পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পরীক্ষা- ১৪ বাংলা ভাষার শব্দভাণ্ডার, শব্দ গঠনের বৈশিষ্ট্য, সমার্থক ও বিপরীত শব্দ (লেকচার ১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
নিচের কোনটি কৃশানু'র সমার্থক শব্দ নয়?
  1. বহ্নি
  2. আবীর
  3. বায়ুসখা
  4.  বৈশ্বানর
সঠিক উত্তর:
আবীর
উত্তর
সঠিক উত্তর:
আবীর
ব্যাখ্যা

ব্যাখ্যা : আবির/আবীর অর্থ- সুগন্ধী রঞ্জক দ্রব্য। আগুন এর সমার্থক- অনল, কৃশানু, পাবক, বহ্নি, বায়ুসখা, বৈশ্বানর, সর্বভুক ইত্যাদি ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
‘মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. অর্ক
  3. প্রসূন
  4.  পল্লব
সঠিক উত্তর:
অর্ক
উত্তর
সঠিক উত্তর:
অর্ক
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘সূর্য' শব্দের সমার্থক- অর্ক, আদিত্য, প্রভাকর, ভাস্কর, মার্তণ্ড, ময়ূখমালী, সবিতা ইত্যাদি। অর্ণব অর্থ সমুদ্র। প্রসূন অর্থ ফুল, পুষ্প। পল্লব অর্থ- পাতা, কিশলয় ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
‘উদক' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. সলিল
  2. বারীশ
  3. নীর
  4. জল
সঠিক উত্তর:
বারীশ
উত্তর
সঠিক উত্তর:
বারীশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : জল শব্দের সমার্থক অম্বু, নীর, উদক, সলিল, উদক। বারীশ অর্থ সমুদ্র ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
‘সপ্তাংশু’র সমার্থক শব্দ নয়?
  1. পাবক
  2. বৈশ্বানর
  3. সর্বশুচি
  4. দীপ্ত
সঠিক উত্তর:
দীপ্ত
উত্তর
সঠিক উত্তর:
দীপ্ত
ব্যাখ্যা

ব্যাখ্যা : অগ্নি শব্দের সমার্থক - অনল, আগুন, তেজোনিধি দৃশানু, পাবক, বহ্নি, বায়ুসখা, বিভাবসু, বৈশ্বানর, সর্বভুক, হুতাশন । ‘দীপ্ত' অগ্নি-এর সমার্থক নয় । দীপ্ত অর্থ আলোকিত।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
‘পাদপ' এর সমার্থক কোনটি?
  1.  কলাপী
  2. নীরধি
  3. বিটপী
  4.  অবনি
সঠিক উত্তর:
বিটপী
উত্তর
সঠিক উত্তর:
বিটপী
ব্যাখ্যা

ব্যাখ্যা : বৃক্ষ শব্দের সমার্থক পাদপ, অটবী, বিটপী। ময়ূর- কলাপী, নীরধি- সাগর, অবনি- পৃথিবী ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
কোনটি মরুৎ শব্দের সমার্থক নয়?
  1. পাবক
  2.  পবন
  3. অনিল
  4. সমীরণ
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা

ব্যাখ্যা : বাতাস এর সমার্থক পবন, সমীরণ, মরুৎ, অনিল। পাবক- আগুন।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
মহী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পৃথ্বী
  2. নীর
  3.  ক্ষিতি
  4.  অবনী
সঠিক উত্তর:
নীর
উত্তর
সঠিক উত্তর:
নীর
ব্যাখ্যা

ব্যাখ্যা : মহী' শব্দের সমার্থক- বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী । নীর শব্দের অর্থ পানি, বারি ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
‘কলাপী' শব্দের অর্থ কী?
  1. কবুতর
  2. কোকিল
  3. খরগোশ
  4. ময়ুর
সঠিক উত্তর:
ময়ুর
উত্তর
সঠিক উত্তর:
ময়ুর
ব্যাখ্যা

ব্যাখ্যা : ময়ুর-এর সমার্থক কলাপী, বহী, শিখী, শিখণ্ডী। শিখণ্ডিক অর্থ মোরগ। কবুতর এর সমার্থক- কপোত, নোটন, পায়রা, পারাবত। কোকিল এর সমার্থক - অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক। খরগোশ এর সমার্থক - শশক। 

