পরীক্ষা আর্কাইভ

Bangladesh House Building Finance Corp Ltd. (Officer)

পরীক্ষাUnlistedতারিখ১০ নভেম্বর, ২০১৭সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Bangladesh House Building Finance Corp Ltd.- Officer - 10.11.2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh House Building Finance Corp Ltd. (Officer)

Unlisted · ১০ নভেম্বর, ২০১৭ · ১০০ প্রশ্ন

.
'সর্বভুক' শব্দের অর্থ -
  1. ক) রাক্ষস
  2. খ) আগুন
  3. গ) বন্যা
  4. ঘ) সাইক্লোন
ব্যাখ্যা

অগ্নি - অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন, বায়ুসখা, সর্বভুক

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
নিচের কোন সন বাংলা সাহিত্যের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ?
  1. ক) ১৯৭২ খ্রি.
  2. খ) ১৮৬১ খ্রি.
  3. গ) ১৯০৪ খ্রি.
  4. ঘ) ১৮০৪ খ্রি.
ব্যাখ্যা

১৮৬১ সন বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ। কারণ,
- রবীন্দ্রনাথ ঠাকুর'এর জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ মোতাবেক ১৮৬১ সালের ৭ মে।

- বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য'।
- এটি প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- মধুসূদনের শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী (১৮৬১) বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক ট্র্যাজেডি।

তাছাড়া, 
- 'ঢাকা প্রকাশ' ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- এটি ১৮৬১ সালের ৭ মার্চ প্রথম প্রকাশিত হয়।
-প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ, সৌমিত্র শেখর

.
সমাসবদ্ধ পদ 'কাঁচামিঠা'র ব্যাসবাক্য -
  1. ক) কাঁচা অবস্থাতেও মিঠা যা
  2. খ) দেখতে কাঁচা খেতে মিঠা
  3. গ) কাঁচা ও মিঠা
  4. ঘ) যা কাঁচা তা - ই মিঠা
ব্যাখ্যা

- বিশেষণ ও বিশেষ্য পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রধানরুপে প্রতিয়মান হলে তাকে কর্মধারয় সমাস বলে।
যেমনঃ
- ‘কাঁচামিঠা’ এর ব্যাসবাক্য- যা কাঁচা তা-ই মিঠা। 

এরূপঃ
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ,
- কমল রূপ মুখ = কমলমুখ।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ ; বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

.
নিচের কোন বিপরীত শব্দজোড়া শুদ্ধ নয়?
  1. ক) ঊর্ধ্ব - অধঃ
  2. খ) উত্তর - দক্ষিণ
  3. গ) উত্থান - পতন
  4. ঘ) উত্তম - মধ্যম
ব্যাখ্যা

- অশুদ্ধ বিপরীত শব্দজোড়া হলো উত্তম - মধ্যম।
- এর শুদ্ধরূপঃ উত্তম - অধম।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'Desperate disease requires desperate remedies' - এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন -
  1. ক) বাড়া ভাতে ছাই
  2. খ) যেমন কর্ম তেমন ফল
  3. গ) যেমন কুকুর তেমনি মুগুর
  4. ঘ) নাচতে না জানলে উঠান বাঁকা
ব্যাখ্যা

'Desperate disease requires desperate remedies' - এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন - যেমন কুকুর তেমনি মুগুর।

অপরদিকে,
যেমন কর্ম তেমন ফল - As you make your bed, so you must lie on it.
নাচতে না জানলে উঠান বাঁকা - A bad workman quarrels with his tools.

.
'ভূষণ্ডির কাক' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অতি অলস
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) অতি বোকা
  4. ঘ) দীর্ঘজীবী
ব্যাখ্যা
- ভূষণ্ডির কাক - বিচক্ষণ ব্যক্তি/দীর্ঘায়ু ব্যক্তি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
'গেরিলা ও বীরাঙ্গনা' কার রচিত গ্রন্থ?
  1. ক) বেগম সুফিয়া কামাল
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম রাজশাহী শহরে এবং তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।

• তাঁর রচিত উপন্যাসঃ
- কাঁটাতারের প্রজাপতি,
- হাঙ্গর নদী গ্রেনেড,
- যাপিত জীবন,
- জলোচ্ছ্বাস (প্রথম উপন্যাস),
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- গায়ত্রী সন্ধ্যা,
- অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
- পূর্ণছবির মগ্নতা,
- ভালোবাসা প্রীতিলতা,
- কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
বাংলাদেশে কাকে 'সব্যসাচী লেখক' বলা হয়?
  1. ক) হেলাল হাফিজ
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

• সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী' লেখক বলা হয়।
- তিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
  1. ক) মৌন - মুখর
  2. খ) বাদ - প্রতিবাদ
  3. গ) হংস - মিথুন
  4. ঘ) আবশ্যিক - আংশিক
ব্যাখ্যা

আবশ্যিক - আংশিক বিপরীত শব্দজোড় অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ আবশ্যিক - ঐচ্ছিক।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
বিভিন্ন অর্থের ধারক 'duty' শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) কর্তব্য
  2. খ) শুল্ক
  3. গ) রুটিন
  4. ঘ) কার্য
ব্যাখ্যা

Duty শব্দের অর্থ:
- কর্তব্য
- শুল্ক
- কার্য

- রুটিন - Routine.

১১.
কোন কবি 'কবি - কিশোর' অভিধায় পরিচিত?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) আবুল হাসান
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন।
• মাত্র ২১ বছর বয়সে প্রথমে ম্যালেরিয়া ও পরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ (সঙ্গীত) ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১২.
নিচের কোনটি বিশেষ্য পদ?
  1. ক) বিভিন্ন
  2. খ) বিচিত্র
  3. গ) বৈশিষ্ট্য
  4. ঘ) বৈজ্ঞানিক
ব্যাখ্যা

বৈশিষ্ট্য (বিশেষ্য) - বিশেষত্ব; বিশিষ্টতা।
বিভিন্ন (বিশেষণ) - নানাপ্রকার; হরেক রকম।
বিচিত্র (বিশেষণ) - বিভিন্ন বর্ণযুক্ত।
বৈজ্ঞানিক (বিশেষণ) - বিজ্ঞান সম্বন্ধীয়।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৩.
নিচের কোনটি 'শৃঙ্গী' শব্দের সমার্থক?
  1. ক) বিহঙ্গম
  2. খ) গিরি
  3. গ) নির্ঝরিনী
  4. ঘ) লহরী
ব্যাখ্যা

