পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
U = {1, 3, 5, 7, 9, 11}, E = {1, 5, 9} এবং F = {3, 7, 11} হলে, E∩F= ?
  1. Φ
  2. 0
  3. {0}
  4. {1, 3, 5, 7, 9, 11}
সঠিক উত্তর:
Φ
উত্তর
সঠিক উত্তর:
Φ
ব্যাখ্যা
U = {1, 3, 5, 7, 9, 11},
E = {1, 5, 9} এবং
F = {3, 7, 11}

E ∩ F
= {1, 5, 9} ∩ {3, 7, 11}
= Φ
.
A = Φ, B = {a} এবং C = {a, b} সেট তিনটির শক্তি সেটের উপাদান সংখ্যার সমষ্টি কত?
  1. 4
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
A = Φ; P(A) = {Φ}
B = {a}; P(B) = {{a}, Φ}
C = {a, b}; P(C) = {{a}, {b}, {a, b}, Φ}
সেট তিনটির শক্তি সেটের উপাদান সংখ্যার সমষ্টি
= 1 + 2 + 4
= 7
.
P = {1, 2, 3}, Q = {3, 4} এবং R = P ∩ Q হলে, R × Q = ?
  1. {(3, 3), (3, 4)}
  2. {(3, 4), (4, 4)}
  3. { }
  4. {(1, 3), (1, 4), (2, 3), (2, 4), (3, 3), (3, 4)}
সঠিক উত্তর:
{(3, 3), (3, 4)}
উত্তর
সঠিক উত্তর:
{(3, 3), (3, 4)}
ব্যাখ্যা
P = {1, 2, 3},
Q = {3, 4} এবং

এখন, R
= P ∩ Q
= {1, 2, 3} ∩ {3, 4} = {3}

R × Q
= {3} × {3, 4}
= {(3, 3), (3, 4)}
.
P থেকে Q যেতে 3 টি পৃথক পথ আছে এবং Q থেকে R এ যেতে 4 টি পৃথক পথ আছে। এক ব্যক্তি কত প্রকারে P থেকে Q হয়ে R এ যেতে পারবে?
  1. 1 প্রকারে
  2. 7 প্রকারে
  3. 12 প্রকারে
  4. 2 প্রকারে
সঠিক উত্তর:
12 প্রকারে
উত্তর
সঠিক উত্তর:
12 প্রকারে
ব্যাখ্যা

P থেকে Q যেতে 3 টি পৃথক পথ আছে।
Q থেকে R এ যেতে 4 টি পৃথক পথ আছে।
ঐ ব্যক্তি P থেকে Q হয়ে R এ যেতে পারবে গণনার গুণন বিধি অনুযায়ী
= 3 × 4 প্রকারে
= 12 প্রকারে 
.
কোনটি সত্য নয়?
  1. 0! = 1
  2. 1! = 1
  3. 2! = 2
  4. 3! = 3
সঠিক উত্তর:
3! = 3
উত্তর
সঠিক উত্তর:
3! = 3
ব্যাখ্যা
nPn = n!/(n - n)!
⇒ n! = n!/0!
⇒ 0! = n!/n!
∴ 0! = 1
1! = 1
2! = 1 × 2 = 2 
3! = 1 × 2 × 3 = 6
.
8 টি বস্তুর একবারে 2 টি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 2 টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না?
  1. 20
  2. 30
  3. 35
  4. 42
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
8 টি বস্তুর মধ্যে 2 টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত না থাকলে অবশিষ্ট বস্তু থাকে
= (8 - 2) টি
= 6 টি 

∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা
= 6P2
= 30
.
স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে NEWYORK শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো যায়?
  1. 1440
  2. 2520
  3. 5040
  4. 240
সঠিক উত্তর:
1440
উত্তর
সঠিক উত্তর:
1440
ব্যাখ্যা
NEWYORK শব্দটিতে 7 টি বর্ণ আছে যাদের 2 টি স্বরবর্ণ এবং 5 টি ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণ দু'টি একত্রে রাখলে মোট বর্ণ হয় 6টি যাদেরকে 6! উপায়ে সাজানো যায় আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে 2! উপায়ে সাজানো যায়।
সুতরাং স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে সাজানোর মোট উপায় = 6! × 2!
= 1440
.
n + 3Cn + 1 + n + 3Cn + 2 = ?
  1. n + 3Cn + 2
  2. n + 4Cn + 1
  3. n + 3Cn + 1
  4. n + 4Cn + 2
সঠিক উত্তর:
n + 4Cn + 2
উত্তর
সঠিক উত্তর:
n + 4Cn + 2
ব্যাখ্যা
n + 3Cn + 1 + n + 3Cn + 2
= n + 3 + 1Cn + 2
= n + 4Cn + 2
.
8 জন বালক ও 2 জন বালিকা থেকে বালিকাদের সর্বদা গ্রহণ করে 6 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায়?
  1. 28
  2. 35
  3. 70
  4. 140
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা
বালিকা দুইজনকে সর্বদা গ্রহণ করলে আটজন বালক থেকে চারজনকে নিতে হবে। 
অতএব, মোট কমিটি সংখ্যা
= 8C4 × 2C2
= 70
১০.
কোনটি উপাত্তের বিস্তার পরিমাপ নয় ?
  1. পরিসর
  2. গড় ব্যবধান
  3. ভেদাঙ্ক
  4. শ্রেণি ব্যপ্তি
সঠিক উত্তর:
শ্রেণি ব্যপ্তি
উত্তর
সঠিক উত্তর:
শ্রেণি ব্যপ্তি
ব্যাখ্যা
উপাত্তের বিস্তার পরিমাপঃ
পরিসর 
গড় ব্যবধান 
ভেদাঙ্ক 
পরিমিত ব্যবধান 
অর্ধ চতুর্থক পরিসর

সূত্র - একাদশ দ্বাদশ শ্রেণি, উচ্চতর গণিত, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১১.
নিচের চিত্রে, অর্ধ-চতুর্থক পরিসর কত?
  1. (Q3 - Q1)/4
  2. (Q1 - Q3)/2
  3. (Q1 - Q3)/4
  4. (Q3 - Q1)/2
সঠিক উত্তর:
(Q3 - Q1)/2
উত্তর
সঠিক উত্তর:
(Q3 - Q1)/2
ব্যাখ্যা
অর্ধ-চতুর্থক পরিসর (Semi-Inter Quartile Range):
একটি তথ্যসেটের তিনটি চতুর্থক থাকে যারা প্রান্তিয় মানের প্রভাব মুক্ত।
প্রথম চতুর্থক Q1 এর নিচে 25%, দ্বিতীয় চতুর্থক Q2 এর নিচে 25% এবং তৃতীয় চতুর্থক Q3 এর উপরে 25% তথ্যবিন্দু থাকে, দ্বিতীয় চতুর্থক আর মধ্যক (Median) একই।
এ দুইটি সর্বনিম্ন 25% ও সর্বোচ্চ 25% তথ্যবিন্দু বাদ দিলে Q1 ও Q3 এর মাঝে 50% তথ্যবিন্দু থাকে।
নিবেশনের সর্বাদিক তথ্য বিন্দু কেন্দ্রিয় মানের কাছাকাছি থাকলে মধ্যক হতে Q1 ও Q3 এর দূরত্ব কম হয়। 
Q2 - Q1 ও Q3 - Q2 এর গড় কে অর্ধ-চতুর্থক পরিসর বলে।
১২.
নিচের ছকটির গড় ব্যবধান কত?
  1. 7.5
  2. 1.5
  3. 4.5
  4. 2.5
সঠিক উত্তর:
1.5
উত্তর
সঠিক উত্তর:
1.5
ব্যাখ্যা
গাণিতিক গড়
= (5 + 6 + 7 + 8 + 9 + 10)/6
= 45/6
= 7.5

