পরীক্ষা আর্কাইভ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাসিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৭
সিলেবাস
পরীক্ষা - ৯ ফুল মডেল টেস্ট-৪ [মার্কস-১০০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ৯৭ প্রশ্ন

.
বল বীর - চির উন্নত মম শির!
আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী, আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী!- এখানে 'ঝঞ্ঝা' শব্দের অর্থ কী?
  1. ঝামেলা 
  2. ঝড়
  3. বজ্র 
  4. ক্ষুব্ধ
ব্যাখ্যা

বল বীর - চির উন্নত মম শির!
আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী, আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী!- পঙ্‌ক্তিদ্বয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অন্তর্ভুক্ত। 

বাক্যে ঝঞ্ঝা শব্দের অর্থ- প্রচণ্ড ঝড়, ঝড়বৃষ্টি। 



পঙ্‌ক্তিদ্বয়ের সহজ চলিত রূপটি হবে-

“বল বীর—চিরউন্নত আমার শির!
আমি ঝড়, আমি ঘূর্ণি, পথের সামনে যাকে পাই সব চূর্ণ করি!”

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
কবি চন্দ্রাবতীর রচনায় কত শতাব্দীর সামাজিক, অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত হয়েছে?
    অনির্ধারিত
    ব্যাখ্যা

    • চন্দ্রাবতী:
    - চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের ষোলো শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি।
    - মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
    - মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
    - অপর দুইজন চণ্ডীদাস অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
    - চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
    - তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
    - তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।

    • চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো:
    - মালুয়া
    - দস্যু কেনারামের পালা
    - রামায়ণ।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

    .
    'ঠুটো জগন্নাথ' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
    1. চিনে জোঁক
    2. তীর্থের কাক
    3. খয়ের খাঁ
    4. কুমড়ো কাটা বটঠাকুর
    ব্যাখ্যা

    • 'ঠুটো জগন্নাথ' এর সমার্থক বাগ্‌ধারা 'কুমড়ো কাটা বটঠাকুর'। 

    • 'ঠুটো জগন্নাথ' বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য। 
    • 'কুমড়ো কাটা বটঠাকুর' বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য লোক

    অন্যদিকে, 
    • ‘চিনে জোঁক’ অর্থ - নাছোড়বান্দা।  
    • তীর্থের কাক' অর্থ - সুযোগ সন্ধানী। 
    • 'খয়ের খাঁ' অর্থ - তোষামোদকারী।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি (২০২১- সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

    .
    'মুহূর্তের কবিতা' ফররুখ আহমদ রচিত কী ধরনের গ্রন্থ?
    1. কাহিনিকাব্য 
    2. গীতিকবিতা 
    3. সনেট সংকলন
    4. কাব্যনাট্য 
    ব্যাখ্যা

    • ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি/ মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের সনেট সংকলন - মুহূর্তের কবিতা।

    • মুহূর্তের কবিতা:
    - গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়।
    - এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপীরিয়-পেত্রার্কীয় রীতিতে ১৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।
    - উল্লেখযোগ্য কবিতা: মুহূর্তের কবিতা, অশান্ত পৃথিবী, পরিচিতি, ধানের কবিতা ইত্যাদি। 

    ---------------------
    • ফররুখ আহমদ:  
    - তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্ম গ্রহণ করেন।
    - ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
    - ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
    - ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
     
    • ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
    - সাত সাগরের মাঝি'
    - সিরাজাম মুনীরা,
    - নৌফেল ও হাতেম,
    - মুহূর্তের কবিতা,
    - সিন্দাবাদ,
    - হাতেমতায়ী,
    - নতুন লেখা,
    - হাবেদা মরুরকাহিনী।
     
    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

    .
    দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি?
    1. কল
    2. নাই
    3. চাঁদ
    4. বল
    ব্যাখ্যা

    • "নাই" শব্দে [আ] পূর্ণ স্বরধ্বরি এবং [ই্‌] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [নাই] তৈরি হয়েছে।

    অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
    • কল : এখানে শুধু /অ/ স্বরধ্বনি রয়েছে, দ্বিস্বরধ্বনি নয়।
    • চাঁদ: এখানে /আ/ (দীর্ঘ স্বর) রয়েছে, কিন্তু দ্বিস্বরধ্বনি নয়।
    • বল: এখানে /অ/ স্বরধ্বনি রয়েছে, দ্বিস্বরধ্বনি নয়।

    --------------------
    • দ্বিস্বরধ্বনি:
    - পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চরণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয় যা দ্বিস্বর নামে পরিচিত।
    -অর্থাৎ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলা হয়। দ্বিস্বরে দুটি স্বর থাকে একটি পূর্ণ, আর একটি অপূর্ণ। বাংলায় পরের স্বরটিই সাধারণত অর্ধ হয়। বাংলা ভাষায় ২৫টি যৌগিক স্বরধ্বনি রয়েছে।
    - বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে ঐ এবং ঔ। অন্য যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কোনো বর্ণ নেই।
    উদাহরণ: কৈ, বৌ।

    আবর,
    • পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বরি এবং [উ্‌] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [লাউ] তৈরি হয়েছে।

    দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
    [আই্‌]: তাই, নাই।
    [এই্‌]: সেই, নেই।
    [আও্‌]: যাও, দাও।
    [আএ্‌]: খায়, যায়।
    [উই্‌]: দুই, রুই।
    [অএ্‌]: নয়, হয়।
    [ওউ্‌]: মৌ, বউ।
    [ওই্‌]: কৈ, দই।
    [এউ্‌]: কেউ, ঘেউ।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

    .
    'বিশ্ববিদ্যালয়' শব্দে কয়টি অক্ষর রয়েছে?
    1. ৭টি 
    2. ৬টি 
    3. ৫টি 
    4. ৪টি 
    ব্যাখ্যা

    • অক্ষর:
    এর ইংরেজি নাম - syllable. অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাই একে শব্দাংশ ও বলা হয়।

    অক্ষর মূলত দুই প্রকার।
    যথা-
    - মুক্তাক্ষর: টানা যাবে (যেমন- ক/লা)
    - বদ্ধাক্ষর: টানা যাবে না (যেমন- দিন, রাত)

    যেমন: 'বিশ্ববিদ্যালয়' শব্দে ৫টি অক্ষর রয়েছে (বি + শ্ব + বি + দ্যা + লয়)।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

    .
    'তোমাকে কাজটি করতেই হবে।'- বাক্যে 'করতে' শব্দের সঙ্গে যুক্ত ই-এর ব্যাকরণিক পরিচয় কী?
    1. বলক
    2. বিভক্তি
    3. যোজক
    4. নির্দেশক
    ব্যাখ্যা

    • বাক্যটিতে "করতে" ক্রিয়ার সঙ্গে "ই" যুক্ত হয়ে "করতেই" হয়েছে।
    - এই "ই" হলো একটি বলক (বা নিযুক্তি বলক), যা ক্রিয়ার ওপর জোর বা অনিবার্যতা বোঝায়।

    যেমন:
    - "তুমি খেতেই পারো না।"
    - "সে করতেই হবে।"

    ---------------------
    শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলাের নাম লগ্নক।
    লগ্নক চার ধরনের:।
    যথা- 
    • বলক:
    যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে।
    যেমন - 
    'তখনই' বা ‘এখনও' পদের 'ই' বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

    • বিভক্তি:
    - ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
    - বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
    - ‘করলাম’ ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের’ পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

    • নির্দেশক:
    যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে।
    ‘লোকটি বা ভালোটুকু পদের টি' বা ‘টুকু হলো নির্দেশকের উদাহরণ।

    • যোজক: 
    - পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে।
    - যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।

    উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।

    .
    অশুদ্ধ কিন্তু বহুল প্রচলিত বাংলা শব্দ কোনটি?
    1. ইতিমধ্যে
    2. এইমাত্র 
    3. দিনকাল 
    4. উপরোক্ত
    অনির্ধারিত
    ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ইতিমধ্যে; ঘ) উপরোক্ত।
    অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
     -----------------

    • উপরোক্ত শব্দটি অশুদ্ধ কিন্তু এটি বহুল প্রচলিত হওয়ায় অনেক ক্ষেত্রেই ভুল হলেও ব্যবহৃত হয়।


    বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, শব্দটির সঠিক রূপ = উপরিউক্ত বা উপর্যুক্ত।
     

    • অভিগম্য অভিধান অনুসারে,


    • ড. মোহাম্মদ আমীন এর "বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ" বই অনুসারে, 'উপরোক্ত' শব্দটি অশুদ্ধ। 

    কারণ, অনেকে বৈয়াকরণরা এ অভিমত ব্যক্ত করেন যে - বাংলা 'উপর' শব্দের সঙ্গে তৎসম 'উক্ত' শব্দের সন্ধি করা যায় না। তাই, তৎসম 'উপরি' শব্দের সঙ্গে তৎসম 'উক্ত' শব্দের সন্ধি করা সমীচীন। সেক্ষেত্রে, 'উপরোক্ত' এর পরিবর্তে 'উপরিউক্ত' বা 'উপর্যুক্ত' শব্দটি সঠিক।

    এ প্রসঙ্গে সুভাষ ভট্টাচার্য বলেছেন - যে শব্দ শতাধিক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং প্রধান বাঙালি সাহিত্যিক ও পণ্ডিতেরা যে শব্দের ব্যবহারে অনীহ নন তাকে অশুদ্ধ বলে দূরে সরিয়ে রাখা উচিত্ব নয়, সম্ভবও না।  

    কিন্তু, 'উপরোক্ত' শব্দটি দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে জনপ্রিয় হয়ে গেছে। এবং এটি বহুল প্রচলিত হওয়ায় অনেক ক্ষেত্রেই ভুল হলেও ব্যবহৃত হয়।

    ক) ইতিমধ্যে
    ➝ এটি একটি অশুদ্ধ শব্দ যা প্রচলিত ভাবে ব্যবহৃত হয়। আধুনিক বাংলা অভিধান অনুসারে, "ইতিমধ্যে" শব্দটির শুদ্ধ রূপ হলো "ইতোমধ্যে"।

    অন্যদিকে,
    এইমাত্র ও দিনকাল শব্দের বানান ও ব্যবহার শুদ্ধ।

    উৎস:
    ১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,
    ২. বাংলা একাডেমির উচ্চারণ অভিধান,
    ৩. বাংলা বানান প্রয়োগ এবং অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন।

    .
    'বেহেড' কোন ধরনের বহুব্রীহি সমাসের উদাহরণ?
    1. ব্যাধিকরণ বহুব্রীহি
    2. নঞ্‌ বহুব্রীহি
    3. মধ্যপদলোপী বহুব্রীহি
    4. প্রত্যয়ান্ত বহুব্রীহি
    ব্যাখ্যা

    • নঞ্‌ বহুব্রীহি:
    বিশেষ্য পূর্বপদের আগে নঞ্‌ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্‌ বহুব্রীহি বলে। নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।
    যেমন:
    - ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান,
    - বে (নাই) হেড যার = বেহেড,
    - না (নাই) চারা (উপায়) যার = নাচার।
    - নি (নাই) ভুল যার = নির্ভুল,
    - না (নয়) জানা যা = নাজানা, অজানা ইত্যাদি।

    এরকম-নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বে-পরোয়া, বেহুঁশ, অনন্ত, বেতার ইত্যাদি।

    অন্যদিকে, 
    ----------------------
    • ব্যাধিকরণ বহুব্রীহি:
    বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি।
    যথা: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব। 

    • মধ্যপদলোপী বহুব্রীহি:
    বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
    যেমন: বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।

    • প্রত্যয়ান্ত বহুব্রীহি:
    যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি।
    যথা- এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ), ঘরের দিকে মুখ যার = ঘরমুখো।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

    ১০.
    'ঘচাঘচ' কোন ধরনের দ্বিরুক্ত শব্দের দৃষ্টান্ত?
    1. ধ্বন্যাত্মক দ্বিরুক্ত
    2. পদাত্মক দ্বিরুক্ত
    3. অনুকার দ্বিরুক্ত
    4. পুনরাবৃত্ত দ্বিরুক্ত
    ব্যাখ্যা

    • ধ্বন্যাত্মক দ্বিরুক্তি:
    কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্ত শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়।
    যেমন-
    ১. মানুষের ধ্বনির অনুকার: ভেউ ভেউ – মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি। এরূপ-ট্যা ট্যা, হি হি ইত্যাদি।

    ২. জীবজন্তুর ধ্বনির অনুকার: ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি)। এরূপ-মিউ মিউ (বিড়ালের ডাক), কুহু কুহু (কোকিলের ডাক), কা কা (কাকের ডাক) ইত্যাদি।

    ৩. বস্তুর ধ্বনির অনুকার: ঘচাঘচ (ধান কাটার শব্দ)। এরূপ-মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ), হু হু (বাতাস প্রবাহের শব্দ) ইত্যাদি।

    ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার: ঝিকিমিকি (ঔজ্জ্বল্য)। এরূপ ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি)। অনুরূপভাবে- মিন মিন, পিট পিট, ঝি ঝি ইত্যাদি।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

    ১১.
    নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
    1. দুঃখিনী
    2. মায়াবিনী
    3. অর্ধাঙ্গিনী
    4. কুহকিনী
    ব্যাখ্যা

    • নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: 
    কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক বোঝায়, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
    যেমন- সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

