পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১০৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১০৯ প্রশ্ন

.
১) বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
  3. গ) কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডুলা’
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "চোখের বালি" বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- প্রধান চরিত্র - বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও চোখের বালি উপন্যাস।

.
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
  1. ক) গঙ্গা
  2. খ) পুতুলনাচের ইতিকথা
  3. গ) হাঁসুলী বাঁকের উপকথা
  4. ঘ) গৃহদাহ
সঠিক উত্তর:
ক) গঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
ক) গঙ্গা
ব্যাখ্যা

'গঙ্গা' উপন্যাসটি সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ রচনা।
- এটি ১৯৫৭ সালে প্রকাশিত।
- গঙ্গার পটভূমি একটাই, জল-জাল-জেলে; বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। গঙ্গা উপন্যাসের চরিত্রগুলো সামনে অতটা উজ্জ্বল হয়ে ধরা দেয়নি।
- সমরেশ বসুর মূল বিষয় চরিত্র চিত্রণ নয়, মূল বিষয় জেলেজীবন।
- জেলেজীবনের সংগ্রাম চিত্রণ করতে যা যা প্রয়োজন, তা করেছেন। চরিত্রের ক্ষেত্রেও তাই।
- এখানে মোটা দাগে যারা রয়েছে: সাইদার নিবারণ, নিবারণের ছোট ভাই পাঁচু ও ছেলে বিলাস, বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল; অপরদিকে অমর্তের বউ, দামিনী, হিমি, হিমির সখী আতর, মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ।
- আপাতদৃষ্টিতে এই উপন্যাসের নায়ক-নায়িকা হলো বিলাস ও হিমি। কিন্তু সব চরিত্র যার ছায়া অবলম্বনে, তিনি হলো নিবারণ। সেদিক থেকে নিবারণ হলো কেন্দ্রীয় চরিত্র।

উৎসঃ 'গঙ্গা' উপন্যাস ও সাহিত্য সাময়িকী।

.
বাংলা সাহিত্যে “কালকূট” নামে পরিচিত কোন লেখক?
  1. ক) সমরেশ মজুমদার
  2. খ) শওকত ওসমান
  3. গ) সমরেশ বসু
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
গ) সমরেশ বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমরেশ বসু
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের কয়েকজন লেখক ও তাদের ছদ্মনামঃ
- সমরেশ বসু = কালকূট
- সোমেন চন্দ = ইন্দ্রকুমার সোম
- বিমল ঘোষ = মৌমাছি
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর
- সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত
- বিমল মিত্র = জাবালি
- কালিকানন্দ = অবধূত
- প্রিয়দর্শী - সৈয়দ মুজতবা আলী
- নীল লোহিত - সুনীল গঙ্গোপাধ্যায়

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
“পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?
  1. ক) অসীম সাহা
  2. খ) অরুণ বসু
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- একদা এক রাজ্যে,
- পরানের গহীন ভিতর,
- বিরতিহীন উৎসব,
- বৈশাখে রচিত পঙক্তিমালা,
- প্রতিধ্বনিগণ,
- ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
  1. ক) হুলিয়া
  2. খ) তোমাকে অভিবাদন প্রিয়া
  3. গ) সোনালি কাবিন
  4. ঘ) স্মৃতিস্তম্ভ
সঠিক উত্তর:
ঘ) স্মৃতিস্তম্ভ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যা

'স্মৃতিস্তম্ভ' কবিতাটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি।

কবিতাটির উল্লেখযোগ্য অংশঃ
"স্মৃতির মিনার ভেঙেছে তোমার ? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ।
ইটের মিনার
ভেঙেছে ভাঙুক! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার।"

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মনোকষ্ট
  2. খ) মনঃকষ্ট
  3. গ) মণকষ্ট
  4. ঘ) মনকস্ট
সঠিক উত্তর:
খ) মনঃকষ্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) মনঃকষ্ট
ব্যাখ্যা
প্রদত্ত বানানগুলোর মধ্যে "মনঃকষ্ট" বানানটি সঠিক।
.
ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
  1. ক) রেফ
  2. খ) হসন্ত
  3. গ) কার
  4. ঘ) ফলা
সঠিক উত্তর:
ঘ) ফলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফলা
ব্যাখ্যা

- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে।
- বাংলা বর্ণমালায় কার - ১০টি।
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- বাংলা বর্ণমালায় ফলা - ৬টি।
উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বই।

.
চারণকবি হিসেবে বিখ্যাত কে?
  1. ক) আলাওল
  2. খ) চন্দ্রাবতী
  3. গ) মুকুন্দদাস
  4. ঘ) মুক্তারাম চক্রবর্তী
সঠিক উত্তর:
গ) মুকুন্দদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) মুকুন্দদাস
ব্যাখ্যা

চারণকবি মুকুন্দদাস (১৮৭৮ - ১৯৩৪):
- জন্ম গ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বানারি গ্রামে।
- ১৯০২ - ১৯০৩ মধ্যে তাঁর রচিত শতাধিক গান “সাধন সংগীত” নামে প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থের গানে তিনি “মুকুন্দ” ভণিতা দিয়েছিলেন।
-  ১৯০৫ সালে লর্ড কার্জনের বাংলাকে ভাগ করার প্রচেষ্টা ব্যর্থ করতে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে মুকুন্দদাস স্বদেশী যাত্রার মাধ্যমে ব্রিটিশ বিরোধী ভাবনাকে প্রচার করেন এবং চারণকবি মুকুন্দাস নামে খ্যাত হন। সেই  কারণে তিনি ব্রিটিশ সরকারের চক্ষ্মুশূল হয়ে দেশদ্রোহিতার অভিযোগে কারাবরণ করেন।
- তার সম্পর্কে বলা হয়ে থাকে - গান গেয়েই তিনি ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন।

মুকুন্দদাসের কয়েকটি বিখ্যাত গানঃ
- ‘হাসি হাসি পরব ফাঁসি/দেখবে জগৎ বাসী/একবার বিদায় দে মা ঘুরে আসি।’ (বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসির পর রচিত)
- 'ছেড়ে দেও কাঁচের চুড়ি বঙ্গনারী' (স্বদেশী আন্দোলন বিশেষ করে বিদেশী পন্য বর্জনের সময়)
- ‘ভয় কি মরণে থাকিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।'

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা-কবিতা ব্লগ।

.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
  1. ক) বিনোদিনী
  2. খ) হৈমন্তী
  3. গ) আশালতা
  4. ঘ) চারুলতা
সঠিক উত্তর:
ঘ) চারুলতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চারুলতা
ব্যাখ্যা

‘চারুলতা’ - চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ ছোট গল্পের।
- এর অন্য দুটি চরিত্র - অমল, ভূপতি।
- গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের চারুলতা নামে একটি চলচ্চিত্র নির্মান করেন।
- এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে।
উৎসঃ 'নষ্টনীড়' গল্প ও রবীন্দ্র রচনা সমগ্র।

১০.
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) শশব্যস্ত
  2. খ) কালচক্র
  3. গ) পরাণপাখি
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) শশব্যস্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) শশব্যস্ত
ব্যাখ্যা

উপমান কর্মধারয় সমাসঃ
উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
- প্রত্যক্ষ কোন বস্তুর সঙ্গে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।
যেমনঃ
- মিশির মতো কালো = মিশকালো।
- শশকের ন্যায়/মতো ব্যস্ত = শশব্যস্ত
এরকম,
ভ্রমরকৃষ্ণ কেশ, তুষারশুভ্র, বজ্রকঠিন, অগ্নিশর্মা, অরুণরাঙা, কুসুমকোমল, কাজলকালো, গোবেচারা ইত্যাদি।

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
অপিনিহিতির উদাহরণ কোনটি?
  1. ক) জন্ম > জম্ম
  2. খ) আজি > আইজ
  3. গ) ডেস্ক > ডেস্‌ক
  4. ঘ) অলাবু > লাবু > লাউ
সঠিক উত্তর:
খ) আজি > আইজ
উত্তর
সঠিক উত্তর:
খ) আজি > আইজ
ব্যাখ্যা

অপিনিহিতিঃ
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- মারি > মাইর ইত্যাদি।
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

১২.
“কুসীদজীবী” বলতে কাদের বুঝায়?
  1. ক) চারণকবি
  2. খ) সাপুড়ে
  3. গ) সুদখোর
  4. ঘ) কৃষিজীবী
সঠিক উত্তর:
গ) সুদখোর
উত্তর
সঠিক উত্তর:
গ) সুদখোর
ব্যাখ্যা

কুসীদজীবী (বিশেষ্য) -- সুদখোর; যে সুদে টাকা ধার দিয়া জীবিকা অর্জন করে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৩.
‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
  1. ক) অকাজ
  2. খ) আবছায়া
  3. গ) আলুনি
  4. ঘ) নিখুঁত
সঠিক উত্তর:
গ) আলুনি
উত্তর
সঠিক উত্তর:
গ) আলুনি
ব্যাখ্যা

বাংলা উপসর্গ মোট ২১টি।
- 'আ' একটি খাঁটি বাংলা উপসর্গ।

এর কয়েকটি অর্থদ্যোতকতা হচ্ছেঃ
- 'অভাব' অর্থে -- আকাঁড়া, আধোয়া, আলুনি
- 'বাজে/নিকৃষ্ট' অর্থে -- আকাঠা, আগাছা

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

১৪.
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
  1. ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
  2. খ) রাজশেখর বসু
  3. গ) হরিচরণ দে
  4. ঘ) অশোক মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
উত্তর
সঠিক উত্তর:
ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
ব্যাখ্যা

রামচন্দ্র বিদ্যাবাগীশ (জন্ম: ১৭৮৬ - মৃত্যু: ২ মার্চ ১৮৪৫) একজন আভিধানিক এবং পণ্ডিত। তিনি ব্রাহ্মসমাজের সাথে যুক্ত ছিলেন।
- রামচন্দ্র বিদ্যাবাগীশের আদি নিবাস নদীয়ার পালপাড়ায়।
- ১৮১৮ খ্রিষ্টাব্দে তিনি বাংলা ভাষার প্রথম অভিধান সঙ্কলন করেন।
- ১৮৩০ খ্রিষ্টাব্দে তিনি রামমোহনের বিপক্ষে যোগ দিলেও পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে হিন্দু বিধবা বিবাহ প্রস্তাব সমর্থন এবং বহুবিবাহের বিরুদ্ধে নিজমত নীতিদর্শন বক্তৃতামালায় দৃঢ়তার সাথে প্রকাশ করেন।
- ১৮২৯ খ্রিষ্টাব্দে রামমোহন রায় বিলেত গেলে দীর্ঘ ১০ বছর তার অসাধারণ পাণ্ডিত্য এবং বিষ্ণু চক্রবর্তীর সঙ্গীতের জন্যই ব্রাহ্মসমাজের অস্তিত্ব বজায় ছিল।

উৎসঃ শিক্ষক বাতায়ন (বাংলাদেশের সরকারি ওয়েবসাইট)।

১৫.
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
  1. ক) শওকত আলী
  2. খ) সেলিনা হােসেন
  3. গ) আখতারুজ্জামান ইলিয়াস
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত লেখক-সাহিত্যিকদের মধ্যে -
• শওকত আলীঃ
জন্ম - ১৯৩৬ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৬৮ সালে (৩২ বছর বয়সে)

• সেলিনা হােসেন
জন্ম - ১৯৪৭ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৮০ সালে (৩৩ বছর বয়সে)

• আখতারুজ্জামান ইলিয়াস
জন্ম - ১৯৪৩ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৮২ সালে (৩৯ বছর বয়সে)

• সৈয়দ শামসুল হক
জন্ম - ১৯৩৫ সালে
বাংলা একাডেমী পুরস্কার লাভ - ১৯৬৬ সালে (৩১ বছর বয়সে)

সুতরাং, সৈয়দ শামসুল হক সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেছেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমী ওয়েবসাইট।

১৬.
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
  1. ক) ছেঁড়াতার
  2. খ) চাকা
  3. গ) বাকী ইতিহাস
  4. ঘ) কী চাহ হে শঙ্খচিল
সঠিক উত্তর:
ঘ) কী চাহ হে শঙ্খচিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কী চাহ হে শঙ্খচিল
ব্যাখ্যা

মমতাজউদ্দীন আহমেদ (১৯৩৫ - ২০১৯:
তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটকঃ
- বর্ণচোর
- বকুলপুরের স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি।

'কি চাহ শঙ্খচিল’ নাটকে তিনি মুক্তিযুদ্ধপরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা , হারানোর বেদনা মূর্তি নির্মাণ করেছেন।
- আজকাল যে বীরাঙ্গনাদের ( বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ধর্ষিত ও নির্যাতিত নারীদের জন্য একটি খেতাব) নিয়ে কথা হয় তাঁরই একটি চিত্র চিত্রিত হয়েছে এই নাটকে।
- আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাস্তবে বীরাঙ্গনার অবস্থার নাটকীয় উপস্থাপনা দেখা যায় - নাটকটিতে।

উৎসঃ বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট।

১৭.
কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
  1. ক) বিষের বাঁশি
  2. খ) যুগবাণী
  3. গ) ভাঙার গান
  4. ঘ) প্রলয় শিখা
সঠিক উত্তর:
খ) যুগবাণী
উত্তর
সঠিক উত্তর:
খ) যুগবাণী
ব্যাখ্যা

১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়।
গ্রন্থগুলো হচ্ছে -
- যুগবাণী
- বিষের বাঁশি
- ভাঙ্গার গান
- প্রলয় শিখা ও
- চন্দ্রবিন্দু

- নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম ‘যুগবাণী’
- ১৯২২ সালে ফৌজদারি বিধির ৯৯এ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়।
- তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে ‘যুগবাণী’কে একটি ভয়ংকর বই হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন।
- ‘ক্রীতদাস মানসিকতার’ ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা জোগাচ্ছেন।
- ‘নবযুগ’ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধনের সংকলন ‘যুগবাণী’।

বিষের বাঁশি গ্রন্থটি কাব্যগ্রন্থ হিসাবে প্রথম বাজেয়াপ্ত হয়।
- এটি ১৯২৪ সালের আগস্টে প্রকাশিত হয় এবং ২৪ অক্টোবরে নিষিদ্ধ হয়ে যায়।

উৎসঃ নিষিদ্ধ নজরুল, শিশির কর ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৮.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
  1. ক) চৈতালী ঘূর্ণি
  2. খ) রক্তের অক্ষর
  3. গ) বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
  4. ঘ) ১৯৭১
সঠিক উত্তর:
ঘ) ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭১
ব্যাখ্যা

বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধ।
- আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে জীবনের শেষবেলায় কলম ধরেন বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- আবেগ ও বাস্তবতার শব্দ মিশেলে তিনি উপস্থাপন করেন ‘১৯৭১’ উপন্যাস।
- তারাশঙ্কর তার ‘১৯৭১’ উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। উপন্যাসের কেন্দ্রীয় নাজমা নামের একটি কালো মেয়ে এই উপন্যাসে হয়ে উঠেছে একাত্তরে হাজার নারীর প্রতীক।
সেই সঙ্গে সহচরিত্র— রহিম, মি. সেন ও ছায়ার মাধ্যমে সময়ের মুখ খুলে দিয়েছে এ কথাশিল্পী। যার পরতে পরতে রয়েছে হৃদয়ছোঁয়া মা-মাটি-মানুষের ভালোবাসা।

'১৯৭১' উপন্যাসের দুটি অংশঃ
- ‘সুতপার তপস্যা’
- ‘একটি কালো মেয়ের কথা’
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্বে যখন ‘সুতপার তপস্যা’ এবং ‘একটি কালো মেয়ের কথা’ বই দুটি প্রকাশের আলোচনা হচ্ছিল তখন তিনি গুরুতর অসুস্থ অবস্থার মধ্যেই বলেন, ‘দুটো বই এক হয়ে বেরোবে, তার নাম হবে- ১৯৭১’।

উৎসঃ ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।

১৯.
‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
  1. ক) সোপান
  2. খ) সমর্থ
  3. গ) সোল্লাস
  4. ঘ) সওয়ার
সঠিক উত্তর:
খ) সমর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমর্থ
ব্যাখ্যা

সোমত্ত, সমত্ত (বিশেষণ):
অর্থ -
১. বিয়ের উপযুক্ত (ঘরে আমার সোমত্ত মেয়ে);
২. যৌবনপ্রাপ্ত; বয়ঃপ্রাপ্ত; সমর্থ (সোমত্ত মেয়ে মাথার উপরে-কাজী আবদুল ওদুদ)।

{(তৎসম বা সংস্কৃত থেকে উৎপন্ন) সমর্থ>}

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২০.
নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
  1. ক) যৌগিক ধ্বনি
  2. খ) অক্ষর
  3. গ) বর্ণ
  4. ঘ) মৌলিক স্বরধ্বনি
সঠিক উত্তর:
খ) অক্ষর
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্ষর
ব্যাখ্যা

বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে।
যেমন -
সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে।
- সম+আ+√বৃৎ +অন = সমাবর্তন।

উৎসঃ বাংলা একাডেমী ব্যবহারিক অভিধান।

২১.
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
  1. ক) ডব্লিউ বি ইয়েটস
  2. খ) ক্লিনটন বি সিলি
  3. গ) অরুন্ধতী রায়
  4. ঘ) অমিতাভ ঘোষ
সঠিক উত্তর:
খ) ক্লিনটন বি সিলি
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্লিনটন বি সিলি
ব্যাখ্যা

ক্লিনটন বুথ সিলি যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যের অধ্যাপক, বাংলা ভাষা ও ও সাহিত্যের অনুবাদক।
- তার জন্ম ১৯৪১ সালের ২১ জুন। বর্তমানে তিনি শিকাগো ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক।
- তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন।
- জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী গ্রন্থ রচনা করেছেন ক্লিনটন বি সিলি।
- গ্রন্থটির নাম - A Poet Apart যা ১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়।
- বইটি বাংলায় অনুবাদ করেন - ফারুক মঈনউদ্দীন এবং এটি ২০১১ সালে প্রকাশিত হয়। বাংলা অনুবাদের নাম - 'অনন্য জীবনানন্দ'

উৎসঃ প্রথম আলো পত্রিকার রিপোর্ট ও সাহিত্য সাময়িকী।

২২.
‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ - এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে-
  1. ক) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
  2. খ) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘয়ু হোক
  3. গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
  4. ঘ) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
সঠিক উত্তর:
গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
উত্তর
সঠিক উত্তর:
গ) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
ব্যাখ্যা

- প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের মধ্যে অন্তর্ভূক্ত থাকে।
- পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পেয়ে সেখানে 'যে' সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়।

এখানে,
পরোক্ষ উক্তি - ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’।
প্রত্যক্ষ উক্ততি - বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’।
অর্থ্যাৎ, অপশন গ) সঠিক।

২৩.
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
  1. ক) ঢাকার পল্টন
  2. খ) নওগাঁর পরিসর
  3. গ) কুষ্টিয়ার কুমারখালী
  4. ঘ) ময়মনসিংহের ত্রিশাল
সঠিক উত্তর:
গ) কুষ্টিয়ার কুমারখালী
উত্তর
সঠিক উত্তর:
গ) কুষ্টিয়ার কুমারখালী
ব্যাখ্যা

- বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র মাসিক ‘গ্রামবার্তা প্রকাশিকা’
- ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তৎকালীন নদীয়া বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালি থেকে কুমারখালি বাংলা পাঠশালা'র প্রধান শিক্ষক হরিনাথ মজুমদারের (কাঙাল হরিনাথ) সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
  1. ক) শ্রীচৈতন্যদেব
  2. খ) কাহ্নপা
  3. গ) বিদ্যাপতি
  4. ঘ) রামকৃষ্ণ পরমহংসদেব
সঠিক উত্তর:
ক) শ্রীচৈতন্যদেব
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রীচৈতন্যদেব
ব্যাখ্যা

বাঙালীর জীবনে যেমন, বাঙলা সাহিত্যও তেমনই চৈতন্যদেবের প্রভাব অপরিসীম।
- তার জীবনী নিয়েই প্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য রচিত হয়।
- চেতন্যদেবের মৃত্যুর পর তার দুটি জীবনীগ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়।

• বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী-লেখা হয়, তার নাম চৈতন্যভাগবত
- লেখক ছিলেন - বৃন্দাবন দাস।

• চৈতন্য দেবকে নিয়ে পরে যে গ্রন্থটি রচিত হয় সেটির নাম - চৈতন্যমঙ্গল
- লেখক ছিলেন - লোচনদাস।

• চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থটি, তার নাম - চৈতন্যচরিতামৃত
- লেখক ছিলেন - কৃষ্ণদাস কবিরাজ।

উৎসঃ লাল নীল দীপাবলি, ডঃ হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৫.
চর্যাপদের টীকাকারের নাম কি?
  1. ক) মীননাথ
  2. খ) প্রবোধচন্দ্র বাগচী
  3. গ) হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঘ) মুনিদত্ত
সঠিক উত্তর:
ঘ) মুনিদত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুনিদত্ত
ব্যাখ্যা

হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পন্ডিতের সংস্কৃত টীকা ছিল।
• মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি।
• এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।

২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পুরষ্কার
  2. খ) আবিস্কার
  3. গ) সময়পোযোগী
  4. ঘ) স্বত্ব
সঠিক উত্তর:
ঘ) স্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বত্ব
ব্যাখ্যা

স্বত্ব (বিশেষ্য):
অর্থ - ধনাদিতে অধিকার; মালিকানা।
{(তৎসম বা সংস্কৃত) স্ব+ত্ব}

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপঃ
- পুরষ্কার = পুরস্কার
- আবিস্কার = আবিষ্কার

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৭.
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
  1. ক) ভূমিপুত্র
  2. খ) মাটির জাহাজ
  3. গ) কাঁটাতারে প্রজাপতি
  4. ঘ) চিলেকোঠার সেপাই
সঠিক উত্তর:
ঘ) চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই
- এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
- খোয়াবনামা - তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস।
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল ও দুধভাতে উৎপাত - তাঁর রচিত গল্পগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

২৮.
To win a prize is my ambition”. The underlined part of the sentence is a/an-
  1. ক) adjective phrase
  2. খ) noun phrase
  3. গ) adverb phrase
  4. ঘ) conjunctional phrase
সঠিক উত্তর:
খ) noun phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) noun phrase
ব্যাখ্যা

Noun Phrase: a word or group of words containing a noun and functioning in a sentences subject, object, or prepositional object।
- উপরের এই সংজ্ঞাটি থেকে বোঝা যায় যে Noun Phrase হল noun সংবলিত এমন শব্দ বা শব্দগুচ্ছ যা কোন বাক্যের Subject, object বা Prepositional Object হিসেবে ব্যবহৃত হয়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে To win a prize কথাটি এই বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, এটি Noun Phrase।
Source: Oxford Languages

২৯.
Choose the word opposite in meaning to “terse”-
  1. ক) concise
  2. খ) detailed
  3. গ) expressive
  4. ঘ) descriptive
সঠিক উত্তর:
খ) detailed
উত্তর
সঠিক উত্তর:
খ) detailed
ব্যাখ্যা

Terse (adj):
Bengali Meaning: বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত
Meaning: using few words and often not seeming polite or friendly
Synonym: Concise, curt, brusque, abrupt, clipped, blunt, short, brief
Antonym: long-winded, verbose, Rambling, polite
- এই প্রশ্নে প্রথম অপশন concise হল terse-এর synonym।
- তৃতীয় অপশন expressive এর অর্থ হল অভিব্যক্তিপূর্ণ। এটি Terse-এর Synonym নয়, কিন্তু antonym-ও নয় কারণ এটি কোন বিপরীত অর্থ প্রকাশ করছে না।
- চতুর্থ অপশন Descriptive-এর বাংলা হল বর্ণনামূলক। বর্ণনা সংক্ষিপ্তও হতে পারে, বড়ও হতে পারে। তাই, এটিকেও আমরা বিপরীত শব্দ হিসেবে ধরব না।
- কিন্তু ২য় অপশন detailed-এর অর্থ হল পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সংবলিত।
অর্থাৎ এখানে খুঁটিনাটি বিষয় উল্লেখ থাকবে। কিন্তু কোন Terse (বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত) বক্তব্যে খুঁটুিনাটি থাকতে পারে না।
অর্থাৎ, terse-এর বিপরীত শব্দ detailed।
তাই, সঠিক উত্তর হবে detailed।

Source: Samsad Dictionary and Oxford Learner’s Dictionaries

৩০.
What is the noun form of the word “know”?
  1. ক) knowing
  2. খ) knowledge
  3. গ) knowledgeable
  4. ঘ) Known
সঠিক উত্তর:
খ) knowledge
উত্তর
সঠিক উত্তর:
খ) knowledge
ব্যাখ্যা

- Knowing এবং known- এই শব্দ দুটি noun হিসেবে ব্যবহৃত হতে পারে। এগুলোকে -ing যোগ করে এবং past participle form-এ এনে noun বানানো হচ্ছে।
- কিন্তু knowledge হল know-এর সবচেয়ে প্রচলিত noun রূপ।
- Oxford, Cambridge বা Merriam-Webster - dictionary এর Entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভূক্ত।
তাই, সঠিক উত্তর - Knowledge.

৩১.
Adela Quested and Mrs. Moore are characters from the novel-
  1. ক) David Copperfield
  2. খ) The Return of the Native
  3. গ) A Passage to India
  4. ঘ) Adam Bede
সঠিক উত্তর:
গ) A Passage to India
উত্তর
সঠিক উত্তর:
গ) A Passage to India
ব্যাখ্যা
Adela Quested এবং Mrs. Moore হলেন A Passage to India-উপন্যাসের দুটি নারী চরিত্র। এই উপন্যাসটির লেখক E. M. Forster।
৩২.
‘Vanity Fair’ is a novel written by-
  1. ক) D. H. Lawrence
  2. খ) William Makepeace Thackeray
  3. গ) Joseph Conrad
  4. ঘ) Virgina Woolf
সঠিক উত্তর:
খ) William Makepeace Thackeray
উত্তর
সঠিক উত্তর:
খ) William Makepeace Thackeray
ব্যাখ্যা

Vanity Fair, a novel of early 19th-century English society by William Makepeace Thackeray, published serially in monthly instalments from 1847 to 1848 and in book form in 1848.
- He also wrote - The Virginians.
Source: Britannica.com

৩৩.
‘Lady Chatterley's Lover’ was written by the author of-
  1. ক) Lord Jim
  2. খ) The Rainbow
  3. গ) Ulysses
  4. ঘ) A Passage to India
সঠিক উত্তর:
খ) The Rainbow
উত্তর
সঠিক উত্তর:
খ) The Rainbow
ব্যাখ্যা

প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক Lady Chatterley's Lover এরও লেখক। অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং Lady Chatterley’s Lover-এর লেখক একই ব্যক্তি।
- Lady Chatterley's Lover -এর লেখক হলেন D. H. Lawrence
- Lord Jim-এর লেখক Joseph Conrad
- The Rainbow-এর লেখক D. H. Lawrence
- Ulysses-এর লেখক James Joyce
- A Passage to India-এর লেখক E. M. Forster

সুতরাং, দেখা যাচ্ছে - Lady Chatterley's Lover এবং The Rainbow হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক D. H. Lawrence। তাই, সঠিক উত্তর - The Rainbow।

৩৪.
Which one is the correct sentence?
  1. ক) The doctor found my pulse.
  2. খ) The doctor took my pulse.
  3. গ) The doctor examined my pulse.
  4. ঘ) The doctor saw my pulse.
সঠিক উত্তর:
খ) The doctor took my pulse.
উত্তর
সঠিক উত্তর:
খ) The doctor took my pulse.
ব্যাখ্যা

কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা অর্থে Take someone’s pulse বা check someone’s pulse বলা হয়।
Take sb’s pulse
Meaning: to hold someone’s wrist and count how many times the heart beats in one minute
Source: Cambridge Dictionary

৩৫.
‘I will not let you go’. In this sentence 'go' is a/an-
  1. ক) infinitive
  2. খ) gerund
  3. গ) participle
  4. ঘ) verbal noun
সঠিক উত্তর:
ক) infinitive
উত্তর
সঠিক উত্তর:
ক) infinitive
ব্যাখ্যা
let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে। তাই, go verb-টি to-বিহীন infinitive form।
সুতরাং, সঠিক উত্তর infinitive।
৩৬.
'Call me if you have any problems regarding your work'. Here 'regarding' is a/an-
  1. ক) gerund
  2. খ) apposition
  3. গ) preposition
  4. ঘ) conjunction
সঠিক উত্তর:
গ) preposition
উত্তর
সঠিক উত্তর:
গ) preposition
ব্যাখ্যা

বাক্যের অর্থ: তোমার কাজ সম্বন্ধে কোন সমস্যা থাকলে আমাকে কল কোরো।
regarding (preposition)
Meaning: relating to somebody/something; about somebody something
• She has said nothing regarding your request.
• Call me if you have any problems regarding your work.
Source: oxfordlearnersdictionaries.com

