পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পরীক্ষা - ৩ বিষয় - বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; ৬. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ/উক্তি। এবং Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
অনুদ্ধারকৃত পদের মধ্যে কোনটি তন্ত্রীপা রচিত?
  1. ২৩নং 
  2. ২৪নং  
  3. ২৫নং
  4. ৪৮নং 
সঠিক উত্তর:
২৫নং
উত্তর
সঠিক উত্তর:
২৫নং
ব্যাখ্যা

• চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের পদ সংখ্যা: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
- উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।
- অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি।
- এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্ৰ। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার
করেন।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
'এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
  1. ফটিক 
  2. মৃন্ময়ী
  3. সমাপ্তি 
  4. হৈমন্তী
সঠিক উত্তর:
হৈমন্তী
উত্তর
সঠিক উত্তর:
হৈমন্তী
ব্যাখ্যা

• 'হৈমন্তী' ছোটগল্প:
- 'হৈমন্তী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
- 'হৈমন্তী' গল্পে 'হৈমন্তী'র ডাকনাম ছিলো শিশির।
- 'হৈমন্তী' ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম।
- গল্পের উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।

গল্পের আরও কিছু বিখ্যাত উক্তি-
- এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।
- জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।
- আমি পাইলাম ইহাকে পাইলাম।
- সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।
- অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।
- আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে।

উৎস: হৈমন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'বাংলার স্কট' বলা হয় কাকে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. মাইকেল মধুসূদন দত্ত 
  3. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  4. অমিয় চক্রবর্তী 
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের প্রখ্যাত ঔপন্যাসিক ও প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে "বাংলার স্কট" বলা হয়। ইংরেজি ঐতিহাসিক রোম্যান্স-উপন্যাস রচয়িতা স্যার ওয়াল্টার স্কটের লেখার শৈলী এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ উপন্যাস রচনার সাথে সাদৃশ্য থাকায় সমালোচকরা বঙ্কিমচন্দ্রকে এই উপাধিতে ভূষিত করেছেন।  

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি 'সাহিত্য সম্রাট' নামেও পরিচিত।

অন্যদিকে, 
• মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বাঙালি কবি ও নাট্যকার, যিনি বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক এবং ‘মহাকবি’ হিসেবে সমধিক পরিচিত। তিনি ‘অমিত্রাক্ষর ছন্দ’ ও ‘সনেট’ এর জনক। তাঁকে ‘আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি’ এবং ‘দত্তকুলোদ্ভব কবি’ বলেও আখ্যায়িত করা হয়। 

• বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য 'অপরাজেয় কথাশিল্পী' উপাধিতে ভূষিত হন। এছাড়াও, তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট (D.Litt) উপাধি লাভ করেন। 

• আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ ও রবীন্দ্রোত্তর যুগের কবি অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬) বুদ্ধদেব বসু কর্তৃক "কবির কবি" উপাধিতে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি অন্যতম "তিরিশের কবি" বা "পঞ্চপাণ্ডব" কবি হিসেবে পরিচিত।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
"চর্যাপদ বাংলা ভাষায় রচিত" এটি প্রথম স্বীকৃতি দেন কে?
  1. ড. বিজয়চন্দ্র মজুমদার
  2. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. ড. প্রবোধচন্দ্র বাগচী
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর:
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

চর্যাপদ বিষয়ক গবেষণা:
• ড. বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রপথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। ১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।

• ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. সুকুমার সেন, ড. শশিভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে- চর্যাপদ বাংলা ভাষায় রচিত।

• ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন। • ১৯৪৬ সালে ড. শশিভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।

• বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
চট্টল ধর্মমণ্ডলী কর্তৃক আবদুল করিমকে কোন উপাধিতে ভূষিত করা হয়?
  1. সাহিত্য রত্ন
  2. সাহিত্য সুমুদ্র 
  3. সাহিত্য বিশাধ  
  4. সাহিত্য বিশারদ
সঠিক উত্তর:
সাহিত্য বিশারদ
উত্তর
সঠিক উত্তর:
সাহিত্য বিশারদ
ব্যাখ্যা

আবদুল করিম চট্টল ধর্মমণ্ডলী কর্তৃক 'সাহিত্য বিশারদ' উপাধিতে ভূষিত হন। এবং নদীয়া সাহিত্য সভা তাঁকে 'সাহিত্যসাগর' উপাধি দিয়ে সম্মানিত করেন।

উল্লেখ্য, 
• 'শেখ ফজলুল করিম' এর উপাধি সাহিত্য- বিশারদ।

অন্যদিকে,
- 'নজিবর রহমান' এর উপাধি- সাহিত্য রত্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
কার সম্পাদনায় 'সেক শুভোদয়া' গ্রন্থটি ১৩৩৪ বঙ্গাব্দে মুদ্রিত হয়? 
  1. মণীন্দ্রমোহন বসু
  2. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. সুকুমার সেন
  4. ড. মুহাম্মদ এনামুল হক
সঠিক উত্তর:
সুকুমার সেন
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার সেন
ব্যাখ্যা

• সেক শুভোদয়া:
- 'সেক শুভোদয়া' অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন। 'সেক শুভোদয়া' হলায়ুধ মিশ্র রচিত গদ্য-পদ্য মিশ্রিত একটি 'চম্পুকাব্য'
- অশুদ্ধ বাংলা ও প্রচুর ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যাওয়ায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'সেক শুভোদয়া' কে dog sanskrit বলেছেন।
ড. মুহাম্মদ এনামুল হকের মতে, 'সেক শুভদয়া' খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা।
- শেখ জালালুদ্দীন তাবরেজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান রাজা লক্ষ্মণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন। গ্রন্থে বেশ কিছু বাংলা ছড়া ও বাগ্‌ধারার ব্যবহার লক্ষ করা যায়।
- গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থটিতে অধ্যায় আছে ২৫টি। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ প্রকাশ করেন 'কায়স্থ' পত্রিকায়।
- সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় ১৩৩৪ বঙ্গাব্দে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।