শৃঙ্গী (বিশেষণ) - শৃঙ্গবিশিষ্ট; শৃঙ্গযুক্ত; পর্বত; অদ্রি; অচল; বৃক্ষ; গাছ।
গিরি (বিশেষ্য) - পর্বত; পাহাড়।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৪.
'দিবারাত্রির কাব্য' একটি -
  1. ক) বাড়ির নাম
  2. খ) কবিতার বই
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাটক
ব্যাখ্যা

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসঃ
- পদ্মানদীর মাঝি ,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- অহিংসা,
- শহরতলী,
- আরোগ্য ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
'Penny wise, pound foolish' - কথাটির গ্রহণযোগ্য বাংলা অনুবাদ -
  1. ক) টাকার গরম
  2. খ) হাবে চালাক ভাবে বোকা
  3. গ) ফেল কড়ি মাখ তেল
  4. ঘ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
ব্যাখ্যা
'Penny wise, pound foolish' - কথাটির বাংলা অনুবাদ - বজ্র আঁটুনি ফস্কা গেরো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
কোন পুরুষবাচক - নারীবাচক শব্দজোড় অশুদ্ধ?
  1. ক) কোকিল - কোকিলা
  2. খ) অসীম - অসীমা
  3. গ) শারদীয় - শারদীয়া
  4. ঘ) ভাই - বোনাই
ব্যাখ্যা
পুরুষবাচক - নারীবাচক
কোকিল - কোকিলা
অসীম - অসীমা
শারদীয় - শারদীয়া
ভাই - বোন
১৭.
নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক?
  1. ক) ললনা
  2. খ) আত্মজা
  3. গ) বালা
  4. ঘ) অবলা
ব্যাখ্যা

কন্যা : দুহিতা; আত্মজা; তনয়া; সুতা; নন্দিনী; মেয়ে।
বালা - বালিকা; ষোলো বৎসরের অনধিক বয়সের নারী; কিশোর; তরুণী; কন্যা; যুবতী।
অবলা - নারী; ললনা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৮.
'বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে।' - বাক্যটিতে যে ত্রুটি রয়েছে -
  1. ক) সাধু - চলিতের মিশ্রণ
  2. খ) বহুবচনের দ্বিত্ব
  3. গ) কর্তা ও ক্রিয়ার মধ্যে অসংগতি
  4. ঘ) দূরান্বয় দোষ
ব্যাখ্যা

- বাক্যটিতে 'সকল ছেলেরা' বহুবচনে দ্বিত্ব হয়েছে।
- বাক্যটির শুদ্ধরূপ হবেঃ
- বিদ্যালয়ের সকল ছেলে মাঠে ফুটবল খেলছে / বিদ্যালয়ের ছেলেরা মাঠে ফুটবল খেলছে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৯.
'শিউলিমালা' কে লিখেছেন?
  1. ক) ফররুখ আহমেদ
  2. খ) আল মাহমুদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ''শিউলিমালা''।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩১ সালে।

এর গল্পগুলো হলোঃ
- পদ্ম-গোখরা,
- জিনের বাদশা,
- অগ্নি গিরি,
- শিউলিমালা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
নিচের কোন সন্ধিবিচ্ছেদ শুদ্ধ নয়?
  1. ক) অগ্নি + উৎপাত = আগ্ন্যুৎপাত
  2. খ) বিদ্যা + আলয় = বিদ্যালয়
  3. গ) অতি + অধিক = অত্যাধিক
  4. ঘ) পুনঃ + উদ্ধার = পুনরুদ্ধার
ব্যাখ্যা

- অত্যধিক (বিশেষণ) - অত্যন্ত বেশি; প্রয়োজনের অধিক।
- {(তৎসম বা সংস্কৃত) অতি+ অধিক; (প্রাদি সমাস)}

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২১.
'না প'ড়ে পন্ডিত' - প্রবচনটির অর্থ -
  1. ক) কোনো বিষয়ে না জেনে পান্ডিত্য প্রকাশ করা
  2. খ) স্বভাব পণ্ডিত
  3. গ) ডিগ্রিবিহীন পন্ডিত
  4. ঘ) মহাজ্ঞানী
ব্যাখ্যা
• ‘না পড়ে পণ্ডিত’ প্রবচনটির অর্থ - কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা।

• কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন ও এর অর্থ:
মার চেয়ে মাসির দরদ - কপট মমতা।
মড়ার ওপর খাঁড়ার ঘা - মর্মান্তিক আঘাতের ওপর আঘাত।
ভস্মে ঘি ঢালা - নিরর্থক অপব্যয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২২.
'যতদিন রবে পদ্ম - মেঘনা - গৌরী - যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান' - এর অমর চরণ দুটি কে লিখেছেন?
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) শামসুর রাহমান
  3. গ) জসীমউদ্‌দীন
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা

- বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বিখ্যাত, বহুলপঠিত, শ্রুত ও উদ্ধৃত কবিতাটি লিখেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বিখ্যাত লেখক ও কবি অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২)।
- ১৯৭১ সালের জুলাই মাসে গঙ্গা থেকে বুড়িগঙ্গা নামে কাব্যসংকলনে 'বঙ্গবন্ধু' কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
 
ছড়াসমগ্র ও রচনাবলিতে তাঁর 'বঙ্গবন্ধু' ছড়াটি নিম্নরূপে মুদ্রিত হয়েছে :
যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান!
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয়, হবে হবে জয়,
জয় মুজিবুর রহমান!

