পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৮
সিলেবাস
৫০তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১১ পরীক্ষার টপিক: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১৯ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৮৮ প্রশ্ন

.
Who wrote the poem “I Wandered Lonely as a Cloud”?
  1. John Keats
  2. P. B. Shelley
  3. William Wordsworth
  4. Lord Byron 
ব্যাখ্যা

• Correct Answer: C) William Wordsworth
→ “I Wandered Lonely as a Cloud” was written by William Wordsworth, a major Romantic poet.

• William Wordsworth ও কবিতা ‘I Wandered Lonely as a Cloud’:
- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিম্নোক্ত বিখ্যাত পঙ্‌ক্তিগুলো রচনা করেন—

“I wandered lonely as a cloud,”
“That floats on high o’er vales and hills,”
“All at once I saw a crowd,”
“A host, of golden daffodils,”
 
• ‘I Wandered Lonely as a Cloud’ (Daffodils) কবিতার পরিচয়:
- কবিতাটিতে কবির একাকিত্ব ও মানসিক চিন্তার অবস্থা প্রকাশ পেয়েছে।
- ড্যাফোডিল ফুলের সৌন্দর্য কবির মনে আনন্দ ও প্রশান্তি জাগিয়ে তোলে।
- কবি যখন একা, বিরক্ত বা অস্থির থাকেন, তখন লেকের ধারে দেখা ড্যাফোডিল ফুলের স্মৃতি তাকে আনন্দ দেয়।
- প্রকৃতির সৌন্দর্য মানুষের মনে স্থায়ী আনন্দ ও মানসিক শক্তি সৃষ্টি করতে পারে—এই ভাবই কবিতার মূল বিষয়।
 
• কবিতার গুরুত্বপূর্ণ চিত্রকল্প:
- ড্যাফোডিল ফুলগুলোকে আকাশের তারকার সাথে তুলনা করা হয়েছে।
- লেকের ধারে অসংখ্য ড্যাফোডিল ফুল বাতাসে দুলছে—এই দৃশ্য কবির মনে গভীর ছাপ ফেলে।
 
• উল্লেখযোগ্য পঙ্‌ক্তি:
“Ten thousand saw I at a glance,”
“Tossing their heads in sprightly dance,”
“And then my heart with pleasure fills,”
“And dances with the daffodils,”
 
• William Wordsworth:
- জন্ম: ৭ এপ্রিল, ১৭৭০, ককারমাউথ, কাম্বারল্যান্ড, ইংল্যান্ড।
- তিনি ইংল্যান্ডের Lake District অঞ্চলে বসবাস করতেন।
- এজন্য তাকে Lake Poet বলা হয়।
- Wordsworth জন্মগ্রহণ করেন Lake District of northern England-এ।
 
• William Wordsworth-এর উল্লেখযোগ্য কবিতা:
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
- The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, ইত্যাদি।
 
• William Wordsworth-এর সাহিত্যিক আন্দোলন:
- তিনি ইংরেজি সাহিত্যের Romantic Movement–এর একজন প্রধান কবি।
 
• ড্যাফোডিলস সম্পর্কিত অন্যান্য কবিতা:
- To Daffodils — Robert Herrick,
- The Daffodils — Ted Hughes,
 
উৎস: Britannica, Live MCQ Lecture & Poetry Foundation.

.
In which sentence is the word “Master” used as a verb?
  1. He acceded to his master’s wishes.
  2. The master called his servants.
  3. She is the mistress of the house.
  4. I managed to master my fears. 
ব্যাখ্যা

• Correct Answer: D) I managed to master my fears.
→ Here master means to gain control of or overcome, which is a verb usage.

• Master as Noun and Verb:
- কিছু কিছু ইংরেজি শব্দ Noun এবং Verb—উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে। যেমন- Master.
 
• Master (Noun):
- English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
- Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
- Example Sentence: He acceded to his master’s wishes.
 
• Master (Verb):
- English Meaning: Gain control of; overcome.
- Bangla Meaning: আয়ত্ত করা; কোনো কিছুর প্রভু বা মালিক হওয়া; কর্তৃত্ব করা; নিয়ন্ত্রণে আনা।
- Example Sentence: I managed to master my fears.
 
• Other Related Words (Noun Only):
- Mistress (Noun): গৃহকর্ত্রী।
- Mister (Noun): অন্য কোনো খেতাব না থাকলে পুরুষের নামের পূর্বে ব্যবহৃত সম্বোধনসূচক খেতাব; জনাব; শ্রী।
- Mastery (Noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা গভীর জ্ঞান; ওস্তাদি।

• Other Options:
ক) He acceded to his master’s wishes.
→ Master is used as a noun, referring to a person.

খ) The master called his servants.
→ Master functions as a noun, meaning an employer or owner.

গ) She is the mistress of the house.
→ Mistress is a noun, not a verb.
 
Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner’s Dictionary, Collins Dictionary & Cambridge Dictionary.

.
The word “idiosyncratic” most nearly means—
  1. common and ordinary
  2. peculiar or individual
  3. confusing and unclear
  4. clean and pure 
ব্যাখ্যা

• Idiosyncratic বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব, স্বতন্ত্র বা অস্বাভাবিক বৈশিষ্ট্য, যা অন্যদের থেকে আলাদা।

• Meaning:
- English: Peculiar; distinctive; characteristic of an individual.
- Bangla: ব্যক্তিবিশেষের স্বতন্ত্র বা স্বভাবগত বৈশিষ্ট্য।

• Sentence Examples:
- He has an idiosyncratic way of speaking that makes him memorable.
→ তার কথা বলার একটি স্বতন্ত্র ভঙ্গি আছে, যা তাকে স্মরণীয় করে তোলে।
- Her idiosyncratic behavior often surprises her friends.
→ তার স্বভাবগত আচরণ প্রায়ই তার বন্ধুদের অবাক করে।
 
• Other options:
ক) common and ordinary.
→ এটি idiosyncratic-এর বিপরীত অর্থ (সাধারণ/প্রচলিত)।

খ) confusing and unclear.
→ এটি confusion–এর সাথে সম্পর্কিত, idiosyncratic নয়।

ঘ) clean and pure.
→ এটি pure / purifying–এর অর্থ প্রকাশ করে, প্রাসঙ্গিক নয়।
 
Source: Oxford Learner’s Dictionary, Bangla Academy Dictionary

.
Arms and the Man is a—
  1. Melodrama 
  2. Tragedy
  3. Historical epic
  4. Romantic comedy
ব্যাখ্যা

• Correct Answer: D) Romantic comedy
→ Arms and the Man is a romantic comedy that humorously exposes the false glory of war and romantic heroism.

• Arms and the Man — Introduction:
- Arms and the Man is a famous comedy drama written by George Bernard Shaw.
- নাটকটি ১৮৮৫ সালের Serbo-Bulgarian War–এর প্রেক্ষাপটে রচিত।
 
• Title Significance:
- নাটকটির শিরোনামটি Roman poet Virgil–এর মহাকাব্য Aeneid–এর প্রথম লাইন থেকে নেওয়া।
- Aeneid–এ যুদ্ধকে গৌরবান্বিত (glorify) করা হলেও,
- Arms and the Man নাটকে Shaw যুদ্ধের রোমান্টিক ধারণাকে ব্যঙ্গাত্মকভাবে ভেঙে দেন।
- নাটকটিতে Serbo-Bulgarian War–এর প্রতিচ্ছবি পরোক্ষভাবে (indirectly) ফুটে উঠেছে।
 
• Major Characters of Arms and the Man:
- Raina Petkoff: Female protagonist,
- Captain Bluntschli: Male protagonist,
- Major Sergius Saranoff: Antagonist,
- Major Paul Petkoff: Raina’s father,
- Catherine Petkoff: Raina’s mother,
- Louka: Maid,
- Nicola: Male servant।
 
• George Bernard Shaw (1856–1950):
- তার পূর্ণ নাম George Bernard Shaw।
- তিনি Modern Period–এর একজন বিশিষ্ট নাট্যকার।
- George Bernard Shaw ছিলেন একজন Irish dramatist এবং literary critic।
- তিনি ১৯২৫ সালে Nobel Prize লাভ করেন।
- তিনি তার “Drama of Ideas”–এর জন্য বিশেষভাবে পরিচিত।
 
• Famous Plays of George Bernard Shaw:
- Pygmalion — Romantic play,
- Major Barbara — Social satire,
- Mrs. Warren’s Profession — Play,
- Arms and the Man — Romantic comedy,
- Caesar and Cleopatra — Play/Tragedy,
- Man and Superman — Comedy play,
- The Doctor’s Dilemma — Satire drama/play (with Epilogue).

Source: Britannica, Live MCQ Lecture.

.
He is a very intelligent boy.
Here the underlined word is a/an— 
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা

• এখানে intelligent শব্দটি noun word ‘boy’–এর আগে বসে boy-কে describe বা modify করছে।
- তাই intelligent শব্দটি Adjective.

• Adjective:
- যে শব্দ Noun/Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে, তাকে Adjective বলে।
- Adjectives are words that describe or give more information about a noun or pronoun.
- অধিকাংশ ক্ষেত্রে adjective noun-এর আগে বসে (attributive position)।
- intelligent শব্দটি ছেলেটির গুণ (quality) প্রকাশ করছে।

Other options:
(ক) Noun: ব্যক্তি, বস্তু বা ধারণার নাম বোঝায়।

(গ) Adverb: verb, adjective বা অন্য adverb কে modify করে।

(ঘ) Preposition: noun/pronoun-এর সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায়।

Source: Advanced Learner's Grammar and Composition.

