পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes১২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বাংলা সাহিত্যের প্রাচীনযুগ, মধ্যযুগ এবং পত্রিকা ও সাময়িকী। সোর্সঃ যেকোনো গাইড বই, লাল নীল দীপাবলি, যেকোনো একাডেমিক ব্যক্তির বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
চর্যাপদে কয়টি পূর্ণ কবিতা আছে?
  1. ক) সাড়ে ছেচল্লিশটি
  2. খ) ছেচল্লিশটি
  3. গ) সাতচল্লিশটি
  4. ঘ) পঞ্চাশটি
ব্যাখ্যা

- চর্যাপদ কতকগুলো পদ বা কবিতা বা গানের সংকলন।
- এতে ৪৬টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা রয়েছে।
- তাই এতে কবিতা রয়েছে সাড়ে ছেচল্লিশটি।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
''হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে।
পরাণ পীরিতি লাগি থির নাহি বান্ধে।'' পংক্তিটি কার?‌
  1. ক) গোবিন্দদাস
  2. খ) চণ্ডীদাস
  3. গ) ভারতচন্দ্র
  4. ঘ) জ্ঞানদাস
ব্যাখ্যা

- বৈষ্ণব কবিতার চার মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস ও জ্ঞানদাস।
- তাঁদের মধ্যে বিদ্যাপতি ও গোবিন্দদাস লিখেছেন ব্রজবুলি ভাষায় আর চণ্ডীদাস ও জ্ঞানদাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায়।
- জ্ঞানদাসের একটি কবিতার পংক্তিঃ
রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন মোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে।
পরাণ পীরিতি লাগি থির নাহি বান্ধে।।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
'নূরজামাল' কাব্যের রচয়িতা কে?
  1. ক) আবদুল হাকিম
  2. খ) মুহম্মদ খান
  3. গ) আফজল আলী
  4. ঘ) হাজি মুহম্মদ
ব্যাখ্যা

- কবি হাজি মুহম্মদের কাব্য নূরজামাল।
- আফজল আলীর কাব্য নসিহৎনামা।
- মুহম্মদ খানের কাব্য হানিফার লড়াই, মুকতাল হোসেন।
- আব্দুল হাকিমের কাব্য নূরনামা, কারবালা, শহরনামা, ইউসুফ জুলেখা ইত্যাদি।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

.
ইয়ংবেঙ্গল গোষ্ঠীর মুখপত্র ছিল-
  1. ক) তত্ত্ববোধিনী
  2. খ) শিখা
  3. গ) জ্ঞানান্বেষণ
  4. ঘ) জ্ঞানাঙ্কুর
ব্যাখ্যা

- ইয়ংবেঙ্গল গোষ্ঠীর মুখপত্র ছিল 'জ্ঞানান্বেষণ' পত্রিকা।
- ১৮৩১ সালে এটি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ বাংলা লেকচার।

.
"দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন যায়।" কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
  1. ক) বঙ্গভাষা
  2. খ) জন্মভূমির প্রতি
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) নূরনামা
অনির্ধারিত
ব্যাখ্যা

মধ্যযুগের একজন বিখ্যাত কবি আবদুল হাকিম।
তাঁর "নূরনামা" কাব্যে বলেছেন,
"যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন যায়।।
মাতাপিতামহক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মান হিত অতি।"
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত - এটা প্রশ্ন হওয়ার কথা ছিলো। সেক্ষেত্রে সঠিক উত্তর - "নূরনামা"।
এখন প্রশ্ন অনুসারে উত্তর হবে - "বঙ্গবাণী"। প্রশ্নের অপশনে বঙ্গবাণী না থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
.
'দুহিল দুধু কি বেন্টে সামায়' পদটির রচয়িতা-
  1. ক) ভুসুকুপা
  2. খ) সরহপা
  3. গ) ঢেণ্ডণপা
  4. ঘ) কাহ্নপা
ব্যাখ্যা

- চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬ টি।
- এগুলো হলোঃ
• আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা ৬ নং পদ)।
• দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা ৩৩ নং পদ)।
• হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা ৩২ নং পদ)।
• হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা ৩৩ নং পদ)।
• বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা ৩৯ নং পদ)।
• আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা ৪৪ নং পদ)।

.
বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
  1. ক) তত্ত্ববোধিনী
  2. খ) বঙ্গদর্শন
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) সবুজপত্র
ব্যাখ্যা

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫২ সালে 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন।
- তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
উৎসঃ বাংলাপিডিয়া ও লাইভ এমসিকিউ লেকচার।

.
আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন-
  1. ক) মাগন ঠাকুর
  2. খ) শেখ মরদন
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) আলাওল
ব্যাখ্যা

- মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি ছিলেন আলাওল।
- আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
- কবি আলাওলের সাহিত্যকর্ম গুলো হলোঃ
- পদ্মাবতী,
- সপ্ত পয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'দেওয়ানা ভাবনা' গীতিকার রচয়িতা-
  1. ক) নয়ানচাঁদ ঘোষ
  2. খ) দ্বিজ ঈশান
  3. গ) দামোদর দাস
  4. ঘ) চন্দ্রাবতী
ব্যাখ্যা

- ময়মনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে।
- 'দেওয়ানা ভাবনা' গীতিকার রচয়িতা চন্দ্রাবতী।
- দস্যু কেনারামের পালা ও মলুয়া গীতিকা দুটির রচয়িতাও চন্দ্রাবতী।
উৎসঃ লাইভ এমসিকিউ বাংলা লেকচার।

১০.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
  1. ক) আরাকান রাজসভা
  2. খ) রোসাঙ্গ রাজসভা
  3. গ) লক্ষনসেনের রাজসভা
  4. ঘ) কৃষ্ণনগর রাজসভা
ব্যাখ্যা

- বাংলা মঙ্গলকাব্য ধারার ও সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় 'অন্নদামঙ্গল' কাব্য রচনা (১৭৫২) করেন।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 'গুণাকর' (সকল গুণের আধার) উপাধি দেন।‌
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলি।

১১.
প্রণয়ােপাখ্যান কাব্যগুলাের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
  1. ক) দেব-দেবীর প্রাধান্য
  2. খ) অনুকরণপ্রিয়তা
  3. গ) রাজাদের কাহিনী
  4. ঘ) মানবিক প্রেম
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান।
• এ‌ রােমান্টিক প্রণয়ােপাখ্যান কাব্যগুলােতে মানবীয় প্রেম স্থান পেয়েছে।
• এর পূর্বে মধ্যযুগের সাহিত্যে দেব-দেবীর প্রাধান্য ছিল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

১২.
বাংলা লোকসাহিত্যের অন্যতম প্রধান সংগ্রাহক-
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) মুহম্মদ মনসুর উদ্দীন
  3. গ) হরিনাথ মজুমদার
  4. ঘ) রামেন্দু মজুমদার
ব্যাখ্যা

- মুহম্মদ মনসুর উদ্দীন বাংলা লোকসাহিত্যের অন্যতম প্রধান সংগ্রাহক।
- তিনি লোকসাহিত্যের সংকলন 'হারামনি' (দশ খন্ড) সম্পাদনা করেন।
- এর প্রথম সংগ্রহ ছিল নিজ গ্রামের প্রেমদাস বৈরাগীর কাছ থেকে লালনের একটি গান।
- যা পরে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

১৩.
'সমাচার দর্পণ' পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়-
  1. ক) সম্বাদ কৌমুদী
  2. খ) সমাচার চন্দ্রিকা
  3. গ) ব্রাহ্মণ সেবধি
  4. ঘ) সম্বাদ প্রভাকর
ব্যাখ্যা

- 'সম্বাদ কৌমুদী' রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা।
- এটি ১৮২১ সালে প্রথম প্রকাশিত হয়।
- 'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি 'সমাচার দর্পণ' পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।