পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ৬ সাধারণ জ্ঞান টপিক: Science (বিগত সালের ব্যাংক ও বিসিএসের প্রশ্ন দেখুন) & Geography (Important and Basics) [বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ, গুরুত্বপূর্ণ তথ্যসমূহ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
The reasons for the transformation of the same substance into three states?
  1. Number of molecules
  2. Effect of heat
  3. Chemical change
  4. Arrangement of atoms
ব্যাখ্যা
• তাপমাত্রার পরিবর্তন পদার্থের তিন অবস্থার পরিবর্তনের জন্য দায়ী।

- যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।
- আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বস্তু যেমন, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, পানি, বরফ, জলীয় বাষ্প, তেল, দুধ, কেরোসিন, তরল পানীয়, সোডা ওয়াটার ইত্যাদি সব পদার্থ।
- পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে।
যথা: কঠিন, তরল ও বায়বীয়।
- কক্ষ তাপমাত্রায় বেশির ভাগ পদার্থই কঠিন হলেও তরল ও বায়বীয় অবস্থাতেও পদার্থ অবস্থান করে।
- তাপমাত্রার পরিবর্তনই পদার্থের তিন অবস্থার পরিবর্তন ঘটায়।
- পদার্থের এ তিন অবস্থার মধ্যে আবার বেশ সুনির্দিষ্ট বৈশিষ্ট্য ও ধর্ম বর্তমান।
- সাধারণ তাপমাত্রা ও চাপে কঠিন পদার্থের আকার ও আয়তনের কোনো পরিবর্তন ঘটে না।
- তরলের ক্ষেত্রে আয়তন ঠিক থাকলেও আকারের পরিবর্তন ঘটে।
- পানিকে গ্লাসে রাখলে গ্লাসের আকার ধারণ করে এবং বোতলে রাখলে ঐ বোতলের আকার ধারণ করে।
- বায়বীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট কোন আকার ও আয়তন থাকে না।
- পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা বিশেষ ভূমিকা রাখে।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which is the longest river in Bangladesh?
  1. Padma
  2. Meghna
  3. Sangu
  4. Ichamati
ব্যাখ্যা
• The longest river in Bangladesh is the Padma River.

• দেশের দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

• দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

• তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

উৎস: বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট। [লিঙ্ক]
.
What does the nucleus of an atom contain?
  1. Neutrons and protons
  2. Electrons and positrons
  3. Neutrons and positrons
  4. Electrons and protons
ব্যাখ্যা
• পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন।

- যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়।
- পরমাণুর মৌলিক কণিকাগুলো হলো- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি পরমাণুর স্থায়ী কণিকা।
- স্বাভাবিক অবস্থায় পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউট্রন সংখ্যা কখনো সমান আবার কখনো বেশি থাকে।
- পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।

• ইলেকট্রন: পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন। সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান হলো ইলেকট্রন। এর ভর অতি সামান্য। একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1840 গুণ হালকা। ইলেকট্রন একক ঋনাত্মক তড়িৎধর্মী কণা। ইলেকট্রনের সংকেত e¯। ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11×10-28g ও -1.60×10-19 C। আপেক্ষিক আধান -1।

• প্রোটন: ইলেকট্রনের মত প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা। এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে। হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায় তাকেই প্রোটন বলা হয়। ইহার সংকেত H+। প্রোটনের ভর প্রায় হাইড্রোজেনের ভরের সমান। প্রোটনের আসল ভর ও আধান যথাক্রমে 1.67×10-24 g ও 1.60×10-19 C। প্রোটনের আপেক্ষিক ভর 1 একক। প্রোটনের আরেকটি সংকেত P। আপেক্ষিক আধান +1।

• নিউট্রন: নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। ১৯৩২ সালে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। নিউট্রনের প্রতীক হচ্ছে n। নিউট্রনের আসল ভর 1.675×10-24 g। আপেক্ষিক আধান শূন্য।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
In which direction does the Tropic of Cancer pass through Bangladesh?
  1. North-West
  2. South-East
  3. East-West
  4. North-South
ব্যাখ্যা
• The Tropic of Cancer passes through Bangladesh in the East-West direction.

