পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam - 105 GK: Topic: Recent Affairs [International]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
What is the name of Zimbabwe's new currency?
  1. Dollar
  2. ZiGs
  3. Pound
  4. Euro
সঠিক উত্তর:
ZiGs
উত্তর
সঠিক উত্তর:
ZiGs
ব্যাখ্যা
জিম্বাবুয়ের নতুন মুদ্রা:
- আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিগ।
- জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক কাঠামোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে।
- সে অনুযায়ী নতুন মুদ্রা প্রবর্তন করা হয়েছে।
- তাতে স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে।
- দেশি-বিদেশি সব মুদ্রার সঙ্গে এটি বিনিময় করা যাবে।
- ইতোমধ্যে নতুন মুদ্রাব্যবস্থা কার্যকর হয়েছে।
- নতুন মুদ্রাব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্য হলো জিম্বাবুয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সরল, নিশ্চিত ও পূর্বাভাসের পর্যায়ে নিয়ে আসা।
- মোট ৮টি আকারে জিগ পাওয়া যাবে।
- ১ থেকে ২০০ জিগের নোট বাজারে আসছে।
- এগুলোর সঙ্গে নিজেদের কাছে থাকা মুদ্রাগুলোকে বিনিময়ের জন্য ২১ দিন সময় পাবেন নাগরিকরা।

উল্লেখ্য,
- দেশটিতে অস্বাভাবিক হারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উৎস: ১৭ মে, ২০২৪, The World Economic Forum।
.
Who has been appointed as the first woman Prime Minister of the Democratic Republic of the Congo?
  1. Lydia Guiller
  2. Manuela Roca
  3. Elaine Johnson
  4. Judith Suminwa
সঠিক উত্তর:
Judith Suminwa
উত্তর
সঠিক উত্তর:
Judith Suminwa
ব্যাখ্যা
কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্র:
- মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
- কঙ্গোতে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জুডিথ সুমিনওয়া।
- কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জুডিথ সুমিনওয়ারকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য,
- জানুয়ারি, ২০২৪-এ দ্বিতীয় মেয়াদে কঙ্গোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফেলিক্স শিসেকেদি।
- জাতিসংঘের হিসাব অনুসারে, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ডিআর কঙ্গো।
- সংঘাতের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে,
- লিডিয়া গুইলার তেজাদা বলিভিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট।

উৎস: ১ এপ্রিল ২০২৪, Reuters।
.
The United Nations General Assembly declared which year as the 'International Year of Sustainable and Resilient Tourism'?
  1. 2024
  2. 2025
  3. 2026
  4. 2027
সঠিক উত্তর:
2027
উত্তর
সঠিক উত্তর:
2027
ব্যাখ্যা
International Years:
• ২০২৪ সাল:
- International Year of Camelids.

• ২০২৫ সাল:
- International Year of Peace and Trust.
- International Year of Glaciers' Preservation.
- International Year of Cooperatives.

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- International Year of the Woman Farmer.

• ২০২৭সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
.
What is Gaia BH3?
  1. a stellar-mass black hole
  2. a artificial satellite
  3. a drone
  4. a missile
সঠিক উত্তর:
a stellar-mass black hole
উত্তর
সঠিক উত্তর:
a stellar-mass black hole
ব্যাখ্যা
গাইয়া বিএইচ৩:
- গাইয়া বিএইচ৩ মূলত একটি নাক্ষত্রিক কৃষ্ণগহ্বর বা স্টেলার ব্ল্যাকহোল।
- মূলত নক্ষত্রের জীবদ্দশা পার হলে তার পতনের ফলে এ ধরনের কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয়।
- তবে এগুলো বিশাল আকৃতির কৃষ্ণগহ্বরের চেয়ে বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা।
- মূলত, ইউরোপের মহাকাশ সংস্থার গাইয়া মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির খোঁজ পাওয়া যায়।
- সূর্যের চেয়ে ৩৩ গুণ ভারী এটি।
- হাজার আলোকবর্ষ দূরে আকুইলা গ্রহাণুপুঞ্জে বিএইচ৩ নামের কৃষ্ণগহ্বরটিকে শনাক্ত করেছে।

উল্লেখ্য,
- অবজারভেটরি দা প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) জ্যোতির্বিদ পাসকোয়েল পানুজ্জো বলেন, কৃষগহ্বরটিকে অনেকটা আকস্মিকভাবে আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা।
- ইউরোপের মহাকাশ সংস্থার গাইয়া মিশনের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এটির খোঁজ পাওয়া যায়।
- ১৭ এপ্রিল, ২০২৪ এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
- এ ধরনের বড় কৃষ্ণগহ্বরকে ইতিমধ্যে দূরতম ছায়াপথগুলোয় মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে শনাক্ত করা যায়।

উৎস: European Space Agency.
.
How many countries are currently in the Schengen area?
  1. 27
  2. 28
  3. 29
  4. 30
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট। [
.
The 15th summit of the Organization of Islamic Cooperation (OIC) will be held in -
  1. Doha, Qatar
  2. Banjul, Gambia
  3. Istanbul, Turkey
  4. Islamabad, Pakistan
সঠিক উত্তর:
Banjul, Gambia
উত্তর
সঠিক উত্তর:
Banjul, Gambia
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ১৫তম শীর্ষ সম্মেলন গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট।
.
Smart Lander for Investigating Moon (SLIM) is a lunar lander mission of which Aerospace Exploration Agency?
  1. NASA
  2. UKSA
  3. JAXA
  4. ISRO
সঠিক উত্তর:
JAXA
উত্তর
সঠিক উত্তর:
JAXA
ব্যাখ্যা
জাপানের নভোযান ‘মুন স্নাইপার’:
- জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নাম JAXA।
- জাপানি চন্দ্রযান ‘দ্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন’ (স্লিম)।
- ১৯ জানুয়ারি, ২০২৪ তারিখে চাঁদের বুকে পতাকা স্থাপনকারী পঞ্চম দেশ হিসেবে নাম লিখিয়েছে জাপান।
- দেশটির ‘মুন স্নাইপার’ নামের অনুসন্ধানকারী নভোযান সফলভাবে অবতরণ করেছে চাঁদে।
- এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পরে পঞ্চম দেশ হিসেবে চাঁদের বুকে সফলভাবে সফট ল্যান্ডিং করে জাপান।

উল্লেখ্য,
- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তথ্যমতে, চাঁদের বুকে ‘শিওলি ক্রেটার’ নামের খাদের পাশে অবতরণ করেছে যানটি।
- জাপানি ভাষায় শিওলি ক্রেটার নামের অর্থ বুকমার্ক।
- খাদের ১০০ মিটারের মধ্যে অবতরণ করা যানটির ওজন জ্বালানি ছাড়া ২০০ কেজি।
- যানটিতে দুটি ছোট রোভার বাহনও রয়েছে।
- যানটির মাধ্যমে মেয়ার নেক্টারিসের নামের একটি জায়গার তথ্য সংগ্রহ করা হবে।
- এই এলাকা অমৃত সাগর নামে আলোচিত।
- চাঁদের বিষুবরেখার প্রায় ১৫ ডিগ্রি দক্ষিণে অবস্থিত এই এলাকা।

অন্যদিকে -
- ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA।
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ISRO।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- কানাডার মহাকাশ গবেষণা সংস্থার নাম CSA।

উৎস: ২৯ জানুয়ারী ২০২৪, Space.com।
.
According to Surfshark, Which country has the best digital well-being in 2023?
  1. Denmark
  2. Finland
  3. France
  4. Luxembourg
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩:
- 'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক।
- সার্ফশার্ক-এর ৫ম বার্ষিক ডিকিউএল সূচকে ১২১টি দেশের তালিকা প্রকাশ করেছে।
- ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট-এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।
- জাতিসংঘের ওপেন সোর্স তথ্য, বিশ্বব্যাংক ও অন্যান্য উৎসের উপর ভিত্তি করে সমীক্ষাটি করা হয়েছে।

ডিজিটাল জীবনমান সূচক ২০২৩-এ শীর্ষ দেশ:

1. ফ্রান্স,
2. ফিনল্যান্ড,
3. ডেনমার্ক,
4. জার্মানি,
5. লুক্সেমবার্গ,
6. স্পেন,
7. এস্টোনিয়া,
8. অস্ট্রিয়া,
9. সুইজারল্যান্ড,
10. সিঙ্গাপুর।

উল্লেখ্য,
- সূচকে ১২১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮২তম।
- এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম।

উৎস: Surfshark ওয়েবসাইট।
.
According to the Human Development Report 2023-24, the top country in carbon-dioxide emission per capita is -
  1. United Arab Emirates
  2. China
  3. Qatar
  4. Kuwait
সঠিক উত্তর:
Qatar
উত্তর
সঠিক উত্তর:
Qatar
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪:
- মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুসারে, মাথাপিছু কার্বন-ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ -
১। কাতার,
২। বাহরাইন, মন্টিনিগ্রো,
৩। ব্রুনাই, 
৪। সংযুক্ত আরব আমিরাত,
৫। কুয়েত, 
৬। ত্রিনিদাদ ও টোবাগো, ওমান,
৭। সৌদি আরব, 
৮। যুক্তরাষ্ট্র
৯। অস্ট্রেলিয়া,
১০। কানাডা।

উৎস: UNEP ওয়েবসাইট।
১০.
Who is the ICC men's cricketer of the year 2023?
  1. Pat Cummins
  2. Virat. Kohli
  3. Shaheen Shah Afridi
  4. Babar Azam
সঠিক উত্তর:
Pat Cummins
উত্তর
সঠিক উত্তর:
Pat Cummins
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২৩:
- ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

উল্লেখ্য,
- ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতের বিরাট কোহলি।
- টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।
- মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।

উৎস: ICC ওয়েবসাইট।
১১.
World's first artificial satellite made of wood is -
  1. Delta DM=9
  2. NipponSat probe
  3. LignoSat probe
  4. OhsumiSat
সঠিক উত্তর:
LignoSat probe
উত্তর
সঠিক উত্তর:
LignoSat probe
ব্যাখ্যা
লিগনোস্যাট প্রোব:
- বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম লিগনোস্যাট প্রোব।
- এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ। 
- স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা।
- ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
- এতে দেখা গেছে, কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে।
- মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশবান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কি না, সে ধারণা থেকেই লিগনোস্যাট তৈরি করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে এই কাঠের কৃত্রিম উপগ্রহ আনুষ্ঠানিকভাবে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে জাপান।

উৎস: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, The Guardian।
১২.
Which country will host 'Copa America 2024' tournament?
  1. USA
  2. Brazil
  3. Mexico
  4. Chile
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
কোপা আমেরিকা ২০২৪:
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- চার গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
- কোপা আমেরিকা ২০২৪ শুরু হবে ২০ জুন ও শেষ হবে ১৪ জুলাই ২০২৪ সালে।

উৎস: ESPN.
১৩.
Who is the youngest Prime Minister of Ireland?
  1. Leo Varadkar
  2. Brian Coyne
  3. Enda Kenny
  4. Simon Harris
সঠিক উত্তর:
Simon Harris
উত্তর
সঠিক উত্তর:
Simon Harris
ব্যাখ্যা
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী:
- আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ফাইন গায়েল।
- ফাইন গায়েলের নেতা হিসেবে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সিমন হ্যারিস।
- তিনি আয়ারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী লিও ভারাদকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য,
- আয়ারল্যান্ডে প্রধানমন্ত্রীকে ‘টিশক’ নামে ডাকা হয়।
- ২০১৭ সালে ভারাদকার যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন তাঁর বয়স ৩৮ বছর ছিল।
- আর হ্যারিসের বয়স এখন ৩৭ বছর।
- আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন লিও ভারাদকার।
- এরপরই দলীয় নেতৃত্ব লাভের লড়াইয়ে নামেন হ্যারিস।

উৎস: ৯ এপ্রিল ২০২৪, Al Jazeera।