.
Smoking does not immediately kill a person, but it ________ the chance of heart disease.
  1. increases
  2. emphasizes
  3. involves
  4. encourages
ব্যাখ্যা

• বাক্যটির অর্থ অনুযায়ী বোঝা যাচ্ছে—ধূমপান সরাসরি বা সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটায় না, কিন্তু এটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ায়। এই অর্থে শূন্যস্থানে এমন একটি verb দরকার, যা ঝুঁকি বা সম্ভাবনা বৃদ্ধি বোঝায়।

Given options:
- increases শব্দের অর্থ বৃদ্ধি করা—এটি risk বা chance-এর সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়।

- emphasizes - জোর দেওয়া বা গুরুত্ব আরোপ করা।
- encourages - উৎসাহ দেওয়া—এটি মানুষের কাজ বা আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- involves - অন্তর্ভুক্ত থাকা বা অপরিহার্য পরিণাম হওয়া।
- সুতরাং, বাক্যের অর্থপূর্ণ ও প্রাঞ্জল গঠন নিশ্চিত করতে increases-ই সঠিক উত্তর।

• Complete sentence:
- Smoking does not immediately kill a person, but it increases the chance of heart disease.

• Bangla Meaning:
- ধূমপান সঙ্গে সঙ্গে মানুষকে হত্যা করে না, কিন্তু এটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।

 Source: Collins Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

.
______ amazing songs haunted me for a long time. 
  1. This
  2. That
  3. Thus
  4. Those
ব্যাখ্যা

• এই বাক্যে songs হচ্ছে একটি plural countable noun.
- তাই এর আগে এমন determiner বসাতে হবে, যা plural noun-এর সাথে ব্যবহার হয়।
- Those → plural noun-এর জন্য ব্যবহৃত হয়।
- This / That → singular noun-এর আগে ব্যবহৃত হয়।
- Thus → determiner নয়; এটি adverb.

- সুতরাং, শূন্যস্থানে Those বসালে বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক এবং অর্থপূর্ণ হয়।

• Complete sentence:
- Those amazing songs haunted me for a long time.

• Bangla Meaning:
- এই অসাধারণ গানগুলো দীর্ঘ সময় ধরে আমাকে তাড়িত করেছিল।

• Determiner:
- Determiner noun-এর নির্দিষ্টতা বা সংখ্যা নির্দেশ করে।
- এটি noun-কে determine করে, modify করা এর প্রধান কাজ নয়।

.
Who is known as the Father of English Tragedy in English literature?
  1. William Shakespeare
  2. John Webster
  3. Ben Jonson
  4. Christopher Marlowe
ব্যাখ্যা

• Christopher Marlowe–কে ইংরেজি সাহিত্যে Father of English Tragedy বলা হয়।
- কারণ তিনিই প্রথম ইংরেজি নাটকে Dramatic Blank Verse–এর সফল ও শৈল্পিক ব্যবহার করেন এবং ট্র্যাজেডি নাটককে একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন।

- তিনি Elizabethan period–এর একজন প্রধান নাট্যকার এবং University Wits–দের একজন ছিলেন।
- Shakespeare–এর পূর্বে তিনি শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন এবং Shakespeare–এর নাট্যরচনায় Marlowe–এর প্রভাব লক্ষ্য করা যায়।

- Marlowe–এর নাটকগুলোতে শক্তিশালী নায়ক, উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার লড়াই এবং মানবিক ট্র্যাজেডির গভীর প্রকাশ দেখা যায়—যা পরবর্তী ইংরেজি নাট্যধারাকে প্রভাবিত করে।

• Marlowe-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage ইত্যাদি।

 Source: Encyclopaedia Britannica, Live MCQ Lecture.

.
Which sentence is grammatically correct?
  1. She insisted to go with us.
  2. She insisted on going with us.
  3. She insisted for going with us.
  4. She insisted in go with us.
ব্যাখ্যা

• Insist verb-এর পরে সাধারণত on / upon বসে এবং এর পরে verb-এর –ing form ব্যবহৃত হয়।
- এটি তখন ব্যবহার করা হয়, যখন কেউ কোনো বিষয়ে জোর দেয় বা পীড়াপীড়ি করে, অন্যরা না চাইলেও।

- insisted on going → সঠিক গঠন
- insisted to go → insist-এর পরে infinitive হয় না।
- insisted for → ভুল ব্যবহার।
- insisted in → ভুল ব্যবহার।
সুতরাং, বাক্যটিকে সঠিক করতে insisted on + verb-ing ব্যবহার করতেই হবে।

• Complete sentence:
- She insisted on going with us.

• Bangla Meaning:
- সে আমাদের সঙ্গে যাওয়ার ব্যাপারে জোর দিয়েছিল।

• Rule (সংক্ষেপে):
- Insist on / upon + verb-ing
- কোনো কিছুতে জোর দেওয়া বা পীড়াপীড়ি করা বোঝাতে ব্যবহৃত হয়।

• Example:
- He insisted on telling the truth.
- They insisted on finishing the work.

Source: Cambridge Dictionary Grammar Reference.

১০.
He finally admitted ______ his mistake.
  1. of
  2. to
  3. for
  4. at
ব্যাখ্যা

• এখানে admit verb-টি ব্যবহার করা হয়েছে স্বীকার করা অর্থে।
- এই অর্থে admit–এর পরে to preposition বসে এবং তার পরে সাধারণত noun / pronoun / verb-ing ব্যবহৃত হয়।

- admitted to his mistake → সঠিক গঠন।
- admit of ব্যবহার হয় যখন কোনো কিছুর সম্ভাবনা বা অবকাশ থাকা বোঝায়।
- for / at → admit verb-এর সাথে এই অর্থে ব্যবহৃত হয় না।
- তাই বাক্যের শূন্যস্থানে to বসালে বাক্যটি অর্থ ও ব্যাকরণ—উভয় দিক থেকেই সঠিক হয়।

• Complete sentence:
- He finally admitted to his mistake.

• Bangla Meaning:
- শেষ পর্যন্ত সে তার ভুল স্বীকার করল।

• Concept Clarification:
- Admit of: কোনো কিছুর অবকাশ বা সম্ভাবনা থাকা (formal).
- Example: A situation that admits of no delay.

- Admit to: কোনো কিছু স্বীকার করা।
- Example: She admitted to telling a lie.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

১১.
She said that she ______ the work already.
  1. finishes
  2. finished
  3. has finished
  4. had finished
ব্যাখ্যা

• এই বাক্যটি Indirect Speech (Reported Speech)–এ রয়েছে।
- Direct Speech–এ বাক্যটি হবে:
- She said, “I have finished the work already.”

- Direct Speech–এ Present Perfect Tense থাকলে, Indirect Speech–এ তা Past Perfect Tense–এ পরিবর্তিত হয়।
- এটিকে বলা হয় tense backshift.

- has finished → had finished (সঠিক)
- finishes / finished / has finished → Indirect Speech–এর ক্ষেত্রে ভুল।
- তাই শূন্যস্থানে had finished বসালে বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক হয়।

• Complete sentence:
- She said that she had finished the work already.

• Bangla Meaning:
- সে বলেছিল যে সে কাজটি আগেই শেষ করেছিল।

• Narration Rule:
- Direct Speech → Indirect Speech.
- Present Indefinite → Past Indefinite.
- Present Continuous → Past Continuous.
- Present Perfect → Past Perfect.
- Past Indefinite → Past Perfect.
- Past Continuous → Past Perfect Continuous.

- সময় নির্দেশক শব্দও পরিবর্তিত হয়—
- yesterday → the previous day.
- today → that day.
- now → then.

১২.
‘Desert’ is to ‘camel’ as ‘sea’ is to —
  1. bird
  2. ship
  3. tiger
  4. island
ব্যাখ্যা

• এখানে প্রথম জোড়ায় কোনো কিছুর স্বাভাবিক পরিবেশে চলাচল বা ব্যবহারের সম্পর্ক বোঝানো হয়েছে।
- এটি Habitat / Natural environment ↔ User/Resident/Vehicle সম্পর্কের analogy.

- Camel মরুভূমিতে (desert) চলাচলের জন্য সবচেয়ে উপযোগী প্রাণী।
- একইভাবে ship সমুদ্রে (sea) চলাচলের জন্য ব্যবহৃত যান।
- অন্য অপশনগুলোর ক্ষেত্রে এই environment–usage relationship বজায় থাকে না—
- bird → আকাশের সাথে সম্পর্কিত।
- tiger → বনের সাথে সম্পর্কিত।
- island → স্থান, চলাচলকারী নয়।
- তাই যুক্তিসংগত ও সমতুল্য সম্পর্ক অনুযায়ী সঠিক উত্তর হলো ship.

১৩.
A pragmatic person usually focuses on what is _____ rather than what is ideal. 
  1. wasteful
  2. workable
  3. theoretical
  4. emotional
ব্যাখ্যা

• Pragmatic শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি আদর্শ বা তত্ত্বের চেয়ে বাস্তব প্রয়োগযোগ্য বিষয়কে বেশি গুরুত্ব দেন।
-অর্থাৎ তিনি এমন সমাধান বা চিন্তাধারায় বিশ্বাসী, যা বাস্তবে কাজ করে।

• Pragmatic (Adjective):
- English Meaning: dealing with things sensibly and realistically in a way that is based on practical rather than theoretical considerations.
- Bangla Meaning: সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী, বাস্তববাদী।

• Given Options:
- workable → যা বাস্তবে প্রয়োগ করা যায় বা কাজের উপযোগী।
- emotional → আবেগভিত্তিক, pragmatic-এর বিপরীত।
- theoretical → তাত্ত্বিক, ব্যবহারিক নয়।
- wasteful → অপচয়ী।
- সুতরাং বাক্যের অর্থ অনুযায়ী workable-ই সবচেয়ে উপযুক্ত শব্দ।

• Complete sentence:
- A pragmatic person usually focuses on what is workable rather than what is ideal.

