পরীক্ষা আর্কাইভ

Bank English Preparation

পরীক্ষাBank English Preparationতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Preliminary Exam - 6: [Live Class – 11 & 12] Topic: Narration (Practice Part-Vocabulary, Analogy, Preposition, Group verb) & Preposition and ins and outs (Practice Part-Vocabulary, Analogy, Preposition, Group verb
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank English Preparation

Bank English Preparation · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
The principal said to the children, "Do not run in the corridors." (Make it indirect)
  1. The principal forbade the children not running in the corridors.
  2. The principal forbade the children not to run in the corridors.
  3. The principal ordered the children not to run in the corridors.
  4. The principal advised the children not to do not to run in the corridor.
ব্যাখ্যা
• প্রশ্নোল্লিখিত বাক্যটি  নিষেধ/উপদেশমূলক হওয়ায় said এর পরিবর্তে advised/forbade/ordered ব্যবহৃত হবে।
- প্রশ্নোক্ত বাক্যের indirect speech এ advised এবং ordered ব্যবহৃত হলে not to ব্যবহৃত হবে।
- কিন্তু forbade নিজেই না বোধক হওয়ায় এর পর not বসবে না শুধু to + verb বসবে।

• যেমন:
The principal said to the children, "Do not run in the corridors."
এর indirect speech হতে পারে।
1. The principal forbade the children to run in the corridors.
2. The principal dered/advised the children not to run in the corridors.
• যেহেতু প্রশ্নের অপশনে - The principal ordered the children not to run in the corridors. রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।

• আরো উদাহরণ:
• Direct speech: 'Don't waste your time' the boss said to the employees.
1- The boss ordered/advised the employees not to waste their time.
2- The boss forbade the employees to waste their time.

• Direct speech: John said to me, “Don’t conceal anything”.
- Indirect speech: John forbade me to conceal anything.

• Direct speech: My father said to me, “Do not waste your time.”
Indirect speech: My father forbade me to waste my time.

• The Teacher said to the students, “Do not make noise.”
1. The teacher ordered/advised the students not to make noise.
2. The teacher forbade the students to make noise.
.
Identify the correct sentence.
  1. He's currently working on a school at Japan as an English teacher.
  2. He's currently working to a school in Japan as an English teacher.
  3. He's currently working in a school at Japan as an English teacher.
  4. He's currently working at a school in Japan as an English teacher.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - He's currently working at a school in Japan as an English teacher.
• Preposition এর নিয়মানুযায়ী, পাশাপাশি দুইটি স্থানের নাম উল্লেখ থাকলে ছোট স্থানের ক্ষেত্রে at এবং বড় স্থানের ক্ষেত্রে in বসে।
- এখানে স্কুলে কাজ করা বুঝাতে স্কুলের ভেতরে বা মধ্যে কাজ করছে এমন নির্দেশ করছে না, তাই এখানে at বসবে।
- আর এরপর যেহেতু অপেক্ষাকৃত বড় স্থানের নাম বা দেশের নাম এসেছে আই এর পূর্বে in বসেছে।
.
The old man said, "I had a vast library in my youth." (Make it indirect)
  1. The old man said that he have had a vast library in his youth.
  2. The old man said that he had have a vast library in his youth.
  3. The old man said that he had a vast library in his youth.
  4. The old man said that he had had a vast library in his youth.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের ক্ষেত্রে,
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।

• প্রশ্নে উল্লিখিত বাক্যটির Direct speech এ subject এরপর শুধু had আছে, তাই indirect speech এ had + past participle হবে।
- অর্থাৎ, had + had হবে।
- কিন্তু had + verb এর past participle থাকলে তা অপরিবর্তিত থাকবে।

• নিয়মানুযায়ী,
• The old man said, "I had a vast library in my youth."
- Indirect: The old man said that he had had a vast library in his youth.
.
What is the synonym of the word 'Gallantry'?
  1. Hostility
  2. Peaceful
  3. Courageous
  4. Cowardice
ব্যাখ্যা
• Gallantry (noun)
English Meaning: Courageous behaviour, especially in battle.
Bangla Meaning: সাহস; বীরত্ব।

• অপশনে উল্লিখিত শব্দগুয়লোর অর্থ - 
ক) Hostility (noun)
- বৈর; বৈরিতা; বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা।

খ) Peaceful adjective)
-  শান্তিপূর্ণ; শান্তিকামী।

গ) Courageous (adjective)
- সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।

ঘ) Cowardice (noun)
- ভীরুতা; কাপুরুষতা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Courageous শব্দটি Gallantry এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy
.
A detailed explanation and the solution to this calculus problem can be found _____ page 200.
  1. in
  2. at
  3. on
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: A detailed explanation and the solution to this calculus problem can be found on page 200.

• Preposition এর নিয়মানুযায়ী,
সাধারণত কোনো বই, বা ডকুমেন্ট বা যেকোনো কিছুর নির্দিষ্ট পৃষ্ঠা বুঝালে এর পূর্বে সবসময় at বসবে।
- যেমন: Open at the page 50.
- এখানে, নির্দিষ্ট করে ৫০ নাম্বার পৃষ্ঠা খুলতে বলা হয়েছে তাই at বসেছে।

কিন্তু, যদি সেই নির্দিষ্ট পৃষ্ঠাতে কোনো কিছুর উপস্থিতি নির্দেশ করে তাহলে at এর পরিবর্তে on বসে।
- যেমন: Please see the answer on page 50.
- এখানে, নির্দিষ্ট করে ৫০ নাম্বার পৃষ্ঠায় উত্তর দেখতে বলা হয়েছে তাই on বসেছে।

• প্রশ্নে উল্লিখিত বাক্যে বুঝানো হয়েছে যে, ২০০ নাম্বার পৃষ্ঠায় ক্যালকুলাসের সমস্যাটির সমাধান এবং বিস্তারিত পাওয়া যাবে।
-  যেহেতু নির্দিষ্ট পৃষ্ঠায় কোন কিছুর অবস্থান নির্দেশ করা হচ্ছে, তাই এখানে উত্তর হবে on.
.
What is the antonym of the word 'Enunciate'?
  1. Reprimand
  2. Articulate
  3. Mumble
  4. Collapse
ব্যাখ্যা
Enunciate  (verb)
English meaning: say or pronounce clearly.
Bangla Meaning: উচ্চারণ করা, সুস্পষ্টভাবে কোনো তত্ত্ব ব্যাখ্যা করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Reprimand (verb transitive)
- কঠোর তিরস্কার করা।

খ) Articulate (verb transitive & intransitive)
- স্পষ্টভাবে (শব্দ) উচ্চারণ করা; স্পষ্টভাবে কথা বলা।

গ) Mumble (verb transitive & intransitive)
- অস্ফুট বা অস্পষ্টভাবে কিছু বলা; মিন মিন করা।

ঘ) Collapse verb intransitive)
- পতিত হওয়া; ভেঙে পড়া।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mumble শব্দটি Enunciate এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
The weatherman predicted, "It will rain tomorrow." (Make it indirect)
  1. The weatherman predicted that it would rain the next day.
  2. The weatherman predicted that it would be rained the next day.
  3. The weatherman predicted that it will be rain the next day.
  4. The weatherman predicted that it will be rained the next day.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
• Direct Speech কে Indirect Speech এ পরিবর্তনের নিয়ম:
• Reported Speech এর person সর্বদা Reported verb এর উপস্থিত subject এর number, gender এবং person অনুসারে পরিবর্তিত হয়ে থাকে।
• Direct speech এ Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে, can হবে could.
- Said এর পর Indirect Speech এর নিয়ম অনুযায়ী that বসবে।

যেমন:
- Direct: She said to me, 'I shall help you.'
- Indirect: She said that she would help me.

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Direct speech: The weatherman predicted, "It will rain tomorrow."
Indirect speech: The weatherman predicted that it would rain the next day.
.
The antique shop on Main Street ________ rare furniture from the 18th century.
  1. deals in
  2. deals out
  3. deals with
  4. deals by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - deals in.
- The antique shop on Main Street deals in rare furniture from the 18th century.

• Deal in
English Meaning: Take part in commercial trading of a particular commodity.
Bangla Meaning: ব্যবসা/কারবার করা।
- He deals in writing materials.
----------------------
• অন্যদিকে, 
Deal out
English Meaning:
Bangla Meaning:(অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা।
- Could you deal out the money?
- The cards were fairly dealt.

Deal with somebody/at a placeঃ ব্যবসা/লেনদেন করা।
- He is a dishonest businessman, I do not deal with him.
- Do you deal at the shop?

• Deal with
(ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time. (
ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.
(৫) deal well/badly by somebody তার সঙ্গে ভালো/মন্দ ব্যবহার করা/আচরণ করা (সাধারণত passive) He’s been well dealt by me.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
Biography : Autobiography
  1. Testimony : Confession
  2. Mobile : Automobile
  3. Thesaurus : Rhyme
  4. Catalogue : Dates
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
Biography - জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখা।
Autobiography - আত্মজীবনী, আত্মচরিত।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ - 
ক)
- Testimony - প্রামাণিক সাক্ষ্য (আদালতে) কোনো কিছুর সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান।
- Confession - স্বীকারোক্তি; অপরাধ স্বীকার; নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করা।
খ) 
- Mobile - যা স্থানান্তরিত হতে পারে, চলমান, স্থিরভাবে এক জায়গায় থাকে না।
- Automobile - স্বয়ংচালিত যান: নিজের শক্তিতে চলে এমন গাড়ি, যেমন মোটর গাড়ি।
গ)
- Thesaurus - অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।
- Rhyme - অন্তমিলযুক্ত শব্দ
ঘ)
- Catalogue - সুবিন্যস্ত তালিকা।
- Dates - তারিখ।

• সম্পর্ক: সঠিক analogy টি হচ্ছে - Testimony : Confession.
- নিজের সম্পর্কে যে biography লেখা হয় তা হচ্ছে auytobiography.
- আর নিজের নিজের দোষ বা অপরাধ নিজেই স্বীকার করে যে Testimony দেওয়া হয় তা হচ্ছে Confession.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
The baby says, 'I am hungry'. (Make it indirect)
  1. The baby said that it was hungry
  2. The baby said that it is hungry.
  3. The baby says that it was hungry.
  4. The baby says that it is hungry.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ am এর পরিবর্তে was হবে।
- বাকি অংশ বসবে।

• যদি Reporting Verbটি Present বা Future tense এ থাকে, তাহলে Direct Speech কে Indirect করার সময় Verb এর কোন পরিবর্তন হয় না।
Example:
Direct: 'The farmer says, "I am busy."
Indirect: The farmer says that he is busy.

Direct: 'The farmer will say, "I am busy."
Indirect: The farmer will say that he is busy.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - The baby says that it is hungry.
১১.
A government in which all are equal and rule equally -
  1. Pantisocracy
  2. Meritocracy
  3. Theocracy
  4. Democracy
ব্যাখ্যা
• Pantisocracy
English meaning: A government in which all are equal and rule equally/ a form of utopian social organization in which all are equal in social position and responsibility.
Bangla Meaning: ইউটোপিয়ান ঘরানার সামাজিক সংগঠন, যেখানে সবাই সমান, পদ ও দায়িত্বও সমান; সমকক্ষ ব্যক্তিদের কল্পিত সমাজ:

Example: He had a old dream of pantisocracy.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
Meritocracy
English meaning: Government or the holding of power by people selected according to merit/ a society governed by people selected according to merit.
Bangla Meaning: যে সরকার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা উচ্চ ব্যবহারিক যোগ্যতা ও ধীসম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়।

Theocracy
English Meaning: A system of government in which priests rule in the name of God or a god.
Bangla Meaning:- ধর্মরাষ্ট্র; এমন রাষ্ট্র যেখানে সব আইনকে ঈশ্বরের আইন বলে ধরে নেওয়া হয়; পুরোহিতশাসিত; মোল্লাতান্ত্রিক রাষ্ট্র।

Democracy
English Meaning: A system of government by the whole population or all the eligible members of a state, typically through elected representatives.
Bangla Meaning: গণতন্ত্র; গণতান্ত্রিক দেশ; গণতান্ত্রিক সরকার/সমাজ।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
What is the adjective form of the word 'Circle'?
  1. Circle
  2. Circular
  3. Circulate
  4. Encircle
ব্যাখ্যা
• Circle (noun)
English Meaning: Acontinuous curved line, the points of which are always the same distance away from a fixed central point, or the area inside such a line:
Bangla Meaning: বৃত্ত; পরিধি; পরিধি রেখা।
- এর adjective হচ্ছে circular.

• Circular: [adjective]
English Meaning: shaped like a circle
Bangla Meaning: shaped like a circle.

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো:
• Circle like:
- Meaning: বৃত্তের মতো।

• Circulate: [verb]
- English meaning: to go around or through something, or to make something go around or through something.
- Bangla meaning: বৃত্তাকারে ক্রমাগত ঘোরা; এক স্থান থেকে অন্য স্থানে মুক্তভাবে চলাচল করা

• Encircle: [verb]
- Meaning: বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা

Source: Cambridge Dictionary and  Accessible Dictionary by Bangla Academy.
১৩.
"Alas! I have lost my wallet," he exclaimed.
  1. He exclaimed alas that he had lost his wallet.
  2. He exclaimed with sorrow that he had lost his wallet.
  3. He exclaimed that he lost his wallet.
  4. Exclaimed with grief he said that he had lost his wallet.
ব্যাখ্যা
• Exclamatory sentence এর ক্ষেত্রে, direct speech থেকে indirect speech করার নিয়ম:
- Direct speech দ্বারা আনন্দ বুঝালে Reporting verb পরিবর্তিত হয়ে "exclaimed/exclaimed with joy" আর দুঃখ বুঝালে "exclaimed/exclaimed with sorrow/ grief" হয়।
- Inverted comma উঠে that বসবে।
- reported speech এর Subject বসে।
- Reporting verb অনুযায়ী reported speech এর verb বসবে।
- very/great বসবে।
- adjective বসবে।
-  বাকি অংশ (যদি থাকে)।

•  Direct Narration এ reporting clause (he said, said he) ইত্যাদি, reported speech এর প্রথমে, মাঝখানে অথবা পিছনে থাকতে পারে।
- কিন্তু indirect speech এ reporting clause সব সময় বাক্যের প্রথমে বসাতে হয়।
- Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে Direct speech এ have আছে তাই indirect এ had হবে।
- যেহেতু সুঃখজনক ঘটনা তাই exclaimed/exclaimed with sorrow/ grief হবে।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর:
Direct Speech: "Alas! I have lost my wallet," he exclaimed.
Indirect Speech: He exclaimed with sorrow that he had lost his wallet.
১৪.
Every morning, I commute to work ________ my bike, enjoying the fresh air and avoiding the rush-hour traffic.
  1. on
  2. by
  3. in
  4. at
ব্যাখ্যা
• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে by বসে।
- কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
- ব্যতিক্রম- car, taxi এর পূর্বে determiner থাকলে in বসে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যে যেহেতু Bike এর পূর্বে my আছে, তাই শূন্যস্থানে on বসবে।
- Complete sentence: Every morning, I commute to work by my bike, enjoying the fresh air and avoiding the rush-hour traffic.
১৫.
What is the verb form of 'Length'?
  1. Lengthy
  2. Lengthen
  3. Length
  4. Enlength
ব্যাখ্যা
• Length (noun) এর verb form হলো lengthen.

Other forms:
- Length (noun) দৈর্ঘ্য।
- Lengthen (verb transitive), (verb intransitive) দীর্ঘ করা; প্রসারিত করা বা হওয়া; সময়ের স্থায়িত্ব বাড়ানো।
- Lengthwise, lengthways (adjective), (adverb) দৈর্ঘ্যবরাবর; লম্বালম্বি।
- Lengthy (adjective) সুদীর্ঘ, ক্লান্তিকরভাবে দীর্ঘস্থায়ী: a lengthy speech.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৬.
Identify the correct sentence.
  1. What is the time by your watch?
  2. What is the time at your watch?
  3. What is the time on your watch?
  4. What is the time in your watch?
ব্যাখ্যা
• Preposition 'by' এর অর্থ হলো according to.
- তোমার ঘড়িতে অর্থ বুঝাতে ‘by your watch’ phrase টি ব্যবহৃত হয়।
- অতএব, শূন্যস্থানে সঠিক উত্তর - What is the time by your watch?​
১৭.
The concert starts ___ the evening, but we're meeting for coffee____ 3 p.m.
  1. in, at
  2. in, on
  3. at, in
  4. at, at
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - in, at 
Complete meaning: The concert starts in the evening, but we're meeting for coffee at 3 p.m.

• Preposition নিয়মানুযায়ী,
- in + part of the day.

- দিনের বড় ভাগ যেমন - afternoon, morningh, evening ইত্যাদির পূর্বে সাধারণত in বসে।
- Example: 
- we will go to the park in the evening.

• at + clock time/ meal time.
- দিনের ছোট ভাগ যেমন - lunch, night, breakfast, dawn, dinner, supper ইত্যাদির পূর্বে সাধারণত at বসে।
- I usually start my days by doing yoga at dawn.