.
'প্ৰদীপ নিবিয়া গেল।'- উক্তিটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
  1. দুর্গেশনন্দিনী 
  2. কপালকুণ্ডলা
  3. চন্দ্রশেখর
  4. বিষবৃক্ষ 
সঠিক উত্তর:
কপালকুণ্ডলা
উত্তর
সঠিক উত্তর:
কপালকুণ্ডলা
ব্যাখ্যা

• 'কপালকুণ্ডলা' উপন্যাস:
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় সার্থক উপন্যাস 'কপালকুণ্ডলা'।
- এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে।
- বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
- উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।

এই উপন্যাসের বিখ্যাত উক্তি:
- 'পথিক তুমি পথ হারাইয়াছ' কপালকুণ্ডলা নবকুমারকে বলে।'
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্ৰদীপ নিবিয়া গেল।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

.
বাংলা গদ্যরীতির বিকাশে কোন পত্রিকার গুরুত্ব অপরিসীম?
  1. সবুজপত্র
  2. তত্ত্ববোধিনী
  3. পরিচয় 
  4. কল্লোল 
সঠিক উত্তর:
সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
সবুজপত্র
ব্যাখ্যা

• 'সবুজপত্র' পত্রিকা:
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতির ব্যবহার এই পত্রিকা প্রতিষ্ঠা করে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

.
'মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ-বিদেশের বিচার করে না।' উক্তিটি কার রচনা?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাসটি চারটি খণ্ডে রচিত।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭)' শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশিত হয়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রী শ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়। তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হচ্ছে- 'ইন্দ্রনাথ'।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।

এ উপন্যাসের বিখ্যাত কিছু উক্তি:
- 'মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ-বিদেশের বিচার করে না।'
- 'বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং শরৎচন্দ্র রচনাবলী এবং 'শ্রীকান্ত' উপন্যাস।

১০.
চর্যার ২৯নং পদটি কোন কবির রচনা?
  1. লুইপা 
  2. শবরপা 
  3. ভুসুকুপা 
  4. বীণাপা 
সঠিক উত্তর:
লুইপা 
উত্তর
সঠিক উত্তর:
লুইপা 
ব্যাখ্যা

• লুইপা:
- সাধারণত লুইপাকে আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও রাহুল সাংকৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না।
- লুইপা বাঙালি বলে অনুমিত। উড়িষ্যায় তাঁর জন্মস্থান বলে কারও কারও ধারণা।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ উল্লেখ করেছেন, তারানাথের মতে লুই বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন।
- তিনি প্রথম জীবনে উদ্যানের (সোয়াতের) রাজার কায়স্থ বা লেখক ছিলেন। তখন তাঁর নাম ছিল সামন্ত শুভ।
- তিনি উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন। লুইপার জীবৎকাল ৭৩০-৮১০ সাল।
- সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন। তাঁর একটি গ্রন্থের নাম 'অভিসময়বিভঙ্গ।'
- তিনি চর্যাপদে দুটি পদ লিখেছেন। পদ দুইটি হলো ১নং ও ২৯নং পদ।

চর্যা -২৯
লুইপা
১. ভাব ন হোই অভাব ণ জাই।
অইস' সংবোহেঁ কো পতিআই॥

২. লুই ভণই বঢ়' দুল বিণাণা।
তিঅ ধাএ বিলসই উহ লাগে ণা॥

৩. জাহের বানচিহ্ন রূব ণ জাণী। 
সো কইসে আগম বেঐ বখাণী॥

৪. কাহেরে কিস ভণি মই দিবি পিরিচ্ছা।
উদক চান্দ জমি সাচ ন মিচ্ছা॥

৫. লুই ভণই মই ভাইব' কীস”।
জা লই অচ্ছম তাহের” উহ ণ দিস”॥

আধুনিক গদ্যে রূপান্তর
১. ভাব হয় না, অভাব যায় না। এরূপ সংবোধে [= উপদেশে] কে প্রত্যয় করে?
২. লুই বলেন, মূর্খ, বিজ্ঞান দুর্লক্ষ্য। ত্রিধাতুতে বিলাস করে, [কিন্তু] ঠাঁই (= উদ্দেশ] বোঝা যায় না।
৩. যার বর্ণ, চিহ্ন, রূপ জানা নেই, তা কীভাবে আগম বেদে ব্যাখ্যাত হয়?
 ৪. কাকে, কী বলে আমি উত্তর দেব। জলে [প্রতিবিম্বিত] চাঁদ যেমন না-সত্য, না- মিথ্যা।
৫. লুই বলেন, আমার ভাবনা কী, যা নিয়ে আছি তার উদ্দেশ দেখা যায় না।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং চর্যাগীতি পাঠ, ড. মাহাবুবুল হক।

১১.
'শূন্যপুরাণ' কোন ধর্মীয় তত্ত্বের গ্রন্থ?
  1. পির মাহাত্ম্য-ব্যঞ্জক
  2. বৌদ্ধ ধর্মীয়
  3. খ্রিষ্ট ধর্মীয়
  4. বৈষ্ণব ধর্মীয়
সঠিক উত্তর:
বৌদ্ধ ধর্মীয়
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ ধর্মীয়
ব্যাখ্যা

• শূন্যপুরাণ:
- 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন।
- 'শূন্যপুরাণ' বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি। গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- কারো মতে গ্রন্থটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং  'প্রাকৃতপেঙ্গল' গ্রন্থ।

১২.
বিমল মিত্র ব্যবহৃত ছদ্মনাম কোনটি?
  1. যুবনাশ্ব
  2. ভ্রমর
  3. জাবালি
  4. যাযাবর
সঠিক উত্তর:
জাবালি
উত্তর
সঠিক উত্তর:
জাবালি
ব্যাখ্যা