• Bangla Meaning:
- একজন pragmatic মানুষ সাধারণত আদর্শের চেয়ে যা বাস্তবে কার্যকর, সেটির ওপর বেশি গুরুত্ব দেন।

Source: Oxford Learner’s Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

১৪.
“Frailty, thy name is _____ .”
  1. man
  2. power
  3. woman
  4. nature
ব্যাখ্যা

• Complete quotation:
- “Frailty, thy name is woman.”

• Bangla Meaning:
- হে দুর্বলতা, তোমার নাম নারী।

• উক্তিটি এসেছে Hamlet নাটক থেকে, যা রচনা করেছেন William Shakespeare.
- এই উক্তির মাধ্যমে Hamlet মানুষের, বিশেষত নারীর দুর্বলতা বা অস্থিরতাকে রূপক অর্থে প্রকাশ করেছে।

- Frailty অর্থ দুর্বলতা।
- thy name is woman → দুর্বলতার প্রতীক হিসেবে ‘woman’ শব্দটি ব্যবহার করা হয়েছে (Elizabethan সময়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী)।
- অন্য অপশনগুলো (man, power, nature) নাটকের মূল উদ্ধৃতির সঙ্গে মেলে না।
- সুতরাং, শূন্যস্থানে woman বসালে উদ্ধৃতিটি সম্পূর্ণ ও সঠিক হয়।

• Hamlet:
- Genre: Tragedy,
- Written: আনুমানিক ১৫৯৯–১৬০১,
- Published: ১৬০৩,
- Total Acts: ৫,
- Antagonist: Claudius.
- Ending: Hamlet-এর মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির সমাপ্তি।
 
Source: Encyclopaedia Britannica.

১৫.
They usually go to the office _____.
  1. with car
  2. by car
  3. by foot
  4. on car
ব্যাখ্যা

• এই বাক্যে যাতায়াতের মাধ্যম (means of transport) বোঝানো হচ্ছে।
- গাড়ি ব্যবহার করে কোথাও গেলে ইংরেজিতে by + vehicle গঠনটি ব্যবহার করা হয়।
- by car → সঠিক ও প্রচলিত ব্যবহার।
- on car / with car → ভুল গঠন।
- by foot → ভুল; সঠিক রূপ হলো on foot.
- অতএব, বাক্যের শূন্যস্থানে by car বসালে বাক্যটি সঠিক হয়।

• Complete sentence:
- They usually go to the office by car.

• Bangla Meaning:
- তারা সাধারণত গাড়িতে করে অফিসে যায়।

• Rule Reminder:
- on foot → পায়ে হেঁটে।
- by car / by bus / by train → যানবাহনে করে।
- by + vehicle (article ছাড়া).
- on foot একটি fixed expression.

১৬.
I stayed there ____ two years.
  1. since
  2. for
  3. from
  4. during
ব্যাখ্যা

• এই বাক্যে two years একটি period of time বোঝাচ্ছে।
- কোনো কাজ বা অবস্থা কত সময় ধরে হয়েছে তা বোঝাতে ইংরেজিতে for + period of time ব্যবহৃত হয়।

- for two years → সময়ের পরিমাণ বোঝাতে সঠিক।
- তাই বাক্যের শূন্যস্থানে for বসালেই বাক্যটি সঠিক হয়।

• Complete sentence:
- I stayed there for two years.

• Bangla Meaning:
- আমি সেখানে দুই বছর ছিলাম।

• Other Options:

- Since ব্যবহার হয় নির্দিষ্ট সময়বিন্দু (point of time) থেকে এখন পর্যন্ত কোনো কাজ বা অবস্থা চলছে বোঝাতে।
- সাধারণত present perfect tense–এর সাথে ব্যবহৃত হয়
- Sentence: I have lived here since 2018.

- From ব্যবহার হয় কোনো কাজের শুরু সময় বোঝাতে।
- সাধারণত to বা till–এর সাথে জোড়া লাগে।
- Sentence: I worked there from 2020 to 2023.

 - During ব্যবহার হয় কোনো সময়ের মধ্যে (within a period) কোনো ঘটনা ঘটেছে বোঝাতে।
- এটি সময়ের দৈর্ঘ্য বোঝায় না।
- Sentence: I fell asleep during the class.

১৭.
What does the phrase “appear at” mean in the sentence below?
He did not appear at the examination this year.
  1. To prepare for an examination
  2. To fail an examination
  3. To be present at an examination
  4. To supervise an examination
ব্যাখ্যা

• এই বাক্যে appear at ব্যবহার করা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করা বা উপস্থিত থাকা অর্থে।
- অর্থাৎ ব্যক্তি পরীক্ষার হলে উপস্থিত হয়েছে কি না—সেটাই বোঝানো হচ্ছে।

- appear at an examination → পরীক্ষায় অংশগ্রহণ করা / উপস্থিত থাকা।
- prepare for → প্রস্তুতি নেওয়া (ভিন্ন অর্থ)।
- fail → অকৃতকার্য হওয়া।
- supervise → তদারকি করা (invigilator-এর কাজ)।
- সুতরাং বাক্যের অর্থ অনুযায়ী To be present at an examination-ই সঠিক উত্তর।

• Bangla Meaning:
- এই বছর সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

১৮.
Which word best expresses the meaning of “initiative” in the sentence below?
She showed great initiative in solving the problem without any help. 
  1. enthusiasm
  2. passivity
  3. laziness
  4. indolence
ব্যাখ্যা

• এই বাক্যে initiative বলতে বোঝানো হচ্ছে—নিজে থেকে আগ্রহ ও উদ্যম দেখিয়ে কোনো কাজ শুরু করা।
- এই অর্থে enthusiasm (উদ্দীপনা/উদ্যম) শব্দটি সবচেয়ে কাছাকাছি অর্থ বহন করে।

• initiative (noun):
- English Meaning: the ability to assess and initiate things independently.
- Bangla Meaning: প্রথম পদক্ষেপ নেওয়া; উদ্যোগী হওয়া।

Given options:
- enthusiasm → কাজ করার আগ্রহ ও উদ্দীপনা।

- laziness / indolence → অলসতা (initiative-এর বিপরীত অর্থ)।
- passivity → নিষ্ক্রিয়তা।
- সুতরাং বাক্যের প্রেক্ষিতে enthusiasm-ই সবচেয়ে উপযুক্ত অর্থ প্রকাশ করে।

• Bangla Meaning (sentence):
- সে কোনো সাহায্য ছাড়াই সমস্যা সমাধানে দারুণ উদ্যোগ দেখিয়েছে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

১৯.
Which is the correct passive form of
“They can finish the work today”?
  1. The work can be finished today.
  2. The work can finish today.
  3. Can be finished the work today.
  4. The work is can finished today.
ব্যাখ্যা

• Modal auxiliary যুক্ত Active Voice কে Passive Voice–এ রূপান্তর করার সময় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়।
- Rule: Modal + base verb (Active)
→ Modal + be + past participle (Passive)

- এই বাক্যে—
- Active: They can finish the work today.
- Object (the work) → Passive–এর subject হয়েছে
- can অপরিবর্তিত আছে
- finish → be finished (past participle)

- অন্য অপশনগুলো ভুল কারণ—
- (খ) তে can finish → passive গঠন নয়।
- (গ) তে word order ভুল।
- (ঘ) modal + be + past participle নিয়ম মানা হয়নি।
- সুতরাং সঠিক Passive Voice হলো: The work can be finished today.

Bangla Meaning:
- কাজটি আজ শেষ করা যেতে পারে।

 - Rule Reminder:
- Active: Subject + modal + verb + object
- Passive: Object → Subject + modal + be + past participle (+ by + subject এর object রূপ, প্রয়োজনে)

২০.
What is the term for the events that happen after the climax of a plot?
  1. Exposition
  2. Rising action
  3. Falling action
  4. Conflict
ব্যাখ্যা

• একটি গল্প বা নাটকের plot সাধারণত কয়েকটি ধাপে গঠিত হয়—exposition, rising action, climax, falling action এবং resolution.

- Climax হলো কাহিনির সর্বোচ্চ উত্তেজনার বিন্দু।
- Climax-এর পর যে ঘটনাগুলো ঘটে, যেখানে উত্তেজনা ধীরে ধীরে কমতে থাকে এবং কাহিনি সমাধানের দিকে অগ্রসর হয়—তাকে বলা হয় falling action.

- অন্য অপশনগুলো—
- Exposition → গল্পের শুরু, পটভূমি ও চরিত্র পরিচয়।
- Rising action → climax-এর দিকে উত্তেজনার বৃদ্ধি।
- Conflict → মূল দ্বন্দ্ব বা সমস্যা।
- সুতরাং, climax-এর পরে যে অংশটি আসে, তার সঠিক নাম হলো falling action.

• Concept Reminder:

- Exposition → Beginning.
- Rising Action → Build-up.
- Climax → Highest point/turning point.
- Falling Action → After the climax.
- Resolution → Ending.

২১.
'নতুন নতুন আবিষ্কার তাকে পুরস্কাররের দাবিদার করেছে।'- এই বাক্যে ষ/স এর ব্যবহার- 
  1. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ 
  2. দুটোই অশুদ্ধ
  3. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  4.  দুটোই শুদ্ধ
ব্যাখ্যা

• 'নতুন নতুন আবিষ্কার তাকে পুরস্কাররের দাবিদার করেছে।' বাক্যে আবিষ্কার ও পুরস্কার শব্দের বানানে 'ষ ও স' উভয় এর ব্যবহার শুদ্ধ। 

বানানের নিয়ম:

• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
‘Manual’ এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. পাণ্ডুলিপি
  2. সারগ্রন্থ
  3. স্মারকলিপি
  4. পরিশিষ্ট
ব্যাখ্যা

• ‘Manual’ এর বাংলা পারিভাষিক শব্দ - সারগ্রন্থ।

অন্যদিকে, 
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

২৩.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. উদক
  2. জলধি
  3. সায়র
  4. পাথার
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

সুতরাং 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়- উদক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪.
বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. কুটিল-সরল 
  2. হর্ষ-বিষাদ 
  3. অবিরল-বিরল 
  4. গরল-বিষাক্ত
ব্যাখ্যা

• গরল-বিষাক্ত সমার্থক শব্দ। 

অন্যদিকে, 
'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৫.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. কার্পণ্যতা কখনো প্রশংসনীয় নয়। 
  2. দারিদ্র‌্যতা মানবজাতির বড় সমস্যা। 
  3. ধীরতা একটি ভালো গুণ। 
  4. মেয়েটির সারল্যতা সবাইকে মুগ্ধ করত।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য- ধীরতা একটি ভালো গুণ। 

অপশনে প্রদত্ত অন্যান্য বাক্যে- কার্পণ্যতা, দারিদ্র‌্যতা ও সারল্যতা শব্দের ব্যবহার অশুদ্ধ। 

---------------------
• ‘তা’ এবং ‘ত্ব’ প্রত্যয় প্রয়োগের নিয়ম:

- ‘তা’ এবং ‘ত্ব’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ বা ‘ত্ব’ যুক্ত করলে তা ভুল হবে।
- এখানে দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

কয়েকটি অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
অশুদ্ধ - শুদ্ধ:
ধৈর্যতা - ধীরতা।
চাপল্যতা - চপলতা।
দারিদ্র‌্যতা - দরিদ্রতা।
কার্পণ্যতা - কৃপণতা।
সারল্যতা - সরলতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৬.
নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি?
  1. ঈ 
  2. ঊ 
  3. ঋ 
ব্যাখ্যা

• মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা
১. মৌলিক স্বরধ্বনি
২. যৌগিক স্বরধ্বনি

• মৌলিক স্বরধ্বনি:
যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
- বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোনাে বর্ণ নেই।

• যৌগিক স্বরধ্বনি:
একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথা:
- ও + ই্ = ঐ,
- ও + উ্ = ঔ।
- বাকি ২৩টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

২৭.
শব্দ গঠনের প্রক্রিয়া নয় কোনটি?
  1. শব্দদ্বিত্ব
  2. সমাস
  3. পদ
  4. উপসর্গ
ব্যাখ্যা

• শব্দ গঠনের প্রক্রিয়া নয়- পদ। 

শব্দ গঠনের কিছু প্রক্রিয়া রয়েছে এগুলো হচ্ছে:
• উপসর্গ:
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। 'পরিচালক' শব্দের 'পরি' অংশ একটি উপসর্গ।

• প্রত্যয়:
যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। 'সাংবাদিক' শব্দের 'ইক' অংশ একটি প্রত্যয়।

• সমাস:
শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন: ‘হাট’ ও ‘বাজার’ শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হয় ‘হাটবাজার’।

• শব্দদ্বিত্ব:
এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব, যেমন 'ঠক' ও 'ঠক' মিলে গঠিত হয় 'ঠকঠক', একইভাবে 'অঙ্ক' ও অনুরূপ ধ্বনি 'টঙ্ক' মিলে হয় 'অঙ্কটঙ্ক'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

২৮.
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. পঠিত
  2. খণ্ডিত
  3. শিক্ষিত
  4. তরঙ্গিত
ব্যাখ্যা

• কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ইত-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে- কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত।

অন্যদিকে,
----------------
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়। 
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।

এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৯.
তারানাথের মতে লুই কোথায় বাস করতেন? 
  1. নেপালে 
  2. বাংলাদেশে 
  3. তিব্বতে 
  4. উড়িষ্যায়
ব্যাখ্যা

• লুইপা: 
- সাধারণত লুইপাকে আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও রাহুল সংকৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না। 
- লুইপা বাঙ্গালি বলে অনুমিত। উড়িষ্যায় তাঁর জন্মস্থান বলে কারও কারও ধারণা। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ উল্লেখ করেছেন, তারানাথের মতে লুই বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন।
- তিনি কায়স্থ বা লেখক ছিলেন। তখন তাঁর নাম ছিল সামন্ত শুভ। তিনি উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন। 
- লুইপার জীবৎকাল ৭৩০-৮১০ সাল। সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন। তাঁর একটি গ্রন্থের নাম ‘অভিসময়বিভঙ্গ।'
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন। 

• তাঁর রচিত চর্যার প্রথম পদটি হলো-

কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম। 

৩০.
'দরিয়ার শেষরাত্রি' কবিতাটি ফররুখ আহমদ রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1.  মুহূর্তের কবিতা
  2. নৌফেল ও হাতেম
  3. সাত সাগরের মাঝি
  4. সিরাজাম মুনীরা
ব্যাখ্যা

• ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ:
- মুসলিম জাগরণের কবি ফররুখআহমদ রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’। গ্রন্থটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
- ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে মোট ১৯ টি কবিতা আছে।
- সাত সাগরের মাঝি নামে একটি কবিতা আছে গ্রন্থের সর্বশেষে।
- অন্যান্য উল্লেখযোগ্য কবিতা: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।

----------------------
• ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্ম গ্রহণ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনি কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

• ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩১.
শাহ মুহম্মদ সগীর কত শতকের কবি?
  1. চৌদ্দ 
  2. পনেরো 
  3. ষোল 
  4. সতেরো 
ব্যাখ্যা

• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- অনুবাদ সাহিত্যে বা রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জুলেখা। তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩২.
'দেশে বিদেশে' গ্রন্থটি কোন দেশের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে রচিত?
  1. রাশিয়ার 
  2. ভিয়েতনামের 
  3. সিডনির 
  4. আফগানিস্তানের
ব্যাখ্যা

• 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনি:
- 'দেশে বিদেশে' হলো বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী-এর লেখা একটি কালজয়ী ভ্রমণকাহিনি, যা ১৯২৭-১৯২৯ সালে তাঁর আফগানিস্তান ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে রচিত এবং ১৯৪৮ সালে 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনি হিসেবে গণ্য এবং আফগানিস্তানের সমাজ ও ইতিহাসের এক অনবদ্য দলিল।
- বইটিতে লেখক humorous ভঙ্গিতে কাবুল ও সেখানকার মানুষের জীবন, সংস্কৃতি, ও তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা পাঠককে মুগ্ধ করে এবং আজও অত্যন্ত জনপ্রিয়। 

-----------------------
• সৈয়দ মুজতবা আলী: 
- সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- শান্তিনিকেতনে অধ্যয়নকালে হস্তলিখিত বিশ্বভারতী পত্রিকায় তাঁর কয়েকটি লেখা প্রকাশিত হয়। তিনি সত্যপীর, রায়পিথোরা, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী ইত্যাদি ছদ্মনামে আনন্দবাজার, দেশ, সত্যযুগ, শনিবারের চিঠি, বসুমতী, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড প্রভৃতি পত্র-পত্রিকায় কলাম লিখতেন।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

• তাঁর রচিত রম্যরচনা:
- পঞ্চতন্ত্র।
- ময়ূরকণ্ঠী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩৩.
নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড?
  1. প্রেম খণ্ড 
  2. মিলন খণ্ড 
  3. হার খণ্ড
  4. জয় খণ্ড 
ব্যাখ্যা

• শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এ গ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস। এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো -
- জন্ম খণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দান খণ্ড,
- নৌকা খণ্ড,
- ভার খণ্ড,
- ছত্র খণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৪.
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি কোন হরফে মুদ্রিত?
  1. বাংলা 
  2. রোমান
  3. পর্তুগিজ 
  4. ফারসি 
ব্যাখ্যা

• ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ:
- রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁও কর্তৃক ১৭৩৪ সালে রচিত এবং ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য।
- গ্রন্থটি ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী নামক স্থানে লিখিত।
- এই গ্রন্থের বাঁ দিকের পৃষ্ঠায় বাংলা ভাষায় এবং ডান দিকের পৃষ্ঠায় পর্তুগিজভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠানের কথা আলোচিত হয়েছে।

-----------------------
• মনোএল দা আসসুম্পসাঁউ:
- মনোএল দা আসসুম্পসাঁউ ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। তিনি জাতিতে একজন পর্তুগিজ ছিলেন।
- মনোএল দা আসসুম্পসাঁউ এর আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি।
- ১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁউ দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।

তাঁর রচিত গ্রন্থ দুটি হলো:
- কৃপা শাস্ত্রের অর্থভেদ,
- ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩৫.
ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ পেয়েছে নিচের কোন কাব্যে?
  1. অনল প্রবাহ
  2. উদ্বোধন
  3. উচ্ছ্বাস
  4. স্পেন বিজয় কাব্য 
ব্যাখ্যা