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

.
‘খ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শশাঙ্ক
  2. সলিল
  3. তটিনী
  4. নভঃ
সঠিক উত্তর:
নভঃ
উত্তর
সঠিক উত্তর:
নভঃ
ব্যাখ্যা

ব্যাখ্যা : নভঃ শব্দের অর্থ  খ, আকাশ। সলিল শব্দের অর্থ পানি। নদী শব্দের সমার্থক- তটিনী।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১০.
“কলাভৃৎ ” এর প্রতিশব্দ কোনটি? 
  1.  সমীরণ
  2. ইন্দু
  3. অরুণ
  4. গগন
সঠিক উত্তর:
ইন্দু
উত্তর
সঠিক উত্তর:
ইন্দু
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘চন্দ্র' শব্দের প্রতিশব্দ- কলাভৃৎ, ইন্দু, বাতাস শব্দের সমার্থক- সমীরণ, সূর্য এর সমার্থক- অরুণ, গগন অর্থ আকাশ ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১১.
‘উর্বী’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. অম্বর
  2.  ধরণী
  3. বসুন্ধরা
  4. সংসার
সঠিক উত্তর:
অম্বর
উত্তর
সঠিক উত্তর:
অম্বর
ব্যাখ্যা

ব্যাখ্যা : গগন শব্দের অর্থ আকাশ, অম্বর। সংসার উর্বী বা পৃথিবী শব্দের সমার্থক। 

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১২.
‘দ্বিপ' অর্থ কি?
  1.  জলবেষ্টিত স্থান
  2. বাতি
  3. আলো
  4. হাতি
সঠিক উত্তর:
হাতি
উত্তর
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা

ব্যাখ্যা : দ্বিপ অর্থ হাতি । দীপ অর্থ বাতি। দ্বীপ অর্থ চারদিক পানি বেষ্টিত ভূভাগ ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১৩.
'সুতা' শব্দের সমার্থক কোনটি?
  1. অনুজা
  2. সূত
  3. অবলা
  4. তনয়া
সঠিক উত্তর:
তনয়া
উত্তর
সঠিক উত্তর:
তনয়া
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'কন্যা' শব্দের সমার্থক - আত্মজা, তনয়া, নন্দিনী, সুতা।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১৪.
কুল শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1.  তীর
  2. গোত্র
  3. তরী
  4. তট 
সঠিক উত্তর:
গোত্র
উত্তর
সঠিক উত্তর:
গোত্র
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘কুল' শব্দের অর্থ- বংশ, গোষ্ঠী, গোত্র। 'কূল' শব্দের অর্থ- তট, তীর।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১৫.
‘উপল’ শব্দের অর্থ কী?
  1. উপর
  2.  মধ্য
  3. পাশে
  4. শিলা
সঠিক উত্তর:
শিলা
উত্তর
সঠিক উত্তর:
শিলা
ব্যাখ্যা

ব্যাখ্যা : উপল শব্দের অর্থ- শিলা, প্রস্তর, রত্ন।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১৬.
‘বাত' এর সমার্থক শব্দ কোনটি? 
  1. বিজলি
  2. শোভন
  3. প্রসূন
  4. মারুত
সঠিক উত্তর:
মারুত
উত্তর
সঠিক উত্তর:
মারুত
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'সমীর' এর সমার্থক শব্দ- বায়ু, বাতাস, পবন, বাত, মারুত।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১৭.
‘তোয়নিধি' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. গাঙ
  3. বারীশ
  4. সরিৎ 
সঠিক উত্তর:
বারীশ
উত্তর
সঠিক উত্তর:
বারীশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'সমুদ্র' শব্দের প্রতিশব্দ তোয়নিধি, বারীশ । 'নদী' শব্দের সমার্থক- সরিৎ ,কল্লোলিনী, তটিনী, তরঙ্গিনী।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

১৮.
‘শীকর' শব্দের অর্থ কি? 
  1. গাছের মূল
  2. নীহারিকা
  3. জলকণা
  4. পদ্মফুল
সঠিক উত্তর:
জলকণা
উত্তর
সঠিক উত্তর:
জলকণা
ব্যাখ্যা

‘শীকর' শব্দের অর্থ  জলকণা। 

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৯.
'অনিল' শব্দের অর্থ কী?
  1. প্রভঞ্জন
  2.  যা নীল নয়
  3. কোকিল
  4. তটিনী
সঠিক উত্তর:
প্রভঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
প্রভঞ্জন
ব্যাখ্যা

ব্যাখ্যা : অনিল শব্দের অর্থ বাতাস, পবন, সমীরণ, মরুৎ, প্রভঞ্জন।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

২০.
‘দশাসই” শব্দের অর্থ-
  1. লিকলিকে 
  2. লম্বা-চওড়া
  3. মন্দভাগ্য
  4. মোটাসোটা
সঠিক উত্তর:
লম্বা-চওড়া
উত্তর
সঠিক উত্তর:
লম্বা-চওড়া
ব্যাখ্যা

‘দশাসই” শব্দের অর্থ লম্বা-চওড়া।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১.
‘ইত্তেফাক' শব্দের মানে-   
  1. সম্প্রীতি
  2. সংবর্ধনা
  3. সংলাপ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সম্প্রীতি
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রীতি
ব্যাখ্যা

ব্যাখ্যা : ইত্তেফাক শব্দের অর্থ- ঐক্য, সম্প্রীতি, সমঝোতা ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

২২.
‘ত্রিযামা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি
  1. ক্ষণদা
  2. বিভাবরী
  3. অরাতি
  4. শর্বরী
সঠিক উত্তর:
অরাতি
উত্তর
সঠিক উত্তর:
অরাতি
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'রাত' শব্দের সমার্থক শব্দ- যামিনী, নিশীথিনী, শর্বরী, ক্ষণদা, বিভাবরী, ত্রিযামা। অরাতি অর্থ শত্রু। 

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

২৩.
‘খপোত' শব্দের অর্থ নির্ণয় করুন-
  1. কবুতর
  2.  খরগোশ
  3.  হরিণ
  4. উড়োজাহাজ
সঠিক উত্তর:
উড়োজাহাজ
উত্তর
সঠিক উত্তর:
উড়োজাহাজ
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘খপোত' শব্দের অর্থ বিমান, আকাশযান, উড়োজাহাজ। কপোত অর্থ কবুতর, পায়রা।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

২৪.
“সিত' শব্দটির অর্থ কী?
  1. সমুদ্র
  2.  চোর
  3. সাদা
  4. চন্দ্ৰ
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা

ব্যাখ্যা : সিত শব্দের অর্থ সাদা, শুভ্র। সিতকর অর্থ চন্দ্র।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

২৫.
‘অন্তর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অপর
  2. রকম
  3. অধিক
  4. হাল
সঠিক উত্তর:
অপর
উত্তর
সঠিক উত্তর:
অপর
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘অন্তর' শব্দের সমার্থক শব্দ- বিয়োগ, ব্যবধান, অভ্যন্তর, আত্মীয়, অপর ।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

২৬.
‘নভঃ” শব্দের সমার্থক শব্দ- 
  1. অন্তরীক্ষ 
  2. বিভু
  3. প্রভাকর
  4. জাহ্নবী
সঠিক উত্তর:
অন্তরীক্ষ 
উত্তর
সঠিক উত্তর:
অন্তরীক্ষ 
ব্যাখ্যা

'আকাশ' শব্দের সমার্থক -নভঃ,  অন্তরীক্ষ। বিভু অর্থ ঈশ্বর, প্রভাকর শব্দের সমার্থক সূর্য, সুধাকর শব্দের সমার্থক চন্দ্ৰ । জাহ্নবী অর্থ গঙ্গা।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

২৭.
ময়ুখ অর্থ 
  1. অভ্র
  2. ধবলী
  3. রশ্মি
  4. জ্যোৎস্না
সঠিক উত্তর:
রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
রশ্মি
ব্যাখ্যা

ময়ুখ অর্থ  রশ্মি, কিরণ। 

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৮.
‘পনস' কোন ফলের নাম?
  1. পান
  2. আম 
  3. কাঁঠাল
  4. জাম
সঠিক উত্তর:
কাঁঠাল
উত্তর
সঠিক উত্তর:
কাঁঠাল
ব্যাখ্যা

ব্যাখ্যা : পনস অর্থ কাঁঠাল।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৯.
দ্বিরদ শব্দের সমার্থক শব্দ নয় 
  1. বারণ
  2. কুঞ্জর
  3. মাতঙ্গ
  4. হরি
সঠিক উত্তর:
হরি
উত্তর
সঠিক উত্তর:
হরি
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'হাতি' শব্দের সমার্থক শব্দ- ঐরাবত, গজ, দন্তী, দ্বিপ, দ্বিরদ, মাতঙ্গ, বারণ। হরি সিংহ শব্দের সমার্থক। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩০.
“বিজুরি” শব্দের প্রতিশব্দ কি?
  1.  চপলা
  2. মেঘ
  3. গগন
  4.  ছায়া
সঠিক উত্তর:
 চপলা
উত্তর
সঠিক উত্তর:
 চপলা
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘বিজুরি' শব্দের প্রতিশব্দ- বিদ্যুৎ, চপলা, বিজলি।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩১.
‘অয়োময়' শব্দের অর্থ কি?
  1. লৌহ
  2. পেঁচানো
  3. দুর্বোধ্য
  4. বাঁজে
সঠিক উত্তর:
লৌহ
উত্তর
সঠিক উত্তর:
লৌহ
ব্যাখ্যা

‘অয়োময়' শব্দের অর্থ - লৌহ।

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩২.
‘বনিতা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দার
  2. কলত্র
  3. অঙ্গনা
  4. চঞ্চলা
সঠিক উত্তর:
চঞ্চলা
উত্তর
সঠিক উত্তর:
চঞ্চলা
ব্যাখ্যা

ব্যাখ্যা :‘পত্নী' শব্দের সমার্থক শব্দ জায়া, স্ত্রী, দার, বনিতা, কলত্র, অঙ্গনা। চঞ্চলা এর সমার্থক শব্দ বিদ্যুৎ। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৩.
‘মৃগাঙ্ক' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. কলাধর
  2. কুমুদনাথ
  3. জীমূত
  4. সুধানিধি
সঠিক উত্তর:
জীমূত
উত্তর
সঠিক উত্তর:
জীমূত
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘চাঁদ' শব্দের প্রতিশব্দ- সুধাকর, কলাধর,  কুমুদনাথ, সুধানিধি। মেঘের প্রতিশব্দ-জীমূত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৪.
‘শকুন্ত' শব্দটির অর্থ কী?
  1. ঘোড়া
  2.  বাঘ
  3.  পাখি
  4. সিংহ
সঠিক উত্তর:
 পাখি
উত্তর
সঠিক উত্তর:
 পাখি
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘শকুন্ত' শব্দের অর্থ আকাশে বিচরণকারী পাখি ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৫.
‘মহীপাল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দিনেশ
  2. দণ্ডপাল
  3. মহীন্দ্র
  4. ক্ষিতীশ
সঠিক উত্তর:
দিনেশ
উত্তর
সঠিক উত্তর:
দিনেশ
ব্যাখ্যা

ব্যাখ্যা : রাজা শব্দের সমার্থক - নরেন্দ্র, নৃপতি, নৃপমণি, দণ্ডপাল, মহীন্দ্র, ক্ষিতীশ। 
দিনেশ সূর্যের সমার্থক। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৬.
‘বর্হী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. শিখণ্ডী
  2.  পিক
  3. বাজী
  4. মকর
সঠিক উত্তর:
শিখণ্ডী
উত্তর
সঠিক উত্তর:
শিখণ্ডী
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘ময়ূর' শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকী, শিখণ্ডী, শিখী, বৰ্হী ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৭.
‘অর্ণঃ' শব্দের অর্থ কি?
  1. আগুন
  2. নদী
  3. সূর্য
  4. জল
সঠিক উত্তর:
জল
উত্তর
সঠিক উত্তর:
জল
ব্যাখ্যা

ব্যাখ্যা : অম্বু শব্দের সমার্থক - পানি, সলিল, অপু, নীর, উদক, অর্ণঃ। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৮.
‘বিবস্বান' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বায়ু
  2. সমুদ্র
  3. প্রভাকর
  4.  আকাশ
সঠিক উত্তর:
প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
প্রভাকর
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, প্রভাকর, দিবাকর, বিবস্বান। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৯.
‘দামিনী' অর্থ-
  1. রাত্রি
  2. ধরিত্রী
  3. ক্ষণপ্রভা 
  4. জলধি
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা 
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা 
ব্যাখ্যা

ব্যাখ্যা : দামিনী অর্থ বিদ্যুৎ, ক্ষণপ্রভা । ধরিত্রী অর্থ পৃথিবী, জলধি অর্থ সমুদ্র ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪০.
‘কবরী' অর্থে কোন শব্দটি সমার্থক নয়?
  1. অলক
  2. কুন্তল
  3. তনু
  4. চিকুর
সঠিক উত্তর:
তনু
উত্তর
সঠিক উত্তর:
তনু
ব্যাখ্যা