• বিমল মিত্রের ছদ্মনাম - জাবালি। 

অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট ও ভ্রমর।
- মণীশ ঘটকের ছদ্মনাম - যুবনাশ্ব।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যাযাবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৩.
'অবক্ষয় যুগ' বলা হয় কোন সময়কাল কে?
  1. ১৬৭০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত 
  2. ১৭০০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত 
  3. ১৭৩০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত 
  4. ১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত 
সঠিক উত্তর:
১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত 
উত্তর
সঠিক উত্তর:
১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত 
ব্যাখ্যা

কালবিচারে বাংলা সাহিত্যকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায। যথা:
১. প্রাচীন যুগ (৬৫০-১২০০),
২. মধ্যযুগ (১২০০-১৮০০) ও
৩. আধুনিক যুগ (১৮০০- বর্তমান)।

মধ্যযুগ আবার তিনভাগে বিভক্ত। যথা:
১. আদি-মধ্যযুগ (১২০০-১৩৫০),
২. মধ্য-মধ্যযুগ (১৩৫০-১৭০০) ও
৩. অন্ত্য-মধ্যযুগ (১৭০০-১৮০০)।

- চর্যাপদের পরে প্রবাদ, বচন, ছড়া, ডাক ও খনার বচন ইত্যাদি কিছু কিছু কাব্যনিদর্শন থাকলেও চতুর্দশ শতকের মাঝামাঝি পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রচনা পাওয়া যায় না। তাই এ সময়টাকে (১২০১ ১৩৫০) কেউ কেউ 'অন্ধকার যুগ' বলে অভিহিত করেন। প্রকৃতপক্ষে এটা ছিল পরিবর্তনের যুগ; ইসলাম ও ইসলামি সংস্কৃতির সংস্পর্শে এবং মুসলিম শাসকদের ভিন্নতর রাষ্ট্রীয় ও সমাজব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বঙ্গ জনপদে (বাংলাদেশে) তখন এক নতুন পরিবেশ ও সংস্কৃতির বিকাশ ঘটছিল। সে সময় বাংলা ভাষা ও সাহিত্য ছিল সৃজ্যমান অবস্থায় এবং চর্যার বঙ্গীয়-বৈশিষ্ট্যময় অপভ্রংশ ভাষা আরও বেশি মাত্রায় বাংলা হয়ে ওঠে।

- বাংলা সাহিত্যে ১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত সময়কালকে যুগসন্ধিক্ষণ বা 'অবক্ষয় যুগ' বলা হয়, যা মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনস্থল।
যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪.
'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি'- বিখ্যাত উক্তিটি কার?
  1. সুকুমার রায় 
  2. সুধীন্দ্রনাথ দত্ত 
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. ফররুখ আহমদ 
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

• সুকান্ত ভট্টাচার্য:
- তিনি ছিলেন মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) 'কিশোর সভা' বিভাগ সম্পাদনা করতেন।
- সুকান্তের সাহিত্য-সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তাঁর কবিতার প্রধান বিষয়বস্তু।
- তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে।
- 'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি'- সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি।

তাঁর রচিত গ্রন্থসমূহ:
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠে কড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৫.
‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা” নামে চর্যাপদের সংগৃহীত পুঁথিগুলো প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯০৯ সালে 
  2. ১৯১৬ সালে 
  3. ১৯২৩ সালে 
  4. ১৯২০ সালে 
সঠিক উত্তর:
১৯১৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯১৬ সালে 
ব্যাখ্যা

চর্যাপদ ও তিব্বতি অনুবাদ সম্পর্কে আলোচনা:
- হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এশিয়াটিক সোসাইটির পুথিসংগ্রহ কার্যে নিযুক্ত হয়ে তিনবার নেপালে গিয়েছিলেন। ১৮৯৭-৯৮ খ্রিস্টাব্দে দুবার ও ১৯০৭ খ্রিস্টাব্দে আরেকবার নেপাল যান। শাস্ত্রীর প্রথমবার নেপাল যাওয়ার আগেই তান্ত্রিক বৌদ্ধধর্ম সম্বন্ধে বিশেষজ্ঞদের অনুসন্ধিৎসা দেখা দিয়েছিল। বেন্ডাল, কাওয়েল ও রাজেন্দ্রলাল মিত্রের তান্ত্রিক বৌদ্ধধর্মের পুথির বিবরণ এবং তালিকা প্রকাশিত হয়েছিল। তাঁর দ্বিতীয়বার নেপার যাওয়ার আগে বেন্ডাল-এর সুভাষিত সংগ্রহও হাতে এসেছিল।

- শাস্ত্রীমশাইয়ের তৃতীয়বার (১৯০৭) নেপালযাত্রা অবশ্য বিশেষ ফলপ্রসূ হয়। এইবারে তিনি ‘চর্যাচর্য্যবিনিশ্চয়'-এর সন্ধান পান ও নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে তিনি প্রাপ্ত পুথির নকল তৈরি করে আনেন। শাস্ত্রীমশাই অন্যান্য সংগ্রহগ্রন্থও পেয়েছিলেন। এগুলি হল যথাক্রমে- ১. সরোজব্রজের সটীক ‘দোহাকোষ’, ২. মেখলা টীকাসহ কাহ্নপাদের ‘দোহাকোষ’, ৩. বৌদ্ধতন্ত্রের পুথি ‘ডাকার্ণব’।

- ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা” নামে সংগৃহীত পুঁথিগুলি প্রকাশ লাভ করে। হরপ্রসাদ শাস্ত্রীর গ্রন্থ প্রকাশিত হওয়ার পরেও চর্যা সংক্রান্ত অন্যান্য উল্লেখযোগ্য বহু তথ্য আবিষ্কৃত হয়। শাস্ত্রীমশাই এই গানগুলির তিব্বতি অনুবাদের কথা জানতেন কিন্তু সেই অনুবাদ তিনি ব্যবহার করতে পারেননি।

- তিব্বতি অনুবাদটির প্রথম সন্ধান করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ‘Indian Historical Quarterly' (Vol. III, 1972 ) পত্রিকায় এই তিব্বতি অনুবাদ সম্বন্ধে আলোচনা প্রকাশিত হয়। পুথিখানির তিব্বতি অনুবাদ প্রথম প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচী।