ছকটির গড় ব্যবধান
= {।(7.5 - 5)। + ।(7.5 - 6)। + ।(7.5 - 7)। + ।(7.5 - 8)। + ।(7.5 - 9)। + ।(7.5 - 10)।}/6
= 9/6
= 1.5
১৩.
কোন পরীক্ষণের S নমুনা ক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সত্য?
  1. - 1 ≤ P(E) ≤ 1
  2. 0 ≤ P(E) < 1
  3. 0 < P(E) < 1
  4. 0 ≤ P(E) ≤ 1
সঠিক উত্তর:
0 ≤ P(E) ≤ 1
উত্তর
সঠিক উত্তর:
0 ≤ P(E) ≤ 1
ব্যাখ্যা
কোন পরীক্ষণের S নমুনা ক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) < 1
১৪.
A ও B পরস্পর বর্জনশীল হলে নিচের কোনটি সত্য?
  1. A ∩ B ≠ Φ
  2. A ∩ B ≠ 0
  3. A ∩ B = 0
  4. A ∩ B = Φ
সঠিক উত্তর:
A ∩ B = Φ
উত্তর
সঠিক উত্তর:
A ∩ B = Φ
ব্যাখ্যা
A ও B পরস্পর বর্জনশীল হলে,
A ∩ B = Φ
১৫.
একটি ছক্কাঘুটি পরীক্ষণে নমুনা ক্ষেত্র S, জোড় সংখ্যা পাবার ঘটনা A, বিজোড় সংখ্যা পাবার ঘটনা B হলে, P(A ∪ B) = ?
  1. 0
  2. 1
  3. {1, 2, 3, 4, 5, 6}
  4. { }
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
একটি ছক্কাঘুটি পরীক্ষণে নমুনা ক্ষেত্র S, জোড় সংখ্যা পাবার ঘটনা A, বিজোড় সংখ্যা পাবার ঘটনা B হলে,
S = {1, 2, 3, 4, 5, 6}
A = {2, 4, 6}
B = {1, 3, 5}
এখানে A ও B সম্পূর্ণ ঘটনা
A ∪ B = S
P(A ∪ B) = 1
১৬.
নিচের কোনটি অনলাইন অনুবাদের জন্য বহুলভাবে ব্যবহৃত হয়?
  1. AWS Translator
  2. Google Translator
  3. Gmail Translator
  4. Facebook Translator
সঠিক উত্তর:
Google Translator
উত্তর
সঠিক উত্তর:
Google Translator
ব্যাখ্যা
Google's free service instantly translates words, phrases, and web pages between English and over 100 other languages.
Google Translate -

