পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
“Award Mania: Season - 6” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা] ----------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
a - (1/a) = 5 হলে, a3 - a-3 এর মান কত?
  1. 125
  2. 130
  3. 135
  4. 140
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 5 হলে, a3 - a-3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 5

প্রদত্ত রাশি, a3 - a-3
= a3 - (1/a3)
= {a - (1/a)}3 + 3 · a · (1/a){a - (1/a)}
= (5)3 + 3 × 5
= 125 + 15
= 140
.
।3a + 2। < 9 এর সমাধান কত?
  1. (- 7/3) > a > (5/3)
  2. (- 11/3) < a < (7/3)
  3. (- 7/3) < a < (7/3)
  4. (-11/3) < a > (9/5)
ব্যাখ্যা
প্রশ্ন: ।3a + 2। < 9 এর সমাধান কত?

সমাধান:
।3a + 2। < 9
⇒ - 9 < 3a + 2 < 9
⇒ - 9 - 2 < 3a + 2 - 2 < 9 - 2 
⇒ - 11 < 3a < 7
⇒ - 11/3 < 3a/3 < 7/3
⇒ - 11/3 < a < 7/3
.
4a2 - 2a - 6 এর একটি উৎপাদক (2a - 3) হলে অপরটি কত?
  1. (2a + 2)
  2. (3a + 2)
  3. (2a - 1)
  4. (2a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 - 2a - 6 এর একটি উৎপাদক (2a - 3) হলে অপরটি কত?

সমাধান:
4a- 2a - 6
= 4a2 - 6a + 4a - 6
= 2a(2a - 3) + 2(2a - 3)
= (2a - 3)(2a + 2)
.
(3a + 2b, 18) = (7, 2a + 8b) হলে (a,b) এর মান কত?
  1. (1, 1)
  2. (- 1, 2)
  3. (1, 2)
  4. (1, - 1)
ব্যাখ্যা
প্রশ: (3a + 2b, 18) = (7, 2a + 8b) হলে (a,b) এর মান কত?

সমাধান:
3a + 2b = 7 .......... (1)
2a + 8b = 18 ......... (2)

(2) নং - {(1) নং × 4} হতে পাই,
2a + 8b - 12a - 8b = 18 - 28
⇒ - 10a = - 10
∴ a = 1
a এর মান (1) নং সমীকরণে বসাই,
3 × 1 + 2b = 7
⇒ 2b = 7 - 3
⇒ 2b = 4
∴ b = 2

সুতরাং (a, b) = (1, 2)
.
a + (1/a) = 3 হলে, a/(a2 + a +1) এর মান কত?
  1. 1/2
  2. 1
  3. 2
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 3 হলে, a/(a2 + a +1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 3
⇒ (a2 + 1)/a = 3
∴ a2 + 1 = 3a

প্রদত্ত রাশি, 
a/(a2 + a +1)
= a/(a2 + 1 + a)
= a/(3a + a)
= a/4a
= 1/4
.
7a + 9 ≥ 2a - 11 হলে a এর সমাধান কত?
  1. a ≥ - 4
  2. a ≥ - 1/4
  3. a ≥ 2
  4. a ≥ - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 7a + 9 ≥ 2a - 11 হলে a এর সমাধান কত?

সমাধান:
7a + 9 ≥ 2a - 11
⇒ 7a - 2a + 9 ≥  - 11
⇒ 5a + 9 ≥ - 11
⇒ 5a ≥ - 11 - 9
⇒ 5a ≥ - 20
⇒ a ≥ (- 20/5) 
∴ a ≥ - 4
.
(a2 - a - 6) এবং (a2 - 3a  - 10) এর সাধারণ উৎপাদক কত?
  1. (a + 3)
  2. (a - 2)
  3. (a + 2)
  4. (a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (a2 - a - 6) এবং (a2 - 3a  - 10) এর সাধারণ উৎপাদক কত?

সমাধান:
১ম ক্ষেত্র,
(a2 - a - 6)
= a2 - 3a + 2a - 6
= a(a - 3) + 2(a - 3)
= (a - 3)(a + 2)

২য় ক্ষেত্র,
a2 - 3a - 10
= a2 - 5a + 2a - 10
= a(a - 5) + 2(a - 5)
= (a - 5)(a + 2)
.
a + (1/a) = 5 হলে, a4 + (1/a4) এর মান কত?
  1. 490
  2. 527
  3. 580
  4. 600
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 5 হলে, a4 + (1/a4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 5

∴ প্রদত্ত রাশি, a4 + (1/a4)
= (a2)2 + (1/a2)2
= {a2 + (1/a2)}2 - 2 · a2 · 1/a2
= [{a + (1/a)}2 - 2 · a · 1/a]2 - 2
= (52 - 2)2 - 2
= (25 - 2)2 - 2
= (23)2 - 2
= 529 - 2
= 527
.
নিচের কোনটি p2 - 30p + 216 এর একটি উৎপাদক নয়?
  1. (p - 18)
  2. (p - 12)
  3. (p + 12)
  4. সবগুলোই প্রদত্ত রাশিটির একটি উৎপাদক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p2 - 30p + 216 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
p2 - 30p + 216
= p2 - 18p - 12p + 216
= p(p - 18) - 12(p - 18)
= (p - 18)(p - 12)
১০.
‘বিয়ে পাগলা বুড়ো’ প্রহসনটির রচয়িতা কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. দীনবন্ধু মিত্র
  3. মীর মশাররফ হোসেন
  4. গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
• বিয়ে পাগলা বুড়ো:
- এটি দীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন।
- 'বিয়ে পাগলা বুড়ো' মূলত এক ধরনের হাস্যরসাত্মক নাটক।
- বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে এই নাটক কোনো "জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল"।
- ১৮৭২ সালে নাটকটি প্রথম অভিনীত হয়।

উল্লেখযোগ্য চরিত্র:
- নসিরাম,
- রতা,
- রাজীব,
- রাজমণি,
- কেশব,
- বৈকুণ্ঠ ইত্যাদি।

-------------------
• দীনবন্ধু মিত্র:
• দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩) নাট্যকার। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
• দীনবন্ধু কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।

তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো:
• ‘নীলদর্পণ‘ (১৮৬০) তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও। সমকালের নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু। নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
• 'নবীন তপস্বিনী' (১৮৬৩) দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক। এতে যে দুটি ভিন্ন কাহিনি স্থান পেয়েছে তা পরিপূর্ণভাবে মিশ্রিত হয় নি। 'তে গ্রাম্যতা ও রুচিবিকল্পতা থাকলেও তা গুরুত্বপূর্ণ রচনা।
• 'বিয়ে পাগলা বুড়ো' (১৮৬৬) বাস্তব ঘটনা অবলম্বনে লিখিত একটি প্রহসন। নামের মাধ্যমেই এর পরিচয় প্রকাশমান।
• দীনবন্ধু মিত্রের 'লীলাবতী' (১৮৬৭) নাটকটি রচনা হিসেবে সার্থকতা লাভ করতে পারে নি।
• 'কমলে কামিনী' (১৮৮৩) তাঁর শেষ রচনা। রোম্যান্টিক প্রণয়চিত্র হিসেবে এর গুরুত্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১১.
আরব্য উপন্যাস কাহিনি অবলম্বনে দোনাগাজী চৌধুরীর অনুবাদক কাব্য-
  1. সয়ফুলমুলুক বদিউজ্জামাল
  2. গুলে বকাওলী
  3. হানিফা কয়রাপরী
  4. লায়লী মজনু
ব্যাখ্যা
• দোনাগাজী চৌধুরী:
- দোনাগাজী চৌধুরী মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি।
- দোনাগাজীর প্রধান পরিচয় রোম্যান্টিক প্রণয়োপাখ্যানের কবি হিসেবে।
- তাঁর রচিত ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ দীর্ঘ আখ্যানমূলক প্রেমকাব্য।
- এর মূল উৎস আলেফ-লায়লা বা আরব্য উপন্যাস।
- ফারসি ও তুর্কি ভাষায় এ কাহিনি অনুলিখিত হয়েছে।
- ভারতের কবি মহফিল ফারসিতে এবং গাওয়াসি দাকিনি উর্দুতে সয়ফুলমুলুক বদিউজ্জামাল রচনা করেন।
- দোনাগাজী ফারসির অনুসরণে বাংলা ভাষায় তাঁর কাব্য রচনা করেন বলে ধারণা করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১২.
She was deeply moved by the kindness of strangers who helped her during her time of need.
Here 'kindness' is a -
  1. Abstract Noun
  2. Common Noun
  3. Proper Noun
  4. Collective Noun
ব্যাখ্যা
• She was deeply moved by the kindness of strangers who helped her during her time of need.
- Here 'kindness' is a - Common Noun.
- kindness মূলত হচ্ছে একটি Abstract noun.
- কিন্তু kindness এর পূর্বে article, the ব্যবহৃত হওয়ায় এখানে kindness, Abstract noun না হয়ে Common noun হবে।

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract noun এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

• তাই প্রশ্নে উল্লিখিত kindness এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
১৩.
Elves are said to dwell ___________ enchanted forests, far away from human civilization.
  1. in
  2. on
  3. with
  4. of
ব্যাখ্যা
• Dwell in:
Meaning: বাস করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'বাস করা' অর্থ বোঝাতে Dwell এর পরে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Elves are said to dwell in enchanted forests, far away from human civilization.

More Examples:
1. Fairies are rumoured to dwell in the hidden groves, unseen by mortal eyes.
2. Mountain goats prefer to dwell in rocky terrain, where they can easily navigate steep cliffs.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৪.
Choose the plural form of the word 'Genus'.
  1. Genus
  2. Genera
  3. Genusus
  4. Geni
ব্যাখ্যা
• Genus (singular)
- English Meaning: A group of animals or plants, more closely related than a family, but less similar than a species.
- Bangla Meaning: গণ।
- এর plural form হবে Genera অথবা Genuses.

• এই রকম আরো গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ হল -
• Singular - Plural
- Corpus - Corporal/Corpuses.
- Focus - Foci/Focuses.
- Datum - Data.
- Formula - Formulae/Formulas.
- Forum - Fora/ Forums.
- Radius - Radii.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৫.
The word 'several' is -
  1. Noun and Pronoun
  2. Adverb and Pronoun
  3. Adjective and Pronoun
  4. Only Pronoun
ব্যাখ্যা
• The word 'several' is - Adjective and Pronoun.

• several (as an adjective)
English Meaning: separate or distinct from one another.

• several (as a pronoun)
English Meaning: an indefinite number more than two and fewer than many.

- Bangla Meaning: তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক/ ভিন্ন ভিন্ন; পৃথক; স্বতন্ত্র।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
By the time I saw the job advertised it was already too late to apply.
In this sentence 'too' is a/an -
  1. Preposition
  2. Verb
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• By the time I saw the job advertised it was already too late to apply.
- In this sentence 'too' is an- Adverb.

• too (adverb of degree)
English Meaning: to a higher degree than is desirable, permissible, or possible; excessively.
Bangla Meaning: অত্যন্ত বেশি পরিমাণে; প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে।
- যেমন: He is too weak to walk.

• প্রশ্নে উল্লিখিত বাক্যে too, late এর পূর্বে বসে একে modify করছে।
- too সাধারণত adverb হিসেবেই বাক্যে ব্যবহৃত হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Identify the masculine gender of the following sentence.
While exploring the dense forest, we observed a Hart grazing, a Roe resting, an Ewe with her lambs, and a Duck swimming in the pond.
  1. Hart
  2. Roe
  3. Ewe
  4. Duck
ব্যাখ্যা
• While exploring the dense forest, we observed a Hart grazing, a Roe resting, an Ewe with her lambs, and a Duck swimming in the pond.
- The masculine gender is - Hart.

• Drake: [masculine gender]
Meaning: পাতিহাঁস।
- এর feminine gender হবে Duck.

• Hart: [masculine gender]
Meaning: হরিণ।
- এর feminine gender হবে Roe.

• Ram: [masculine gender] 
Meaning: ভেড়া।
- এর feminine gender হবে Ewe.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
She couldn't help but brood ______________ the rejection letter from her dream college.
  1. by
  2. to
  3. of
  4. over
ব্যাখ্যা
Complete Sentence: She couldn't help but brood over the rejection letter from her dream college.

• brood (verb + noun)
English Meaning: to think for a long time about things that make you sad, worried, or angry.

- brood (on/over) কোনো কিছু সম্পর্কে শান্ত ও গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা।

- গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা বোঝাতে brood এর পর সাধারণত preposition 'on' বা 'over' বসে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
The new restaurant had ________________ people dining in than expected.
  1. less
  2. lesser
  3. fewer
  4. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fewer.
- Complete Sentence: The new restaurant had fewer people dining in than expected.

• Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে।
• বাক্যে than থাকাতে শূন্যস্থানে adjective এর comparative form বসবে।
- People যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে।
- অপশনে একমাত্র countable determiner এর comparative form রয়েছে fewer.
- সুতরাং, সঠিক উত্তর fewer.

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
২০.
নিচের কোন রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?
  1. ১৭ ডিগ্রি উত্তর অক্ষরেখা
  2. ৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা
  3. ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা
  4. ২৪ ডিগ্রি উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
৩৮ ডিগ্রি উত্তর অক্ষ রেখা:
- উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পৃথককারী রেখা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালে পটস্‌ডাম কনফারেন্সে যুক্তরাষ্ট্রের সামরিক কুশীলবরা এটিকে সামরিক সীমা হিসেবে বেছে নেয়।
- এর এক পাশে যুক্তরাষ্ট্র ও অন্যপাশে সোভিয়েত বাহিনী অবস্থান নেয়।
- পরে ১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে সংঘাতের পর এর অস্ত্র বিরতি অনুযায়ী এটিকে দুই কোরিয়ার সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- এই লাইনের দুই কিলোমিটার এলাকাকে নিরস্ত্রীকৃত অঞ্চল ঘোষণা করা হয়।
- এটি ২৪০ কিলোমিটার দীর্ঘ।
এছাড়া,
- ১৭ ডিগ্রি উত্তর অক্ষ রেখা সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে পৃথককারী রেখা।
- ২৪ ডিগ্রি উত্তর অক্ষ রেখা হলো পাকিস্তানের দাবিকৃত ভারত-পাকিস্তান সীমান্ত রেখা।
- ৪৯ ডিগ্রি উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডাকে পৃথক করেছে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
২১.
বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত?
  1. মিশর
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
বৈকাল হ্রদ:
- চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ প্রাকৃতিক জলরাশিকে হ্রদ (Lake) বলে।
- বৈকাল হ্রদ অবস্থিত - রাশিয়া।
এছাড়াও -
- ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত - আফ্রিকায়।
- সুপিরিয়র হ্রদ অবস্থিত - যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
বিগ অ্যাপেল কোন শহরের নাম?
  1. ইসলামাবাদ
  2. নিউইয়র্ক
  3. শিকাগো
  4. প্যারিস
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
- নিউইয়র্ক শহরের অনেক উপনাম আছে।
- যেমন: 'দ্যা সিটি দ্যাট নেভার স্লিপ'/'গথাম'৷
- সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 'দ্যা বিগ অ্যাপেল'।

অন্যদিকে -
- কিউবাকে বলা হয় 'মুক্তার দেশ'।
- গ্রেট ব্রিটেনকে বলা হয় 'সমুদ্রের বধূ'।
- প্যারিসকে বলা হয় 'পৃথিবীর সংস্কৃতির রাজধানী'।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
২৩.
কোন দেশকে ‘The Land of a Thousand Smiles’ বলা হয়?
  1. থাইল্যান্ড
  2. জাপান
  3. ফিলিপাইন
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
-থাইল্যান্ড ''The Land of a Thousand Smiles” নামে পরিচিত।
- প্রাকৃতিক সৌন্দর্য এবং এর ঐতিহাসিক ঐশ্বর্যের পাশাপাশি দেশের বন্ধুত্বপূর্ণ মানুষ এবং আকর্ষণীয় সংস্কৃতির কারণে এই দেশকে ''The Land of a Thousand Smiles” নামে অভিহিত করা হয়।

অন্যদিকে,
-আফগানিস্তান “Graveyard of Empires বা সাম্রাজ্যের কবরস্থান'' নামে পরিচিত।
-ফিলিপাইনের উপনাম “The Pearl of the Orient Sea”;

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
২৪.
কোনটি দন্তমূলীয় উষ্ম ব্যঞ্জনধ্বনি?
ব্যাখ্যা
• উষ্ম ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলােকে উষ্ম ব্যঞ্জন বলে।
- সালাম, শসা, হুঙ্কার প্রভৃতি শব্দের স, শ, হ উষ্ম ধ্বনির উদাহরণ।
- উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলােকে দন্তমূলীয় (স), তালব্য (শ), এবং কণ্ঠনালীয় (হ)- এই তিন ভাগে ভাগ করা যায়।
- এগুলাের মধ্যে স এবং শ-কে আলাদাভাবে শিস ধ্বনিও বলা হয়ে থাকে। কারণ স, শ উচ্চারণে শাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শিসের মতাে আওয়াজ হয়।

অন্যদিকে,
• ‘দ’ দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২ সংস্করণ)।
২৫.
‘ঙ্ক্ষ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ঙ্ + ষ্ + ক
  2. ঙ্ + হ্ + ষ
  3. ঙ্ + ম্ + ষ
  4. ঙ্ + ক্ + ষ্
ব্যাখ্যা
• ঙ্ + ক্ + ষ্ = ঙ্ক্ষ।

• যুক্তবর্ণ:

একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত (ক্ + ত),
ক্ম (ক্ + ম),
ক্ষ (ক্ + ষ),
ক্ষ্ম (ক্ + ষ্ + ম),
ক্স (ক্ + স),
গু (গ্ + উ),
গ্ধ (গ্ + ধ),
ঙ্গ (ঙ্ + গ),
জ্ঞ (জ্ + ঞ),
ঞ্চ (ঞ্ + চ),
ঞ্জ (ঞ্ + জ),
ষ্ণ (ষ্ + ণ)
হু (হ্ + উ),
হৃ (হ্ + ঋ),
হ্ন (হ্ + ন),
হ্ম (হ্ + ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৬.
পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার চেষ্টা কোন বৈষম্যের অন্তর্ভুক্ত?
  1. সাংস্কৃতিক
  2. সামাজিক
  3. চাকুরি
  4. শিক্ষা
ব্যাখ্যা
সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য:
- পাকিস্তানের দু'অঞ্চলের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা।
- পূর্ব বাংলার অধিবাসীরা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৫ শতাংশ।
- এদের ভাষা এবং সাহিত্য ও সংস্কৃতি ছিল হাজার বছরের পুরনো।
- অন্যদিকে পাকিস্তানের বাকি ৪৫ শতাংশ লোকের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছিল বিভিন্ন ধরনের।
- এদের মধ্যে মাত্র ৭.২ শতাংশ লোকের ভাষা ছিল উর্দু।
- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেষ্টা করে।
- পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার চেষ্টা একটি সাংস্কৃতিক বৈষম্যে।
- এছাড়াও হাজার বছরের পুরনো বাঙালি জাতির সংস্কৃতিকে মুছে ফেলে বাঙালিদের পাকিস্তানি করণের ষড়যন্ত্রে লিপ্ত হয়।
- তাদের এই বৈষম্য বাঙালিরা মেনে নিতে পারেনি।
- তাই পূর্ব বাংলায় সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ এবং পরে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
ঐতিহাসিক ছয় দফার পঞ্চম দফা কোনটি?
  1. রাজস্ব
  2. বৈদেশিক মুদ্রা
  3. শুল্কনীতি
  4. প্রতিরক্ষা
ব্যাখ্যা
ছয় দফা:
- প্রথম দফা (শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি)।
- দ্বিতীয় দফা (কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)।
- তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)।
- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
২৮.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন?
  1. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র
  2. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার
  3. কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন
  4. শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা:
- ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। মুখ্যমন্ত্রী হন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। অন্যান্য মন্ত্রী-
১. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র-এ কে ফজলুল হক
২. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার-আবু হোসেন সরকার
৩. বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রী-আশরাফ উদ্দিন আহমদ চৌধুরি
৪. সৈয়দ আজিজুল হক-শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প
- পরবর্তীতে ১৫ মে,১৯৫৪ সালে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৪ বছর বয়সে সর্বকনিষ্ট মন্ত্রী হিসবে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
- রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন।
- ফজলুল হক মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ৫৬ দিন যার মধ্যে পূর্নাঙ্গ মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক।