পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ৪৫ রিভিশন- (৪১ - ৪৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
Who wrote A Song of Ice and Fire?
Transform into passive voice:
  1. A Song of Ice and Fire is written by whom?
  2. A Song of Ice and Fire has been written by who?
  3. By whom was A Song of Ice and Fire written? 
  4. A Song of Ice and Fire was written by whom?
সঠিক উত্তর:
By whom was A Song of Ice and Fire written? 
উত্তর
সঠিক উত্তর:
By whom was A Song of Ice and Fire written? 
ব্যাখ্যা

• Correct Answer: গ) By whom was A Song of Ice and Fire written?

- মূল বাক্যটি Past Indefinite Tense-এ করা: “Who wrote A Song of Ice and Fire?”
- Passive voice এ রূপান্তর করার জন্য গঠন হয়: was/were + past participle.
- "Who" subject হলে passive-এ "by whom" হয়।
- "A Song of Ice and Fire" হলো object → passive-এ subject হয়ে যাবে।
- তাই সঠিক রূপ হয়: By whom was A Song of Ice and Fire written?

Other options:
ক) "A Song of Ice and Fire is written by whom?" → এটি Present Tense, অথচ মূল বাক্য Past Tense-এ, ভুল।

খ) "A Song of Ice and Fire has been written by who?" → এটি Present Perfect tense এবং "who" ব্যবহার ভুল, "whom" দরকার।

ঘ) "A Song of Ice and Fire was written by whom?" → grammar দিক থেকে ঠিক, তবে এটি statement form, interrogative নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
Change Complex into Compound:
“As he was ill, he could not attend the meeting.”
  1. He was ill but he could not attend the meeting.
  2. He was ill, so he did not attend the meeting.
  3. He was ill but he attended the meeting.
  4. He could not attend the meeting if he was ill. 
সঠিক উত্তর:
He was ill, so he did not attend the meeting.
উত্তর
সঠিক উত্তর:
He was ill, so he did not attend the meeting.
ব্যাখ্যা

• Correct Answer: খ) He was ill, so he did not attend the meeting.

- As he was ill, he could not attend the meeting.
- Complex বাক্যে সাধারণত একটি subordinate clause থাকে (এখানে: As he was ill).
- Compound এ রূপান্তর করতে গেলে clause গুলোকে coordinate conjunction (and, but, or, so, for) দ্বারা যুক্ত করতে হয়।
- option গুলোর মধ্যে -
- He was ill, so he did not attend the meeting.
- সঠিক। 

- অন্য অপশন গুলো, 

ক) He was ill but he could not attend the meeting. 
-  “but” ব্যবহার অর্থ ঠিক প্রকাশ করছে না।

গ) He was ill but he attended the meeting.
- এটি মূল বাক্যের বিপরীত অর্থ প্রকাশ করছে।

ঘ) He could not attend the meeting if he was ill.
- এটি Complex হয়ে গেছে (কারণ if-clause আছে)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
Choose the correct passive form of the sentence:
“Keep the door closed.”
  1. The door is closed.
  2. The door must be closed.
  3. Let the door be kept closed. 
  4. The door has been closed.
সঠিক উত্তর:
Let the door be kept closed. 
উত্তর
সঠিক উত্তর:
Let the door be kept closed. 
ব্যাখ্যা

• Correct answer: Let the door be kept closed.

- “Keep the door closed.”
- Imperative sentence এর passive রূপ তৈরিতে সাধারণত "Let" দিয়ে শুরু করা হয়।
- Let+ Subject+ be+ verb এর past participle + rest of the sentence.
“Let the door be kept closed." হলো সঠিক passive রূপ যা আদেশ বা অনুরোধ প্রকাশ করে।
- বাকিরা tense বা কাঠামোর দিক থেকে ভুল হওয়ায় সঠিক উত্তর নয়।

Other options:
ক) The door is closed. → এটি সাধারণ present tense (habitual action) বোঝায়; আদেশের passive নয়।

খ) The door must be closed. → এটি অনুমান বা অবস্থা বোঝায়, নির্দেশ নয়; ভুল।

ঘ) The door has been closed. → এটি present perfect tense; passive imperative নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
Transform Assertive into Interrogative:
“He is never late.”
  1. Is he ever late?
  2. Isn’t he late?
  3. Has he ever been late?
  4. Does he come late? 
সঠিক উত্তর:
Is he ever late?
উত্তর
সঠিক উত্তর:
Is he ever late?
ব্যাখ্যা

• Correct Answer: ক) Is he ever late?

- Assertive: He is never late.
- সে কখনো দেরি করে না।
- Interrogative করতে গেলে never → ever হবে।
- তাই বাক্য হবে: Is he ever late?
- অন্য অপশনগুলো tense বা অর্থ বদলে দিয়েছে।
- সুতরাং সঠিক উত্তর: Is he ever late?

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
Meaning of “Quixotic”:
  1. Practical
  2. Idealistic but unrealistic
  3. Courageous
  4. Silent 
সঠিক উত্তর:
Idealistic but unrealistic
উত্তর
সঠিক উত্তর:
Idealistic but unrealistic
ব্যাখ্যা

Correct Answer: খ) Idealistic but unrealistic.

Quixotic
- Bangla Meaning: উচ্চ অথচ অলীক আদর্শের অনুগামী; খামখেয়ালি; আপন স্বার্থ সম্পর্কে অসচেতন; পরোপকারী। 
- English Meaning: foolishly impractical especially in the pursuit of ideals, Idealistic but unrealistic.

Other options:
ক) Practical
- Bangla Meaning: প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত। 
- English Meaning: of, relating to, or manifested in practice or action : not theoretical or ideal.

গ) Courageous
- Bangla Meaning: সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ। 
- English Meaning: having or characterized by courage : brave.

ঘ) Silent
- Bangla Meaning: নীরব; শব্দহীন। 
- English Meaning: making no utterance : not speaking or making noise.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Transform Imperative into Assertive:
“Respect your parents.”
  1. You should respect your parents.
  2. Do you respect your parents?
  3. Parents are respected by you.
  4. You do not disrespect your parents. 
সঠিক উত্তর:
You should respect your parents.
উত্তর
সঠিক উত্তর:
You should respect your parents.
ব্যাখ্যা

• Correct Answer: ক) You should respect your parents.

- Respect your parents.
- Sentence টি imperative sentence.
- Imperative বাক্যকে Assertive করতে হলে সাধারণত "You should / You ought to / It is your duty to" ব্যবহার করা হয়।

Other options:
খ) Do you respect your parents?
- এটি interrogative sentence.

গ) Parents are respected by you.
- অর্থ পরিবর্তন হয়েছে। 

ঘ) You do not disrespect your parents. 
- সঠিক রূপে transfrom হয় নি। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
“Turn a deaf ear” means:
  1. To refuse to listen
  2. To be deaf
  3. To listen
  4. To mishear 
সঠিক উত্তর:
To refuse to listen
উত্তর
সঠিক উত্তর:
To refuse to listen
ব্যাখ্যা

Correct Answer: ক) To refuse to listen.

Turn a deaf ear
- Bangla Meaning: কাউকে বা কোনো কিছুর প্রতি মনোযোগ না দেওয়া বা শুনতে অস্বীকার করা। 
- English Meaning: to refuse to listen to or consider.

Other options:
খ) To be deaf
- Translation: বধির হয়ে যাওয়া। 

গ) To listen
- Translation: কারো কথা শোনা। 

ঘ) To mishear
- Translation: ভুল শোনা। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, Collins Dictionary.

.
Antonym of “Sparse”:
  1. Rare
  2. Scanty
  3. Abundant
  4. Thin 
সঠিক উত্তর:
Abundant
উত্তর
সঠিক উত্তর:
Abundant
ব্যাখ্যা

Correct Answer: গ) Abundant.

Sparse
- Bangla Meaning: পাতলাভাবে ছড়ানো; বিরল। 
- English Meaning: of few and scattered elements.

গ) Abundant
- Bangla Meaning: প্রচুর; অঢেল। 
- English Meaning: existing or occurring in large amounts : ample.

Other options:
ক) Rare
- Bangla Meaning: দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না। 
- English Meaning: seldom occurring or found : uncommon.

খ) Scanty
- Bangla Meaning: সংখ্যায় বা পরিমাণে অল্প। 
- English Meaning: limited or less than sufficient in degree, quantity, or extent.

ঘ) Thin
- Bangla Meaning: পাতলা; সরু। 
- English Meaning: having little extent from one surface to its opposite.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৭৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে? 
  1. ১১০°
  2. ১২০°
  3. ১৫০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৫০°
উত্তর
সঠিক উত্তর:
১৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৭৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক। 
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ। 

এখন, 
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ = ৭৫° হলে, 
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ হবে = (৭৫° × ২) 
= ১৫০° 

∴ কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ১৫০° ।

১০.
রেখার প্রান্তবিন্দু কয়টি? 
  1. একটি 
  2. দুইটি 
  3. অসংখ্য 
  4. প্রান্তবিন্দু নেই 
সঠিক উত্তর:
প্রান্তবিন্দু নেই 
উত্তর
সঠিক উত্তর:
প্রান্তবিন্দু নেই 
ব্যাখ্যা

প্রশ্ন: রেখার প্রান্তবিন্দু কয়টি?

সমাধান: 
 - রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। 
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে। 
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি। 

১১.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে? 
  1. প্রবৃদ্ধ কোণ 
  2. স্থূলকোণ 
  3. সূক্ষ্মকোণ 
  4. সম্পূরক কোণ 
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ 
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ (Reflex angle) বলে। 

অন্যদিকে, 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

১২.
দুটি লাইন একে অন্যের থেকে ১০ মিটার দূরে সমান্তরালভাবে চলছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরে গিয়ে মিলিত হবে?
  1.  ১০ মিটার 
  2.  ২০ মিটার
  3.  ১০০ মিটার
  4. কখনোই নয় 
সঠিক উত্তর:
কখনোই নয় 
উত্তর
সঠিক উত্তর:
কখনোই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ১০ মিটার দূরে সমান্তরালভাবে চলছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরে গিয়ে মিলিত হবে?

সমাধান: 
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না।

সমান্তরাল রেখা: 
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। 
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত: 
১. সরলরেখা দুটি এক সমতলে থাকবে। 
২. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না। 
৩. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে। 
• দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। 
• একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়।

১৩.
একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?

সমাধান:
ধরি,
একটি কোণ = x
অপর কোণ = 2x

প্রশ্নমতে,
2x = 60°
বা, x = 60°/2
∴ x = 30°

∴ 30° এর পূরক কোণ = (90 - 30)°
= 60° । 

১৪.
অর্ধবৃত্তস্থ কোন ধরনের কোণ? 
  1. সমকোণ 
  2. স্থূলকোণ 
  3. প্রবৃদ্ধ কোণ 
  4.  সূক্ষ্মকোণ 
সঠিক উত্তর:
সমকোণ 
উত্তর
সঠিক উত্তর:
সমকোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: অর্ধবৃত্তস্থ কোন ধরনের কোণ? 

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক। 

১৫.
বিন্দুর সঞ্চারপথকে কী বলা হয়? 
  1. কোণ 
  2. রেখা 
  3. বৃত্ত 
  4. রেখাংশ 
সঠিক উত্তর:
রেখা 
উত্তর
সঠিক উত্তর:
রেখা 
ব্যাখ্যা

প্রশ্ন: বিন্দুর সঞ্চারপথকে কী বলা হয়? 

সমাধান: 
রেখা (line): 
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়। 
অথবা, বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে। 
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে। 
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
- রেখা প্রধানত দুই প্রকার।
যথা- ক) সরলরেখা এবং খ) বক্ররেখা।

১৬.
১১০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 
  1. ৩০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৭০°
উত্তর
সঠিক উত্তর:
৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: ১১০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 

∴ ১১০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ১১০)°
= ৭০° ।

১৭.
বৃত্তের ব্যাস ১৪ সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধি কত? 
  1. ১১ সেন্টিমিটার
  2. ৪৪ সেন্টিমিটার
  3. ২২ সেন্টিমিটার
  4. ৮৮ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৪৪ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৪ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস ১৪ সেন্টিমিটার হলে, বৃত্তের পরিধি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের ব্যাস, ২r = ১৪ সেন্টিমিটার
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = (১৪/২) সেন্টিমিটার
= 7 সেন্টিমিটার

আমরা জানি, 
বৃত্তের পরিধি = ২πr 

∴ প্রদত্ত বৃত্তের পরিধি = ২πr সেন্টিমিটার 
= ২ × (২২/৭) × ৭ সেন্টিমিটার 
= ৪৪ সেন্টিমিটার। 