সাইটঃ translate.google.com
১৭.
ওয়েবসাইট কোন দুটি অংশ নিয়ে গঠিত?
  1. Client, Server
  2. User ID, ISP
  3. User ID, Domain
  4. ISP, Host
সঠিক উত্তর:
Client, Server
উত্তর
সঠিক উত্তর:
Client, Server
ব্যাখ্যা
একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে- সার্ভার ও ক্লায়েন্ট।
ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট (request)।
সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স (response) পাঠায়।
যেমন- একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে ব্যবহারকারী একটি বাটনে ক্লিক করেন, তখন সেই ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি কোনাে সমস্যা না পায় (যেমন- ইতিমধ্যে এই নামে একাউন্ট তৈরি করা আছে), তখন সার্ভার ব্যবহারকারীর একাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।
আবার কোনাে কারণে একাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১৮.
পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের পরিধি সর্বোচ্চ কত?
  1. ১০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ৫০ মিটার
সঠিক উত্তর:
১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ মিটার
ব্যাখ্যা
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network-PAN) :
কোনাে ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলাের মধ্যে সংযােগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তােলা হয়, তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে।
PAN -এর ডিভাইসগুলাের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মােবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি উল্লেখযােগ্য।
এর পরিধি সর্বোচ্চ 10 মিটার।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১৯.
ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা-বেচা করাকে কী বলে?
  1. ই-ট্রেড
  2. ই-কমার্স
  3. ই-গভর্নেন্স
  4. ই-মেইল
সঠিক উত্তর:
ই-কমার্স
উত্তর
সঠিক উত্তর:
ই-কমার্স
ব্যাখ্যা
বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
আধুনিক ডেটা প্রসেসিং বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্স এর অর্ন্তভুক্ত। alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি হলো জনপ্রিয় কিছু ই-কমার্সের উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
২০.
দৈনন্দিন কাজের ফাইলসমুহ নিরাপত্তার সাথে কোথায় সংরক্ষণ করা যায়?
  1. Google drive
  2. Google docs
  3. Office 365
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
আজকের বিশ্বায়ন ব্যবস্থায় তথ্য ও যােগাযােগ প্রযুক্তির কল্যাণে গতানুগতিক অফিস-ব্যবস্থা একটি বড় পরিবর্তনের পথে রয়েছে।
অনেকেই নিজ দেশে কিংবা অন্য দেশে থেকে বাসায় বসে কাজ করেন, অনেককেই নির্দিষ্ট কর্মঘণ্টা বজায় রাখতে হয় না।
উত্তর আমেরিকার সাথে আমাদের প্রায় বারাে ঘণ্টা |
সময়ের পার্থক্য থাকার কারণে দুই মহাদেশে দুইটি অফিস রেখে, কয়েক শিফটে সেটি দিন-রাত্রি মিলে চব্বিশ ঘণ্টা কাজ করতে পারে।
গুগল’ সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি, ড্রপবক্স | (www.dropbox.com), গুগল ড্রাইভ, Office 365, Google docs ইত্যাদি গুগলের সার্ভিসে আমরা |
আমাদের যাবতীয় ফাইল তৈরিসহ নিরাপত্তার সাথে সংরক্ষণ করতে পারি এবং বিশ্বের যে কোনাে প্রান্ত থেকে সেখানে কাজ করতে পারি।
অফিসের সবধরনের মিটিংয়ের ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং করে | প্রয়ােজনীয় নির্দেশনা দিতে পারি।
২১.
ক্লাউড কম্পিউটিং এর সাথে কার নাম জড়িত?
  1. Joseph Carl Robnett Licklider
  2. Kevin Systrom
  3. Mike Krieger
  4. Douglas F. Parkhill
সঠিক উত্তর:
Joseph Carl Robnett Licklider
উত্তর
সঠিক উত্তর:
Joseph Carl Robnett Licklider
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
Cloud computing is the on-demand availability of computer system resources, especially data storage and computing power, without direct active management by the user. Large clouds often have functions distributed over multiple locations, each location being a data center.
Cloud computing is believed to have been invented by Joseph Carl Robnett Licklider in the 1960s with his work on ARPANET to connect people and data from anywhere at any time.

source - LinkedIn
২২.
ইনস্টাগ্রামের ডেভেলপার কে?
  1. Google
  2. Meta Platforms
  3. Yahoo
  4. Apple Company
সঠিক উত্তর:
Meta Platforms
উত্তর
সঠিক উত্তর:
Meta Platforms
ব্যাখ্যা
Instagram is an American photo and video sharing social networking service founded by Kevin Systrom and Mike Krieger. In April 2012, Facebook Inc. acquired the service for approximately US$1 billion in cash and stock. Wikipedia
Size: 197.5 MB (iOS); 50.19 MB (Android); 43.5 MB (Fire OS)
Developer(s): Meta Platforms (formerly Facebook, Inc.)
Date launched: October 6, 2010
Available in: 32 languages
Owner: Meta
Original author: Meta, Mike Krieger
Awards: Shorty Award for Apps
২৩.
বাংলাদেশের সংবিধান প্রণয়ন খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে-
  1. ১৯৭২ সালের ১৯ এপ্রিল
  2. ১৯৭২ সালের ১০ এপ্রিল
  3. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
  4. ১৯৭২ সালের ২১ এপ্রিল
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৭ এপ্রিল
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে  ১৯৭২ সালের ১৭ এপ্রিল।
- এ কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে এবং তা গণপরিষদে উত্থাপিত হয়।
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়।
- গণপরিষদে সদস্যগণ পক্ষে-বিপক্ষে মত দেন অবশেষে পরিমার্জিত হয়ে উক্ত সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২   থেকে তা কার্যকর হয়।
- স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুততম সময়ে একটি আর্দশ সংবিধান প্রণয়ন করে। 

