পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২১ মার্চ, ২০২৪সময়40 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩য় পর্যায় - ৩] ২১. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২১ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
০.০০১ / (০.১×০.১) = ?
  1. ক) ১.১
  2. খ) ০.০০১
  3. গ) ০.০১
  4. ঘ) ০.১
সঠিক উত্তর:
ঘ) ০.১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.১
ব্যাখ্যা
০.০০১ / (০.১×০.১) = ০.০০১ / ০.০১ = ০.১
.
Light : Blind
  1. ক) Speech : Dumb
  2. খ) Tongue : Sound
  3. গ) Language: Deaf
  4. ঘ) Voice : Vibration
সঠিক উত্তর:
ক) Speech : Dumb
উত্তর
সঠিক উত্তর:
ক) Speech : Dumb
ব্যাখ্যা
Blind (অন্ধ) এর চোখে যেমন Light (আলো) থাকে না তেমনি Dumb (বোবা) এর মুখে Speech (কথা) থাকে না।
.
বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই?
  1. ক) সাঁওতাল
  2. খ) গারো
  3. গ) চাকমা
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
ক) সাঁওতাল
উত্তর
সঠিক উত্তর:
ক) সাঁওতাল
ব্যাখ্যা
সাঁওতালরা বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি। সাঁওতাল উপজাতি আবাসস্থল রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর।
সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো সোহরাই। এছাড়া বাহা, ঝুমুর নাচ, ঝিকা নাচ ও দোন তাদের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐহিত্য।
উৎসঃ পঞ্চম আদমশুমারি-২০১১ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী
.
একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৯০°
  2. খ) ১৬০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
গ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮০°
ব্যাখ্যা
একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
.
‘তুমি না বলেছিলে এখানে আসবে’ - এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
  1. ক) প্রশ্নবোধক
  2. খ) না-বোধক
  3. গ) বিস্ময়সূচক
  4. ঘ) হ্যা বোধক
সঠিক উত্তর:
ক) প্রশ্নবোধক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রশ্নবোধক
ব্যাখ্যা
• তুমি না বলেছিলে এখানে আসবে?- এখানে 'না'- প্রশ্নাত্মক/প্রশ্নবোধন অর্থে ব্যবহৃত হয়েছে।

• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।

• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?

তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে এখানে আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে এখানে আসবে?

• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বর্ণ হচ্ছে -
  1. ক) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রুপ
  2. খ) ধ্বনি নির্দেশক প্রতীক
  3. গ) একই সঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  4. ঘ) শব্দের ক্ষুদ্রতম অংশ
সঠিক উত্তর:
খ) ধ্বনি নির্দেশক প্রতীক
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বনি নির্দেশক প্রতীক
ব্যাখ্যা
ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে। ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্ন সমূহকে বর্ণ বলে। বর্ণ হলো দৃশ্যগ্রাহ্য রূপ। ধ্বনি হলো শ্রুতিগ্রাহ্য রূপ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) দ্বিগু
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
গ) দ্বিগু
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিগু
ব্যাখ্যা

সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি অবশ্যই বিশেষ্য হবে।
যেমন- পঞ্চনদ, পঞ্চভূত, পঞ্চবটী, ত্রিভুজ, তেপান্তর ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
অসমাপ্ত 'অদ্ভুতসাগর' গ্রন্থটি কে সমাপ্ত করেন?
  1. ক) লক্ষণ সেন
  2. খ) বল্লাল সেন
  3. গ) আলাউদ্দিন খিলজি
  4. ঘ) সম্রাট আকবর
সঠিক উত্তর:
ক) লক্ষণ সেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লক্ষণ সেন
ব্যাখ্যা
বল্লালসেন ছিলেন একজন পন্ডিত ও প্রসিদ্ধ লেখক। ১১৬৮ খ্রিস্টাব্দে তিনি ‘দানসাগর’ রচনা করেন। ১১৬৯ খ্রিস্টাব্দে ‘অদ্ভুতসাগর’ লেখা শুরু করলেও তা শেষ করতে পারেননি। তার পুত্র লক্ষণ সেন পিতার শুরু করা গ্রন্থ ‘অদ্ভুতসাগর’ সম্পন্ন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
.
The synonym of ''Subsequent'' is -
  1. ক) Aurrent
  2. খ) Antecedent
  3. গ) Recent
  4. ঘ) Consequent
সঠিক উত্তর:
ঘ) Consequent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Consequent
ব্যাখ্যা
Subsequent - Consequent, resultant, ensuing, consequential, following, successive; পরবর্তী, উত্তরকালীন। Antonym of subsequent is Antecedent.
Source: Oxford and Merriam-Webster
১০.
Three-fourths of the work ____ finished.
  1. ক) have been
  2. খ) had
  3. গ) has been
  4. ঘ) were
সঠিক উত্তর:
গ) has been
উত্তর
সঠিক উত্তর:
গ) has been
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).

- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.

- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - has been finished.
- Three-fourths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।

• Correct complete Sentence:
- Three-fourths of the work has been finished.
- কিন্তু countable noun এর বেলায় ভগ্নাংশের লব ১ এর বেশি হলে verb plural হবে। যেমনঃ Three-fourths of the books have been sold.
১১.
√0.000009 = ?
  1. ক) 0.0003
  2. খ) 0.03
  3. গ) 0.3
  4. ঘ) 0.003
সঠিক উত্তর:
ঘ) 0.003
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.003
ব্যাখ্যা
√0.000009 = 0.003
১২.
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ৮
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে অর্থাৎ পনেরো বছরে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
১৩.
কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
  1. ক) তামা
  2. খ) দস্তা
  3. গ) অ্যালুমিনিয়াম
  4. ঘ) পারদ
সঠিক উত্তর:
ঘ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারদ
ব্যাখ্যা
পারদ একমাত্র মৌলিক ধাতু যা সাধারণ তাপমাত্রায় (Room temperature) তরল থাকে।
উৎসঃ ব্রিটানিকা
১৪.
Sanction means -
  1. ক) Prohibit
  2. খ) Authorization
  3. গ) Verify
  4. ঘ) Devaluating
সঠিক উত্তর:
খ) Authorization
উত্তর
সঠিক উত্তর:
খ) Authorization
ব্যাখ্যা
Sanction - authorization, consent, permission; অনুমতি, সম্মতি।
Source: Oxford
১৫.
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
গুণবাচক বিশেষ্য : মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সুন্দর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৬.
আমি, তুমি ও সে -
  1. ক) সবাই
  2. খ) আমরা
  3. গ) আমাদের
  4. ঘ) সকলে
সঠিক উত্তর:
খ) আমরা
উত্তর
সঠিক উত্তর:
খ) আমরা
ব্যাখ্যা
আমরা - আমি, তুমি ও সে। বাংলায় ‘আমরা’কে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে গণ্য করা হয়। অবশ্য ‘আমরা’কে নিত্য সমাসেরও অন্তর্ভুক্ত করা হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি কোন শ্রেণির?
  1. ক) জটিল
  2. খ) মিশ্র
  3. গ) যৌগিক
  4. ঘ) সরল
সঠিক উত্তর:
গ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক
ব্যাখ্যা

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।
- তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
- বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৮.
There is no royal road ____ learning.
  1. ক) from
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) by
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
Royal Road To - A way of attaining or reaching something without trouble.
Example - ‘There is no royal road to teaching’, ‘There is no royal road to learning’.
Source: Oxford
১৯.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
  2. খ) ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  3. গ) ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
  4. ঘ) ৩৫, ৪৫,৬৩, ১০৫, ৩১৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫, ৪৫,৬৩, ১০৫, ৩১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫, ৪৫,৬৩, ১০৫, ৩১৫
ব্যাখ্যা

যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি (৩৪৬ - ৩১) = ৩১৫ এর সাধারণ গুণনীয়ক।
৩১৫ এর উৎপাদক সেট ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫

২০.
৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ৭০০
  2. খ) ৬৫০
  3. গ) ৮০০
  4. ঘ) ৭৫০
সঠিক উত্তর:
ক) ৭০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭০০
ব্যাখ্যা
২৫% লাভ করতে হলে ১০০ টাকায় ক্রয় করলে বিক্রয় করতে হবে ১২৫ টাকায়
∴ ৫৬০ টাকায় ক্রয় করলে বিক্রয় করতে হবে (৫৬০ × ১২৫) / ১০০ = ৭০০ টাকায়।
২১.
The opposite of ''optimism'' is -
  1. ক) pestilence
  2. খ) opportunities
  3. গ) pessimism
  4. ঘ) opulence
সঠিক উত্তর:
গ) pessimism
উত্তর
সঠিক উত্তর:
গ) pessimism
ব্যাখ্যা
Optimism - hopefulness and confidence about the future or the success of something; আশাবাদ। Opposite of ‘optimism’ is - pessimism.
Source: Oxford
২২.
Choose the correct spelling-
  1. ক) Definetion
  2. খ) Difination
  3. গ) Definition
  4. ঘ) Defination
সঠিক উত্তর:
গ) Definition
উত্তর
সঠিক উত্তর:
গ) Definition
ব্যাখ্যা
Definition - a statement of the exact meaning of a word, especially in a dictionary.
Source: Oxford
২৩.
কবে বাংলাদেশ 'জাতিসংঘ শিশু অধিকার সনদ' বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
  1. ক) ১৯৯০ সালের ৩রা আগস্ট
  2. খ) ১৯৯০ সালের ৩রা মে
  3. গ) ১৯৯০ সালের ৩রা জুলাই
  4. ঘ) ১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালের ৩রা আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালের ৩রা আগস্ট
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯০ সালের ২৬ জানুয়ারি। ওইদিন ৬১ টি দেশ স্বাক্ষর করে এই সনদে। প্রায় সাত মাস পর, ১৯৯০ সালের ২রা সেপ্টেম্বর এটা কার্যকর হয়।
বাংলাদেশও ২৬ জানুয়ারি সাক্ষর করে এতে এবং ৩ আগস্ট এটা অনুমোদন করে। অর্থাৎ, বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয় ৩ আগস্ট।
Source: UN Treaties.org
২৪.
“সকল শিক্ষকগণ আজ উপস্থিত” বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. ক) গুরুচণ্ডালী দোষ
  2. খ) বিদেশী শব্দ দোষ
  3. গ) দুর্বোধ্যতা দোষ
  4. ঘ) বাহুল্য দোষ
সঠিক উত্তর:
ঘ) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাহুল্য দোষ
ব্যাখ্যা
প্রয়োজনের অতিরিক্ত শব্দ বা শব্দাংশ ব্যবহার করলে শব্দের অর্থগত যোগ্যতা নষ্ট হয়। ফলে বাক্যও যোগ্যতা গুণ হারায়। শব্দকে বহুবচন করার সময় একাধিক বহুবচনবোধক শব্দ বা শব্দাংশ ব্যবহার করা একটি সাধারণ বাহুল্য দোষ। যেমন- ‘সব মানুষেরা, সব আলেমগণ’ বাহুল্য দোষে দুষ্ট শব্দ। যোগ্যতা গুণ সম্পন্ন বাক্যে ‘সব মানুষ’ বা ‘মানুষেরা’, ‘সব আলেম’ বা ‘আলেমগণ’- যে কোন একটি ব্যবহার করতে হবে। সুতরাং, শুদ্ধ বাক্য হবে - ‘সকল শিক্ষক আজ উপস্থিত’ বা ‘শিক্ষকগণ আজ উপস্থিত’।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
২৫.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
  1. ক) ১৫
  2. খ) ৩০
  3. গ) ২৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা
আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
অর্থাৎ, ১৪৪ = ১/২ × ১২ × অপর বাহু
বা, অপর বাহুর দৈর্ঘ্য = ১৪৪/৬ = ২৪ একক
২৬.
বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
  2. খ) নবাব সিরাজউদ্দৌলা
  3. গ) ফখরুদ্দিন মুবারক শাহ
  4. ঘ) নবাব আলীবর্দী খান
সঠিক উত্তর:
গ) ফখরুদ্দিন মুবারক শাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফখরুদ্দিন মুবারক শাহ
ব্যাখ্যা

১৩৩৮ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে তাঁরই বর্ম-রক্ষক ফখরুদ্দীন সোনারগাঁও-এ ক্ষমতা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ উপাধি গ্রহণ করেন। এ ঘটনা ক্ষমতা দখলের নতুন ধারাবাহিক দ্বন্দ্বের জন্ম দেয় যার ফলে বাংলায় ইলিয়াসশাহী শাসন প্রতিষ্ঠিত হয়। এ শাসন বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করে যা দুশ বছর অব্যাহত ছিল (১৩৩৮-১৫৩৮)।
শের শাহ ১৫৩৮ সালে শেষ সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে স্বাধীন সুলতানী যুগের অবসান ঘটান।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া

২৭.
I wish I ____ the wings of a bird.
  1. ক) have
  2. খ) had
  3. গ) owned
  4. ঘ) put on
সঠিক উত্তর:
খ) had
উত্তর
সঠিক উত্তর:
খ) had
ব্যাখ্যা

Wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.
Example - I wish I spoke Italian. ( I don't speak Italian)
I wish I had a big car. ( I don't have a big car)
I wish I had the wings of a bird. (I don't have it) 
I wish I met you ten years earlier. (I meet you today)

২৮.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) সাংহাই
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) দিল্লী
সঠিক উত্তর:
খ) সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
খ) সাংহাই
ব্যাখ্যা
BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্তেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরসের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে। প্রথম প্রেসিডেন্ট ভারতের কে ভি কামাথ। NDB তে ব্রিকসের ৫টি দেশের সমান অংশীদারিত্ব বিদ্যমান।
উৎসঃ NDB ওয়েবসাইট
২৯.
The plural form of 'mouse' is -
  1. ক) mousse
  2. খ) mices
  3. গ) mice
  4. ঘ) mouses
সঠিক উত্তর:
গ) mice
উত্তর
সঠিক উত্তর:
গ) mice
ব্যাখ্যা
Mouse (ইঁদুর) এর plural form ‘mice’।
আবার, কম্পিউটারের ছোট যন্ত্রাংশ অর্থে Mouse এর plural হিসাবে ‘mouses’ ও হয়।
সাধারণ হিসাবে, Mouse অর্থ ইঁদুরই হয়, তাই সঠিক উত্তর - mice।
Source: Oxford and Merriam-Webster
৩০.
কার পৃষ্ঠোপাষকতায় 'নালন্দা বিশ্ববিদ্যালয়' জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে উঠে?
  1. ক) দেবপাল
  2. খ) ধর্মপাল
  3. গ) বিগ্রহ পাল
  4. ঘ) নারায়ণপাল
সঠিক উত্তর:
খ) ধর্মপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ধর্মপাল
ব্যাখ্যা

