পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা - ২ English Grammar Topics: Parts of speech 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. 3. Verb [The Finite Verb - Transitive & Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 4. Conjunction and Interjection. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
Which kind of noun is 'Cavalry'?
  1. Proper
  2. Common
  3. Abstract
  4. Collective
ব্যাখ্যা
• Cavalry:
Meaning: অশ্বারোহী সেনাদল।
- Cavalry দ্বারা অশ্বারোহী সেনাদল অর্থাৎ কিছু ব্যক্তির সমষ্টিকে বুঝায় তাই এটি Collective Noun.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
.
His wife is a housewife. Here which types of parts of speech is 'His'?
  1. Personal pronoun
  2. Possessive adjective
  3. Demonstrative pronoun
  4. Personal adjective
ব্যাখ্যা
• His wife is a housewife.
- Here 'His' is a Possessive adjective.

• My, Our, His, Her, Their, Your এসব হলো pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
- সাধারণত এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।
 
• উল্লেখ্য যে,
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।
.
The plural of 'Codex' is -
  1. Codexs
  2. Codexies
  3. Codex
  4. Codices
ব্যাখ্যা
• Codex:
English meaning: an ancient book that was written by hand.
Bangla  meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি।

Plural form: Codices.

Source: Cambridge & Accessible Dictionary.
.
It's important to keep abreast _____ the latest trends in technology.
  1. at
  2. upon
  3. about
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্ত হবে - of.
- Complete sentence: It's important to keep abreast of the latest trends in technology.
- Bangla Meaning: প্রযুক্তির সর্বশেষ গতিধারা সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

• Be / keep​ / ​stay abreast of (with) something
English Meaning: to make sure that one knows all the most recent and important information about something.
Bangla Meaning: কারো বা কিছুর পাশাপাশি থাকা; পিছিয়ে না পড়া; ওয়াকিবহাল থাকা।

Ex. Sentence: How can anyone keep abreast of all this new technology without the internet?
Bangla Meaning: ইন্টারনেট ছাড়া কেউ কিভাবে এত সব নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলবে?

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Live MCQ Lecture.
.
Which one of the following is a masculine gender?
  1. Stag
  2. Doe
  3. Roe
  4. Vixen
ব্যাখ্যা
The Options are -

ক) Stag:
English Meaning: A male deer, especially a male red deer after its fifth year.
Bangla Meaning: পুরুষ হরিণ।
Feminine: Hind (মাদি হরিণ; হরিণী)।

খ) Doe:
Meaning: স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।
- এর masculine gender হবে Buck.

গ) Roe: [feminine gender ]
এর হবে masculine gender Hart.
Meaning: হরিণ।

ঘ)  Vixen:
- The feminine of fox is Vixen.
- "Vixen" শব্দের অর্থ: শৃগালী।
.
The falling rain made it difficult to drive. Here 'falling' is an example of -
  1. Participle
  2. Gerund
  3. Verbal noun
  4. Present continuous
ব্যাখ্যা
• The falling rain made it difficult to drive.
- Here 'falling' is an example of a participle.

• প্রদত্ত বাক্যে ‘falling’ শব্দটি noun ‘rain’ কে modify করছে।
- অর্থাৎ adjective এর কাজ করছে এবং চলমান sense বোঝাচ্ছে।
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
.
They worked diligently on the project. Here, 'diligently' is used as -
  1. Adverb of Degree
  2. Adverb of supposition
  3. Adverb of frequency
  4. Adverb of manner
ব্যাখ্যা
• They worked diligently on the project.
- Here, 'diligently' is used as - Adverb of manner.

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়। 
- Most of these adverbs have 'ly' at its end, such as, clearly, quickly, badly, slowly etc.

• সুতরাং, প্রশ্নে উল্লেখিত বাক্যটির diligently হলো Adverb of manner.
- কারণ এখানে verb কে যদি 'how বা 'কিভাবে' দ্বারা প্রশ্ন করা হয় যে তারা কাজটি কিভাবে করেছে, তাহলে উত্তর পাওয়া যাবে diligently.

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Adverb of frequency কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায়। 
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

• Adverb of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• Adverb of Degree:
- কোন কাজ কতটা বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে Adverb of Degree ব্যবহার হয়। এ ধরণের Adverb গুলি হল:
Enough, Almost, quite, totally, deeply, greatly, fully, Somewhat, too, little, rather ইত্যাদি।
.
I had better _______ him to confirm the meeting time.
  1. to call
  2. call
  3. calling
  4. called
ব্যাখ্যা
Complete sentence: I had better call him to confirm the meeting time.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.
.
They discussed travelling together next summer. Here 'travelling' is a/an -
  1. Adverb
  2. Future continuous
  3. Participle
  4. Gerund
ব্যাখ্যা
• They discussed traveling together next summer.
- Here 'traveling' is a- Gerund.
- সাধারণত verb এর object হিসেবে gerund বসে। 
- এখানে, transitive verb discussed  এর object হিসেবে traveling হচ্ছে gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
১০.
Which one is a noun?
  1. Truculence
  2. Truculent
  3. Truculently
  4. Both A + C
ব্যাখ্যা
• Truculence (noun)