• কর্কটক্রান্তি রেখা:

- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস:
১. ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। 
২. বাংলাপিডিয়া।
.
What is polythene made from?
  1. Ethyne
  2. Ethylene glycol
  3. Ethylene
  4. Chloroethene
ব্যাখ্যা
• ইথিলিন থেকে পলিথিন তৈরি করা হয়।

• পলিথিন:
- ইথিলিন থেকে পলিথিন পাওয়া যায়।
- ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমণ্ডলীয় চাপে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়।
- তবে এক্ষেত্রে পলিমারকরণ দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়।

- তবে উচ্চ চাপ পদ্ধতি সহজসাধ্য না হওয়ায় বর্তমানে পদ্ধতি টি জনপ্রিয় নয়।
- এখন টাইটেনিয়াম ট্রাই ক্লোরাইড (TiCl3) নামক প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপেই পলিথিন তৈরি হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
What is NIPORT?
  1. River port research institute
  2. Population research institute
  3. Port research institute
  4. Poultry farm research institute
ব্যাখ্যা
• NIPORT stands for the National Institute of Population Research and Training in Bangladesh, focusing on population-related research and training.

• নিপোর্ট:
- NIPORT (নিপোর্ট) এর পূর্নরূপ National Institute of Population Research and Training.
- ইহা হলো বাংলাদেশের — জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
- স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর আত্মপ্রকাশ ঘটে।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

উৎস: NIPORT ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
.
What is the name of the instrument used to measure air humidity?
  1. Voltmeter
  2. Avometer
  3. Barometer
  4. Hygrometer
ব্যাখ্যা
• বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।
- শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম- অডিওমিটার।
- বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম  -এনোমোমিটার।
- উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম - অলটিমিটার।


• সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র হলো- ফ্যাদোমিটার।
• তরলের আপেক্ষিক গুরুত্ব বা তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্র হলো- হাইড্রোমিটার।
• ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম - সিসমোগ্রাফ।
• ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম - রিখটার স্কেল।
• বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্ৰ - ব্যারোমিটার।
• উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -ট্যাকোমিটার।
• আটিয়াল ও রক্তের চাপ মাপক যন্ত্র - স্ফিগমেমোমিটার।
• দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার।

উৎস: ব্রিটানিকা।
.
What is "Swatch of No Ground"?
  1. Delta
  2. Continental slope
  3. Gorge
  4. Anchorage
ব্যাখ্যা
• Swatch of No Ground is a 'Continental slope' a deep sea area in the Bay of Bengal, known for its unique geological features and biodiversity.

• সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- এটি গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার।
- এর তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- এগুলো যথাক্রমে হিমালয়ের দক্ষিণ ও উত্তর দিক থেকে আসছে।
- বর্তমান অবস্থায় স্বল্প পরিমাণের ঘোলাটে স্রোত আর বালি সোয়াচ অব নো গ্রাউন্ডের মাধ্যমে মহীসোপান থেকে গভীর সমুদ্রে পলল পরিবহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
'To every action, there is an equal and opposite reaction' Who said this?
  1. Galileo
  2. Jon Dalton
  3. Newton
  4. Archimedes
ব্যাখ্যা
• The statement "To every action, there is an equal and opposite reaction" was said by Sir Isaac Newton. It is Newton's Third Law of Motion.

• নিউটনের প্রথম সূত্র:
- বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
- উদাহরণ: চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।

• নিউটনের দ্বিতীয় সূত্র:
- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

• নিউটনের তৃতীয় সূত্র:
- প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত্মুখী প্রতিক্রিয়া থাকে।
- অর্থাৎ, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়ােগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমান বল প্রয়ােগ করে।
- উদাহরণ:
→ বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে পেছনের দিকে বন্দুক চালনাকারীকে ধাক্কা দিবে।
→ একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে।
→ মহাকাশযান উৎক্ষেপিত হয় নিউটনের তৃতীয় সূত্রের নীতিতে।
→ মহাকাশযানকে উৎক্ষেপ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয় তা নিউটনের তৃতীয় গতিসূত্র।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০.
Which city is known as the "City of Seven Hills"?
  1. Paris
  2. Venice
  3. San Francisco
  4. Rome
ব্যাখ্যা
• City of Seven Hills - Rome.
- City of light - Paris.
- City of canals - Venice.
- City of Golden Gate - San Francisco.

• গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর):

- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- চির শান্তির শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

উৎস: ব্রিটানিকা।
১১.
The unit of pressure:
  1. Watt
  2. Pascal
  3. Newton
  4. Joule
ব্যাখ্যা
- চাপ হল একক ক্ষেত্রফলে কোন বস্তুর তলের ওপর লম্বভাবে প্রযুক্ত সমভাবে বিতরিত বল।
- পারিপার্শ্বিক চাপের সাপেক্ষে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় গজ চাপ।
- চাপের একক হলো প্যাসকেল এবং সংকেত Pa.

• অন্যান্য অপশন আলচনা:
- কাজ/শক্তি/তাপের একক - জুল
- বল/ওজনের একক - নিউটন।
- বৈদ্যুতিক ক্ষমতার একক - ওয়াট।

উৎস: নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
১২.
Which color of light has the highest reflection?
  1. Green
  2. Violet
  3. Blue
  4. Red
ব্যাখ্যা
• দৃশ্যমান আলোক তরঙ্গ:
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ।
- এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর 4×10-7m থেকে 7×10-7m মাত্র।
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যরে জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়।
- এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়।
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- দৃশ্যমান আলোর স্পেকট্রামে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের কারণে লাল আলো কম বিক্ষিপ্ত হয় এবং বস্তুর পৃষ্ঠ থেকে সহজে প্রতিফলিত হয়।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।
- আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
According to the Agricultural Statistics Yearbook 2023, top districts in wheat production-
  1. Thakurgaon
  2. Kushtia
  3. Dinajpur
  4. Mymensingh
ব্যাখ্যা
• Thakurgaon is the top district for wheat production according to the Agricultural Statistics Yearbook 2023. 

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
• শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

• শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩। [প্রকাশিত: ১২ জুন ২০২৪] [লিঙ্ক]
১৪.
What is the source of gamma radiation used in cancer treatment?
  1. Isotone
  2. Isobar
  3. Isotope
  4. Isomer
ব্যাখ্যা
- ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ।
- যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয়।
- ক্যান্সারের চিকিৎসায় সাধারনত কোবাল্ট-৬০ (60Co) আইসোটোপটি ব্যবহৃত হয়
- টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসােটোপ 60Co ব্যবহার করা হয়।
- 60Co থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে।

• অন্যান্য অপশন আলোচনা:
- যে সব নিউক্লাইডের নিউট্রন সংখ্যা (N) সমান তাদের বলা হয় আইসােটোন৷
- যে সব নিউক্লাইডের ভর সংখ্যা (A) সমান তাদের বলা হয় আইসােবার।
- একই প্রজাতির দুটি নিউক্লিয়াস যদি দুটি ভিন্ন শক্তি অবস্থায় থাকে এবং কমপক্ষে তাদের একটি যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে তাদেরকে বলা হয় আইসােমার।

উৎস:
১. পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
২. পদার্থ বিজ্ঞান ২য় পত্র,  এনসিটিবি।
১৫.
Which of the following cities is located in Palestine?
  1. Kremlin
  2. Al-Fallujah
  3. Ramallah
  4. El- Tahrir Square
ব্যাখ্যা
• The key cities of Palestine:
- Jerusalem (Al-Quds),
- Gaza,
- Ramallah,
- Hebron (Al-Khalil),
- Nablus,
- Bethlehem,
- Jericho,

- Kremlin শহরটি মস্কোতে অবস্থিত।
- Al-Fallujah শহরটি ইরাকে অবস্থিত।
- El- Tahrir Square মিশরে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
১৬.
Which of the following is not a virus-caused disease?
  1. Polio
  2. Gonorrhea
  3. Herpes
  4. AIDS
ব্যাখ্যা
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত একটি শব্দ।
- এর অর্থ হল বিষ।
- ভাইরাস বলতে এক প্রকার অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায়।
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: এইডস, জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, গুটি - বসন্ত, জল - বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, পোলিও, জলাতঙ্ক, ডেঙ্গু জ্বর, ইবোলা ইত্যাদি।

• ব্যাকটেরিয়া ঘটিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ট ইত্যাদি।

উৎস: উচ্চ -মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ - দ্বাদশ শ্রেণি।
১৭.
What is the name of a living fossil in Bangladesh?
  1. Chitra deer
  2. king crab
  3. Slow loris
  4. Elephant
ব্যাখ্যা
• The King crab(Raj Kankra) is considered a living fossil due to its ancient lineage and minimal evolutionary changes over millions of years.

• রাজ কাঁকড়া:
- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া।
- রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
- এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভুক্ত।
- পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে "জীবন্ত জীবাশ্ম" বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
Which atmospheric layer has the highest air density?
  1. Mesosphere
  2. Thermosphere
  3. Stratosphere
  4. Troposphere
ব্যাখ্যা
• ট্রপোমন্ডল:
- ট্রপোমন্ডল বায়ুমন্ডলের সর্বনিম্ন অর্থাৎ ভূ-পৃষ্ঠ সংলগ্ন স্তর।
- ভ‚-পৃষ্ঠ সংলগ্ন হওয়ায় এ স্তর জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- মেরু এলাকায় এ স্তরের গভীরতা প্রায় ৮ কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- ট্রপোমন্ডলে বায়ুর গড় গভীরতা প্রায় ১৫ কিলোমিটার।
- ট্রপোমন্ডলে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি।
- এ স্তরের জলীয়বাষ্প এবং ধূলিকণা অশান্ত বায়ুর সাথে মিশ্রিত হয়ে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ প্রভৃতি সৃষ্টি করে।
- ফলে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয় এবং এই স্তরেই আবহাওয়া ও জলবায়ুর সব রকমের বৈচিত্র্য দেখা যায়।
- এ মন্ডলটিকে ক্ষুদ্রমন্ডলও বলা হয়ে থাকে।
- এ স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উপরের দিকে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেতে থাকে।
- উষ্ণতা হ্রাসের এ হার প্রতি কিলোমিটারে ৬.৫০ সেলসিয়াস যা স্বাভাবিক তাপ হ্রাস হার নামে পরিচিত।
- এ স্তরের শেষ সীমাকে ট্রপোবিরতি বলে।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৯.
Where is the source of the Karnaphuli River?
  1. Gangotri Glacier
  2. Himalayas
  3. Manasarovar Lake
  4. Lushai Hills
ব্যাখ্যা
• The Karnaphuli River originates from the Lushai Hills in the northeastern part of India, specifically in the state of Mizoram, before flowing into Bangladesh.

• বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
Which is the largest living bird?
  1. Eagle
  2. Vulture
  3. Ostrich
  4. Owl
ব্যাখ্যা
• উটপাখি:
- সবচেয়ে বড় জীবন্ত পাখি হচ্ছে উটপাখি।
- একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ উটপাখি ২.৭৫ মিটার (প্রায় ৯ ফুট) লম্বা হতে পারে-এর উচ্চতার প্রায় অর্ধেক ঘাড়-এবং ওজন ১৫০ কেজি (৩৩০ পাউন্ড) এর বেশি।
- একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী উটপাখি পুরুষ থেকে কিছুটা ছোট।
- উটপাখির ডিম বিশ্বের বৃহত্তম। যার গড় দৈর্ঘ্য প্রায় ১৫০ মিমি (৬ ইঞ্চি) এবং ১২৫ মিমি (৫ ইঞ্চি) ব্যাস এবং প্রায় ১.৩৫ কেজি (৩ পাউন্ড)।
- একটি ভীত উটপাখি ঘণ্টায় ৭২.৫ কিমি (৪৫ মাইল) গতি অর্জন করতে পারে।

উৎস: ব্রিটানিকা।
২১.
The "McMahon Line" is the border between which two countries?
  1. India and China
  2. Pakistan and Afghanistan
  3. Germany and France
  4. Italy and France
ব্যাখ্যা
• The McMahon Line is the border between India and China. It specifically marks the boundary between the Indian state of Arunachal Pradesh and China's Tibet Autonomous Region.

• সীমারেখা:

- ‘আলপাইন লাইন'- ইতালি ও ফ্রান্স।
- ‘লাইন অব কন্ট্রোল’ - ভারত ও পাকিস্তান।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - ভারত ও চীন।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীন।
- কার্জন লাইন - পোল্যান্ড ও রাশিয়া।
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড।
- 'ম্যাজিনো লাইন' - জার্মানি ও ফ্রান্স

উৎস: ব্রিটানিকা
২২.
How many pairs of spinal nerves are there?
  1. 31 pairs
  2. 22 pairs
  3. 23 pairs
  4. 44 pairs
ব্যাখ্যা
- সুষুম্না কান্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ।
- Spinal Cord বা স্নায়ু রজ্জু মস্তিষ্ক থেকে মেরুদন্ডের ভেতরে অবস্থিত।
- Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা।
- এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal Nerve) উৎপন্ন হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৩.
What is the economic maritime boundary of Bangladesh from the coast?
  1. 200 nautical miles
  2. 150 nautical miles
  3. 250 nautical miles
  4. 120 nautical miles
ব্যাখ্যা
• বাংলাদেশের সমুদ্রসীমা:
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
- ১ নটিক্যাল মাইল= ১.৮৫২ কিলোমিটার।
- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য - ৭১৬ কিলোমিটার।
- বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার।
- সমুদ্র অঞ্চলের আয়তন - ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।

উৎস:
১. বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. অর্থনৈতিক সমীক্ষা-২০২৩।
২৪.
Which is the longest cell in the human body?
  1. Neuron
  2. Nephron
  3. Molecular cell
  4. Macrophage
ব্যাখ্যা
• নিউরন:
- স্নায়ুতন্ত্রের প্রধান কেন্দ্র হলো মস্তিষ্ক।
- স্নায়ুতন্ত্রের একক নিউরন, আর অসংখ্য নিউরন নিয়ে গঠিত হয়েছে মস্তিষ্ক।
- প্রাণিদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের মধ্যে সম্পর্ক রক্ষা করে, সে তন্ত্রকে স্নায়ুতন্ত্র বলে।
- মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
Where is the antipodal point of Dhaka located?
  1. Indian Ocean
  2. Pacific Ocean
  3. Atlantic Ocean
  4. Arctic Ocean
ব্যাখ্যা
• প্রতিপাদ স্থান (Antipode):
- পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকের বিন্দুকে সেই স্থানের প্রতিপাদ স্থান বলে।
- যেমন ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

উল্লেখ্য,
- প্রতিপাদ স্থান সম্পূর্ণরূপে একে অন্যের বিপরীতে অবস্থান করে।
- প্রতিপাদ স্থান নির্ণয়ের জন্য পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা পৃথিবীর ঠিক বিপরীত দিকে টানলে ঐ কল্পিত রেখা যে বিন্দুতে পৃথিবী পৃষ্ঠের বিপরীত পাশে মিলিত হয় সেই স্থানই ঐ বিন্দুর প্রতিপাদ স্থান।
- প্রতিপাদ স্থানদ্বয়ের অক্ষাংশ এক, তবে এরা পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থান করে।
- প্রতিপাদ স্থান দুইটির অক্ষাংশের মান এক হলেও এদের দ্রাঘিমার পার্থক্য ১৮০°।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৬.
Which of the following sugars can be absorbed by the human body?
  1. Sucrose
  2. Lactose
  3. Glucose
  4. All of the above
ব্যাখ্যা
• শর্করা বা শ্বেতসার:
- শর্করা জাতীয় খাদ্য দেহে কাজ করার শক্তি জোগায়।
- শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
- উদ্ভিদের মূল, কান্ড, পাতা, ফুল, ফল ও বীজে শর্করা বিভিন্নরূপে থাকে।
- গ্লুকোজ, ল্যাকটোজ ও শ্বেতসার শর্করার বিভিন্ন রূপমাত্র।
- গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

- সাধারণত চাল, গম, আলু থেকে শর্করা বা শ্বেতসার পাওয়া যায়।
- কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না বলে একে চাল, আটা, আলু ইত্যাদির সাথে রান্না করে খাোয়া হয়।
- খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়।
- দ্বি-শর্করা ও বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয়।
- কারণ মানবদেহে শুধু সরল শর্করা শোষণ করতে পারে

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
What is the geographical location of Bangladesh?
  1. 34°25′ to 38°31′ north latitude
  2. 22°30' to 20°34′ south latitude
  3. 800-31' to 400-90' longitude
  4. 88°01' to 92°41′ east longitude
ব্যাখ্যা
• বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- কোন দেশের ভৌগলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়।
- বাংলাদেশ ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২০°৩৪′, থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষ রেখার মধ্যে অবস্থিত।
- দেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
What is the average lifespan of a red blood cell?
  1. 90 days
  2. 130 days
  3. 120 days
  4. 30 days
ব্যাখ্যা
• লোহিত রক্ত কণিকা:
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৯.
Niagara Falls is located in-
  1. Asia
  2. North America
  3. Australia
  4. Africa
ব্যাখ্যা
• Niagara Falls is located in North America.

• নায়াগ্রা জলপ্রপাত:
- নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব পাশের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিওর মাঝে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত।
- এটিই বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতটি মাত্র ৫১ মিটার উচ্চতাবিশিষ্ট ।
- এই আশ্চর্যজনক জলপ্রপাত থেকে গড়ে প্রতি সেকেন্ডে ২ লাখ ২৫ হাজার কিউবিক ফুট পানি পতিত হয়ে থাকে।
- এরিই হ্রদ ও ওন্টারিও হ্রদের সঙ্গমস্থলে অবস্থিত এই জলপ্রপাতটি দেখতে প্রতিবছর অন্তত ১ কোটি ২০ লাখ পর্যটক আসে।
- বিস্ময়কর এই জলপ্রপাতটি হেলিকপ্টার, নৌকা এবং পায়ে হেঁটে ঘুরে দেখা যায়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিও, কানাডা এবং নিউইয়র্ক রাজ্যের সীমান্তে এই জলপ্রপাতটি অবস্থিত৷

উৎস: ব্রিটানিকা এবং ডিএম পি নিউজ। [লিঙ্ক]