ভারতের বিহারে অবস্থিত নালন্দা মহাবিহার প্রাচীন ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। এটিকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হয়।
বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।
বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ শীলভদ্রের নিকট শিক্ষা লাভ করেন।
বাংলার পাল রাজগণ নালন্দার প্রতি তাদের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখেন। এটি পরিচালনার ক্ষেত্রে ধর্মপাল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য, ভিক্ষুদের বসবাসের জন্য আরেক পাল রাজা 'দেবপাল' বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন।
উৎসঃ বাংলাপিডিয়া

৩১.
Solicit means -
  1. ক) Legal
  2. খ) Give
  3. গ) Bright
  4. ঘ) Seek
সঠিক উত্তর:
ঘ) Seek
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Seek
ব্যাখ্যা
Solicit - ask for, request, apply for, put in for, seek; অনুনয় করা, মিনতি করা।
Source: Oxford
৩২.
কোন শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?
  1. ক) ১১
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা
৪ জন ছাত্রের গড় বয়স = [{২৪ × ১১(২/৩)} - (২০ × ১২)] / ৪ = ১০ বছর।
৩৩.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসংগে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ৪ ঘণ্টা
  2. খ) ৫ ঘন্টা
  3. গ) ৩ ঘণ্টা
  4. ঘ) ২ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৩ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ ঘণ্টা
ব্যাখ্যা
তিনটি নল দিয়ে ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/৮ + ১/১২ + ১/২৪) = (৩ + ২ + ১)/২৪ = ১/৪ অংশ
অর্থাৎ, ১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
১ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টায়
∴ ৩/৪ অংশ পূর্ণ হয় (৪×৩)/৪ = ৩ ঘণ্টায়
৩৪.
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
  1. ক) ইয়াংসিকিয়াং
  2. খ) ইউফ্রেটিস
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) হোয়াংহো
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা
ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)। তিব্বতের মালভূমির উত্স থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ ​​টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।
উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস
৩৫.
What is the verb of the word 'shortly'?
  1. ক) shorter
  2. খ) shorten
  3. গ) shortness
  4. ঘ) short
সঠিক উত্তর:
খ) shorten
উত্তর
সঠিক উত্তর:
খ) shorten
ব্যাখ্যা
Shortly শব্দটি adverb. এর verb form হচ্ছে - shorten যার অর্থ কমানো, সংকুচিত করা।
Source: Oxford
৩৬.
আ মরি বাংলা ভাষা - এ ''আ'' দ্বারা কী প্রকাশ করা হয়েছে?
  1. ক) আনন্দ
  2. খ) আশা
  3. গ) আবেগ
  4. ঘ) আনুগত্য
সঠিক উত্তর:
ক) আনন্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) আনন্দ
ব্যাখ্যা

'আ' (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
(১) আনন্দ প্রকাশে - আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন);
(২) সুখবোধে - আ কি আরাম!;
(৩) বিদ্রূপে - আ মরণ আর কী!;
(৪) প্রশংসায় - আ মরি! আ মরি! কী শোভা!;
(৫) স্বস্তিতে - আ! বাঁচা গেল।;
(৬) স্মরণে - আ, তাই বটে! ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অনলাইন ডিকশনারি।

৩৭.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
  1. ক) হরমুজ
  2. খ) বসফরাস
  3. গ) জিব্রাল্টার
  4. ঘ) দার্দানেলিস
সঠিক উত্তর:
গ) জিব্রাল্টার
উত্তর
সঠিক উত্তর:
গ) জিব্রাল্টার
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা (মরক্কো) ও ইউরোপ (স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া
৩৮.
He came of with flying colours মানে -
  1. ক) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
  2. খ) তিনি উড়ন্ত রঙ নিয়ে এসছিলেন
  3. গ) তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন
  4. ঘ) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসছিলেন।
সঠিক উত্তর:
ক) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
উত্তর
সঠিক উত্তর:
ক) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
ব্যাখ্যা
Come off with flying colours
English Meaning: have done very well (with distinction) / with complete or eminent success.
Bangla Meaning: খুব ভালো করা / জয়ী হওয়া
Ex. Sentence: At last our team came off with flying colours from the tournament./He came off with flying colours.
Bangla Meaning: অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো। / তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
৩৯.
মেঘলা কী ধরনের শব্দ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) বিশেষ্যের বিশেষণ
  4. ঘ) ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর:
খ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষণ
ব্যাখ্যা
মেঘলা (বিশেষণ) - মেঘাচ্ছন্ন; মেঘাবৃত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪০.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার। পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ক) ১.৬ কি.মি.
  2. খ) ১.৮ কি.মি.
  3. গ) ১ কি.মি.
  4. ঘ) ১.২ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ১.২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১.২ কি.মি.
ব্যাখ্যা

৩ এবং ৪ এর ল.সা.গু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০০ বার বেশি ঘুরবে = ১২ × ১০ = ১২০০ মিটার = ১.২ কি.মি. পথ গেলে

৪১.
শাহনামা গ্রন্থটি কার রচিত?
  1. ক) আলাওল
  2. খ) শাহ মুহম্মদ সগীর
  3. গ) ফেরদৌসী
  4. ঘ) বাহরাম খা
সঠিক উত্তর:
গ) ফেরদৌসী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেরদৌসী
ব্যাখ্যা
‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা পার্সিয়ান কবি ফেরদৌসী। এই মহাকাব্যটি পারস্যের বা ইরানের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য।
উৎসঃ ব্রিটানিকা
৪২.
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) গণনা, গনিকা, শোনিত
  2. খ) গণনা, গণিকা, শোণিত
  3. গ) গনণা, গণিকা, শোনিত
  4. ঘ) গননা, গণিকা, শোনিত
সঠিক উত্তর:
খ) গণনা, গণিকা, শোণিত
উত্তর
সঠিক উত্তর:
খ) গণনা, গণিকা, শোণিত
ব্যাখ্যা
শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে - গণনা, গণিকা, শোণিত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৩.
অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে?
  1. ক) তরল কার্বন ডাই-অক্সাইড
  2. খ) তরল অ্যামোনিয়া
  3. গ) তরল নাইট্রোজেন
  4. ঘ) অক্সিজেন তরল আকারে
সঠিক উত্তর:
ক) তরল কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ক) তরল কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
অগ্নিনির্বাপণ যন্ত্র একটি মজবুত মেটাল সিলিন্ডার যার ভেতর পানি বা অদাহ্য অন্য কোন পদার্থ (তরল কার্বন-ডাই-অক্সাইড উদাহরন স্বরূপ) উচ্চ চাপে সংরক্ষিত থাকে। যখন লিভার চেপে সিলিন্ডারের ভালব খোলা হয় তখন ভিতরে রক্ষিত তরল সজোড়ে বাইরে বেরিয়ে আসে যেমনটা হয় এ্যারোসলের ক্ষেত্রে।
Source: National Emergency Service
৪৪.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৫৩
  3. গ) ৬৩
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ঘ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
x এর ১/২ + ৬ = x এর ২/৩
⇒ x/২ + ৬ = ২x/৩
⇒ ২x/৩ - x/২ = ৬
⇒ (৪x - ৩x)/৬ = ৬
∴ x = ৩৬

৪৫.
a - [a - a - (a - 1)] = ?
  1. ক) 2a + 1
  2. খ) 2a - 1
  3. গ) 1
  4. ঘ) -1
সঠিক উত্তর:
খ) 2a - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 2a - 1
ব্যাখ্যা

a - [a - a - (a - 1)]
= a - [a - a - a + 1]
= a - [- a + 1]
= a + a - 1
= 2a - 1

৪৬.
পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ও ১০ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ক) ১০ মিনিট
  2. খ) ১৪ মিনিট
  3. গ) ৯০ সেকেন্ড
  4. ঘ) ২৪০ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ১৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪ মিনিট
ব্যাখ্যা

৩, ৫, ৭, ৮ ও ১০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৮৪০
সুতরাং পাঁচটি ঘণ্টা ৮৪০ সেকেন্ড বা (৮৪০ ÷ ৬০) = ১৪ মিনিট পর পুনরায় একত্রে বাজবে।

৪৭.
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়?
  1. ক) ১৯৭২ সালের ২৩ মার্চ
  2. খ) ১৯৭২ সালের ১২ অক্টােবর
  3. গ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
  4. ঘ) ১৯৭২ সালের ১১ জানুয়ারি
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২ সালের ১১ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২ সালের ১১ জানুয়ারি
ব্যাখ্যা