- পরে প্রবোধচন্দ্র বাগচী ও শান্তি ভিক্ষুর যুগ্ম সম্পাদনায় ‘চর্যাগীতিকোষ' নামে প্রকাশিত হয়। তিব্বতি অনুবাদ থেকে জানা গেল মূলে একশোটি চর্যার একটি সংকলন ছিল। শাস্ত্রীমশাই এর প্রাপ্ত পুথিটে ৫০টি পদ সংকলিত হয়েছে।

উৎস: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির পাঠ্যপুস্তক। 

১৬.
'দিকশূন্য ভট্টাচার্য' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. বিভূতিভূষণ মুখোপাধ্যায়
  2. মধুসূধন মজুমদার
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

অন্যদিকে,
• বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ক্বচিৎ প্রৌঢ়।
• মধুসূধন মজুমদারের ছদ্মনাম ছিলো- দৃষ্টিহীন।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন এগুলো হলো: অনিলা দেবী; অপরাজিতা দেবী; শ্রী চট্টোপাধ্যায়; অনুরূপা দেবী; পরশুরাম; শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৭.
সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. পূর্বমেঘ
  2. পূর্বাশা
  3. প্রগতি
  4. প্রবাসী
সঠিক উত্তর:
পূর্বাশা
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাশা
ব্যাখ্যা

• 'পূর্বাশা' পত্রিকা:
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।
- টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালে স্থায়ীবভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি। পূর্বাশা' ছিল মাসিক পত্রিকা।
- আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।

অন্যদিকে, 
• 'পূর্বমেঘ' পত্রিকা: ঢাকা থেকে নির্ভেজাল সাহিত্যপত্রিকা প্রকাশ ও তা টিকিয়ে রাখা যখন কষ্টকর ছিল, সে সময়েই রাজশাহী থেকে 'পূর্বমেঘ' (১৯৬০) নামে সাহিত্যপত্রিকা প্রকাশ হয় এবং এক দশকের বেশি সময় টিকে থাকে। বঙ্গাব্দের হিসেবে ১৩৬৭ থেকে ১৩৭৮ পর্যন্ত 'পূর্বমেঘের' আয়ুকাল।

• 'প্রগতি' ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় মাসিকপত্র 'প্রগতি'। সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও বসু ও অজিতকুমার দত্ত।
• 'প্রবাসী' পত্রিকা ১৯০১ সালে প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায় এটির প্রথম সম্পাদক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৮.
অন্ধকার যুগের কবি ছিলেন-
  1. হৃদয়রাম
  2. ময়ূর ভট্ট
  3. শ্রীশ্যাম পণ্ডিত
  4. রামাই পণ্ডিত
সঠিক উত্তর:
রামাই পণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
রামাই পণ্ডিত
ব্যাখ্যা

• অন্ধকার যুগ:
বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়'শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন-
• 'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন শ্রীহর্ষ।
• রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম 'শূণ্যপুরাণ'। এর অংশবিশেষ 'নিরঞ্জনের রুম্মা এবং 'কলিমা জালাল'। 
• হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য 'সেক শুভোদয়া'।

অন্যদিকে,
• 'ধর্মমঙ্গল' কাব্যের লেখক হলেন- ময়ূর ভট্ট,  শ্রীশ্যাম পণ্ডিত, হৃদয়রাম। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা।

১৯.
মুনিদত্ত সংস্কৃত ভাষায় চর্যার কত নং পদ ব্যাখ্যা করেননি?
  1. ১৫ নং 
  2. ৩৩ নং 
  3. ১১ নং 
  4. ৯ নং 
সঠিক উত্তর:
১১ নং 
উত্তর
সঠিক উত্তর:
১১ নং 
ব্যাখ্যা

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।

- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি 'চর্যাশ্চর্যবিনিশ্চয়' নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি 'বৌদ্ধগান ও দোহা' বা 'চর্যাপদ' নামেই অভিহিত হয়ে থাকে।

- এতে তেইশজন পদকর্তার ৪৭টি পদ আছে। চর্যার কবিদের কাল খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতকের মধ্যে ধরা হয়। অবশ্য মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যার কোনো কোনো পদকর্তার আবির্ভাবকাল সপ্তম অথবা অষ্টম শতক।

- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।

- সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন। আবার ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি। চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: ‘চর্যািগীতিকা’ মুহম্মদ আবদুল হাই; বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০.
চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম ছিল- 
  1. মৌমাছি
  2. লীলাময় রায়
  3. নীহারিকা দেবী
  4. জরাসন্ধ
সঠিক উত্তর:
জরাসন্ধ
উত্তর
সঠিক উত্তর:
জরাসন্ধ
ব্যাখ্যা

• চারুচন্দ্র চক্রবর্তী ছদ্মনাম - জরাসন্ধ।

অন্যদিকে, 
• বিমল ঘোষের ছদ্মনাম- মৌমাছি।
• অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম- নীহারিকা দেবী।
• অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম - লীলাময় রায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২১.
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. শনিবারের চিঠি
  2. সমকাল
  3. কালি ও কলম
  4. ইত্তেফাক
সঠিক উত্তর:
সমকাল
উত্তর
সঠিক উত্তর:
সমকাল
ব্যাখ্যা

• 'সমকাল' পত্রিকা:
- সিকান্দার আবু জাফর সম্পাদিত ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র 'সমকাল'।
- এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে 'সমকালে'র ভূমিকা অনস্বীকার্য।
- পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের বাঙালি উল্লেখযোগ্য লেখকদের মধ্যে এমন কেউ নেই যিনি 'সমকালে' লেখেন নি। 'সমকালে' লেখা ছিল গর্বের।
- সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠকের মতো বাংলাদেশের বাঙালি লেখকদের বিনির্মাণে 'সমকাল' পত্রিকা নিয়ে এগিয়ে এসেছিলেন।