উৎস: বাংলাদেশের সংবিধানের ইতিহাস।
২৪.
সংবিধান অনুযায়ী মোট কতজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৩ জন
  4. ২ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ১১৮ : নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
১. প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে এবং আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।
২. একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলেও প্রধান নির্বাচন কমিশনার সভাপতিরূপে কার্যক্রম পরিচালনা করবেন।
৩. নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে ৫ বৎসরকাল হবে এবং
(ক) প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না;
(খ) অন্যান্য নির্বাচন কমিশনার অবসরের পর প্রধান নির্বাচন কমিশনাররূপে নিয়োগলাভের যোগ্য হবেন, তবে অন্য কোনভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না।

[উৎস: বাংলাদেশের সংবিধান]
২৫.
প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদ হলো-
  1. ৯৬
  2. ৯৪
  3. ৯৫(১)
  4. ৯৮
সঠিক উত্তর:
৯৫(১)
উত্তর
সঠিক উত্তর:
৯৫(১)
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৯৫ : বিচারক-নিয়োগ
১. প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন।
২. কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে, এবং
(ক) সুপ্রীম কোর্টে অন্তত দশ বৎসর এ্যাডভোকেট না থাকলে; অথবা
(খ) বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্তত দশ বৎসর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না থাকলে; অথবা
(গ) সুপ্রীমকোর্টের বিচারক পদে নিয়োগলাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকলে;
বিচারকপদে নিয়োগ লাভের যোগ্য হবেন না।
(৩) ‘‘সুপ্রীম কোর্ট’’ বলতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসাবে এখতিয়ার প্রয়োগ করেছে, সেই আদালত অন্তর্ভুক্ত হবে।

[উৎস: বাংলাদেশের সংবিধান]
২৬.
খসড়া সংবিধান গণপরিষদে প্রথম উত্থাপিত হয় কবে?
  1. ১০ অক্টোবর ১৯৭২
  2. ১২ অক্টোবর ১৯৭২
  3. ১৯ অক্টোবর ১৯৭২
  4. ৩১ অক্টোবর ১৯৭২
সঠিক উত্তর:
১২ অক্টোবর ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১২ অক্টোবর ১৯৭২
ব্যাখ্যা
-বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ এবং ২৩শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশের গেজেট প্রকাশ করা হয়।
- ১১ই এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন করা হয়।
- ১৭ই এপ্রিল কমিটি তাদের প্রথম বৈঠকে বসে এবং ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- ১৫ ডিসেম্বর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে স্বাক্ষর করেন এবং তারপর অন্যান্য গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

[উৎস: বাংলাদেশের সংবিধান : আরিফ খান]
২৭.
'বিবমিষা' - এর কোন বাক্যের সঠিক সংক্ষেপিত রূপ?
  1. বলার ইচ্ছা
  2. বাস করার ইচ্ছা
  3. বমন করার ইচ্ছা
  4. প্রবেশ করার ইচ্ছা
সঠিক উত্তর:
বমন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
বমন করার ইচ্ছা
ব্যাখ্যা
- 'প্রবেশ করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবৎসা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮.
'কিংবা, কিন্তু' যোজকদ্বয় কোন ধরনের বাক্যে ব্যবহহৃত হয়?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. অনুজ্ঞাবাচক বাক্য
  4. আবেগবাচক বাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
যৌগিক বাক্য: দুই বা ততধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়।
- কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন,
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
- অন্ধকার হয়ে এসেছে - বন্ধুরাও মুখ ভার করে রইল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২৯.
'সামান্য ব্যক্তি' বোঝাতে কোন বাগ্‌ধারা ব্যবহৃত হয়?
  1. চুনোপুঁটি
  2. তাল পাতার সেপাই
  3. ভিজে বিড়াল
  4. ছাপোষা
সঠিক উত্তর:
চুনোপুঁটি
উত্তর
সঠিক উত্তর:
চুনোপুঁটি
ব্যাখ্যা
চুনোপুঁটি- সামান্য ব্যক্তি।
তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল ।
ভিজে বিড়াল - কপটচারী।
ছাপোষা - অত্যন্ত গরিব।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে তাকে কী ধরনের বাক্য বলে?
  1. ক্রিয়াবর্গ
  2. ক্রিয়াবিশেষণ বর্গ
  3. বিশেষ্যবর্গ
  4. বিশেষণবর্গ
সঠিক উত্তর:
ক্রিয়াবিশেষণ বর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়াবিশেষণ বর্গ
ব্যাখ্যা
বাক্যের বর্গ: বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ।

