পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes২০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা – ১ টপিক - ১: বাংলা সাহিতের প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম, সাহিত্য বিষয়ক পত্রিকা ও সাময়িকী, কবি-সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি। [২০ নম্বর] টপিক - ২: বাস্তব সংখ্যা, শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা, অনুপাত-সমানুপাত। [২০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
নিচের কোন দুইজন লেখক ‘প্রগতি’ পত্রিকা সম্পাদনা করতেন?
  1. ক) বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত
  2. খ) বুদ্ধদেব বসু ও হরিশ্চন্দ্র মিত্র
  3. গ) বুদ্ধদেব বসু ও কালীপ্রসন্ন সিংহ
  4. ঘ) বুদ্ধদেব বসু ও জয়কালী বসু
ব্যাখ্যা
• ঢাকা থেকে ১৯২৭ সালে পত্রিকাটি প্রকাশিত হয়।
- এটি একটি মাসিক পত্রিকা ছিল।
- সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।
- সাহিত্যে আধুনিকতার বাতাসে ঢাকা যে পিছিয়ে ছিল না, ’প্রগতি’ পত্রিকাটির প্রকাশ তার প্রমাণ।

- কল্লোল, কালিকলম ও প্রগতি একই সঙ্গে উচ্চারিত হওয়ার যোগ্য তিনটি নাম।
- বাংলাদেশে আধুনিক সাহিত্যের বিকাশে পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
ড. সুকুমার সেন নিচের কোন মঙ্গলকাব্যেকে ‘উপকথা’ বলে আখ্যায়িত করেছেন?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) অন্নদামঙ্গল
  3. গ) ধর্মমঙ্গল
  4. ঘ) চন্ডীমঙ্গল
ব্যাখ্যা
• ড. সুকুমার সেন ধর্মমঙ্গল কাব্যকে ‘উপকথা’ বা ‘কেরামতি কাহিনি’ বলে উল্লেখ্য করেছেন।

• এছাড়া তিনি বলেন-
- বাংলা সাহিত্যে যদি মহাকাব্য বলিয়া যদি কিছু থাকে তবে তাহা ধর্মমঙ্গল ।
- ধর্মমঙ্গলের আদি কবি ময়ূর ভট্ট। 
- এই কাব্যে প্রায় বিশ জন কবি ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।
- ধর্মমঙ্গল  ধর্মঠাকুরের মাহাত্ম্যসূচক কাব্যধারা।
- ধর্মমঙ্গলের প্রচলিত কাহিনী লাউসেনের সংগ্রামী জীবনের কথা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
.
‘ফুল্লরার বারমাস্য’ কোন মঙ্গলকাব্যের অন্তর্গত গ্রন্থ?
  1. ক) ধর্মমঙ্গল
  2. খ) চন্ডীমঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) মনসামঙ্গল
ব্যাখ্যা
‘ফুল্লরার বারমাস্য’ হলো চন্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত।

- এখানে ‘ফুল্লরা’ হলো চণ্ডীমঙ্গলের অন্তর্গত একটি অন্যতম প্রধান নায়িকা চরিত্র।
- বারমাস্য বা বারোমাসী শব্দের অর্থ বারোমাস অর্থাৎ পুরো একটি বছরের বিবরণ।
- প্রাচীন বাংলা সাহিত্যের লৌকিক কাহিনি বর্ণানায় নায়ক-নায়িকাদের বারো মাসের সুখ-দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায়।
- এই কারণে এই ধরণের গ্রন্থকে বারমাস্য বা বারোমাসী বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
‘বিদ্যাসুন্দর’ গ্রন্থের রচয়িতা ছিলেন-
  1. ক) শাহ মুহম্মদ সগীর
  2. খ) সাবিরিদ খান
  3. গ) আলাওল
  4. ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা
•রোমান্টিক প্রণয়কাব্যের কবি সাবিরিদ খান এর বিখ্যাত রচনা ‘বিদ্যাসুন্দর’।

- তিনি ‘বিদ্যাসুন্দর’, ‘রসুল বিজয়’ ও ‘হানিফা-কয়রাপরী’ নামে তিনখানি আখ্যানমূলক কাব্য রচনা করেন। 
- কবি চট্টগ্রামের নানুপুরের অধিবাসী ছিলেন।
- বিদ্যাসুন্দর ও হানিফা-কয়রাপরী রোমান্সসূলভ প্রণয়কাব্য, রসুল বিজয় ইসলামের গৌরব-গাথা।
- তিনি আরব-ইরানের কাহিনী আমদানি করে ওই যুগে বাংলাদেশে মুসলিম সংস্কৃতির ভিত্তি রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘ক্রান্তি’ পত্রিকার প্রকাশক ছিলেন-
  1. ক) সোমেন চন্দ
  2. খ) শেখ আলিমুল্লাহ
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
বাংলাদেশে প্রগতিশীল আন্দোলনের প্রথম পর্যায়ের পত্রিকা ‘ক্রান্তি’।