---------------------
• 'শনিবারের চিঠি' পত্রিকা:
- বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত ব্যঙ্গাত্মক ও সাহিত্য-সাময়িকী 'শনিবারের চিঠি' (প্রতিষ্ঠা ১৯২৪) পত্রিকার প্রধান সম্পাদক ও প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক সজনীকান্ত দাস। যদিও পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন যোগানন্দ দাস।
- এই পত্রিকাটিতে তীব্র অথচ হাস্যরসাত্মক সমালোচনার মাধ্যমে সমকালীন সাহিত্য কর্মকাণ্ডে বিশেষ প্রভাব ফেলা হতো। 

• 'ইত্তেফাক' পত্রিকা:
- ১৯৪৯ সালের ১৫ আগস্ট সাপ্তাহিক হিসেবে ইত্তেফাক যাত্রা শুরু করে যার সম্পাদক ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আবদুল হামিদ খান ভাসানী ও প্রকাশক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। বর্তমানে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন তাসমিমা হোসেন।

• 'কালি ও কলম' পত্রিকা:
ঢাকা থেকে প্রকাশিত বর্তমান সময়ের সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা 'কালি ও কলম'-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক আবুল হাসনাত। বর্তমানে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সুব্রত বড়ুয়া এবং সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২২.
'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।' উক্তিটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. শেষের কবিতা
  2. ঘরে বাইরে 
  3. যোগাযোগ 
  4. চার অধ্যায় 
সঠিক উত্তর:
শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
শেষের কবিতা
ব্যাখ্যা

"শেষের কবিতা" উপন্যাস:
• বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম এবং বাংলাপিডিয়া অনুসারে, রবীন্দ্রনাথ ঠাকুরের "শেষের কবিতা" একটি গীতিধর্মী উপন্যাস। তবে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

• "শেষের কবিতা" উপন্যাসটি সমন্বয়সুষমা ও কবিত্বমণ্ডিত বিশ্লেষণশক্তির দিক দিয়ে রবীন্দ্রনাথের পরবর্তী উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠস্থান দাবি করতে পারে। বিষয়ের ঐক্য ও আলোচনার সমগ্রতায়, অবান্তর বস্তুর প্রায় সম্পূর্ণ বর্জনে অন্যান্য উপন্যাস থেকে 'শেষের কবিতা' যথেষ্ট উৎকর্ষ লাভ করেছে।

• কোনো পুরুষ বা নারীর পক্ষে এক সঙ্গে দুজনকে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্রসম্পর্কিত (স্বামী/স্ত্রী), অপর পাত্র নিঃসম্পর্ক হতে পারে। এটিই শেষের কবিতা উপন্যাসের আখ্যানবস্তুর ভাববীজ।

• অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ চরিত্রের মাধ্যমে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
• 'শেষের কবিতা' উপন্যাসের ভাষা যে কেবল কবিত্বময় তা নয়, উপন্যাসের বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য অনেক কবিতাও ব্যবহার করেছেন। উপন্যাসের কাঠামোগত এই অভিনবত্ব রবীন্দ্রনাথ খুব সার্থকতা সহকারে এ উপন্যাসে রূপায়িত করে তুলেছেন।

উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে। যথা:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও-এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৩.
জেমস অগাস্টাস হিকি সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. বাঙ্গাল গেজেট
  2. দিগদর্শন
  3. বেঙ্গল গেজেট
  4. বঙ্গদূত 
সঠিক উত্তর:
বেঙ্গল গেজেট
উত্তর
সঠিক উত্তর:
বেঙ্গল গেজেট
ব্যাখ্যা

'বেঙ্গল গেজেট' পত্রিকা:
- ১৭৮০ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজেট'।
- পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি, সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপা হতো।
- 'পোয়েটস্ কর্নার' বলে একটি বিশেষ অংশ ছিল। প্রকাশের প্রথম মাস দশেক কোনো রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয় নি।
- পরে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা বের হলে ১৭৮০ খ্রিষ্টাব্দের ১৪ই নবেম্বর ফোর্ট উইলিয়াম থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত পত্রিকা বিতরণ বন্ধ করা হয়। পরে হিকি মামলায় জড়িয়ে পড়েন।

​কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র:
- বেঙ্গল গেজেট - ১৭৮০ সাল(জেমস অগাস্টাস হিকি)।
- দিগদর্শন - ১৮১৮ (জন ক্লার্ক মার্শম্যান)।
- বাঙ্গাল গেজেট - ১৮১৮ (গঙ্গাকিশোর ভট্টাচার্য )।
- সম্বাদ কৌমুদী - ১৮২১(রাজা রামমোহন রায়)।
- বঙ্গদূত -১৮২২ (নীলমণি হালদার)।
- সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) - ১৮৩১ (ঈশ্বরচন্দ্র গুপ্ত )। 
- তত্ত্ববোধিনী - ১৮৪৩ (অক্ষয়কুমার দত্ত)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

২৪.
বাংলা সাহিত্যের আধুনিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. দুই 
  2. তিন 
  3. চার 
  4. পাঁচ 
সঠিক উত্তর:
দুই 
উত্তর
সঠিক উত্তর:
দুই 
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের তিন যুগ:
- বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসকে সাধারণভাবে প্রাচীন, মধ্য ও আধুনিকএই তিন যুগে ভাগ করা হয়েছে।
- প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত, মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত এবং আধুনিক যুগ ১৮০০ সাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত।
- কারও কারও মতে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত এই দেড় শ বছর ‘অন্ধকার যুগ'।
- আধুনিক যুগকে দু ভাগে ভাগ করা যায়: ১৮০০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত আধুনিক যুগের প্রথম পর্যায় এবং ১৮৬০ থেকে বর্তমান কাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়।
- বাংলা সাহিত্যে প্রাচীন যুগ বা আদি যুগের নিদর্শন চর্যাপদ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

২৫.
চর্যাপদের কবি ঢেণ্ডণপা পেশায় ছিলেন একজন-
  1. নৌকা চালক 
  2. তাঁতি
  3. কামার 
  4. মন্ত্রী 
সঠিক উত্তর:
তাঁতি
উত্তর
সঠিক উত্তর:
তাঁতি
ব্যাখ্যা

• ঢেণ্ডণপা:
- ঢেণ্ডণপা নবম শতকের কবি ছিলেন।
- তিনি পেশায় তাঁতি ছিলেন।
- চর্যাকার ঢেণ্ডণপা রচিত পদসংখ্যা ১টি (৩৩নং পদ)।
- এই একটি পদে বাঙালি জীবনে চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে।

‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’- চর্যাপদের ৩৩নং পদটির রচয়িতা চর্যাকার ঢেণ্ডণপা।

- অর্থাৎ লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

২৬.
Which type of gender is the word 'monarch'?
  1. masculine
  2. feminine
  3. neuter
  4. common
সঠিক উত্তর:
common
উত্তর
সঠিক উত্তর:
common
ব্যাখ্যা

• 'Monarch' is a common gender.

