পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়?
  1. প্রাতরাশ
  2. অহরহ
  3. একাদশ
  4. পুনরায়
সঠিক উত্তর:
একাদশ
উত্তর
সঠিক উত্তর:
একাদশ
ব্যাখ্যা

- কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো-
• প্রাতঃ + আশ = প্রাতরাশ,
• পুনঃ + আয় = পুনরায়,
• অন্তঃ + ধান = অন্তর্ধান,
• অন্তঃ + গত = অন্তর্গত,
• পুনঃ + উক্ত = পুনরুক্ত,
• অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
- অপরদিকে, 'একাদশ' নিপাতনে সিদ্ধ সন্ধি।
• এক্ + দশ = একাদশ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোন শব্দটি অপপ্রয়োগজনিত ভুল?
  1. পিতৃহারা
  2. নির্দোষ
  3. অহর্নিশি
  4. নীরোগ
সঠিক উত্তর:
অহর্নিশি
উত্তর
সঠিক উত্তর:
অহর্নিশি
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অপপ্রয়োগজনিত শব্দের শুদ্ধরূপ হলো-
অশুদ্ধ শব্দ ----- শুদ্ধ শব্দ
নিরপরাধী ------ নিরপরাধ
অহর্নিশি ----- অহর্নিশ
নিরহঙ্কারী ----- নিরহঙ্কার
নির্দোষী ----- নির্দোষ
পিতাহারা ------ পিতৃহারা
অর্ধরাত্রি ----- অর্ধরাত্র
নিরভিমানী ---- নিরভিমান
দিবারাত্রি ----- দিবারাত্র
নীরোগী ------ নীরোগ ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

.
কোন বাক্যটি সঠিক নয়?
  1. সে আরোগ্য লাভ করেছে।
  2. তার এখন সঙ্কটাপন্ন অবস্থা।
  3. ছেলেটি ভয়ানক মেধাবী।
  4. আপনি সপরিবারে আমন্ত্রিত।
সঠিক উত্তর:
ছেলেটি ভয়ানক মেধাবী।
উত্তর
সঠিক উত্তর:
ছেলেটি ভয়ানক মেধাবী।
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে 'ছেলেটি ভয়ানক মেধাবী।' বাক্যটি ভুল।
• বাক্যটির শুদ্ধরূপ হবে- 'ছেলেটি অত্যন্ত মেধাবী।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি সঠিক শব্দ?
  1. ফনীভূষণ
  2. নিরহঙ্কারী
  3. অনাটন
  4. নিরপরাধ
সঠিক উত্তর:
নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
নিরপরাধ
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে 'নিরপরাধ' শব্দটি সঠিক।
• ফনীভূষণ শব্দের সঠিক রূপ হবে ফণিভূষণ।
• নিরহঙ্কারী শব্দের সঠিক রূপ হবে নিরহঙ্কার।
• অনাটন শব্দের সঠিক রূপ হবে অনটন।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

.
কোন শব্দটিতে অপপ্রয়োগ জনিত ভুল নেই?
  1. স্বস্ত্রীক
  2. অশ্রুজল
  3. একত্র
  4. অধীনস্থ
সঠিক উত্তর:
একত্র
উত্তর
সঠিক উত্তর:
একত্র
ব্যাখ্যা

• স্বস্ত্রীক শব্দের সঠিক রূপ হবে সস্ত্রীক।
• অশ্রুজল শব্দের সঠিক রূপ হবে অশ্রু অথবা জল অথবা চোখের জল।
• আর অধীনস্থ শব্দের সঠিক রূপ হবে অধীন।
উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।

.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. পো + ইত্র = পবিত্র
  2. উৎ + শ্বাস = উচ্ছ্বাস
  3. কৃষ্ + তি = কৃষ্টি
  4. পৎ + হতি = পদ্ধতি
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি
ব্যাখ্যা

- ত ও দ এর পর হ থাকলে ত ও দ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়।
যেমন-
• উৎ + হার = উদ্ধার,
• পদ্ + হতি = পদ্ধতি ইত্যাদি।
- ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়।
যেমন-
• উৎ+ শ্বাস = উচ্ছ্বাস।
- ষ- এর পর ত বা থ থাকলে, যথাক্রমে ত ও থ এর স্থানে ট ও ঠ হয়।
যেমন-
• কৃষ্‌ + তি = কৃষ্টি,
• ষষ্‌ + থ = ষষ্ঠ।
- এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়।
যেমন-
• পো + ইত্র = পবিত্র,
• গৈ + অক = গায়ক,
• নে + অন = নয়ন,
• নৈ + অক = নায়ক,
• পো + অন = পবন,
• গো + এষণা = গবেষণা,
• নৌ + ইক = নাবিক,
• গো + আদি = গবাদি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'To The Light house' is a novel by-
  1. Rudyard Kipling
  2. Virginia Woolf
  3. William Faulkner
  4. Samuel Beckett
সঠিক উত্তর:
Virginia Woolf
উত্তর
সঠিক উত্তর:
Virginia Woolf
ব্যাখ্যা