    • নিত্য পুরুষবাচক শব্দ:
    কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
    যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

    অন্যদিকে, 
    -----------------
    • ঈনী, নী প্রত্যয় যোগে:
     মায়াবী-মায়াবিনী, কুহক-কুহকিনী, যোগী-যোগিনী, মেধাবী-মেধাবিনী, দুঃখী-দুঃখিনী ইত্যাদি।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

    ১২.
    'ধনুষ্টঙ্কার' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
    1. ধনু + টঙ্কার
    2. ধনুস্‌ + টঙ্কার
    3. ধনুঃ + টঙ্কার
    4. ধনুষ্‌ + টঙ্কার
    ব্যাখ্যা

    • বিসর্গ সন্ধির নিয়ম:
    বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।

    যেমন-
    ঃ + চ/ছ= শ + চ/ছ: নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
    ঃ + ট/ঠ= ষ + ট/ঠ: ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ+ ঠুর = নিষ্ঠুর।
    ঃ + ত/ থ= স + ত/থ: দুঃ + তর = দুস্তর, দুঃ+ থ = দুস্থ।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

    ১৩.
    বাংলা বর্ণমালার উৎস লিপি কোনটি
    1. আর্য লিপি
    2. অস্ট্রিক লিপি
    3. খরোষ্ঠী লিপি
    4. ব্রাহ্মী লিপি
    ব্যাখ্যা

    • বাংলা লিপির উৎপত্তি:
    • বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি।
    • বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি- স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

    • বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। তাই বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মী লিপি। 

    • প্রায় আড়াই বছর আগে উপমহদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ। অহমিয়া, বোড়ো, মণিপুর প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে রেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হত।

    • বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা কুটিল লিপি থেকে।
    ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
    যথা:
    - সারদা,
    - নাগর ও
    - কুটিল।

    উল্লেখ্য,
    - পাল যুগে লিপির কাজ শুরু হলেও সেন যুগে লিপির সুসংগঠন হয়।
    - চার্লস উইলকিন্স বাংলা লিপির প্রথম নকশা করেন, কিন্তু আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার।
    - তাই বাংলা লিপির জনক বা প্রথম নকশাকারক চার্লস উইলকিন্স হলেও আধুনিকতার রূপকার পঞ্চানন কর্মকার।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

    ১৪.
    'কাগজওয়ালা' কোন কোন শব্দযোগে গঠিত?
    1. বাংলা + হিন্দি 
    2. আরবি + ফারসি 
    3. ফারসি + হিন্দি 
    4. ফারসি + আরবি 
    ব্যাখ্যা

    কাগজওয়ালা (বিশেষ্য পদ),
    - এখানে 'কাগজ' ফারসি ও 'ওয়ালা' হিন্দি ভাষার শব্দ।
    অর্থ:
    - সংবাদপত্র বিক্রেতা।

    এরূপ কিছু গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ হলো-
    • খ্রিষ্টাব্দ (বিশেষ্য পদ), 
    - শব্দটি খ্রিষ্টc(ইংরেজি) অব্দ (তৎসম) ভাষার শব্দ নিয়ে গঠিত মিশ্র শব্দ।

    • 'গরিবখানা' আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ।
    - এখানে গরিব (আরবি) ও খানা (ফারসি)।
     অর্থ: দরিদ্রের কুটির।

    • 'জমাদার' আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ ।
    - একগানে জমা (আরবি) দার (ফারসি) ভাষার শব্দ।
    অর্থ:
    পুলিশ বা সেনাবাহিনীর কর্মচারীবিশেষ; প্রধান যন্ত্রচালক।

    ​উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ১৫.
    রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় কোনটি 
    1. অচলায়তন
    2. মালঞ্চ
    3. কালের যাত্রা
    4. চিত্রাঙ্গদা
    ব্যাখ্যা

    • 'মালঞ্চ' উপন্যাস:
    - 'মালঞ্চ' (১৯৩৪) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। নর-নারীর জটিল সম্পর্ক নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি সংক্ষিপ্ত উপন্যাস। 
    -  মৃত্যুপথযাত্রী নারী নীরজা ও তাঁর স্বামী আদিত্যকে কেন্দ্র করে এ উপন্যাসের কাহিনি রচিত।
    - ১৯৭৯ সালে পরিচালক পূর্ণেন্দু পত্রী 'মালঞ্চ' চলচ্চিত্রায়িত করেন।
    - নীরজা, আদিত্য, সরলা এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। 

    অন্যদিকে, 
    ---------------------
    • অচলায়তন:

    'অচলায়তন' একটি রূপক-সাংকেতিক নাটক, যা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এর অর্থ হলো প্রগতিবর্জিত এবং গোঁড়ামিপূর্ণ কোনো প্রতিষ্ঠান বা সমাজ। এই নাটকে প্রচলিত সংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তার জয়গান গাওয়া হয়েছে।

    • ‘কালের যাত্রা':
    - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক (১৯৩২)। নাটকটি তিনি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন।

    • চিত্রাঙ্গদা:
    - এটি মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক প্রনয় কাহিনি অবলম্বনে রচিত রবীন্দ্রনাথের একটি নাটক। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
    - কাহিনির পরিকল্পনা সম্পূর্ণ অভিনব এবং মহাভারতের কাহিনি থেকে পৃথক। এই নাটকের নারী মর্যাদা ও আত্মসম্মান প্রধান হয়ে উঠেছে।
    - পরবর্তীকালে রবীন্দ্রনাথ একই কাহিনি অবলম্বনে 'চিত্রাঙ্গদা' নৃত্যনাট্য (১৯৩৬) রচনা করেন।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

    ১৬.
    শুদ্ধ বানান কোনটি?
    1. পূণ্য
    2. দূর্যোগ
    3. মন্ত্রনা 
    4. বাঁধা
    ব্যাখ্যা

    • শুদ্ধ বানান- বাঁধা। 
    - ক্রিয়াবিশেষণ ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়।
    -  এটি একটি অর্ধ-তৎসম শব্দ। 

    অন্যদিকে, 
    ----------------------
    • পূণ্য শব্দটি অশুদ্ধ। 
    - শুদ্ধরূপ: পুণ্য। 
    - অর্থ: পবিত্র কাজ।

    • দূর্যোগ শব্দটি অশুদ্ধ।
    - শুদ্ধরূপ: দুর্যোগ। 
    - অর্থ: বিপদ বা দুর্ঘটনা।

    • মন্ত্রনা শব্দটি অশুদ্ধ।
    - শুদ্ধরূপ: মন্ত্রণা। 
     - অর্থ: পরামর্শ।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

    ১৭.
    নিচের কোনটিকে লোকছন্দ বলা হয়? 
    1. স্বরবৃত্ত ছন্দ
    2. অক্ষরবৃত্ত ছন্দ
    3. মাত্রাবৃত্ত ছন্দ
    4.  মুক্তক ছন্দ
    ব্যাখ্যা

    • স্বরবৃত্ত ছন্দ:
    - স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
    - এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়।
    - প্রাচীন ছড়াগুলো স্বরবৃত্তে রচিত। এর ভাব লঘু ও চপল।
    - রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন।

    স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য:
    - দ্রুত লয়ের ছন্দ।
    - এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
    - মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্র বিশিষ্ট,পর্বগুলো ছোট ৪ মাত্রা বিশিষ্ট।

    উদাহরণ- 
    খোকন খোকন/ ডাক পাড়ি 
    খোকন মোদের/ কার বাড়ি। 

    অন্যদিকে,
    ---------------------------
    • অক্ষরবৃত্ত ছন্দ:
    - উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।

    • মাত্রাবৃত্ত ছন্দ:
    - উৎপত্তির বিচারে এ ছন্দ“তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'; যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।

    • মুক্তক ছন্দ:
    - ছেদ অনুসারে পর্ব গঠিত হয়, প্রবহমানতা, অন্ত্যমিল ও অর্থবিভাগ-ভিত্তিক পঙ্‌ক্তি সৃষ্টি হয় যে ছন্দে তাকে মুক্তক ছন্দ বলে।

    উৎস : ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ; বাংলাপিডিয়া; প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।

    ১৮.
    'আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।' এটি কোন ধরেনের বাক্য?
    1. বিবৃতিমূলক
    2. অনুজ্ঞাবাচক
    3. প্রার্থনাসূচক
    4. বিস্ময়বাচক 
    ব্যাখ্যা

    • ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য:
    যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস ইত্যাদি অর্থ প্রকাশিত হয়, তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে। একে ইচ্ছাসূচক, ইচ্ছাবোধক বাকাও বলা হয়।
    যেমন:
    - মহারাজের জয় হোক।
    - আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।

    অন্যদিকে, 
    --------------------
    • অনুজ্ঞাবাচক বাক্য:
    যে বাক্যে আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। 
    যেমন-
    - তাঁর মঙ্গল হোক।
    - সদা সত্য কথা বলবে।

    • বিবৃতিবাচক বাক্য:
    সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
    যেমন:
    - আমরা রোজ বেড়াতে যেতাম।
    - তারা তোমাদের ভোলেনি।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)। 

    ১৯.
    'জ্ঞান' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
    1. গ্যান্‌
    2. গ্যাঁন্‌
    3. গ্যাঅন্‌
    4. গ্যআন্‌
    ব্যাখ্যা


    • আ: আ-এর উচ্চারণও দু রকম:
    ১. স্বাভাবিক (আ-এর মতো): আগামী (আগামি), আশা (আশা), আকাশ (আকাশ্‌), আলো (আলো)।

    ২. সংবৃত বা পরিবর্তিত (অ্যা-এর মতো): জ্ঞান (গ্যাঁন্‌), বিখ্যাত (বিক্‌খ্যাতো)।

    উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ২০.
    শিশুতোষ মাসিক পত্রিকা 'সন্দেশ' এর প্রথম সম্পাদক ছিলেন-
    1. সুকুমার রায়
    2. সুধীন্দ্রনাথ দত্ত
    3. রবীন্দ্রনাথ ঠাকুর 
    4. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর
    ব্যাখ্যা

    • 'সন্দেশ' পত্রিকা:
    - উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় ১৯১৩ সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা 'সন্দেশ' প্রথম প্রকাশিত হয় যা আজও কলকাতা থেকে প্রকাশিত একটি জনপ্রিয় শিশুকিশোর সাহিত্য পত্রিকা।

    - দেশবিদেশের গল্প, হাস্যকৌতুক, জ্ঞান বিজ্ঞানের কথা ইত্যাদি লেখার পাশাপাশি নিজের আঁকা নানা বুদ্ধিদীপ্ত ছবি সংযোজনের মাধ্যমে সন্দেশকে তিনি তরুণ হূদয়ের যোগ্য একটি পত্রিকা হিসেবে গড়ে তুলেছিলেন।

    - তাঁর মৃত্যুর পর পুত্র সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।

    উৎস: বাংলাপিডিয়া।

    ২১.
    'বিলেতে সাড়ে সাতশ দিন' ভ্রমণ কাহিনির রচয়িতা কে?
    1. শহীদুল্লাহ কায়সার
    2. সৈয়দ মুজতবা আলী
    3. মুহম্মদ আবদুল হাই
    4. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
    ব্যাখ্যা

    • 'বিলেতে সাড়ে সাতশ দিন': 
    - এই ভ্রমণকাহিনির রচয়িতা মুহম্মদ আবদুল হাই। 
    - গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে।

    ----------------------
    • মুহম্মদ আবদুল হাই:
    - জন্ম: ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে।
    - তিনি ছিলেন  শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
    - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনিই ছিলেন বাংলা বিভাগের প্রথম মুসলমান ছাত্র।
    - মুহম্মদ আবদুল হাই ১৯৫৪ সালে বাংলা বিভাগের রিডার ও অধ্যক্ষ নিযুক্ত হন।

    তাঁর রচিত গ্রন্থ:
    - সাহিত্য ও সংস্কৃতি,
    - তোষামোদ ও রাজনীতির ভাষা,
    - A Phonetic and Phonological Study of Nasal and Nasalization in Bengali,
    - ভাষা ও সাহিত্য,
    - ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
    - বাংলা সাহিত্যের ইতিবৃত্ত।

    অন্যদিকে,
    • 'পেশোয়ার থেকে তাসখন্দ' শহীদুল্লাহ কায়সার রচিত একটি ভ্রমণকাহিনি।
    • 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনীমূলক গ্রন্থটির  রচয়িতা- 'সৈয়দ মুজতবা আলী'।
    • সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত ভ্রমণকাহিনি - তুরস্ক ভ্রমণ।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

    ২২.
    'বাচ্য' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
    1. ধ্বনিতত্ত্ব
    2. বাক্যতত্ত্ব
    3. শব্দতত্ত্ব 
    4. অর্থতত্ত্ব
    ব্যাখ্যা

    • বাক্যতত্ত্ব:
    - বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
    - বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
    - এছাড়া বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি এই অংশের আলোচ্য বিষয়।
    - কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়।

    অন্যদিকে,
    -------------------
    • ধ্বনিতত্ত্ব:
    - ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
    - লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
    - ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল, ষ-ত্ব ও ণ-ত্ব বিধান, সন্ধি প্রভৃতি।

    • রূপতত্ত্ব:
    - রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
    - এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
    - বিশেষ গুরুত্ব পায় শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া।

    • অর্থতত্ত্ব:
    - ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
    - একে বাগর্থতত্ত্বও বলা হয়।
    - বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
    - এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি - নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

    ২৩.
    'আরেক ফাল্গুন' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
    1. ১৯৬৮ সালে 
    2. ১৯৫৩ সালে 
    3. ১৯৫৬ সালে 
    4. ১৯৫৮ সালে 
    ব্যাখ্যা

    • 'আরেক ফাল্গুন' উপন্যাস:
    - বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন 'উপন্যাসটি রচনা করেন।
    - 'আরেক ফাল্গুন' উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
    - ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
    - 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।

    এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
    - মুমিন,
    - আসাদ,
    - রসুল,
    - সালমা।

    ------------------
    জহির রায়হান রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
    - হাজার বছর ধরে,
    - বরফ গলা নদী,
    - আর কতদিন,
    - তৃষ্ণা,
    - শেষ বিকেলের মেয়ে,
    - কয়েকটি মৃত্যু।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

    ২৪.
    'আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।'- এখানে 'জামার'কোন কারকে কোন বিভক্তি?
    1. কর্ম কারকে ৬ষ্ঠী
    2. অধিকরণ কারকে ২য়া
    3. সম্বন্ধ কারক ৬ষ্ঠী  
    4. কর্তৃকারকে ২য়া
    ব্যাখ্যা

    • সম্বন্ধ কারক:
    যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
    - এই কারকে শব্দের সঙ্গে '-র', '-এর', '-য়ের', '-কার', '-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

    যেমন:
    - তার হাতের লেখা চমৎকার।
    - ফুলের গন্ধে ঘুম আসে না।
    - আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
    - রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

    ২৫.
    Choose the correct spelling:
    1. Indispensible
    2. Indispensable
    3. Indisponsable
    4. Indespensible
    ব্যাখ্যা

    • Correct Answer: খ) Indispensable.

    Indispensable (adjective)
    - English Meaning: absolutely necessary : essential.
    - Bangla Meaning: অসুস্থ।(adjective) indispensable to - অপরিহার্য; অপরিহরণীয়।

    Example Sentences:
    - After a night's sleep the news is as indispensable as the breakfast.
    - she tried to make herself indispensable to her boss.

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ২৬.
    A synonym of "ephemeral" is:
    1. Transient
    2. Savant
    3. Permanent
    4. Perpetual
    ব্যাখ্যা

    • Ephemeral (adjective)
    English Meaning: Lasting for only a short time.
    Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

    Synonyms: Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী), Fleeting (ক্ষণিকের; ক্ষণকালীন), Momentary (ক্ষণিক)।
    Antonyms: Long-lived (দীর্ঘজীবী), Permanent (স্থায়ী; চিরস্থায়ী), Endless (অন্তহীন), Eternal (অনন্ত)। 

    Example Sentence:
    1. Happiness for Aristotle is not a fleeting feeling or an ephemeral passion.
    2. The autumnal blaze of colors is always to be treasured, all the more so because it is so ephemeral.

    Options:
    - Savant - অত্যন্ত পণ্ডিতব্যক্তি।
    - Perpetual - ধারাবাহিক।

    - The correct synonym of "ephemeral" is "transient."

    Source: Live MCQ Lecture.

    ২৭.
    Which one is the correct sentence?
    1. The doctor recommended that he had controled his diet.
    2. The doctor recommended that he controled his diet.
    3. The doctor recommended that he controls his diet.
    4. The doctor recommended that he control his diet.
    ব্যাখ্যা

    • Correct sentence: The doctor recommended that he control his diet.

    • Present Subjunctive:
    - চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
    - সাধারণত advise, suggest, necessary, ask, command, recommend, demand, urge, propose, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
    - এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
    - be verb থাকলে শুধু 'be' বসবে।
    - British English -এ should + base form ব্যবহৃত হয়ে থাকে।

    • Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

    • More examples:
    - The doctor advised that he take more rest.
    - The auditor recommended that the company revise its spending policies.

    ২৮.
    Complete the sentence: I wish _____ the land.
    1. I bought
    2. I have bought
    3. I had buy
    4. I had bought
    ব্যাখ্যা

    Complete sentence:  I wish I had bought the land.
    - Bangla meaning: আমি যদি জমিটা কিনে ফেলতাম।

    • Wish -এর ব্যবহার:
    - used with the past perfect to express that you feel sorry or sad about a particular action in the past.
    - অতীতের কোনও নির্দিষ্ট কাজের জন্য দুঃখ প্রকাশ করার জন্য past perfect tense -এর সাথে use হয়।
    - যেমন: I wish (that) I had bought the land.

    - প্রদত্ত বাক্যে অতীতে ঘটে যাওয়া ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করছে তাই past perfect হিসেবে শূন্যস্থানে I had bought বসবে।
    - Structure: Subject + wish + (that) + subject + had/hadn't + past participle.

    • আবার,
    - বর্তমানের কোনো অবস্থা বা পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করতে past simple tense -এর সাথে use হয়।
    - প্রথম subject -এর wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb -এর past form হয় অথবা could + verb এর base form হয়।
    - ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish -এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।
    - যেমন: I wish I were back home in Sylhet.

    Source: 
    1. A Passage to the English Language by S M Zakir Hussain.
    2. Cambridge Dictionary.

    ২৯.
    Tyrion found the task challenging to perform. (Change the voice.)
    1. Tyrion had found the task challenging to perform.
    2. The task was found challenging to perform by Tyrion.
    3. The task was found challenging to be perform by Tyrion.
    4. The task had found challenging performed by Tyrion.
    ব্যাখ্যা

    - Active: Tyrion found the task challenging to perform.
    - Passive: The task was found challenging to perform by Tyrion.

    • Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
    - Active Voice এর object টি Passive voice এর subject হয়।
    - Tense অনুযায়ী Auxiliary verb বসে।
    - মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
    - Active voice -এ যদি adjective + infinitive (to + verb) থাকে, তাহলে তা passive-এ infinitive অংশটির কোন পরিবর্তন হয় না।

    • More Example:
    - Active: I found it easy to do.
    - Passive: It was found easy to do by me.

    ৩০.
    Harry Potter always _________  his headmaster, Dumbledore.
    1. looked up
    2. looked over
    3. looked up to
    4. looked on to
    ব্যাখ্যা

    • Complete sentence: Harry Potter always looked up to his headmaster, Dumbledore.
    - Bangla meaning: হ্যারি পটার সবসময় তার প্রধান শিক্ষক ডাম্বোল্ডোর কে শ্রদ্ধা করত।

    • Look up to (phrasal verb)
    - English Meaning: to respect and admire (someone).
    - Bangla Meaning: শ্রদ্ধা করা।

    অন্যদিকে,
    ক) Look up - অভিধান/বই বা ডাটাবেস থেকে তথ্য খুঁজে বের করা; কোনো অবস্থার উন্নতি করা।

    গ) Look over (something) - পরিদর্শন করা; পরীক্ষা করা।

    ঘ) Look on to - (স্থান, কক্ষ ইত্যাদি) দৃষ্টিগোচর করানো।

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ৩১.
    June said to Waker, "Will you help me with this project?"
    1. June asked Waker will she would help her with that project.
    2. June asked Waker if she would helped her with that project.
    3. June asked Waker if she would help her with that project.
    4. June asked Waker if she helped her with that project.
    ব্যাখ্যা

    • Correct Answer: June asked Waker if she would help her with that project.

    • Narration এর ক্ষেত্রে,
    Sentence টি Interrogative sentence এ থাকলে,
    - Reporting verb টি ask, inquire of, want to know, demand, wonder ইত্যাদিতে পরিবর্তিত হয়।
    - Sentence টি Interrogative এর পরিবর্তে Assertive এ পরিণত হয়।

    • Interrogative sentence এ যদি W/H question word না থেকে যদি auxiliary verb দ্বারা শুরু হয় তখন সেই বাক্যটিকে পরিবর্তনের নিয়ম:
    - Reporting verb এর subject বসে।
    - Tense অনুযায়ী ask/ inquire of বসে।
    - Object বসে (যদি থাকে)।
    - if/ whether বসে।
    - reported speech এর subject বসে।
    - reported speech এর verb বসে।
    - বাকি অংশ।

    Structure: Reporting verb এর subject + Tense অনুযায়ী ask/ inquire of + Object + if/ whether + reported speech এর subject + reported speech এর verb + বাকি অংশ।

    Direct: Promi said to her friend, "Will you go home?"
    Indirect: Promi asked her friend if she would go home.

    Direct: June said to Waker, "Will you help me with this project?"
    Indirect: June asked Waker if she would help her with that project.

    ৩২.
    The price of vegetables _____ considerably to market to market.
    1. vary
    2. varies
    3. were varied
    4. have varied
    ব্যাখ্যা

    • Complete sentence: The price of vegetables varies considerably to market to market.

    • Subject–Verb Agreement অনুযায়ী,
    - যদি subject singular হয়, তাহলে verb অবশ্যই singular হবে।
    - প্রদত্ত বাক্যে subject হলো "The price" যা singular, তাই verb টিও singular হবে।
    - যখন subject third person singular হয় (The price), তখন present indefinite tense-এ verb-এর সাথে s/es যোগ হয়।

    - তাই সঠিক উত্তর হলো: varies.

    • Other options:
    ক) vary:
    - ভুল, কারণ vary হলো plural verb form, যা singular subject এর জন্য ভুল।

    গ) were varied:
    - "were" হলো past tense plural verb and passive তাই এটি ভুল।

    ঘ) have varied:
    - Present Perfect plural, যা এক্ষেত্রে ব্যবহার ভুল হবে।

    ৩৩.
    Choose the correct sentence:
    1. If he’d told me, I would able to lend the money. 
    2. If he’d told me, I would be able to lend the money.
    3. If he’d told me, I might have been able to lend the money.
    4. If he’d tell me, I might have been able to lend the money.
    ব্যাখ্যা

    • Correct sentence: If he’d told me, I might have been able to lend the money.

    • উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence-এর উপর ভিত্তি করে করা হয়েছে।
    - This is a third conditional sentence, used to talk about a hypothetical situation in the past and its possible result.

    • Third conditional -এর নিয়মানুযায়ী:
    - If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ (perfect conditional) would/could/might + have + V3 + extension হয়।
    - If না থাকলে Condition part টি Had দ্বারা শুরু হতে পারে।

    • Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

    - প্রদত্ত বাক্যে,
    - If he’d told me = If he had told me (past perfect).
    - I might have been able to lend the money = perfect conditional.

    - সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো-  খ) If they’d told me, I might have been able to lend the money.

    Other Options:
    ক) If he’d told me, I would able to lend the money.
    - would + have + verb-এর past participle (would have been) হবে।

    খ) If he’d told me, I would be able to lend the money.
    - I would be able to lend the money : present conditional হয়েছে।
    - সঠিক উত্তর হবে "would have been able".

    ঘ) If he’d tell me, I might have been able to lend the money.
    - If he’d told me হবে।

    ৩৪.
    Infallible : Error :: Impeccable : ________
    1. Perfect
    2. Confess
    3. Flaw
    4. Dependable
    ব্যাখ্যা

    • Infallible : Error :: Impeccable : Flaw.

    • প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
    - Infallible: ভুল বা অন্যায় করতে অসমর্থ; ভুলভ্রান্তির ঊর্ধ্বে; অভ্রান্ত।
    - Error: ভুল; ভ্রম।

    • সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
    - Impeccable: নিখুঁত; নিষ্কলঙ্ক; অন্যায় করতে অক্ষম।
    - Flaw: খুঁত; ত্রুটি; কলঙ্ক; দোষ।

    • Analogical Relation:
    - Impeccable means without flaw.
    - Similarly, Infallible means without error.

    • অন্যান্য অপশন, 
    - Perfect - নিখুঁত; উৎকৃষ্ট।
    - Confess - (অপরাধাদি) স্বীকার করা; কবুল করা।
    - Dependable - নির্ভরযোগ্য।

    • সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Flaw.

     Source: 
    1. Accessible Dictionary by Bangla Academy.
    2. Merriam-Webster Dictionary.

    ৩৫.
    Neither the team members nor their team leader ______ about the budget cut.
    1. is inform
    2. has been informed 
    3. have been informed
    4. were informed
    ব্যাখ্যা

    • Complete sentence: Neither the team members nor their team leader has been informed about the budget cut.

    • Subject-Verb Agreement অনুযায়ী,
    - Either ...... or; Neither….nor; Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
    - অর্থাৎ, assertive sentence - এ or, nor, but also - এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।

    - যেমন: Neither the team members nor their team leader has been informed about the budget cut.
    - এখানে যেহেতু, শেষের অংশে 'their team leader',
    - যা, singular noun, তাই singular verb 'has been informed' (passive) হবে।

    - Structure:
    • [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
    - Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

    • [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
    - Neither Rony nor his friends are going to the beach today.

    Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

    ৩৬.
    Choose the correctly spelled word:
    1. Bureaucracy
    2. Beauracracy
    3. Buracracy
    4. Beurocracy
    ব্যাখ্যা

    • Correct Answer: ক) Bureaucracy.

    Bureaucracy (noun)
    - English Meaning: a body of nonelected government officials.
    - Bangla Meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা। 

    Example Sentences:
    - She was fed up with all the red tape and bureaucracy.
    - Both candidates pledge to simplify the state's bloated bureaucracy.

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ৩৭.
    Ser Duncan the Tall is one of the most famous knights in the history of Westeros.
    Transform into a positive degree.
    1. Very few knights in the history of Westeros is as famous as Ser Duncan the Tall.
    2. Very few knights in the history of Westeros are as famous as Ser Duncan the Tall.
    3. No other knights in the history of Westeros are as famous as Ser Duncan the Tall.
    4. No other knights in the history of Westeros is as famous as Ser Duncan the Tall.
    ব্যাখ্যা

    • One of the যুক্ত Superlative Degree কে Positive Degree করার নিয়ম:
    - Very few বসে।
    - Superlative Adjective এর পর থেকে বাকি অংশ বসে।
    - Verb এর Plural form বসবে।
    - As/So + Superlative Adjective positive form + As
    - প্রদত্ত Sentence এর Subject বসে।

    Superlative: Iron is one of the most useful metals.
    Positive: Very few metals are as useful as iron.

    Superlative: Ser Duncan the Tall is one of the most famous knights in the history of Westeros.
    Positive: Very few knights in the history of Westeros are as famous as Ser Duncan the Tall.

    ৩৮.
    What is the synonym of 'Obsequious'?
    1. Obstinate
    2. Juxtaposition
    3. Spacious
    4. Obedient
    ব্যাখ্যা

    • The synonym of 'Obsequious' is- Obedient.

    • Obsequious (adjective)
    - English Meaning: Too eager to serve or obey someone.
    - Bangla Meaning: আজ্ঞাবহ; বশংবদ; (বিশেষত সুবিধাদির প্রত্যাশায়) মাত্রাতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনকারী।

    • Given options:
    ক) Obstinate - একগুঁয়ে; জেদি।

    খ) Juxtaposition - পাশাপাশি স্থাপন; সমান্তরালতা।

    গ) Spacious - প্রশস্ত, চওড়া।

    ঘ) Obedient - আজ্ঞানুবর্তী; বাধ্য।

    • সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Obsequious' is- Obedient.

    Source: 
    1. Accessible Dictionary by Bangla Academy.
    2. Merriam-Webster Dictionary.

    ৩৯.
    One of the _________  missing from the paper.
    1. question are
    2. questions are
    3. question is 
    4. questions is
    ব্যাখ্যা

    • Correct Sentence - One of the questions is missing from the paper.

    • One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
    - একাধিকের মধ্যে একটি বুঝাতে One of ব্যবহৃত হয়।
    - Structure: one of + plural noun + singular verb.

    • Example:
    - One of my brothers is a doctor.
    - One of my friends is a politician.
    - One of my cousins is a lawyer.

    ৪০.
    His loyalty can’t be _______ question. 
    1. called to
    2. called into
    3. called under
    4. called out of
    ব্যাখ্যা

    Correct sentence: His loyalty can’t be called into question.

    • Call into question:
    English Meaning: to cause doubts about something.
    Bangla Meaning: কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, আপত্তি তোলা।

    Example Sentence: His loyalty can’t be called into question. 
    Bangla Meaning: তার আনুগত্য নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 

    Source: Live MCQ Lecture.

    ৪১.
    Choose one word substitution:
    'Interval between two events'.
    1. Momentary
    2. Temporary
    3. Enviable
    4. Interlude
    ব্যাখ্যা

    • Interlude (Noun): 
    • English Meaning- Interval between two events. 
    • Bengali Meaning-  দুটি ঘটনা বা দুটি কালপরিমাণের মধ্যবর্তী ভিন্ন প্রকৃতির কালান্তর অবকাশ: a brief interlude of peace. নাটকের দুই অঙ্ক, গীতিনাট্যের দুই দৃশ্য কিংবা স্তোত্র, স্তুতিগত ইত্যাদির বিভিন্ন অংশের মধ্যবর্তী বিরতি; এ রকম সময়ে পরিবেশিত সংগীত; মধ্যরঙ্গ।

    এছাড়াও, 
    • Momentary- ক্ষণিকের।
    - English meaning: ​lasting for a very short time.

    • Temporary- ক্ষণস্থায়ী।
    - ​English meaning: lasting or intended to last or be used only for a short time; not permanent.

    • Enviable- ঈর্ষণীয়। 
    - English meaning: something that is enviable is the sort of thing that is good and that other people want to have too.

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ৪২.
    Find an error in it:
    He had better attend the classes if he wants to pass.
    1. had better 
    2. attend
    3. wants to
    4. No error
    ব্যাখ্যা

    • Correct sentence: He had better attend the classes if he wants to pass.

    • Had better এর পরে verb এর base form বসে।
    - এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
    - Had better অর্থ তবুও/ বরং ভালো।
    - এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
    - Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
    - এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
    - Had better এর পর infinitive to বসে না।

    • Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
    - যেমন:
    - I had better meet him now.

    ৪৩.
    Find an error—
    Hardly had he reached home than it began to storm. 
    1. Hardly had 
    2. reached 
    3. than
    4. No error 
    ব্যাখ্যা

    • সঠিক উত্তর হবে গ) than.

    "Hardly had" এর সাথে "than" নয়, "when" ব্যবহার করতে হয়।

    Correct sentence: "Hardly had he reached home when it began to storm."

    • Hardly এর ব্যবহার: 
    - Hardly অর্থ সবেমাত্র। 
    - Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
    - Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
    - এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়। 

    Example Sentences:
    - Hardly had he reached home when it began to storm. 
    - Hardly had we arrived at the station when the weather suddenly turned cloudy.

    Complete Sentence - Hardly had he reached home when it began to storm.

    Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

    ৪৪.
    Shawon smiled as if he ________ the lottery.
    1. wins
    2. had win
    3. have won
    4. had won
    ব্যাখ্যা

    • As if / As though যুক্ত sentence এর ব্যবহার:

    - As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
    - Example: He talks as though he knew everything.

    •  আবার, As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।

    • Correct Answer: Shawon smiled as if he had won the lottery.

    Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

    ৪৫.
    Having withdrawn the money, he wired it immediately.
    Transform into a compound sentence.
    1. He had withdrawn the money and wired it immediately.
    2. He had withdrawn the money and so to wired it immediately.
    3. He had withdrawn the money and to wired it immediately.
    4. He had withdrawn the money then wired it immediately.
    ব্যাখ্যা

    • Perfect Participle যুক্ত Simple Sentence কে Compound Sentence এ পরিবর্তনের নিয়ম:
    - প্রথমে Subject বসে,
    - Perfect Participle এর past Perfect form বসে,
    - and বসে,
    - বাকী অংশ বসে।

    Simple: Having forgotten him, I went out.
    Compound: I had forgotten him and went out.

    Simple: Having withdrawn the money, he wired it immediately.
    Compound: He had withdrawn the money and wired it immediately.

    Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

    ৪৬.
    Select the synonym of the word 'Zenith' :
    1. Nadir
    2. Enthusiasm
    3. Apex
    4. Humorous
    ব্যাখ্যা

    • Correct Answer: Apex.

    • Zenith (noun)

    - English Meaning: the point of the celestial sphere that is directly opposite the nadir and vertically above the observer.
    - Bangla Meaning: মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ; খমধ্য; সুবিন্দু; (লাক্ষণিক) কোনো ব্যক্তির খ্যাতি বা সৌভাগ্যের সর্বোচ্চ বিন্দু।

    Synonyms:  
    • Pinnacle -সর্বোচ্চসীমা।
    • Peak - শিখর।
    Apex - শীর্ষবিন্দু।
    • Height - উচ্চস্থান।

    Antonyms:
    • Bottom – নিম্নদেশ।
    • Foot - অধোভাগ। 
    • Base - যেকোনো বস্তুর নিম্নাংশ।
    Nadir - অধোবিন্দু। 

    Other Options:
    • Enthusiasm - প্রবল উৎসাহ।
    • Humorous – রসাত্মক।

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ৪৭.
    He was ____ in the press for his comments.
    1. staunched
    2. vilified
    3. scuttled
    4. revealed
    ব্যাখ্যা

    • Complete Sentence: He was vilified in the press for his comments.
    - তার মন্তব্যের জন্য সংবাদমাধ্যমে তাকে অপবাদ দেওয়া হয়েছিল।

    Given Options:
    • Vilify (verb)
    - English Meaning: to utter slanderous and abusive statements against: defame. to lower in estimation or importance.
    - Bangla Meaning: কাউকে অপবাদ দেওয়া; কারো কুৎসা/পরিবাদ করা; কলঙ্ক প্রচার/রটনা করা।  

    • Staunch/stanch (adjective, verb)    
    - English Meaning: to check or stop the flowing of. steadfast in loyalty or principle.
    - Bangla Meaning: বন্ধু ও গোষ্ঠীর ক্ষেত্রে) বিশ্বস্ত, গোঁড়া একনিষ্ঠ (সমর্থক)। কোনোকিছুর প্রবহমান ধারা (বিশেষত রক্তের) রোধ করা।

    • Scuttle (noun, verb)    
    - English Meaning: a short swift run. to cut a hole through the bottom, deck, or side of (a ship). destroy, wreck.
    - Bangla Meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন। ফুটা করে জাহাজ ডোবানো।

    • Reveal (verb)  
    - English Meaning: To open up to view: display.
    - Bangla Meaning: দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা।

    - বাক্যতে অতীতকাল নির্দেশক শব্দ was রয়েছে বিধায় শূন্যস্থানে past form of verb বসবে।
    - অর্থ অনুসারে শূন্যস্থানে vilified সবচেয়ে ব্যবহার উপযোগী। 

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ৪৮.
    Losing that job was a blessing in disguise because it led me to a much better opportunity.
    Here, “A blessing in disguise” means —
    1. A curse that lasts forever 
    2. A punishment for a mistake 
    3.  A problem without a solution  
    4. A good thing that seems bad at first
    ব্যাখ্যা

    • Correct Answer:  A good thing that seems bad at first.

    - Losing that job was a blessing in disguise because it led me to a much better opportunity.
    - চাকরি হারানোটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল কারণ এটা আমাকে আরও ভালো সুযোগের দিকে নিয়ে গিয়েছিল।

    • A blessing in disguise
    English Meaning: something that seems bad or unlucky at first, but results in something good happening later.
    Bangla Meaning: প্রথমে খারাপ মনে হলেও পরে ভালো প্রমাণিত হয় এমন কিছু।

    Other Options:
    ক) A curse that lasts forever - একটি অভিশাপ যা চিরকাল স্থায়ী থাকে।

    খ) A punishment for a mistake - ভুলের জন্য শাস্তি।

    গ) A problem without a solution - একটি সমস্যা যার কোনো সমাধান নেই।

    Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

    ৪৯.
    The sum of five consecutive multiples of 3 is 165. What is the largest number?
    1. 45
    2. 36
    3. 27
    4. 39
    ব্যাখ্যা

    Question: The sum of five consecutive multiples of 3 is 165. What is the largest number?

    Solution:
    ধরি, পাঁচটি ক্রমিক 3 এর গুণিতক যথাক্রমে x, (x + 3), (x + 6), (x + 9) এবং (x + 12).

    প্রশ্নমতে,
    x + (x + 3) + (x + 6) + (x + 9) + (x + 12) = 165
    ⇒ 5x + 30 = 165
    ⇒ 5x = 165 - 30
    ⇒ 5x = 135
    ⇒ x = 135/5
    ⇒ x = 27

    ∴ বৃহত্তম সংখ্যা = x + 12
    = 27 + 12 = 39

    ৫০.
    If m is an even integer, which of the following must be an odd integer?
    1. m2 + m
    2. m - 2
    3. 5m + 3
    4. 2m + 4
    ব্যাখ্যা

    Question: If m is an even integer, which of the following must be an odd integer?

    Solution:
    ধরি m = 2

    ক) m2 + m = 22 + 2 = 4 + 2 = 6 [যা জোড়]

    খ) m - 2 = 2 - 2 = 0 [যা জোড়]

    গ) 5m + 3 = 5 × 2 + 3 = 10 + 3 = 13 [যা বিজোড়]

    ঘ) 2m + 4 = 2 × 2 + 4 = 8 [যা জোড়]

    ∴ উত্তর: গ) 5m + 3

    ৫১.
    A person's present age is two-fifth of the age of his father. After 10 years, he will be one half of the age of his father. What is the present age of the father?
    1. 45 years
    2. 50 years
    3. 54 years
    4. 48 years
    ব্যাখ্যা

    Question: A person's present age is two-fifth of the age of his father. After 10 years, he will be one half of the age of his father. What is the present age of the father?

    Solution:
    Let the age of the person's father be 'x' years
    ∴ Age of the person = (2x/5)

    After 10 years, age of the person's father = 'x + 10' years
    Age of the person after 10 years = (2x/5) + 10 years

    According to question,
    (2x/5) + 10 = (1/2)(x + 10)
    ⇒ (2x/5) + 10 = (x/2) + 5
    ⇒ (x/2) - (2x/5) = 10 - 5
    ⇒ (5x - 4x)/10 = 5
    ⇒ x/10 = 5
    ⇒ x = 50

    So, the present age of his father is 50 years

    ৫২.
    A shopkeeper incurs a loss by selling an article for Tk 600. If he had sold it for Tk 900, he would have made a profit which is three times the initial loss. At what price should he sell the article to make 20% profit?
    1. Tk. 790
    2. Tk. 810
    3. Tk. 850
    4. Tk. 920
    ব্যাখ্যা

    Question: A shopkeeper incurs a loss by selling an article for Tk 600. If he had sold it for Tk 900, he would have made a profit which is three times the initial loss. At what price should he sell the article to make 20% profit?

    Solution:
    ধরি, পণ্যের ক্রয়মূল্য = x টাকা
    600 টাকায় বিক্রি করলে ক্ষতি = x - 600 টাকা
    900 টাকায় বিক্রি করলে লাভ = 900 - x টাকা

    প্রশ্নমতে,
    900 - x = 3(x - 600)
    ⇒ 900 - x = 3x - 1800
    ⇒ 900 + 1800 = 3x + x
    ⇒ 2700 = 4x
    ∴ x = 675 টাকা

    এখন, 20% লাভে,
    ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 120 টাকা
    ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য 120/100 টাকা
    ∴ ক্রয়মূল্য 675 টাকা হলে বিক্রয়মূল্য = (120 × 675)/100 টাকা
    = 810 টাকা

    ∴ বিক্রয়মূল্য: Tk. 810

    ৫৩.
    In how many ways can a group of 3 teachers and 4 students be formed from 6 teachers and 9 students?
    1. 720
    2. 1050
    3. 1800
    4. 2520
    ব্যাখ্যা

    Question: In how many ways can a group of 3 teachers and 4 students be formed from 6 teachers and 9 students?

    Solution:
    We have 6 teachers and 9 students.
    We need to choose 3 teachers from 6 and 4 students from 9.

    ∴ Number of ways = 6C3 × 9C4
    = {6!/(3!(6 - 3)!)} × {9!/(4!(9 - 4)!)}
    = {6!/(3! × 3!)} × {9!/(4! × 5!)}
    = {(6 × 5 × 4)/(3 × 2 × 1)} × {(9 × 8 × 7 × 6)/(4 × 3 × 2 × 1)}
    = 20 × 126
    = 2520 ways

    ৫৪.
    If a + b = √11 and a - b = √5, what is the value of 8ab(a2 + b2)?
    1. 96
    2. 100
    3. 56
    4. 84
    ব্যাখ্যা

    Question: If a + b = √11 and a - b = √5, what is the value of 8ab(a2 + b2)?

    Solution:
    দেওয়া আছে, a + b = √11 এবং a - b = √5

    আমরা জানি,
    4ab = (a + b)2 - (a - b)2
    2(a2 + b2) = (a + b)2 + (a - b)2

    এখন,
    8ab(a2 + b2) = (4ab) × 2(a2 + b2)
    = [(a + b)2 - (a - b)2] × [(a + b)2 + (a - b)2]
    = [(√11)2 - (√5)2] × [(√11)2 + (√5)2]
    = (11 - 5) × (11 + 5)
    = 6 × 16
    = 96

    ৫৫.
    Find the value of cos(7π/6).
    1. - 1/2
    2. 1/√2
    3. 1
    4. - √3/2
    ব্যাখ্যা

    Question: Find the value of cos(7π/6).

    Solution:
    cos(7π/6)
    = cos(π + π/6)   [যেহেতু (π + π/6) তৃতীয় চতুর্ভাগে পড়ে এবং তৃতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, তাই cos(π + θ) = - cosθ]
    = - cos(π/6)
    = - cos(30°)
    = - √3/2

    ৫৬.
    What is the H.C.F. of 9/20, 15/28, and 21/35?
    1. 2/75
    2. 1/28
    3. 3/140
    4. 6/35
    ব্যাখ্যা

    Question: What is the H.C.F. of 9/20, 15/28, and 21/35?

    Solution:
    We know, H.C.F. of fractions = (H.C.F. of numerators) / (L.C.M. of denominators)
    H.C.F of numerators: H.C.F of 9, 15 and 21
    9 = 3 × 3 
    15 = 3 × 5
    21 = 3 × 7
    H.C.F = 3

    L.C.M of denominators: L.C.M of 20, 28 and 35
    20 = 22 × 5
    28 = 22 × 7
    35 = 5 × 7
    L.C.M = 22 × 5 × 7 = 140

    ∴ Required H.C.F. = 3/140

    ৫৭.
    Find the equation of the line with x-intercept = -3 and y-intercept = 2.
    1. 2x - 5y + 10 = 0
    2. 3x - 2y - 6 = 0
    3. 4x - 3y + 12 = 0
    4. 2x - 3y + 6 = 0
    ব্যাখ্যা

    Question: Find the equation of the line with x-intercept = -3 and y-intercept = 2.

    Solution:
    Given, x-intercept = - 3,
    So, the line passes through (-3, 0).
    y-intercept = 2,
    So, the line passes through (0, 2).

    We know, the intercept form of a line is:
    (x/a) + (y/b) = 1, where a = x-intercept, b = y-intercept.
    ⇒ x/(- 3) + (y/2) = 1
    ⇒ (- 2x + 3y)/6 = 1 
    ⇒ - 2x + 3y = 6
    ⇒ 2x - 3y + 6 = 0

    ∴ The equation of the line is 2x - 3y + 6 = 0

    ৫৮.
    If logm (1/√32) = - 5/2 what is the value of m?
    1. 2
    2. - 3/4
    3. 3
    4. 5
    ব্যাখ্যা

    Question: If logm (1/√32) = - 5/2 what is the value of m?

    Solution:
    দেওয়া আছে,
    logm (1/√32) = - 5/2
    ⇒ m- 5/2 = 1/√32    [যেহেতু logaM = x হলে, ax = M]
    ⇒ m- 5/2 = 1/(321/2)
    ⇒ m- 5/2 = 32- 1/2
    ⇒ m- 5/2 = (25)- 1/2
    ⇒ m- 5/2 = 2- 5/2
    ∴ m = 2

    ৫৯.
    In a right triangle, the length of one of the legs is 9 and the length of the hypotenuse is 15. What is the length of the other leg?
    1. 13
    2. 8
    3. 24
    4. 12
    ব্যাখ্যা

    Question: In a right triangle, the length of one of the legs is 9 and the length of the hypotenuse is 15. What is the length of the other leg?

    Solution:
    এখানে, সমকোণী ত্রিভুজের (right triangle) অতিভুজ (hypotenuse) = 15 একক
    সমকোণ সংলগ্ন এক বাহু = 9 একক
    সমকোণ সংলগ্ন অপর বাহু = a একক

    প্রশ্নমতে,
    a2 + 92 = 152
    ⇒ a2 + 81 = 225
    ⇒ a2 = 225 - 81
    ⇒ a2 = 144
    ⇒ a = √144
    ⇒ a = 12

    ∴ সমকোণ সংলগ্ন অপর বাহুর দৈর্ঘ্য = 12 একক

    ৬০.
    If D is the midpoint of the points P(4, 1) and Q(10, 9), find the length of PD.
    1. 5
    2. 7.5
    3. 8
    4. 10.5
    ব্যাখ্যা

    Question: If D is the midpoint of the points P(4, 1) and Q(10, 9), find the length of PD.

    Solution:
    দেওয়া আছে, P(4, 1) এবং Q(10, 9), এবং D হলো PQ-এর মধ্যবিন্দু।

    প্রথমে PQ-এর দৈর্ঘ্য নির্ণয় করি:
    PQ = √{(x2 - x1)2 + (y2 - y1)2}
    ⇒ PQ = √{(10 - 4)2 + (9 - 1)2}
    ⇒ PQ = √(62 + 82)
    ⇒ PQ = √(36 + 64)
    ⇒ PQ = √100
    ∴ PQ = 10

    যেহেতু D হলো PQ-এর মধ্যবিন্দু, তাই PD হবে PQ-এর অর্ধেক।
    ∴ PD = PQ/2
    = 10/2
    = 5

    ৬১.
    The area of a rectangle R with a width of 4 feet is equal to the area of a square S, which has a perimeter of 32 feet. The perimeter of the rectangle R is:
    1. 21 ft
    2. 24 ft
    3. 36 ft
    4. 40 ft
    ব্যাখ্যা

    Question: The area of a rectangle R with a width of 4 feet is equal to the area of a square S, which has a perimeter of 32 feet. The perimeter of the rectangle R is:

    Solution:
    ধরি, আয়তক্ষেত্র R এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে l, b.
    বর্গের এক বাহু = a

    প্রশ্নমতে,
    4a = 32
    ∴ a = 8

    এখানে,
    আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল 
    ∴ l × b = a2
     ⇒ l = a2/b
    = 64/4
    = 16

    ∴ আয়তক্ষেত্রের পরিসীমা = 2(l + b)
    = 2(16 + 4)
    = 40 feet

    ৬২.
    The difference in Taka between simple and compound interest at 4% annually on a sum of Tk. 8,000 after 2 years is:
    1. Tk. 22
    2. Tk. 12.8
    3. Tk. 15
    4. Tk. 16.5
    ব্যাখ্যা

    Question: The difference in Taka between simple and compound interest at 4% annually on a sum of Tk. 8,000 after 2 years is:

    Solution:
    Given that, Principal, P = Tk. 8,000
    Rate, r = 4%
    Time, n = 2 years

    We know that,
    Simple Interest = Prn/100
    = (8000 × 4 × 2)/100
    = 640

    And Compound Interest = P(1 + r/100)n - P
    = 8000{1 + (4/100)}2 - 8000 
    = 8000(104/100)2 - 8000
    = {8000 × (104/100) × (104/100)} - 8000 
    = 8652.8 - 8000
    = 652.8

    ∴ Difference = 652.8 - 640 = 12.8

    The difference between compound and simple interest is Tk. 12.8

    ৬৩.
    1. 1
    2. 0
    3. 1/2
    ব্যাখ্যা

    Question:

    Solution:


    ৬৪.
    The average of 5 numbers is 24. If 3 more numbers, with an average of 18 are added to these numbers, what will be the average of the combined 8 numbers?
    1. 21.75
    2. 22
    3. 23.65
    4. 20.5
    ব্যাখ্যা

    Question: The average of 5 numbers is 24. If 3 more numbers, with an average of 18 are added to these numbers, what will be the average of the combined 8 numbers?

    Solution:
    The average of 5 numbers is 24
    ∴ The total of 5 numbers is 24 × 5 = 120

    The average of 3 numbers is 18
    ∴ The total of 3 numbers is 18 × 3 = 54

    The sum of 8 numbers is = 120 + 54 = 174
    ∴ The average of 8 numbers is 174/8 = 21.75

    ৬৫.
    What is the angle between the hour and minute hands of a clock when it is 20 minutes past 4?
    1. 10°
    2. 7.5°
    3. 12.5°
    ব্যাখ্যা

    Question: What is the angle between the hour and minute hands of a clock when it is 20 minutes past 4?

    Solution:
    20 minutes past 4 অর্থাৎ, 4 টা 20 মিনিট।
    = 4 + (20/60) ঘন্টা
    = 4 + (1/3) ঘন্টা
    = 13/3 ঘন্টা

    আমরা জানি,
    ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘোরে।
    ∴ 1 ঘণ্টায় ঘোরে = 360°/12 = 30°
    ∴ 13/3 ঘন্টায় ঘোরে = (30° × 13)/3
    = 390°/3 = 130°

    আবার,
    মিনিটের কাঁটা 60 মিনিটে 360° ঘোরে।
    ∴ 1 মিনিটে ঘোরে = 360°/60 = 6°
    ∴ 20 মিনিটে ঘোরে = 20 × 6° = 120°

    ∴ ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = | 130° - 120° | = 10°

    ৬৬.
    A train takes 12 seconds to cross a telegraph pole. It takes 42 seconds to cross a tunnel. What is the ratio of the length of the tunnel to that of the train?
    1. 3 : 2
    2. 3 : 5
    3. 4 : 7
    4. 5 : 2
    ব্যাখ্যা

    Question: A train takes 12 seconds to cross a telegraph pole. It takes 42 seconds to cross a tunnel. What is the ratio of the length of the tunnel to that of the train?

    Solution:
    Let the speed of the train be x m/s

    While crossing the telegraph pole,
    The train travels 12 × x meters = 12x meters, which is the length of the train.

    While crossing the tunnel,
    The train travels 42 × x meters = 42x meters

    ∴ Length of the tunnel = 42x - 12x = 30x meters

    ∴ Length of the tunnel : Length of the train = 30x : 12x
    = 30 : 12
    = 5 : 2

    ৬৭.
    In a bag, there are 5 red, 3 green, and 2 blue balls. If two balls are drawn one after the other without replacement, what is the probability that the first one is green and the second one is blue?
    1. 1/15
    2. 3/5
    3. 2/3
    4. 1/10
    ব্যাখ্যা

    Question: In a bag, there are 5 red, 3 green, and 2 blue balls. If two balls are drawn one after the other without replacement, what is the probability that the first one is green and the second one is blue?

    Solution:
    মোট বলের সংখ্যা = 5 (লাল) + 3 (সবুজ) + 2 (নীল) = 10টি
    প্রথম বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = 3/10
    প্রথম বল তোলার পর বাক্সে বলের সংখ্যা = 10 - 1 = 9
    দ্বিতীয় বলটি নীল হওয়ার সম্ভাবনা = 2/9

    সুতরাং, প্রথমটি সবুজ ও দ্বিতীয়টি নীল হওয়ার সম্ভাবনা = (3/10) × (2/9)
    = 6/90 
    = 1/15

    ৬৮.
    Which Taliban government representative has recently visited India for diplomatic talks? [November, 2025]
    1. Amir Khan Muttaqi
    2. Hamid Karzai
    3. Mohammad Nabi Ahmadzai
    4. Gulab Zaman
    ব্যাখ্যা

    • আফগান পররাষ্ট্রমন্ত্রী 'আমির খান মুত্তাকি' র ভারত সফর:
    - আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন, ৯ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার) দিল্লিতে পৌঁছেছেন তিনি।
    - জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন মি. মুত্তাকি।
    - তাই ভারত সফরের জন্য তার বিশেষ ছাড়ের প্রয়োজন।
    - এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে।
    - তার এই আটদিনব্যপী সফরের সূচনা হচ্ছে বৃহস্পতিবার।
    - অন্যদিকে, আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আমির খান মুত্তাকির প্রথম ভারত সফর।
    - এই প্রসঙ্গে মনে রাখা দরকার, ভারত কিন্তু এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
    - ঐতিহাসিকভাবে, ভারত ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি।

    তথ্যসূত্র: বিবিসি। (Link)

    ৬৯.
    The documentary “36 Hours of Betrayal” was made against the backdrop of which incident?
    1. Pilkhana Massacre
    2. July Uprising
    3. Shapla Massacre
    4. Holey Artisan Attack
    ব্যাখ্যা

    • 36 Hours of Betrayal:

    - পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ফিল্ম ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ (36 Hours of Betrayal) প্রকাশিত হয়েছে। 

     - ১ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার) এটি প্রকাশ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
    - তিনি জানান, ফ্যাসিবাদী দুঃশাসন ও জুলাই অভ‍্যুত্থান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি সিরিজ।
    - এরই অংশ হিসেবে ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নির্মিত হয়েছে।
    - ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

    তথ্যসূত্র: The Financial Express. (Link)

    ৭০.
    Which leader launched the 'Global Governance Initiative' (GGI) to advocate for a more balanced global governance system? [November, 2025]
    1. Xi Jinping
    2. Vladimir Putin
    3. Narendra Modi
    4. Donald Trump
    ব্যাখ্যা

    • বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (GGI):

    - চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাসের বৈঠকে তার চতুর্থ প্রধান বৈশ্বিক উদ্যোগ 'গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ' (GGI)  উন্মোচন করেন।

    - এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বাড়ানো।
    - তবে এটি শি জিনপিংয়ের সম্প্রতি চালু করা অন্যান্য তিনটি বৈশ্বিক উদ্যোগের মতো মোটামুটি বিস্তৃত এবং অস্পষ্ট রয়ে গেছে।
    - এটি পাশাপাশি বেইজিংকে আরও ন্যায়সংগত ও সমতামূলক বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা-এর অংশ।

    - যেহেতু চীন মুক্ত বাণিজ্যের রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
    - বিশেষত, মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের “প্রতিরক্ষামূলক” শুল্কের বিরুদ্ধে- সেক্ষেত্রে চীনের রাষ্ট্রমাধ্যমগুলি পরিচিত বেইজিংয়ের পরিচিত রীতিনীতি যেমন “Multilateralism” এবং “win-win cooperation” ব্যবহার করে GGI-এর কথা তুলে ধরার মাধ্যমে এই পার্থক্যকে জোরদার করার চেষ্টা করেছে।

    তথ্যসূত্র: বিবিসি। (Link)

    ৭১.
    What is the mandated minimum paid-up capital for establishing a 'Digital bank' under Bangladesh Bank guidelines? 
    1. BDT 300 crore
    2. BDT 250 crore
    3. BDT 350 crore
    4. BDT 400 crore
    ব্যাখ্যা

    - ডিজিটাল ব্যাংক হবে ইন্টারনেট ও অ্যাপ-নির্ভর সেবা। যা যন্ত্রের মাধ্যমে নিতে হবে।
    - এই ব্যাংকের স্থাপনা থেকে কোনো সেবা নেওয়া যাবে না।

    - বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে।
    - নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা।
    - এটির কার্যক্রম পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে।

    - তবে সেবা প্রদানের জন্য কোনো কার্যালয় থাকবে না।
    - অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) বা বুথ বসিয়ে সেবা দেবে না।
    - ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই দেওয়া হবে অ্যাপস, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে।
    - ডিজিটাল ব্যাংকে দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে।

    -গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এই ব্যাংক ভার্চ্যুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য চালু করতে পারবে।
    - তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না।
    - এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম, এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন।
    - তবে ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র (এলসি) খুলতে এবং বড় ও মাঝারি শিল্পে কোনো ঋণ দিতে পারবে না।
    - শুধু ছোট ঋণ দিতে পারবে।

    তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

    ৭২.
    The first commercial 5G service in Bangladesh officially began on-
    1. 31 August, 2025
    2. 30 August, 2025
    3. 1 September, 2025
    4. 2 September, 2025
    ব্যাখ্যা

    • দেশে প্রথম বাণিজ্যিকভাবে ৫জি সেবা:
    - বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবার যাত্রা শুরু হলো।
    - সোমবার (১ সেপ্টেম্বর) থেকে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেছে।
    - এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গ্রাহকরা পরবর্তী প্রজন্মের এই নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পেলেন।
    - সোমবার  দুপুর ২টার দিকে রাজধানীর করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবি আজিয়াটা প্রথম তাদের ৫জি সেবা উদ্বোধন করে।
    - উদ্বোধনী দিনে ঢাকার এমবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার চৌরাস্তা, ফকিরাপুল-পল্টন, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশী, পাঁচলাইশের কাটালগঞ্জ আবাসিক এলাকা এবং সিলেটের সাগরদিঘির পাড়ে ৫জি চালু করা হয়।

    তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

    ৭৩.
    Who made history as the first female Prime Minister of Japan? [November, 2025]
    1. Sanae Takaichi
    2. Mizuki Shimazu
    3. Yuki Kawama
    4. Akayama Guchi
    ব্যাখ্যা

    • জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী: 
    - সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
    - আজ ২৮ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ- দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
    - তিনি নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।
    - গত পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী।

    - জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত।

    তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

    ৭৪.
    What is the name given after merging the five 'Shariah-based Islamic' banks in Bangladesh? [November, 2025]
    1. United Islamic Bank
    2. Central Islami Bank
    3. Bangladesh Islami Bank 
    4. Sammilito Islami Bank
    ব্যাখ্যা

    • শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংক একীভূতকরণ:

    - শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
    - অর্থনৈতিক খাতের দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। 
    - প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
    - এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
    - গত ৯ অক্টোবর, ২০২৫ তারিখে সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
    - ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
    - ওই সময় নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয় দুটি- ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।

    - ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারির ভিত্তিতে।
    - সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোট সাতজন সদস্য থাকবেন।
    - এর মধ্যে অর্থ সচিব পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
    - বাকি ছয় পরিচালক প্রত্যেকে একটি করে শেয়ারের মালিক হবেন, আর অর্থ সচিব রাষ্ট্রীয় মালিকানাধীন এই নতুন ব্যাংকের অবশিষ্ট সমস্ত শেয়ারের অধিকারী থাকবেন।

    তথ্যসূত্র: ডেইলি স্টার ও বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ। (Link1) (Link2) (Link3)

    ৭৫.
    Which country took the pioneering step in forming the Climate Vulnerable Forum (CVF)?
    1. Maldives
    2. Bangladesh
    3. Fiji
    4. Sri Lanka
    ব্যাখ্যা

     • Climate Vulnerable Forum (CVF):
    - ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের মালদ্বীপের উদ্যোগে এটি গঠিত হয়
    - এর বর্তমান সদস্য সংখ্যা ৫৮ টি।
    - সংস্থাটির বর্তমান সভাপতি দেশ ঘানা।
    - এটি হলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ দেশসমূহের একটি ফোরাম। 

    তথ্যসূত্র: CVF ওয়েবসাইট।

    ৭৬.
    Who exposed the brutal actions of the Pakistani army during the Bangladesh Liberation War through the report 'Genocide'?
    1. Anthony Mascarenhas
    2. Simon Dring
    3. Bernard Lewis
    4. Mark Tully
    ব্যাখ্যা

    • অ্যান্থনি মাসকারেনহাস:
    - তিনি ১০ জুলাই ১৯২৮ সালে ভারতের বেলগাঁও শহরে একটি গোয়ান খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন এবং করাচিতে শিক্ষা লাভ করেন।
    - জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পাকিস্তানে। 
    -তার প্রথম কর্মস্থল ছিল রয়টার্স।
    - ১৯৬১-৭১ সালের মে মাস পর্যন্ত দ্য মর্নিং নিউজে কর্মরত ছিলেন।
    - ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর তিনি মারা যান।

    -  ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানি বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বিষয়টি বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম উন্মোচিত করেন।
    - মার্চের শেষ থেকে পাকাসেনারা পরিকল্পিতভাবে হাজার হাজার লোককে হত্যা করে চলেছে।
    - সানডে টাইমসের পাকিস্তান-প্রতিনিধি অ্যান্থনি ম্যাসকারেনহাস এই প্রথামবারের মতো নিরবতার পর্দা উন্মোচন করলেন।
    - তিনি সেখানে পাকসেনাদের কীর্তিকলাপ দেখেছেন।  
    - তিনি পাকিস্তান ছেড়ে এসেছেন বিশ্ববাসীকে সেসব জানানোর জন্য। 
    - সেনাবাহিনী শুধু স্বাধীনতা-পূর্ব বাংলা বা বাংলাদেশ ধারণার সমর্থকদেরই হত্যা করছে না। স্বেচ্ছাকৃতভাবে খুন করা হচ্ছে হিন্দু ও বাঙালি মুসলমান সবাইকে। 
    - এরপর তিনি পাকিস্তান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
    - পরিবারসহ লন্ডনে চলে যাওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা ফাঁস করে দেন। 

    - ১৩ জুন, ১৯৭১ সালে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত হয় ম্যাসকারেনহাসের সেই প্রতিবেদন।
    - সম্পাদকীয় পাতার দুই পৃষ্ঠা জুড়ে ছাপা হয় সেই প্রতিবেদন, সঙ্গে ছিল বিশাল হরফের শিরোনাম- জেনোসাইড।
    - এক শব্দের সেই শিরোনামেই প্রথমবারের মতো ফাঁস হয়ে যায় মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার ব্যাপকতা।

    তথ্যসূত্র: বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ, বাংলা ট্রিবিউন। (Link1) (Link2)

    ৭৭.
    Which organization issued a booklet in support of Bangla under the headline 'Bangla or Urdu: The State Language of Pakistan?'
    1. Tamaddun Majlish
    2. East Pakistan Language Movement Committee
    3. Bangla Academy
    4. East Pakistan Students’ Union
    ব্যাখ্যা

    • তমদ্দুন মজলিশ:
    - তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
    - দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
    - ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
    - ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
    - তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো সাপ্তাহিক 'সৈনিক পত্রিকা'।
    - এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)।
    - শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।
    - ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

    তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণী।

    ৭৮.
    Recently, in which Indian border region has China constructed new 'aircraft shelters'? [November, 2025]
    1. Ladakh
    2. Sikkim
    3. Arunachal 
    4. Himachal 
    ব্যাখ্যা

    • চীনের তৈরী বিমান বাংকার: 
    - অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন।
    - তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে।
    - এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
    - অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে।
    - এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের।
    - কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।

    তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link1) (Link2)

    ৭৯.
    How many officially recognized 'small indigenous ethnic communities' exist within Bangladesh? [November, 2025]
    1. 48
    2. 49
    3. 50
    4. 51
    ব্যাখ্যা

    • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
    - দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৫০টি।
    - জনসংখ্যায় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
    - জনসংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী যথাক্রমে মারমা (২,২৪,২৯৯ জন) ও ত্রিপুরা (১,৫৬,৬২০ জন)।
    - জনসংখ্যায় সবচেয়ে ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী বিল (৯৫জন)।
    - ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি যে জেলায় -রাঙ্গামাটি (৩,৭২,৮৭৫ জন)।
    - ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম যে জেলায় লালমনিরহাট (১১৮ জন)।

    তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

    ৮০.
    The most recent bilateral 'defense agreement' between India and the United States was signed for a term of - [November, 2025]
    1. 4 years
    2. 5 years
    3. 10 years
    4. 12 years
    ব্যাখ্যা

    • ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি:
    - ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।
    - কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

    - দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন "সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা" বৃদ্ধি করবে, তেমনই "আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ" গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।
    - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

    তথ্যসূত্র: বিবিসি। (Link)

    ৮১.
    The magnificent Red Fort, a masterpiece of Mughal architecture, was built under the reign of which emperor?
    1. Akbar
    2. Shah Jahan
    3. Jahangir
    4. Aurangzeb
    ব্যাখ্যা

    • লাল কেল্লা:
    - ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের প্রাসাদ দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল।
    - লাল কেল্লাকে মুঘল সৃজনশীলতার শীর্ষস্থানীয় বলে মনে করা হয়। 
    - এটি নির্মিত হয়েছিল ১৭ শতকের মাঝামাঝি সময়ে।
    - সম্রাট শাহজাহান কর্তৃক দুর্গটি নির্মিত হয়েছিল।
    - বর্তমানে এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ।
    - এই দুর্গটি ইউনেস্কোর তালিকাভুক্ত ছিল ২০০৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

    উল্লেখ্য,
    - শাহ জাহান (১৫৯২-১৬৬৬) ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন, যিনি তাঁর স্থাপত্য অবদানের জন্য বিখ্যাত ছিলেন।
    - তিনি সম্রাট জাহাঙ্গীর এবং রাজপুত রাজকন্যা মনমতীর তৃতীয় পুত্র ছিলেন।
    - তিনি ১৬১২ সালে আরজুমান্দ বানু বেগমকে (পরবর্তীকালে 'মমতাজ' নামে পরিচিত) বিয়ে করেন।

    • তাঁর স্থাপত্যের মধ্যে রয়েছে:
    - আগ্রার মতি মসজিদ (মুক্তার মসজিদ)।
    - আগ্রার জামে মসজিদ (গ্রেট মসজিদ)।
    - দিল্লির লাল কেল্লা কমপ্লেক্স।
    - দিল্লির জামি মসজিদ (ভারতের সেরা মসজিদগুলির মধ্যে একটি)।
    - দিল্লির নতুন রাজধানী শাহজাহানবাদ।

    তথ্যসূত্র: ব্রিটানিকা।

    ৮২.
    Who became the laureate of the Pulitzer Prize in 2025? [November, 2025]
    1. Mosab Abu Toha
    2. Margaret Atwood
    3. Salman Rushdie
    4. Chimamanda Ngozi Adichie
    ব্যাখ্যা

    • পুলিৎজার পুরস্কার ২০২৫: 
    - ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা।
    - আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন।
    - তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।

    - আবু তোহা ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে।
    -  ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
    - নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

     
    তথ্যসূত্র: The Pulitzer Prizes ওয়েবসাইট ও প্রথম আলো। (Link)

    ৮৩.
    Which of the following crops is 'shade-loving' and contributes substantially to Bangladesh’s cash crop economy?
    1. Tea
    2. Sugarcane
    3. Rice
    4. Tobacco
    ব্যাখ্যা

    • 'ছায়া প্রেমী' ফসল:
    - 'ছায়া প্রেমী' অর্থনৈতিক ফসল বলতে চা গাছকে বোঝানো হয়।
    - চা গাছের জন্য অতিরিক্ত তাপ ও সরাসরি সূর্যালোক থেকে রক্ষা পেতে ছায়াযুক্ত পরিবেশে ভালোভাবে বৃদ্ধি পায়।
    - এ কারণে চা গাছকে ছায়া প্রেমী ফসল হিসেবে চিহ্নিত করা হয়।

    • চা চাষ:
    → চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিশেষ উপযোগী।
    → সাধারণত যেসব স্থানে ২৬০-২৮° সেলসিয়াস তাপমাত্রা থাকে সেসব স্থান চা চাষের উপযুক্ত।
    → গাছের বৃদ্ধিকালীন সময়ে ২০° সেলসিয়াস এর অধিক তাপমাত্রা প্রয়োজন।
    → চা চাষের জন্য ১৭৫ - ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত এবং বাতাসের আর্দ্রতা ৭০-৯০% আবশ্যক।
    → বাংলাদেশে চা চাষের একটি অবিচ্ছেদ্য উপাদান হলো ছায়া গাছ। 
    → চা বাস্তুতন্ত্রের পরিবেশ পরিবর্তন, মাটির উর্বরতা সমৃদ্ধকরণ, তাপমাত্রা এবং বাষ্পীভবন ক্ষমতা হ্রাস, মাটির আর্দ্রতা সংরক্ষণ এবং কিছু পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য ছায়া গাছ অপরিহার্য, যা ইতিবাচকভাবে তাপীয়ভাবে প্রভাবিত করে। 
    → ছায়া গাছ চা গাছগুলিকে আংশিক ছায়া প্রদান করে, যা চা পাতার মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। 
    → সঠিক ধরণের ছায়া গাছ এবং তাদের সঠিক ব্যবস্থাপনা সফল চা ফসল চাষের পূর্বশর্ত।
    → অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি বা খরা কোনোটিই চা গাছের জন্য উপযুক্ত নয়।
    → চা গাছের জন্য যেমন প্রচুর পানি প্রয়োজন তেমনি উপযুক্ত নিষ্কাশনের ব্যবস্থাও থাকতে হয়।

    তথ্যসূত্র: বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাপিডিয়া ও ভূগোল ২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৮৪.
    Which nation serves as the second-biggest market for Bangladeshi exports? [November, 2025]
    1. Germany
    2. The United Kingdom
    3. Italy
    4. France
    ব্যাখ্যা

    • বাংলাদেশের রপ্তানি:
    - বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
    - মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫)) বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।
    - বশিরউদ্দীন জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে জার্মানি বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ১০ দশমিক ৯৬ শতাংশ।
    - উল্লেখ, বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে জার্মানিতে ৪৮৫০ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং আমদানি পরিশোধ করেছে ৯৪০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।

    » শীর্ষ ৩ দেশের রপ্তানি তুলনা:
    ১) যুক্তরাষ্ট্র
    - ২০২৪–২৫:  ৮,৬৯২.৩৫ মিলিয়ন ডলার
    - ২০২৩–২৪:  ৭,৫৯৯.৫৩ মিলিয়ন ডলার
    - বৃদ্ধির হার: ১৪.৩৮%
    ২) জার্মানি
    - ২০২৪–২৫:   ৫,২৯২.৯০ মিলিয়ন ডলার
    - ২০২৩–২৪:   ৪,৮৫০.৮৯ মিলিয়ন ডলার
    - বৃদ্ধির হার: ৯.১১%
    ৩) যুক্তরাজ্য
    - ২০২৪–২৫:   ৪,৬২২.৭০ মিলিয়ন ডলার
    - ২০২৩–২৪:   ৪,৪৭৭.৯৮ মিলিয়ন ডলার
    - বৃদ্ধির হার: ৩.২৩%

    তথ্যসূত্র: পত্রিকা ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। (Link1) (Link2)

    ৮৫.
    The renowned historian Megasthenes was belonged to which country?
    1. Greece
    2. Egypt
    3. Italy
    4. China
    ব্যাখ্যা

    • মেগাস্থিনিস:
    - মেগাস্থিনিস প্রাচীন গ্রীসের একজন ইতিহাসবিদ এবং কূটনীতিক।
    - তিনি এশিয়া মাইনরে জন্মগ্রহণ করেন।
    - গ্রিক সেনাপতি সেলিউকাস খ্রিষ্টপূর্ব ৩০২ অব্দে তাকে দূত হিসেবে প্রথম চন্দ্রগুপ্তের রাজদরবারে প্রেরণ করেছিলেন।
    - তিনি কয়েক বছর এ দেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন।

    তথ্যসূত্র: ব্রিটানিকা।

    ৮৬.
    The latest peace agreement between Thailand and Cambodia was formalized on -
    1. 25 October 2025
    2. 26 October 2025
    3. 27 October 2025
    4. 28 October 2025
    ব্যাখ্যা

    • থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি: 
    - ১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা।
    - তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল।
    - বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গড়ালেও কোনো সুরাহা হয়নি।
    - থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ শত বছরের পুরোনো। 
    - এ বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা গত ২৪ জুলাই সামরিক সংঘর্ষে রূপ নেয়।
    - সীমান্তবিরোধ নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে।
    - তবে সবশেষ সংঘাতটি ছিল ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড়।

    - থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রোববার) শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে।
    - মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) এর ৪৭ তম শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।
    - এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
    - চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
    - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সই করেছেন চুক্তিতে।

    তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো। (Link)

    ৮৭.
    Which country won the championship of the 2025 FIFA U‑20 World Cup?  [November, 2025]
    1. Argentina
    2. Germany
    3. Morocco
    4. Spain
    ব্যাখ্যা

    • ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ:
     - আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। 
    - ফাইনালে দলের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসির জাবিরি।
    - ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) তারিখ সকালে সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মরক্কো।
    - এই জয়ে ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করল মরক্কো। 
    - অপরদিকে, রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০০৭ সালের পর এই প্রথম তারা ফাইনালে উঠেছিল।

    তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট ও পত্রিকা।

    ৮৮.
    A processor with a clock speed of 3.5 GHz completes how many cycles per second?
    1. 35 billion
    2. 3.5 billion
    3. 350 million
    4. 3.5 million
    ব্যাখ্যা

    • একটি প্রসেসরের ক্লক স্পিড নির্দেশ করে প্রতি সেকেন্ডে কতটি সাইকেল সম্পন্ন করতে পারে। 3.5 GHz মানে প্রতি সেকেন্ডে 3.5 গিগাহার্টজ, যেখানে 1 গিগাহার্টজ সমান 1 বিলিয়ন সাইকেল। তাই 3.5 GHz প্রসেসর প্রতি সেকেন্ডে 3.5 বিলিয়ন সাইকেল সম্পন্ন করে। ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত নির্দেশনা প্রক্রিয়াকরণ করতে পারে। সাধারণত এই সাইকেলগুলোর মধ্যেই কম্পিউটার প্রতিটি অপারেশন সম্পন্ন করে। সুতরাং সঠিক উত্তর হলো খ) 3.5 billion.

    ক্লক স্পিড (Clock Speed):

    - ক্লক স্পিড হলো কম্পিউটারের প্রসেসর কত দ্রুত কাজ করতে পারে তার পরিমাপ।
    - এটি সাধারণত GHz (Gigahertz) বা MHz (Megahertz) এককে প্রকাশ করা হয়।
    - ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসর তত দ্রুত নির্দেশনা (Instruction) সম্পাদন করতে পারবে।
    - এটি নির্ধারণ করে প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল (Cycle) সম্পন্ন হচ্ছে।
    - তবে শুধু ক্লক স্পিড বেশি হওয়াই কম্পিউটারকে দ্রুতগতির করে না, প্রসেসরের আর্কিটেকচার এবং কোর সংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    ক্লক সাইকেল টাইম (Clock Cycle Time):
    - ক্লক সাইকেল টাইম হলো একটি ক্লক সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে।
    - এটি সাধারণত ন্যানোসেকেন্ড (ns) এ পরিমাপ করা হয়।
    - ক্লক সাইকেল টাইম এবং ক্লক স্পিড একে অপরের বিপরীত অনুপাতিক। অর্থাৎ, ক্লক স্পিড যত বেশি হবে, ক্লক সাইকেল টাইম তত কম হবে।
    - উদাহরণস্বরূপ, যদি ক্লক স্পিড হয় 2 GHz, তবে ক্লক সাইকেল টাইম হবে প্রায় 0.5 ns।
    - প্রসেসরের পারফরম্যান্স বুঝতে ক্লক স্পিড এবং ক্লক সাইকেল টাইম—দুটোই গুরুত্বপূর্ণ।

    সূত্র: 
    - Intel [link]
    - sciencedirect [link]

    ৮৯.
    What is the main purpose of IoT sensors?
    1. To visualize data on dashboards
    2. To connect to social media
    3. To store large amounts of data
    4. To collect real-world data 
    ব্যাখ্যা

    • IoT সেন্সরের মূল উদ্দেশ্য হলো বাস্তব জগতের বিভিন্ন অবস্থা, পরিবর্তন বা কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই সেন্সরগুলো তাপমাত্রা, আর্দ্রতা, আলো, চলন, চাপ, শব্দ ইত্যাদি পরিমাপ করে এবং সেই ডেটা ডিভাইস বা নেটওয়ার্কে পাঠায়। সংগৃহীত তথ্য পরবর্তী বিশ্লেষণ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ বা মনিটরিংয়ের কাজে ব্যবহৃত হয়। তাই সেন্সর নিজেরা ডেটা সংরক্ষণ বা সোশ্যাল মিডিয়ায় সংযোগ স্থাপন করে না; বরং পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করাই তাদের প্রধান কাজ। অর্থাৎ সঠিক উত্তর হলো- ঘ) To collect real-world data.

    • ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):

    - ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
    - এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
    - এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
    - IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।

    • IoT এর উদাহরণ:
    - স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট)।
    - ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার)।
    - শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি (Industrial IoT)।

    উৎস:
    - UNDP [link]
    - digi [link]
    - Britannica [link]

    ৯০.
    Which of the following is a technique used to implement virtual memory?
    1. Paging
    2. Buffering
    3. Spooling
    4. Caching
    ব্যাখ্যা

    • ভার্চুয়াল মেমরি বাস্তবায়নের জন্য যে কৌশলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা হলো Paging. Paging পদ্ধতিতে একটি বড় প্রোগ্রামকে ছোট ছোট সমান আকারের অংশে ভাগ করা হয়, যেগুলোকে পেজ বলা হয়। এই পেজগুলো প্রয়োজন অনুযায়ী মূল মেমরিতে আনা বা সরানো যায়। এর ফলে সিস্টেম কম RAM ব্যবহার করেও বড় প্রোগ্রাম চালাতে সক্ষম হয়। Paging CPU-কে একটি ধারাবাহিক মেমরি ব্যবহারের ভান প্রদান করে, যদিও বাস্তবে ডাটা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে। Buffering, Spooling বা Caching ভার্চুয়াল মেমরি বাস্তবায়নের মূল কৌশল নয়; এগুলো পৃথক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর: Paging.

    • ভার্চুয়াল মেমোরি (Virtual Memory):
    - ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের একটি প্রযুক্তি যা RAM এবং সেকেন্ডারি স্টোরেজ (যেমন হার্ড ডিস্ক) একত্রে ব্যবহার করে।  
    - এটি প্রোগ্রামকে তার বাস্তব RAM এর চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে সক্ষম করে।  
    - ভার্চুয়াল মেমোরি সিস্টেম RAM পূর্ণ হলে, অপ্রয়োজনীয় ডেটা বা প্রোগ্রাম অংশকে সেকেন্ডারি স্টোরেজে স্থানান্তরিত করে।  
    - অপারেটিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে মেমোরি সীমা নিয়ে চিন্তা করতে হয় না।  
    - মূল উদ্দেশ্য: সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়ানো।  

    সূত্র: 
    - geeksforgeeks [link]
    - Computer Science | University of Illinois Chicago [link]

    ৯১.
    What type of performance metric is not typically measured in benchmarking?
    1. Network latency
    2. Memory throughput
    3. CPU performance
    4. Screen brightness
    ব্যাখ্যা

    • বেঞ্চমার্কিং এমন একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটার বা সিস্টেমের কার্যক্ষমতা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা হয়। সাধারণত এতে CPU-র গতি, মেমোরি থ্রুপুট, নেটওয়ার্ক লেটেন্সি, স্টোরেজ পারফরম্যান্স ইত্যাদি মূল্যায়ন করা হয়। তবে স্ক্রিন ব্রাইটনেস কোনোভাবেই সিস্টেমের কম্পিউটিং পারফরম্যান্সের অংশ নয়, কারণ এটি হার্ডওয়্যার প্রদর্শন বৈশিষ্ট্য মাত্র এবং সিস্টেমের প্রক্রিয়াকরণ ক্ষমতা বা তথ্য আদান-প্রদানের দক্ষতার সঙ্গে যুক্ত নয়। তাই বেঞ্চমার্কিং-এ স্ক্রিনের উজ্জ্বলতা সাধারণত মাপা হয় না। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) Screen brightness.

    • কম্পিউটারের কর্মক্ষমতা:
    - কম্পিউটারের কর্মক্ষমতা বলতে বোঝায়, কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে। এটিকে বিভিন্নভাবে পরিমাপ করা যায়, যেমন প্রসেসিং স্পিড, মেমোরি স্পিড, হার্ডডিস্কের গতি ইত্যাদি।

    • Benchmark সফটওয়্যার হল এমন একটি বিশেষ ধরণের প্রোগ্রাম যা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের দক্ষতা (performance) যাচাই করতে সাহায্য করে।
    - এটি CPU, GPU, RAM, ডিস্ক স্পিড ইত্যাদির কার্যকারিতা পরীক্ষা করে।
    - ফলাফল হিসেবে একটি স্কোর বা তুলনামূলক রিপোর্ট দেয় — যা অন্য কম্পিউটারের সাথে তুলনা করা যায়।

    • কিছু জনপ্রিয় Benchmark সফটওয়্যারের নাম: 
    - Cinebench, 
    - Geekbench, 
    - 3DMark, 
    - PassMark.

    তথ্যসূত্র: 
    - "Computer Fundamentals" by P.K. Sinha.
    - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

    ৯২.
    Which component is the “brain” of an embedded system?
    1. Microcontroller
    2. Transistor
    3. Actuator
    4. Sensor
    ব্যাখ্যা

    • একটি এম্বেডেড সিস্টেমের “brain” বা মূল নিয়ন্ত্রণকারী উপাদান হলো মাইক্রোকন্ট্রোলার। এটি একই সাথে প্রসেসর, মেমোরি ও ইনপুট-আউটপুট ইউনিট ধারণ করে এবং সিস্টেমের সব কার্যক্রম পরিচালনা করে। সেন্সর বিভিন্ন তথ্য সংগ্রহ করে, অ্যাকচুয়েটর নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করে, আর ট্রানজিস্টর মূলত ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু সম্পূর্ণ সিস্টেমকে বিশ্লেষণ, গণনা, সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়ন্ত্রণ করার দায়িত্ব মাইক্রোকন্ট্রোলারের ওপরই থাকে। তাই এম্বেডেড সিস্টেমে নির্দেশ প্রক্রিয়াকরণ ও প্রোগ্রাম অনুযায়ী কাজ সম্পাদনের কেন্দ্রবিন্দু হিসেবে মাইক্রোকন্ট্রোলারকে সঠিকভাবে “brain” বলা হয়।

    • এমবেডেড কম্পিউটার:
    এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং নির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম (ROM) নিয়ে গঠিত। আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়।

    • এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ:
    - গাড়ি,
    - সেলফোন ও স্মার্টফোন,
    - প্রিন্টার,
    - মাইক্রোওয়েভ,
    - ওয়াশিং মেশিন,
    - এয়ার কন্ডিশন(এসি),
    - ঘড়ি,
    - থার্মোস্ট্যাট,
    - ভিডিও গেমস্,
    - ভ্যাকুয়াম ক্লিনিং,
    - ATM,
    - সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৯৩.
    Which protocol is used by HTTPS for encryption?
    1. IPsec
    2. SSH
    3. FTP
    4. SSL/TLS
    ব্যাখ্যা

    • HTTPS বা HyperText Transfer Protocol Secure হলো এমন একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, যা ব্যবহারকারীর ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে আদান-প্রদান করা তথ্যকে এনক্রিপ্ট করে। HTTPS মূলত SSL/TLS প্রোটোকল ব্যবহার করে ডেটাকে সুরক্ষিত করে, যাতে তৃতীয় পক্ষ তথ্য চুরি, পরিবর্তন বা নজরদারি করতে না পারে। SSL/TLS ডেটাকে এনক্রিপ্ট করার পাশাপাশি সার্ভারের পরিচয় যাচাই করে, ফলে ব্যবহারকারী নিশ্চিত থাকে যে সে সঠিক ও নিরাপদ সার্ভারের সাথে যোগাযোগ করছে। আধুনিক ইন্টারনেট নিরাপত্তার ভিত্তি এই প্রোটোকল, যা অনলাইন ব্যাংকিং, লগইন, ই-কমার্সসহ সংবেদনশীল তথ্য সুরক্ষায় ব্যবহৃত হয়। সঠিক উত্তর: ঘ) SSL/TLS.

    HTTPS:
    - https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
    - HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
    - কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
    - HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
    - https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
    - সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
    - তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

    ৯৪.
    Which of the following is true about an Active Hub?
    1. It filters data packets
    2. It decreases the signal strength
    3. It requires a power source to function
    4. It can operate without electrical power
    ব্যাখ্যা

    • Active Hub হলো এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা সিগনালকে পুনরুজ্জীবিত (regenerate) করে নেটওয়ার্ক জুড়ে ডেটা সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করে। এটি কাজ করতে অবশ্যই বিদ্যুৎ-চালিত পাওয়ার সোর্সের প্রয়োজন হয়, কারণ এটি প্রাপ্ত সিগনালকে শক্তিশালী করে পুনরায় পাঠায়। Passive hub শুধুমাত্র সিগনাল ছড়িয়ে দেয়, কিন্তু Active Hub সিগনালকে বাড়িয়ে নেটওয়ার্কের দূরত্ব ও কার্যকারিতা উন্নত করে। তাই এটি সিগনাল দুর্বল করে না, বরং উন্নত করে। এই কারণে সঠিক উত্তর হলো- গ) It requires a power source to function.

    • হাব:
    - হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
    - হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
    - স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
    - হাবে মাল্টিপল পোর্ট থাকে।
    - যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌঁছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়।

    • কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। যথা-
    ১. সক্রিয় হাব (Active HUB ):
    - এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে।
    - আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে।
    - এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে
    প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে ।

    ২. নিষ্ক্রিয় হাব (Passive HUB):
    - এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে ।
    - এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র।
    - এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়।

    এছাড়াও, 
    • সুইচ:
    - সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
    - হাব এবং সুইচ এর কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
    - স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

    • রাউটার:
    - রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
    - ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
    - রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
    - রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

    • ব্রিজ (Bridge):
    - এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে।
    - এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়।
    - তবে এর সাহায্যে ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না।

    - ব্রিজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
    ১. লোকাল ব্রিজ (Local Bridge):
    - এটি সরাসরি LAN এর সাথে যুক্ত থাকে।

    ২. রিমোট ব্রিজ (Remote Bridge):
    - ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দু'টি অবস্থানের দু'টি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে।

    ৩. ওয়‍্যারলেস ব্রিজ (Wireless Bridge):
    - একাধিক LAN যুক্ত করা অথবা LAN এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়ারলেস ব্রিজ ব্যবহৃত হতে পারে।

    • গেটওয়ে:
    - গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
    - গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
    - রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৯৫.
    Which of these is an example of a PaaS provider?
    1. Dell Servers
    2. Microsoft Windows OS
    3. Amazon S3
    4. Google App Engine
    ব্যাখ্যা

    •একটি PaaS (Platform as a Service) প্রদানকারী এমন একটি ক্লাউড পরিষেবা, যা ডেভেলপারদের অ্যাপ তৈরি, চালানো ও ডিপ্লয় করার জন্য সম্পূর্ণ প্ল্যাটফর্ম সরবরাহ করে। এতে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেস, রানটাইম এবং ডেভেলপমেন্ট টুলসহ সবকিছু প্রস্তুত থাকে, ফলে ব্যবহারকারীকে অবকাঠামো ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হয় না। প্রদত্ত অপশনগুলোর মধ্যে Google App Engine হলো একটি প্রকৃত PaaS পরিষেবা, কারণ এটি কোড আপলোড করলেই স্বয়ংক্রিয়ভাবে স্কেলিং, লোড ব্যালান্সিং এবং রিসোর্স ম্যানেজমেন্ট করে। অন্যদিকে Dell Servers হার্ডওয়্যার, Microsoft Windows OS একটি অপারেটিং সিস্টেম এবং Amazon S3 স্টোরেজ পরিষেবা। তাই সঠিক উত্তর ঘ) Google App Engine.

    • ক্লাউড কম্পিউটিং:
    - ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
    - ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

    • ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে তিনভাগে ভাগ করা যায়। যথা:

    ১। অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service):
    - এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2-এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে
    পারেন।

    ২। প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
    - এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। Google -এর App Engine এই মডেলের উদাহরণ।

    ৩। সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service):
    - এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)।

    ৯৬.
    What is the main principle of RISC architecture?
    1. Small set of simple instructions
    2. Large number of complex instructions
    3. Minimizing the number of registers
    4. Using variable-length instructions
    ব্যাখ্যা

    • RISC (Reduced Instruction Set Computer) আর্কিটেকচারের মূল নীতি হলো ছোট ও সহজ নির্দেশনার একটি সীমিত সেট ব্যবহার করা, যা দ্রুত এবং দক্ষভাবে সম্পাদন করা যায়। এই স্থাপনায় প্রতিটি নির্দেশনা সাধারণত এক ক্লক সাইকেলে সম্পন্ন হয়, ফলে প্রসেসরের কর্মক্ষমতা বাড়ে। জটিল নির্দেশনা এড়িয়ে সরল অপারেশনগুলোকে অগ্রাধিকার দেওয়ায় হার্ডওয়্যার ডিজাইনও সহজ হয় এবং পাইপলাইনের দক্ষতা বৃদ্ধি পায়। তাই RISC আর্কিটেকচারের লক্ষ্য হলো কম নির্দেশনা ব্যবহার করে দ্রুত কার্যসম্পাদন নিশ্চিত করা। সঠিক উত্তর: ক) Small set of simple instructions.

    • RISC (Reduced Instruction Set Computer):
    - RISC হলো এমন এক মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা simplicity এবং গতির ওপর জোর দেয়। এর মূল ধারণা হলো, কম এবং সরল ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে প্রোগ্রামের কার্যসম্পাদনকে দ্রুততর করা।
    - RISC প্রসেসরগুলো দ্রুত এবং দক্ষ, কারণ এগুলো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট সহজ ইনস্ট্রাকশনে ভেঙে কার্যকর করে।
    - আধুনিক মোবাইল প্রসেসরগুলো (যেমন ARM architecture) মূলত RISC ভিত্তিক।
    - RISC আর্কিটেকচার কম শক্তি খরচ করে, দ্রুত কাজ সম্পন্ন করতে পারে এবং ব্যাটারি-চালিত ডিভাইসের (যেমন স্মার্টফোন, ট্যাবলেট) জন্য আদর্শ।

    উৎস:
    1. Arm.com Website. [Link]
    2. Encyclopedia Britannica. [Link]

    ৯৭.
    Which company developed LLama?
    1. Meta
    2. Microsoft
    3. Google
    4. OpenAI
    ব্যাখ্যা

    • LLama নামের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি Meta কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। এটি একটি ভাষা মডেল যা মানুষের মতো পাঠ্য উৎপন্ন করতে সক্ষম এবং গবেষণা, পাঠ্য বিশ্লেষণ, ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। LLama মূলত গবেষকদের জন্য ওপেন-সোর্স হিসেবে প্রকাশিত হয়েছিল, যাতে তারা বড় ভাষা মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। মেটার উদ্দেশ্য ছিল কম্পিউটেশনাল খরচ কমিয়ে আরও দক্ষ ও বহুমুখী ভাষা মডেল তৈরি করা। এটি GPT বা অন্যান্য বড় মডেলের সাথে তুলনীয় হলেও বিশেষভাবে গবেষণা ও শিক্ষামূলক কাজে বেশি মনোযোগ দেয়। তাই সঠিক উত্তর হলো: ক) Meta.

    • LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
    - LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU). 

    • LLama (Large Language Model Meta AI):
    - LLama হলো একটি বড় ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
    - এটি মূলত ভাষার বোঝাপড়া, টেক্সট জেনারেশন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে।
    - LLama মডেলটি Meta কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে।
    - LLama বিভিন্ন NLP (Natural Language Processing) কাজের জন্য গবেষণা এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।

    সূত্র: 
    - LLama [link]