ব্যাখ্যা : 'তনু' শব্দের সমার্থক - দেহ, শরীর।
চুলের সমার্থকঃ  অলক, কুন্তল, চিকুর। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪১.
'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি? 
  1. বন্ধুর
  2. অসম
  3. সুষম
  4. ঋজু
সঠিক উত্তর:
ঋজু
উত্তর
সঠিক উত্তর:
ঋজু
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘বঙ্কিম' এর সমার্থক আঁকাবাঁকা, কুটিল। এর বিপরীত ঋজু, সোজা, অকপট ইত্যাদি।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

৪২.
‘অপসৃয়মান' এর বিপরীত শব্দ কি
  1. উদীয়মান
  2. ক্ষয়মান
  3.  বিলীয়মান
  4. বিবর্তমান
সঠিক উত্তর:
উদীয়মান
উত্তর
সঠিক উত্তর:
উদীয়মান
ব্যাখ্যা

ব্যাখ্যা : অপসৃয়মান অর্থ ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন, বিলীয়মান। এর বিপরীত উদীয়মান।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

৪৩.
‘সৌম্য' এর বিপরীত শব্দ নয় কোনটি? 
  1. উদ্ধত
  2. কঠিন
  3. ধীর
  4. উগ্র
সঠিক উত্তর:
ধীর
উত্তর
সঠিক উত্তর:
ধীর
ব্যাখ্যা

ব্যাখ্যা : সৌম্য' শব্দের অর্থ প্রশান্ত, ধীর, স্থির। এর বিপরীত শব্দ উগ্র। উদ্ধত এর বিপরীত বিনীত।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

৪৪.
বিজিত' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1.  বিজয়ী
  2. পরাজিত 
  3. বিচ্যুত
  4. বর্জিত
সঠিক উত্তর:
 বিজয়ী
উত্তর
সঠিক উত্তর:
 বিজয়ী
ব্যাখ্যা

ব্যাখ্যা : ‘বিজিত' শব্দের অর্থ জয় করে নেওয়া হয়েছে এমন বা পরাজিত। তাই এর বিপরীত শব্দ হবে বিজয়ী ।

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা। 

৪৫.
‘হর্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি? 
  1. নিহৰ্ষ
  2. বিষাদ
  3. প্রসাদ
  4. প্রকর্ষ 
সঠিক উত্তর:
বিষাদ
উত্তর
সঠিক উত্তর:
বিষাদ
ব্যাখ্যা

‘হর্ষ' অর্থ আনন্দ, উল্লাস, পুলক। তাই হর্ষ শব্দের বিপরীত শব্দ বিষাদ। 

প্রতিপাদিতঃ জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৬.
'সাম্পান' কোন ভাষা থেকে আগত শব্দ -
  1. জাপানি
  2. ফরাসি
  3. চিনা
  4. ওলন্দাজ
সঠিক উত্তর:
চিনা
উত্তর
সঠিক উত্তর:
চিনা
ব্যাখ্যা

সাম্পান' চিনা ভাষা থেকে আগত শব্দ ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৭.
'সেমাই' কোন ভাষা থেকে আগত শব্দ -
  1. পর্তুগিজ
  2. গ্রিক
  3. ফরাসি
  4. ওলন্দাজ
সঠিক উত্তর:
গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক
ব্যাখ্যা

সেমাই' গ্রিক ভাষা থেকে আগত শব্দ -

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৮.
'বারান্দা' কোন ভাষা থেকে আগত শব্দ -
  1. ফারসি
  2. গ্রিক
  3. ফরাসি
  4. ওলন্দাজ
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

বারান্দা' ফারসি ভাষা থেকে আগত শব্দ -

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৯.
'মাফিয়া' কোন ভাষা থেকে আগত শব্দ -
  1. ইতালীয়
  2. পেরু
  3. ফরাসি
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
ইতালীয়
উত্তর
সঠিক উত্তর:
ইতালীয়
ব্যাখ্যা

মাফিয়া ইতালীয় ভাষা থেকে আগত শব্দ -

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫০.
'কুইনাইন' কোন ভাষা থেকে আগত শব্দ -
  1. ইতালীয়
  2. পেরু
  3. ফরাসি
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা

কুইনাইন'পেরুর ভাষা থেকে আগত শব্দ। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।