বিশেষ্যবর্গ: বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়।
যেমন,
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
আমার ভাই পড়তে বসেছে।

বিশেষণবর্গ: বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ।
যেমন-
আমটা দেখতে ভারী সুন্দর।
ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।

ক্রিয়াবিশষেণ-বর্গ: যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে ক্রিয়াবিশেষণ-বর্গ বলে।
যেমন,
সকাল আটটার সময়ে সে রওনা হলো।
তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম।

ক্রিয়াবর্গ: বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে।
যেমন,
সে লিখছে আর  হাসছে।
সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩১.
'সুকৌশল' শব্দে 'সু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে?
  1. সহজ অর্থে
  2. চমৎকার অর্থে
  3. উত্তম অর্থে
  4. আতিশয্য অর্থে
সঠিক উত্তর:
চমৎকার অর্থে
উত্তর
সঠিক উত্তর:
চমৎকার অর্থে
ব্যাখ্যা
'সুগম' শব্দে 'সু' উপসর্গটি 'সহজ' অর্থে ব্যবহৃত হয়েছে।
'সুকৌশল' শব্দে 'সু' উপসর্গটি 'চমৎকার' অর্থে ব্যবহৃত হয়েছে।
'সুচরিত্র' শব্দে 'সু' উপসর্গটি 'উত্তম' অর্থে ব্যবহৃত হয়েছে।
'সুকৃতি' এখানে 'সু' উপসর্গটি 'আতিশয্য' অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩২.
কোনটি ক্রিয়াজাত অনুসর্গ ?
  1. থেকে
  2. কাছে
  3. দ্বারা
  4. জন্যে
সঠিক উত্তর:
থেকে
উত্তর
সঠিক উত্তর:
থেকে
ব্যাখ্যা
অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়:
- সাধারণ অনুসর্গ ও
- ক্রিয়াজাত অনুসর্গ।

সাধারণ অনুসর্গ- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
যেমন,
উপরে- মাথার উপরে নীল আকাশ।
কাছে- কার কাছে গেলে জানা যাবে?
জন্যে- হারানো ঘড়িটার জন্যে অনেক কেঁদেছি।
দ্বারা- এমন কাজ তোমার দ্বারা হবেনা।

