পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
Exam - 23 Subject: ICT Topic Computer Peripherals, Computer Architecture, Computer Performance, Computer in Practical Fields, Number Systems of Computer, Operating Systems, Embedded Computer, History of Computer, Types of Computers, Computer Program, Database System, MS Office, Digital Device, Computer & IT Related Abbreviations.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
A webcam is considered as which type of device?
  1. Output
  2. System
  3. Input
  4. Analogue
সঠিক উত্তর:
Input
উত্তর
সঠিক উত্তর:
Input
ব্যাখ্যা

• Webcam বা ওয়েবক্যামেরা হলো একটি ইনপুট ডিভাইস কারণ এটি বাইরের দৃশ্য বা স্থির চিত্র ধারণ করে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। এটি মূলত ভিডিও চ্যাটিং বা লাইভ স্ট্রিমিংয়ের সময় ব্যবহারকারীর ভিডিও ইনপুট হিসেবে গ্রহণ করে প্রসেসরের কাছে পাঠায়।

ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। উদাহরণ:
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। উদাহরণ:
- মনিটর, 
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। উদাহরণ:
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম, 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
How many bits make up one byte?
  1. 10 bits
  2. 8 bits
  3. 16 bits
  4. 32 bits
সঠিক উত্তর:
8 bits
উত্তর
সঠিক উত্তর:
8 bits
ব্যাখ্যা

• বিট ও বাইট:
- ১ বাইট = ৮ বিট।

- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলেবিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান। ব্রিটানিকা।

.
Which of the following is a Linux-based operating system?
  1. Windows
  2. Android
  3. Mac OS
  4. MS-DOS
সঠিক উত্তর:
Android
উত্তর
সঠিক উত্তর:
Android
ব্যাখ্যা

• অ্যান্ড্রয়েড (Android) মূলত লিনাক্স কার্নেলের (Linux Kernel) একটি বিশেষ সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গুগল এটিকে মোবাইল ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় করার জন্য লিনাক্স আর্কিটেকচার ব্যবহার করে তৈরি করেছে।
- অন্যদিকে উইন্ডোজ বা ম্যাক ওএস সম্পূর্ণ আলাদা কার্নেল ব্যবহার করে কাজ করে।

• Android:
- Android হল সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য একটি অপারেটিং সিস্টেম। 
- Android 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি Android Inc. এর একটি প্রকল্প হিসাবে শুরু হয়েছিল, ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য। 
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম হয়ে ওঠে। 
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. Android Inc. কিনে নেয়।
- Google-এ, Android টিম তাদের প্রকল্পটিকে ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম Linux-এর উপর ভিত্তি করে তৈরি করার সিদ্ধান্ত নেয়।

অন্যান্য অপশন:
- Windows: এটি মাইক্রোসফটের তৈরি একটি ক্লোজড-সোর্স অপারেটিং সিস্টেম যা নিজস্ব এনটি (NT) কার্নেল ব্যবহার করে।
- Mac OS: এটি অ্যাপলের তৈরি একটি অপারেটিং সিস্টেম যা মূলত ইউনিক্স (Unix) ভিত্তিক হলেও এটি লিনাক্স থেকে সম্পূর্ণ আলাদা।
- DOS: এটি একটি পুরনো টেক্সট-ভিত্তিক অর্থাৎ কমান্ড-লাইন ইন্টারফেস ভিত্তিক সিস্টেম যা লিনাক্সের সাথে সম্পর্কিত নয়।

উৎস: ব্রিটানিকা।

.
The ASCII code of 'b' is?
  1. 66
  2. 97
  3. 98
  4. 67
সঠিক উত্তর:
98
উত্তর
সঠিক উত্তর:
98
ব্যাখ্যা

• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- এটি কম্পিউটারে ব্যবহৃত একটি অত্যন্ত জনপ্রিয় আলফানিউমেরিক কোড।
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-8 কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
• ইংরেজি ছোট হাতের অক্ষরগুলোর ডেসিমাল মান 97 থেকে 122 পর্যন্ত।
-  উদাহরণস্বরূপ: a = 97, b = 98, c = 99, d = 100 … z = 122।
• ইংরেজি বড় হাতের অক্ষরগুলোর ডেসিমাল মান 65 থেকে 90 পর্যন্ত।
উদাহরণস্বরূপ: A = 65, B = 66, C = 67 … Z = 90।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
What is the software used in embedded systems generally called?
  1. Shareware
  2. Cloud-native application
  3. Firmware
  4. Application Software
সঠিক উত্তর:
Firmware
উত্তর
সঠিক উত্তর:
Firmware
ব্যাখ্যা