উৎসঃ সমকাল পত্রিকা।

২৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শুশ্রূষা
  2. খ) ত্রূটি
  3. গ) জাগরূক
  4. ঘ) মরুদ্যান
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানানটি হলো:
- জাগরূক - জাগ্রত; জাগরণশীল; সজাগ।
- শুশ্রূষা - পরিচর্যা, সেবা।

ভুল শব্দের শুদ্ধরূপ:
- ত্রুটি,
- মরূদ্যান।

দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

২৪.
'Gratuity' শব্দের বাংলা পরিভাষা -
  1. ক) পারিশ্রমিক
  2. খ) আনুতোষিক
  3. গ) পারিতোষিক
  4. ঘ) মহার্ঘ
ব্যাখ্যা

- 'Gratuity' শব্দের বাংলা পরিভাষা - আনুতােষিক।
- Reward শব্দের বাংলা পরিভাষা - পারিতোষিক বা উপহার।
উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অভিধান।

২৫.
'তিনি কথা দিয়া কথা রাখতে পারেনি।' - বাক্যটিতে যে/যেসব ত্রুটি রয়েছে -
  1. ক) দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি
  2. খ) দুই ভাষারীতির মিশ্রণ ঘটেছে
  3. গ) বর্ণাশুদ্ধি ঘটেছে
  4. ঘ) উপযুক্ত সর্বনাম পদ ব্যবহৃত হয়নি
ব্যাখ্যা

'তিনি কথা দিয়া কথা রাখতে পারেনি।' - বাক্যটিতে দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি।
বাক্যের শুদ্ধরূপঃ
- তিনি কথা দিয়ে কথা রাখতে পারেননি।

২৬.
The following words are spelt wrong; the addition of a letter to each will make it correct. Identify the missing letter.
Coquete
  1. ক) i
  2. খ) o
  3. গ) u
  4. ঘ) t
ব্যাখ্যা
প্রদত্ত শব্দে t এর পর আরেকটি t বসালে শব্দটি সঠিক হবে।
Coquette - পুরুষের মনভোলানো নারী।
২৭.
The following words are spelt wrong; the addition of a letter to each will make it correct. Identify the missing letter.
Deliquent
  1. ক) n
  2. খ) l
  3. গ) m
  4. ঘ) e
ব্যাখ্যা
প্রদত্ত শব্দে i এর পর n বসালে শব্দটি সঠিক হবে।
Delinquent - (typically of a young person) tending to commit crime, particularly minor crime.
২৮.
The following words are spelt wrong; the addition of a letter to each will make it correct. Identify the missing letter.
Desicant
  1. ক) s
  2. খ) e
  3. গ) c
  4. ঘ) s
ব্যাখ্যা
প্রদত্ত শব্দে c এর পর আরেকটি c বসালে শব্দটি সঠিক হবে।
Desiccant - a hygroscopic substance used as a drying agent.
২৯.
The following words are spelt wrong; the addition of a letter to each will make it correct. Identify the missing letter.
Ocurrence
  1. ক) a
  2. খ) e
  3. গ) c
  4. ঘ) u
ব্যাখ্যা
প্রদত্ত শব্দে c এর পর আরেকটি c বসালে শব্দটি সঠিক হবে।
Occurrence - an incident or event; ঘটনা।
৩০.
The following words are spelt wrong; the addition of a letter to each will make it correct. Identify the missing letter.
Ambae
  1. ক) u
  2. খ) m
  3. গ) e
  4. ঘ) i
ব্যাখ্যা
প্রদত্ত শব্দে m এর পর e বসালে শব্দটি সঠিক হবে।
Amoeba’র Plural Noun হলো Amebae.
৩১.
Choose the exact meaning of idiomatic expressions/phrases.
To cut the cackle -
  1. ক) to dig a well
  2. খ) to stop talking and start
  3. গ) to annoy others
  4. ঘ) to act in a friendly way
ব্যাখ্যা

To cut the cackle - to stop talking and settle down to serious efforts.
Example:
- We should cut the cackle and get to the courses.

অতএব সঠিক উত্তর - to stop talking and start.

৩২.
Choose the exact meaning of idiomatic expressions/phrases. Between the devil and the deep sea-
  1. ক) to live dangerously
  2. খ) to be in a temper
  3. গ) to choose correctly
  4. ঘ) to be in a dilemma
ব্যাখ্যা

Be between the devil and the deep blue sea - to have two choices that are both equally unpleasant or not convenient.
অপরদিকে,
Dilemma অর্থ - a situation in which a difficult choice has to be made between two or more alternatives, especially ones that are equally undesirable.
অতএব সঠিক উত্তর - to be in a dilemma.

৩৩.
Choose the exact meaning of idiomatic expressions/phrases.
To scale up -
  1. ক) to discuss
  2. খ) to augment
  3. গ) to divide
  4. ঘ) to deliver
ব্যাখ্যা

To scale up - to increase something in size, amount, or production.
Augment - make (something) greater by adding to it; increase; বৃদ্ধি।
তাই সঠিক উত্তর অপশন (খ)।

৩৪.
Choose the exact meaning of idiomatic expressions/phrases.
To have cold feet -
  1. ক) to be reluctant
  2. খ) to pay much attention to
  3. গ) to feel very cold
  4. ঘ) to pour water on something
ব্যাখ্যা

To have/get cold feet - to suddenly feel nervous about doing something that you have planned or agreed to do.
Example:
Sally got cold feet at the last moment and called off the wedding.
অন্যদিকে,
Reluctant - unwilling and hesitant; disinclined; কুণ্ঠিত; অনিচ্ছুক।
অতএব, উত্তর হবে - to be reluctant.

৩৫.
Choose the exact meaning of idiomatic expressions/ phrases.
To give currency to -
  1. ক) to pay much attention to
  2. খ) to give someone
  3. গ) to carry heavy load to
  4. ঘ) to offer bribe
ব্যাখ্যা
To give currency: To make something seem more credible or probable, perhaps by providing additional information or details.
Example Sentence:
You're famous in this field—if you comment on this guy's wacky notions, you'll just be giving currency to them.
Ultimately, we need an expert to give currency to our findings.
৩৬.
Choose the one which can be substituted for the given words or sentence.
One who knows many languages.
  1. ক) polyglot
  2. খ) linguist
  3. গ) stylist
  4. ঘ) debater
ব্যাখ্যা
Polyglot - a person who knows and is able to use several languages; বহুভাষী।
৩৭.
Choose the one which can be substituted for the given words or sentence.
A person suffering from nervous breakdown.
  1. ক) lunatic
  2. খ) neurotic
  3. গ) eccentric
  4. ঘ) mongrel
ব্যাখ্যা
Neurotic - A person suffering from nervous breakdown; abnormally sensitive, obsessive, or anxious; স্নায়বিক পীড়াঘটিত।
৩৮.
Choose the one which can be substituted for the given words or sentence.
A writer who steals ideas from others.
  1. ক) editor
  2. খ) copier
  3. গ) plagiarist
  4. ঘ) translator
ব্যাখ্যা
Plagiarist - a person who uses/ steals another person's ideas or work and pretends that it is their own.
৩৯.
Choose the one which can be substituted for the given words or sentence.
An insect with many legs is called -
  1. ক) mammal
  2. খ) centipede
  3. গ) herbivorous
  4. ঘ) vertebrate
ব্যাখ্যা
Centipede - a predatory myriapod invertebrate with a flattened elongated body composed of many segments.
Most segments bear a single pair of legs, the front pair being modified as poison fangs.
An insect with many legs is called - centipede.
৪০.
Choose the one which can be substituted for the given words or sentence.
The art of beautiful handwriting.
  1. ক) Painter
  2. খ) Calligraphy
  3. গ) Draftsman
  4. ঘ) Paleography
ব্যাখ্যা
Calligraphy - decorative handwriting or handwritten lettering; the art of producing decorative handwriting or lettering with a pen or brush.
৪১.
Fill in the blanks : So many servants attended ____ him during his illness.
  1. ক) to
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা

Attend on - সেবা করা।
Example:
- So many servants attended on him during his illness.
- She attended on the wounded soldier day and night.

৪২.
Fill in the blanks : The controversy is likely to create _____ between the two communities.
  1. ক) doubt
  2. খ) bitterness
  3. গ) amity
  4. ঘ) revenge
ব্যাখ্যা

Bitterness - তিক্ততা
Doubt - সন্দেহ
Amity - বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
Revenge - প্রতিশোধ

শূন্যস্থানে bitterness বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যের অর্থঃ বিতর্কটি দুই সম্প্রদায়ের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে পারে।

৪৩.
Fill in the blanks : Do not ____ him, he has done no harm to any of you.
  1. ক) refer
  2. খ) admire
  3. গ) discuss
  4. ঘ) accuse
ব্যাখ্যা
শূন্যস্থানে accuse বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যের অর্থঃ তাকে দোষারোপ করবেন না, তিনি আপনাদের কারও ক্ষতি করেননি।
৪৪.
Fill in the blanks : The speaker painted a ____ picture of hunger in parts of Bangladesh.
  1. ক) passionate
  2. খ) chimerical
  3. গ) parsimonious
  4. ঘ) poignant
ব্যাখ্যা

Poignant - মর্মভেদী; মর্মস্পর্শী।
Passionate - প্রগাঢ়; আবেগ সংক্রান্ত।
Chimerical - hoped for but illusory or impossible to achieve; অবাস্তব।
Parsimonious - কৃপণ।

অতএব বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে poignant বসালে যথাযথ হবে।

৪৫.
Fill in the blanks : Non violence is the law of saints as violence is the law of the ______.
  1. ক) haughty
  2. খ) cowards
  3. গ) brutes
  4. ঘ) ignorant
ব্যাখ্যা

Brute - বর্বর; নরপশু; বিচারবুদ্ধিহীন; পাশবিক।
Haughty - অহংকারী।
Coward - কাপুরুষ।
Ignorant - অজ্ঞ।

বাক্যের অর্থঃ অহিংসা হল সাধুদের আইন আর হিংসা হচ্ছে বর্বরদের আইন।
অতএব সঠিক উত্তর brutes.

৪৬.
Choose the word which is nearest in meaning to the key word. Emaciated
  1. ক) very sleepy
  2. খ) very tall
  3. গ) very thin
  4. ঘ) very aged
ব্যাখ্যা
Emaciated - abnormally thin or weak, especially because of illness or a lack of food; skeletal.
৪৭.
Choose the word which is nearest in meaning to the key word. Lethargy
  1. ক) impassivity
  2. খ) listlessen
  3. গ) serenity
  4. ঘ) none
ব্যাখ্যা

Lethargy - a lack of energy and enthusiasm; অলসতা।
Impassivity - উদাসীনতা; নিরাবেগ।
Listlessen বলতে কোন শব্দ নেই।
Serenity - নির্মলতা।

Lethargy শব্দের অর্থের সাথে অপশনের কোন শব্দের মিল নেই।

৪৮.
Choose the word which is nearest in meaning to the key word. Docile
  1. ক) stupid
  2. খ) gentle
  3. গ) vague
  4. ঘ) stubborn
ব্যাখ্যা

Docile - ready to accept control or instruction; submissive; বিনয়ী।
এর near synonym হলো gentle - অমায়িক।

অপরদিকে,
stupid - নির্বুদ্ধি; বোকা।
gentle - অমায়িক।
vague - অস্পষ্ট।
stubborn - একগুঁয়ে।

৪৯.
Choose the word which is nearest in meaning to the key word. Contract
  1. ক) expand
  2. খ) tract
  3. গ) give
  4. ঘ) abridge
ব্যাখ্যা

Contract - চুক্তি করা, সংকুচিত করা।
expand - প্রসারিত করা।
tract - বিস্তার।
give - দেওয়া।
abridge - সংক্ষেপ করা।

অর্থাৎ, Contract এর near synonym হলো Abridge.

৫০.
Choose the word which is nearest in meaning to the key word. Prognosis
  1. ক) identification
  2. খ) forecast
  3. গ) preface
  4. ঘ) scheme
ব্যাখ্যা

Prognosis - পূর্বাভাস।
identification - শনাক্তকরণ
forecast - পূর্বাভাস।
preface - ভূমিকা।
scheme - ফন্দি আঁটা; প্রণালী; ক্রমবিন্যাস।

অর্থাৎ, Prognosis এর near synonym হলো forecast.

৫১.
What is the sum of the squares of the digits from 1 to 9?
  1. ক) 260
  2. খ) 105
  3. গ) 285
  4. ঘ) 385
ব্যাখ্যা

12  + 22  + 3 + ........ + 9
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি  = n(n + 1)(2n + 1)/6
= 9(9 + 1)(2×9 + 1)/6
= (9×10×19)/6
= 285

৫২.
A merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit is:
  1. ক) 600 kg
  2. খ) 560 kg
  3. গ) 400 kg
  4. ঘ) 640 kg
অনির্ধারিত
ব্যাখ্যা

ধরি, 18% profit - এ বিক্রি করে x Kg
এবং 8% profit এ বিক্রি করে (1000 - x) Kg
প্রশ্নমতে, (1000 - x) × 8/100 + x × 18/100 = 1000 এর 14/100
⇒ 8000 - 8x + 18x = 14000
⇒ 10x = 14000 - 8000
⇒ x = 6000/10
⇒ x = 600

লাইভ প্রশ্নে The quantity sold at 18% profit is: অংশটি সম্পূর্ণ ছিলো না, তাই বাতিল করা হয়েছে।

৫৩.
How many rotations will the hour hand of a clock complete in 72 hours?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
The hour hand of any modern 24 hours format clock, completes 6 complete rotations in the time period of 72 hours.

Explanation:

The modern time keeping system mainly follows the pattern of 24 hours format.

In the 24 hours or one day,the hour hand completes 2 rotations.(1 full rotation= 12 Hours)

So in the time period of 72 hours or 3 days ,the hour hand will complete 6 full rotations. ( 3×2=6)
৫৪.
A car is driven at the speed of 100 km/hr and stops for 10 minutes at the end of every 150 km. To cover a distance of 1000 km, it will take.
  1. ক) 11 hours
  2. খ) 9 hours
  3. গ) 10 hours
  4. ঘ) 12 hours
ব্যাখ্যা
Time taken to cover 150 km = (1 hr 30 min + 10 min) = 1 hr 40 min = 1(2/3) hr = 5/3 hr
Time taken to cover (150×6) i.e., 900 km = (5/3)×6 hrs = 10 hrs.
Remaining 100 km is covered in 1 hour.
Total time taken = (10+1) hrs = 11 hrs.
৫৫.
The number 89715938∗ is divisible by 4. The unknown non - zero digit marked as ∗ will be -
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 6
ব্যাখ্যা

কোনো সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝা যায় যদি সংখ্যার শেষ দুটি অংক ৪ দ্বারা বিভাজ্য হয়। 
∗ এর স্থানে 4 হলে দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 84 যা 4 দ্বারা বিভাজ্য।

৫৬.
A number is doubled and 9 is added. If the resultant is trebled, it becomes 75. What is that number?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 3.5
  4. ঘ) None of these
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, (2x + 9) × 3 = 75
⇒ 2x + 9 = 25
⇒ 2x = 16
⇒ x = 8

৫৭.
A trader buys some goods for Tk. 150. If the overhead expenses are 12% of cost price, then at what price should it be sold to earn 10%?
  1. ক) Tk. 188.80
  2. খ) Tk. 185.80
  3. গ) Tk. 187.80
  4. ঘ) Tk. 184.80
ব্যাখ্যা

দ্রব্যের ক্রয়মূল্য 150 টাকা
অতিরিক্ত ব্যয়ভার (150 এর 12%) = (150 × 12/100) = 18 টাকা
∴ মোট খরচ (150 + 18)  = 168 টাকা
10% লাভে বিক্রয়মূল্য (168 + 168 এর 10%) = 168 + 16.8 = 184.80 টাকা

৫৮.
A takes twice as much time as B or thrice as much time as C to finish a piece of work. Working together, they can finish the work in 2 days. B can do the work alone in :
  1. ক) 8 days
  2. খ) 6 days
  3. গ) 4 days
  4. ঘ) 12 days
ব্যাখ্যা

Suppose,
A, B and C take x, x/2 and x/3 days respectively to finish the work.
Then,
(1/x) + (2/x) + (3/x) = 1/2
⇒ 6/x = 1/2
⇒ x = 12.
So, B takes 6 days to finish the work.

৫৯.
A person deposited Tk. 400 for 2 years, Tk. 550 for 4 years and Tk. 1200 for 6 years. He received the total simple interest of Tk. 1020. The rate of interest per annum is
  1. ক) 5%
  2. খ) 10%
  3. গ) 15%
  4. ঘ) 20%
ব্যাখ্যা

ধরি, সুদের হার r %
প্রশ্নমতে, (400 × 2 × r)/100 + (550 × 4 × r)/100 + (1200 × 6 × r)/100 = 1020
⇒ 8r + 22r + 72r = 1020
⇒ 102r = 1020
⇒ r = 10%

৬০.
If each side of a rectangle is increased by 50%, its area will increase by -
  1. ক) 200%
  2. খ) 125%
  3. গ) 150%
  4. ঘ) 50%
ব্যাখ্যা

ধরি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক
সুতরাং ক্ষেত্রফল = xy বর্গ একক
৫০% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য = x + (xএর৫০%) = x + x/2 = ৩x/2
৫০% বৃদ্ধিতে নতুন প্রস্থ = y + (yএর ৫০%) = y + y/2 = ৩y/2
নতুন ক্ষেত্রফল = (৩x/2) × (৩y/2) = ৯xy/৪
ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = ৯xy/৪ - xy = ৫xy/৪
∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে = (৫xy × ১০০)/৪xy = ১২৫% 

শর্টকাটঃ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = [50 + 50 + (50×50 / 100)] % = 125%

৬১.
Find the missing numeral: (? - 2763)/86 × 13 = 208
  1. ক) 3031
  2. খ) 4037
  3. গ) 4421
  4. ঘ) 4139
ব্যাখ্যা

ধরি, শূণ্য স্থানের সংখ্যাটি x
প্রশ্নমতে, (x - 2763) ÷ 86 × 13 = 208
⇒ (x - 2763) = 208/13 × 86
⇒ x - 2763 = 1376
⇒ x = 1376 + 2763
⇒ x = 4139

৬২.
Which of the following fractions is the largest?
  1. ক) 63/80
  2. খ) 13/16
  3. গ) 31/40
  4. ঘ) 7/8
ব্যাখ্যা

63/80 =  
13/16 = 65/80
31/40 = 62/80
7/8 = 70/80

সবগুলো হরকে 80 তে রূপান্তর করার পর দেখা যাচ্ছে সবচেয়ে বড় লব হচ্ছে 7/8 এর, তাই এটিই সবচেয়ে বড় সংখ্যা 

৬৩.
If the income of A is 10% more than that of B and the income of B is 20% less than that of C, then the income of A, B and C respectively are in the ratio
  1. ক) 22 : 18 : 25
  2. খ) 22 : 20 : 25
  3. গ) 10 : 9 : 7
  4. ঘ) 11 : 10 : 8
ব্যাখ্যা

ধরি, C এর ইনকাম 100 টাকা
তাহলে B এর ইনকাম (100 - 100 এর 20%) = 80 টাকা
এবং A এর ইনকাম (80 + 80 এর 10 %) = 88 টাকা।
∴ A : B : C = 88 : 80 : 100 = 22 : 20 : 25

৬৪.
If a man goes 18 km downstream in 4 hours and returns against the stream in 12 hours, then speed of the stream in km/hr is -
  1. ক) 1.75
  2. খ) 1.5
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা

দেওয়া আছে, লোকটি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 18 km
অর্থাৎ, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 18/4 km = 4.5 km
এবং লোকটি স্রোতের প্রতিকূলে 12 ঘন্টায় যায় 18km
অর্থাৎ, লোকটি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 18/12 = 1.5km
ধরি, নৌকার বেগ x km/hr এবং স্রোতের বেগ y km/hr

প্রশ্নমতে,
x + y = 4.5 ... (i) এবং x - y = 1.5 ... (ii)
(i) থেকে (ii) বিয়োগ করে পাই,
 2y = 3
⇒ y = 1.5 km/hr

৬৫.
The compound interest on Tk. 2800 for 18 months at 10% p.a. is
  1. ক) Tk. 441.35
  2. খ) Tk. 434
  3. গ) Tk. 436.75
  4. ঘ) Tk. 420
ব্যাখ্যা

Given, Principal, P  = 2800
Compound rate, R  =  10% per annum  =  10/2  =  5% half - yearly
Amount  =  [2800 × (1  +  10/100) × (1  +  5/100)] 
=  (2800 × 11/10 × 21/20)
=  3234
∴ C.I. = (3234 − 2800)  =  434

৬৬.
The average of 7 consecutive numbers is 20. The largest of these number is -
  1. ক) 23
  2. খ) 22
  3. গ) 20
  4. ঘ) 24
ব্যাখ্যা

ধরি, সংখ্যাগুলো, x - 3, x - 2, x - 1, x + 1, x + 2, x + 3
(x - 3 + x - 2 + x - 1 + x + x + 1 + x + 2 + x + 3)/7 = 20
Or, 7x/7 = 20
Or, x = 20
∴ বৃহত্তম সংখ্যাটি = x + 3 = 20 + 3 = 23

৬৭.
A, B and C enter into a partnership. A contributes one - third of the capital while B contributes as much as A and C together contribute. If the profit at the end of the year amounts to Tk. 900, What would C receive?
  1. ক) Tk. 200
  2. খ) Tk. 150
  3. গ) Tk. 100
  4. ঘ) Tk. 300
ব্যাখ্যা

ধরি, মোট বিনিয়োগ x টাকা
A বিনিয়োগ করে x/3 টাকা
B + C = (x - x/3) = 2x/3
কিন্তু, B এর বিনিয়োগ পরিমান A ও C এর মোট বিনিয়োগের সমান।
∴ x/3 + C + C = 2x/3
⇒ 2C = 2x/3 - x/3
⇒ 2C = x/3
⇒ C = x/6 এবং B = 2x/3 - x/6 = 3x/6 = x/2
A : B : C = x/3 : x/2 : x/6 = 2 : 3 : 1
∴ C এর লাভের পরিমাণ { 900 এর 1/(3 + 2 + 1)} = (900 এর 1/6) = 150 টাকা

৬৮.
In a kilometre race, A beats B by 100 m and B beats C by 150 m. In the same race, by how many metres does A beat C?
  1. ক) 235 m
  2. খ) 225 m
  3. গ) 240 m
  4. ঘ) 250 m
ব্যাখ্যা

A, B কে পরাজিত করে 100 মিটারে
B, C কে পরাজিত করে 150 মিটারে
∴ A, C কে পরাজিত করে (100 + 150) = 250 মিটারে।

৬৯.
A train 108 m long moving at a speed of 50 km/hr crosses a train 112 m long coming from the opposite direction in 6 seconds. The speed of the second train is -
  1. ক) 66 km/hr
  2. খ) 54 km/hr
  3. গ) 48 km/hr
  4. ঘ) 82 km/hr
ব্যাখ্যা

Distance covered = (108 + 112) = 220 meter.
Time taken = 6 seconds.
Relative speed = 220/6 = 110/3 m/s.
= (110/3) × (18/5) km/hr
= 132 km/hr.

ATQ, 50 + Speed of second train = 132 km/hr.
⇒ Speed of second train = (132 - 50) = 82 km/hr.

৭০.
2% of 2 = ?
  1. ক) 0.0004
  2. খ) 0.4
  3. গ) 0.02
  4. ঘ) 0.04
ব্যাখ্যা

2 এর 2% = 2 এর 2/100 = 4/100 = 0.04

৭১.
The sum of the ages of 5 children born at the intervals of 3 years each is 50 years. What is the age of the youngest child?
  1. ক) 10 years
  2. খ) 6 years
  3. গ) 8 years
  4. ঘ) 4 years
ব্যাখ্যা

Let, The numbers be =  x - 6, x - 3, x, x + 3, x + 6
ATQ, x - 6 + x - 3 + x + x + 3 + x + 6 = 50
⇒ 5x = 50
⇒ x = 10
∴ সবচেয়ে ছোট শিশুটির বয়স = x - 6 বছর = 10 - 6 বছর = 4 বছর

৭২.
Evaluate √(41 - √(21 + √(19 - √(9))))
  1. ক) 6
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 6.4
ব্যাখ্যা

√(41 - √(21 + √(19 - √(9))))
=  √(41 - √(21 + √(19 - 3)))
=  √(41 - √(21 + √(16)))
=  √(41 - √(21 + 4))
=  √(41 - 5)
= 6

৭৩.
A garrison of 500 men had provisions for 27 days. After 3 days a reinforcement of 300 men arrived . For how many more days will the remaining food last now?
  1. ক) 17(1/2)
  2. খ) 16
  3. গ) 15
  4. ঘ) 18
ব্যাখ্যা

Given that garrison had provision for 500 persons for 27 days
Hence, after 3 days, the remaining food is sufficient for 500 persons for 24 days

Remaining persons after 3 days = 500 + 300 = 800
Assume that after 3 days, the remaining food is sufficient for 800 persons for x days

More men, Less days (Indirect Proportion)

(men) 500 : 800 :: x : 24
⇒ 500 × 24 = 800x
⇒ 5 × 24 = 8x
⇒ x = 5 × 3
= 15 days.

৭৪.
If a is 150 percent of B, then B is what percent of (A + B)?
  1. ক) 40%
  2. খ) 33(1/3)%
  3. গ) 66(2/3)%
  4. ঘ) 75%
ব্যাখ্যা

A = 150% of B
⇒ A = 150/100 B
⇒ A/B = 3/2
⇒ A/B + 1 = 3/2 + 1
⇒ (A + B)/B = 5/2
⇒ B/(A + B) = 2/5

∴ Required percentage:
= {B / (A + B)} × 100 %
= (2/5 × 100) %
= 40%

৭৫.
Which of the following are equal in value?
I) 40
II) 14
III) 41
IV) 04
  1. ক) III and IV
  2. খ) II and III
  3. গ) I and II
  4. ঘ) I and IV
ব্যাখ্যা

I) 40 = 1
II) 14 = 1
III) 41 = 4
IV) 04 = 0
So, I and II are equal in value

৭৬.
The number of non permanent members of UN security Council is -
  1. ক) 10
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 14
ব্যাখ্যা

- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
অঞ্চলভিত্তিতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ বন্টন:
- আফ্রিকা ও এশিয়া থেকে : ৫টি
- পূর্ব ইউরোপ থেকে : ১টি
- দক্ষিণ আমেরিকা থেকে : ২টি
- পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ থেকে : ২টি।
- নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ এক মাস করে।
- বাংলাদেশ ১৯৭৯ - ৮০ এবং ২০০০ - ২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
২০২১ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো হলো:
- ভারত
- আয়ারল্যান্ড
- মেক্সিকো
- নরওয়ে
- কেনিয়া
- এস্তোনিয়া
- নাইজার
- সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইস
- তিউনেশিয়া ও
- ভিয়েতনাম।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে। ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন পুনরায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ফিরে পায়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৭৭.
In internet terminology, what does the acronym DHTML stand for?
  1. ক) Dynamic Hypertext markup language
  2. খ) Dynamic Hypertext Markup link
  3. গ) Dynmic HTML
  4. ঘ) Dynamic Hypertext Makeup language
ব্যাখ্যা
Dynamic HyperText Markup Language (DHTML) is a combination of Web development technologies used to create dynamically changing websites.
৭৮.
According to the World happiness Report 2020, the happiest country in the world is -
  1. ক) Sweden
  2. খ) Belgium
  3. গ) Finland
  4. ঘ) Norway
ব্যাখ্যা


Source: World happiness Report 2020
৭৯.
Joe Biden became ____ President of the USA.
  1. ক) 55th
  2. খ) 49th
  3. গ) 40th
  4. ঘ) 46th
ব্যাখ্যা

- ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সূত্র: বিবিসি নিউজ।

৮০.
Bangladesh on 30th August 2017 registered their first win in test cricket against which team?
  1. ক) Pakistan
  2. খ) South Africa
  3. গ) India
  4. ঘ) Australia
ব্যাখ্যা

২০১৭ সালের ৩০ আগস্ট বাংলাদেশ প্রথমবারের মত অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে জয়লাভ করে।
ওই ম্যাচে সাকিব আল হাসান দুই ইনিংসে ৫ টি করে মোট দশটি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন। .

উৎসঃ ক্রিকিনফো 

৮১.
What is the name of the currency of Myanmar?
  1. ক) Naira
  2. খ) Kyat
  3. গ) Guarani
  4. ঘ) Zloty
ব্যাখ্যা

- কিয়াট : মিয়ানমারের মুদ্রা
- নাইরা : নাইজেরিয়ার মুদ্রা 
- গুয়ারানি : প্যারাগুয়ের মুদ্রা 
- বাথ : থাইল্যান্ডের মুদ্রা
- রিঙ্গিত : মালয়েশিয়ার মুদ্রা
- গুলট্রাম : ভুটানের মুদ্রা।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)

৮২.
Who won the Nobel Prize in economics in 2020?
  1. ক) Richard Henderson
  2. খ) Paul R. Milgrom
  3. গ) Esther Duflo
  4. ঘ) Barry C Barish
ব্যাখ্যা

The Nobel Prize winners in economics Science are
Robert B. Wilson
Stanford University, USA
Paul R. Milgrom
Stanford University, USA
This year’s Laureates, Paul Milgrom and Robert Wilson, have studied how auctions work.
They have also used their insights to design new auction formats for goods and services that are difficult to sell in a traditional way, such as radio frequencies.
Their discoveries have benefitted sellers, buyers and taxpayers around the world.
Source: www.nobelprize.org

৮৩.
Which city hosted the 2021 Summer Olympics?
  1. ক) Tokyo
  2. খ) Paris
  3. গ) Beijing
  4. ঘ) Los Angeles
ব্যাখ্যা

২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো।
অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে।

উৎসঃ বিবিসি

N.B: We've updated the info based on the main question.

৮৪.
How many times was the constitution of Bangladesh amended?
  1. ক) 16
  2. খ) 14
  3. গ) 17
  4. ঘ) 13
ব্যাখ্যা

• এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট ১৭ বার সংশোধন হয়েছে।
• সর্বশেষ ৮ জুলাই ২০১৮ সালে সপ্তদশ সংশোধনী কার্যকর হয়।
• সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মেয়াদ বৃদ্ধি।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৮৫.
What is the largest River in the world ?
  1. ক) Yangtze
  2. খ) Amazon
  3. গ) Missi pissi
  4. ঘ) Nile
ব্যাখ্যা

- পানি প্রবাহ ও প্রশস্ততায় আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী। দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- নদীটির উৎপত্তি আন্দিজ পর্বতমালার পেরু অংশে।
- এটি প্রায় ৬,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে ব্রাজিলের উত্তর - পূর্ব উপকূল বরাবর আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।

৮৬.
Which river of Bangladesh has its origin in Tibet?
  1. ক) Padma
  2. খ) Tista
  3. গ) Brahmaputra
  4. ঘ) Surma
ব্যাখ্যা

- ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকট মানস সরোবর হ্রদ থেকে।
- এটি তীব্বত (চীন) ও ভারত উপর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ভারতে এটি দিহাঙ নামে পরিচিত।
- ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য ২৮৫০ কিলোমিটার।
- পুরাতন ব্রহ্মপুত্র ভৈরববাজারের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে।
- তবে জামালপুরের দেওয়ানগঞ্জে এটির প্রধান শাখা যমুনা নামে প্রবাহিত যা রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় মিলিত হয়েছে।
- ১৭৮৭ সালে ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যায়।

(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম - দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৮৭.
Information and Communication Technology includes -
  1. ক) Learning through the use of EDUSAT
  2. খ) Web Based learning
  3. গ) Online learning
  4. ঘ) All of the above
ব্যাখ্যা

Information and Communication Technology includes - Learning through the use of EDUSAT, Web Based learning
and Online learning. 