English Meaning: An inclination to fight or quarrel. Also, the quality of being unpleasant and likely to argue a lot.
Bangla Meaning: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ।

Other Forms:
- Truculent (adjective) যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী।
- Truculently (adverb) যুযুৎসুভাবে।

Synonyms: 
Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা),
Belligerence (যুধ্যমান অবস্থা),
Combativeness (যুদ্ধের ঝোঁক),
Militancy (জঙ্গিপনা),
Hostility (শত্রুতা)।

Antonyms: 
Nonaggression (অনাক্রমণ), 
Pacifism (শান্তিবাদ). 
Submission (আত্মসমর্পন), 
Truce (সন্ধি),
Ceasefire (যুদ্ধবিরতি)। 

Example Sentence: 
1. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
2. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

Source: Live MCQ Lecture.
১১.
What is the plural form of the word 'Apex'?
  1. Apex
  2. Apexess
  3. Apices
  4. Apexon
ব্যাখ্যা
• Apex (noun)
- English Meaning: The top or highest part of something. 
- Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.
- এর plural form হচ্ছে - Apexes অথবা Apices.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
Choose the right form of the verb:
It is high time we (act) on the matter.
  1. acted
  2. could act
  3. have acted
  4. are acting
ব্যাখ্যা
• Complete Sentence: It is high time we acted on the matter.
- Bangla Meaning: বিষয়টা অনুযায়ী কাজ করার এইটাই উপযুক্ত সময়।

• It is time/It is high time:
- It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এরপরের verb টি past form হয়।
- তাই বাক্যটির verb হবে acted

• It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর Infinitive form হবে। 
যেমন: It is high time to change our attitude.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
১৩.
She loves to bask ________ the warm sunlight on a lazy afternoon.
  1. to
  2. with
  3. of
  4. in
ব্যাখ্যা
Bask in something:
Meaning: to take pleasure from something that makes you feel good.

Complete sentence: She loves to bask in the warm sunlight on a lazy afternoon.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Bask এর সাথে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Cambridge Dictionary.
১৪.
She was deeply moved by the kindness of strangers who helped her during her time of need.
Here 'kindness' is a -
  1. Proper Noun
  2. Collective Noun
  3. Common Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
• She was deeply moved by the kindness of strangers who helped her during her time of need.
- Here 'kindness' is a - Common Noun.
- kindness মূলত হচ্ছে একটি Abstract noun.
- কিন্তু kindness এর পূর্বে article, the ব্যবহৃত হওয়ায় এখানে kindness, Abstract noun না হয়ে Common noun হবে।

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract noun এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

• তাই প্রশ্নে উল্লিখিত kindness এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
১৫.
I would have lent you my notes if you _______ me.
  1. had asked
  2. asked
  3. asking
  4. asks
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had asked.
- Complete sentence: I would have lent you my notes if you had asked me.
- বাক্যটি third conditionals এর উদাহরণ।
 
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,  
- এই বাক্যের প্রথম অংশে would have +  Verb এর past participle lent রয়েছে।
- তাই দ্বিতীয় বা If যুক্ত অংশেন If + Past Perfect (had +asked) হবে।
১৬.
Last year I went to Cox's bazar by ____ air.
  1. a
  2. an
  3. the
  4. no article needed
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে কোনো article বসবে না।
- যেমন: by boat, by air, by train, by launch, by river ইত্যাদি।

• যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে আকাশ পথে ভ্রমণ বোঝানো হয়েছে, তাই শূন্যস্থানে কোনো article বসবে না। 
- সঠিক উত্তর: not article
- Complete Sentence: Last year i went to Cox's bazar by air.
১৭.
Would that the world __________ the urgency in Bangladesh of the situation and act before it's too late.
  1. could see
  2. see
  3. can see
  4. may see
ব্যাখ্যা
• Sentence এর শুরুতে Would that  থাকলে subject এরপর could বসাতে হয় এবং এরপর verb এর present form হয়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যটি Would that দিয়ে শুরু হয়েছে এবং এরপর subject হিসেবে "the world" আছে।
- তাই নিয়মানুযায়ী এরপর could বসাতে হবে এবং তারপর verb এর present form হবে।
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

Complete sentence:
- Would that the world could see the urgency of the situation in Bangladesh and act before it's too late.

Example Sentence:
- Would that I could go to college. 
- Would that I could buy the latest car.
- Would that I could be a child again!

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
১৮.
They were envious ___ their neighbor's new car.
  1. in
  2. at
  3. of
  4. about
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
Complete Sentence: They were envious of their neighbor's new car.

• Envious of
English Meaning:  feeling or showing envy.
Bangla Meaning: হিংসুক; পরশ্রীকাতর।
- কোন বিষয়ে কারোর প্রতি হিংসা অনুভব করা বুঝাতে envious এরপর appropriate preposition হিসাবে of ব্যবহৃত হয়।

Example:
 - I'm very envious of your new coat - it's beautiful.
- We should not be envious of other's successes.

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.

১৯.
"The weather was cold, yet they decided to go hiking." - Here 'yet' is a/an -
  1. Noun
  2. Verb
  3. Conjunction
  4. Preposition
ব্যাখ্যা
• The weather was cold, yet they decided to go hiking. 
- Here 'yet' is a -Conjunction.

- yet, এখানে 'তবুও' অর্থ প্রকাশ করেছে এবং দুইটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে।
- Compound sentence এর দুইটি clause কে and, but, or, yet ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করতে হয়।

Conjunction:
A conjunction is a part of speech that connects two or more words, phrase, clause or sentence.
- Conjunction হলো একটি part of speech যা দুই বা ততোধিক words, phrase, clause বা sentence কে যুক্ত করে। 
- যেমন: but, or, and.

Conjunction সাধারণত দুই প্রকার।
যেমন:
1. Coordinating or Coordinative Conjunction.
2. Subordinating or Subjective Conjunction.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২০.
Rima didn't have much money. Here 'much' is -
  1. Pronominal adjective
  2. Numeral adjective
  3. Descriptive adjective
  4. Quantitative adjective
ব্যাখ্যা
• Quantitative adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

• উল্লেখিত প্রশ্নের much একটি Quantitive adjective.
যেমন: Rima didn't have much money.
- এখানে much শব্দটি uncountable noun 'money' এর আগে বসে এর পরিমাণ নির্দেশ করছে তাই এটি Quantitative adjective.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২১.
There is _______ water in the pot, just enough for cooking.
  1. more
  2. a few
  3. a little
  4. few
ব্যাখ্যা
• Complete Sentence: There is a little water in the pot, just enough for cooking.

• Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- অল্প কয়েকটি অর্থে countable noun এর পূর্বে a few বসে।

- কিন্তু অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- তাই নিয়মানুসারে, বাক্যটিতে 'water' uncountable noun. তাই, এর পূর্বে determiner হিসেবে 'a little' বসবে।
২২.
The picnic will take place __________ the weather is nice.
  1. provided that
  2. even though
  3. until
  4. unless
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - provided that.
Complete sentence: The picnic will take place provided that the weather is nice.

• অপশনে উল্লিখিত শব্দ সমূহের অর্থ -
- unless - যদি না।
- until - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।
- even though - যদিও; তথাপি।
- provided that - এই শর্তে (যে)।

• সুতরাং, বাক্যটির অর্থ সঠিক ভাবে প্রকাশের জন্য শূন্যস্থানে provided that এর ব্যবহার সঠিক।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
We meet once every month. Here 'once' is -
  1. Adverb of place
  2. Adverb of frequency
  3. Adverb of manner
  4. None of these
ব্যাখ্যা
• We meet once every month.
- Here 'once' is - Adverb of frequency.

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• প্রশ্নে উল্লেখিত 'once' শব্দটির অর্থ 'একবারের জন্য/ একবারমাত্র'।
- Adverb of frequency describes how often an action happens.
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, once, never etc.

অন্যদিকে,

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।
২৪.
The committee elected him president of the club.
Here the underlined word is -
  1. Reflexive Verb
  2. Reciprocal Verb
  3. Factitive Verb
  4. Modal Verb
ব্যাখ্যা
• The committee elected him president of the club.
- Here the underlined word is - Factitive Verb.

• Factitive Verb:
- যে Verb এর Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে Factitive Verb বলে।

• The committee elected him president of the club.
- এখানে president হচ্ছে Objective Complement Factitive Object.
- "The committee elected him" দ্বারা বাক্যটি সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে president বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু  Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই Factitive Verb.
২৫.
Have you ever been to Paris before? Here 'before' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
• Have you ever been to Paris before? Here 'before' is used as - Adverb.
- সাধারণত preposition এর পর সব সময় noun/pronoun বসে।
- তাই যদি কোনো sentence এর শেষে preposition বসে তবে তা সবসময় adverb হিসেবে বিবেচিত হয়।

• Before (adverb)
English meaning: During the period of time preceding a particular event or time.
Bangla Meaning: আগে; পূর্বে; অতীতে; ইতিমধ্যে।

• Example sentence: 
- You have seen that film before.
- I should have told you so before.
- My playing days had ended six years before.

Source:
1. Oxford Learner's eDictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
I didn't bring ___________ luggage for the weekend trip.
  1. little
  2. few
  3. much
  4. many
ব্যাখ্যা
Complete Sentence: I didn't bring much luggage for the weekend trip.

• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 
- luggage (মালামাল) শব্দটি uncountable noun.
- তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।

- সুতরাং, সঠিক উত্তর হবে - much.