা সাহিত্যের ইতিহাস।

• তিনি দুটি সামাজিক উপন্যাস সমাজ ও সংসার রচনা করেন। প্রথমটিতে হিন্দুসমাজে বিধবা বিবাহ এবং দ্বিতীয়টিতে বিভিন্ন বর্ণের মধ্যে বৈবাহিক সম্পর্কের পক্ষে মত প্রকাশ করেন।
• বাংলা সাহিত্যে তাঁর অপর একটি অবদান হচ্ছে বাংলায় ঋগ্বেদ-এর অনুবাদ (১৮৮৫)।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।
.
“ও + অন্য স্বর” সন্ধির নিয়ম সাধিত শব্দ কোনটি?
  1. শয়ন
  2. নাবিক
  3. গবাদি
  4. নায়ক
সঠিক উত্তর:
গবাদি
উত্তর
সঠিক উত্তর:
গবাদি
ব্যাখ্যা
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন:
⇒ ও + অন্য স্বর - গো + আদি = গবাদি।
⇒ ঔ + অন্য স্বর - নৌ + ইক = নাবিক।
⇒ এ + অন্য স্বর - শে + অন = শয়ন।
⇒ ঐ + অন্য স্বর - নৈ + অক = নায়ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
অর্ধমাত্রা বিশিষ্ট ব্যাঞ্জনবর্ণ নয় কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ অর্ধমাত্রা বিশিষ্ট ব্যাঞ্জনবর্ণ নয় ‘ঝ’।

• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
- মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
- পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘কানু ছাড়া গীত নাই’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. একমাত্র অবলম্বন
  2. হতভাগ্য
  3. অত্যন্ত একগুঁয়ে
  4. অনভিজ্ঞ
সঠিক উত্তর:
একমাত্র অবলম্বন
উত্তর
সঠিক উত্তর:
একমাত্র অবলম্বন
ব্যাখ্যা

• ‘কানু ছাড়া গীত নাই’ বাগধারার অর্থ - একমাত্র অবলম্বন।
উদাহরণ: এই শর্মাকে সব কাজে ডাকতেই হবে। জানই তো, কানু ছাড়া গীত নাই।

অন্যদিকে,
‘কাঁজি ভক্ষণ নামে গোয়ালা’ বাগধারার অর্থ - হতভাগ্য।
‘কাট-গোঁয়ার’ বাগধারার অর্থ - অত্যন্ত একগুঁয়ে।
‘কেবলা হাকিম’ বাগধারার অর্থ - অনভিজ্ঞ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন- বাক্যটি কোন কালের দৃষ্টান্ত?
  1. নিত্যবৃত্ত অতীত
  2. পুরাঘটিত বর্তমান
  3. সাধারণ অতীত
  4. পুরাঘটিত অতীত
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
অতীত কালের চারটি রূপ। যথা:
১. সাধারণ অতীত কাল: যে ক্রিয়া সাধারণভাবে অতীত অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত।
যেমন: 
- বিড়াল ইঁদুরটিকে ধরল।
- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল।

২. ঘটমান অতীত কাল: অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।
যেমন:
- কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।

৩. পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন:
- দায়িত্বটি আমি পালন করেছিলাম।
- প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন।
- আমি ঐ কাজ করেছিলাম।
[বাক্যে কাজ গুলো অতীতে হয়ে গিয়েছে এবং এর রেশ এবং প্রভাবও শেষ হয়ে গিয়েছে]

৪.নিত্যবৃত্ত অতীত কাল: অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন:
- প্রতিদিন সকালে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘নয়ন’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রাপণ
  2. যাপন
  3. উৎপল
  4. লোচন
সঠিক উত্তর:
উৎপল
উত্তর
সঠিক উত্তর:
উৎপল
ব্যাখ্যা
• নয়ন,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√নী + অন],
অর্থ: চোখ, লোচন, আঁখি, প্রাপক, যাপন, ক্ষেপণ।

অন্যদিকে, 
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে - উৎপল।
.
‘বাণিজ্য’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. সংস্কৃত
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
• বাণিজ্য (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [বণিজ্+য],
অর্থ: ব্যবসায়; পণ্যদ্রব্যাদি ক্রয়বিক্রয়; অন্য দেশের সঙ্গে কারবার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
কার সম্পাদনায় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক’ প্রকাশিত হয়?
  1. কাজী নজরুল ইসলাম
  2. মোহাম্মদ আকরম খাঁ
  3. কাজী ইমদাদুল হক
  4. মহম্মদ রওশন আলী
সঠিক উত্তর:
কাজী ইমদাদুল হক
উত্তর
সঠিক উত্তর:
কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
⇒ কাজী ইমদাদুল হক:
- কাজী ইমদাদুল হক একজন শিক্ষাবিদ, সাহিত্যিক।
- তিনি ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার গোদাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক শিশুসাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন।
- ১৯২০ সালের মে মাসে ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক’। পত্রিকাটি তিন বছর চালু ছিল।
- আবদুল্লাহ উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি। এতে তৎকালীন মুসলিম সমাজের নানা দোষত্রুটি অতিশয় দক্ষতার সঙ্গে তিনি তুলে ধরেন।
- ‘আবদুল্লাহ’ কাজী ইমদাদুল হকের অসমাপ্ত উপন্যাস। কাজী ইমদাদুল হক মৃত্যুবরণ করলে অধ্যাপক কাজী আনােয়ারুল কাদির মূল লেখকের খসড়া অবলম্বনে অসমাপ্ত উপন্যাসটির ১১টি পরিচ্ছেদ রচনা করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্ত, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, আশরাফ-আতরাফ বৈষম্য, হীন স্বার্থপরতা সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ।

• কাব্য: আঁখিজল, লতিকা।
• প্রবন্ধ: প্রবন্ধমালা।
• শিশুতোষ গ্রন্থ: নবীকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
সমাসনিষ্পন্ন যেসব শব্দে ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় অর্থ প্রকাশ পায় তাকে বলে-
  1. যৌগিক শব্দ
  2. যোগরূঢ় শব্দ
  3. সাধিত শব্দ
  4. রূঢ়ি শব্দ
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
⇒ যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন:
জলদ- মূল অর্থ যে জল দেয়, ব্যবহারিক অর্থ হলো মেঘ।
পঙ্কজ- শব্দের অর্থ যা পঙ্কে জন্মে, কিন্তু ব্যবহারিক অর্থ পদ্ম।

- এরূপ আরও উদাহরণ হলো: মন্দির, জলদ, রাজপুত, অন্ন, জলধি, মহাযাত্রা, সরোজ ইত্যাদি।

অন্যদিকে,
⇒ রূঢ়ি শব্দ : 
যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন - গবেষণা (গো+এষণা) অর্থ গরু খোজা এটি প্রকৃত অর্থকে না বুঝিয়ে অন্য অর্থ বুঝাচ্ছে, তাই এটি রুঢ়ি শব্দ।

- আরো কিছু রূঢ়ি শব্দ:
হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

⇒ যৌগিক শব্দ:
যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ।
অন্যভাবে বলা যায়, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ।
যেমন:
কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত
বাবু + আনা = বাবুয়ানা, অর্থ- যিনি বাবুর ভাব নিয়ে চলেন।
পিতা + হীন = পিতৃহীন, অর্থ- যার পিতা নেই।

⇒ সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ, নবম- দশম শ্রেণী এবং (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ।
১২.
বিরতি কাল অনুসারে নিচের কোনটি ভিন্ন?
  1. প্রশ্নবোধক চিহ্ন
  2. কোলন ড্যাস চিহ্ন
  3. ইলেক চিহ্ন
  4. বিস্ময় চিহ্ন
সঠিক উত্তর:
ইলেক চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
ইলেক চিহ্ন
ব্যাখ্যা
⇒ বিরাম চিহ্ন:
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
বাংলা গদ্যরীতিতে লালিত্যসঞ্চার করেন কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. মানোএল দা আসসুম্পসাঁও
  3. উইলিয়াম কেরি
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- বিদ্যাসাগর গদ্যরীতির মধ্যে লালিত্যসঞ্চার ও নমনীয়তা আনয়নপূর্বক ভাষারীতি হিসেবে গদ্যের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে গৌরবময় অগ্রগতি সাধন করেন। 
- তিনি বাংলা ভাষার অন্তর্নিহিত ধ্বনিপ্রবাহ অনুধাবন করে বাক্যে স্বাভাবিক শব্দানুবৃত্তির রূপ প্রদান পূর্বক গদ্যরীতিতে পরিমিতিবোধ সৃষ্টি করেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের ‘প্রথম শিল্পী’ বলে অভিহিত করেছেন।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম হলো:
• 'বেতাল পঞ্চবিংশতি' (হিন্দি বৈতালপৈচ্চিসির বঙ্গানুবাদ ১৮৪৭)।
• 'শকুন্তলা' (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ, ১৮৫৪)।
• 'সীতার বনবাস’ (ভবভূতির উত্তররাম চরিত নাটকের প্রথম অঙ্কের ও রামায়ণের উত্তর কাণ্ডের বঙ্গানুবাদ, ১৮৬০)।
• ‘ভ্রান্তিবিলাস' (শেক্সপিয়ারের Comedy of Errors-এর বঙ্গানুবাদ, ১৮৬৯) ।

অন্যদিকে,
⇒ রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁও কর্তৃক ১৭৩৪ সালে রচিত এবং ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য। কিন্তু এর লিপি ছিল রোমান।

⇒ উইলিয়াম কেরি রচিত ‘কথোপকথন’ গ্রন্থে বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন বিধৃত। কথোপকথন গ্রন্থটি ছিল দ্বিভাষিক-এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৪.
‘যে রূপ ইচ্ছা’ এক কথায় বলে-
  1. দিদৃক্ষা
  2. সিসৃক্ষা
  3. যদৃচ্ছা
  4. রিরংসা
সঠিক উত্তর:
যদৃচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
যদৃচ্ছা
ব্যাখ্যা
• ‘যে রূপ ইচ্ছা’ এক কথায় বলে = যদৃচ্ছা।

অন্যদিকে,
• ‘সৃষ্টি করার ইচ্ছা’ এক কথায় বলে = সিসৃক্ষা।
• ‘দেখবার ইচ্ছা’ এক কথায় বলে = দিদৃক্ষা।
• ‘রমণের ইচ্ছা’ এক কথায় বলে = রিরংসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
বাহুল্যজনিত অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে?
  1. তোমার মতো এমন হীন চরিত্রবান লোক আমার প্রয়োজন নেই।
  2. শুধু এই কটা দিলে?
  3. ব্যাপারটা আমার আয়ত্ত নয়।
  4. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
সঠিক উত্তর:
তোমার মতো এমন হীন চরিত্রবান লোক আমার প্রয়োজন নেই।
উত্তর
সঠিক উত্তর:
তোমার মতো এমন হীন চরিত্রবান লোক আমার প্রয়োজন নেই।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: তোমার মতো এমন হীন চরিত্রবান লোক আমার প্রয়োজন নেই।
• শুদ্ধ বাক্য: তোমার মতো এমন হীনচরিত্র লোক আমার প্রয়োজন নেই।

শুদ্ধ বাক্যগুলো হলো:
- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
- শুধু এই কটা দিলে?
- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
Fill in the blank with an appropriate preposition:
The council members were hesitant to assent ____ the budget proposal without further review.
  1. from
  2. to
  3. by
  4. with
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Assent to something:
English Meaning - To agree to or give official approval to something. 
Bangla Meaning - সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ।

Example Sentence: 
- Have they assented to the terms of the contract?
- She knew that her parents would never assent to the marriage.

Complete Sentence - The council members were hesitant to assent to the budget proposal without further review. 

Source: Cambridge Dictionary. 

১৭.
Which of the following options is in singular form?
  1. Ova
  2. Formulae
  3. Memoranda
  4. Calico
সঠিক উত্তর:
Calico
উত্তর
সঠিক উত্তর:
Calico
ব্যাখ্যা
Calico - (সূতিবস্ত্র)
এর plural form হচ্ছে Calicos, Calicoes. 

Other options, 
Ova হচ্ছে Ovum (ডিম্বাণু) এর Plural form. 
Formulae হচ্ছে Formula (আইনগঠিত দলিল) এর Plural form. 
Memoranda হচ্ছে Memorandum (স্মারক) এর Plural form. 

তাই, সঠিক উত্তর হচ্ছে Calico. 
১৮.
Choose the incorrect sentence.
  1. Arhan saw me play in the field.
  2. She heard me talking at midnight.
  3. The rules forbid to smoke in all public areas of the building.
  4. Shifat advised buying a cellphone.
সঠিক উত্তর:
The rules forbid to smoke in all public areas of the building.
উত্তর
সঠিক উত্তর:
The rules forbid to smoke in all public areas of the building.
ব্যাখ্যা
• Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object থাকলে উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়। কিন্তু এদের পর object না থাকলে সেক্ষেত্রে gerund বসে। যেমন: 
- Shifat advised buying a cellphone. 
- Shifat advised me to buy a cellphone. 

• See, hear, watch- এই verb গুলির পর gerund এবং bare infinitive (to- বিহীন infinitive) উভয়ই ব্যবহৃত হয়, তবে দুই ক্ষেত্রে অর্থ একটু ভিন্ন। ঘটমান কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে gerund এবং ঘটে যাওয়া কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে bare infinitive ব্যবহৃত হয়। যেমন: 
- I saw them playing football. 
- I saw them play football. 
- Arhan saw me play in the field. 
- She heard me talking at midnight. 

• তাই 'The rules forbid to smoke in all public areas of the building.' বাক্যটি শুদ্ধ নয়। 
এর শুদ্ধরূপ হচ্ছে - The rules forbid smoking in all public areas of the building.
অথবা, The rules forbid us to smoke in all public areas of the building.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
The bird loves to repose _____ the sunny windowsill during the afternoon.
  1. on
  2. in
  3. with
  4. to
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Repose on: 
English Meaning - To rest or lie. 
Bangla Meaning - বিশ্রাম; ঘুম।
- বিশ্রাম বা ঘুমানো অর্থে Repose এর পর 'on' preposition ব্যবহৃত হয়। 

Examples:
- The bird loves to repose on the sunny windowsill during the afternoon.
- The weary traveler sought a peaceful place to repose on the sandy beach.

এছাড়াও, 
Repose something in something/somebody: (আনুষ্ঠানিক) বিশ্বাস /আস্থা স্থাপন করা।
Example - Don’t repose too much confidence in that man/his honesty. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২০.
Play every game everywhere always in your mind.
Here, which parts of speech is 'always'?
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
Always (adverb): 
English Meaning - Every time or all the time. 
Bangla Meaning - বারংবার; ক্রমাগত। 

Play every game everywhere always in your mind.
- এই বাক্যটিতে 'always' শব্দটি play (verb)- কে modify করছে। 
- আবার, 'always' is modifying the action of playing games, indicating that it should be done continuously or at all times in one's mind.
- আমরা জানি, adverb সর্বদা verb, adjective বা অন্য কোন adverb কে modify করে। 
- তাই, এখানে 'always' হচ্ছে adverb.  
২১.
This boutique offers _____ unique selection of handcrafted jewelry that you won't find anywhere else.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story. 

Complete Sentence: This boutique offers a unique selection of handcrafted jewelry that you won't find anywhere else.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
২২.
Select the meaning of the word 'Belie'.
  1. To explain a clear concept.
  2. To Discuss a straightforward action.
  3. To hide something.
  4. To reveal the truth.
সঠিক উত্তর:
To hide something.
উত্তর
সঠিক উত্তর:
To hide something.
ব্যাখ্যা
Belie (verb): 
English Meaning: To represent something falsely or to hide something.
Bangla Meaning: 
(১) ভ্রান্ত বা অসত্য ধারণা দেওয়া।
(২) প্রমাণ করতে বা প্রতিশ্রুতি রক্ষা করতে অসমর্থ হওয়া।

Synonyms: Contradict (অস্বীকার করা), Disprove (ভুল বা মিথ্যা প্রমাণ করা), Misrepresent (অসত্য/অতথ্য বিবরণ দেওয়া), Negate, (নাকচ করা) Nullify (বাতিল করা)। 
Antonyms: Reveal (ফাঁস করা; জানিয়ে দেওয়া), Testify to (সাক্ষ্য প্রদান), Prove (প্রমাণ করা), Show (প্রদর্শন করা), Demonstrate (প্রতিপাদন করা)। 

Other Forms: Belier (noun).
Example Sentence: 
1. Her calm face belied the terror she was feeling.
2. This statement belies my intentions.

Source: Live MCQ lecture. 
২৩.
The excitement in the classroom finally started to _____ after the surprise announcement.
  1. die of
  2. die down
  3. die off
  4. die in harness
সঠিক উত্তর:
die down
উত্তর
সঠিক উত্তর:
die down
ব্যাখ্যা
Die down (phrasal verb): 
English Meaning - If a sound or activity dies down, it becomes quieter or less obvious. 
Bangla Meaning - আগুনের আঁচ ক্রমে নির্বাপিত হওয়া; (শব্দ বা আওয়াজ) কমে যাওয়া। 

Complete Sentence - The excitement in the classroom finally started to die down after the surprise announcement.
অর্থ: চমকপ্রদ ঘোষণার পর অবশেষে শ্রেণীকক্ষে উত্তেজনা কমতে শুরু করে। 

Other options, 
Die off - একে একে মরে যাওয়া। 
Die of - রোগ; অনাহার বা দুঃখে মারা যাওয়া। 
Die in harness - কাজ করতে করতে মারা যাওয়া। 

Source: Live MCQ lecture. 
২৪.
Fill in the blank with the right form of the verb:
She is not experienced enough ______ complex medical procedures.
  1. handle
  2. to handle
  3. handling
  4. to handling
সঠিক উত্তর:
to handle
উত্তর
সঠিক উত্তর:
to handle
ব্যাখ্যা
• Enough (যথেষ্ট) শব্দটি adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়। 
- Adverb/adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়। 
Structure - adverb/adjective + enough + (to+verb+....) 
Example - He didn't run fast enough to win the race. 

আবার, adjective/adverb/verb + enough + for + pronoun (me/him/her, etc) + (to+verb) এরূপেও ব্যবহৃত হয়। 
Example - What he says is not clear enough for me to hear him clearly. 

• প্রদত্ত sentence এ 'experienced' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে।
- তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হবে। 

Complete Sentence - She is not experienced enough to handle complex medical procedures.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৫.
The word 'Avuncular' is the same as -
  1. Guide
  2. Crude
  3. Sordid
  4. Rapacious
সঠিক উত্তর:
Guide
উত্তর
সঠিক উত্তর:
Guide
ব্যাখ্যা
Avuncular (adjective):
English Meaning: Behaving in a kind and friendly way towards young people, like the way a kind uncle treats his nieces or nephews.
Bangla Meaning:  কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক।

Synonyms:
Counselling (পরামর্শমূলক), Advising (উপদেশমূলক), Helping (সাহায্যকারী, সাহায্যপরায়ণ), Friendly (বন্ধুভাবাপন্ন), Guide (পথ নির্দেশক)।
Antonyms:
Rude(কর্কশ), Unkind (নির্দয়), Hostile (শত্রুতামূলক), Unfriendly (বন্ধুত্বপূর্ণ নয় এমন), Crude (অসভ্য)।
 
Other Forms:
- Uncle (Noun), Avuncularly (Adverb). 

Example Sentence: 
1. An avuncular African doctor had the time to be reassuring and overflowing with human kindness.
2. He was very helpful and supported me with an avuncular attitude. 

Other options, 
Sordid - (ব্যক্তি, আচরণ) ঘৃণ্য; স্বার্থ বা হীন উদ্দেশ্য প্রণোদিত: sordid motives.
Rapacious - লোলুপ। 

Source: Live MCQ Lecture.
২৬.
Labonno walks 5 miles from point A to point B in one hour, then bicycles back to point A along the same route at 15 miles per hour. Benu makes the same round trip but does so at half of Labonno's average speed. How many minutes does Benu spend on his round trip?
  1. 80 minutes 
  2. 100 minutes 
  3. 120 minutes
  4. 160 minutes 
সঠিক উত্তর:
160 minutes 
উত্তর
সঠিক উত্তর:
160 minutes 
ব্যাখ্যা
Question: Labonno walks 5 miles from point A to point B in one hour, then bicycles back to point A along the same route at 15 miles per hour. Benu makes the same round trip but does so at half of Labonno's average speed. How many minutes does Benu spend on his round trip?

Solution: 
বাইসাইকেলে লাবণ্যের ফিরতে সময় লাগে = 5/15 = 1/3 hr = 20 min 

লাবণ্যের গড় বেগ = (5 + 5)/(60 + 20) = 10/80 miles/min 
= 1/8 miles/min 

বেণুর গড় বেগ = 1/16 miles/min 

10 মাইল যেতে বেণুর সময় লাগবে = 10 × 16 min 
= 160 min 
২৭.
In a certain pet shop, the ratio of dogs to cats to bunnies in stock is 3 : 5 : 7. If the shop carries 48 cats and bunnies total in stock, how many dogs are there?
  1. 9
  2. 12
  3. 15
  4. 21
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
Question: In a certain pet shop, the ratio of dogs to cats to bunnies in stock is 3 : 5 : 7. If the shop carries 48 cats and bunnies total in stock, how many dogs are there?

Solution: 
5x + 7x = 48 
⇒ 12x = 48 
⇒ x = 48/12 = 4 

number of dogs = 3x 
 = 3 × 4
= 12 
২৮.
What is the minimum percentage increase in the mean of set X {-4, -1, 0, 6, 9} if its two smallest elements are replaced with two different primes?
  1. 50% 
  2. 80% 
  3. 100% 
  4. 150% 
সঠিক উত্তর:
100% 
উত্তর
সঠিক উত্তর:
100% 
ব্যাখ্যা

Question: What is the minimum percentage increase in the mean of set X {-4, -1, 0, 6, 9} if its two smallest elements are replaced with two different primes?

Solution: 
old mean = - 4 - 1 + 6 + 9 /5 = 2 

-4, -1 will be replaced by 2, 3 

new mean = 2 + 3 + 6 + 9 /5 = 4 

%increase = {(4 - 2)/2} × 100%
= 100% 

২৯.
What is the ratio of the surface area of a cube to the surface area of a rectangular solid identical to the cube in all ways except that its length has been doubled?
  1. 1/2
  2. 3/5
  3. 2
  4. None of these
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
Question:  What is the ratio of the surface area of a cube to the surface area of a rectangular solid identical to the cube in all ways except that its length has been doubled?

Solution: let, each side of cube is x
surface area of cube = 6x2

length of a rectangular solid  is 2x 
surface area =  (2x2 + 4x2 + 4x2)
= 10x2

ratio = 6x2/10x2 
= 3/5
৩০.
Galib buys 5 dolls for his 5 nieces. The gifts include two identical Sun-and-Fun beach dolls, one Elegant Eddie dress-up doll, one G.I. Josie army doll, and one Tulip Troll doll. If the youngest niece doesn't want the G.I. Josie doll, in how many different ways can he give the gifts?
  1. 96
  2. 60
  3. 48
  4. 12
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
Question: Galib buys 5 dolls for his 5 nieces. The gifts include two identical Sun-and-Fun beach dolls, one Elegant Eddie dress-up doll, one G.I. Josie army doll, and one Tulip Troll doll. If the youngest niece doesn't want the G.I. Josie doll, in how many different ways can he give the gifts?

Solution: 
total ways = 5!/2! = 60 

if the the youngest niece wants the G.I. Josie doll = 4!/2! = 12 

 the youngest niece doesn't want the G.I. Josie doll, different ways = 60 - 12
= 48
৩১.
Jasim was 27 years old when he married Bela. They just celebrated their fifth wedding anniversary, and Bela's age is now 7/8 of Jasim's. How old is Bela?
  1. 22 years
  2. 25 years
  3. 28 years
  4. 31 years
সঠিক উত্তর:
28 years
উত্তর
সঠিক উত্তর:
28 years
ব্যাখ্যা
Question: Jasim was 27 years old when he married Bela. They just celebrated their fifth wedding anniversary, and Bela's age is now 7/8 of Jasim's. How old is Bela?

Solution: 
jasim's present age = 27 + 5 = 32 years
bela's age = (7/8) × 32 = 28 years 
৩২.
If logxy = 100 and log2x = 10, then the value of y is-
  1. 210
  2. 2100
  3. 21000
  4. 210000
সঠিক উত্তর:
21000
উত্তর
সঠিক উত্তর:
21000
ব্যাখ্যা

Question: If logxy = 100 and log2x = 10, then the value of y is- 

Solution:
log2x = 10
⇒ x = 210 

logxy = 100 
⇒ y = x100 
= (210)100
= 21000

৩৩.
If secθ - tanθ = 1/√3, the value of secθ.tanθ = ?
  1. 2/√3
  2. 2/3
  3. 1/2
  4. 2
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
Question: If secθ - tanθ = 1/√3, the value of secθ.tanθ = ?

Solution: 
sec2θ - tan2θ = 1
⇒ (secθ - tanθ) (secθ + tanθ) = 1
⇒ 1/√3 (secθ + tanθ) = 1
⇒ secθ + tanθ = √3

2secθ = (1/√3) + √3 = 4/√3
⇒ secθ = 2/√3
⇒ secθ = sec30
⇒ θ = 30° 

secθ.tanθ = (2/√3) × (1/√3)
= 2/3
৩৪.
The ratio of the cost price and selling price is 5 : 4, the loss percent is =?
  1. 20% 
  2. 22% 
  3. 25% 
  4. 30% 
সঠিক উত্তর:
20% 
উত্তর
সঠিক উত্তর:
20% 
ব্যাখ্যা
Question: The ratio of the cost price and selling price is 5 : 4, the loss percent is =?

Solution: 
let, cost price 5x
selling price 4x taka 

loss = {(5x - 4x)/5x} × 100% 
= (1/5) × 100%
= 20% 
৩৫.
A cow is tethered in the middle of a field with a 14 feet long rope. If the cow grazes 100 sq.ft per day, they approximately what time will be taken by the cow to graze the whole field ?
  1. 4.86 days
  2. 5.2 days
  3. 6.16 days
  4. 8 days
সঠিক উত্তর:
6.16 days
উত্তর
সঠিক উত্তর:
6.16 days
ব্যাখ্যা

Question: A cow is tethered in the middle of a field with a 14 feet long rope. If the cow grazes 100 sq.ft per day, they approximately what time will be taken by the cow to graze the whole field ?

Solution: 
Area of the field = π 142 sq.ft 
= 616  sq.ft 

Time required =616/100 
= 6.16 days 

৩৬.
If x + (1/x) = 2, then the value of x7 + (1/x5) =?
  1. 25
  2. 2
  3. 212
  4. 27
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
Question: If x + (1/x) = 2, then the value of x7 + (1/x5) =? 

Solution: 
x + (1/x) = 2
⇒ x2 + 1 = 2x 
⇒ x2 - 2x + 1 = 0 
⇒ (x - 1)2 = 0 
∴ x = 1

x7 + (1/x5)
= 17 + 1/15
= 1 + 1 
= 2
৩৭.
Two unbiased coins are tossed. What is the probability of getting at most one head?
  1. 1/4
  2. 3/5
  3. 2/3
  4. 3/4
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা

Question: Two unbiased coins are tossed. What is the probability of getting at most one head?

Solution:
Total cases = {HH, HT, TH, TT} = 4
Favorable cases = {HH, HT, TH} = 3

∴ Required Probability = 3/4

৩৮.
If TOUR is written in a certain code as 1234, CLEAR as 56784 and SPARE as 90847, what will be the 5th digit for SCULPTURE in the same code?
  1. 3
  2. 4
  3. 0
  4. 6
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
Question: If TOUR is written in a certain code as 1234, CLEAR as 56784 and SPARE as 90847, what will be the 5th digit for SCULPTURE in the same code?

Solution: 
T - 1
O - 2 
U - 3 
R - 4 
C - 5 
L - 6 
E - 7 
A - 8 
S - 9 
P - 0 

5th digit of SCULPTURE - 0 
৩৯.
On a certain sum of money, the simple interest for 2 years is Tk. 350 at the rate of 4% per annum. If it was invested at compound interest at the same rate for the same duration as before, how much more interest would be earned?
  1. Tk. 3.75
  2. Tk. 7
  3. Tk. 9
  4. Tk.35
সঠিক উত্তর:
Tk. 7
উত্তর
সঠিক উত্তর:
Tk. 7
ব্যাখ্যা
Question: On a certain sum of money, the simple interest for 2 years is Tk. 350 at the rate of 4% per annum. If it was invested at compound interest at the same rate for the same duration as before, how much more interest would be earned?

Solution: 
let, the sum be P 

350 = P × 2 × 4/100 
⇒ 350 = P × 2/25
⇒ P = 4375 

compounded interest = 4375 (1 + .04)2 - P 
= 4375 × (262/252) - 4375 
= 4732 - 4375 
= 357 taka 

difference = 357 - 350 tk 
= 7 tk.
৪০.
Length of train A is 50 % more than the train B coming from its opposite direction. Speed of train A is 40 km/hour and that of for train B is 32 km/hour and they took 15 sec time to cross each other. Find the length of train A.
  1. 120 m
  2. 135 m
  3. 150 m
  4. 180 m
সঠিক উত্তর:
180 m
উত্তর
সঠিক উত্তর:
180 m
ব্যাখ্যা
Question:  Length of train A is 50 % more than the train B coming from its opposite direction. Speed of train A is 40 km/hour and that of for train B is 32 km/hour and they took 15 sec time to cross each other. Find the length of train A.

Solution: 
let, length of train B is x km 
length of train A is x + .5x = 1.5x 

(x + 1.5x) / (40 + 32) = 15/3600 
⇒ 2.5x = (15 × 72) / 3600 
⇒ x = (15 × 72) / (3600 × 2.5) = 0.12 km 

length of train A  = 1.5 × 0.12
= 0.18 km 
= 180 m
৪১.
If x and y are prime integers and x < y, which of the following cannot be true?
  1. xy is even
  2. y + xy is even
  3. 2x + y is even
  4. x + y is odd
সঠিক উত্তর:
2x + y is even
উত্তর
সঠিক উত্তর:
2x + y is even
ব্যাখ্যা
Question: If x and y are prime integers and x < y, which of the following cannot be true? x is even y + xy is even x + y is odd 2x + y is even.

Solution: 
2x is always even.
y is always odd

We know, odd + even = odd
So 2x + y must be odd
৪২.
Who was the first Bangladeshi winner of K2?
  1. Musa Ibrahim
  2. Wasfia Nazreen
  3. Nishat Majumdar
  4. Rebecca Hamid
সঠিক উত্তর:
Wasfia Nazreen
উত্তর
সঠিক উত্তর:
Wasfia Nazreen
ব্যাখ্যা
- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2.
- এটি কারাকুম রেঞ্জে অবস্থিত। 
- K2 বিজয়ী প্রথম বাংলাদেশি - ওয়াসফিয়া নাজরীন।
 
- মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা, ডেইলি স্টার।
৪৩.
What is the name of the Central Bank of the UK?
  1. Central Bank of England Federation
  2. People's Bank of England
  3. Bank of England
  4. National Bank of England
সঠিক উত্তর:
Bank of England
উত্তর
সঠিক উত্তর:
Bank of England
ব্যাখ্যা
• UK এর কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England.

• কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank.
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Reserve Bank of India (RBI).
- চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: People's Bank of China. 


Source: respective bank website.  
৪৪.
Where is the Trafalgar Square situated?
  1. United States
  2. China
  3. England
  4. Germany
সঠিক উত্তর:
England
উত্তর
সঠিক উত্তর:
England
ব্যাখ্যা
• ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

উৎস: ব্রিটানিকা।
৪৫.
What is the content of the Cartagena Protocol?
  1. Prohibition of landmines
  2. Biosafety
  3. Reduction of emissions of ozone-depleting substances
  4. Conservation of wetlands and their resources
সঠিক উত্তর:
Biosafety
উত্তর
সঠিক উত্তর:
Biosafety
ব্যাখ্যা
• কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। 
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।

• এক নজরে কার্টাগেনা প্রটোকল:
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল। 
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল। 

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।
৪৬.
Which of the following organizations gives the Champion of the Earth award?
  1. UNESCO
  2. UNICEF
  3. WIPO
  4. UNEP
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
• UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

সূত্র: UNEP ওয়েবসাইট।
৪৭.
Who was in charge of education, local government and social welfare department of the Mujibnagar government?
  1. Tajuddin Ahmad
  2. AHM Qamaruzzaman
  3. Khandaker Mushtaq Ahmad
  4. M. Mansoor Ali
সঠিক উত্তর:
Tajuddin Ahmad
উত্তর
সঠিক উত্তর:
Tajuddin Ahmad
ব্যাখ্যা
• মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ: 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলাম- উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত)। 
- তাজউদ্দীন আহমদ- প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 
- খন্দকার মোশতাক আহমদ- মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 
- এম মনসুর আলী- মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
- এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৪৮.
Which country has the highest number of pyramids in the world?
  1. Egypt
  2. Iraq
  3. Sudan
  4. Mexico
সঠিক উত্তর:
Sudan
উত্তর
সঠিক উত্তর:
Sudan
ব্যাখ্যা
• সর্বাধিক পিরামিডের মালিক দেশটির নাম সুদান।
- মিশরে পিরামিডের সংখ্যা ১৩৮, সেখানে সুদানে পিরামিডের সংখ্যা ২৫৫।
- সুদানের পিরামিডগুলো তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব এক হাজার ৭০ থেকে ৩৫০ অব্দে, কুশ নামের রাজাদের শাসনামলে।
- তবে এগুলো তৈরি হয়েছে মিশরে পিরামিড তৈরি হওয়ার রেওয়াজ চালু হওয়ার ৫০০ বছর পরে।
- মিশরের শ্রেষ্ঠত্ব উচ্চতায়ও। কুশি পিরামিডগুলোর উচ্চতা ছয় থেকে ৩০ মিটার (২০ থেকে ৯৮ ফুট) পর্যন্ত।
- যেখানে মিশরের পিরামিডগুলোর গড় উচ্চতা ১৩৮ মিটার বা ৪৫৩ ফুট। 

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো। 
৪৯.
In which year did Bangladesh become a member of WIPO?
  1. 1985
  2. 1980
  3. 1975
  4. 1972
সঠিক উত্তর:
1985
উত্তর
সঠিক উত্তর:
1985
ব্যাখ্যা
• WIPO:
 - WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।
- বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাঙ।

সূত্র-WIPO এর ওয়েবসাইট।
৫০.
Which of the following pairs is not correct?
  1. Bacteria : Robert Hooke
  2. Tuberculosis Germs : Robert Koch
  3. Anatomy : Vesalius
  4. Homeopathy : Hahnemann
সঠিক উত্তর:
Bacteria : Robert Hooke
উত্তর
সঠিক উত্তর:
Bacteria : Robert Hooke
ব্যাখ্যা
- ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
- তিনি এদের নাম দেন Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। তাই তাকে Father of Bacteriology অর্থাৎ ব্যাকটেরিওলজির জনক বলা হয়।

- যক্ষ্মা ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দিয়ে হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে থাকে। ড. রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। 

- ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তাকে হোমিওপ্যাথি চিকিৎসার জনক বলা হয়।
 
- আন্দ্রেয়াস ভেসলিয়াস ছিলেন একজন বেলজিয়ান অ্যানাটমিস্ট এবং চিকিৎসক
 তাকে আধুনিক শারীরবিদ্যার জনক বলে মনে করা হয় এবং তার কাজ ধরে  আধুনিক চিকিৎসার সূচনা হয়।

সুতরাং Bacteria : Robert Hooke সঠিক নয়। লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 
 
উৎস:  উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ohsu.edu। 
৫১.
Which UN agency publishes the Annual 'Trade and Development Report'?
  1. World Bank
  2. UNCTAD
  3. MIGA
  4. WTO
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল: 
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৫২.
What is the name of the current Finance Secretary of Bangladesh?
  1. Kazi Ghulam Mahbub
  2. Gazi Hasan chaudhuri
  3. Md. Khairuzzaman Majumdar
  4. Muzaffar Ahmad Chowdhury
সঠিক উত্তর:
Md. Khairuzzaman Majumdar
উত্তর
সঠিক উত্তর:
Md. Khairuzzaman Majumdar
ব্যাখ্যা
• দেশের বর্তমান অর্থসচিব:
- অর্থ বিভাগের সচিবের পদটিকে অর্থসচিব বলা হয়ে থাকে।
- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
- খায়েরুজ্জামান মজুমদার বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
- খায়েরুজ্জামান আগে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন।
- পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৫৩.
What is the full form of MIGA?
  1. Multilateral Innovation Guarantee Agency
  2. Multiple Investment Guarantee Agency
  3. Multinational Investment Guarantee Agency
  4. Multilateral Investment Guarantee Agency
সঠিক উত্তর:
Multilateral Investment Guarantee Agency
উত্তর
সঠিক উত্তর:
Multilateral Investment Guarantee Agency
ব্যাখ্যা
• MIGA:
- (MIGA) - হচ্ছে বিশ্বব্যাংকের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের একটি।
- MIGA এর পূর্ণরুপ হচ্ছে - Multilateral Investment Guarantee Agency 
- উদ্দেশ্য - উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।
- বর্তমান সদস্য - ১৮২ টি (উন্নয়নশীল ১৫৪ টি এবং শিল্পোন্নত দেশ ২৮টি)
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। 

প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD). 
2. International Finance Corporation (IFC). 
3. Multilateral Investment Guarantee Agency (MIGA). 
4 International Center for Settlement of Investment Disputes (ICSID). 
5. International Development Association (IDA). 

সূত্র: Website (World Bank) & Britannica.com
৫৪.
The currency of Thailand is -
  1. Kyat
  2. Baht
  3. Yen
  4. Yuan
সঠিক উত্তর:
Baht
উত্তর
সঠিক উত্তর:
Baht
ব্যাখ্যা
• The currency of Thailand is Baht. 

• অন্যদিকে: 
- ইউয়ান (Yuan) হলো চীনের মুদ্রার নাম। 
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট (Kyat)।
- জাপানের মুদ্রার নাম Japanese yen. 