১৯৭২ সালের ১১ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন। এটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান রচনার জন্যে ড. কালাম হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠিত হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় এবং এর উপর সাধারণ আলোচনা শুরু হয়। ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহিত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৪৮.
সিত শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বস্ত্র
  2. খ) শুক্ল
  3. গ) শীত
  4. ঘ) অদবধকার
সঠিক উত্তর:
খ) শুক্ল
উত্তর
সঠিক উত্তর:
খ) শুক্ল
ব্যাখ্যা
সিত (বিশেষণ) - শুভ্র; সাদা; শুক্ল।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৯.
কোনো ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১০
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
ক) ৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯
ব্যাখ্যা
৩২ দিনের খাবার মজুদ আছে ১৫ জন ছাত্রের
∴ ১ দিনের খাবার মজুদ আছে ১৫×৩২ জন ছাত্রের
∴ ২০ দিনের খাবার মজুদ আছে ৪৮০/২০ = ২৪ জন ছাত্রের
∴ নতুন ছাত্র সংখ্যা = (২৪ - ১৫) = ৯ জন।
৫০.
What is the past participle form of put?
  1. ক) putten
  2. খ) had putten
  3. গ) put
  4. ঘ) putted
সঠিক উত্তর:
গ) put
উত্তর
সঠিক উত্তর:
গ) put
ব্যাখ্যা
Put এর present, past এবং past participle form সবগুলোই put. তবে এর Gerund বা present participle form হচ্ছে putting.
Source: Oxford
৫১.
মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?
  1. ক) হৃদযন্ত্রে
  2. খ) বৃক্কে
  3. গ) ফুসফুসে
  4. ঘ) প্লীহাতে
সঠিক উত্তর:
ঘ) প্লীহাতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লীহাতে
ব্যাখ্যা
লোহিত কণিকা সর্বক্ষণই অস্থিমজ্জায় উৎপন্ন হতে থাকে। লোহিত কণিকা সঞ্চিত হয় প্লীহায় এবং তাৎক্ষণিক প্রয়োজনে রক্তরসে সরবরাহ করা হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫২.
একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
  1. ক) অনাসৃত স্বর
  2. খ) একাক্ষর স্বর
  3. গ) যৌগিক স্বর
  4. ঘ) মৌলিক স্বর
সঠিক উত্তর:
গ) যৌগিক স্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক স্বর
ব্যাখ্যা

একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি বলে।
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথা (অ+ই) ঐ, (অ+উ) ঔ।
বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৫৩.
‘নৌকায় নদী পার হলাম’ নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭ মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অধিকরণে ৫মী
  4. ঘ) সম্প্রদানে ৪র্থী
সঠিক উত্তর:
খ) করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণে ৭মী
ব্যাখ্যা
করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক। কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - ‘নৌকায় নদী পার হলাম’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘নৌকায়’। এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘য়’ যুক্ত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৫৪.
x3 = 64 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
x3 = 64 = 43
∴ x = 4
৫৫.
a + b = 9, a - b = 7 হলে ab = কত?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
a + b = 9 …… (i)
a - b = 7 …… (ii)
(i) + (ii) > 2a = 16
বা, a = 8
(i) - (ii) > 2b = 2
বা, b = 1
∴ ab = 8
৫৬.
আমি যাব তবে কাল যাব- এটি কি ধরনের বাক্য?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) মিশ্র বাক্য
  4. ঘ) সরল বাক্য
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক বাক্য
ব্যাখ্যা
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন: আমি যাব তবে কাল যাব। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৫৭.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 হলে অপরটি কত?
  1. ক) x2 − 1
  2. খ) x2 + x + 1
  3. গ) x2 − x + 1
  4. ঘ) x2 + 1
সঠিক উত্তর:
গ) x2 − x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 − x + 1
ব্যাখ্যা
x4 + x2 + 1
= x4 + 2x2 + 1 - x2
= (x + 1)2 - x2
= (x2 + x + 1)(x2 - x + 1)
৫৮.
নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা?
  1. ক) ফেসবুক
  2. খ) ইউটিউব
  3. গ) টুইটার
  4. ঘ) ইনস্টাগ্রাম
সঠিক উত্তর:
খ) ইউটিউব
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউটিউব
ব্যাখ্যা
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট।
৫৯.
আমি চা পান করি না - এর ইংরেজি -
  1. ক) I do not drink tea
  2. খ) I do not take tea
  3. গ) I do not have tea
  4. ঘ) I do not like tea
সঠিক উত্তর:
খ) I do not take tea
উত্তর
সঠিক উত্তর:
খ) I do not take tea
ব্যাখ্যা
চা পান করা বুঝানোর জন্য take tea ব্যবহার করতে হয়। তাই ''আমি চা পান করি না'' - এর ইংরেজি হবে - I do not take tea.
৬০.
Which is the correct sentence?
  1. ক) He is the most perfect judge
  2. খ) He is a most perfect Judge
  3. গ) He is a very perfect judge
  4. ঘ) He is a perfect judge
সঠিক উত্তর:
ঘ) He is a perfect judge
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He is a perfect judge
ব্যাখ্যা
Excellent, perfect, unique, supreme এই adjective গুলো নিজেরাই superlative অর্থ প্রদান করে। তাই এদের পূর্বে more, most, very কোনো qualifier বসে না। সুতরাং, সঠিক বাক্যটি হবে - He is a perfect judge.
৬১.
নিচের কোনটি personal pronoun?
  1. ক) Any
  2. খ) This
  3. গ) You
  4. ঘ) Who
সঠিক উত্তর:
গ) You
উত্তর
সঠিক উত্তর:
গ) You
ব্যাখ্যা

