পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা – ২০: বিষয়: মানসিক দক্ষতা সিলেবাস ১.ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. বানান ও ভাষা (Spelling and Language) ৩. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
যদি FRIEND = 56 হয়, তাহলে PARTY = কত?
  1. 95
  2. 69
  3. 80
  4. 70
ব্যাখ্যা
প্রশ্ন: যদি FRIEND = 56 হয়, তাহলে PARTY = কত?

সমাধান:

প্রথমে FRIEND শব্দের প্রতিটি অক্ষরের মান বের করি:
এখানে, F = 6, R = 18, I = 9, E = 5, N = 14, D = 4
∴ F + R + I + E + N + D = 6 + 18 + 9 + 5 + 14 + 4 = 56

এখন PARTY এর জন্য একই নিয়মে প্রতিটি অক্ষরের মান বের করি:
এখানে, P = 16, A = 1, R = 18, T = 20, Y = 25
∴ P + A + R + T + Y = 16 + 1 + 18 + 20 + 25 = 80
.
যদি ITRSHBD = JUSTICE হয়, RBHDMBD = কী হবে?
  1. JUDICIAL
  2. ENGLISH
  3. INDICATE
  4. SCIENCE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ITRSHBD = JUSTICE হয়, RBHDMBD = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
ITRSHBD = JUSTICE
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ RBHDMBD = SCIENCE
.
Give the serial order in which the following word will come first in the dictionary.
  1. Carry
  2. Cartoon
  3. Care
  4. Car
ব্যাখ্যা
প্রশ্ন: Give the serial order in which the following word will come first in the dictionary.

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Car, তারপর Care, এরপর Carry, এবং সর্বশেষে Cartoon।

শব্দার্থ:
Car: গাড়ি।
Care: যত্ন, দেখাশোনা।
Carry: বহন করা।
Cartoon: কার্টুন, ব্যঙ্গচিত্র।
.
জেনারেশন জেড : ১৯৯৭ - ২০১২ :: জেনারেশন আলফা : ?
  1. ১৯৪৬ - ১৯৬৪
  2. ১৯৬৫ - ১৯৮০
  3. ১৯৮১ - ১৯৯৬
  4. ২০১২ - বর্তমান
ব্যাখ্যা
প্রশ্ন: জেনারেশন জেড : ১৯৯৭ - ২০১২ :: জেনারেশন আলফা : ?

সমাধান:
• জেনারেশন জেড বা জেন-জি: এঁদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তারা জেন-জি এর অন্তরভূক্ত।  

• জেনারেশন আলফা: এদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ০ থেকে ১২ বছর। যদিও আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি। এই প্রজন্ম এখনো শিশু এবং এদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনো সর্বব্যাপী প্রকাশিত নয়, কাজেই বলা যাচ্ছে না যে এই সময়কাল শেষ হবে কত সালে।

• জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত

• বেবি বুমার্স জেনারেশন: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।

• জেনারেশন এক্স: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [Link]
.
নিচের কোনটি ’উগ্র’ এর বিপরীত শব্দ?
  1. বিরক্ত
  2. মৃদু
  3. বিরত
  4. প্রবিষ্ট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ’উগ্র’ এর বিপরীত শব্দ?

সমাধান:
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত
.
নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?
  1. ৫৫ ফুট
  2. ৬০ ফুট
  3. ৬৫ ফুট
  4. ৭৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?


সমাধান:
বামপাশের মোট বল (৪ × ৫০)+ (৫ × ৭০) = ৫৫০
ভারসাম্য করতে ডানে লাগবে  = ৫৫০/১০ = ৫৫ ফুট
.
P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. R
  2. P
  3. T
  4. S
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
সম্পর্কগুলো:
P > Q
T > R
S > P
Q > T

∴ S > P > Q > T > R
অতএব, সবচেয়ে লম্বা S.
.
উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?
  1. সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
  2. শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।
  3. শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
  4. আহা! কী চমৎকার দৃশ্য।
ব্যাখ্যা
প্রশ্ন: উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?

সমাধান:
• উদ্ধৃতি (" " অথবা ' ') বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত বাক্য- শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।

উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
১. কথোপকথন ও সংলাপে।
২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য।
৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।

- আহা! কী চমৎকার দৃশ্য।- বিস্ময়সূচক (!) বিরাম চিহ্ন।
- শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।- দাঁড়ি (।) বিরাম চিহ্ন।
- সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।- কমা (,) বিরাম চিহ্ন।
.
ঊনপাঁজরে : অপদার্থ :: ঊনকোটি চৌষট্টি : ?
  1. সমুদ্র
  2. প্রায় সম্পূর্ণ
  3. সামান্য
  4. ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
- 'ঊনপাঁজরে' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ।
- 'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো - প্রায় সম্পূর্ণ।
- 'ঊর্মিমালী' বাগ্‌ধারাটির অর্থ = সমুদ্র।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।
- 'তাসের ঘর' বাগধারাটির অর্থ- ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহীর একমাত্র কন্যার স্বামী"। খ, এর স্ত্রী সম্পর্কে ক এর কী হয়?
  1. মেয়ে
  2. মা
  3. চাচী
  4. বাবা
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ফুফু
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
======================= 

প্রশ্ন: ক, খ এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহীর একমাত্র কন্যার স্বামী"। খ, এর স্ত্রী সম্পর্কে ক এর কী হয়?

সমাধান:
পিতামহীর একমাত্র কন্যা ⇒ ফুফু
ফুফুর স্বামী ⇒ ফুফা
তাহলে, খ, ক এর ফুফা
∴ খ এর স্ত্রী ক এর ফুফু।

১১.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন অষ্টম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন অষ্টম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
প্রদত্ত বর্ণমালার চতুর্থ বর্ণ ঘ থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালাটি হবে:

ক খ গ

এই ক্রমে কাটা হয়নি এমন অষ্টম বর্ণটি হবে ড।
১২.
নতুন চাকরি পাওয়ার খবর শুনে তিনি ____ হয়েছিল।
  1. দুঃখিত
  2. উদ্বিগ্ন
  3. উৎফুল্ল
  4. বিমর্ষ
ব্যাখ্যা
প্রশ্ন: নতুন চাকরি পাওয়ার খবর শুনে তিনি ____ হয়েছিল।

সমাধান:
নতুন চাকরি পাওয়ার খবর সাধারণত একজনকে উৎফুল্ল ও খুশি করে তোলে।
১৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. উপর্যুক্ত
  2. উল্লিখিত
  3. উচ্ছল
  4. প্রতিধন্দ্বীতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে প্রতিধন্দ্বীতা বানান ভুল। 
 প্রতিধন্দ্বীতা বানানটির শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বিতা।
১৪.
The hand that rocks the cradle rules _______.
  1. the man
  2. every work
  3. the world
  4. the nation
ব্যাখ্যা
প্রশ্ন: The hand that rocks the cradle rules _______.

সমাধান:
• The hand that rocks the cradle rules the world.
→ এটি একটি প্রবাদবাক্য।
→ বাংলা অর্থ: মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।
১৫.
নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কী?
Too the cooks spoil many broth.
  1. y
  2. h
  3. l
  4. s
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কী?
Too the cooks spoil many broth.

সমাধান:
সঠিকভাবে সাজালে অর্থপূর্ণ বাক্য হবে:
Too many cooks spoil the broth.
বাংলা অর্থ - 'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।'

উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি হলো h
১৬.
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. তরঙ্গ
  3. অরবিন্দ
  4. তুরঙ্গ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ - তরঙ্গ।
• ‘ঊর্মি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, লহর, লহরী, উল্লোল, হিল্লোল, মহোর্মি।

- 'নদী' শব্দের সমার্থক শব্দ - স্রোতস্বিনী।
- 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ।
- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।
১৭.
নিচের কে অন্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. খালেদ মোশাররফ
  2. এম কে বাশার
  3. মুন্সি আব্দুর রউফ
  4. মীর শওকত আলী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কে অন্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• অপশনে উল্লিখিত মুন্সি আব্দুর রউফ ছিলেন একজন বীরশ্রেষ্ঠ এবং বাকি তিনজন ছিলেন সেক্টর কমান্ডার।

- ১নং সেক্টর - মেজর জিয়াউর রহমান, মেজর মেজর রফিকুল ইসলাম।
- ২নং সেক্টর - মেজর খালেদ মোশাররফ, মেজর এ টি এম হায়দার।
- ৩নং সেক্টর - মেজর কে এম শফিউল্লাহ, মেজর এ এন এম নুরুজ্জামান।
- ৪নং সেক্টর - মেজর সি আর দত্ত, ক্যাপ্টেন এ রব।
- ৫নং সেক্টর - মেজর মীর শওকত আলী।
- ৬নং সেক্টর - উইং কমান্ডার এম কে বাশার।
- ৭ নং সেক্টর: মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
- ৮ নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
- ৯ নং সেক্টর: মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
- ১০ সেক্টরের দায়িত্ব ছিল নৌ বাহিনীর হাতে, তাই ১০ নং সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না।
- ১১ নং সেক্টর: মেজর এম. আবু তাহের। 

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি ফল
  2. একটি শহর
  3. একটি দেশ
  4. একটি মহাসাগর
ব্যাখ্যা
প্রশ্ন: 'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে একটি দেশের নাম 'FRANCE' পাওয়া যায়।

→ FRANCE হলো ইউরোপের একটি বিখ্যাত দেশ, যা তার সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনের জন্য বিখ্যাত।