'অনল প্রবাহ' কাব্য:
• সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' প্রকাশিত হয় ১৯০০ সালে।
• 'যা চলে গেছে তার জন্য শোক বৃথা বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য'-এই বাণীতে মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ করা হয়েছে এই কাব্যটিতে।

• 'অনল প্রবাহে' কবি হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের ‘ভারত ভিক্ষা’, ‘ভারত বিলাপ' ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব আছে।
• ১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ বের হয়। প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি।
• প্রথম সংস্করণে কবিতাগুলো হচ্ছে: অনল-প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, অভিভাষণ-ছাত্রগণের প্রতি, মরক্কো-সঙ্কটে, আমীর- আগমনে, দীপনা, আমীর-অভ্যর্থনা।

• বইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন বাংলার সরকার এটি বাজেয়াপ্ত করে এবং তাঁর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
• সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন। পরে আত্মসমর্পণ করলে বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

----------------------
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত অন্যান্য সাহিত্যকর্মগুলো হলো-
• তাঁর রচিত উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারাবাঈ,
- ফিরোজা বেগম।

• তাঁর রচিত প্রবন্ধ:
- স্বজাতি প্রেম,
- তুর্কি নারী জীবন,
- স্পেনীয় মুসলান সভ্যতা।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন,
- স্পেন বিজয় কাব্য ইত্যাদি।

• ভ্রমণ কাহিনি: তুরস্ক ভ্রমণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩৬.
বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন কোনটি?
  1. সোনালী কাবিন
  2. সনেট-পঞ্চাশৎ
  3. অশোকসঙ্গীত
  4. চতুর্দশপদী কবিতাবলী
ব্যাখ্যা

• ‘চতুর্দশপদী কবিতাবলী':
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি। সে বিচারে বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা, অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলি প্রবাসে রচিত।
- সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশির ভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
- মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিদ ছন্দের চতুর্দশ পঙক্তিতে রচিত কবিতাসংকলন এটি।

অন্যদিকে, 
• আল মাহমুদের সবচেয়ে বিখ্যাত সনেট-সম্পর্কিত গ্রন্থ হলো "সোনালী কাবিন" (১৯৭৩), যেখানে ১৪টি সনেট অন্তর্ভুক্ত রয়েছে যা তাকে ব্যাপক পরিচিতি দেয়। 
• 'সনেট পঞ্চাশৎ' হলো বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর ১৯১৩ সালে প্রকাশিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। 
• 'অশোকসঙ্গীত' হলো কবি কামিনী রায়ের লেখা একটি উল্লেখযোগ্য সনেট সংগ্রহ। 

----------------------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক। তিনি অমিত্রাক্ষর ছন্দেরও প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর রচিত ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ 'দ্য ক্যাপটিভ লেডি'। এটি ইংরেজিতে রচিত।

• মাইকেল মধুসূদন দত্ত ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
- Timothy Penpoem,
- দত্তকুলোদ্ভব কবি,
- এ নেটিভ।

• তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

• তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন।

• মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলোর নাম
- একেই কি বলে সভ্যতা
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩৭.
'ওসমান' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র? 
  1. চন্দ্রশেখর
  2. দুর্গেশনন্দিনী
  3. কপালকুণ্ডলা
  4. বিষবৃক্ষ
ব্যাখ্যা

• দুর্গেশনন্দিনী:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম ও সার্থক বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে।
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা।

উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- বীরেন্দ্র সিংহ,
- ওসমান,
- জগৎসিংহ,
- তিলোত্তমা,
- আয়েশা,
- বিমলা প্রমুখ।

-------------------
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

• তাঁর রচিত উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

৩৮.
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ধূমকেতু 
  2. মোসলেম ভারত 
  3. বিজলী
  4. সুচিত্রা 
ব্যাখ্যা

• 'বিদ্রোহী' কবিতা:
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ‘বিদ্রোহী' কবিতাটি ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দে (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- কবিতার মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

'অগ্নিবীণা' কাব্যের কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), 
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধূমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বিদ্রোহী কবিতা এবং বাংলাপিডিয়া।

৩৯.
রবীন্দ্রনাথ ঠাকুর কতটি ছদ্মনামে লিখতেন?
  1. ৯টি 
  2. ৮টি 
  3. ৭টি 
  4. ৬টি 
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনামে লিখতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীন কিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণী বিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস।

৪০.
Ιx - 2Ι < 4 হলে-
  1. - 2 < x < 7
  2. - 2 < x < 6
  3. - 2 < x < 8
  4. - 3 < x < 6
ব্যাখ্যা

প্রশ্ন: Ιx - 2Ι < 4 হলে-

সমাধান: 
Ιx - 2Ι < 4
বা, - 4 < x - 2 < 4
বা, - 4 + 2 < x - 2 + 2 < 4 + 2
∴ - 2 < x < 6

৪১.
log4(1/16) এর মান-
  1. - 1
  2. - 2
  3. - 4
  4. - 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: log4(1/16) এর মান-

সমাধান:
log4(1/16)
= log4(1/42)
= log4(4- 2)
= - 2log44
= - 2 × 1
=  - 2

৪২.
১০ জন খেলোয়াড়ের একটি দল থেকে, যেখানে একজন নির্দিষ্ট খেলোয়াড়কে অবশ্যই অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, এমন শর্তে ৫ জনের একটি বাস্কেটবল দল কয়ভাবে নির্বাচন করা যেতে পারে? 
  1. 146
  2. 226
  3. 126
  4. 156
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ জন খেলোয়াড়ের একটি দল থেকে, যেখানে একজন নির্দিষ্ট খেলোয়াড়কে অবশ্যই অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, এমন শর্তে ৫ জনের একটি বাস্কেটবল দল কয়ভাবে নির্বাচন করা যেতে পারে?

সমাধান:
একজন অধিনায়ক নির্দিষ্ট রেখে 10 জনের দল বাছাই করার উপায়,
= 10 - 1C5 - 1
= 9C4
= 126

৪৩.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 
  1. ১০০
  2. ১১
  3. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান:
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯

∴ অন্তর = ১০০০০০ - ৯৯৯৯৯ = ১

৪৪.
3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র অঙ্কিত আছে। বর্গক্ষেত্রের বাইরে কিন্তু বৃত্তের ভেতরে যে অংশটি অবস্থিত, সেই আবৃত অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. 9π - 7 বর্গ সে.মি
  2. 9π - 4 বর্গ সে.মি
  3. 9π - 18 বর্গ সে.মি
  4. 9π - 5 বর্গ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র অঙ্কিত আছে। বর্গক্ষেত্রের বাইরে কিন্তু বৃত্তের ভেতরে যে অংশটি অবস্থিত, সেই আবৃত অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

 



সমাধান:

প্রথমত,
ধরি, প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ r = 3 সে.মি
∴ বৃত্তটির ক্ষেত্রফল = πr2
= π × 32 বর্গ সে.মি
= 9π বর্গ সে.মি

আবার
ABCD এ AC = 6 সে.মি.

আমরা জানি
AC2 = AB2 + BC2
⇒ AB2 + AB2 = AC2
⇒ 2AB2 = 62
⇒ 2AB2 = 36
∴ AB2 = 18

বর্গক্ষেত্রের বহিঃস্থ এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল = 9π - 18 বর্গ সে.মি

৪৫.
২০ সংখ্যাটি a হতে ৫ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে? 
  1. a + ২০ = ৫
  2. a = ২০ + ৫
  3. a = ২০ + ৫২ 
  4. a + ৫ = ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ সংখ্যাটি a হতে ৫ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
২০ সংখ্যাটি a হতে ৫ কম।

প্রশ্নমতে,
২০ = a - ৫
∴ a = ২০ + ৫

৪৬.
নিচের প্রদত্ত নম্বর সিরিজে পরিবর্তী কোন সংখ্যা  বসবে?
১, ২, ৮, ৪৮ 
  1. ২৪৫
  2. ৪৮৪
  3. ৩৫৪
  4. ৩৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রদত্ত নম্বর সিরিজে পরিবর্তী কোন সংখ্যা  বসবে?
১, ২, ৮, ৪৮

সমাধান:
প্রদত্ত, 
১ম পদ = ১
২য় পদ = ১ × ২ = ২
৩য় পদ = ২ × ৪ = ৮
৪র্থ পদ = ৮ × ৬ = ৪৮
৫মপদ = ৪৮ × ৮ = ৩৮৪

∴ পরিবর্তী সংখ্যাটি ৩৮৪

৪৭.
৬ টি ২ টাকার নোট ও ৫ টি ৩ টাকার নোট একত্রে ৭টি ৫ টাকার নোটের কত অংশ? 
  1. ২/৩ অংশ
  2. ৭/৫ অংশ
  3. ২৭/৩৫ অংশ
  4. ১/৩ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ টি ২ টাকার নোট ও ৫ টি ৩ টাকার নোট একত্রে ৭টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৬ টি ২ টাকার নোট ও ৫ টি ৩ টাকার নোট = (৬ × ২) + (৫ × ৩)
= ১২ + ১৫
= ২৭ টাকা

৭ টি ৫ টাকার নোট = (৭ × ৫) = ৩৫ টাকা
অতএব, ২৭/৩৫ = ২৭/৩৫ অংশ

৪৮.
নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
  1. GEOMETRY
  2. GEOLOGY
  3.  GEOGRAPHY
  4. GEOPHONY
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?