• Monarch (noun):
- English Meaning: a person who reigns over a kingdom or empire, such as a sovereign ruler; a king or queen.
- Bangla Meaning: সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী) অধিরাজ; সার্বভৌম।

• Common gender:
- Noun টি পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে তা Common Gender হয়।
- যেমন: Parent, Child, Baby, Sibling, Server, Monarch, Sheep, Deer, Teacher, Student, Neighbor, etc.

• Gender:
- যে সকল শব্দ দ্বারা কোন noun or pronoun এর পুরুষ, স্ত্রী বা এদের উভয়টি অথবা কোনটিই নয় বা অবচেতন পদার্থ (ক্লীব) ইত্যাদি বুঝায় তাদেরকে Gender বলে।

• Gender চার প্রকার। যথা:
- Masculine gender (পুং লিঙ্গ),
- Feminine gender (স্ত্রী লিঙ্গ),
- Common/Neutral gender (উভয় লিঙ্গ/লিঙ্গ নিরপেক্ষ),
- Neuter gender (ক্লীব লিঙ্গ).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৭.
Let’s dispense ____ the formalities and get right down to business.
  1. on
  2. of
  3. with
  4. in
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা

dispense with:
Meaning: পরিহার করা; কোনো কিছু ছাড়াই চলতে পারা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'পরিহার করা' অর্থে dispense এর সাথে with বসে।
- তাই শূন্যস্থানে with বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

আবার,
- dispense (to) বণ্টন করা; প্রয়োগ করা; to dispense justice/charity/favour. 

Complete sentence: Let’s dispense with the formalities and get right down to business.

Source: Accessible Dictionary.

২৮.
Which type of gender is the word 'neighbour'?
  1. Masculine
  2. Feminine
  3. Neuter
  4. Common
সঠিক উত্তর:
Common
উত্তর
সঠিক উত্তর:
Common
ব্যাখ্যা

• 'Neighbour' is a Common gender.

• Neighbour (noun, adjective, verb)
- English Meaning: one living or located near another.
- Bangla Meaning: প্রতিবেশী; প্রতিবাসী; পড়শি।

- The noun "neighbour" refers to a person (male or female) who lives near or next to another.

• Common gender:
- A noun that denotes either a male or female is said to be of the common gender.
- অর্থাৎ, Noun টি পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে তা Common Gender হয়।
- যেমন: Infant (শিশু), Deer (হরিণ), student (ছাত্র/ছাত্রী), lawyer (উকিল), Neighbor (প্রতিবেশী), orphan (এতিম), parent (মা, বাবা), spouse (দম্পতি) etc.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. High School English Grammar and Composition by Wren And Martin.

২৯.
I had nothing on except for my socks. here, 'except' is -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
preposition
উত্তর
সঠিক উত্তর:
preposition
ব্যাখ্যা

I had nothing on except for my socks. here, 'except' is - preposition.
Except এখানে “except for my socks” phrase-এর অংশ, যা “আমার ছাড়া” অর্থ বোঝাচ্ছে।
Preposition হলো সেই শব্দ যা noun বা pronoun-এর সঙ্গে সম্পর্ক দেখায় বাক্যের অন্য অংশের সঙ্গে।

• Except: [preposition]
English meaning: ​used before you mention the only thing or person about which a statement is not true. 
Bangla meaning: ব্যতীত; ছাড়া।

Example: 
- We work every day except Sunday.
- They all came except Matt.
- I had nothing on except for my socks.

Source:
- Oxford Dictionary.
- Accessible Dictionary.

৩০.
Choose the sentence where “better” is used as an adverb.
  1. We're helping for better weather tomorrow.
  2. Sound travels better in water than in air.
  3. It's hard to decide which one is better.
  4. He joined the gym to better his health.
সঠিক উত্তর:
Sound travels better in water than in air.
উত্তর
সঠিক উত্তর:
Sound travels better in water than in air.
ব্যাখ্যা

Answer - খ) Sound travels better in water than in air.
- এই বাক্যে 'better' শব্দটি 'travels' verb কে বর্ণনা করছে।
- এটি বলছে শব্দ কীভাবে ভ্রমণ করে।
- অর্থাৎ, "শব্দ পানিতে বেশি ভালোভাবে ভ্রমণ করে"।
- যেহেতু এটি verb কে modify করছে, তাই এটি adverb.

Better: [adverb]
English meaning: in a more excellent or pleasant way; to a higher or greater degree.
Bangla meaning: কোনো কাজ বা পরিস্থিতি আগের চেয়ে ভালো বা বেশি আনন্দদায়কভাবে ঘটেছে।

Example: 
- She sings much better than I do.
- Sound travels better in water than in air.

Other options,

ক) We're hoping for better weather tomorrow.
- 'better' এখানে adjective.
- এটি noun 'weather' কে বর্ণনা করছে।

গ) It's hard to decide which one is better.
- এখানে better হচ্ছে adjective।
- এখানে "better" শব্দটি "which one" কে বর্ণনা করছে। 
- এটি verb 'is' এর পরে complement হিসেবে এসেছে।

ঘ) He joined the gym to better his health.
- এখানে better হলো verb, অর্থাৎ “উন্নত করা”।

Source: 
- Oxford Dictionary.

