পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

পরীক্ষাপ্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ২৪ বিগত ৬টি বিষয়ভিত্তিক পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫ · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
“সন্নিকৃষ্ট” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিকটবর্তী
  2. সংলগ্ন
  3. বিপ্রকৃষ্ট
  4. সংযুক্ত
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
ব্যাখ্যা

• ‘সন্নিকৃষ্ট’ শব্দের অর্থ হলো নিকটবর্তী, সমীপবর্তী বা খুব কাছাকাছি অবস্থিত।
-  ‘সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট। 

----------------------------
• কিছু বিপরীতার্থক শব্দযুগল:
- হর্ষ / হরিষ - বিষাদ, 
- সন্ধি - বিগ্রহ
- চপল - গম্ভীর
- অবমানিত - সম্মানিত
- প্রসন্ন - বিষণ্ণ
- সরল - গরল / কুটিল / জটিল
- অমৃত - গরল
- আবিষ্কার - অজ্ঞাত বস্তু
- আবির্ভাব - তিরোভাব
- জঙ্গম - স্থাবর
- নশ্বর - অবিনশ্বর
- সুন্দর - কুৎসিত
- আপদ - সম্পদ
- নির্মল - পঙ্কিল / মলিন
- প্রসারণ - সংকোচন
- ঐচ্ছিক - আবশ্যিক
- নৈসর্গিক - কৃত্রিম
- সচেষ্ট - নিশ্চেষ্ট
- গুপ্ত - প্রকাশ্য
- আগামীকাল - গতকাল
- আধুনিক - প্রাচীন
- আকাশ - পাতাল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
“সব শেয়ালের এক রা” বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. অপদার্থ ব্যক্তির সমাবেশ
  2. বিরোধ
  3. ঐকমত্য
  4. বিভাজন
সঠিক উত্তর:
ঐকমত্য
উত্তর
সঠিক উত্তর:
ঐকমত্য
ব্যাখ্যা

“সব শেয়ালের এক রা” বাগ্‌ধারাটির অর্থ হলো- ঐকমত্য। 
- অর্থাৎ, কোনো বিষয়ে সকলের একমত জ্ঞাপন করা। 
----------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া: প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা: বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

.
"ছাগলে বাঘে এক ঘাটে জল খায়" - বাক্যটিতে "ছাগলে বাঘে" কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্ম কারকে ৭মী
  2. করণ কারকে ৭মী
  3. কর্তা কারকে ৭মী
  4. সম্প্রদান কারকে  ৭মী
সঠিক উত্তর:
কর্তা কারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
কর্তা কারকে ৭মী
ব্যাখ্যা

• “ছাগলে বাঘে এক ঘাটে জল খায়” বাক্যে ‘ছাগলে বাঘে’ পদটি কর্তৃকারক বা ব্যতিহার কর্তার উদাহরণ।
- যেহেতু ছাগল ও বাঘ একত্রে জল খাওয়ার কাজ সম্পাদন করছে, তাই এ পদটি ব্যতিহার কর্তা হিসেবে চিহ্নিত।
- বিভক্তি: ‘ছাগল’ + এ এবং ‘বাঘ’ + এ, অর্থাৎ ‘এ’ বিভক্তি ব্যবহার করা হয়েছে, যা সপ্তমী বিভক্তির একটি উদাহরণ।
- সুতরাং, “ছাগলে বাঘে এক ঘাটে জল খায়”  বাক্যটিতে "ছাগলে বাঘে" কর্তা কারকে ৭মী বিভক্তি। 

• কর্তৃকারক:
- বাক্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃকারক বলে। 
- যিনি কাজটি করেন তিনি হলেন কর্তা বা কর্তৃকারক।
- উদাহরণ:
• "মুক্তা রান্না করছে" - এখানে 'মুক্তা' কাজটি করছে, তাই এটি কর্তৃকারক।
• "ছাত্রীরা মাঠে দৌড়াচ্ছে" - এখানে 'ছাত্রীরা' কাজটি করছে, তাই এটি কর্তৃকারক।
- ক্রিয়াপদকে "কে" বা "কারা" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
- উদাহরণ: 
• "কে রান্না করছে?" → উত্তর: "মুক্তা"।
• "কারা মাঠে দৌড়াচ্ছে?" → উত্তর: "ছাত্রীরা"।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ);
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

.
"ঘৃতান্ন" কোন সমাসের অন্তর্গত?
  1. সাধারণ কর্মধারয়
  2. মধ্যপদলোপী কর্মধারয়
  3. রূপক কর্মধারয়
  4. উপমান-কর্মধারয়
সঠিক উত্তর:
মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা

"ঘৃতান্ন" মধ্যপদলোপী কর্মধারয় সমাসের অন্তর্গত।
-------------------------------
কর্মধারয় সমাস:
- কর্মধারয় সমাস হলো এমন সমাস যেখানে বিশেষণ বা বিশেষণসমজাত পদ + বিশেষ্য বা বিশেষ্যসমজাত পদ মিলিত হয় এবং এতে দ্বিতীয় পদের অর্থ প্রধান থাকে।
- সাধারণত ব্যাসবাক্যে 'যে', 'যিনি', 'সদৃশ' ইত্যাদি শব্দ থাকে।
- উদাহরণ:
• নীল + পদ্ম = নীলপদ্ম,
• মহান + নবী = মহানবী,
• কাঁচা + মিঠা = কাঁচামিঠা।
- কর্মধারয় সমাসের প্রকারভেদ: মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস।
-----------------------------
মধ্যপদলোপী কর্মধারয়:
- মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই সমাস যেখানে মূল বাক্যের মধ্যপদ (মধ্যবর্তী শব্দ) বাদ দিয়ে একটি সমাসবদ্ধ পদ তৈরি করা হয়।
- পলান্ন' (মাংস মিশ্রিত অন্ন) হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস-এর একটি উদাহরণ, যেখানে ব্যাসবাক্যের ['পল (মাংস) মিশ্রিত অন্ন'] মাঝের পদ 'মিশ্রিত' লুপ্ত হয়েছে।
- অন্যান্য উদাহরণ:
• সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (এখানে 'চিহ্নিত' পদটি লোপ পেয়েছে)।
• সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা (এখানে 'বিষয়ক' পদটি লোপ পেয়েছে)।
• স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ (এখানে 'রক্ষার্থে' পদটি লোপ পেয়েছে)।
• জগৎ ঈশ্বর = জগদীশ্বর (এখানে 'ঈশ্বরের' পদটি লোপ পেয়েছে)।
• রাজার পুত্র = রাজপুত্র (এখানে 'পুত্র' পদটি লোপ পেয়েছে, যদিও এটি সাধারণত সম্বন্ধ পদে পড়ে, তবে উদাহরণে ব্যবহার করা হয়)।
• ঘৃতান্ন: ঘৃত মিশ্রিত অন্ন (মিশ্রিত পদ লুপ্ত)। 
• মৌমাছি: মৌ-আশ্রিত মাছি (এখানে 'আশ্রিত' পদটি লুপ্ত)।
• হাসিমুখ: হাসিমাখা মুখ (এখানে 'মাখা' পদটি লুপ্ত)।
• জ্যোৎস্নারাত: জ্যোৎস্না-সুবর্ণিত রাত (এখানে 'সুবর্ণিত' বা 'সুন্দর' পদটি লুপ্ত)।
-----------------------------------
অন্যদিকে,
রূপক কর্মধারয় সমাস-
- রূপক কর্মধারয় সমাস হলো এমন সমাস যেখানে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয়।
- এ সমাসে উপমেয় পদটি আগে এবং উপমান পদটি পরে বসে।
- এবং সমস্যমান পদে ‘রূপ’ শব্দটি যোগ করে মূল ব্যাসবাক্য তৈরি হয়।
- উদাহরণস্বরূপ,
• কালরাত্রি = কাল রূপ রাত্রি,

• উপমান-কর্মধারয় সমাস-
- উপমান-কর্মধারয় সমাস হলো বিশেষ্য ও বিশেষণ পদের মধ্যে গঠিত সমাস।
- এখানে উপমেয় (যার সাথে তুলনা করা হচ্ছে) এবং উপমান (যার সাথে তুলনা করা হচ্ছে) এর মধ্যে সরাসরি বা পরোক্ষ তুলনা করা হয় এবং একটি সাধারণ গুণের উল্লেখ থাকে।
- যেমন- অরুণরাঙা = অরুণের (সূর্য) ন্যায় রাঙা। 

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ);
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

.
“ডোল ভরা আশা, কুলো ভরা ছাই” প্রবাদটি কোন পরিস্থিতি নির্দেশ করে?
  1. অপ্রত্যাশিত বিপদ
  2. আশা অনেক কিন্তু ফল শূন্য
  3. কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি
  4. যেমন কাজ তেমন ফল 
সঠিক উত্তর:
আশা অনেক কিন্তু ফল শূন্য
উত্তর
সঠিক উত্তর:
আশা অনেক কিন্তু ফল শূন্য
ব্যাখ্যা

ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই = আশা অনেক কিন্তু ফল শূন্য। 
---------------------------------------- 
• গুরুত্বপূর্ণ প্রবাদ ও তাদের অর্থ:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ বা অকেজো।

- অতি ভক্তি চোরের লক্ষণ: বেশি ভক্তি দেখানোর পেছনে হীন উদ্দেশ্য থাকে।

- আপন গায়ে কুকুর রাজা: নিজের এলাকায় সবাই শক্তিশালী।

- ইচ্ছা থাকলে উপায় হয়: অদম্য ইচ্ছা থাকলে কাজ করা সম্ভব।

- উভয় সংকট: বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী।

- কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি: প্রয়োজনে তোষামোদ, পরে অবজ্ঞা।

- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস: শৈশবে না শেখালে বড় হয়ে শেখানো যায় না।

- কষ্ট বিনা কেষ্ট মেলে না: পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না।

- ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়: একবার ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে ভয় পায়।

- নুন আনতে পান্তা ফুরায়: চরম অভাব।

- বিনা মেঘে বজ্রপাত: অপ্রত্যাশিত বিপদ।

- শাক দিয়ে মাছ ঢাকা: কৌশলে কোনো বড় সত্য লুকানোর চেষ্টা।

- সাপও মরে, লাঠিও না ভাঙ্গে: নিজের ক্ষতি না করে কাজ হাসিল করা।

- হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল: বড় বড় লোক যেখানে ব্যর্থ, সেখানে ছোটদের অহংকার। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

.
Which of the following words changes in its plural form?
  1. Sheep
  2. Family
  3. Species
  4. Aircraft
সঠিক উত্তর:
Family
উত্তর
সঠিক উত্তর:
Family
ব্যাখ্যা

• Correct Answer: Family.

• Family (Noun)
English meaning: the basic unit in society traditionally consisting of two parents rearing their children.
Bangla Meaning: পরিবার; পরিজনবর্গ। 
Plural form: Families.

Other Options:
• "Sheep" - (ভেড়া) এর singular এবং plural একই-one sheep, many sheep.
• "Species" - (প্রজাতি) এর singular এবং plural একই- one species, many species.
• "Aircraft" - (সকল প্রকার উড়ো জাহাজ) এর singular এবং plural একই- one aircraft, many aircraft.

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

.
The masculine form of 'Goose' is-
  1. Gander
  2. Drake
  3. Doe
  4. Gosling
সঠিক উত্তর:
Gander
উত্তর
সঠিক উত্তর:
Gander
ব্যাখ্যা

• The masculine form of 'Goose' is Gander.

• Goose (Noun)
- English Meaning: a female goose as distinguished from a gander.
- Bangla Meaning: রাজহংসী।

- Masculine gender: Gander (পুরুষ হাঁস)।

Other Options:
• Drake : পুরুষ পাতিহাঁস, Feminine : Duck (পাতিহাঁস)।
• Doe : স্ত্রী হরিণ, Masculine : Buck (পুরুষ হরিণ)।
• Gosling : হংসছানা, refers to a young goose.
 
Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

.
Choose the correct spelling-
  1. Harrasment
  2. Haraissment
  3. Harasment
  4. Harassment
সঠিক উত্তর:
Harassment
উত্তর
সঠিক উত্তর:
Harassment
ব্যাখ্যা

• Harassment (noun)
- English Meaning: the act or an instance of harassing.
- Bangla Meaning: হয়রানি; উৎপীড়ন।

Other Options:
- They face daily harassment and assault on the streets.
- Some victims of harassment fear losing their jobs if they come forward.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

.
Rina succeeded _____ winning the competition.
  1. of
  2. in
  3. to
  4. with
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা

• Complete sentence: Rina succeeded in winning the competition.
- Bangla meaning: রিনা প্রতিযোগিতায় জিতে সফল হয়েছে।

• Succeed in sth/doing sth
- English Meaning: if you succeed, you achieve something that you have been trying to do or get, and if a plan or a piece of work succeeds, it has the results that you wanted.
- Bangla Meaning: succeed (in) সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা।

- অর্থাৎ, কোনো কিছুতে সফল/কৃতকার্য হওয়া বুঝাতে 'Succeed in' ব্যবহৃত হয়। 

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.

১০.
The idiom "gone to the dogs" in the sentence means:
"After the new management took over, the library has really gone to the dogs."
  1. Become famous
  2. Be blamed
  3. Become ruined
  4. Changed for the better
সঠিক উত্তর:
Become ruined
উত্তর
সঠিক উত্তর:
Become ruined
ব্যাখ্যা

• Correct Answer: গ) Become ruined.