• Virginia woolf was female Novelist.
• She is famous for presentation of inner realities.
• Her famous novels:
- The Voyage Out (First novel),
- To The Light house,
- Mrs. Dalloway,
- A Room of One's Own,
- The Waves,
- Flush,
- The Years,
- Orlando: A biography etc.
Source: An ABC of English Literature and Live MCQ Lecture.

.
'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রবেশাধিকার
  2. মানবাধিকার
  3. মৌলিক অধিকার
  4. ভোটাধিকার
সঠিক উত্তর:
ভোটাধিকার
উত্তর
সঠিক উত্তর:
ভোটাধিকার
ব্যাখ্যা

• 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা ভোটাধিকার।
• 'Human Right' শব্দের পরিভাষা মানবাধিকার।
• 'Admittance' শব্দের পরিভাষা প্রবেশাধিকার।
• 'Fundamental Rights' শব্দের পরিভাষা মৌলিক অধিকার।

.
আজ আরিফের ১২তম ও তার বাবার ৪০তম জন্মদিন। কত বছর পর তার বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে?
  1. ১২ বছর
  2. ১৪ বছর
  3. ১৬ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা

মনে করি
'ক' বছর পর আরিফের বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে।
শর্তমতে,
২(ক + ১২) = ক + ৪০
বা, ২ক + ২৪ = ক + ৪০
বা, ২ক - ক = ৪০ - ২৪
বা, ক = ১৬ বছর।

১০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Pnom Phen
  2. Phnom Phen
  3. Phnom Pen
  4. Phnom Penh
সঠিক উত্তর:
Phnom Penh
উত্তর
সঠিক উত্তর:
Phnom Penh
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে Phnom Penh। এটি কম্বোডিয়ার রাজধানী।
১১.
বুলেটের চেয়ে _______ অনেক শক্তিশালী।
  1. বন্দুক
  2. কামান
  3. মানুষ
  4. ব্যালট
সঠিক উত্তর:
ব্যালট
উত্তর
সঠিক উত্তর:
ব্যালট
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বিখ্যাত একটি উক্তি, 'বুলেটের চেয়ে ব্যালট অনেক শক্তিশালী।
১২.
৪টি গাভি ৪ দিনে ৪ লিটার দুধ দেয়। ৮টি গাভী ৮ দিনে কত লিটার দুধ দিবে?
  1. ১২
  2. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা

৪টি গাভি ৪ দিনে দুধ দেয় ৪ লিটার
১টি গাভি ১ দিনে দুধ দেয় ৪/(৪ × ৪) লিটার।
∴ ৮টি গাভি ৮ দিনে দেয় (৪ × ৮ × ৮)/(৪ × ৪)
= ১৬ লিটার।

১৩.
'বিজন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. মরুভূমি
  2. জলাশয়
  3. সমভূমি
  4. লোকালয়
সঠিক উত্তর:
লোকালয়
উত্তর
সঠিক উত্তর:
লোকালয়
ব্যাখ্যা

• 'বিজন' শব্দের অর্থ নির্জন, গোপন, জনহীন।
• এর বিপরীত শব্দ লোকালয়।

১৪.
মসজিদের শহরঃঢাকাঃঃবাজারের শহরঃ ?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. নিউইয়র্ক
  4. কায়রো
সঠিক উত্তর:
কায়রো
উত্তর
সঠিক উত্তর:
কায়রো
ব্যাখ্যা
মসজিদের শহর ঢাকা এবং বাজারের শহর কায়রো।
১৫.
চলতি বছর অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি শুক্রবার ছিল। এ বছর ৩১ ডিসেম্বর কী বার হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. বুধবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয় লিপ ইয়ার ছাড়া। লিপ ইয়ার হলে একদিন বেশি হবে।
১৬.
  1. 53
  2. 515
  3. 57
  4. 518
সঠিক উত্তর:
518
উত্তর
সঠিক উত্তর:
518
১৭.
নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. চরিত্রহীন
  2. দেনাপাওনা
  3. নৌকাডুবি
  4. পল্লীসমাজ
সঠিক উত্তর:
নৌকাডুবি
উত্তর
সঠিক উত্তর:
নৌকাডুবি
ব্যাখ্যা
নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং বাকিগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।
১৮.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. উপরেউক্ত
  2. উপরোক্ত
  3. উপরিউক্ত
  4. উপর্যুক্ত
সঠিক উত্তর:
উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে উপর্যুক্ত।
১৯.
অট্টালিকাঃসোপানঃঃজ্ঞানঃ ?
  1. ঐশ্বর্য
  2. আলো
  3. অর্থ
  4. শিক্ষা
সঠিক উত্তর:
শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা
ব্যাখ্যা
সোপানের মাধ্যমে অট্টালিকায় উঠা যায় এবং শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভ করা যায়।
২০.
কোন সংখ্যার ৩০% সমান ৯?
  1. ২৭
  2. ৮১
  3. ৩০
  4. ৪৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

ধরি, ক এর ৩০% = ৯
বা, ক এর ৩০/১০০ = ৯
বা, ক = (৯ × ১০০)/৩০
বা, ক = ৩০

২১.
'নলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. পর্বত
  3. বায়ু
  4. পদ্মফুল
সঠিক উত্তর:
পদ্মফুল
উত্তর
সঠিক উত্তর:
পদ্মফুল
ব্যাখ্যা
'নলিনী' শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।
২২.
একটি রাষ্ট্রের _______ থাকতেই হবে।
  1. প্রেসিডেন্ট
  2. প্রধানমন্ত্রী
  3. সার্বভৌমত্ব
  4. পার্লামেন্ট
সঠিক উত্তর:
সার্বভৌমত্ব
উত্তর
সঠিক উত্তর:
সার্বভৌমত্ব
ব্যাখ্যা
একটি রাষ্ট্রের জন্য সার্বভৌমত্ব একান্ত প্রয়োজন কারণ সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না।
২৩.
'ICAO' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. নাইরোবি
  3. বার্ন
  4. মন্ট্রিল
সঠিক উত্তর:
মন্ট্রিল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল
ব্যাখ্যা

• আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICAO- International Civil Aviation Organization) সদরদপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
উৎসঃ ICAO এর ওয়েবসাইট।

২৪.
নিচের কোনটি অকোষীয়?
  1. ছত্রাক
  2. ভাইরাস
  3. শৈবাল
  4. ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাস
ব্যাখ্যা

• ভাইরাস হল এক প্রকার অতিক্ষুদ্র অনুজীব যারা শুধুমাত্র জীবিত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে।
• ভাইরাস অকোষীয়।
• অর্থাৎ দেহে কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইট্রোকন্ডিয়া এবং রাইবোজোম অনুপস্থিত।
• কেবল প্রোটন এবং নিউক্লিক অ্যাসিড (DNA or RNA) দিয়ে ভাইরাসের দেহ গঠিত।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

২৫.
যে মৌল বা যৌগ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে-
  1. বিজারিত
  2. জারণ
  3. বিজারক
  4. জারক
সঠিক উত্তর:
জারক
উত্তর
সঠিক উত্তর:
জারক
ব্যাখ্যা

• যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে জারণ বা বিজারক বলে।
• যেমন- সকল ধাতু, হাইড্রোজেন।
• আবার যে মৌল বা যৌগ ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বা জারক বলে।
• যেমন- অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পটাশিয়াম ইত্যাদি।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

২৬.
ডিম ও দুধে কোন ভিটামিন নেই?
  1. Vitamin-A
  2. Vitamin-B
  3. Vitamin-C
  4. Vitamin-D
সঠিক উত্তর:
Vitamin-C
উত্তর
সঠিক উত্তর:
Vitamin-C
ব্যাখ্যা

• ভিটামিন-সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড।
• ডিম ও দুধে ভিটামিন-সি নেই।
• সাইট্রাস জাতীয় ফল যেমন- লেবু, কমলালেবু, মাল্টা, জাম্বুরায় প্রচুর ভিটামিন-সি পাওয়া যায়।
• টক জাতীয় ফল যেমন- আমলকি, আনারস, আমড়া।
• সবুজ শাক-সবজি ও ফল যেমন- বাঁধাকপি, ফুলকপি, পালং শাক ইত্যাদিতে ভিটামিন-সি পাওয়া যায়।
• সবচেয়ে বেশি ভিটামিন-সি সমৃদ্ধ ফল আমলকি।