• এমবেডেড সিস্টেমে ব্যবহৃত সফটওয়্যারকে ফার্মওয়্যার (Firmware) বলা হয়। 
- ফার্মওয়্যার হলো এক ধরনের বিশেষায়িত সফটওয়্যার যা হার্ডওয়্যার ডিভাইসের ROM (Read-Only Memory) বা Flash Memory-তে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং ডিভাইসের মৌলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাউটার, স্মার্টফোন ইত্যাদি ডিভাইসে ফার্মওয়্যার ব্যবহৃত হয়।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশ হিসেবে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং নির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম (ROM) নিয়ে গঠিত।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Auburn University Samuel Ginn College of Engineering [link]

.
Which of the following was the world's first electronic computer?
  1. ABACUS
  2. ENIAC
  3. EDVAC
  4. EDSAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা

• ENIAC (Electronic Numerical Integrator and Computer) হলো বিশ্বের প্রথম সাধারণ উদ্দেশ্যসম্পন্ন (General Purpose) পূর্ণাঙ্গ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। এটি ১৯৪৬ সালে জে. প্রেসপার একার্ট (J. Presper Eckert) এবং জন মকলি (John Mauchly) কর্তৃক উদ্ভাবিত হয়। এটি ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল এবং এর মাধ্যমেই কম্পিউটারের প্রথম প্রজন্ম (First Generation of Computers)-এর সূচনা হয়।

• ENIAC:
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটার ENIAC.

• UNIVAC:
- ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক- ফিতা ব'বহার করা হয়েছিল।

• EDVAC:
- EDVAC কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের কিছু সুবিধা ছিল।

• EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- অনেকেই একে প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।

• ABACUS:
- এটি মূলত একটি প্রাচীন যান্ত্রিক গণনাকারী যন্ত্র, কোনো ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার নয়।

সূত্র:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা [link].

.
A program that translates the entire source code into machine code at once is known as a/an _______
  1. Interpreter
  2. Assembler
  3. Compiler
  4. Loader
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা

• কম্পাইলার হলো এমন একটি অনুবাদক প্রোগ্রাম যা হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ সোর্স কোডকে (Source Code) একবারে পড়ে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর করে। এটি পুরো প্রোগ্রামের ভুলগুলো (Errors) একসাথে রিপোর্ট করে। সি (C) বা সি++ (C++) এর মতো ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ব্যবহৃত হয়।

• কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে পুরোপুরি মেশিন ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

• কম্পাইলারের কাজ:
- সোর্স (উৎস) প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট(বস্তু) প্রোগ্রাম তৈরি করা।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো।
- প্রোগ্রামের যেকোনো ভুল-ত্রুটি সংশোধন করা।

• কম্পাইলারের বৈশিষ্ট্য:
- পুরো প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে।
- প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক দ্রুত।
- ডিবাগিং বা প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় বেশি লাগে।

অন্যান্য অপশন:
- Interpreter: এটি সোর্স কোডকে একবারে অনুবাদ না করে লাইন বাই লাইন অনুবাদ এবং এক্সিকিউট করে।
- Assembler: শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
- Loader: এটি কোনো অনুবাদক নয়, বরং এক্সিকিউটেবল ফাইলকে মেমরিতে লোড করে রান করার ব্যবস্থা করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Data Mining can be used in the banking sector for ______
  1. Risk Management
  2. Credit Card Fraud Detection
  3. Customer Segmentation
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা

• ব্যাংকিং সেক্টরে ডেটা মাইনিং (Data Mining) একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। এটি বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে এমন সব প্যাটার্ন বা তথ্য খুঁজে বের করে যা ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ করে। ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), ক্রেডিট কার্ড জালিয়াতি শনাক্তকরণ (Fraud Detection) এবং গ্রাহকদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা (Segmentation)—এই প্রতিটি ক্ষেত্রেই ডেটা মাইনিং প্রযুক্তি অপরিহার্য ভূমিকা পালন করে।

• ডেটা মাইনিং (Data Mining): 
- ডেটা মাইনিং মূলত বিজনেস ইন্টেলিজেন্স এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্সে ব্যবহৃত হয়।
- এটি ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন এবং অ্যাসোসিয়েশন রুল লার্নিংয়ের মতো কৌশল ব্যবহার করে।
- এর মাধ্যমে বড় ডেটাসেট থেকে অসংলগ্ন তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছেঁকে তোলা হয়।
- ডেটা মাইনিংয়ে মেশিন লার্নিং, পরিসংখ্যান এবং ডাটাবেস সিস্টেমের সমন্বয় ঘটানো হয়।
- বিপণন, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• ব্যাংকিংয়ে ডেটা মাইনিং-এর প্রধান প্রয়োগসমূহ:
- Risk Management: গ্রাহকের ঋণ পরিশোধের ক্ষমতা এবং ক্রেডিট স্কোর বিশ্লেষণ করে লোন প্রদানের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
- Fraud Detection: অস্বাভাবিক লেনদেনের প্যাটার্ন শনাক্ত করে ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিং জালিয়াতি দ্রুত ধরা সম্ভব হয়।
- Customer Segmentation: গ্রাহকদের আয়, খরচ এবং অভ্যাসের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, যাতে নির্দিষ্ট গ্রাহকের জন্য নির্দিষ্ট ব্যাংকিং প্রোডাক্ট অফার করা যায়।
- Direct Marketing: কোন গ্রাহক কোন অফারে সাড়া দিতে পারেন, তা ডেটা মাইনিং-এর মাধ্যমে আগেভাগেই অনুমান করা যায়।

উৎস:
১। ব্রিটানিকা। [link]
২। Application of Data Mining Techniques in the Banking Sector [ResearchGate]

.
What does WiMAX stand for?
  1. Worldwide International Standard for Microwave Access
  2. Wireless Maximum Communication
  3. Worldwide Interoperability for Microwave Access
  4. Wireless Interconnection for Mobile Access
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা

• ওয়াইম্যাক্স (WiMAX):
- ওয়াইম্যাক্স (WiMAX)–এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির IEEE মান (Standard) হলো IEEE 802.16।
- “WiMAX” নামটি প্রদান করে WiMAX Forum, যা ২০০১ সালের জুন মাসে গঠিত হয়।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তারবিহীন (Wireless) পদ্ধতিতে বিস্তৃত এলাকাজুড়ে প্রদান করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারীরা বৃহৎ ভৌগোলিক এলাকায় সহজেই ইন্টারনেট অ্যাকসেস সুবিধা পায়।
 
• ওয়াইম্যাক্সের সুবিধাসমূহ:
- ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াই-ফাই হটস্পটে ইন্টারনেট সেবা প্রদান করা যায়।
- ক্যাবল ও DSL-এর বিকল্প হিসেবে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা সম্ভব।
- প্রত্যন্ত অঞ্চলেও ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা যায়, এমনকি যেখানে টেলিফোন সংযোগ পৌঁছায়নি সেখানেও।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে তথ্য ও টেলিযোগাযোগ সেবা একসাথে প্রদান করা যায়।
- এটি নিরাপদ (Secure) ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
Why is MICR considered highly secure for banking transactions?
  1. It only works with a biometric scan
  2. It uses 256-bit encryption
  3. It requires expensive paper
  4. It is difficult to forge or alter
সঠিক উত্তর:
It is difficult to forge or alter
উত্তর
সঠিক উত্তর:
It is difficult to forge or alter
ব্যাখ্যা

• MICR (Magnetic Ink Character Recognition) প্রযুক্তি ব্যবহারের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হলো এর বিশেষ চুম্বকীয় কালি (Magnetic Ink)। এই কালিতে আয়রন অক্সাইড থাকে যা রিডার মেশিনের মাধ্যমে একটি নির্দিষ্ট সিগন্যাল তৈরি করে। সাধারণ প্রিন্টার বা ফটোকপি মেশিনে এই চুম্বকীয় বৈশিষ্ট্য আনা সম্ভব নয় বলে জাল চেক শনাক্ত করা খুব সহজ হয়। এছাড়া বিশেষ ফন্ট (যেমন E-13B) ব্যবহারের ফলে এটি নকল করা বা তথ্য পরিবর্তন করা প্রায় অসম্ভব। 

MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/Reader.
MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়‍্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উল্লেখ্য:
- সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে। তবে অপশনে Recognition না থেকে শুধু reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader দেয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১১.
Which of the following is known as PDA?
  1. Palmtop 
  2. Mainframe 
  3. Laptop
  4. Workstation
সঠিক উত্তর:
Palmtop 
উত্তর
সঠিক উত্তর:
Palmtop 
ব্যাখ্যা

• PDA-এর পূর্ণরূপ হলো Personal Digital Assistant। পামটপ (Palmtop) কম্পিউটারকে মূলত পিডিএ (PDA) বলা হয়। কারণ এটি হাতের তালুতে রেখে ব্যবহার করা যায় এবং এটি একজন ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে ক্যালেন্ডার, নোটবুক, এবং ডায়েরির মতো কাজগুলো ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করে। বর্তমানে আধুনিক স্মার্টফোনগুলো পিডিএ-র জায়গা দখল করে নিয়েছে।

• পামটপ কম্পিউটার বা PDA:
- PDA এর পূর্ণরূপ হলো Personal Digital Assistant.
- ১৯৯৩ সালে ইলেকট্রনিক নির্মাতারা পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট তৈরি করেন।
- পিডিএ এর প্রাথমিক সংস্করণ ছিল অ্যাপলের নিউটন।
- এ ধরনের কম্পিউটার ক্ষুদ্রাকৃতির এবং দেখতে অনেকটা ক্যালকুলেটরের ন্যায়, এটি হেল্ড বা পকেট কম্পিউটার নামেও পরিচিত।
- সাধারণত টাচ স্ক্রিন ও ডিজিটাল পেনের সাহায্যে এ জাতীয় কম্পিউটারগুলো নিয়ন্ত্রন করা হয়।
- স্প্রেডশিটের ছোট আকারের কাজ, লেখালেখি, প্রয়োজনীয় টেলিফোন নম্বর, তারিখ, এজেন্ডা তৈরি করে রাখা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটারগুলো ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
Which of the following is a modifier key?
  1. F2
  2. Home
  3. Backspace
  4. Ctrl
সঠিক উত্তর:
Ctrl
উত্তর
সঠিক উত্তর:
Ctrl
ব্যাখ্যা

• Ctrl (Control) হলো একটি মডিফায়ার কী কারণ এটি অন্য কোনো কী-এর সাথে সমন্বিত হয়ে বিশেষ কমান্ড বা শর্টকাট (যেমন: Ctrl+C) হিসেবে কাজ করে। মডিফায়ার কী মূলত কোনো কী-এর সাধারণ আউটপুটকে পরিবর্তন বা মডিফাই করার জন্য ব্যবহৃত হয়। Shift এবং Alt-ও মডিফায়ার কী-এর অন্তর্ভুক্ত।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। নেভিগেশন কী এর মধ্যে রয়েছে: Arrow keys, Home key, End key, Page Up, Page Down, Insert, Delete ইত্যাদি। 

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Ctrl (Control), Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• আলফানিউমেরিক কী:
- (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা।

১৩.
Who is known as the father of the C programming language?
  1. Dennis Ritchie
  2. Bjarne Stroustrup
  3. James Gosling
  4. Guido van Rossum
সঠিক উত্তর:
Dennis Ritchie
উত্তর
সঠিক উত্তর:
Dennis Ritchie
ব্যাখ্যা

• Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।

• সি প্রোগ্রামিং ভাষা:
- ডেনিস রিচি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে UNIX অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য প্রথম C ভাষা তৈরি করেন।
- ১৯৭০ সালে PDP-11 কম্পিউটারে প্রথম C প্রোগ্রামিং ভাষা প্রয়োগ করা হয়েছিলো।
- ১৯৭২ সালে এই ভাষার প্রথম রিলিজ হয়।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main() ফাংশন থাকে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।
- ডেনিস রিচি (Dennis Ritchie) এবং কেন থম্পসন (Ken Thompson) একত্রে ইউনিক্স (Unix) অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন।

অন্যান্য অপশন:
- Bjarne Stroustrup: সি++ (C++) ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন, যা মূলত সি-এর একটি অবজেক্ট ওরিয়েন্টেড সংস্করণ।
- James Gosling: জাভা (Java) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক।
- Guido van Rossum: পাইথন (Python) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, যা বর্তমানে অত্যন্ত জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। ব্রিটানিকা।

১৪.
What is the full form of NPSB?
  1. National Payment Settlement Bangladesh
  2. National Payment System Bangladesh
  3. National Processing System of Bangladesh
  4. National Payment Switch Bangladesh
সঠিক উত্তর:
National Payment Switch Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
National Payment Switch Bangladesh
ব্যাখ্যা

• NPSB (National Payment Switch Bangladesh) হলো Bangladesh Bank পরিচালিত একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক, যা দেশের সব ব্যাংকের ATM, POS এবং interbank electronic transaction সংযুক্ত করে।

• NPSB:
- NPSB এর পূর্ণরূপ হলো National Payment Switch Bangladesh (NPSB).
- NPSB বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, Bangladesh Bank পরিচালিত একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক।
- এটি দেশের সব ব্যাংকের ATM, POS এবং interbank electronic transaction সংযুক্ত করে।
- NPSB অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে অ্যাকাউন্ট এবং কার্ড ভিত্তিক লেনদেনের জন্য আন্তঃকার্যক্ষমতা নিশ্চিত করে।
- কার্ড ও অনলাইন ভিত্তিক লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ২৭ ডিসেম্বর, ২০১২ তে এই সিস্টেমটি চালু করে।
- NPSB পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (ATM), পয়েন্ট অফ সেলস (POS), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৫.
Which of the following is considered as volatile memory?
  1. Flash Memory
  2. Hard Disk
  3. Cache Memory
  4. EEPROM
সঠিক উত্তর:
Cache Memory
উত্তর
সঠিক উত্তর:
Cache Memory
ব্যাখ্যা

• ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি হলো সেই মেমোরি যা কেবলমাত্র বিদ্যুৎ সরবরাহ থাকাকালীন তথ্য ধরে রাখতে পারে। Cache Memory (ক্যাশ মেমোরি) হলো অত্যন্ত দ্রুতগতির একটি ভোলাটাইল মেমোরি যা সিপিইউ-এর খুব কাছাকাছি থাকে এবং প্রসেসিংয়ের সময় সাময়িকভাবে ডেটা জমা রাখে। বিদ্যুৎ চলে গেলে এতে থাকা সমস্ত ডেটা মুছে যায়। RAM এবং Registers-ও ভোলাটাইল মেমোরির অন্তর্ভুক্ত।

• ক্যাশ মেমরি (Cache Memory):
এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।

অন্যান্য অপশন:
- Flash Memory: নন-ভোলাটাইল, বিদ্যুৎ বন্ধ হলেও তথ্য সংরক্ষণ করে। এটি USB ড্রাইভ ও SSD-তে ব্যবহৃত হয়।
- Hard Disk: একটি নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, যেখানে চুম্বকীয় প্রযুক্তি দিয়ে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
- EEPROM: এটি একটি নন-ভোলাটাইল মেমোরি যা বিদ্যুৎ সংযোগ ছাড়াও ডাটা ধরে রাখে এবং বিশেষ বৈদ্যুতিক সিগন্যাল দিয়ে তথ্য মুছে পুনরায় লেখা যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১৬.
Which Generative AI is used for creating images from text prompts?
  1. DALL-E
  2. AlphaGo
  3. Dropbox
  4. ElevenLabs
সঠিক উত্তর:
DALL-E
উত্তর
সঠিক উত্তর:
DALL-E
ব্যাখ্যা

• DALL-E হলো একটি বিশেষায়িত জেনারেটিভ এআই মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের দেওয়া লিখিত প্রম্পট বা বর্ণনা থেকে সম্পূর্ণ নতুন ছবি তৈরি করতে পারে। এটি কয়েক বিলিয়ন প্যারামিটার সমৃদ্ধ একটি নিউরাল নেটওয়ার্ক যা ভাষার গভীর অর্থ বুঝতে পারে এবং সেই অনুযায়ী শৈল্পিক বা বাস্তবসম্মত দৃশ্য ফুটিয়ে তোলে। 
- টেক্সট-টু-ইমেজ জেনারেট করার আরও কিছু জনপ্রিয় এআই মডেল: Midjourney, Stable Diffusion, Google Imagen, Nano Banana ইত্যাদি।

• Generative Al:
- Generative AI এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা নতুন কনটেন্ট (যেমন লেখা, ছবি, অডিও, ভিডিও) তৈরি করতে পারে।
- এটি মানুষের মতো উত্তর তৈরি করে, কারণ এটি ডেটা থেকে ভাষার ধরন ও প্যাটার্ন শেখে। উদাহরণ: ChatGPT, DALL-E, Gemini, Claude ইত্যাদি।
- এটি large language model (LLM) বা deep neural network ব্যবহার করে।
- এই মডেলগুলো বিশাল এবং বহুমুখী ডেটাসেটের উপর প্রশিক্ষিত।
- LLM মূলগতভাবে একটি পরবর্তী-শব্দ পূর্বাভাসকারী (Next-Word Predictor) হিসাবে কাজ করে।

• DALL-E এর বৈশিষ্ট্য:
- এটি ওপেনএআই (OpenAI) দ্বারা তৈরি একটি টেক্সট-টু-ইমেজ (Text-to-image) মডেল।
- এর সর্বশেষ সংস্করণ DALL-E 3 অত্যন্ত নিখুঁতভাবে প্রম্পট অনুসরণ করতে পারে।
- জিরো-শট লার্নিং (Zero-shot learning) ব্যবহার করে এমন সব ছবি তৈরি করতে পারে যা আগে কখনো দেখেনি।
- এটি জেনারেটিভ অ্যাডভারসারিয়াল নেটওয়ার্ক এবং ডিফিউশন মডেলের উন্নত প্রযুক্তির সংমিশ্রণ।

• অন্যান্য অপশন:
- AlphaGo: গুগল ডিপমাইন্ডের একটি বিশেষ এআই যা শুধুমাত্র বোর্ড গেম খেলার কৌশল নিয়ে কাজ করে।
- Dropbox: ফাইল সংরক্ষণের ক্লাউড স্টোরেজ সার্ভিস।
- ElevenLabs: এআই ভয়েস জেনারেটর যা শুধুমাত্র টেক্সটকে অডিওতে রূপান্তর রূপান্তর করে, ছবি নয়।

উৎস: ব্রিটানিকা। [link]

১৭.
Which technology was introduced in the third generation of computers?
  1. Microprocessors
  2. Transistors
  3. Vacuum Tubes
  4. Integrated Circuits
সঠিক উত্তর:
Integrated Circuits
উত্তর
সঠিক উত্তর:
Integrated Circuits
ব্যাখ্যা

• কম্পিউটারের তৃতীয় প্রজন্মে একক ট্রানজিস্টরের পরিবর্তে একটি সিলিকন চিপের ওপর অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার শুরু হয়। জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস এই প্রযুক্তি উদ্ভাবন করেন। এটি কম্পিউটারকে আকারে ছোট, দ্রুততর এবং অনেক বেশি সাশ্রয়ী করে তোলে।

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম/জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
Which of the following is a character-based or text-based operating system?
  1. Android
  2. Windows XP
  3. Windows 7
  4. MS-DOS
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা

• MS-DOS বা Microsoft Disk Operating System হলো একটি টেক্সট-ভিত্তিক অপারেটিং সিস্টেম। একে CUI (Character User Interface) বা CLI (Command Line Interface) বলা হয়, কারণ এখানে আইকন বা গ্রাফিক্সের বদলে লিখে কমান্ড দিতে হয়। এটি ১৯৮০-এর দশকে পিসিগুলোতে বহুল ব্যবহৃত হতো যেখানে ব্যবহারকারীকে হার্ডওয়্যার এবং ফাইল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সরাসরি নির্দেশাবলী টাইপ করতে হতো। আধুনিক অপারেটিং সিস্টেমের মতো এতে কোনো দৃশ্যমান বা গ্রাফিক্যাল উইন্ডো না থাকায় এর গতি ছিল অত্যন্ত দ্রুত এবং মেমরি ব্যবহারের হার ছিল খুবই সীমিত।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

১। বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম
২। চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম

• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, Android ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

১৯.
Which of the following is an open-source DBMS?
  1. Oracle
  2. PostgreSQL
  3. Microsoft Access
  4. Microsoft SQL Server
সঠিক উত্তর:
PostgreSQL
উত্তর
সঠিক উত্তর:
PostgreSQL
ব্যাখ্যা

• PostgreSQL হলো একটি ওপেন-সোর্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)। ওপেন-সোর্স (Open-source) হওয়ার অর্থ হলো এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত এবং এটি ব্যবহারের জন্য কোনো লাইসেন্স ফি দিতে হয় না। এটি তার উচ্চতর ডেটা ইন্টিগ্রিটি এবং স্কেলেবিলিটির জন্য ব্যাংক এবং বড় আইটি প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

• কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স DBMS হলো:
- MySQL
- PostgreSQL
- Maria DB
- MongoDB
- Cassandra
- SQLite
- Cubrid

অন্যান্য অপশন:
- Oracle: ক্লোজড-সোর্স বা প্রোপাইটারি ডাটাবেস সফটওয়্যার যার লাইসেন্স ফি অনেক বেশি।
- Microsoft Access: মাইক্রোসফটের একটি বাণিজ্যিক ডাটাবেস টুল যা মূলত ছোট আকারের ডেটাবেস তৈরির জন্য ব্যবহৃত হয়।
- Microsoft SQL Server: মাইক্রোসফটের একটি এন্টারপ্রাইজ লেভেল RDBMS, যা সম্পূর্ণ বাণিজ্যিক এবং ক্লোজড-সোর্স।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রসফটের অফিসিয়াল ওয়েবসাইট।

২০.
Which of the following is an object-oriented programming language?
  1. Pascal
  2. C
  3. FORTRAN
  4. Java
সঠিক উত্তর:
Java
উত্তর
সঠিক উত্তর:
Java
ব্যাখ্যা

• জাভা (Java) হলো একটি অত্যন্ত জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (OOPL)। এটি মূলত 'Class' এবং 'Object' ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জাভার একটি প্রধান বৈশিষ্ট্য হলো 'Write Once, Run Anywhere' (WORA), যার মানে হলো একবার লেখা প্রোগ্রাম যেকোনো প্ল্যাটফর্মে চালানো সম্ভব। জেমস গসলিং (James Gosling) ১৯৯৫ সালে সান মাইক্রোসিস্টেমসে এটি উদ্ভাবন করেন।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডেটা এবং ইনস্ট্রাকশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট। মেসেজ আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- C++, Java, Python, C# ইত্যাদি হলো Object-Oriented Programming ভাষা।

• মূলত ছয়টি প্রাথমিক ধারণার মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট (Object)
২. ক্লাস (Class)
৩. মেসেজ (Message)
৪. পলিমরফিজম (Polymorphism)
৫. ইনহেরিটেন্স (Inheritance)
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)

অন্যান্য অপশন:
- C, Pascal এবং FORTRAN হলো Structured Programming ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১.
Which Excel function is used to vertically search for a value in the first column of a table?
  1. COUNTIF
  2. SEARCH
  3. VLOOKUP
  4. LEFT
সঠিক উত্তর:
VLOOKUP
উত্তর
সঠিক উত্তর:
VLOOKUP
ব্যাখ্যা

• VLOOKUP:
- VLOOKUP এর পূর্ণরূপ হলো 'Vertical Lookup'।
- এই ফাংশনটি এক্সেলের একটি বড় টেবিল বা ডেটাসেটের প্রথম কলামে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে এবং সেই একই রো (Row) থেকে অন্য কোনো কলামের মান প্রদর্শন করতে ব্যবহৃত হয়।

- এটি বৃহৎ ডেটা সেটে দ্রুত তথ্য খুঁজে বের করার জন্য অত্যন্ত কার্যকর।

• মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।

উৎস: Microsoft Support Website. [link]।

২২.
Which SQL command is used to remove a stored function from the database permanently?
  1. CREATE
  2. DROP
  3. REMOVE
  4. DELETE
সঠিক উত্তর:
DROP
উত্তর
সঠিক উত্তর:
DROP
ব্যাখ্যা

• ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে (DBMS) কোনো অবজেক্ট যেমন টেবিল, ইনডেক্স বা ফাংশন সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য DROP স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এটি একটি Data Definition Language (DDL) কমান্ড। ফাংশন মুছতে সাধারণত DROP FUNCTION function_name; সিনট্যাক্স ব্যবহার করা হয়।

• ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ:
- যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে। ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা:
১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL):
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হলো:
- Create statement,
- Drop statement,
- Alter statement,
- Rename statement.

২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML):
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।
• ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হলো:
- Insert statement,
- Delete statement,
- Update statement.

উল্লেখ্য:
- CREATE: এটি নতুন ডাটাবেজ অবজেক্ট (যেমন টেবিল বা ফাংশন) তৈরি করতে ব্যবহৃত হয়, মুছতে নয়।
- REMOVE: এসকিউএল-এ অবজেক্ট ডিলিট করার জন্য 'REMOVE' নামে কোনো স্ট্যান্ডার্ড বা অফিসিয়াল কমান্ড নেই।
- DELETE: এটি একটি DML কমান্ড যা টেবিলের ভেতরের নির্দিষ্ট রেকর্ড বা ডেটা মোছার জন্য ব্যবহৃত হয়, কিন্তু ডাটাবেস অবজেক্ট বা স্ট্রাকচার মুছে ফেলে না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
What is the decimal equivalent of (1101011)2?
  1. 85
  2. 97
  3. 102
  4. 107
সঠিক উত্তর:
107
উত্তর
সঠিক উত্তর:
107
ব্যাখ্যা

Question:  What is the decimal equivalent of (1101011)2?

Solution:
• (1101011)2 কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে 107 হয়।
(1101011)2 হলো একটি বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর করতে, আমরা প্রতিটি বিটকে তার স্থানের মান দিয়ে গুণ করি এবং সবগুলো যোগ করি।

1101011 = (1 × 26) (1 × 25) + (0 × 24) + (1 × 23) + (0 × 22) + (1 × 21) + (1 × 20)
= (64 + 32 + 8 + 2 + 1)
= 107

২৪.
What does RTOS stand for in embedded systems?
  1. Remote Terminal Operating System
  2. Real-Time Operating System
  3. Run-Time Optimization System
  4. Resource Task Operating Software
সঠিক উত্তর:
Real-Time Operating System
উত্তর
সঠিক উত্তর:
Real-Time Operating System
ব্যাখ্যা

• RTOS এর পূর্ণরূপ হলো Real-Time Operating System।
- RTOS হলো এমন একটি অপারেটিং সিস্টেম যা অত্যন্ত দ্রুত এবং সুনির্দিষ্ট সময়সীমার (Time-bound) মধ্যে কাজ সম্পন্ন করতে সক্ষম। সাধারণ অপারেটিং সিস্টেম (যেমন- Windows) যেখানে ইউজার ইন্টারফেস এবং মাল্টিটাস্কিংকে গুরুত্ব দেয়, সেখানে RTOS ডেডলাইন এবং কাজের নিশ্চয়তাকে (Determinism) অগ্রাধিকার দেয়। এটি এমবেডেড ডিভাইসের মেমোরি এবং প্রসেসরকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন যেকোনো ইনপুটের বিপরীতে তাৎক্ষণিক আউটপুট পাওয়া যায়।

• রিয়েলটাইম অপারেটিং সিস্টেম (Real-Time Operating System): 
- রিয়েল টাইম সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনো ক্ষতি না হয়।
- এটি সাধারণত এমন পরিবেশে ব্যবহৃত হয় যেখানে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এমবেডেড সিস্টেম, রোবোটিক্স, অটোমোটিভ সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম।
- এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং।
- তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না।
- কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
- উদাহরণ: টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

• কিছু রিয়েলটাইম অপারেটিং সিস্টেম: 
- FreeRTOS, 
- VxWorks,
- QNX, 
- ThreadX,
- RTLinux ইত্যাদি।

সূত্র:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)। 
২। আইবিএম ওয়েবসাইট। [link]