Go to the dogs (idiomatic phrase):
English Meaning: to become ruined : to change to a much worse condition.
Bangla Meaning: গোল্লায় যাওয়া; কোনো কিছু স্বাভাবিকের চেয়ে খারাপ অবস্থায় পড়া।

Example sentence:
- After the new management took over, the library has really gone to the dogs.
- Bangla Meaning: নতুন ব্যবস্থাপনাটি নেওয়ার পরে, লাইব্রেরিটি সত্যিই গোল্লায় গেছে।
 
Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

১১.
কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না?
  1. পরিবহন
  2. বিকিরণ
  3. পরিচলন
  4. বাষ্পীভবন
সঠিক উত্তর:
বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
বিকিরণ
ব্যাখ্যা

• বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসা।

• তাপ সঞ্চালন:
- তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে।
তাপ সঞ্চালন তিনভাবে হয়।
- যথা—পরিবহন, পরিচলন, বিকিরণ।

• তাপ বিকিরণ:
- পৃথিবীতে সূর্যই তাপের মূল উৎস।
- সূর্য আর পৃথিবীর মাঝখানে প্রায় সবটুকুই ফাঁকা, কোনো বায়বীয় পদার্থও নেই।
- সূর্য থেকে তাপ আসে বিকিরণের মাধ্যমে, যেখানে কোনো জড় মাধ্যম নেই, সেখানে তাপ বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয়।
- আলো এক রকমের তরঙ্গ, যা কোনো মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে।
- বিকিরণের সময় তাপ আলো বা বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গাকারে সঞ্চালিত হয়।
- মাধ্যম থাকুক বা না থাকুক, উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত করে।

• বিকিরক ও শোষক:
- কোনো পদার্থ তাপ বিকিরণ করলে তাকে বিকিরক বলে।
- কোনো পদার্থ তাপ শোষণ করলে তাকে শোষক বলে।
- কোনো পদার্থ তার তাপমাত্রার জন্য তাপ বিকিরণ বা শোষণ করলে তাকে তাপীয় বিকিরণ (Thermal radiation) বা তাপীয় শোষণ বলে।
- বিজ্ঞানীরা দেখেছেন, কোনো পদার্থ ভালো তাপ বিকিরক হলে সেটি ভালো তাপ শোষকও হয়।
- তা না হলে একটি বিকিরক ক্রমাগত বেশি পরিমাণ তাপ বিকিরণ করে ক্রমশ শীতল হবে এবং একটি শোষক ক্রমাগত বেশি তাপ শোষণ করে ক্রমশ উত্তপ্ত হবে।

• অন্যান্য অপশন:
- পরিবহন → কঠিন পদার্থে অণুর কম্পনের মাধ্যমে তাপ সঞ্চালন হয়।
- পরিচলন → তরল বা বায়বীয় মাধ্যমে কণার সঞ্চালনের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়।
- বাষ্পীভবন → তরল থেকে গ্যাসে রূপান্তরের প্রক্রিয়া, এটি তাপ সঞ্চালনের পদ্ধতি নয়।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

১২.
যে তরঙ্গ মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কী বলা হয়?
  1. অনুপ্রস্থ তরঙ্গ
  2. অনুদৈর্ঘ্য তরঙ্গ
  3. যান্ত্রিক তরঙ্গ
  4. তড়িৎচুম্বকীয় তরঙ্গ
সঠিক উত্তর:
অনুপ্রস্থ তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অনুপ্রস্থ তরঙ্গ
ব্যাখ্যা

• অনুপ্রস্থ তরঙ্গ হলো সেই তরঙ্গ যা মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়।

• তরঙ্গের প্রকারভেদ:
- যে তরঙ্গ সঞ্চারণের জন্য জড় মাধ্যম প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
- যে তরঙ্গ সঞ্চারণের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না তাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে।
- মাধ্যমের কণাগুলোর স্পন্দনের ফলে যে যান্ত্রিক তরঙ্গ সৃষ্টি হয় তা দুই ধরনের। যথা—অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ।

• অনুপ্রস্থ তরঙ্গ (Transverse wave):
- পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হলে পানির কণাগুলো সাম্য অবস্থান থেকে উপর-নিচে ওঠা-নামা করে। কিন্তু তরঙ্গ পানির পৃষ্ঠ বরাবর সামনে অগ্রসর হয়।
- অর্থাৎ, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এ তরঙ্গকে আড় তরঙ্গও বলা হয়।
- যেমন—আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ।

• অনুদৈর্ঘ্য তরঙ্গ (Longitudinal wave):
- অনুদৈর্ঘ্য তরঙ্গে মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সমান্তরালে আন্দোলিত হয়, কিন্তু নিজ অবস্থান পরিবর্তন করে না।
- নমনীয় স্প্রিংয়ে মৃদু আঘাত করলে সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ সৃষ্টি হয়।
- এ তরঙ্গে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদ থাকে না।
- বরং সংকোচন ও প্রসারণের পর্যায়ক্রমিক বিন্যাস থাকে।

• অন্যান্য অপশন:
- অনুদৈর্ঘ্য তরঙ্গ → কণার কম্পন ও তরঙ্গের অগ্রসর হওয়ার দিক সমান্তরাল।
- যান্ত্রিক তরঙ্গ → সঞ্চারণের জন্য জড় মাধ্যম প্রয়োজন হয়।
- তড়িৎচুম্বকীয় তরঙ্গ → সঞ্চারণের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
লোহা, কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে কোন সংকর ধাতু প্রস্তুত করা হয়?
  1. পিতল
  2. কাঁসা
  3. ডুরালুমিন
  4. মরিচাবিহীন ইস্পাত
সঠিক উত্তর:
মরিচাবিহীন ইস্পাত
উত্তর
সঠিক উত্তর:
মরিচাবিহীন ইস্পাত
ব্যাখ্যা

• মরিচাবিহীন ইস্পাত লোহা, কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে প্রস্তুত করা হয় এবং এটি মরিচা প্রতিরোধী ও অধিক টেকসই।

• সংকর ধাতু:
- একাধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলা হয়।
- একাধিক ধাতুকে গলিত অবস্থায় মিশ্রিত করে সংকর ধাতু তৈরি করা হয়।
- সাধারণ বিশুদ্ধ ধাতুর অপেক্ষা সংকর ধাতু বেশি ব্যবহার উপযোগী হয়।
- যেমন—বিশুদ্ধ স্বর্ণ নরম হওয়ায় গহনা তৈরির উপযোগী নয়, তাই স্বর্ণের সাথে সামান্য পরিমাণ রূপা মিশিয়ে গহনা তৈরি করা হয়।
- আবার লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচাবিহীন স্টিল প্রস্তুত করা হয়, যা লোহার তুলনায় অধিক শক্ত ও টেকসই।

• উল্লেখযোগ্য সংকর ধাতু ও ব্যবহার:
- ইস্পাত → লোহা ৯৯%, কার্বন ১%; ব্যবহার—যানবাহনের যন্ত্রাংশ ও ইঞ্জিন, ছুরি, কাঁচি, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি।
- মরিচাবিহীন ইস্পাত → লোহা ৭৪%, ক্রোমিয়াম ১৮%, নিকেল ৮%; ব্যবহার—যন্ত্রাংশ ও ইঞ্জিন, ছুরি, কাঁচি, অস্ত্রোপচারের যন্ত্রপাতি ইত্যাদি।
- পিতল (ব্রাস) → তামা ৬৫%, জিঙ্ক ৩৫%; ব্যবহার—অলংকার, বৈদ্যুতিক সুইচ, দরজার হাতল, পাত্র ইত্যাদি।
- কাঁসা (ব্রোঞ্জ) → তামা ৯০%, টিন ১০%; ব্যবহার—যন্ত্রাংশ, ঘণ্টা, তৈজসপত্র ইত্যাদি।
- ডুরালুমিন → অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও লোহা ১%; ব্যবহার—উড়োজাহাজের কাঠামো, বাইসাইকেলের যন্ত্রাংশ ইত্যাদি।
- স্বর্ণ → ২৪ ক্যারেটে ১০০% স্বর্ণ; ২১ ক্যারেটে ৮৭.৫% স্বর্ণ ও ১২.৫% অন্যান্য ধাতু; ২২ ক্যারেটে ৯১.৬৭% স্বর্ণ ও ৮.৩৩% অন্যান্য ধাতু; ব্যবহার—অলংকার প্রস্তুতিতে।

• অন্যান্য অপশন:
- পিতল → তামা ও জিঙ্কের সংকর ধাতু।
- কাঁসা → তামা ও টিনের সংকর ধাতু।
- ডুরালুমিন → অ্যালুমিনিয়ামভিত্তিক সংকর ধাতু, উড়োজাহাজ নির্মাণে ব্যবহৃত।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
বলকে ভেক্টর রাশি বলা হয় কেন?
  1. এটি কেবল মানযুক্ত
  2. এটি কেবল দিকযুক্ত
  3. এটির মান ও দিক উভয়ই আছে
  4. এটি জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল
সঠিক উত্তর:
এটির মান ও দিক উভয়ই আছে
উত্তর
সঠিক উত্তর:
এটির মান ও দিক উভয়ই আছে
ব্যাখ্যা

• বল একটি ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক উভয়ই আছে।

• বল:
- যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থায় পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে।
- যে বল বস্তুকে গতিশীল করে বা গতি বাড়িয়ে দেয় তাকে ত্বরণ সৃষ্টিকারী বল বলে।
- যে বল গতিশীল বস্তুকে থামিয়ে দেয় বা বেগ কমিয়ে দেয় তাকে মন্দন সৃষ্টিকারী বল বলে।
- কোনো বস্তুকে ঠেলতে বা টানতে হলে প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন, তাই এই বলকে স্পর্শ বল বলে।
- যেমন—ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল, টান বল ইত্যাদি।
- দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, এটি অস্পর্শ বল।
- পৃথিবী তার পৃষ্ঠস্থ ও নিকটস্থ সকল বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এ আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ বা মহাকর্ষ বল।

• বলের কিছু বৈশিষ্ট্য:
- বল প্রয়োগে কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় বা হওয়ার প্রবণতা তৈরি হয়।
- বল সর্বদা জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল থাকে, অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীত দিকে আরেকটি বল ক্রিয়া করে, একে মিথস্ক্রিয়া বলে।
- যেমন—দড়িতে বেঁধে টানলে প্রযুক্ত বলের বিপরীত দিকে দড়িতে টান বল ক্রিয়া করে।
- বল বস্তুর বেগের পরিবর্তন ঘটায়, ফলে ত্বরণ বা মন্দন হয়।
- বল বস্তুকে বিকৃত করতে পারে বা ভৌত ধর্মের পরিবর্তন করতে পারে।
- বল একটি ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক উভয়ই আছে।

• অন্যান্য অপশন:
- এটি কেবল মানযুক্ত → স্কেলার রাশির বৈশিষ্ট্য।
- এটি জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল → বলের একটি বৈশিষ্ট্য, কিন্তু ভেক্টর হওয়ার কারণ নয়।

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
No other animal is as ferocious as the tiger. (make it comparative)
  1. The tiger is more ferocious than most other animals.
  2. The tiger is more ferocious than any other animal.
  3. The tiger is most ferocious than any other animal.
  4. The tiger is most ferocious than most other animals.
সঠিক উত্তর:
The tiger is more ferocious than any other animal.
উত্তর
সঠিক উত্তর:
The tiger is more ferocious than any other animal.
ব্যাখ্যা

Positive: No other animal is as ferocious as the tiger.
Comparative: The tiger is more ferocious than any other animal.

- প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি Positive Degree-তে আছে। "No other" যুক্ত Positive Degree  কে Comparative Degree তে পরিবর্তনের নিয়ম নিম্নরূপ।
- No other যুক্ত Positive Degree  কে Comparative Degree তে পরিবর্তনের নিয়ম:
- শেষের subject প্রথমে,
- এরপর verb,
- adjective এর comparative form বসাতে হয়,
- than any other,
- no other এর পরের অংশ।

Other options:
ক) The tiger is more ferocious than most other animals.
- এটি ভুল কারন No other যুক্ত Positive Degree  কে Comparative Degree তে পরিবর্তনের ক্ষেত্রে "than any other" ব্যবহার করতে হয়।

গ) The tiger is most ferocious than any other animal.
- No other যুক্ত Positive Degree  কে Comparative Degree তে পরিবর্তনের ক্ষেত্রে "adjective" এর comparative form বসাতে হয়।

ঘ) The tiger is most ferocious than most other animals.
- No other যুক্ত Positive Degree  কে Comparative Degree তে পরিবর্তনের ক্ষেত্রে "adjective" এর comparative form বসাতে হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
A person who draws maps is a-
  1. Cobbler
  2. Cartographer
  3. Plumber
  4. Stenographer
সঠিক উত্তর:
Cartographer
উত্তর
সঠিক উত্তর:
Cartographer
ব্যাখ্যা

Correct answer: Cartographer.

Cartographer (noun)
- English meaning: someone who makes or draws maps.
- Bangla meaning: মানচিত্রকর।

Other options:
ক) Cobbler
- English meaning: a person who repairs or mends shoes.
- Bangla meaning: মুচি।

গ) Plumber
- English meaning: One who mends water pipes.
- Bangla meaning: জলের কল, চৌবাচ্চা ইত্যাদি স্থাপন ও সংস্কারের কাজে দক্ষ শ্রমিক; পানির মিস্ত্রি।

ঘ) Stenographer
- English meaning: someone who types and does shorthand as the main part of their job.
- Bangla meaning: সাঁটলিপিকার।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১৭.
I _________ seen my neighbors recently. (Fill in the gap)
  1. hadn't
  2. haven't
  3. shall have not
  4. hasn't
সঠিক উত্তর:
haven't
উত্তর
সঠিক উত্তর:
haven't
ব্যাখ্যা

Correct answer: haven't.
Complete sentence: I haven't seen my neighbors recently. 
- বাক্যটিতে "recently" শব্দটি রয়েছে। বাক্যে recently, just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি থাকলে সেটি Present Perfect Tense হয়।

• Present perfect sentence:
- কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
- Tense indicator হিসেবে sentence-এ just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি adverb থাকে।
- Structure: Subject + has/have + V3 + extension.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৮.
Long live the Republic! (Identify the sentence type)
  1. Imperative sentence
  2. Optative sentence
  3. Assertive sentence
  4. Interrogative sentence
সঠিক উত্তর:
Optative sentence
উত্তর
সঠিক উত্তর:
Optative sentence
ব্যাখ্যা

Correct answer: Optative Sentence.
- এখানে Long live the Republic! বা "প্রজাতন্ত্র" চিরজীবী হোক"। উক্ত বাক্য দ্বারা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে। তাই এটি Optative Sentence.

• Optative Sentence:
- যে Sentence বা বাক্য দ্বারা মনের কোনো ইচ্ছা (Wish), আকাঙ্ক্ষা (Desire) কিংবা প্রার্থনা (Prayer) প্রকাশ করা হয়, তাকে Optative Sentence (ইচ্ছাসূচক বাক্য) বলা হয়।
- Sentence এর প্রথমে May/ Wish verb টি বসে।
- যার জন্য কামনা করা হয় তার Noun বা Pronoun form বসে।
- যে কাজটি করা হবে বলে কামনা করা হচ্ছে (bare infinitive: s/ es/ ing/ ed ছাড়া) বসে।
- প্রয়োজনীয় Word যুক্ত করে Sentence শেষ করা। 
- অনেক সময় May / Wish উহ্য থাকে।
- Example: Long live the president.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৯.
Choose the correct spelling-
  1. Inoculate
  2. Innoculate
  3. Innocculate
  4. Inocculate
সঠিক উত্তর:
Inoculate
উত্তর
সঠিক উত্তর:
Inoculate
ব্যাখ্যা

Correct answer: inoculate.

Inoculate (verb)
- English meaning: to give a weak form of a disease to a person or animal, usually by injection, as a protection against that disease.
- Bangla meaning: টিকা দেওয়া।

Example sentence:
1. Doctors need to inoculate the children before they start school in the autumn.
2. It is essential to inoculate your pets against rabies.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২০.
কোনো সংখ্যার ৩৬% এর সাথে ৪৮ যোগ করলে যোগফল সেই সংখ্যার সমান হয়। সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৫০
  3. ৯০
  4. ৭৫
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ৩৬% এর সাথে ৪৮ যোগ করলে যোগফল সেই সংখ্যার সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
 x × ৩৬% + ৪৮ = x
⇒ x - (৩৬x/১০০) = ৪৮
⇒ x - (৯x/২৫) = ৪৮
⇒ (২৫x - ৯x)/২৫ = ৪৮
⇒ ১৬x = ৪৮ × ২৫
⇒ x = (৪৮ × ২৫)/১৬
∴ x = ৭৫

২১.
কলার দাম (৫০/৩)% কমে যাওয়ায় ৭৫ টাকায় আগের চেয়ে ৫টি কলা বেশি পাওয়া গেল। প্রতি ডজন কলার বর্তমান দাম কত?
  1. ২০ টাকা
  2. ২৫ টাকা
  3. ৩০ টাকা
  4. ৪০ টাকা
সঠিক উত্তর:
৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কলার দাম (৫০/৩)% কমে যাওয়ায় ৭৫ টাকায় আগের চেয়ে ৫টি কলা বেশি পাওয়া গেল। প্রতি ডজন কলার বর্তমান দাম কত?

সমাধান:
কলার দাম ১০০ টাকায় কমে ৫০/৩ টাকা
∴ কলার দাম ১ টাকায় কমে ৫০/(৩ × ১০০) টাকা
∴ কলার দাম ৭৫ টাকায় কমে (৫০ × ৭৫)/(৩ × ১০০) টাকা = ২৫/২ টাকা

অর্থাৎ,
৫টি কলার বর্তমান মূল্য ২৫/২ টাকা
∴ ১টি কলার বর্তমান মূল্য ২৫/(২ × ৫) টাকা
∴ ১২ টি কলার বর্তমান মূল্য (২৫ × ১২)/(২ × ৫) টাকা = ৩০ টাকা 

২২.
দুটি নল দ্বারা একটি ট্যাংক যথাক্রমে ২০ ও ২২ মিনিটে পানি পূর্ণ করা হয়। নল দুটি একত্রে খোলা রাখলে ট্যাংকটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
  1. ৮ মিনিট (প্রায়)
  2. ১০.৫ মিনিট (প্রায়)
  3. ১১.৫ মিনিট (প্রায়)
  4. ১২ মিনিট (প্রায়)
সঠিক উত্তর:
১০.৫ মিনিট (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
১০.৫ মিনিট (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি ট্যাংক যথাক্রমে ২০ ও ২২ মিনিটে পানি পূর্ণ করা হয়। নল দুটি একত্রে খোলা রাখলে ট্যাংকটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১/২০ অংশ

২য় নল দ্বারা,
২২ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১/২২ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২০) + (১/২২) অংশ
= (১১ + ১০)/২২০ অংশ
= ২১/২২০ অংশ

দুইটি নল দ্বারা,
২১/২২০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ পূর্ণ হয় = ২২০/২১ মিনিটে
= ১০.৪৭৬ মিনিটে
≈ ১০.৫ মিনিট (প্রায়)

২৩.
একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৯৬০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১০০৮ টাকা হলে, মুনাফার হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ৪%
  4. ৮%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৯৬০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১০০৮ টাকা হলে, মুনাফার হার কত?

সমাধান:
মনেকরি,
মুনাফার হার = r%

প্রশ্নমতে,
P(১ + r/১০০) = ৯৬০ ............(১)
P(১ + r/১০০) = ১০০৮ ..........(২)

(২) ÷ (১) ⇒
(1 + r/১০০) = ১০০৮/৯৬০
⇒ r/১০০ = (১০০৮/৯৬০) - ১
⇒ r/১০০ = (১০০৮ - ৯৬০)/৯৬০
⇒ r/১০০ = ৪৮/৯৬০
⇒ r/১০০ = ১/২০
⇒ r = ১০০/২০
∴ r = ৫

∴ মুনাফা হার ৫%

২৪.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ১৫ দিনে
  2. ২০ দিনে
  3. ৩০ দিনে
  4. ৬০ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১০ দিনে করতে পারে ১ টি কাজ 
∴ ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১০ অংশ 

ক একা ১৫ দিনে করতে পারে ১ টি কাজ
∴ ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/১৫ অংশ

∴ খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১০ - ১/১৫) অংশ
= (৩ - ২)/৩০ অংশ 
= ১/৩০ অংশ 

খ একা ১/৩০ অংশ কাজ করতে পারে ১ দিনে 
∴ খ একা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে ৩০ দিনে

২৫.
৩ - [৮ - {৫ + (- ৪ + ৭ - ৬)}]-এর মান কত?
  1. - ৫
  2. - ৩
সঠিক উত্তর:
- ৩
উত্তর
সঠিক উত্তর:
- ৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ - [৮ - {৫ + (- ৪ + ৭ - ৬)}]-এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
৩ - [৮ - {৫ + (- ৪ + ৭ - ৬)}]
= ৩ - [৮ - {৫ + (- ৩)}]
= ৩ - [৮ - {২}]
= ৩ - [৬]
= - ৩

২৬.
কোন কলেজের একটি শ্রেণিকক্ষে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ৩ : ৫ । যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৪ জন কর্মচারীসহ মোট ১৪৪ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা কতজন?
  1. ৪৮
  2. ৮০
  3. ৯৬
  4. ১২৪
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন কলেজের একটি শ্রেণিকক্ষে ছাত্র ও ছাত্রীদের অনুপাত ৩ : ৫ । যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৪ জন কর্মচারীসহ মোট ১৪৪ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা কতজন?

সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাতের যোগফল = ৩ + ৫
= ৮

শ্রেণিকক্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১৪৪ - (২ + ১৪) জন
= ১২৮ জন।

∴ শ্রেণিকক্ষে ছাত্রীর সংখ্যা = ১২৮ × (৫/৮) জন
= ৮০ জন।

২৭.
একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?
  1. ৪ মিনিট ১০ সেকেন্ড
  2. ২ মিনিট ০৫ সেকেন্ড
  3. ১ মিনিট ৪০ সেকেন্ড
  4. ৩ মিনিট ২৫ সেকেন্ড
সঠিক উত্তর:
৪ মিনিট ১০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪ মিনিট ১০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
গতিবেগ = ১০ মিটার/সেকেন্ড
দূরত্ব = ২.৫ কি.মি. = (২.৫ × ১০০০) মিটার = ২৫০০ মিটার

∴ গতিবেগ = দূরত্ব/সময়
বা, সময় = দূরত্ব/গতিবেগ = (২৫০০/১০) সেকেন্ড = ২৫০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট

এখন,
২৫০ সেকেন্ড = ৪ মিনিট + ১০ সেকেন্ড

অর্থাৎ, দৌড় সম্পূর্ণ করতে তার ৪ মিনিট ১০ সেকেন্ড সময় লাগবে।

২৮.
বর্তমানে বাবার বয়স মেয়ের বয়সের ৩ গুণ। ১০ বছর পর বাবার বয়স মেয়ের বয়সের ২ গুণ হবে। মেয়ের বর্তমান বয়স কত?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১২ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বর্তমানে বাবার বয়স মেয়ের বয়সের ৩ গুণ। ১০ বছর পর বাবার বয়স মেয়ের বয়সের ২ গুণ হবে। মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, মেয়ের বর্তমান বয়স = ক বছর
তাহলে, বাবার বর্তমান বয়স = ৩ক বছর

এখন,
১০ বছর পর,
মেয়ের বয়স = ক + ১০ বছর
বাবার বয়স = ৩ক + ১০ বছর

প্রশ্নমতে,
৩ক + ১০ = ২(ক + ১০)
⇒ ৩ক + ১০ = ২ক + ২০
⇒ ৩ক - ২ক = ২০ - ১০
⇒ ক = ১০

সুতরাং, মেয়ের বর্তমান বয়স ১০ বছর।