সমাধান:
আয়নায় GEOGRAPHY শব্দটির সঠিক প্রতিফলন -
   
 

৪৯.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
√৪, √৯, √১৬, √২৫, √৩৬, ?
  1. √৪৮
  2. √৪০
  3. √৫৫
  4. √৪৯
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
√৪, √৯, √১৬, √২৫, √৩৬, ?

সমাধান:
√৪ → ২
√৯ → ৩
√১৬ → ৪
√২৫ → ৫
√৩৬ → ৬
√৪৯ → ৭
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে √৪৯

৫০.
১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১ তাদের সমষ্টি কত?
  1. ৭৩
  2. ৮১
  3. ৮৩
  4. ৯৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ১ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৪ আছে এমন সংখ্যা তিনটি।
সংখ্যাগুলো হলো = ১১, ৩১ এবং ৪১।
তাদের যোগফল = ১১ + ৩১ + ৪১
= ৮৩

৫১.
২০-এর কত শতাংশ ৩০ হবে?
  1. ১০০%
  2. ১০%
  3. ১৫০%
  4. ৭০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২০-এর কত শতাংশ ৩০ হবে?

সমাধান:
ধরি, ২০-এর ক শতাংশ = ৩০

তাহলে, (২০ × ক)/১০০ = ৩০
⇒ ক = (৩০ × ১০০)/২০

∴ ক = ১৫০%

৫২.
একটি গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে। এর মধ্যে ৪০ জন হিন্দি বলতে পারেন, ৩০ জন হিন্দি ও ইংরেজি উভয়ই বলতে পারেন এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় বলতে পারেন। ইংরেজি বলতে কতজন পারেন?
  1. ৬০ জন
  2. ২৫ জন
  3. ৫০ জন
  4. ৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে। এর মধ্যে ৪০ জন হিন্দি বলতে পারেন, ৩০ জন হিন্দি ও ইংরেজি উভয়ই বলতে পারেন এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় বলতে পারেন। ইংরেজি বলতে কতজন পারেন?

সমাধান:
গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে
হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় বলতে পারেন = ৩০ জন

শুধু হিন্দিতে বলতে পারেন = ৪০ - ৩০ = ১০ জন

∴ শুধু ইংরেজিতে বলতে পারেন = ৬০ - (৩০ + ১০) = ২০ জন

∴ ইংরেজি বলতে পারেন = ৩০ + ২০ = ৫০ জন

৫৩.
দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত? 
  1. 207
  2. 217
  3. 297
  4. 257
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 11880 × 3
বা, 120 × অপর সংখ্যা = 35640
বা, অপর সংখ্যা = 35640 ÷ 120 = 297

∴ অপর সংখ্যা = 297

৫৪.
.০২ × .০০৫ × .০০৬ = ? 
  1. ০.০০০০০০৬
  2. ০.০০০০০৬
  3. ০.০০০০০০০৬
  4. ০.০০০০৬
ব্যাখ্যা

প্রশ্ন: .০২ × .০০৫ × .০০৬ = ?

সমাধান:
.০২ × .০০৫ × .০০৬ = ০.০০০০০০৬

৫৫.
প্যানক্রিয়াস থেকে কোন হরমোন রক্তে গ্লুকোজ কমায়?
  1. গ্লুকাগন
  2. অ্যাড্রেনালিন
  3. ইনসুলিন
  4. থাইরক্সিন
ব্যাখ্যা

বহুমূত্র রোগ: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ। 
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। 
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। 
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়। 
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। 
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৬.
মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কী? 
  1. Windows 95
  2. Office 97
  3. Windows XP
  4. MS DOS
ব্যাখ্যা

মাইক্রোসফট:
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure. 
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing. 
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen. 
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ । 
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। 

উৎস: Microsoft Website.

৫৭.
মানুষের প্রতিটি কোষে কতটি ক্রোমোজোম থাকে? 
  1. 46
  2. 23
  3. 44
  4. 22
ব্যাখ্যা

ক্রোমোজোম: 
- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। 
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু। 
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এর নামকরণ করেননি। 
- Weldeyer ১৮৮৮ সালে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন। 
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে
- এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই। 
- অপর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮.
নিচের কোনটির প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন? 
  1. আইসোটোপ
  2. আইসোবার
  3. আইসোটোন
  4. আইসোমার
ব্যাখ্যা

• আইসোটোপ: 
- যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই , কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। 

• আইসোবার: 
- যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে। 

• আইসোটোন: 
- যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোন বলা হয়।

• আইসোমার: 
- যেসব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই তাদেরকে আইসোমার বলা হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৫৯.
ROM কোন ধরনের মেমোরি?
  1. ক্যাশ মেমোরি
  2. নন-ভোলাটাইল
  3. ভোলাটাইল 
  4. র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি 
ব্যাখ্যা

ROM: 
- ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory. 
- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমোরি (Non-Volatile Memory), অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না। 
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 
- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে। 
- সাধারণত রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। 
- রমে ম্যানুফেকচাররার কর্তৃক প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা থাকে। 
- সাধারণত রমে সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬০.
বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
  1. অক্সিজেন
  2. কার্বন ডাই-অক্সাইড 
  3. আর্গন
  4. নাইট্রোজেন
ব্যাখ্যা

- বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে- নাইট্রোজেন। 

বায়ুমণ্ডল: 

- পৃথিবী পৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে অদৃশ্য বায়বীয় আবরণ রয়েছে তাই হলো বায়ুমণ্ডল। 
- বায়ুমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ Atmosphere; বায়ুমণ্ডল পৃথিবীর অপরিহার্য অংশ। 
- বায়ুমণ্ডল মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর গায়ের সাথে লেগে থাকে এবং আবর্তন করে। তবে বায়ু কঠিন ভূমির সাথে সমানভাবে চলতে না পারায় সামান্য পশ্চাতে পড়ে থাকে। 
- বিজ্ঞানীগণের ধারণা, বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫০ কোটি বছর। 
- বায়ুমণ্ডলভূ-অভ্যন্তরের নির্গত গ্যাস থেকে উৎপত্তি লাভ করেছে। 
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের ৯০ শতাংশ অবস্থান করছে। 
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। 

বায়ুমণ্ডলের উপাদানের নাম ⇒ শতকরা অংশ: 
• নাইট্রোজেন ⇒ ৭৮.০২, 
• অক্সিজেন ⇒ ২০.৭১, 
• আর্গন ⇒ o.৮০, 
• কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩, 
• ওজোন ⇒ ০.০০০১, 
• অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯, 
• জলীয়বাষ্প ⇒ ০.৪১ এবং 
• ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১। 

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
১ মেগাবাইট সমান কত কিলোবাইট?
  1. ১২২৪
  2. ১০৪৮
  3. ১০২৪
  4. ২০৪৮
ব্যাখ্যা

বিট (Bit): 
- বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। 
- মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। 

বাইট (Byte): 
- ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। 
- বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ। 

মেমোরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক: 
• ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর, 
• ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB), 
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
• ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB), 
• ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB) এবং 
• ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB) ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
বিপুল পরিমাণ তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. প্রেজেন্টেশন সফটওয়্যার
  2. স্প্রেডশিট সফটওয়্যার
  3. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার 
  4. রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 
- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে।
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য: 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়
• সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
• সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। 
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়।
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
• অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়।  

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে কী বলা হয়?
  1. জিন ক্লোনিং 
  2. সেল ক্লোনিং 
  3. রিপ্রোডাকটিভ ক্লোনিং 
  4. প্রাকৃতিক ক্লোনিং
ব্যাখ্যা

ক্লোনিং পদ্ধতি: 
- প্রাকৃতিক ক্লোন বলতে একটি জীব অথবা এক দল জীবকে বুঝানো হয়, যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা। এগুলোর প্রকৃতি হয় পুরোপুরি তার মাতৃজীবের মত। 
- একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটিমাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয়, তখন তাকেও ক্লোন বলে। 
- প্রকৃতিতে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশির ভাগ প্রোটোজোয়া এবং ইস্ট ছত্রাক ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। 
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তিন ধরনের ক্লোনিং করা হয়। 
যথা- 
১। জিন ক্লোনিং: একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে জিন ক্লোনিং বলে। জিন ক্লোনিং রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ঘটানো হয়। 
২। সেল ক্লোনিং: একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে। 
৩। জীব ক্লোনিং: দুটির পরিবর্তে একটিমাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে জীব ক্লোনিং বলে। 

- ডলি নামক ভেড়া হচ্ছে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী, যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা হয়েছে। এক্ষেত্রে ডিম্বাণু থেকে যে প্রাণী সৃষ্টি হয়, তা হুবহু তার মাতার মতো হয়। 
- এই ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে ইঁদুর, খরগোস, গরু ও শকুর এমনকি বানর পর্যন্ত ক্লোন করা হয়েছে। 
- সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে বলে রিপ্রোডাকটিভ ক্লোনিং। যেমন- ‘ডলি’ নামক ভেড়া তার উদাহরণ। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৪.
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 
  1. অনুচ্ছেদ-১১৯
  2. অনুচ্ছেদ-১০২
  3. অনুচ্ছেদ-১১৮
  4. অনুচ্ছেদ-১১৭
ব্যাখ্যা