সূত্র: ব্রিটানিকা ও স্ব স্ব দেশের ওয়েবসাইট। 
৫৫.
What is the national sport of Canada?
  1. Ice hockey
  2. Baseball
  3. Rugby
  4. Cricket
সঠিক উত্তর:
Ice hockey
উত্তর
সঠিক উত্তর:
Ice hockey
ব্যাখ্যা
• কানাডার জাতীয় খেলা ২টি - 
- Ice hockey হলো কানাডার national winter sport.
- lacrosse হলো কানাডার national summer sport. 

অন্যদিকে: 
- Baseball হলো যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা।  
- Rugby হলো New Zealand এর জাতীয় খেলা।   
- ক্রিকেট Antigua and Barbuda, Australia, Barbados, Grenada, Guyana, and Jamaica এর জাতীয় খেলা। 

সূত্র: National Sports of Canada Act -1994 and Britannica.
৫৬.
How many categories of Nobel Prize Awards are awarded each year?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৫৭.
Bangladesh is not a member of -
  1. OIC
  2. OPEC
  3. IMF
  4. ILO
সঠিক উত্তর:
OPEC
উত্তর
সঠিক উত্তর:
OPEC
ব্যাখ্যা
• বাংলাদেশ OPEC এর সদস্য নয়। 

• অন্যদিকে: 
- বাংলাদেশ OIC এর সদস্য হয় ১৯৭৪ সালে। 
- বাংলাদেশ IMF এর সদস্য হয় ১৯৭২ সালে। 
- বাংলাদেশ ILO এর সদস্য হয় ১৯৭২ সালে।  

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
৫৮.
What does Nano Second mean?
  1. 10- 3 Second
  2. 10- 6 Second
  3. 10- 9 Second
  4. 10- 12 Second
সঠিক উত্তর:
10- 9 Second
উত্তর
সঠিক উত্তর:
10- 9 Second
ব্যাখ্যা
1 Nano Second = 10- 9 Second

১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগকে ১ ন্যানো সেকেন্ড বলে। অর্থাৎ ১ ন্যানো সেকেন্ড=১০- ৯ সেকেন্ড |

- ১ মিলি সেকেন্ড = ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ।
- ১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ।
- ১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
- ১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ।

উৎস: Britannica.com.
৫৯.
Which device is the principal part of any digital computer system?
  1. Hard Disk
  2. CPU
  3. Memory
  4. Control Unit
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
- Central Processing Unit (CPU) is the principal part of any digital computer system.
- CPU is composed of the main memory, control unit, and arithmetic-logic unit.
- It constitutes the physical heart of the entire computer system.

Source: britannica.com.
৬০.
Who invented the QWERTY keyboard?
  1. Steve Jobs
  2. Brian Shams
  3. Anderson Palimar
  4. Christopher Latham Sholes
সঠিক উত্তর:
Christopher Latham Sholes
উত্তর
সঠিক উত্তর:
Christopher Latham Sholes
ব্যাখ্যা
Christopher Latham Sholes was an American inventor who invented the QWERTY keyboard.
Christopher Latham Sholes has been called the ''Father of the Typewriter.'' Although he did not invent it, he did develop the first practical commercial machine. Sholes also developed the Qwerty keyboard that is still in use today.
It is the most common keyboard arrangement.

Source: MIT and Britannica.
৬১.
What is Android?
  1. Toy
  2. Laptop Hardware
  3. Operating System
  4. A satellite
সঠিক উত্তর:
Operating System
উত্তর
সঠিক উত্তর:
Operating System
ব্যাখ্যা
The Android operating system is a mobile operating system that was developed by Google to be primarily used for touchscreen devices, cell phones, and tablets.
Its design lets users manipulate the mobile devices intuitively, with finger movements that mirror common motions, such as pinching, swiping, and tapping.

Android, which is based on Linux, an open source operating system for personal computers, was first developed by the American search engine company Google Inc.

Source : britannica and investopedia.
৬২.
What type of network is it when the computers in a building are networked?
  1. CAN
  2. LAN
  3. WAN
  4. MAN
সঠিক উত্তর:
LAN
উত্তর
সঠিক উত্তর:
LAN
ব্যাখ্যা
LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা-
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৩.
A program that converts an entire source program into machine language at once is called a/an-
  1. Simulator
  2. Compiler
  3. Interpreter
  4. Commander
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা
কম্পাইলার(compiler):
কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে।
কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান)
৬৪.
What is the shortcut-key for manual line break?
  1. Dlt+ Enter
  2. Alt + Enter
  3. Shift + Enter
  4. Space + Enter
সঠিক উত্তর:
Shift + Enter
উত্তর
সঠিক উত্তর:
Shift + Enter
ব্যাখ্যা
Shift + Enter is the shortcut-key for manual line break.

MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৬৫.
Which one is not an input device?
  1. Keyboard
  2. Scanner
  3. Mouse
  4. Speaker
সঠিক উত্তর:
Speaker
উত্তর
সঠিক উত্তর:
Speaker
ব্যাখ্যা
 কম্পিউটারে উপাত্ত পাঠানোর জন্য যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
- Input Devices: Keyboard, Mouse, Joystick, Scanner, Digital Camera, Web Camera, Digitizer, OMR, OCR, etc.

- প্রক্রিয়াকরণের পর ফলাফলকে মানুষের বোধগম্য করে উপস্থাপন করতে কম্পিউটারের যে অংশ এ কাজটি করে থাকে তাকে আউটপুট ডিভাইস বলে।
- Output Devices: Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, etc.

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-1, এসএসসি ও দাখিল ভোকেশনাল।