৮৮.
Who is the interim Prime Minister of Pakistan?
  1. ক) Maryam Nawaz
  2. খ) Shahid Khagan Abbasi
  3. গ) Imran Khan
  4. ঘ) Asma Nawaz Sharif
ব্যাখ্যা
Imran Khan is the 22nd and current Prime Minister of Pakistan and the chairman of the Pakistan Tehreek - e - Insaf (PTI).
Source: Pakistan Govt.
৮৯.
Who became the first tennis player in the world to have a 7th appearance in the Olympics?
  1. ক) Leander Paes
  2. খ) Serena Williams
  3. গ) Martina Hingis
  4. ঘ) Roger Federer
ব্যাখ্যা
Indian tennis player Leander Paes became the first tennis player in the world to have a 7th appearance in the Olympics.
Source: Olympics
৯০.
Who was the first Finance Minister of Bangladesh?
  1. ক) Captain M. Mansur Ali
  2. খ) Tajuddin Ahmed
  3. গ) A.H.M Quamruzzaman
  4. ঘ) Syed Nazrul Islam
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী।
- ক্যাপ্টেন এম মনসুর আলী প্রথম অর্থমন্ত্রী।
- সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার তথা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বা উপ - রাষ্ট্রপতি ছিলেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক

৯১.
Among which of the following options, Sher Shah was well - known?
  1. ক) Mansabdari System
  2. খ) Market Control
  3. গ) Land Revenue system
  4. ঘ) War techniques
ব্যাখ্যা

শূর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। বিহারের শাসনকর্তা সুলতান মুহম্মদের মৃত্যুর পর শের শাহ বিহারের শাসন করেন।
১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।
শের শাহের আমলের কিছু উল্লেখযোগ্য কীর্তিঃ
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- তিনি ‘দাম’ নামক মুদ্রার প্রচলন করেন।
- সড়ক - ই - আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা তিনি।
- তিনিই সর্বপ্রথম ‘পাট্টা’ (ভূমি স্বত্বের দলিল) ও ‘কবুলিয়াত’ (চুক্তি দলিল) প্রথা চালু করে জমির উপর প্রজার (রায়তের) মালিকানা সুনিশ্চিত করেন এবং কৃষিকার্যে উৎসাহ দানের জন্য কৃষকদের ঋণ দানের ব্যবস্থা করেন।
- শেরশাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন এবং হয়রানিমূলক কর রহিত করে ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধান করেন।

[সূত্র - বাংলাপিডিয়া]

৯২.
Where is the headquarters of European Union Located?
  1. ক) London
  2. খ) Brussels
  3. গ) Bonn
  4. ঘ) Paris
ব্যাখ্যা

- ইউরোপিয়ান ইউনিয়নের সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- ১৯৫৮ সালের ১ জানুয়ারি রোম চুক্তির (স্বাক্ষর - ২৫ মার্চ ১৯৫৭) মাধ্যমে ৬টি দেশের সমন্বয়ে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
দেশগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- ইতালি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- পশ্চিম জার্মানি (জার্মানি)।
- পরবর্তীতে, ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাসট্রিক্ট চুক্তি (স্বাক্ষর ৭ ফেব্রুয়ারি ১৯৯২) কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়।
- বর্তমানে ইইউ সদস্য সংখ্যা ২৭টি।
- যুক্তরাজ্য গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে ইইউ ত্যাগ করে।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)

৯৩.
Which country WHO declared malaria free in 2021?
  1. ক) Honduras
  2. খ) El Salvador
  3. গ) India
  4. ঘ) China
ব্যাখ্যা
Globally, 40 countries and territories have been granted a malaria - free certification from WHO – including, most recently, El Salvador (2021), Algeria (2019), Argentina (2019), Paraguay (2018) and Uzbekistan (2018).
Source: WHO
৯৪.
US Senate confirms Christopher Wray as -
  1. ক) FBI Director
  2. খ) UN President
  3. গ) NASA Chief
  4. ঘ) Indian Ambassador
ব্যাখ্যা
Christopher Wray was sworn in as the Director of the FBI on August 2, 2017. Andrew McCabe was named Acting Director of the FBI on May 9, 2017.
Source: FBI
৯৫.
Which African state is a most recent member of the African Union?
  1. ক) Morocco
  2. খ) Algeria
  3. গ) Lesotho
  4. ঘ) Comoros
ব্যাখ্যা

- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
- সর্বশেষ মরক্কো ২০১৭ সালে আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগ দেয়। এর পূর্বে তারা ১৯৬৩ সালে এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলো। 
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে ‘আফ্রিকান ঐক্য সংস্থা’ নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামগ্রহণ করে।
- এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
(সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)

৯৬.
North America shares boundary with Pacific Ocean from -
  1. ক) south
  2. খ) West
  3. গ) North
  4. ঘ) East
ব্যাখ্যা
North America is bounded on the north by the Arctic Ocean, on the east by the North Atlantic Ocean, on the south by the Caribbean Sea, and on the west by the North Pacific Ocean.
Source: Britannica
৯৭.
The right to use a piece of software is termed -
  1. ক) License
  2. খ) Patent
  3. গ) Copyright
  4. ঘ) Installation
ব্যাখ্যা
License - an official document that gives you permission to use a piece of software.
Patent - A patent is an exclusive right granted for an invention, which is a product or a process that provides, in general, a new way of doing something, or offers a new technical solution to a problem.
৯৮.
Use of an ordinary telephone as an Internet appliance is called -
  1. ক) voice portal
  2. খ) voice line
  3. গ) voice net
  4. ঘ) voice telephone
ব্যাখ্যা
Use of an ordinary telephone as an Internet appliance is called a voice line.
৯৯.
Google released its Knowledge Graph in which language on 29th March 2017?
  1. ক) Konkani
  2. খ) Bengali
  3. গ) Bhojpuri
  4. ঘ) Rajasthani
ব্যাখ্যা

Aimed at helping Bengali speakers discover new information quickly, Google announced the introduction of Knowledge Graph in the Bengali language on Google Search on 29th March 2017.
What is more, Google said its search will now also support spell correction for Bengali queries, improving the search experience for the millions of Bengali speakers around the world.
The Knowledge Graph enables users to search for things, people or places that Google knows about - landmarks, celebrities, cities, sports teams, buildings, geographical features, movies, celestial objects, works of art and more.

Source: Google and NDTV

১০০.
Who is the designer of the National Flag of Bangladesh?
  1. ক) Qayyum Chowdhory
  2. খ) Kamrul Hasan
  3. গ) Zainul Abedin
  4. ঘ) Mustafa Monwar
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে সিরাজুল আলম খানের নির্দেশে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
মানচিত্র খচিত পতাকাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল - সবুজের পতাকা উড়ানো হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম - দশম শ্রেণী)