- অনুচ্ছেদ-১১৭: প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ।
- অনুচ্ছেদ-১১৭(১) ইতঃপূর্বে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমুহ সম্পর্কে বা ক্ষেত্রসমুহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করিতে পারিবেনঃ
- (ক) নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ডসহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী;
- (খ) যে কোন রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষে কর্মসহ কোন আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোন সম্পত্তির অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিলি-ব্যবস্থা;
- (গ) যে আইনের উপর এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের 1[(৩)] দফা প্রযোজ্য হয়, সেইরূপ কোন আইন।

অপরদিকে
- অনুচ্ছেদ-১০৮। "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট;
- অনুচ্ছেদ-১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব।
- অনুচ্ছেদ-১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা;

উৎস: বাংলাদেশ সংবিধান।

৬৫.
বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? 
  1. লর্ড কার্জন
  2. লর্ড কর্ণওয়ালিশ
  3. সম্রাট পঞ্চম জর্জ
  4. লর্ড ডালহৌসী
ব্যাখ্যা

বঙ্গভঙ্গ রদ:
- বঙ্গভঙ্গ রদের ঘোষণা ১৯১০ সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের নতুন ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করে বঙ্গভঙ্গ রদের বিষয়ে গোপন তৎপরতা শুরু করেন।
- ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের পক্ষে মত দেন।
- ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জ ও রাণি মেরী ভারত সফরে আসেন।
- ১৯১১ সালের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ দিল্লিতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন।
- এবং পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের সাথে পুনরায় এক করেন।
- এই সফরে সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ফলে কার্জনের বাংলা বিভক্তির ব্যবস্থা বাতিল হয়।
- ঢাকা চট্টগ্রাম, রাজশাহী, প্রেসিডেন্সি ও বর্ধমানের পাঁচটি বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ পুনর্গঠন করা হয়।
- ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তর করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬৬.
উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে?
  1. ড. সৈয়দুর রহমান 
  2. ড. ওসমান গণি
  3. স্যার এ. এফ. রহমান
  4. ড. মাহমুদ হাসান
ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়:
- উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য ছিলেন স্যার এ. এফ. রহমান।
উল্লেখ্য,
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত কমিশনের নাম ছিলো নাথান কমিশন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টজ।

উৎস: বাংলাপিডিয়া।

৬৭.
বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে? [জানুয়ারি,২০২৬]
  1. সৌদি আরব
  2. ভেনেজুয়েলা
  3. যুক্তরাষ্ট্র
  4. কুয়েত
ব্যাখ্যা

• অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি -এর তথ্য অনুযায়ী, 
- ২০২৩ সালের হিসাব অনুযায়ী, ভেনিজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে,যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।
- এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব,
- যাদের মজুদের পরিমাণ ২৬৭.২ বিলিয়ন ব্যারেল।
- এরপর ইরানের ২০৮.৬ বিলিয়ন ব্যারেল মজুদ আছে।

উল্লেখ্য,
- ভেনিজুয়েলার তেলের মজুদ মূলত দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ওরিনোকো বেল্ট নামক একটি বিশাল এলাকায় কেন্দ্রীভূত।
- এই অঞ্চলটি প্রায় ৫৫,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৬৮.
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
  1. নজিবউদ্দৌলা
  2. সিরাজউদ্দৌলা
  3. মুর্শিদ কুলি খান
  4. মীর কাসিম
ব্যাখ্যা

নবাব মুর্শিদকুলি খান: 
- ১৭০০ সালে বাংলায় আসেন মুর্শিদ কুলি খান।
- তিনি ১৭২৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
- প্রথমে তাঁকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- দেওয়ানের কাজ ছিল সুবার রাজস্ব আদায় ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।
- সম্রাট ফররুখ শিয়ারের রাজত্বকালে ১৭১৬ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার সুবাদার নিযুক্ত হন।
- সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল সম্রাটগণ দূরবর্তী সুবাগুলোর দিকে তেমন দৃষ্টি দিতে পারেননি।
- আঠারো শতকের বাংলায় মুঘল শাসনের ইতিহাস নিজামত বা নবাবি আমলরূপে পরিচিত।
- আর প্রায় স্বাধীন শাসকগণ পরিচিত হন 'নবাব' হিসেবে।
- মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব। 
- তিনি ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
-  বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬৯.
বিশ্ব খাদ্য সংস্থা (​​FAO)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ভিয়েনা
  2. প্যারিস
  3. রোম
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা

​​FAO:
- পূর্ণ নাম: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। 
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

উৎস: FAO ওয়েবসাইট।

৭০.
নৈতিক অধিকার কোথায় থেকে আসে? 
  1. মানুষের বিবেক
  2. সামাজিক নৈতিকতা
  3. ন্যায়বোধ 
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

অধিকারের শ্রেণিবিভাগ: 
- অধিকার প্রধানত দুই প্রকার। যথা-
১। নৈতিক অধিকার ও ২। আইনগত অধিকার।

• নৈতিক অধিকার:
- নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে।
- যেমন- দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার।
- এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না যার ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া এ অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না।
- নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে।


• আইনগত অধিকার:
- যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে।
- আইনগত অধিকারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
 যেমন- ক. সামাজিক খ. রাজনৈতিক ও গ. অর্থনৈতিক অধিকার।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

৭১.
কয়লা রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
  1. গ্রাফাইট
  2. স্লেট 
  3. গ্রানাইট 
  4. মার্বেল
ব্যাখ্যা

রূপান্তরিত শিলা (Metamorphic Rocks):
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।
যেমন:
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস;
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।

৭২.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কোন সংস্থা? 
  1. ILO
  2. WHO
  3. UNESCO
  4. FAO
ব্যাখ্যা

- ​​ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।

​​ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [জানুয়ারি,২০২৬]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
​- Global Wage Report: বৈশ্বিক মজুরি প্রবণতা পর্যালোচনা করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৭৩.
East London কোথায় অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. দক্ষিণ আফ্রিকা
  4. জাপান
ব্যাখ্যা

'East London:
- অবস্থান: ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে অবস্থিত একটি বন্দর নগরী।
- এটি বাফেলো নদীর মোহনায়, ভারত মহাসাগরের তীরে অবস্থিত।
- প্রতিষ্ঠা: ১৮৩৬ সালে ব্রিটিশরা বাফেলো নদীর মোহনায় অবতরণ করে;
- এবং স্থানটিকে "পোর্ট রেক্স" নামে অভিহিত করে।
- ১৮৪৬ সালে সপ্তম কেপ ফ্রন্টিয়ার যুদ্ধের সময় এটি একটি সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
- পরবর্তীতে, ১৮৪৭ সালে এখানে ফোর্ট গ্ল্যামারগান নির্মিত হয় এবং স্থানটি কেপ কলোনির অংশ হিসেবে "ইস্ট লন্ডন" নামে পরিচিতি পায়।
- ১৮৭৩ সালে এটি একটি শহর এবং ১৯১৪ সালে একটি নগরীতে উন্নীত হয়।

উৎস: Britannica.

৭৪.
প্রান্তিক হ্রদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. চট্টগ্রাম 
  2. রাঙামাটি
  3. বান্দরবান
  4. খাগড়াছড়ি
ব্যাখ্যা

প্রান্তিক হ্রদ:
- প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত।
- প্রায় ২৫ একর জায়গাজুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয় 'প্রান্তিক লেক'।
- এ লেকের চারিপাশ নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর।
- এটি বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত।
- লেকটিতে উন্মুক্ত মাটির মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার এবং একটি উঁচু গোল ঘর ইত্যাদি স্থাপনা রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৭৫.
'উইঘুর' কোন দেশের মুসলিম সমপ্রদায়?
  1. রাশিয়া
  2. চীন
  3. পাকিস্তান
  4. সিরিয়া
ব্যাখ্যা

উইঘুর:
- উইঘুর' হলো- চীনের একটি সম্প্রদায়ের নাম।
- চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নাম "জিনজিয়াং"।
-জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।

উৎস: ব্রিটানিকা, ওয়েবসাইট।

৭৬.
বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ  কতটি? [জানুয়ারি,২০২৬]
  1. ২২টি
  2. ২১টি
  3. ২৭টি
  4. ২৫টি
ব্যাখ্যা

ইউরো মুদ্রা:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া।
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
- ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা ব্যবহার করছে।
• দেশগুলো হল:
 অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

৭৭.
'জমিদারী প্রথা' কত সালে বিলুপ্ত হয়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৪২ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৫১ সালে
ব্যাখ্যা

জমিদারি প্রথা:
- জমিদারি প্রথার বিলোপ  বিশ শতকে ভারতীয় জাতীয়তাবাদ।
- কৃষক রাজনীতি ছিল সম্পূর্ণরূপে জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে।
- অধিকাংশ জমিদার হিন্দু ছিলেন বলে পল্লী অঞ্চলের জনসংখ্যার সিংহভাগ মুসলমান কৃষকসমাজ ছিল প্রবলভাবে জমিদারদের বিরোধী।
- ১৯৩৭ সালে সকল রাজনৈতিক দল অঙ্গীকার করে যে, তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে জমিদারি প্রথা বিলোপ করা হবে।
- মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি এর কোয়ালিশন সরকার জমিদারি প্রথা সম্পর্কে রিপোর্ট দানের জন্য একটি কমিশন গঠন করে।
- ফ্লাউড কমিশন নামে পরিচিত সে কমিশন চিরস্থায়ী বন্দোবস্ত বাতিলের সুপারিশ করে।
- ১৯৫০ সালে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট-এর অধীনে জমিদারি প্রথার বিলোপ ঘটে। 

উৎস: বাংলাপিডিয়া।

৭৮.
সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
  2. ১০ ডিসেম্বর, ১৯৮৫ সালে
  3. ৮ নভেম্বর, ১৯৮৫ সালে
  4. ১০ নভেম্বর, ১৯৮৫ সালে
ব্যাখ্যা

• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৭৯.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কততম? [জানুয়ারি,২০২৬]
  1. ৮ম
  2. ৯ম
  3. ১০ম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস, (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ থেকে বর্তমান দ্বিতীয় মেয়াদে রয়েছে। 

জাতিসংঘের মহাসচিববৃন্দ:

- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
- নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮০.
'ফোর্ট উইলিয়াম' দুর্গ কোথায় নির্মিত হয়েছিল?
  1. বলেশ্বর
  2. হায়দ্রাবাদ
  3. কলকাতা
  4. মাদ্রাজ
ব্যাখ্যা

ইংরেজদের আগমন ও ক্ষমতা বিস্তার:
-পর্তুগিজ ও ওলন্দাজ বণিকদের বাণিজ্যিক সাফল্য ও এদেশের বিপুল ধন-সম্পদের বর্ণনা ইংরেজ বণিকদের মনে এদেশে বাণিজ্য করার আগ্রহ সৃষ্টি করে।
-১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে ১৫ বছর মেয়াদী সনদ নিয়ে এদেশে বাণিজ্য করতে আসে।
- সম্রাট জাহাঙ্গীরের সময়ে তারা ১৬১২ খ্রিস্টাব্দে মুম্বাইয়ের নিকট সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৬১৫ খ্রিস্টাব্দে ইংরেজ রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে ইংরেজদের বাণিজ্যের জন্য কিছু সুবিধা আদায় করেন।
- পর্তুগিজরা বাংলা থেকে বিতাড়িত হলে ইংরেজগণ বালেশ্বরে বাণিজ্য কুঠি স্থাপন করে এবং করমণ্ডল উপকূলে কিছু জমি নিয়ে একটি দুর্গ নির্মাণ করে এবং এ দুর্গই পরে মাদ্রাজ শহরে পরিণত হয়।
-১৬৫০ খ্রিস্টাব্দে জলপথে ইংরেজগণ হুগলিতে আসে এবং বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে ১৬৫১ খ্রিস্টাব্দে সেখানে বাণিজ্য কুঠি নির্মাণ করে।
- ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ১৬৬৮ খ্রিস্টাব্দে কোম্পানিকে মুম্বাই ইজারা দেন।
-১৬৯০ খ্রিস্টাব্দে জব চার্নক ভাগীরথী নদীর তীরে ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সূতানটি ও গোবিন্দপুর এ তিনটি গ্রামের জমিদারী স্বত্ব কিনে নেন।
- পরবর্তীকালে উপমহাদেশের ভাগ্য নির্ধারণকারী দুর্গ ফোর্ট উইলিয়াম কলকাতায় নির্মিত হয়। 
- ১৭১৭ খ্রিস্টাব্দে সম্রাট ফররুখশিয়ারের অনুমতি নিয়ে ইংরেজগণ বাংলা, মাদ্রাজ ও মুম্বাইয়ে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে থাকে।

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৮১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে সমর্থন দিয়েছিল কোন দেশ? 
  1. রাশিয়া 
  2. ভারত
  3. সৌদি আরব
  4. ইরাক
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ কনসার্ট: 
- যুক্তরাষ্ট্রের জনগণ, প্রচার মাধ্যম, কংগ্রেসের অনেক সদস্য এ দেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল;
-  যুক্তরাষ্ট্রের সরকার, চীন এবং ইরান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
- তবে মার্কিন শিল্পী, সাহিত্যিক এবং অনেক রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষে ছিলেন।
- পক্ষেছিল: রাশিয়া , ভারত, ইরাক নেপাল সমর্থন দিয়েছিল।
- পণ্ডিত রবি শংকরের উদ্যোগে আয়োজিত হয় ।
-  স্থান: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- অনুষ্ঠান: 'কনসার্ট ফর বাংলাদেশ'
- দর্শক: অনুষ্ঠানে ৪০,০০০ দর্শকের উপস্থিতি ছিল।
- শিল্পী: জর্জ হ্যারিসন, বব ডিলানসহ বিশ্বখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করেন।
- এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের জন্য অর্থ জোগানের ব্যবস্থা হয়।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৮২.
২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে? 
  1. ২টি
  2. ৩টি
  3. ১টি
  4. ৪টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
- মার্কিন যুক্তরাষ্ট্র,
- কানাডা এবং
- মেক্সিকো।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

 উৎস: ফিফা ওয়েবসাইট।

৮৩.
’Johannesburg Plan of Implementation‘ সুশাসনের সঙ্গে অধিকতর যুক্তিযুক্ত- 
  1. শিক্ষার উন্নয়ন 
  2. ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
  3. টেকসই উন্নয়ন
  4. সাংস্কৃতিক উন্নয়ন
ব্যাখ্যা

Johannesburg Plan of Implementation:
- জোহানেসবার্গ প্ল্যান অব ইমপ্লিমেন্টেশন হলো জাতিসংঘের কর্মপরিকল্পনা।
- ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত টেকসই উন্নয়নের বিশ্ব শীর্ষ সম্মেলন।
- বিশ্বের মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য রাষ্ট্র ও সরকার প্রধান, জাতীয় প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও), ব্যবসা এবং অন্যান্য প্রধান গোষ্ঠীর নেতারা সহ কয়েক হাজার অংশগ্রহণকারী একত্রিত থয়েছে এই সম্মেলনে।
- খাদ্য, পানি, আশ্রয়, স্যানিটেশন, জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান চাহিদা সহ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন একটি বিশ্বে মানুষের জীবনযাত্রার উন্নতি এবং আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ কঠিন চ্যালেঞ্জগুলি মোকাবেলার দিকে সরাসরি পদক্ষেপ নেওয়া হয় এই সম্মেলনে।
• মূলত এই সম্মেলন সুশাসনের টেকসই উন্নয়ন এর বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়।

উৎস: UN ওয়েবসাইট।

৮৪.
উইম্বলডন টেনিস প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়? 
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• উইম্বলডন টেনিস প্রতিযোগিতা: 
- উইম্বলডন (Wimbledon) হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা।
- এটি চারটি গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের মধ্যে অন্যতম এবং একমাত্র গ্রাস কোর্টে (ঘাসে) অনুষ্ঠিত হওয়া গ্র্যান্ড স্ল্যাম।
 • সময় ও স্থান:
-স্থান: অল ইংল্যান্ড ক্লাব, উইম্বলডন, লন্ডন, ইংল্যান্ড,
- প্রতিবছর: জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত।
- প্রথম আয়োজন: ১৮৭৭ সালে।
- ১৮৭৭ সালে প্রথমবার উইম্বলডন টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- প্রথমে এটি ছিল শুধু পুরুষ একক (Men’s Singles) বিভাগে সীমাবদ্ধ।
- পরবর্তীতে নারী একক (1884) ও ডাবলস বিভাগ যোগ করা হয়।
- এটি পরিচালনা করে: All England Lawn Tennis and Croquet Club (AELTC)।

উৎস Britannica.com.

৮৫.
সেন্ট মার্টিন দ্বীপ স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
  1. নিঝুম দ্বীপ
  2. পাহাড়ী দ্বীপ
  3. নারিকেল জিঞ্জিরা
  4. ছেঁড়া দ্বীপ
ব্যাখ্যা

সেন্ট মার্টিন দ্বীপ:
- বঙ্গোসাগরের মাঝে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ।
- এটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।
- সেন্ট মার্টিনস দ্বীপ টেকনাফ উপেজেলা থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এটির গড় উচ্চতা ৩.৬ মিটার।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৮৬.
পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন- 
  1. আবুল কাসেম
  2. ধীরেন্দ্রনাথ দত্ত
  3. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা

• ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ধীরেন্দ্রনাথ দত্ত সর্ব প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবী উত্থাপন করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৮৭.
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে? 
  1. ২২ এপ্রিল
  2. ৫ অক্টোবর
  3. ৪ অক্টোবর
  4. ৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- বিশ্ব প্রাণী দিবস পালিত ৪ অক্টোবর।

• কয়েকটি আন্তর্জাতিক দিবস:
- বিশ্ব বন দিবস- ২১ মার্চ।
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস- ৩ মে।
- জাতীয় উৎপাদনশীলতা দিবস ২ অক্টোবর। -
- বিশ্ব নারী দিবস পালিত হয়- ৮ মার্চ।
- বিশ্ব তামাক মুক্ত দিবস- ৩১ মে।
- বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয় ২২ এপ্রিল।
- বিশ্ব শিক্ষক দিবস -৫ অক্টোবর।
- বিশ্ব তুলা দিবস ৭ অক্টোবর।

উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট।

৮৮.
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
  1. ৮ জুলাই, ১৯৭২
  2. ৪ মার্চ, ১৯৭২
  3. ১৫ মে, ১৯৭২
  4. ৪ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী রাষ্ট্র:
- ৬ ডিসেম্বর ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান (পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে)।
- এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ২৫ মে ১৯৭২।
- যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৪ এপ্রিল, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ১৫ মে, ১৯৭২।
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- ইরাক।
- ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ৮ জুলাই ১৯৭২ সালে।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়।