৩১.
Choose the plural of Oasis.
  1. Oasis
  2. Oases
  3. Oasises
  4. Oasies
সঠিক উত্তর:
Oases
উত্তর
সঠিক উত্তর:
Oases
ব্যাখ্যা

Oasis: [Singular]
English meaning: a place in a desert where there is water and therefore plants and trees and sometimes a village or town.
Bangla meaning: মরূদ্যান।

Plural form: Oases.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.

৩২.
Which one is the plural of Memorandum?
  1. Memoranda
  2. Memorandums
  3. Memorandumes
  4. Both A + B
সঠিক উত্তর:
Both A + B
উত্তর
সঠিক উত্তর:
Both A + B
ব্যাখ্যা

Memorandum: [Singular]
English meaning: a short written report prepared specially for a person or group of people that contains information about a particular matter.
Bangla meaning: স্মারক। 

Plural form: Memoranda, memorandums.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.

৩৩.
They went sailing on ____ Lake Superior last summer.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
no article
উত্তর
সঠিক উত্তর:
no article
ব্যাখ্যা

• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.

তাই সঠিক উত্তর হবে, - They went sailing on Lake Superior last summer.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.

৩৪.
It was past midnight. Here, 'past' is -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
preposition
উত্তর
সঠিক উত্তর:
preposition
ব্যাখ্যা

It was past midnight. Here, 'past' is - preposition.
- এখানে past শব্দটি midnight (noun) এর আগে বসে সময়ের সাথে সম্পর্ক দেখাচ্ছে।
- অর্থ: “মধ্যরাত্রির পরে”।
- যেটা noun/pronoun-এর আগে বসে এবং তার সাথে সম্পর্ক বোঝাচ্ছে সেটি preposition.

Past: [preposition]
English meaning: on or to the other side of somebody/something.
Bangla meaning: পেরিয়ে; ছাড়িয়ে। 

Example: 
- We live in the house just past the church.
- He hurried past them without stopping.
- He just walked straight past us!

Source:
- Oxford Dictionary.

৩৫.
Choose the word that represents masculine gender.
  1. Stag
  2. Spinster
  3. Ewe
  4. Sow
সঠিক উত্তর:
Stag
উত্তর
সঠিক উত্তর:
Stag
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Stag.

• Stag [masculine gender] - পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind

• অন্যদিকে,
Spinster [feminine form] - (সাধারণত আনুষ্ঠানিক বা আইনগত ব্যবহার) অবিবাহিতা মহিলা; চিরকুমারী।
- এর Masculine gender: Bachelor

Ewe [feminine form] -  স্ত্রী-ভেড়া ; ভেড়ী।
- এর masculine gender হলো- Ram

Sow [feminine form] - (পূর্ণবয়স্ক শূকরী).
- Boar (বন্য মর্দা শূকর) হচ্ছে Sow -এর masculine gender.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৬.
The gender of the word Widower is -
  1. Masculine
  2. Feminine
  3. Neuter
  4. Common
সঠিক উত্তর:
Masculine
উত্তর
সঠিক উত্তর:
Masculine
ব্যাখ্যা

Masculine Gender - Widower (বিপত্নীক)।
→ এর Feminine Gender - Widow (বিধবা)।

Source: Accessible Dictionary.

৩৭.
The sky was still dark. Here, 'dark' is -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
adjective
উত্তর
সঠিক উত্তর:
adjective
ব্যাখ্যা

The sky was still dark. Here, 'dark' is - adjective.
- এখানে dark শব্দটি sky (noun)-এর অবস্থা/গুণ বর্ণনা করছে।
- যে শব্দ noun বা pronoun-এর গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে adjective বলে।

• dark: [adjective]
English meaning: with no or very little light, especially because it is night.
Bangla meaning: আঁধার; অন্ধকার।

Example: 
- What time does it get dark in summer?
- Then the theatre went dark.
- The sky was still dark.

Source: Oxford Dictionary.

৩৮.
Identify the gender of the noun ‘Sovereign’.
  1. Masculine
  2. Feminine
  3. Neuter
  4. Common
সঠিক উত্তর:
Common
উত্তর
সঠিক উত্তর:
Common
ব্যাখ্যা

• Sovereign শব্দটি রাজা বা রাণী - যে কারোর জন্যই ব্যবহৃত হতে পারে।
- তাই, এটি common gender.

• Sovereign: 
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।

Source: Cambridge Dictionary.

৩৯.
The feminine of Abbot is -
  1. Abbeiss
  2. Abbess
  3. Abbiess
  4. Abbesies
সঠিক উত্তর:
Abbess
উত্তর
সঠিক উত্তর:
Abbess
ব্যাখ্যা

• Abbot: (Masculine gender)
- English meaning: A man who is the head of an abbey of monks.
- Bangla meaning: মঠাধ্যক্ষ।

• Feminine gender: Abbess.

৪০.
You will need a variety of skills, including leadership, endurance, etc. Here, 'including' is -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
preposition
উত্তর
সঠিক উত্তর:
preposition
ব্যাখ্যা

• 'You will need a variety of skills, including leadership, endurance, etc.'
- In this sentence, the word 'including' is a preposition.

- এখানে 'including' হচ্ছে preposition (specifically a participial preposition), যা ‍এখানে (সহ/সহিত: অন্তর্ভুক্ত/অন্তর্গত) অর্থে ব্যবহৃত হচ্ছে।
- অর্থাৎ, 'including' এখানে "leadership, endurance, etc."-কে "a variety of skills"-এর সঙ্গে সংযুক্ত করছে এবং বোঝাচ্ছে যে, leadership, endurance, etc. সহ বিভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন হবে।

• Including (preposition)
- English Meaning: Used to introduce something or someone that is part of a larger group or amount you have just mentioned.
- Bangla Meaning: সহ/সহিত: অন্তর্ভুক্ত/অন্তর্গত।

More examples:
-  I've got three days' holiday including New Year's Day.
- You’ll need a variety of skills, including leadership and negotiating.

