পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা - ১৬: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৩, ৬, ৯, ১২, ১৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
‘ঝঞ্চা' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. চ্ + ঞ
  2. ঞ্‌ + ঝ
  3. ঝ্‌ + ঞ
  4. ঞ্‌ + চ
ব্যাখ্যা
- 'ঞ্চ' হলো অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ।
- এটির গঠিত হয়েছে (ঞ্‌ + চ ) বর্ণযোগে।

• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
- যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
যেমন:
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
- ক্ + ত = ক্ত,
- ক্ + ম = ক্ম,
- ক্ + র = ক্র,
- ক্ + ষ = ক্ষ,
- ক্ + স = ক্স,
- ক্‌ + ষ্‌ + ম = ক্ষ্ম,
-ষ্‌ + ণ = ষ্ণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
  1. [উ]
  2. [ই]
  3. [আ]
  4. [অ]
ব্যাখ্যা
কারবর্ণ:
- স্বরবর্ণের মােট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলাের নাম কারবর্ণ: া,্ি,ী.ু,ূ,ৃ,্ে,াে,ৌ।
- কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই।
- এগুলাে ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
- কোনাে ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসৃচিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
  1. বাক্য
  2. শব্দ
  3. ধ্বনি
  4. ভাষা
ব্যাখ্যা
ভাষা:
- যেকোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। 
- ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। 
- আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য।
- পশু-পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে। 
- বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু-পাখির মধ্যে নেই। 
- পশু-পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সে জন্য পশু-পাখির ডাক ভাষা নয়।
 
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
২০ থেকে ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা সমূহের গড় কত?
  1. ২৩
  2. ২৭
  3. ৩০
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা সমূহের গড় কত?

সমাধান:
১ এর চেয়ে বড় যেসকল সংখ্যা, ১ এবং ঐ সংখ্যা ব্যাতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে।

২০ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা সমূহ = ২৩, ২৯, ৩১, ৩৭
তাদের যোগফল = ২৩ + ২৯ + ৩১ + ৩৭ = ১২০
∴ ২০ থেকে ৪০ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা = ৪ টি
∴ গড় = ১২০/৪ = ৩০
.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৩৩
  2. ২৮
  3. ৩২
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১২ ও ১৬ এর ল.সা.গু = ৪৮
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

১০০০ ÷ ৪৮ ⇒
ভাগফল = ২০৮
ভাগশেষ = ১৫

∴ ক্ষুদতম সংখ্যাটি হবে = ৪৮ - ১৫ = ৩৩
∴ ৩৩ যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে।
.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ১৮ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ৬৮ ফুট
  2. ৭২ ফুট
  3. ৯৪ ফুট
  4. ১০৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ১৮ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মাটির নিচে আছে খুঁটির = ১/২ অংশ
পানির মধ্য আছে = ১/৩ অংশ
তাহলে, পানির ওপরে আছে = ১ - (১/২) - (১/৩)
= (১ - ৫)/৬ অংশ
= ১/৬ অংশ

প্রশ্নমতে,
১/৬ অংশ = ১৮
⇒ সম্পূর্ণ অংশ = ১৮ × ৬= ১০৮ ফুট
.
৮৪ টি আপেল ও ৬০ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টি আপেল ও ৬০ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৮৪ ও ৬০ এর গ·সা·গুই হবে নির্ণেয় বালকের সংখ্যা 
৮৪ ও ৬০ এর গ.সা.গু = ১২
অতএব, সর্বোচ্চ ১২ জন বালকের মধ্যে ৮৪ টি আপেল ও ৬০ টি আম নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
.
পিতা ও মাতার বয়সের গড় ৪৩ বছর। পিতা, মাতা, পুত্র ও কন্যার বয়সের সমষ্টি ১১৪ বছর হলে, পুত্র ও কন্যার বয়সের গড় কত?
  1. ১২ বছর
  2. ১৩ বছর
  3. ১৪ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৩ বছর। পিতা, মাতা, পুত্র ও কন্যার বয়সের সমষ্টি ১১৪ বছর হলে, পুত্র ও কন্যার বয়সের গড় কত?

সমাধান:
পিতা, মাতা, পুত্র ও কন্যার বয়সের সমষ্টি = ১১৪ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৪৩ × ২ বছর
= ৮৬ বছর

পুত্র ও কন্যার বয়স = ১১৪ - ৮৬ বছর
= ২৮ বছর

∴ পুত্র ও কন্যার বয়সের গড় = ২৮/ ২ বছর 
= ১৪ বছর
.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
  1. ১৪, ৫৬
  2. ১৫, ২৫
  3. ১২, ১৭
  4. ১০, ৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

সমাধান:
দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুননীয়ক বা উৎপাদক না থাকলে,সংখ্যা দুইটিকে সহমৌলিক বলে।

এখানে, ১২ ও ১৭ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুননীয়ক নেই।
∴ ১২ ও ১৭ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।
১০.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৯, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৭ মিনিট
  2. ৮ মিনিট
  3. ১৪ মিনিট
  4. ১৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৯, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৬, ৯, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু = ৯০০
∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৯০০ সেকেন্ড পর
= (৯০০/৬০) মিনিট পর
= ১৫ মিনিট
১১.
How would you describe someone's behavior if they are looking at something with a jaundiced eye?
  1. They are likely to be supportive and encouraging.
  2. They are likely to be envious and suspicious.
  3. They are likely to be indifferent and uninterested.
  4. They are likely to be joyful and content.
ব্যাখ্যা
Correct answer: They are likely to be envious and suspicious.

• A jaundiced eye
English Meaning: exhibiting or influenced by envy, distaste, or hostility.
Bangla Meaning: ঈর্ষাপরবশ, পরশ্রীকাতর, বিদ্বেষপরায়ণ ও সংশয়গ্রস্ত মনোভাব।

Ex. Sentence: He seems to have had a jaundiced eye after the divorce.
Bangla Meaning: বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে পরশ্রীকাতর হয়ে গেছে।

Source: Live MCQ Lecture.
১২.
Choose the synonym of 'Dormant'.
  1. Intercept
  2. Energetic
  3. Functioning
  4. Asleep
ব্যাখ্যা
• Dormant (adjective)
English Meaning: (of things) not active or growing, but having the ability to be active at a later time.
Bangla Meaning: 
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano; 
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

Synonyms: Asleep (ঘুমন্ত/নিদ্রিত), Inactive (নিষ্ক্রিয়), Latent (লুক্কায়িত), Napping (অল্প সময়ের জন্য ঘুম), Slumbering(তন্দ্রাচ্ছন্দ)।
Antonyms: Awake (জাগ্রত), Active (সক্রিয়), Sleepless (নিদ্রাহীন), Energetic (প্রাণচঞ্চল), Functioning (কার্যকরী)।

Option,
-  Intercept (মাঝপথে পাকড়াও করা)।

Source: Live MCQ Lecture.
১৩.
Which kind of pronoun is 'myself'?
  1. Personal Pronoun
  2. Indefinite Pronoun
  3. Demonstrative Pronoun
  4. Reflexive Pronoun
ব্যাখ্যা
• যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
১৪.
We were very tired after our climb. Here 'very' is -
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. None of these
ব্যাখ্যা
• We were very tired after our climb. Here 'very' is - Adverb.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 
- Adverb সাধারণত Verb, Adjectiveকিংবা অন্য কোনো Adverbকে modify করে। 
- কিন্তু Noun বা Pronoun কে modify করে না।

• Very: [adverb]
English meaning: (used to add emphasis to an adjective or adverb) to a great degree or extremely.
Bangla meaning: অতি; অত্যন্ত; অতিশয়; ভারী; খুব।

• We were very tired after our climb.
- এই বাক্যে adverb 'very', adjective 'tired' কে মডিফাই করছে।
- This makes "very" an adverb in this context.
১৫.
The word 'Complaisant' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Complaisant (adjective)

English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans.
Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী।

Other Forms: 
- Complaisantly (adverb).
- Complaisance (noun). 

Example Sentence: 
1. Noah's eyes were slightly jealous, but he was so complaisant that I figured he'd get over it in a day.
2. Barbara mentions that a lockout calendar would remind our members not to be complaisant.

Source: Live MCQ Lecture.
১৬.
'তমদ্দুন মজলিশ' সংগঠনটি কোন আন্দোলনের সাথে সংশ্লিষ্ট?
  1. গণঅভ্যুত্থান
  2. ভাষা আন্দোলন
  3. শিক্ষা আন্দোলন
  4. ৬ দফা আন্দোলন
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য:
• ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
• ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় 'উর্দু বনাম বাংলা' বিতর্ক প্রথম ওঠে।
• ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
• ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
• বাঙালির ‍মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
• ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১৭.
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর পদবী কী ছিল?
  1. ক্যাপ্টেন
  2. লেফটেন্যান্ট
  3. সিপাহী
  4. ল্যান্স নায়েক
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে সর্বোচ্চ সামরিক পদবী 'বীরশ্রেষ্ঠ' প্রদান করা হয়।

৭ জন বীরশ্রেষ্ঠ হলেন -
- বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান;
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল;
- বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর;
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান;
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ;
- বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন;
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১৮.
এম. মনসুর আলী মুজিবনগর সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
  1. প্রতিরক্ষা মন্ত্রণালয়
  2. অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়
  3. স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়
  4. পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
১৯.
ছিদ্রায়িত রাষ্ট্র বলতে কী বোঝায়?
  1. যে দেশের ভৌগোলিক সীমানা ছোট
  2. যে দেশে নদ-নদীর সংখ্যা বেশি এবং সমভূমি কম
  3. যে দেশের সমভূমির পরিমাণ পার্শ্ববর্তী দেশের তুলনায় কম
  4. যে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অন্য দেশের অবস্থান
ব্যাখ্যা
ছিদ্রায়িত রাষ্ট্র:
- একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে, তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
- পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি।
- এগুলো হলো ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
- স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত।
- দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে ‘লেসোথ’ নামের আরেকটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস, ব্রিটানিকা।
২০.
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর প্রবক্তা কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. রাশিয়া
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রবক্তা দেশ হলো চীন।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- এই উদ্যোগটি হলো চীনের প্রধান আঞ্চলিক বিনিয়োগ ও উন্নয়ন পরিকল্পনা।
- এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক ২০১৩ সালে এই প্রকল্পের বিষয়টি প্রকাশ হয়েছিল।
- BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- এটি ‘নিউসিল্ক রোড’ বা ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নামেও পরিচিত।

উৎস: ব্রিটানিকা।
২১.
কৃষ্ণ সাগরের উত্তরে কোনটি অবস্থিত?
  1. আবু মুসা দ্বীপ
  2. পেরেজিল দ্বীপ
  3. সুমাত্রা দ্বীপ
  4. ক্রিমিয়া উপদ্বীপ
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ক্রিমিয়া উপদ্বীপটি কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত।
- এটি নিয়ে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়।
- রাশিয়া "ক্রিমিয়া উপদ্বীপ" দখল করে রাশিয়ার অংশ করে নেয় ২০১৪ সালে।
- ক্রিমিয়ার ৬০ ভাগ অধিবাসী রাশিয়ান জাতিগোষ্ঠীর।
- কৃষ্ণসাগর কিংবা ভূমধ্যসাগরে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্যে গুরুত্বপূর্ণ হলো সেবাস্তাপুল বন্দর যা ক্রিমিয়ায় অবস্থিত।
- এতে রাশিয়া সেখানে একটি গণভোট আয়োজন করে যেখানে অধিকাংশ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মত দেয়।

• অপরদিকে,
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- 'পেরেজিল দ্বীপ' ভূমধ্যসাগরে অবস্থিত।
- 'সুমাত্রা দ্বীপ' ভারত মহাসাগরে অবস্থিত।

উৎস: হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড পত্রিকা রিপোর্ট।