Personal pronouns:
Subject Pronoun - I, you, we, he, she, it, they. you.
Object Pronoun - Me, us, him, her, it, them, you.
Source: britishcouncil

৬২.
অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অল্প
  2. খ) অণু
  3. গ) ক্ষুদ্রকায়
  4. ঘ) বৃহৎ
সঠিক উত্তর:
গ) ক্ষুদ্রকায়
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষুদ্রকায়
ব্যাখ্যা
অতিকায় এর বিপরীত শব্দ - ক্ষুদ্রকায়।
অণু এর বিপরীত শব্দ বৃহৎ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬৩.
একটি ঘড়ি দুপুর ১২ টা হতে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে?
  1. ক) ১৪৫°
  2. খ) ১৫০°
  3. গ) ১৫৫°
  4. ঘ) ১৬০°
সঠিক উত্তর:
গ) ১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৫°
ব্যাখ্যা
আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাটা ৩৬০° ঘুরে যায়। তাহলে ৫ ঘণ্টা ১০ মিনিটে ঘড়ির কাটা ঘুরবে (৩৬০/১২ × ৩১/৬)° = ১৫৫°
৬৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অথিতি
  2. খ) অতীথি
  3. গ) অতিথি
  4. ঘ) অতিথী
সঠিক উত্তর:
গ) অতিথি
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিথি
ব্যাখ্যা
অতিথি, অতিথ (বিশেষ্য) - আগন্তুক; অভ্যাগত; মেহমান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬৫.
It was I ____ he wanted to sing to.
  1. ক) which
  2. খ) that
  3. গ) who
  4. ঘ) whom
সঠিক উত্তর:
ঘ) whom
উত্তর
সঠিক উত্তর:
ঘ) whom
ব্যাখ্যা
উক্ত বাক্যের শূন্যস্থানে who এর object form বসবে। সুতরাং বাক্যটি হবে - It was I whom he wanted to sing to.
৬৬.
গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গো + অক
  2. খ) গৈ + য়ক
  3. গ) গা + য়ক
  4. ঘ) গৈ + অক
সঠিক উত্তর:
ঘ) গৈ + অক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গৈ + অক
ব্যাখ্যা
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৬৭.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
  1. ক) তাজউদ্দীন আহমদ
  2. খ) খন্দকার মোশতাক আহমেদ
  3. গ) এ এইচ এম কামরুজ্জামান
  4. ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর:
গ) এ এইচ এম কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
গ) এ এইচ এম কামরুজ্জামান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান
অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি
৬৮.
বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ৮ জুন
  2. খ) ২০ জুন
  3. গ) ৫ জুন
  4. ঘ) ১৯ জুন
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা

৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস
২০ জুন - বিশ্ব শরণার্থী দিবস
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট

৬৯.
The word ''Lunar'' is related to -
  1. ক) Light
  2. খ) Moon
  3. গ) Sun
  4. ঘ) Earth
সঠিক উত্তর:
খ) Moon
উত্তর
সঠিক উত্তর:
খ) Moon
ব্যাখ্যা
Lunar - of, determined by, or resembling the moon.
Source: Oxford
৭০.
রূপান্তরিত মূল কোনটি?
  1. ক) ওলকপি
  2. খ) আদা
  3. গ) মিষ্টি আলু
  4. ঘ) কচু
সঠিক উত্তর:
গ) মিষ্টি আলু
উত্তর
সঠিক উত্তর:
গ) মিষ্টি আলু
ব্যাখ্যা

যখন রূপান্তরিত মূল অনিয়মিতভাবে স্ফীত হয় তখন তাকে কন্দাল মূল বলে। যেমন - মিষ্টি আলু৷
যখন পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় তখন তাকে মালাকৃতির মূল বলে। যেমন - করলার মূল।
উৎসঃ বিজ্ঞান ৭ম শ্রেণি

৭১.
'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ -২০১৯' এর খেলোয়াড় 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) সাউথ আফ্রিকা
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
ক) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
কেন উইলিয়ামসন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন। তার নৈপুণ্য এবং দক্ষ নেতৃত্বে নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে। তবে তাদেরকে সুপার-ওভারে পরাজিত করে স্বাগতিক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে প্রথমবারের মত।
৭২.
কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?
  1. ক) বখতিয়ার খলজি
  2. খ) সম্রাট শাহজাহান
  3. গ) হুসেন শাহ
  4. ঘ) সম্রাট বাবর
সঠিক উত্তর:
গ) হুসেন শাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুসেন শাহ
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ হুসেন শাহের শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে। তাঁর উদার পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। হুসেন শাহ যোগ্য কবি ও সাহিত্যিকগণকে উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। এ যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয়গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান ও যশোরাজ খান উলে- যোগ্য ছিলেন। হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় তাঁরা অসংখ্যখ গ্রন' রচনা করেন। তাঁদের নিরলস সাহিত্য-কীর্তি বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এ সময়ে মালাধর বসু ‘শ্রীমদ্ভাগবৎ’ ও ‘পুরাণ’ এবং পরমেশ্বর ‘মহাভারত’ বাংলা ভাষায় অনুবাদ করেন। আলাউদ্দিন হুসেন শাহ আরবী ও ফার্সী ভাষারও উদার পৃষ্ঠপোষক ছিলেন।
হুসেন শাহ একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। নিজ ধর্ম ও সুফী সাধকদের প্রতি তাঁর অপরিসীম নিষ্ঠা ও ভক্তি ছিল। তাঁর রাজত্বকালে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মসজিদ নির্মিত হয়েছিল। এ সমস্ত মসজিদের মধ্যে গৌড়ের ‘ছোট সোনা মসজিদ’ সবচেয়ে উল্লেখযোগ্য।
তাঁর ২৬ বছরের শাসনকালে বঙ্গে জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। এজন্য তাঁর শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসে ‘স্বর্ণযুগ’ বলা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