- ‘ক্রান্তি’ পত্রিকার প্রকাশক ছিলেন সোমেন চন্দ।
- ‘ক্রান্তি’ পত্রিকাটি ১৯৪০ সালের শেষ দিকে প্রকাশিত হয়।
- ‘ক্রান্তির’ প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত।

•১৯৪৭-এর আগে হলেও এই পত্রিকার মাধ্যমেই তৎকালীন পূর্ব-বাংলা,পরে পূর্ব পাকিস্তানে প্রগতিশীল চিন্তাভাবনার বীজ অঙ্কুরিত ও পল্লবিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের আদিকবি ছিলেন-
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) মুক্তারাম সেন
  3. গ) মানিক দত্ত
  4. ঘ) ভারতচন্দ্র
ব্যাখ্যা
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের আদিকবি বলা হয় মানিক দত্ত কে।

মানিক দত্ত ছিলেন  চৈতন্যপূর্বযুগের কবি এবং মালদহের লোক ছিলেন বলে মনে করা হয় ।

- চন্ডীমঙ্গলের দুজন শ্রেষ্ঠ কবি হলেন দ্বিজ মাধব ও  মুকুন্দরাম।
- দুজনের কাব্যই বৈষ্ণব ভাবাদর্শ দ্বারা প্রভাবিত।

এছাড়া,
- মুকুন্দরাম সমগ্র মঙ্গলকাব্যধারার শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত।
- মুক্তারাম সেন চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি ছিলেন।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
চর্যাপদের পদগুলো মূলত একধরনের-
  1. ক) ছড়া
  2. খ) প্রাচীন মন্ত্র
  3. গ) গান
  4. ঘ) ধাঁধা
ব্যাখ্যা
•চর্যাপদের পদগুলো কে মূলত এক ধরণের গান হিসেবে পন্ডিতগণ আখ্যায়িত করেছেন।
- এই গানগুলো সাধারণত বৌদ্ধ সহজিয়াদের সাধনসংগীত হিসেবে বিবেচিত হতো।
- চর্যাতে মোট একান্নটি গান ছিল,তারমধ্যে ১১ নং পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি।

•আবার
- পুঁথির কয়েকটি পাতা নষ্ট হওয়ায় তিনটি সম্পূর্ণ (২৪,২৫, ও ৪৮ সংখ্যক) পদ এবং ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি।
- চর্যাপদের প্রাপ্ত পুঁথিটির লিপিকাল ১২ বা ১৪ থেকে ১৬শতকের মধ্যে বলে অনুমান করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
.
একটি ব্যাগ ও একটি বইয়ের মূল্য একত্রে ৫০০ টাকা। ব্যাগের মূল্য ৫% ও বইয়ের মূল্য ১০% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ব্যাগের মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ১০০ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগ ও একটি বইয়ের মূল্য একত্রে ৫০০ টাকা। ব্যাগের মূল্য ৫% ও বইয়ের মূল্য ১০% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ব্যাগের মূল্য কত?

সমাধান:
একটি ব্যাগ ও একটি বইয়ের মূল্য একত্রে ৫০০ টাকা।
ব্যাগের মূল্য ৫% ও বইয়ের মূল্য ১০% বৃদ্ধি পেলে,

∴ মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা ।

ধরি,
ব্যাগের মূল্য = ক টাকা।
বইয়ের মূল্য = (৫০০ - ক) টাকা ।

প্রশ্নমতে,
(ক এর ৫%) + {(৫০০ - ক) এর ১০%} = ৪৫
বা, (৫ক/১০০) + ১০(৫০০ - ক)/১০০ = ৪৫
বা, ৫ক + ১০(৫০০ - ক) = ৪৫০০
বা, ৫ক + ৫০০০ - ১০ক = ৪৫০০
বা, - ৫ক = - ৫০০
∴ ক = ১০০

∴ ব্যাগের মূল্য ১০০ টাকা
.
একই হার সুদে ৭০০ টাকার ৩ বছরের সুদ এবং ৯০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ২৮৫ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৭%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার সুদে ৭০০ টাকার ৩ বছরের সুদ এবং ৯০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ২৮৫ টাকা হলে সুদের হার কত? 

সমাধান: 
মনে করি, 
সুদের হার = ক 
৭০০ টাকার ৩ বছরের সুদ = (৭০০ × ৩ × ক) টাকা
= ২১০০ক টাকা

আবার, 
৯০০ টাকার ৪ বছরের সুদ = (৯০০ × ৪ × ক) টাকা
= ৩৬০০ক টাকা

প্রশ্নমতে,
২১০০ক + ৩৬০০ক = ২৮৫
বা, ৫৭০০ক = ২৮৫
বা, ক = (২৮৫ × ১০০/৫৭০০)%
∴ ক = ৫% 
∴ সুদের হার = ৫%
১০.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১৩০ টাকা
  3. গ) ১৫০ টাকা
  4. ঘ) ১৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান: 
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৫ × ৫০০)/১০০ টাকা = ৫৭৫ টাকা

ক্রয়মূল্য ১৫% কম হলে = {৫০০ - (৫০০ × ১৫)/১০০} টাকা = ৪২৫ টাকা

∴ মোট লাভ = (৫৭৫ - ৪২৫) টাকা = ১৫০ টাকা
১১.
এক ব্যক্তি একটি দ্রব্য ১১০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
  1. ক) ১১৪৮.৫০ টাকা
  2. খ) ১১২৮.৫০ টাকা
  3. গ) ১১৩৬ টাকা
  4. ঘ) ১১৩৮.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১১০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষবিক্রয় মূল্য কত ছিল?

সমাধান:
১৫% লাভে,
১০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য (১০০ + ১৫) = ১১৫ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১১০০)/১০০ টাকা
= ১২৬৫ টাকা।

আবার,
১০% ক্ষতিতে,
১০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা।
∴ ১ টাকার জিনিসের বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
∴ ১২৬৫ টাকার জিনিসের বিক্রয়মূল্য = (৯০ × ১২৬৫)/১০০
= ১১৩৮.৫০ টাকা।
১২.
দুটি সংখ্যার পার্থক্য 11 এবং তাদের যোগফলের এক-পঞ্চমাংশ 9 হলে সংখ্যা দুটি কত?
  1. ক) 29, 18
  2. খ) 27, 16
  3. গ) 28, 17
  4. ঘ) 30, 19
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার পার্থক্য 11 এবং তাদের যোগফলের এক-পঞ্চমাংশ 9 হলে সংখ্যা দুটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দুটি x ও y

১ম শর্তমতে,
x - y = 11 .................. (1)
২য় শর্তমতে,
(x + y) × 1/5 = 9
বা, x + y = 45 ................... (2)

(1) + (2) হতে পাই,
2x = 56
∴ x = 28

x এর মান (2) নং বসিয়ে পাই,
x + y = 45
বা, y = 45 - 28
∴ y = 17

∴ নির্ণেয় সংখ্যা দুটি 28, 17
১৩.
প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৯% জন্মগ্রহণ করে এবং ৫% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫২০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
  1. ক) ১২০০০ জন
  2. খ) ১৩০০০ জন
  3. গ) ১৪০০০ জন
  4. ঘ) ১২৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৯% জন্মগ্রহণ করে এবং ৫% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫২০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?

সমাধান: 
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৯ - ৫)% = ৪% 

৪ জন লোক বাড়লে শহরের লোকসংখ্যা = ১০০ জন 
১ জন লোক বাড়লে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন 
৫২০ জন লোক বাড়লে শহরের লোকসংখ্যা = (১০০ × ৫২০)/৪ জন 
= ১৩০০০ জন
১৪.
৩ : ৪ এবং ৬ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৬ : ১৪
  2. খ) ৯ : ১১
  3. গ) ৯ : ১৪
  4. ঘ) ২১ : ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৪ এবং ৬ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।  
৩ : ৪ এবং ৬ : ৭
সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৩ × ৬) : (৪ × ৭)
= ১৮ : ২৮
= ৯ : ১৪
১৫.
৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ক) ৩ টাকা
  2. খ) ১ টাকা
  3. গ) ২ টাকা
  4. ঘ) পার্থক্য নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ৬২৫,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
সুদ = Pnr = ৬২৫ × ২ × (৪/১০০) = ৫০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
সুদাসল = P(1 + r)n
= ৬২৫ × (১ + (৪/১০০))
= ৬২৫ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ৬৭৬ টাকা
∴ সুদ = ৬৭৬ - ৬২৫ = ৫১ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য = ৫১ - ৫০ = ১ টাকা।
১৬.
একটি পণ্য বিক্রয় করায় তা বিক্রয়মূল্যের ১/৪ ভাগ ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হয়? 
  1. ক) ১৫% 
  2. খ) ২০% 
  3. গ) ২৫% 
  4. ঘ) ৩০% 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করায় তা বিক্রয়মূল্যের ১/৪ ভাগ ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হয়? 

সমাধান: 
মনে করি, 
বিক্রয়মূল্য = ক টাকা 
ক্ষতি = ক/৪ টাকা 

∴ ক্রয়মূল্য = ক + (ক/৪) টাকা 
= (৪ক + ক)/৪ টাকা 
= ৫ক/৪ টাকা 

৫ক/৪ টাকায় ক্ষতি হয় ক/৪ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় (ক/৪)/(৫ক/৪) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় {(ক/৪) × ১০০}/(৫ক/৪) টাকা
= {(ক/৪) × ১০০} × (৪/৫ক)
= ২০%
১৭.
যদি x : y = y : z = 1.5 এবং z = 2 হয় তবে x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 3.5
  4. ঘ) 4.5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = y : z = 1.5 এবং z = 2 হয় তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
y : z = 1.5
⇒ y/z = 1.5
⇒ y/2 = 1.5
⇒ y = 1.5 × 2
∴ y = 3

আবার,
x : y = 1.5
⇒ x/y = 1.5
⇒ x/3 = 1.5
⇒ x = 1.5 × 3
∴ x = 4.5
১৮.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম দস্তা আছে?
  1. ক) ২১ গ্রাম
  2. খ) ১৮ গ্রাম
  3. গ) ৩০ গ্রাম
  4. ঘ) ১৯ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম দস্তা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬  [উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [উভয় রাশিকে ২ দিয়ে গুন করে]

∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯

৫৭ গ্রাম ওজনের গহনায় দস্তা আছে = ৫৭ গ্রাম এর ৬/১৯
= ১৮ গ্রাম
∴ অনুপাতে দস্তা আছে ১৮ গ্রাম।
১৯.
বার্ষিক মুনাফা ১২.১০% থেকে কমে ১০.৮৫% হওয়ায়  কৃষকের আয় ৩ বছরে ২১০ টাকা কমে গেছে। তার মূলধন কত টাকা?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৫২০০ টাকা
  3. গ) ৫৩০০ টাকা
  4. ঘ) ৫৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা ১২.১০% থেকে কমে ১০.৮৫% হওয়ায়  কৃষকের আয় ৩ বছরে ২১০ টাকা কমে গেছে। তার মূলধন কত টাকা?

সমাধান:
মুনাফার হারের পার্থক্য = (১২.১০ - ১০.৮৫)%
= ১.২৫%

৩ বছরের মুনাফা কমেছে = ২১০ টাকা
১ বছরের মুনাফা কমেছে = ২১০/৩ = ৭০ টাকা

ধরি,
মূলধন ১০০ টাকা

১.২৫ টাকা মুনাফা কমে যখন মূলধন = ১০০ টাকা।
∴ ১ টাকা মুনাফা কমে যখন মূলধন = ১০০/১.২৫ টাকা
∴ ৭০ টাকা মুনাফা কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১.২৫ টাকা
= ৫৬০০ টাকা।
২০.
১০% হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ক) ১১৫ টাকা
  2. খ) ১০৫ টাকা
  3. গ) ১২৫ টাকা
  4. ঘ) ৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ১০/১০০

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= ৫০০{১ + (১০/১০০)}
= ৫০০ × {(১১০/১০০) × (১১০/১০০)}
= ৫০০ × ১.১ × ১.১ 
= ৬০৫ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (৬০৫ - ৫০০) টাকা 
= ১০৫ টাকা।
২১.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ৫ বছর পূর্বে ছিল ৫ : ৩। ১২ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে?
  1. ক) ২৩ বছর
  2. খ) ২৪ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ২৬ বছর
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ৫ বছর পূর্বে ছিল ৫ : ৩। ১২ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে? 

সমাধান:
মনে করি,
৫ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৫x বছর
৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ৩x বছর

∴ পিতার বর্তমান বয়স (৫x + ৫) বছর 
পুত্রের বর্তমান বয়স (৩x + ৫) বছর।

প্রশ্নমতে,
(৫x + ৫) + (৩x + ৫) = ৭৪
বা, ৮x + ১০ = ৭৪
বা, ৮x = ৬৪
∴ x = ৮

∴ পিতার বর্তমান বয়স (৫ × ৮ + ৫) = ৪৫ বছর
এবং পুত্রের বর্তমান বয়স (৩ × ৮ + ৫) = ২৯ বছর

∴ ১২ বছর পর পিতা বয়স হবে = ৪৫ + ১২ বছর = ৫৭ বছর 
১২ বছর পর পুত্রের বয়স হবে =২৯ + ১২ বছর = ৪১ বছর 

১২ বছর পরে তাদের বয়সের পার্থক্য = ৫৭ - ৪১ = ১৬ বছর।

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।