• Participial Preposition:
- concerning/ respecting/regarding, considering, following, including, excluding, barring/excepting, ইত্যাদি participle গুলো noun phrase -এর পূর্বে বসে Preposition হিসেবে কাজ করে।
- যেমন:
- He did well considering his limitations.
- He died following the incident.
- He answered all the questions excepting the last one.

Source:
1. Longman Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৪১.
The masculine form of Heifer is -
  1. Bullock
  2. Rooster
  3. Hen
  4. Cow
সঠিক উত্তর:
Bullock
উত্তর
সঠিক উত্তর:
Bullock
ব্যাখ্যা

• Heifer [Feminine gender]
Meaning: বকনা বাছুর।

- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

• Hen (মুরগী)  is a feminine gender.
- The masculine gender of hen is Rooster (মোরগ)।

Cow (গাভী) - feminine gender
 - এর masculine gender Bull/Ox (ষাঁড়; বৃষ)।

৪২.
Her denial ____ the charges surprised everyone in the court.
  1. on
  2. of
  3. in
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

• denial (of):
Meaning: অস্বীকার; প্রত্যাখ্যান।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- denial এর সাথে 'অস্বীকার/ প্রত্যাখ্যান' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: Her denial of the charges surprised everyone in the court.

Source: Accessible Dictionary.

৪৩.
Bring it into the light so I can see it. Here, 'light' is -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
noun
উত্তর
সঠিক উত্তর:
noun
ব্যাখ্যা

 Bring it into the light so I can see it. Here, 'light' is - noun.
- এখানে light একটা noun.
- the light — এখানে the (definite article) দিয়ে noun-কে নির্দিষ্ট করা হয়েছে।
- অর্থ: "এটাকে আলোর মধ্যে নিয়ে আসো যাতে আমি দেখতে পাই"। অর্থাৎ light এখানে একটা জিনিস/অবস্থা বোঝাচ্ছে — আলো (brightness, illumination), যেটা একটা noun.

• light: [noun]
English meaning: the energy from the sun, a lamp, etc. that makes it possible to see things
Bangla meaning: আলোক; আলো।

Example: 
- The substance causes the bacteria to emit light.
- Some light filters through the dense tree cover.

Source: Oxford Dictionary.

৪৪.
The word myself is -
  1. Reflexive pronoun
  2. Personal pronoun
  3. Demonstrative pronoun
  4. Relative pronoun
সঠিক উত্তর:
Reflexive pronoun
উত্তর
সঠিক উত্তর:
Reflexive pronoun
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Reflexive pronoun.

Reflexive pronoun: 
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় Reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourselves, himself, itself etc.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word.
- যেমন: he, she you etc.

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I/me, you, they/them, he/him, she/her, it, we/us)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)

৪৫.
Identify the correct one.
  1. The English is spoken in many countries, and French are very proud of their language.
  2. English is spoken in many countries, and the French are very proud of their language.
  3. English is spoken in many countries, and French are very proud of their language.
  4. The English is spoken in many countries, and the French are very proud of their language.
সঠিক উত্তর:
English is spoken in many countries, and the French are very proud of their language.
উত্তর
সঠিক উত্তর:
English is spoken in many countries, and the French are very proud of their language.
ব্যাখ্যা

• Article এর নিয়মানুযায়ী:
- ভাষার নামের পূর্বে সাধারণত কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পূর্বে article হিসাবে the ব্যবহৃত হয়।

Correct sentence: English is spoken in many countries, and the French are very proud of their language.

৪৬.
The word Siren is -
  1. Masculine
  2. Feminine
  3. Neuter
  4. Both খ + গ
সঠিক উত্তর:
Both খ + গ
উত্তর
সঠিক উত্তর:
Both খ + গ
ব্যাখ্যা

Answer - Both খ + গ.

• Siren
Meaning: মোহিনী নারী। [feminine gender]

• Siren
Meaning: ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন [Neuter gender]

Source: Accessible Dictionary.

৪৭.
Mare is a ______ gender.
  1. masculine
  2. feminine
  3. neuter 
  4. common
সঠিক উত্তর:
feminine
উত্তর
সঠিক উত্তর:
feminine
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো খ) feminine.

• Mare: [feminine gender]
- English Meaning: an adult female horse.
- Bangla Meaning: ঘোটকী; মাদি ঘোড়া।

- এর Masculine gender হলো: Stallion ((সাধারণত প্রজননার্থে রক্ষিত) খোজা করা হয়নি এমন ঘোড়া।).

৪৮.
She can play ___ violin very well.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা

• Complete sentence: She can play the violin very well.

​• ​Article এর নিয়মানুযায়ী,

- বাদ্যযন্ত্র বাজানো (play) বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে the বসে।
​- তবে বাজানো (play) বোঝাতে play on ব্যবহার করলে কোন article বসবে না।

- কিন্তু কারো বাদ্যযন্ত্র থাকা বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে a/an বসে।
​- যেমন: I have a violin.

৪৯.
He may find the line cut on the phone so that he can't get through. Here, 'through' is -
  1. noun
  2. adjective
  3. adverb
  4. preposition
সঠিক উত্তর:
adverb
উত্তর
সঠিক উত্তর:
adverb
ব্যাখ্যা

He may find the line cut on the phone so that he can't get through. Here, 'through' is - adverb.
- through এখানে verb get-এর সঙ্গে যুক্ত হয়ে কীভাবে যোগাযোগ করা হচ্ছে বা সম্পন্ন হচ্ছে বোঝাচ্ছে → অর্থাৎ এটি adverb হিসাবে কাজ করছে।

• Through: [adverb]
English meaning: from one end or side of something to the other.
Bangla meaning: একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ

Example: 
- Put the coffee in the filter and let the water run through.
- The tyre's flat—the nail has gone right through.
- He may find the line cut on the phone so that he can't get through.

Source: Oxford Dictionary.

৫০.
You can write to me care ____ my grandmother.
  1. to
  2. of
  3. for
  4. on
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

care of:
English meaning: used to give someone the address where you can be contacted when you are staying away from home.
Bangla meaning: প্রযত্নে।

Complete sentence: You can write to me care of my grandmother.

Source: Cambridge Dictionary.