৭৩.
টাকায় টাকা আনে-এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে ৭মী
  2. খ) কর্মকারকে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) করণ কারকে ৭মী
সঠিক উত্তর:
ক) কর্তৃকারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্তৃকারকে ৭মী
ব্যাখ্যা
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা-ই কর্তৃকারক।
''টাকায় টাকা আনে''- এই বাক্যে কে টাকা আনে প্রশ্ন করলে উত্তর আসে ‘টাকায়’ তাই তা কর্তৃকারক। এবং এর সাথে যুক্ত হয়েছে ৭মী বিভক্তি। তাই উত্তর হবে কর্তৃকারকে ৭মী।
কর্তৃকারকে ৭মী’র আরো উদাহরণ - ঘোড়ায় গাড়ি টানে; গাঁয়ে মানে না, আপনি মোড়ল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭৪.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) দৈন্যতা নিন্দনীয়
  2. খ) ফুল দেখতে সুন্দর
  3. গ) দরিদ্রতা অভিশাপ
  4. ঘ) ভূল লিখতে ভুল করো না
অনির্ধারিত
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য - দরিদ্রতা অভিশাপ।
ফুল দেখতে সুন্দর।
ভুল লিখতে ভুল করো না।
দীনতা নিন্দনীয়
অর্থাৎ, অপশন খ এবং গ সঠিক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা

৭৫.
শফিক ২৪০ টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশী পেতো তার প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
ক) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫
ব্যাখ্যা

ধরি, কলম কনেছিল ক টি, তাহলে প্রতিটি কলমের মূল্য ২৪০/ক
১টি কলম বেশী পেলে কলমের সংখ্যা হত (ক+১)
তখন, প্রতিটি কলমের মূল্য ২৪০/(ক+১)
প্রশ্নমতে,
(২৪০/ক) - ২৪০/(ক+১) = ১
ক = ১৫ বা, -১৬
∴ কলম কিনেছিলো ১৫টি।

৭৬.
‘Look over’ means -
  1. ক) neglect
  2. খ) choose
  3. গ) ignore
  4. ঘ) examine closely
সঠিক উত্তর:
ঘ) examine closely
উত্তর
সঠিক উত্তর:
ঘ) examine closely
ব্যাখ্যা
Look over - inspect something with a view to establishing its merits; inspect, examine.
Source: Oxford
৭৭.
বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
  1. ক) ৩৫
  2. খ) ২০
  3. গ) ১০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা

মনে করি, আসল = ১০০ টাকা
সুতরাং সুদাসল = ২ × ১০০ = ২০০ টাকা।
সুতরাং সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা।
এখন, ১০০ টাকায় ১০ টাকা সুদ হয় = ১ বছরে
১০০ টাকায় ১০০ টাকা সুদ হয় = (১×১০০)/১০ বছরে
= ১০ বছরে।

৭৮.
৬, ৮ ও ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
(৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + x)/৩
বা, ২৪ = ১৬ + x
∴ x = ৮
৭৯.
Which one is similar to ''Synopsis''?
  1. ক) Summary
  2. খ) Resume
  3. গ) Brief
  4. ঘ) Short Note
অনির্ধারিত
ব্যাখ্যা

'Synopsis' = a brief summary or general survey of something.
বাংলা অর্থ = সারাংশ বা রূপরেখা; সারপত্রক; চুম্বক।
Synonyms: (Similar meaning)
summary
review
résumé
outline
abstract
digest
epitome
rundown
condensation
compendium etc.
Source: Collins, Oxford and Bangla Academy Dictionary.

অপশনগুলোতে একাধিক সঠিক উত্তর থাকায় উত্তর তুলে দেওয়া হল।

৮০.
ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে?
  1. ক) ১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি
  2. খ) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
  3. গ) ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ২০০০ সালের ২৬ মার্চ
সঠিক উত্তর:
খ) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
ব্যাখ্যা

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর ফলে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট