পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। সোর্স: যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশের বাজেট সাধারণত কার্যকর হয়-
  1. ক) ৩০ জুন
  2. খ) ৩০ জুলাই
  3. গ) ১ জুন
  4. ঘ) ১ জুলাই
ব্যাখ্যা

২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা ৩ জুন ২০২১ এবং বাজেট পাশ ৩০ জুন ২০২১।
- বাজেট কার্যকর হয় ১ জুলাই ২০২১।
- বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
- বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা (জিডিপির ১৭.৫%)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
- মাথাপিছু জাতীয় আয় ২৪৬২ মার্কিন ডলার।
- দরিদ্র জনসংখ্যার হার ২০.৫%।
- অতি দরিদ্র জনসংখ্যার হার ১০.৫%।
- মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ ভাগ।

উৎস: জাতীয় বাজেট, ২০২১-২২ অর্থবছর।

.
প্রথম 'Poverty Reduction Strategy Papers' গ্রহণ করা হয়-
  1. ক) ২০১১ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০৯ সালে
ব্যাখ্যা

- 'PRSP' এর পূর্ণরূপ Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র)।
- আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

উৎস: IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।

.
‘ব্যাংক রেট’ বলতে বুঝায়-
  1. ক) বাণিজ্যিক ব্যাংকের রেট
  2. খ) বিনিয়োগ রেট
  3. গ) বিশেষায়িত ব্যাংকের রেট
  4. ঘ) কেন্দ্রীয় ব্যাংকের রেট
ব্যাখ্যা

- কেন্দ্রীয় ব্যাংকের রেটকে ব্যাংক রেট বলা হয়।
- কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংককে এই রেটে টাকা সাপ্লাই দিয়ে থাকে।
- - বর্তমানে বাংলাদেশে ব্যাংক রেট হচ্ছে ৪%।

উৎস: বাজেট, ২০২১-২২ অর্থবছর ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

.
ই-টিআইএন বলতে বুঝায়-
  1. ক) নাবিকদের পরিচিতি নাম্বার
  2. খ) বিদেশি রাষ্ট্রদূতদের পরিচিতি নাম্বার
  3. গ) পুলিসের পরিচিতি নাম্বার
  4. ঘ) করদাতাদের পরিচিতি নাম্বার
ব্যাখ্যা

- টিআইএন (TIN এর পূর্ণরূপ Taxpayers Identification Number) হচ্ছে করদাতা সনাক্তকরণ নাম্বার।
- এটি ১৯৯৩ সালে থেকে প্রবর্তন করা হয়।

উৎস: এন.বি.এর ওয়েবসাইট

.
'Excise Duty' এর পরিভাষা-
  1. ক) অতিরিক্ত কর
  2. খ) অতিরিক্ত দায়িত্ব
  3. গ) সম্পূরক শুল্ক
  4. ঘ) আবগারি শুল্ক
ব্যাখ্যা

- 'Excise Duty' এর পরিভাষা আবগারি শুল্ক।
- দেশের অভ্যন্তরের উৎপাদিত ও ব্যবহৃত বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত করকে আবগারি কর বা শুল্ক বলে।
- Supplement Duties এর পরিভাষা সম্পূরক শুল্ক।

উৎস: প্রশাসনিক পরিভাষা অভিধান

.
রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা-
  1. ক) জয়পুরহাট
  2. খ) হবিগঞ্জ
  3. গ) রাজশাহী
  4. ঘ) নওগাঁ
ব্যাখ্যা

কৃষি সমীক্ষা, ২০২০ অনুসারে,
- রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
- মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
- আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।

.
এখন পর্যন্ত বাংলাদেশ কয়টি জাতীয় জনসংখ্যা নীতি গ্রহণ করেছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা

- এখন পর্যন্ত বাংলাদেশ ২টি জাতীয় জনসংখ্যা নীতি গ্রহণ করেছে।
- প্রথম জনসংখ্যা নীতির রূপরেখা প্রণীত হয় ১৯৭৬ সালে।
- প্রথম জনসংখ্যা নীতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায় ২০০৪ সালে।
- দ্বিতীয় তথা সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণয়ন হয় ২০১২ সালে।
উৎস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

.
নিপোর্ট (NIPORT) কী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান?
  1. ক) অর্থনীতি
  2. খ) সংস্কৃতি
  3. গ) জনসংখ্যা
  4. ঘ) শিক্ষা
ব্যাখ্যা

- নিপোর্ট হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT: National Institute of Population Research And Training)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
- সংস্থাটির অবস্থান ঢাকার আজিমপুরে।
- সংস্থাটিকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়‌।
উৎস: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়‌।

.
বাংলাদেশের ষষ্ঠ জনশুমারিতে কারিগরি সহায়তা করে-
  1. ক) UNFPA
  2. খ) WFP
  3. গ) NASA
  4. ঘ) IFAD
ব্যাখ্যা

- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি (জনশুমারি) অনুষ্ঠিত হওয়ার কথা - ২৫-৩১ অক্টোবর ২০২১ সালে।
- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারিতে কারিগরি সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।
উৎস: প্রথম আলো রিপোর্ট