১৮.
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম -
  1. মজিদ খান শিক্ষা কমিশন
  2. কবির চৌধুরী শিক্ষা কমিশন
  3. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
  4. শামসুল হক শিক্ষা কমিশন
সঠিক উত্তর:
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
উত্তর
সঠিক উত্তর:
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
ব্যাখ্যা

• জাতীয় শিক্ষা কমিশন:
- বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন “জাতীয় শিক্ষা কমিশন” যা ২৬ জুলাই ১৯৭২ সালে গঠিত হয়।
- “জাতীয় শিক্ষা কমিশন” এর চেয়ারম্যান ছিলেন ড. কুদরত-ই-খুদা।
- ২৪ সেপ্টেম্বর ১৯৭২ সালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন নামেও পরিচিত।
- কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।

উৎস: বাংলাপিডিয়া।

১৯.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. বগুড়া

  2. গাজীপুর

  3. নারায়ণগঞ্জ

  4. ঢাকা

সঠিক উত্তর:
ঢাকা

উত্তর
সঠিক উত্তর:
ঢাকা

ব্যাখ্যা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র:
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (সংক্ষেপে: বিপিএটিসি) একটি সংবিধিবদ্ধ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান যা সরকারি, বেসরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
- এটি ঢাকা জেলার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত।
- এছাড়া এর প্রশাসনিক তত্ত্বাবধানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের সদর দপ্তরে চারটি আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
- প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অধ্যাদেশ ১৯৮৪ দ্বারা গঠিত ও পরিচালিত।
- ১৯৮৪ সালের ২৬ নং অধ্যাদেশের আওতায় লোকপ্রশাসন ও ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানটি একটি সমন্বিত জাতীয় সংবিধিবদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সরকারের একজন সচিব এর প্রধান কর্মকর্তা।
- পদবী রেক্টর। রেক্টরের অধীনে পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সচিব পর্যায়ে রয়েছে পাঁচজন এমডিএস।
- বিভাগগুলো হলো: ব্যবস্থাপনা ও লোকপ্রশাসন, কর্মসূচি প্রণয়ন ও পর্যবেক্ষণ, উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়াদি, গবেষণা ও নির্দেশনা এবং প্রকল্প প্রণয়ন।
- একজন মন্ত্রীর সভাপতিত্বে ১২-সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নরস প্রতিষ্ঠানটির সাধারণ নীতিমালা নির্ধারণ করে।

উৎস: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইট। 

২০.
সংসদের নেতা কে?
  1. স্পীকার
  2. রাষ্ট্রপতি
  3. চিপ হুইপ
  4. প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

প্রধানমন্ত্রী:
- বাংলাদেশ সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানই প্রধানমন্ত্রী। 
- সংসদ সদস্য পদের যোগ্যতা ও প্রধানমন্ত্রী পদের যোগ্যতা একই।
- ২৫ বছর বয়স্ক যে কোন বাংলাদেশী নাগরিক সংসদ সদস্য থাকা সাপেক্ষে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেতে পারেন।
- সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।
- সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী।
- প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নেতা।
- সংসদ অধিবেশন আহবান, স্থগিত বা ভেঙ্গে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন।
- তার নেতৃত্বে সংসদে আইন প্রণীত হয়।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১.
'জাতীয় শ্রমনীতি' কত সালে প্রণীত হয়?
  1. ২০০২ সালে 
  2. ২০০৮ সালে 
  3. ২০১২ সালে 
  4. ২০১৩ সালে 
সঠিক উত্তর:
২০১২ সালে 
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সালে 
ব্যাখ্যা

বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের জন্য সরকার ২০১২ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় "জাতীয় শ্রমনীতি" ঘোষণা করে।

এ নীতির মূল উদ্দেশ্য ছিল:

- শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা।
- আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশন অনুযায়ী আইন ও নীতি প্রণয়ন।
- নারী শ্রমিক ও শিশুশ্রম বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান।
- পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (Occupational Safety and Health) নিশ্চিত করা।
- শ্রমিকদের জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা।
- এর আগে বাংলাদেশে শ্রম সংক্রান্ত নানা আইন থাকলেও একটি একক ও সমন্বিত জাতীয় শ্রমনীতি ছিল না। ফলে ২০১২ সালের এই নীতি শ্রমক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।

উৎস: জাতীয় শ্রমনীতি-২০১২।

২২.
রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা

 রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
- বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে।
- প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা।
- এ ছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং সার্বভৌমত্ব।
- মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। 

- অধ্যাপক গার্নার বলেন, 'সুনির্দিষ্ট ভুখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।' 

• রাষ্ট্রের চারটি উপাদান ।
যথা-
১।জনসমষ্টি,
২।নির্দিষ্ট ভূখণ্ড,
৩। সরকার ও
৪। সার্বভৌমত্ব।

উৎস : পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

২৩.
সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয় কত সালে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
ব্যাখ্যা

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি:
- ১৯৭৪ সালে দেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয়।
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ জেলায় অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে 'মৌলিক শিক্ষা একাডেমি' নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে এটির নামকরণ করা হয় 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'।
- এখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
- এই প্রতিষ্ঠান প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে।
- ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয়।
- এই আইনের অধীনে ১৯৯২ সালের ১ জানুয়ারি দেশের ৬৮টি উপজেলায়।
- ১ জানুয়ারি ১৯৯৩ সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।

উৎস: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ওয়েবসাইট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো। 

২৪.
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক প্রধান কে?
  1. মন্ত্রীপরিষদ সচিব
  2. মুখ্য সচিব
  3. একান্ত সচিব
  4. প্রশাসক
সঠিক উত্তর:
মুখ্য সচিব
উত্তর
সঠিক উত্তর:
মুখ্য সচিব
ব্যাখ্যা

বাংলাদেশের প্রশাসন:
- বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় ১৯৭৬ সালে। বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক স্তরগুলো হলো:
• কেন্দ্রীয় প্রশাসন
• স্থানীয় প্রশাসন (বিভাগ, জেলা ও উপজেলা)
• বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ।

কেন্দ্রীয় প্রশাসন:
- বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র সচিবালয় বা সেক্রেটারিয়েট।
- সরকারি সকল কার্যক্রমের সিদ্ধান্ত সচিবালয়ে গৃহীত হয়।
- সচিবালয় হলো বিভিন্ন মন্ত্রণালয় ও তার অধিনস্ত বিভাগসমূহের অফিসগুলোর সমষ্টি।
- সকল বিভাগ, দপ্তর এবং সংস্থাসমূহ প্রত্যক্ষভাবে সচিবালয়ের নিকট দায়ী।
- বাংলাদেশে রাষ্ট্রপতি মন্ত্রণালয় এবং ২টি বিভাগ (মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মোট ৪১টি বিভাগ) রয়েছে। ও

→ মন্ত্রণালয়ের প্রধান- মন্ত্রী।
→ মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা- সচিব/জ্যেষ্ঠ সচিব।
→ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান- মুখ্য সচিব।
→ অধিদপ্তরের প্রধান- মহাপরিচালক।

উৎস: মন্ত্রীপরিষদের ওয়েবসাইট।

২৫.
নিচের কোনটি গ্রীনহাউস গ্যাস?
  1. অক্সিজেন
  2. নাইট্রোজেন
  3. হাইড্রোজেন
  4. মিথেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা

• গ্রীন হাউস গ্যাস: 
- গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস।
- কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে- 
• জলীয় বাষ্প,
• কার্বন ডাই অক্সাইড,
• নাইট্রাস অক্সাইড,
• মিথেন,
• ওজোন,
• ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড (CS2) এবং কার্বনিল সাইফাইড (COS) পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry.

২৬.
নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
  1. ভূমিকম্প
  2. মরুকরণ
  3. ঘূর্ণিঝড়
  4. নদীভাঙন
সঠিক উত্তর:
মরুকরণ
উত্তর
সঠিক উত্তর:
মরুকরণ
ব্যাখ্যা

• দুর্যোগ:
- যে অবস্থা অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং সম্পদের ক্ষয়ক্ষতি, পরিবেশের ক্ষতি ও প্রাণহানি ঘটে তাই দুর্যোগ।
- এর ফলে বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। 
 
দুর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে। প্রধানত দুর্যোগ দুই ধরনের-
১/ প্রাকৃতিক দুর্যোগ ও
২/ মানবসৃষ্ট দুর্যোগ।
 
প্রাকৃতিক দুর্যোগ:
- প্রাকৃতিক কারণে যে সকল দুর্যোগ সৃষ্টি হয়, সেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে।
- প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং সাধারণত এর উপর মানুষের কোন নিয়ন্ত্রন থাকে না।
- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রধান প্রাকৃতিক দুর্যোগসমূহ।
 
মানবসৃষ্ট দুর্যোগ:
- মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।
- মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
- যেমন- যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ, মরুকরণ, অগ্নিকান্ড ইত্যাদি।
 
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়; অষ্টম শ্রেণীর বোর্ড বই।

২৭.
বিশ্ব পরিবেশ দিবস কবে?
  1. ৮ জুন
  2. ৫ জুন
  3. ১০ ডিসেম্বর
  4. ১৬ জুন
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা

পরিবেশ দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।
 
এছাড়াও,
- বিশ্ব নারী দিবস ৮ মার্চ।
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল।
- বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর।

উৎস: UNEP ওয়েবসাইট এবং জাতিসংঘ ওয়েবসাইট।

২৮.
’র‍্যামন ম্যাগসেসে পুরস্কার’ কোথায় থেকে প্রদান করা হয়?
  1. চীন
  2. মালয়েশিয়া
  3. ফিলিপাইন
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা

• র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি র‌্যামন ম্যাগসেসে'র স্মৃতি ও সম্মানে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসেসে পুরস্কার।
- এ পুরস্কার এশিয়ার অঞ্চলগুলোকে প্রভাবিত করা এশীয় ব্যক্তিদের সততা, সাহস এবং নিঃস্বার্থ সেবার মূল্য উদযাপনের জন্য প্রতিষ্ঠিত।
- 'এশিয়ার নোবেল' হিসেবে খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার জনসেবা থেকে শুরু করে সামাজিক উদ্ভাবন পর্যন্ত, বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ, ফিলিপাইন থেকে দেওয়া হয়।

উৎস: The Business Standard বাংলা।

২৯.
প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit) কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৫৭ সালে 
  2. ১৯৮৮ সালে 
  3. ১৯৯২ সালে 
  4. ১৯৯৬ সালে 
সঠিক উত্তর:
১৯৯২ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে 
ব্যাখ্যা

• প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit):
- জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়বিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই বিশ্বব্যাপী সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়েছিল।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়, যা পরবর্তীতে কিয়েটো প্রোটোকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭ টি নীতিমালা অনুমোদিত হয়।
- এই সম্মেলনের উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে- 'Polluter pays principle'.
- অন্যদিকে, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হয়। 
 
উৎস: UN ওয়েবসাইট।

৩০.
'Green Climate Fund' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  3. কানকুন, মেক্সিকো
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

• Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার
 
উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।

৩১.
কিয়াটো প্রটোকলের বিষয়বস্তু কী?
  1. ওজোনস্তরের ক্ষয় হ্রাস
  2. ওজোনস্তরের ক্ষয়কারী ক্ষতিকর রাসায়নিক পদার্থের নিঃসরণ কমিয়ে আনা
  3. গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস
  4. জীববৈচিত্র সুরক্ষা
সঠিক উত্তর:
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস
ব্যাখ্যা

• কিয়াটো প্রটোকলের বিষয়বস্তু গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস।

• কিয়াটো প্রটোকল:
- প্রথম স্বাক্ষরিত হয় ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয় ২০০৫ সালে।
- লক্ষ্য - ১৯৯০ সালের তুলনায় গ্রিন হাউজ গ্যাস নির্গমন অন্তত ৫% হ্রাস করা।

অন্যদিকে, 
- ওজোনস্তরের ক্ষয় হ্রাস সংক্রান্ত - ভিয়েনা কনভেনশন।
- জীববৈচিত্র সুরক্ষা বিষয়ক চুক্তি  - কার্টাগেনা প্রটোকল।
- ওজোনস্তরের ক্ষয়কারী ক্ষতিকর রাসায়নিক পদার্থের নিঃসরণ কমিয়ে আনার জন্য স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রটোকল।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট ও ব্রিটানিকা।