পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩ ডিসেম্বর, ২০২৪সময়50 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.০৮.২০০৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩ ডিসেম্বর, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথম দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি প্রবর্তন করেন?
  1. উইলিয়াম কেরি
  2. প্যারীচাঁদ মিত্র
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের শব্দ-সাযুজ্য আবিষ্কার, বাক্য-কাঠামো সংস্কার, কর্তা ও ক্রিয়াপদ এবং ক্রিয়া ও কর্মের মধ্যে যথাযথ অন্বয় স্থাপন করে বাংলা গদ্যকে মাধুর্য দান করেন। তাছাড়া, শ্বাস-যতি ও অর্থ-যতির সমন্বয় ঘটান এবং পাঠক যাতে তা সহজেই দেখতে পান, তার জন্যে ইংরেজি রীতির যতিচিহ্ন, বিশেষ করে কমা, ব্যবহার করেন। তাঁর আগে একমাত্র অক্ষয়কুমার দত্তই ইংরেজি যতিচিহ্ন সুষ্ঠুভাবে ব্যবহার করেছিলেন।

--------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিন ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক পদবি ছিল 'বন্দ্যোপাধ্যায়'।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি অনুসারে, তাঁর প্রকৃত নাম - 'ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়', কিন্তু তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন শব্দটি গুজরাটি?
  1. কাহিনী
  2. চাহিদা
  3. হরতাল
  4. রিকশা
সঠিক উত্তর:
হরতাল
উত্তর
সঠিক উত্তর:
হরতাল
ব্যাখ্যা
• হরতাল (বিশেষ্য পদ)।
- 'গুজরাটি' ভাষার শব্দ।
 অর্থ:
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

অপরদিকে,
-----------------------
• ‘কাহিনি’ হিন্দি ভাষার শব্দ।
অর্থ: গল্প, আখ্যান, উপন্যাস।
[অভিধান অনুসারে, কিাহিনী বানানটি অশুদ্ধ।]

• চাহিদা (বিশেষ্য পদ)।
- বাংলা ভাষার শব্দ। 
অর্থ:
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা।
- ক্রয়ের ইচ্ছা। 
[ উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।]

• রিকশা (বিশেষ্য), 
- এটি জাপানি শব্দ। 
অর্থ: মনুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়ক্যান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বাংলা স্বরবর্ণের সংখ্যা কয়টি?
  1. ৯টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
• বর্ণ প্রকরণ:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি (এ, ঐ, ও, ঔ) এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
৪র্থী তৎপুরুষ সমাস কোনটি?
  1. হজ্বযাত্রা
  2. মনগড়া
  3. ব্যক্তিগত
  4. স্কুল পালানো
সঠিক উত্তর:
হজ্বযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
হজ্বযাত্রা
ব্যাখ্যা
• হজের জন্য যাত্রা = হজ্জযাত্রা; ৪র্থী তৎপুরুষ এর উদাহরণ।

• চতুর্থী তৎপুরুষ সমাস:
পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন:
- গুরুকে ভক্তি = গুরুভক্তি।
- আরামের জন্য কেদারা = আরামকেদারা।
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি।
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা।
- হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা।
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ।
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি।
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য।
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

অন্যদিকে,
• মন দিয়ে গড়া = মনগড়া; তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।
• স্কুল হতে পালানো = স্কুলপালানো; পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ৷

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আরবি উপসর্গ কোনটি?
  1. আমদরবার
  2. কমজোড়
  3. হেডপণ্ডিত
  4. অজমূর্খ
সঠিক উত্তর:
আমদরবার
উত্তর
সঠিক উত্তর:
আমদরবার
ব্যাখ্যা
• আরবি উপসর্গ ‘আম’ যোগে গঠিত শব্দ- আমদরবার।

অন্যদিকে,
খাঁটি বাংলা উপসর্গ ‘অজ’ যোগে গঠিত শব্দ- অজমূর্খ।
ফারসি উপসর্গ ‘কম’ যোগে গঠিত শব্দ- কমজোড়।
ইংরেজি উপসর্গ ‘হেড’ যোগে গঠিত শব্দ- হেডপণ্ডিত।

-----------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. অনাটন
  2. অদ্যবধি
  3. মুখছবি
  4. তরুচ্ছায়া
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

• শুদ্ধ বানান- তরুছায়া।
- বিশেষ্য পদ।
অর্থ: গাছের ছায়া।

• শুদ্ধ বানান- অনটন।
- বিশেষ্য পদ।
অর্থ: অভাব, টানাটানি।

• শুদ্ধ বানান- অদ্যাবধি।
- অব্যয় ও ক্রিয়া বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়।
অর্থ: 
- আজ পর্যন্ত,
- এখন থেকে।

• শুদ্ধ বানান- মুখচ্ছবি।
- বিশেষ্য পদ।
অর্থ: মুখাবয়ব।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি আদিম মানুষের ভাব প্রকাশের বাহন ছিল না?
  1. চিত্রাংকন
  2. ইশারা ইঙ্গিত
  3. অঙ্গপ্রতঙ্গের ব্যবহার
  4. ভাষা
সঠিক উত্তর:
ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ভাষা
ব্যাখ্যা
• আদিম মানুষের ভাব প্রকাশের বাহন ছিল না- ভাষা।

• আদিম ভাষার ইতিহাস:
মানুষের ভাবনা প্রকাশের আদিমতম মাধ্যম চিত্রকলা। মানুষ ভাষা আয়ত্ত করার আগে ইশারায় কথা বলত, কখনো-বা ছবি এঁকে মনের ভাব বোঝাত। প্রাচীন গুহার গায়ে আদিম মানুষের আঁকা যে সব ছবি পাওয়া যায় তার কার্যকারণ নিয়ে অনেক কথাই আছে, কিন্তু একটি কথা পরিষ্কার মানুষ কিছু বলতে চেয়েছে, সেই বলাটার প্রকাশ ছবিতে হয়েছে। এবং ছবি প্রাচীনতম ভাষা। 

উৎস: ‘আদিম ভাষার ইতিহাস ও মূল্য’ গ্রন্থ এবং ‘আদিম মানব সমাজের ইতিহাস’ ড. মমতাজউদ্দীন পাটোয়ারী।
.
পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা কত?
  1. পাঁচ হাজার
  2. এক হাজার
  3. আড়াই হাজার
  4. তিন হাজার
সঠিক উত্তর:
তিন হাজার
উত্তর
সঠিক উত্তর:
তিন হাজার
ব্যাখ্যা

[প্রশ্নটি পুরনো ব্যাকরণ বই থেকে করা হয়েছে। সুতরাং পুরনো ব্যাকরণ বই অনুসারে উত্তর গ্রহণ করা হলো।]

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ২০১৯ সংস্করণের ব্যাকরণ বই অনুসারে,

• বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে
। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষীজনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা।বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলেরমানুষের ভাষা বাংলা। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলাভাষী জনগণ রয়েছে।বর্তমানে পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা।

উল্লেখ্য, Ethnologue ওয়েবসাইট অনুসারে,
বর্তমান পৃথিবীতে প্রায় ৭১৬৪টি ভাষার অস্তিত্ব আছে, তারমধ্যে ২৩টি প্রধান ভাষায় অধিকাংশ লোক কথা বলে।

[এরূপ প্রশ্নের তথ্য সর্বদা পরিবর্তনশীল। রিয়াল পরীক্ষায় অপশন দেখে সে অনুসারে উত্তর করবেন।]

.
নিচের কোন শব্দটি পর্তুগিজ নয়?
  1. জানালা
  2. গামলা
  3. বালতি
  4. বাবুর্চি
সঠিক উত্তর:
বাবুর্চি
উত্তর
সঠিক উত্তর:
বাবুর্চি
ব্যাখ্যা
• তুর্কি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, তোশক, বেগম, বাবা, বিবি।

• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:

আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, গামলা, পাউরুটি, পাদরি, কামরা, বালতি, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
“যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম, নির্ণয় ন’জানি।” লাইন দুটি কোন কবির রচনা?
  1. দৌলৎ কাজী
  2. গরীবুল্লাহ
  3. আবদুল হাকিম
  4. আলাওল
সঠিক উত্তর:
আবদুল হাকিম
উত্তর
সঠিক উত্তর:
আবদুল হাকিম
ব্যাখ্যা
'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। - পঙ্‌ক্তিটির রচয়িতা আবদুল হাকিম।
- এই উক্তটি তিনি 'নূরনামা' কাব্যগ্রন্থের অন্তর্গত 'বঙ্গবানী' কবিতায় লিখেছেন।

-------------------
• আব্দুল হাকিম:
- আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি।
- তিনি ১৬২০ সালে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- ইউসুফ জোলেখা,
- নূরনামা,
- দুররে মজলিশ,
- লালমোতি সয়ফুলমুলুক,
- হানি-ফার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
মহাশ্মশান - কাব্যগ্রন্থ কোন সালের পানিপথের যুদ্ধের উপর ভিত্তি করে রচিত?
  1. ১৭২৬
  2. ১৭৬১
  3. ১৫৫৬
  4. ১৫২৬
সঠিক উত্তর:
১৭৬১
উত্তর
সঠিক উত্তর:
১৭৬১
ব্যাখ্যা
• 'মহাশ্মশান' মহাকাব্য:
- কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৫ সালে প্রকাশিত হয়।
- কাব্যটি ধারাবাহিকভাবে মোহাম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
- পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
- কাব্যটি তিনটি খণ্ড রচিত।
- প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, তৃতীয় খণ্ডে ৭টি সর্গ বিদ্যমান। 

• মহাকাব্যের প্রধান চরিত্রগুলো হলো:
- ইব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ,
- লঙ্গ,
- রত্নজি,
- সুজাউদ্দৌলা,
- সেলিনা,
- আহমদ শাহ্ আব্দালী।

------------------
• কায়কোবাদ:
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
- মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশান-ভস্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
ব্যঙ্গ-রসাত্মক রচনা কোনটি?
  1. নেমেসিস
  2. যদি এমন হত
  3. ফুড্ কনফারেন্স
  4. রূপসী বাংলা
সঠিক উত্তর:
ফুড্ কনফারেন্স
উত্তর
সঠিক উত্তর:
ফুড্ কনফারেন্স
ব্যাখ্যা
• ‘ফুড কনফারেন্স’ গল্পগ্রন্থ:
- আবুল মনসুর আহমদ রচিত ফুড কনফারেন্স (১৯৪৪) একটি গল্পগ্রন্থ।
- এই গ্রন্থে মোট ৯টি গল্প রয়েছে।
- এ বইয়ের গল্পগুলোতে বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সংঘটিত ঘটনার চালচিত্র তুলে ধরা হয়েছে রঙ্গব্যঙ্গের সরসতায়। হাস্যরসের অন্তরালে নিহিত কঠোর সমাজবাস্তবতা আজও পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে। লেখক প্রায় আশি বছর আগের নানা অসংগতিকে কেন্দ্র করে রসের চাবুকে যে আঘাত হেনেছিলেন, বর্তমানে পাঠক সেই আঘাতের প্রয়োজনীতা আরও বেশি করে অনুভব করবেন।

---------------------------
• আবুল মনসুর আহমদ:
- তিনি ময়মনসিংহের ধানিখোলা গ্রামে ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন।
- খেলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- তিনি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।
- তিনি ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- আসমানী পর্দা‌।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ফুড কনফারেন্স’ গল্পগ্রন্থ।
১৩.
‘আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
  1. লোকসাহিত্য
  2. ব্রজবুলি
  3. চর্যাপদ
  4. বৈষ্ণব গীতিকা
সঠিক উত্তর:
চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা
‘আপনা মাংসে হরিণা বৈরী’- চর্যাপদের অন্তর্ভুক্ত একটি প্রবাদ বাক্য।

• ভুসুকুপা:

- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন বলে মনে করা হয়।
- তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেন।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন।
- তিনি তার রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁঊআ খাল) এবং 'বঙ্গাল' দেশ ও 'বঙ্গালী'র কথা বলেছেন।
- 'আপনা মাংসেঁ হরিণা বৈরী' (৬নং পদ) পদের রচয়িতা ভুসুকপা।

------------------ 
• আপনা মাংসে হরিণা বৈরী এর মর্মার্থ: 
হরিণের মাংস সুস্বাদু বলে শিকারি তার পেছনে তীর হাতে ছোটে। হরিণের মাংস বিস্বাদ হলে শিকারি হরিণের দিকে চোখ তুলে চেয়েও দেখত না। কাজেই হরিণ নিজেই নিজের শত্রু। প্রাচীন বাংলা সাহিত্যের কবি শিকারির ওপর দোষ না রেখে ভিকটিম হরিণের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন। কবির কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, তবে কবির কথাটা রূঢ় বাস্তব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
১৪.
‘কামাল পাশা’ ও ‘কাফেলা’ নাটকদ্বয় কার লেখা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. কবি জসীম উদ্দীন
  3. প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহীম খাঁ
  4. সুফী মোতাহের হোসেন
সঠিক উত্তর:
প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহীম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহীম খাঁ
ব্যাখ্যা
• আনোয়ার পাশা, কামাল পাশা ও কাফেলা নাটকগুলো ইব্রাহিম খাঁ রচিত।

-----------------
• ইব্রাহীম খাঁ: 
- ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক। নাটক, গল্প,  উপন্যাস,  শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।
- তাঁর স্মৃতিকথা 'বাতায়ন' সমকালের মুসলিম সমাজের একটি বিশস্ত দলিল হিসেবে বিবেচিত।
- তিনি ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেন।
- নাটকে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৩) এবং সাহিত্যের জন্য একুশে পদক (১৯৭৬) লাভ করেন।
- ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: 
- কামাল পাশা,
- আনোয়ার পাশা,
- ঋণ পরিশোধ,
- আলু বোখরা,
- ইস্তাম্বুল যাত্রীর পত্র,
- ব্যাঘ্র মামা,
- বেদুঈনদের দেশে। 

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমধিক খ্যাতি বিদ্যমান?
  1. শিল্পকলা একাডেমী
  2. শিশু একাডেমী
  3. এশিয়াটিক সোসাইটি
  4. বাংলা একাডেমী
সঠিক উত্তর:
বাংলা একাডেমী
উত্তর
সঠিক উত্তর:
বাংলা একাডেমী
ব্যাখ্যা
• বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে বাংলা একাডেমি সমধিক খ্যাতি অর্জন করেছে।

• বাংলা একাডেমি:

বাংলা একাডেমি হলো বাংলাদেশের ভাষানিয়ন্ত্রক সংস্থা। এটি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর (১৭ই অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়।

দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনই ছিল এই সংস্থার প্রধান উদ্দেশ্য।

সাহিত্য ক্ষেত্রে বাংলা একাডেমির কর্মকাণ্ডসমূহ:
১. শতবর্ষ প্রয়াসের বাস্তবায়ন : বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রকাশ।
২. পাঁচ খণ্ডে বাংলা সাহিত্যের ইতিহাস (প্রথম খণ্ড ১৯৮৭, দ্বিতীয় খণ্ড ২০১০) রচনায় গতিসঞ্চার।
৩. বাংলা ও বাঙালির ইতিহাস গ্রন্থ প্রকাশ।
৪. বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রকাশ।
৫. পাঁচ খণ্ডে রবীন্দ্রজীবন প্রণয়ন ও প্রকাশনা।
৬. নজরুল রচনাবলি প্রকাশ।
৭. বরেণ্য ব্যক্তিবর্গের রচনাবলি প্রকাশ।
৮. বরেণ্য ব্যক্তিবর্গের জীবনী প্রকাশ।
৯. আধুনিক বাংলা অভিধান (পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ) প্রকাশ।
১০. তিনটি গবেষণা বৃত্তি চালু।
১১. গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ।
১২. অভিধান প্রকাশ।
১৩. অনুবাদ ও পাঠ্যপুস্তক বিভাগের কর্মকাণ্ডর গতি বৃদ্ধি।
১৪. অনুবাদ প্রকল্প।
১৫. অনুবাদ ও পাঠ্যপুস্তক সহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশ।
১৬. অনুবাদ বিষয়ক কর্মশালা।
১৭. চিরায়ত গ্রন্থমালা পুনর্মুদ্রণ।
১৮. আলোকচিত্রে বাংলা একাডেমির ইতিহাস প্রকাশ।
১৯. শত ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু: আলোকচিত্র অ্যালবাম প্রকাশ।

২০. বাংলা একাডেমি থেকে নব আঙ্গিকে-
১. উত্তরাধিকার ২. বাংলা একাডেমি পত্রিকা ৩. বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা ৪. ধানশালিকের দেশ ৫. দি বাংলা একাডেমি জার্নাল ৬. বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা ৭. বাংলা একাডেমি  অনুবাদ পত্রিকা ৮. বাংলা একাডেমি বার্তা নিয়মিত প্রকাশ ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে ১০০টি গ্রন্থ প্রকাশের উদ্যোগ (ইতোমধ্যে ৭৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে)। কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উপলক্ষ্যে ‘বিদ্রোহী’: শতবর্ষে শতদৃষ্টি’ শীর্ষক গ্রন্থ প্রকাশ।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।
১৬.
Choose the right form of bracket- in the books (to sell) yesterday.
  1. All the books were sold yesterday
  2. All the books had been sold yesterday
  3. All the books have been sold yesterday
  4. All the books are sold yesterday
সঠিক উত্তর:
All the books were sold yesterday
উত্তর
সঠিক উত্তর:
All the books were sold yesterday
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - All the books were sold yesterday.
- গতকাল সব বই বিক্রি হয়ে গিয়েছিলো। 

• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- অতীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন কাজ বা ঘটনা বোঝানোর জন্য, Past Indefinite tense ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে, "were sold" Past Indefinite tense এর সাথে সঙ্গতিপূর্ণ।
১৭.
Though, although, because, since, as' implies the-
  1. Compound sentence
  2. Simple sentence
  3. Complex sentence
  4. Imperative sentence
সঠিক উত্তর:
Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex sentence
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

সুতরাং, Though, although, because, since, as' implies the - Complex sentence.

Examples:
1. Though it was raining, we went for a walk.
2. Although she was tired, she finished her homework.
3. I stayed home because it was snowing heavily.
4. Since you are here, we can start the meeting. 
5. As it was getting late, they decided to leave.
১৮.
In black and white means-
  1. In writing
  2. Temporary
  3. Orally
  4. False
সঠিক উত্তর:
In writing
উত্তর
সঠিক উত্তর:
In writing
ব্যাখ্যা
• In black and white (idiom): 
English Meaning: being in writing or print.
Bangla Meaning:  লিখিত বা মুদ্রিত।

Ex. Sentence: The contract should be in black-and-white to avoid misunderstanding.
Bangla Meaning: ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য চুক্তিটি লিখিত হওয়া উচিত।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Orally - মৌখিকভাবে।
• Temporary - দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী। 
• False - ভ্রান্ত; মিথ্যা: প্রতারণামূলক।


Source: Live MCQ lecture and Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Identify the sentence with appropriate preposition-
  1. You need not look on it- said Della
  2. I don't believe in leading luxurious life
  3. It is 7 O'clock on my watch
  4. The patient died from malaria
সঠিক উত্তর:
I don't believe in leading luxurious life
উত্তর
সঠিক উত্তর:
I don't believe in leading luxurious life
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - খ) I don't believe in leading a luxurious life বাক্যতে  preposition এর সঠিক প্রয়োগ ঘটেছে।

খ) I don't believe in leading a luxurious life
• Believe in
English Meaning: have faith in the truth or existence of something.
Bangla Meaning: আস্থা খুঁজে পাওয়া: অস্তিত্ব সম্পর্কে নিশিচত হওয়া: কোনো কিছুর মূল্য বা যথার্থতা সম্পর্কে নিশ্চিত বোধ করা।

• অন্যদিকে, 
ক) You need not look at it - said Della
- Correction: "look on" is incorrect; The correct preposition is "look at"
- look (at) দেখো; দেখুন; তাকাও ; দৃষ্টি ফেরাও, দেখতে চেষ্টা করো।

গ) গ) It is 7 O'clock on my watch.
- সঠিক বাক্য হবে - It is 7 O'clock by my watch.
• Preposition 'by' এর অর্থ হলো according to.
- তোমার/ নিজের ঘড়িতে অর্থ বুঝাতে ‘by your/my watch’ phrase টি ব্যবহৃত হয়।

ঘ) The patient died from malaria.
- সঠিক বাক্য হবে - The patient died of malaria.
- সাধারণত, die of (disease - রোগে ভুগে মারা গেলে Die of ব্যবহার হয়।
২০.
The verb agrees with its subject in-
  1. The mother together with the daughter was walking slowly.
  2. The mother together with the daughter were walking slowly
  3. The mother together with her daughter had been walking slowly
  4. The mother together with the daughter had been walking slowly
সঠিক উত্তর:
The mother together with the daughter was walking slowly.
উত্তর
সঠিক উত্তর:
The mother together with the daughter was walking slowly.
ব্যাখ্যা
•  সঠিক বাক্যটি হচ্ছে - The mother together with the daughter was walking slowly.

• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে প্রথম subject  হলো The mother, subject singular হওয়ায় verb টিও singular হবে।

• অন্যদিকে, 
খ) "were" is plural, which is incorrect as the main subject "mother" is singular.
গ) "had been" is correct in the past perfect continuous tense, but "was" is more appropriate here since we're talking about a simple past action.
ঘ) "had been" is the same tense issue as option গ).
২১.
What dose 'Fastidious' means?
  1. Disgusting
  2. Wrathful
  3. Sticky
  4. Driving
সঠিক উত্তর:
Wrathful
উত্তর
সঠিক উত্তর:
Wrathful
ব্যাখ্যা
• Fastidious (adjective)
- কারো বা কোনকিছুর প্রতি খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর: উৎকর্ষবাদী।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Disgusting (adjective)
- অতিশয় বিরক্তিকর

খ) Wrathful (adjective)
- কারো বা কোনকিছুর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ বা রাগান্বিত।

) Sticky (adjective) 
- যা আঠার মতো লেগে থাকে বা যার সংস্পর্শে অন্য বস্তু তার সঙ্গে এঁটে যায়: নরম ভেজা উইকেট যেখানে ব্যাট করা কষ্টসাধ্য; (লাক্ষণিক) এমন পরিস্থিতি যার মুখোমুখি হওয়া বা সামলানো কষ্টকর।
- (অপশব্দ) অপ্রীতিকর; কষ্টকর; দুঃসাধ্য:
- অত্যন্ত যন্ত্রণাদায়ক অপ্রীতিপ্রদভাবে মারা যাওয়া।

ঘ) Driving (verb)
- চালনা করা।

• উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোনটিই সরাসরি "Fastidious" এর অর্থ প্রকাশ করছে না। কিন্তু অধিক গ্রহণযোগ্য হিসেবে খ) Wrathful উত্তর নেয়া হয়েছে কারণ - দুটি শব্দের মধ্যে কিছুটা আবেগের তীব্রতা ও মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে। "Fastidious" মানে নিখুঁত বা অত্যন্ত মনোযোগী হওয়া, যেখানে "Wrathful" মানে রাগান্বিত হওয়া, উভয়ই একটি তীব্র মানসিক অবস্থা নির্দেশ করে।
- The selected answer খ) Wrathful, though not exactly matching the meaning, shares some sense of intensity in emotional or critical response.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
Unable to read or write means-
  1. Unschooled
  2. Uneducated
  3. Illiterate
  4. Ignorant
সঠিক উত্তর:
Illiterate
উত্তর
সঠিক উত্তর:
Illiterate
ব্যাখ্যা
• Illiterate (adjective)
English meaning: unable to read and write.
Bangla meaning: নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; মূর্খ; অজ্ঞ

• অপশনগুলোর মধ্যে -
• Uneducated
English Meaning: having received little or no education.
Bangla Meaning: অশিক্ষিত; শিক্ষা বা জ্ঞানহীন।

• Unschooled
English Meaning: not instructed or trained/ not educated or trained.
Bangla Meaning: অশিক্ষিত; শিক্ষা বা প্রশিক্ষণহীন; অজ্ঞ।

• Ignorant
English Meaning: not having enough knowledge, understanding, or information about something.
Bangla Meaning: (ব্যক্তি) অজ্ঞ; অবিদ্য; অনবহিত: অজ্ঞতাপ্রসূত; অনভিজ্ঞ; অবোধ; নির্বোধ। 

• "illiterate " বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি পড়তে বা লিখতে পারেন না, সাক্ষরতার দক্ষতার অভাব রয়েছে।
• "Uneducated " বলতে সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা বা জ্ঞানের অভাব বোঝায়, যা শুধু সাক্ষরতার বাইরেও প্রসারিত হতে পারে।
• একজন Illiterate  ব্যক্তি পড়তে ও লিখতে অক্ষম, একজন Uneducated ব্যক্তির তবুও মৌলিক সাক্ষরতার দক্ষতা থাকতে পারে।

• অপশন বিবেচনা করে দেখা যায়, 'Unable to read and write' means - Illiterate.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
The synonym of remember is
  1. Call up
  2. Memory
  3. Forget
  4. Recollect
সঠিক উত্তর:
Recollect
উত্তর
সঠিক উত্তর:
Recollect
ব্যাখ্যা
• Remember (verb transitive), (verb intransitive)
- মনে করা বা রাখা; মনে পড়া; মনে থাকা; স্মরণ করা বা স্মরণে রাখা; স্মরণে থাকা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Call up (phrasal verb) 
- টেলিফোন করা; ফোন করে ডাকা: সেনাবাহিনীতে সেবার জন্য ডাকা। 

খ) Memory (memory)
-  স্মৃতি; স্মরণের ক্ষমতা।

গ) Forget (verb)
- ভুলে যাওয়া।

ঘ) Recollect (verb)
- স্মরণ করা; মনে করা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, Remember (স্মরণ করা) এর সমার্থক হচ্ছে Recollect (স্মরণ করা)।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
The meaning of 'Culpable homicide' is-
  1. Murder
  2. Extortion
  3. Grievious hurt
  4. Amounting to murder
সঠিক উত্তর:
Murder
উত্তর
সঠিক উত্তর:
Murder
ব্যাখ্যা
• The meaning of 'Culpable homicide' is - Murder ( খুন, নরহত্যা)। 

• Culpable homicide (noun/ Law)

 English Meaning: (in some jurisdictions, including Scotland, South Africa, and India) an unlawful act that results in a person's death but is held not to amount to murder.
Bangla Meaning: অপরাধজনক হত্যাকাণ্ড।
- "Culpable homicide" হলো এমন একটি হত্যাকাণ্ড যা অপরাধ হিসেবে গণ্য হয়, কিন্তু এটি মারাত্মক উদ্দেশ্য (intention) বা পরিকল্পনা ছাড়াই ঘটতে পারে। এটি হত্যার চেয়ে কম গুরুতর, তবে এতে হত্যার জন্য দায়ী ব্যক্তির অবহেলা বা অসতর্কতা থাকতে পারে।

• অন্য অপশনগুলোর অর্থ -
খ) Extortion (adjective)
- (দাবি, মূল্য ইত্যাদি প্রসঙ্গে) অত্যধিক বেশি।

গ) Grievious hurt
- গুরুতর ক্ষতি বা "মারাত্মক আঘাত।

ঘ) Amounting to murder
- এমন আঘাত যা মৃত্যুর কাছাকাছি; হত্যার পর্যায়ে পৌঁছানো। 

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৫.
What is the meaning of the abbreviation of 'N.B'?
  1. Note before
  2. Nota bene
  3. Note by
  4. Note best
সঠিক উত্তর:
Nota bene
উত্তর
সঠিক উত্তর:
Nota bene
ব্যাখ্যা
• Nota Bene (Latin phrase) (in short N. B)
English Meaning: used to call attention to something important/ pay attention.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

- That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
- N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

Source: Merriam-Webster Dictionary
২৬.
Open the door is-
  1. An imperative sentence
  2. An interrogative sentence
  3. A simple sentence
  4. A complex sentence
সঠিক উত্তর:
An imperative sentence
উত্তর
সঠিক উত্তর:
An imperative sentence
ব্যাখ্যা
• Open the door is - An interrogative sentence. 

• Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): 
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।

• Subject উহ্য রেখে Verb দিয়ে শুরু হওয়া বাক্য imperative sentence হয়ে থাকে।
- তাছাড়া Imperative Sentence বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝায়।

• অন্যদিকে, 
• Interrogative Sentence:
- যেসব বাক্যের দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসে, তাদেরকে Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য বলা হয়।

• Structure বা গঠন:
এ ধরনের বাক্য সাধারনত ‘wh’ words (who, when, why, where, what, which, whose, whom)  এর মতো Interrogative pronouns এর সাহায্যে শুরু হয়ে থাকে।
→ WH + Auxiliary Verb + Subject + Main Verb.
- যেমন: Where did she go?

• Simple Sentence: 
- একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে।
- বাক্যে যে সকল verb এর subject এর number, person এবং tense পরিবর্তন করলে এর রূপ পরিবর্তিত হয় তাদেরকে finite verb বলে। 
- simple sentence এ সাধারণত In spite of, Despite, Because of, Owing to, too__to, enough --- to, present participle রূপে being, having , v+ing, By/without/Besides + v+ing ইত্যাদি থাকে।
- যেমন: Despite being wealthy and educated, he never made a name.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
- যেমন: Though the class was lengthy, it was enjoyable 
২৭.
Find out the best answer?
  1. He gave me a big number of money.
  2. He gave me a big amount of money
  3. He gave me a big money
  4. He gave me a lot money
সঠিক উত্তর:
He gave me a big amount of money
উত্তর
সঠিক উত্তর:
He gave me a big amount of money
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He gave me a big amount of money.
- "Amount" uncountable noun এর সাথে ব্যবহার করা হয়, যেমন "টাকা," তাই "a big amount of money" grammatically correct

• অন্যদিকে, 
- "A big number of" countable noun এর সাথে ব্যবহার করা হয়, কিন্তু টাকা uncountable noun.
- "A big money" is incorrect because "money" is uncountable, so "a" is not used with it in this context.
- "A lot money" is incorrect because "a lot" needs to be followed by "of" in this case: "a lot of money."
২৮.
Choose the correct sentence
  1. Everybody hate the liar
  2. Everybody hates a liar
  3. Everybody to hate a liar
  4. Everybody do not hate a liar
সঠিক উত্তর:
Everybody hates a liar
উত্তর
সঠিক উত্তর:
Everybody hates a liar
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -Everybody hates a liar.
- সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। 

• Sentence এর subject "everybody" singular pronoun.
• Everybody, Nobody, Anybody ইত্যাদি যদি বাক্যে singular হিসেবে ব্যবহৃত হয় তবে এর verb টি ও singular হয়।
- Subject  third person singular number হলে verb এর সাথে s বা es যুক্ত হয়।
- তাই এখানে everybody এর পর singular verb হিসেবে hates হবে।
২৯.
He said to me, "may Allah bless you". Indirect narration is-
  1. He wished that Allah might bless him
  2. He wished to me that Allah might bless him
  3. He wished that Allah might bless me
  4. He prayed that Allah might bless him
সঠিক উত্তর:
He wished that Allah might bless me
উত্তর
সঠিক উত্তর:
He wished that Allah might bless me
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী Optative sentence কে indirect speech এ পরিণত করার নিয়ম:
- Reporting verb এর পরিবর্তে wish/pray বসে।
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported speech এর subject বসে।
- May/might বসে।

• Example: 
Direct: He said to me, 'May Allah bless you.'
Indirect: He wished that Allah might bless me.
৩০.
I prepare my lesson_____ than you. Fill up the blank by-
  1. carefully
  2. so carefully
  3. most carefully
  4. more carefully
সঠিক উত্তর:
more carefully
উত্তর
সঠিক উত্তর:
more carefully
ব্যাখ্যা
• বাক্যটি comparative degree এর উদাহরণ। 
- তাই শূন্যস্থানে "more carefully" সঠিক হবে।
- Complete sentence: I prepare my lesson more carefully than you.

অন্যান্য অপশনগুলির মধ্যে -
ক) carefully
- "Carefully" positive degeree কে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে তুলনা করার জন্য comparative degree প্রয়োজন। তাই এটি সঠিক নয়।

খ) so carefully
ব্যাখ্যা: "So carefully" এর মানে হল "এত সতর্কভাবে", যা সাধারণত intensifier হিসেবে ব্যবহৃত হয়। এখানে দুটি বিষয়কে তুলনা করতে হবে, এবং so carefully তুলনা নির্দেশ করে না।

গ) most carefully
-  "Most carefully" শব্দটি superlative degree নির্দেশ করে, যা তিন বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। এখানে দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, তাই এটি সঠিক নয়।
৩১.
f(x) =x2 + 2x - 3 এবং g(x) = 3x - 4; fog= কত?
  1. 9x2 - 18x - 5
  2. 9x2 - 18x + 5
  3. 3x2 + 6x - 13
  4. 3x2 - 6x + 13
সঠিক উত্তর:
9x2 - 18x + 5
উত্তর
সঠিক উত্তর:
9x2 - 18x + 5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) =x2 + 2x - 3 এবং g(x) = 3x - 4; fog= কত?

সমাধান:
g(x) = 3x - 4
f(g(x)) = f(3x - 4)

এখন,
f(x) = x2 + 2x - 3
∴ f(g(x)) = (3x - 4)2 + 2(3x - 4) - 3
= 9x2 - 24x + 16 + 6x - 8 - 3
= 9x2 - 18x + 5
৩২.
Ιx - 2Ι > 1-এর সমাধান সেট-
  1. {x : x > 3} ∪ {x : x <-1}
  2. {x : x > 3} ∪ {x : x <1}
  3. {x : x > 3}
  4. {x : 1 < x < 3}
সঠিক উত্তর:
{x : x > 3} ∪ {x : x <1}
উত্তর
সঠিক উত্তর:
{x : x > 3} ∪ {x : x <1}
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx - 2Ι > 1-এর সমাধান সেট-

সমাধান:
দেওয়া আছে, |x - 2| > 1

এখন,
|x - 2| > 1 হলে:
x - 2 > 1 অথবা x - 2 < -1
⇒ x > 1 + 2 অথবা x < - 1 + 2
⇒ x > 3 অথবা x < 1
তাহলে সমাধান সেট হবে: {x : x > 3} ∪ {x : x < 1}
৩৩.
y = ax2 + bx + c (a≠0, b এবং c- এর যে কোন মানের জন্য) নির্দেশ করে একটি-
  1. বৃত্ত
  2. প্যারবোলা
  3. সরলরেখা
  4. ইলিপস
সঠিক উত্তর:
প্যারবোলা
উত্তর
সঠিক উত্তর:
প্যারবোলা
ব্যাখ্যা
প্রশ্ন: y = ax2 + bx + c (a≠0, b এবং c- এর যে কোন মানের জন্য) নির্দেশ করে একটি-

সমাধান:
এটি একটি দ্বিঘাত সমীকরণ (quadratic equation), যার সর্বোচ্চ ঘাত x²।
দ্বিঘাত সমীকরণের গ্রাফ সর্বদা প্যারাবোলার আকৃতি ধারণ করে।
• যদি a > 0, প্যারাবোলা উপরের দিকে খোলা।
• যদি a < 0, প্যারাবোলা নিচের দিকে খোলা।

অন্যান্য অপশন:
• বৃত্ত: বৃত্তের সমীকরণ সাধারণত x² + y² = r²-এর আকারে হয় (যেখানে বৃত্তের ব্যাসার্ধ)।
• সরলরেখা: সরলরেখার সমীকরণ y = mx + c এর আকারে হয় (যেখানে m হলো ঢাল বা gradient) I
• ইলিপস: ইলিপসের সমীকরণ সাধারণত (x2/a2) + (y2/b2)= 1-এর মতো হয়।
৩৪.
logba2 = 2x এবং logab2 = 2y হলে, xy = কত?
  1. 0
  2. 2
  3. ab
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: logba2 = 2x এবং logab2 = 2y হলে, xy = কত?

সমাধান:
logba2 = 2x
⇒ 2logba = 2x
⇒ logba = x

আবার, 2logab = 2y
⇒ logab = y

∴ xy = logba · logab = 1
৩৫.
x-এর মান কত হলে {3/(x - 2} + {5/(x - 6)} = 8/(x + 3) হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: x-এর মান কত হলে {3/(x - 2} + {5/(x - 6)} = 8/(x + 3) হবে?

সমাধান:
৩৬.
x2 + (1/x2) এর মান কত হলে √x + (1/√x) = a হবে?
  1. a2 - 4a + 4
  2. a4 - 4a2 + 2
  3. a2 + 4a + 2
  4. a4 + 4a2 + 2
সঠিক উত্তর:
a4 - 4a2 + 2
উত্তর
সঠিক উত্তর:
a4 - 4a2 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + (1/x2) এর মান কত হলে √x + (1/√x) = a হবে?

সমাধান:
৩৭.
(6, - 5) বিন্দুটি কোন সমীকরণ দুটির লেখচিত্রের উপর অবস্থিত?
  1. 3x - 5y = -7; 5x + 4y =10
  2. 3x + 5y = -7; 5x - 4y =10
  3. 3x + 5y = -7; 5x + 4y =10
  4. 3x - 5y = 7; 5x + 4y =10
সঠিক উত্তর:
3x + 5y = -7; 5x + 4y =10
উত্তর
সঠিক উত্তর:
3x + 5y = -7; 5x + 4y =10
ব্যাখ্যা
প্রশ্ন: (6, - 5) বিন্দুটি কোন সমীকরণ দুটির লেখচিত্রের উপর অবস্থিত?

সমাধান:
আমরা জানি,
কোন বিন্দু কোন সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাংক দ্বারা সরলরেখার সমীকরণটি সিদ্ধ হয়।

ক) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x - 5y 
= (3 · 6) - (5 · -5) 
= 18 + 25 
= 43 ≠ - 7 সমীকরণটি সিদ্ধ নয়।

খ) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x + 5y = (3 · 6) + (5 · -5) 
= 18 - 25 
= - 7
দ্বিতীয় সমীকরণ হতে,
5x - 4y 
= 5 · 6 - 4 · (-5)
= 30 + 20
= 50 ≠ 10 সমীকরণটি সিদ্ধ নয়।

গ) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x + 5y = (3 · 6) + (5 · -5) 
= 18 - 25 
= - 7 
দ্বিতীয় সমীকরণ হতে,
5x + 4y 
= 5 · 6 + 4 · (-5)
= 30 - 20
= 10 
দুইটি সমীকরণই সিদ্ধ হয়।

ঘ) প্রথম সমীকরণে  x = 6; y = - 5 বসাই,
3x - 5y 
= (3 · 6) - (5 · -5) 
= 18 + 25 
= 43 ≠ 7 সমীকরণটি সিদ্ধ নয়।
৩৮.
ΔABC -এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD = কত?
  1. 160°
  2. 150°
  3. 120°
  4. 135°
সঠিক উত্তর:
150°
উত্তর
সঠিক উত্তর:
150°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC -এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD = কত?

সমাধান:
ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ ∠ACD = ∠A + ∠B
= 60° + 90°
= 150°
৩৯.
-এর সমান নিচের কোনটি?
  1. f’ (x)
  2. f″ (a)
  3. f’ (a)
  4. df (x) / dx
সঠিক উত্তর:
f’ (a)
উত্তর
সঠিক উত্তর:
f’ (a)
ব্যাখ্যা
প্রশ্ন: -এর সমান নিচের কোনটি?

সমাধান:
৪০.
3x2 - 14xy - 5y2 = 0 এর লেখচিত্র নির্দেশ করে-
  1. দুই জোড়া সরলরেখা
  2. মূলবিন্দুগামী একজোড়া সরলরেখা
  3. একটি অধিবৃত্ত
  4. একটি বৃত্ত
সঠিক উত্তর:
মূলবিন্দুগামী একজোড়া সরলরেখা
উত্তর
সঠিক উত্তর:
মূলবিন্দুগামী একজোড়া সরলরেখা
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 14xy - 5y2 = 0 এর লেখচিত্র নির্দেশ করে-

সমাধান:
3x2 - 14xy - 5y2 = 0
⇒ 3x2 + xy - 15xy - 5y2 = 0
⇒ x(3x + y) - 5y(3x + y) = 0
⇒ (3x + y)(x - 5y) = 0

হয়
3x + y = 0
⇒ y = -3x .... (1)

অথবা,
x - 5y = 0
⇒ x = 5y ..... (2)

এখানে দুইটি সমীকরণের ক্ষেত্রেই, x = 0 দিলে y = 0 হবে। অর্থাৎ, সরলরেখা মূলবিন্দু (0, 0)-এর মাধ্যমে চলে।
∴ উল্লিখিত দুইটি সমীকরণই মূলবিন্দুগামী সরলরেখা।
৪১.
লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
  1. শাহসুজা
  2. টিপু সুলতান
  3. শায়েস্তা খান
  4. ইসলাম খাঁন
সঠিক উত্তর:
শায়েস্তা খান
উত্তর
সঠিক উত্তর:
শায়েস্তা খান
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
- সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
- লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা 'ইরান দুখত রহমত বানুর' সমাধি অবস্থিত।
- ইরান দুখত 'পরীবিবি' নামে পরিচিত।
- ১৯১০ সালে লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৪২.
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
  1. ৬০
  2. ৬৫
  3. ৬৬
  4. ৭০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশের সংবিধান।
৪৩.
বাংলাদেশে ৭ম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে ২০০১ এর জুলাই মাসের কত তারিখে?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
সপ্তম সংসদ নির্বাচন:
- ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন।
- ৮১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করে।
- নির্বাচনে ভোট পড়েছিল ৭৪.৯৬ শতাংশ।
- এ নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে।
- নির্বাচনের এক মাস দুদিন পর ১৯৯৬ সালের ১৪ জুলাই সংসদ গঠিত হয়।
- এই সংসদ ২০০১ সালের ১৩ জুলাই মেয়াদ শেষ করে।

তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।
৪৪.
বাংলাদেশে কর্মসংস্থান ব্যাংক চালু হয় কত সনে?
  1. ১৯৯৫ সনে
  2. ১৯৯৭ সনে
  3. ১৯৯৮ সনে
  4. ১৯৯৯ সনে
সঠিক উত্তর:
১৯৯৮ সনে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সনে
ব্যাখ্যা
কর্মসংস্থান ব্যাংক:
- সরকারি/বেসরকারি অন্যান্য বিশেষায়িত উদ্যোগের পাশাপাশি সরকার দেশের বেকার যুবদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৯৯৮ সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- দেশের প্রতিটি পরিবারে একজন সদস্যের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
- সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক এ দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নে নিজেদেরকে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করতে বিগত অর্থ-বছরে দেশব্যাপী ৩৩টি আঞ্চলিক কার্যালয় ও ২৭৭টি শাখার মাধ্যমে ব্যাংকের ঋণ কার্যক্রম পরিচালনা করছে।
- ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন ১০০০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৫৯ কোটি টাকা।
- সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পুঞ্জীভূতভাবে মোট ১৬,২৪৯.৭৫ কোটি টাকা ঋণ বিতরণ এবং পুঞ্জিভুত ঋণ আদায় করা হয়েছে ১৪,৩৪০.১৪ কোটি টাকা।
- এ ঋণ সহায়তার মাধ্যমে প্রত্যক্ষভাবে ১১,১১,৯১০ জন ঋণ গ্রহীতার কর্মসংস্থান হয়েছে। এছাড়া পরোক্ষভাবে উপকারভোগীর সংখ্যা ৪০,১৩,৯৯৫ জন। ২০২৩-২৪ অর্থ-বছরে ব্যাংক ২,৮৮৪.৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।

তথ্যসূত্র - কর্মসংস্থান ব্যাংক ওয়েবসাইট।
৪৫.
[তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। এটি এখন আর গুরুত্বপূর্ণ নয় তাই প্রশ্নটি বাতিল করা হলো।]
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য সংখ্যা কত?
  1. ২০
  2. ২১
  3. ২৫
  4. ২৭
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। এটি এখন আর গুরুত্বপূর্ণ নয় তাই প্রশ্নটি বাতিল করা হলো।]

বাংলাদেশ উন্নয়ন ফোরাম:
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম হল বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম।
- এটি ১৯৭৪ সালে গঠিত হয়।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো- বিশ্বব্যাংক।
- শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'।
- প্রথমদিকে এই সংস্থার বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যসূত্র - ইআরডি ওয়েবসাইট।
৪৬.
নির্মল চর কোথায় অবস্থিত?
  1. ফেনী
  2. ভোলা
  3. রাজশাহী
  4. হাতিয়া
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
বাংলাদেশের চরসমূহ:
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- লক্ষ্মীপুর জেলা : চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- ভোলা জেলা : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
- নোয়াখালী জেলা : ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- ফেনী জেলা : মুহুরীর চর।
- রাজশাহী জেলা : নির্মল চর।
- সুন্দরবন : দুবলার চর, পাটনি চর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৪৭.
বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
  1. ১১ আগষ্ট
  2. ৫ জুন
  3. ৬ জুলাই
  4. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
১১ আগষ্ট
উত্তর
সঠিক উত্তর:
১১ আগষ্ট
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ আগষ্ট - ডেঙ্গু প্রতিরোধ দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়?
  1. ২৪ জুন, ২০০৬
  2. ২৫ জুন, ২০০৬
  3. ২৩ জুন, ২০০৬
  4. ২৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
২৪ জুন, ২০০৬
উত্তর
সঠিক উত্তর:
২৪ জুন, ২০০৬
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান:
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম ২৯শে অক্টোবর ১৯৪১, ঢাকার পৈত্রিক নিবাসে।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
- পেশায় ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট।
- ১৯৭১ সালে নিয়মিত কাজের আড়ালে তিনি একটি বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগদানের পরিকল্পনা করতে থাকেন।
- এনিয়ে তিনি কয়েকজন দেশপ্রেমিক বাঙালি অফিসারের সাথে আলোচনা করেন।
- পরিকল্পনা মোতাবেক ২০শে আগস্ট ১৯৭১ সকাল ১১.১৫ মিনিটে পাঞ্জাবী পাইলট অফিসার রাশেদ মিনহাজসহ টি-৩৩ প্রশিক্ষণ বিমান (কল সাইন ব্লু-বার্ড-১৬৬) ছিনতাই করে ভারত অভিমূখে উড্ডয়ন করেন।
- অপর পাইলটের সাথে কন্ট্রোল নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে সিন্ধুর বেদিনে বিমানটি বিধ্বস্ত হলে উভয়েই শাহাদত বরণ করেন।
- পরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে মশরুর বিমান ঘাটির ৪র্থ শ্রেণীর কবরস্তানে অত্যন্ত অমর্যাদার সাথে দাফন করে।
- শাহাদতের ৩৫ বছর পর ২৪শে জুন ২০০৬ মতিউরের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে পুনঃসমাহিত করা হয়।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৪৯.
বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
  1. ২ নভেম্বর, ১৯৭২
  2. ৪ নভেম্বর, ১৯৭২
  3. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  4. ২৬ ডিসেম্বর, ১৯৭২
সঠিক উত্তর:
৪ নভেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
৪ নভেম্বর, ১৯৭২
ব্যাখ্যা
সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫০.
‘ন্যায় পাল বিভাগের বিধান’ বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. ৪১নং অনুচ্ছেদ
  2. ৫১নং অনুচ্ছেদ
  3. ৬৬নং অনুচ্ছেদ
  4. ৭৭নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
৭৭নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৭৭নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
- অনুচ্ছেদ ৭৩ক - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
- অনুচ্ছেদ ৭৪ - স্পীকার ও ডেপুটি স্পীকার।
- অনুচ্ছেদ ৭৫ - কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- অনুচ্ছেদ ৭৬ - সংসদের স্থায়ী কমিটিসমূহ।
- অনুচ্ছেদ ৭৭ - ন্যায়পাল।
- অনুচ্ছেদ ৭৮ - সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।
- অনুচ্ছেদ ৭৯ - সংসদ-সচিবালয়।
- অনুচ্ছেদ ৮০ - আইনপ্রণয়ন-পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮১ - অর্থবিল।
- অনুচ্ছেদ ৮২ - আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫১.
‘টাইটানিক’ কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়?
  1. ১৯১২ সালে
  2. ১৮০২ সালে
  3. ১৮৩২ সালে
  4. ১৯২২ সালে
সঠিক উত্তর:
১৯১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১২ সালে
ব্যাখ্যা
- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।
- টাইটানিক জাহাজ ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম বৃহৎ জাহাজ।

তথ্যসূত্র -  History.com
৫২.
আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপ:
- এর অপর নাম মালভিনাস।
- দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়।
- যুদ্ধ সংঘটিত হয় ১৯৮২ সালে।
- পক্ষসমূহ: যুক্তরাজ্য ও আজের্ন্টিনা।
- যুদ্ধ সংঘটরেন স্থান: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডইচ দ্বীপ।
- যুদ্ধের ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিটেনের মালিকানায় রয়েছে।

উল্লেখ্য,
- ২ এপ্রিল, ১৯৮২ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক সরকার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডুইচ দ্বীপে আক্রমণ করে দখল করে নেয়।
- ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার উপর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।
- সকল নৌযুদ্ধে হেরে আর্জেন্টিনা ১৪ জুন, ১৯৮২ সালে আত্মসমর্পনে সম্মত হয়।
- এর ফলে ঐসকল দ্বীপে আবার ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
- যুদ্ধে পরাজয়ের ফলে ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।

তথ্যসূত্র - Britannica.com
৫৩.
পূর্ব তিমুরের রাজধানীর নাম কী?
  1. দিলি
  2. রিয়াদ
  3. বার্লিন
  4. মিউনিখ
সঠিক উত্তর:
দিলি
উত্তর
সঠিক উত্তর:
দিলি
ব্যাখ্যা
পূর্ব তিমুর:
- স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া থেকে।
- পূর্ব তিমুরের রাজধানী - দিলি।
- মুদ্রা - ডলার।

বিভিন্ন দেশের রাজধানী:
• সৌদি আরব - রিয়াদ।
• জার্মানি - বার্লিন।
• পাকিস্তান - ইসলামাবাদ।
• ভারত - নয়াদিল্লী।
• ভুটান - থিম্পু।
• মালদ্বীপ - মালে।
• নেপাল - কাঠমুন্ডু।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৫৪.
ইসরাইল রাষ্ট্র স্থাপিত হয় কত সালে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।

তথ্যসূত্র - Britannica.com
৫৫.
জাতিসংঘ কতটি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে?
  1. ৪৫
  2. ৫০
  3. ৫১
  4. ৫৩
সঠিক উত্তর:
৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (নভেম্বর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (নভেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৫৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
  1. জার্মানি
  2. জাপান
  3. রাশিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:
- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার মাইল এবং জাপান থেকে প্রায় চার হাজার মাইলে দূরে অবস্থিত ছিল এই নৌঘাঁটি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধজয়ের পর রাশিয়ার সঙ্গে যুদ্ধজয়ে জাপান আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে।
- এরপর প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করায় জাপান আরও সাম্রাজ্যবাদী হয়ে ওঠে।
- ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৫৭.
সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
  1. মিশর
  2. ইরান
  3. জার্মানি
  4. ইসরাইল
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)।
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI)।
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)।
- রাশিয়া: Federal Security Service (FSB)।
- ব্রিটেন: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6)।
- ইসরায়েল: MOSSAD।
- ইরান: সাভাক।

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৫৮.
বার্মার নাম কোন সালে মায়ানমারে পরিবর্তিত হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
⇒ ১৯৮৯ সালে বার্মার নাম মায়ানমারে পরিবর্তিত হয়।

মায়ানমার:
- অফিসিয়ালি রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার।
- দেশটি ৭টি অঞ্চলে (তাইং), ৭টি রাজ্য (পাইন) এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত।
- দেশটির আয়তন ৬৭৬,৫৭৮ বর্গ কিমি।
- আয়তনের সাথে মায়ানমার এশিয়া মহাদেশের ১০তম বৃহত্তম দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ।
- দেশটির রাজধানী নাইপিদো।
- দক্ষিণ মায়ানমারে অবস্থিত ইয়াঙ্গুন (রেঙ্গুন)
- মায়ানমারের বৃহত্তম শহর।
- মুদ্রার নাম কিয়াট।

তথ্যসূত্র - Worldatlas.com.
৫৯.
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
  1. ৫ জুন
  2. ১৫ জুন
  3. ৫ মে
  4. ১৫ মে
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা
• বিশ্ব পরিবেশ দিবস:
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

অন্যদিকে,
- ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস।

উৎস: UNEP ওয়েবসাইট।।
৬০.
OPEC- গঠিত হয় কোন সালে?
  1. ১৯৫৮ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬২ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
• OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC)।
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries
- প্রতিষ্ঠা লাভের স্থান - বাগদাদ, ইরাক (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়।
- বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর, ১৯৬৫ থেকে)।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর বর্তমান সদস্য দেশ- ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উৎস: OPEC -এর ওয়েবসাইট।
৬১.
ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি?
  1. হাইড্রোজেন ও কার্বন-ডাই-অক্সাইড
  2. হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড
  3. হাইড্রোজেন ও অক্সিজেন
  4. হাইড্রোজেন ও নাইট্রোজেন
সঠিক উত্তর:
হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড
ব্যাখ্যা
- ওয়াটার গ্যাস হলো একটি গ্যাসীয় মিশ্রণ যা হাইড্রোজেন (H₂) এবং কার্বন-মনোঅক্সাইড (CO) দ্বারা গঠিত।
- এটি সাধারণত কোক বা কোলে স্টিম (বাষ্প) দ্বারা উত্তপ্ত করে প্রস্তুত করা হয়।
- এই প্রতিক্রিয়ার মাধ্যমে কোক বা কাঠের কার্বন গ্যাসের সাথে প্রতিক্রিয়া করে কার্বন-মনোঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে, যা ওয়াটার গ্যাস হিসেবে পরিচিত।
- রাসায়নিক সমীকরণ: C + H2O → CO + H2

উৎস: ব্রিটানিকা।
৬২.
ভিটামিন-ডি এর অভাবে কোন রোগ হয়?
  1. স্কার্ভি
  2. রাতকানা
  3. পেলেগ্রা
  4. রিকেটস
সঠিক উত্তর:
রিকেটস
উত্তর
সঠিক উত্তর:
রিকেটস
ব্যাখ্যা
• রিকেটস:
- ভিটামিন ‘ডি’ এর অভাবে রিকেটস রোগ হয়।
- অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাঁড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে ভিটামিন ‘ডি’ এর দরকার হয়ে থাকে।
- দুধ, মাখন, ডিম, কডলিভার তেল ও হাঙ্গরের তেলে ভিটামিন ‘ডি’ থাকে।
- সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ভিটামিন ‘ডি’ তৈরি হয়।

• লক্ষণ:
- দেহের হাড়গুলো দুর্বল হওয়া, গাঁট ফুলে যাওয়া, পায়ের হাঁড় বেঁকে যাওয়া, সরুহাঁড়গুলো ভাঁজ খেয়ে যাওয়া,
- হাঁড়গুলো ভঙ্গুর হওয়া, বক্ষদেশ সরুহয়ে যাওয়া ইত্যাদি রিকেটস রোগের লক্ষণ।

• প্রতিরোধ:
- পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খাওয়া, নবজাতককে কিছুক্ষণ সকালের রোদে রাখা, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ইত্যাদি।

অন্যদিকে,
- স্কার্ভি হয় ভিটামিন C এর অভাবে হয়।
- রাতকানা হয় ভিটামিন A এর অভাবে হয়।
- পেলেগ্রা হয় ভিটামিন B3 (নিয়াসিন) এর অভাবে হয়।

উৎস:
১. জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. ৮ম শ্রেণির বিজ্ঞান বই
৬৩.
কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
  1. লোহিত রক্ত কণিকা
  2. স্পার্ম
  3. ডিম্বাণু
  4. লিভার কোষ
সঠিক উত্তর:
লোহিত রক্ত কণিকা
উত্তর
সঠিক উত্তর:
লোহিত রক্ত কণিকা
ব্যাখ্যা
• লোহিত রক্ত কণিকা:
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৬৪.
কোন গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী?
  1. NO2
  2. SO2
  3. CO2
  4. NO
সঠিক উত্তর:
SO2
উত্তর
সঠিক উত্তর:
SO2
ব্যাখ্যা
• এসিড বৃষ্টি:
- বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান 5.6 এর কম হলেই ঐ অধঃক্ষেপণকে এসিড বৃষ্টি বলে।
- এসিড বৃষ্টির কারণ হচ্ছে মনুষ্যসৃষ্ট বায়ু দূষণ ক্রিয়া।
- সাধারণত কলকারখানা অঞ্চলের এসিড বৃষ্টির পানির pH এর মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে।
- এই এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস বা এসিড বৃষ্টির কারণ মূলত সালফার ডাই অক্সাইড (SO2), নাইট্রোজেন অক্সাইডসমূহ (যেমন- NO, NO2).
- এর মূলে তিনটি এসিডের (H2SO3, H2SO4, HNO3 এর) ভূমিকা রয়েছে; যা প্রাইমারি বায়ুদূষক SO2 গ্যাস ও নাইট্রোজেন অক্সাইডসমূহ (NOx) হতে উৎপন্ন হয়।

• কার্বন ডাই অক্সাইড (CO2), কার্বন মনোঅক্সাইড (CO) এবং নাইট্রাস অক্সাইড (N2O) এসিড বৃষ্টির সাথে সম্পর্কযুক্ত নয় বা এসিড বৃষ্টির কারণ নয়।

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. হাজারী ও নাগ)।
৬৫.
ঈষ্ট কি?
  1. একটি ভাইরাস
  2. একটি ব্যাকটেরিয়া
  3. একটি ছত্রাক
  4. একটি অ্যালগি
সঠিক উত্তর:
একটি ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
একটি ছত্রাক
ব্যাখ্যা
• ঈস্ট:
- ঈস্ট একটি ছত্রাক জাতীয় এককোষী অণুজীব।
- বেকারি ও মদ্য শিল্পে ইথানল প্রস্তুতিতে ঈস্ট ব্যবহৃত হয়।
- এছাড়াও এক কোষীয় প্রোটিন তৈরীতে ঈস্ট ব্যবহৃত হয়।
- ঈস্ট ভিটামিনসমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া খাদ্যোপযোগী এককোষীয় প্রোটিন উৎপাদনে ব্যবহৃত হয়।
- সাইট্রিক এসিড বা ভিটামিন সি উৎপাদনে ঈস্টের ব্যবহার নেই।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৬৬.
কোনটি নোবেল গ্যাস নহে?
  1. হিলিয়াম
  2. ওজোন
  3. আর্গন
  4. নিয়ন
সঠিক উত্তর:
ওজোন
উত্তর
সঠিক উত্তর:
ওজোন
ব্যাখ্যা
• ওজোন নোবেল গ্যাস নয়। 

• নিষ্ক্রিয় গ্যাস:

- হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe) ও রেডন (Rn) এ ছয়টি মৌল পর্যায় সারণিতে 18তম গ্রুপের মৌল।
- সাধারণত এরা যৌগ গঠন করে না বলে এরা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস হিসাবে পরিচিতি লাভ করেছে।
- এ মৌলগুলো প্রকৃতিতে খুবই কম পরিমাণে পাওয়া যায়।
- মৌলগুলোর নিষ্ক্রিয়তার কারণ পরে আবিষ্কৃত হয়।
- নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের জন্য লর্ড রেলি (Lord Rayleigh) ও স্যার উইলিয়াম রামসে (Sir William Ramsay) কে ১৯০৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কী?
  1. ল্যাকটোমিটার
  2. ব্যারোমিটার
  3. ভোল্টমিটার
  4. হাইড্রোমিটার
সঠিক উত্তর:
ব্যারোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ব্যারোমিটার
ব্যাখ্যা
• ব্যারোমিটার:
- টরেসিলি ১৬৪৩ সালে তরল তলের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম বায়ুমন্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র আবিস্কার করেন। এর নাম ব্যারোমিটার।
- ব্যারোমিটারে পারদ স্তভের উচ্চতাকে বায়ুমন্ডলীয় চাপের আদর্শ ধরা হয়।
- আদর্শ বায়ু চাপ 76cm পারদ স্তম্ভের ওজনের সমান।

- ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। 
- তড়িৎ বিভবপার্থক্য পরিমাপক যন্ত্র হলো ভোল্টমিটার।
- হাইড্রোমিটার হলো তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৬৮.
কোলাজেন কী?
  1. একটি কার্বোহাইড্রেট
  2. একটি প্রোটিন
  3. একটি লিপিড
  4. একটি নিউক্লিক এসিড
সঠিক উত্তর:
একটি প্রোটিন
উত্তর
সঠিক উত্তর:
একটি প্রোটিন
ব্যাখ্যা
- কোলাজেন হলো একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা আমাদের ত্বক, চুল, নখ এবং সংযোগকারী টিস্যুগুলির গঠন প্রদান করে।
- আমাদের বয়স বাড়ার সাথে সাথে কোলাজেনের উৎপাদন কমে যায়, যার ফলে বার্ধক্যের লক্ষণ দেখা দেয় যেমন বলিরেখা এবং সূক্ষ্ম রেখা।
- কোলাজেন সমৃদ্ধ খাবার গ্রহণ করা তারুণ্য এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য অপরিহার্য।
- মানুষ দৈনন্দিন জীবনে যেসব প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করে তার মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম ও ডাল উল্লেখযোগ্য।
- রান্না করলে উত্তাপে প্রোটিন জমাট বাঁধে, পেশির কোলাজেন, ইলাস্টিন ইত্যাদি নরম হয়ে জিলাটিনে পরিণত হয়। প্রোটিনের এই রূপান্তর পরিপাকে সাহায্য করে।

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৬৯.
কাপড় কাঁচার সোডা কোনটি?
  1. K2CO3
  2. CaCO3
  3. Na2CO3
  4. Li2CO3
সঠিক উত্তর:
Na2CO3
উত্তর
সঠিক উত্তর:
Na2CO3
ব্যাখ্যা
- জামা-কাপড় কাঁচার জন্য আমরা যে সাবান ব্যবহার করি তা আসলে সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) নামক লবণ ।
- সোডিয়াম কার্বনেট (Na2CO3) যা কাপড় কাচার সোডা হিসেবে পরিচিত তাও একটি লবণ।
- তুঁতে বা ফিটকিরি যা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় সেটিও লবণ।
- সেভিং ফোম বা জেলে থাকে পটাসিয়াম স্টিয়ারেট (C17H35COOK) নামক লবণ ।
- কৃষি জমিতে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে তুঁতে বা কপার সালফেটকে (CuSO4,5H2O) ব্যাপক ব্যবহার করা হয়।
- তবে শৈবালের উৎপাদন বন্ধে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে।
- মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে যে চুনাপাথর বা মাটির উর্বরতা বৃদ্ধি করতে যে সকল সার যেমন, অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3), অ্যামোনিয়াম ফসফেট [(NH4)3PO4], পটাসিয়াম নাইট্রেট (KNO3) ইত্যাদি ব্যবহার করা হয় তার বেশির ভাগই লবণ।

উৎস : বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
কোনটি ম্যানগ্রোভ বন?
  1. মধুপুরের বন
  2. সুন্দরবন
  3. চকরিয়ার বন
  4. দিনাজপুরের শালবন
সঠিক উত্তর:
সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবন
ব্যাখ্যা
• ম্যানগ্রোভ:
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যানগ্রোভ বন সৃষ্টি হয়েছে।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- এই বন সুন্দরবন নামে সমধিক পরিচিত।
- সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
- সুন্দরবনের ৬২ শতাংশ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং বাকী অংশ পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায় অবস্থিত।
- এ বনাঞ্চলের আয়তন প্রায় ৬১১৭ বর্গমাইল যা বাংলাদেশের মোট আয়তনের শতকরা ৪.০৭ ভাগ।
- এ বনের গাছপালা লোনা পানি সহনশীল এবং বৃক্ষসমূহের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
- সুন্দরবনের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬৫১ থেকে ১৭৭৮ মি.মি.।
- এ বনের মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের অভাব ঘটে বলে গাছপালা শ্বাসমূল তৈরী করে।
- বৃক্ষসমূহ চিরহরিৎ।
- ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান বৃক্ষ হলো: সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা, হেন্তাল ইত্যাদি।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

উৎস:
১. বাংলাপিডিয়া।
২. কৃষি শিক্ষা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।