ক্রিয়াজাত অনুসর্গ- অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন,
করে- ভালো করে খেয়ে নাও।
দিয়ে-মন দিয়ে লেখাপড়া করা দরকার।
ধরে- বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
থেকে- ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মানদী পার হতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
৩৩.
'পৌনঃপুনিকতা' অর্থে কোন শব্দে 'অনু' উপসর্গের ব্যবহার সঠিক?
  1. অনুকরণ
  2. অনুক্ষন
  3. অনুকম্পা
  4. অনুবাদ
সঠিক উত্তর:
অনুক্ষন
উত্তর
সঠিক উত্তর:
অনুক্ষন
ব্যাখ্যা
'অনু' উপসর্গের ব্যবহার:
'পশ্চাৎ' অর্থে  - অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুকরণ।
'পৌনঃপুনিকতা' অর্থে - অনুক্ষন, অনুশীলন।
'সঙ্গে' অর্থে - অনুকূল, অনুকম্পা। 
'সাদৃশ' অর্থে 'অনু' - অনুবাদ, অনুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৪.
'অনিকেত' -কোন বাক্যের সংকোচিত রূপ?
  1. যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না
  2. যে বিষয়ে কোনো বিতর্ক নেই
  3. যার বাসস্থান নেই
  4. যার আকার কুৎসিত
সঠিক উত্তর:
যার বাসস্থান নেই
উত্তর
সঠিক উত্তর:
যার বাসস্থান নেই
ব্যাখ্যা
যার বাসস্থান নেই' এর বাক্য সংক্ষেপন - অনিকেত।
যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদিত।
যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।
যার আকার কুৎসিত - কদাকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৫.
নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে-
  1. বিচার বিভাগ
  2. ন্যায়পাল
  3. জাতিসংঘ
  4. সংবিধান
সঠিক উত্তর:
সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
সংবিধান
ব্যাখ্যা
- নাগরিকদের মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকলে তা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে।
- এর ফলে সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। নাগরিকগণ তাদের অধিকার ভোগ করতে কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হয় না।
- তাই সংবিধান মৌলিক অধিকারের রক্ষক।
- মানবাধিকারের উৎস ও রক্ষক জাতিসংঘ।
- মৌলিক অধিকারের উৎস রাষ্ট্রের সংবিধান এবং রক্ষক রাষ্ট্র ও সংবিধান।
- মানবাধিকার একটি আন্তর্জাতিক অধিকার।
- এর পরিধি ব্যাপক ও বিশ্বব্যাপী বিস্তৃত।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৬.
অধ্যাপক ডাইসি - এর মতে, আইনের শাসনের কয়টি মৌলিক শর্ত রয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
অধ্যাপক ডাইসি - এর মতে, আইনের শাসনের তিনটি মৌলিক শর্ত রয়েছে।
যথা -
১. আইনের দৃষ্টিতে সকলে সমান,
২. আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা ও
৩.শুনানী ব্যতীত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করা।

উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
৩৭.
সুশাসন সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. সুশাসন ধারণাটি বহুমাত্রিক।
  2. সুশাসন হলো দক্ষ, নির্ভুল ও কার্যকরি শাসন।
  3. এটি আইএমএফের উদ্ভাবিত ধারণা।
  4. সুশাসনের পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।
সঠিক উত্তর:
এটি আইএমএফের উদ্ভাবিত ধারণা।
উত্তর
সঠিক উত্তর:
এটি আইএমএফের উদ্ভাবিত ধারণা।
ব্যাখ্যা
সুশাসন ধারণার উদ্ভব আধুনিককালে। ১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথম উন্নয়নশীল দেশগুলোর অনুন্নয়নের কারণ বর্ণনা করতে গিয়ে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। সুশাসন হলো দক্ষ, নির্ভুল ও কার্যকরি শাসন যা একটি বহুমাত্রিক ধারণা যা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে অর্জন করতে হয়।
[সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক]
৩৮.
মূল্যবোধের অবক্ষয়ের ফলে কোনটি ঘটে?
  1. সাক্ষরতার হার হ্রাস
  2. বেকারত্ব
  3. রাহাজানি
  4. দারিদ্র
সঠিক উত্তর:
রাহাজানি
উত্তর
সঠিক উত্তর:
রাহাজানি
ব্যাখ্যা
মূল্যবোধের অনুপস্থিতি হলো সামাজিক অবক্ষয় বা মূল্যবোধের অবক্ষয়।
তাই মূল্যবোধ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
- মূল্যবোধ শিক্ষা শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ প্রভৃতির মাধ্যমে সামাজিক অবক্ষয় তথা - ব্যভিচার, রাহাজানি, মাদকাসক্ততা, ইভটিজিং প্রভৃতি রোধ করে থাকে।
সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী।