পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। সোর্সঃ যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
A ও B হলো দুই বোন। B হলো C- এর মা। D হলো C-এর ছেলে।যদি E, A- এর ছেলে হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক?
  1. ক) A ও E হলো ভাই
  2. খ) A, E ও B হলো ভাই বোন
  3. গ) B ও D হলো বোন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
এখানে প্রশ্নে যে সম্পর্ক গুলো দেখানো হয়েছে, তার থেকে সঠিক কোনো সম্পর্ক বের করা যায় না তাই সঠিক উত্তর হবে কোনোটি নয়।
.
Alleviate : Aggravate :: __________ : ________?
  1. ক) Elastic:Rigid
  2. খ) Elevate: Agree
  3. গ) Joke: Worry
  4. ঘ) Level: Grade
ব্যাখ্যা

Alleviate(লাঘব করা):Aggravate(গুরুতর করা)।
Elastic(নমনীয়, স্থিতিস্থাপক): Rigid(অনমনীয়)
Elevate(লাঘব করা):Agree(রাজি হাওয়া) 
Joke(ঠাট্টা, তামাশা):Worry (উদ্বিগ্ন হওয়া)
Level(সমতল):Grade(পদমর্যাদা, গুণাগুণ)
∴ বিপরীতার্থক হিসাবে a হবে সঠিক উত্তর

.
A, B এবং C ৫২৯ টাকায় একটি কাজ করতে নিযুক্ত করা হল। A এবং C একত্রে ১৯/২৩ অংশ কাজ শেষ করে বাকী কাজ B করে। B কত টাকা পাবে?
  1. ক) ৫৯ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ৯২ টাকা
  4. ঘ) ১২২ টাকা
ব্যাখ্যা

A এবং C একত্রে ১৯/২৩ অংশ কাজ শেষ করার পরে
বাকী কাজ থাকে(১ - ১৯/২৩) = ৪/২৩ অংশ যা B করে
মোট টাকা ৫২৯ 
∴ B পাই = (৫২৯ এর (৪/২৩)) = ৯২ টাকা

.
Wrestle : Arena :: ________ : ___________?
  1. ক) Cricket: ball
  2. খ) Farmer: Field
  3. গ) Ring: Water
  4. ঘ) Oxygen: plant
ব্যাখ্যা
এখানে Wrestle(মল্লবীর) দের ক্রীড়াস্থানকে বলে Arena।অর্থাৎ নিদিষ্ট ব্যক্তির সাথে তার কর্মক্ষেত্র কে দেখানো হয়েছে।সেক্ষেত্রে Farmer এর কার্যভূমি কৃষিক্ষেত্র(Field) হবে।
.
আপনি জানতে পারলেন যে, যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে তালাক প্রাপ্ত। তখন আপনি কি করবেন?
  1. ক) তখনই আপনার বাগদান ভেঙ্গে ফেলবেন
  2. খ) তার ওপর সত্যি রেগে যাবেন এবং তাকে বর্জন করবেন
  3. গ) যতক্ষণ পর্যন্ত না আপনি কি করবেন ঠিক করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবেন কিন্তু খুব নিরুত্তাপ ব্যবহার করবেন
  4. ঘ) চুপ করে বসে থাকবেন
ব্যাখ্যা
এই ধরনের সিদ্ধান্ত নেবার সময় সব সময় মাথা ঠাণ্ডা রাখা উচিত। তাই রাগ করা বা হঠাৎ কোনো কাজ করে ফেলা বোকামি হবে। তাই যতক্ষণ পর্যন্ত না আপনি কি করবেন ঠিক করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখবেন কিন্তু খুব নিরুত্তাপ ব্যবহার করবেন।
.
দলছাড়াটি শনাক্ত করুন?
  1. ক) কালো
  2. খ) নীল
  3. গ) বেগুনি
  4. ঘ) আসমানী
ব্যাখ্যা
নীল, বেগুনি ও আসমানী রং গুলো কাছাকাছি প্রকৃতির কিন্তু কালো রং এই গুলো থেকে ভিন্ন প্রকৃতির।
.
যদি MCEZ হয় KACX এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সাংকেতিক প্রকাশ করে?
  1. ক) GENT
  2. খ) FDMS
  3. গ) FENT
  4. ঘ) FMSD
ব্যাখ্যা

M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S

.
নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
  1. ক) রেলগাড়ি
  2. খ) বাস
  3. গ) স্টীমার
  4. ঘ) ট্যাক্সি
ব্যাখ্যা
রেলগাড়ি, বাস, ট্যাক্সি এগুলো স্থল যান। আর স্টীমার হল জলযান।
.
বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া _______?
  1. ক) মারিয়াছে
  2. খ) রাধিয়াছে
  3. গ) ঘিরিয়াছে
  4. ঘ) বাঁধিয়াছে
ব্যাখ্যা
বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে।
[লাইব্রেরী; রবীন্দ্রনাথ ঠাকুর; বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]
১০.
ঙ × D = ২০ হলে ম × I = ?
  1. ক) ১২০
  2. খ) ৩২০
  3. গ) ২২৫
  4. ঘ) ৩৪৮
ব্যাখ্যা

ঙ বাংলা ব্যঞ্জনবর্ণের ৫ম বর্ণ, D ইংরেজী বর্ণমালার ৪র্থ বর্ণ
∴ ঙ × D = ২০
ম বাংলা ব্যঞ্জনবর্ণের ২৫ তম বর্ণ, I ইংরেজী বর্ণমালার ৯ তম বর্ণ
ম × I = ২২৫

১১.
আমাদের ______ পড়তে হবে, কেননা ______ পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।
  1. ক) বই, বই
  2. খ) কবিতা, গল্প
  3. গ) গান, কবিতা
  4. ঘ) বই, কবিতা
ব্যাখ্যা
আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।[বই বড়া; প্রমথ চৌধুরী;বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]
১২.
ঘড়িতে যখন ৩ টা ২০ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) ৫০°
  2. খ) ২০°
  3. গ) ২৫°
  4. ঘ) ৩০°
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ = |(১১×২০ - ৬০×৩)/২|° = ২০°

১৩.
একই দিকে চলন্ত দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ৬৫ কিলোমিটার ও ঘণ্টায় ৪৭ কিলোমিটার। এবং একটি অপরটিকে ১ মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ১২৫ মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১২৫ মিটার
  2. খ) ১৫০ মিটার
  3. গ) ১৭৫ মিটার
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা

দুইটি ট্রেন একটি অপরটি সাপেক্ষে গতিশীল তাই আপেক্ষিক গতি হবে কার্যকারী গতি।
∴ আপেক্ষিক গতি (৬৫ - ৪৭) = ১৮ কিলোমিটার/ঘণ্টা = ৫ মিটার/সেকেন্ড
মনে করি ২য় ট্রেনের দৈর্ঘ্য ক মিটার
আমরা জানি,
সময় = সরণ/বেগ
বা ৬০ = (১২৫ + ক)/৫
বা, ক = ৩০০ - ১২৫ = ১৭৫
∴ ২য় ট্রেনের দৈর্ঘ্য ১৭৫ মিটার

১৪.
বিশুদ্ধ বানান কোনটি?
  1. ক) Veraciously
  2. খ) Vareciously
  3. গ) Vereciously
  4. ঘ) Veracously
ব্যাখ্যা
Veraciously(সত্যনিষ্ঠভাবে) হল বিশুদ্ধ বানান [Live MCQ pdf]। অন্য অপসন গুলোর বানান ঠিক নেই তাই পূর্ণ অর্থ নেই।
১৫.
কিছুতেই টাকা জোগাড় আর হয় না বাঁধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল - বাক্যটির যতিচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) কিছুতেই টাকা জোগাড় আর হয় না? বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়- সাত বাকি রহিল?
  2. খ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল।
  3. গ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া। বিক্রয় করিয়া। অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল?
  4. ঘ) কিছুতেই টাকা জোগাড় আর হয় না, বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল?
ব্যাখ্যা

কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাঁধা দিয়া, বিক্রয় করিয়া, অনেক চেষ্টাতেও হাজার ছয়-সাত বাকি রহিল।
বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্প থেকে নেওয়া
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি; ২১ পৃষ্ঠা]

১৬.
ক, গ, ঙ, ছ, _____ ধারার পরবর্তী অক্ষর কি হবে?
  1. ক) জ
  2. খ) ঞ
  3. গ) ঝ
  4. ঘ) ণ
ব্যাখ্যা

এখানে,
ক এর একটি বর্ণের পরের বর্ণ গ
গ এর একটি বর্ণের পরের বর্ণ ঙ
ঙ এর একটি বর্ণের পরের বর্ণ ছ
ছ এর একটি বর্ণের পরের বর্ণ ঝ হবে

১৭.
অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বহ্নি
  2. খ) সর্বশুচি
  3. গ) পাবন
  4. ঘ) ক, খ ও গ
ব্যাখ্যা

অগ্নি শব্দের সমার্থক শব্দঃ-
আগুন
অনল
পাবন
হুতাশন
দহন
সর্বভুক
সর্বশুচি
বৈশ্বানর

১৮.
১০ জন কৃষক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৬ জন কৃষক সমপরিমাণ টাকা আয় করতে কত দিন লাগে?
  1. ক) ৭ দিন
  2. খ) ৫ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) ৮ দিন
ব্যাখ্যা

১০ জন কৃষক ৭২০ টাকা আয় করে ৩ দিনে
১ জন কৃষক ৭২০ টাকা আয় করে (৩×১০) দিনে
৬  জন কৃষক ৭২০ টাকা আয় করে (৩×১০)/৬ = ৫ দিনে

১৯.
লাল বালতির ধারণ ক্ষমতা কালো বালতির ধারণ ক্ষমতার তিন গুণ। খালি ড্রামকে পানি পূর্ণ করতে লাল বালতির ৬০ বালতি পানি লাগে। লাল ও কালো বালতি দুটি একত্রে কতবার পানি ঢাললে ড্রামটি পূর্ণ হবে?
  1. ক) ৪৫
  2. খ) ৪০
  3. গ) ৮৯
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা

মনে করি,
কাল বালতিতে পানি ধরে ক লিটার
তাহলে, লাল বালতিতে পানি ধরে ৩ক লিটার
∴ ড্রামের মোট ধারণ ক্ষমতা (৩ক X ৬০) = ১৮০ক লিটার
লাল ও কালো বালতি দুটি একত্রে পানি ধারণ করে (৩ক + ক) = ৪ক লিটার
∴ ড্রাম পূর্ণ করতে লাল ও কালো বালতি দুটি একত্রে ঢালতে হবে, (১৮০ক / ৪ক) = ৪৫ বার

২০.
যদি কোন ব্যক্তি স্রোতের অনুকুলে ১১ কিমি/ঘণ্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে ৮ কিমি/ঘণ্টা বেগে যেতে পারে, তাহলে স্রোতের বেগ কত হবে?
  1. ক) ১ কিমি/ঘণ্টা
  2. খ) ১.৭ কিমি/ঘণ্টা
  3. গ) ১.৫ কিমি/ঘণ্টা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি, স্রোতের বেগ = (১/২) × ( স্রোতের অনুকুলে বেগ -  স্রোতের প্রতিকূলে বেগ)
= (১/২) ×(১১ - ৮) = ১.৫ কিমি/ঘণ্টা

২১.
আগামী পরশু দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) শনিবার
  3. গ) শুক্র বার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা

আগামী পরশু দিন রবিবার
আগামী কাল শনিবার
আজ শুক্র বার
গতকাল বৃহস্পতিবার
গতকালের আগের দিন বুধ বার

২২.
T, R, P, N, L, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
  1. ক) M
  2. খ) J
  3. গ) H
  4. ঘ) K
ব্যাখ্যা

T এর একটি বর্ণ আগে R
R এর একটি বর্ণ আগে P
P এর একটি বর্ণ আগে N
N এর একটি বর্ণ আগে L
L এর একটি বর্ণ আগে J

২৩.
একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ১৬
  3. গ) ৯
  4. ঘ) ২০
ব্যাখ্যা

মনে করি সংখ্যাটি ক
তাহলে, ২ক + ৩ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ৯০/৫ = ১৮
∴ সংখ্যাটি ১৮

২৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Apathy
  2. খ) Apethy
  3. গ) Aapthy
  4. ঘ) Apithe
ব্যাখ্যা
Apathy শব্দের অর্থ হল উদাসীনতা।বাকী অপসন গুলোর বানান অশুদ্ধ তাই সঠিক কোনো অর্থ নেই।
২৫.
নিচের কোনটি ভিন্ন ধরনের?
  1. ক) ভাত
  2. খ) আলু
  3. গ) রুটি
  4. ঘ) ডাল
ব্যাখ্যা
ভাত, আলু, রুটি ইত্যাদি খাবার শর্করা জাতীয় খাদ্য।কিন্তু ডাল, মাছ, মাংস প্রোটিন জাতীয় খাদ্য।
২৬.
একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘণ্টা ২ মিনিট
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) ৭ ঘণ্টা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

৩/৫ অংশ পূর্ণ 
∴ চৌবাচ্চাটির বাকি অংশ = (১ - ৩/৫) অংশ = ২/৫ অংশ
∴ ৩/৫ অংশ পূর্ণ হয় ৭ ঘণ্টায়
১ অংশ পূর্ণ হয় (৭×৫)/৩ ঘণ্টায়
২/৫ অংশ পূর্ণ হয় ৭০/১৫ = ১৪/৩ বা ৪ ঘণ্টা ৪০ মিনিটে
২/৫ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টা ৪০ মিনিটে