৩৭.
Select the correct comparative form of the sentence.
'A string of pearls was not so bright as her teeth.'
  1. ক) Her teeth was more brighter than a string of pearls.
  2. খ) Her teeth were brighter than a string of pearls.
  3. গ) A string of pearls was brighter than her teeth.
  4. ঘ) A string of pearls were very bright than her teeth.
সঠিক উত্তর:
খ) Her teeth were brighter than a string of pearls.
উত্তর
সঠিক উত্তর:
খ) Her teeth were brighter than a string of pearls.
ব্যাখ্যা

বাক্যের অর্থ: মুক্তা মালাও তার দাঁতগুলোর মত এত উজ্জ্বল ছিল না।
যখন not-যুক্ত কোন Positive degree-এর বাক্যে দুটি ব্যক্তি/বস্তুর মধ্যে বৈশিষ্ট্যর তারতম্য বোঝায়, তখন নিচের নিয়মে সেটিকে Comparative করতে হয়।
২য় noun/noun phrase+ be+ adjective (comparative) +than + ১ম noun/noun phrase
তাই, সঠিক উত্তর হবে Her teeth were brighter than a string of pearls (তাঁর দাঁতগুলো.মুক্তা মালার চাইতেও উজ্জ্বলতর ছিল।)
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

৩৮.
‘Come on, it's time to go home’. Here 'home' is a/an-
  1. ক) noun
  2. খ) verb
  3. গ) adjective
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
ঘ) adverb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) adverb
ব্যাখ্যা
Home শব্দটি এখানে adverb of place। আমরা জানি, where, why, how, when ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হল adverb।
Home শব্দটির মাধ্যমে আমরা Where-এর উত্তর পাচ্ছি এবং জানতে পারছি কোথায় যাওয়ার (go) কথা বলা হচ্ছে।
তাই, সঠিক উত্তর adverb।
৩৯.
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is-
  1. ক) intransitive
  2. খ) transitive
  3. গ) causative
  4. ঘ) Defective
সঠিক উত্তর:
ক) intransitive
উত্তর
সঠিক উত্তর:
ক) intransitive
ব্যাখ্যা

Arrive (Intransitive Verb)
যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।
উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে আমরা ক্লাসরুমে পৌঁছেছিলাম। এটি আমরা কোথায় পৌঁছেছিলাম সেটা প্রকাশ করছে অর্থাৎ at the classroom আমাদেরকে where-এর উত্তর দিচ্ছে। কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
তাই, সঠিক উত্তর হল Intransitive Verb।
Source: oxfordlearnersditionaries.com and grammarly.com

৪০.
√-8 × √-2 = কত?
  1. ক) 4
  2. খ) 4i
  3. গ) -4
  4. ঘ) -4i
সঠিক উত্তর:
গ) -4
উত্তর
সঠিক উত্তর:
গ) -4
ব্যাখ্যা

√-8 × √-2
= √(8(i2)) × √(2(i2))
= 2√(2)i × √(2)i
= 4i2
= -4

৪১.
চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
  1. ক) ৮%
  2. খ) ৮(১/৩)%
  3. গ) ১০%
  4. ঘ) ১১(১/৯)%
সঠিক উত্তর:
ঘ) ১১(১/৯)%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১(১/৯)%
ব্যাখ্যা

মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
১০% কমে চিনির মূল্য = ১০০-১০ = ৯০ টাকা
বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৯০
= ১১১(১/৯) টাকা
∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১১১(১/৯) - ১০০ টাকা
= ১১(১/৯) টাকা

৪২.
৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
  1. ক) ২১√৩ বর্গ সে.মি.
  2. খ) ২৩√২ বর্গ সে.মি.
  3. গ) ২৫√৩ বর্গ সে.মি.
  4. ঘ) ২৭√৩ বর্গ সে.মি,
সঠিক উত্তর:
ঘ) ২৭√৩ বর্গ সে.মি,
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭√৩ বর্গ সে.মি,
ব্যাখ্যা

ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
এবং দেওয়া আছে, ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ৬ সেঃমিঃ
∴ ত্রিভুজের সাইন সূত্রানুসারে, a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২.৬(Sin৬০°)
= ১২ × (√(৩)/২)
= ৬√৩
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = {√(৩)/৪}a2
= {√(৩)/৪}(৬√৩)2
= {√(৩)/৪} × ১০৮
= ২৭√৩

৪৩.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা

৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৫ × ৬
= ৩০

৪৪.
x + 21/3 + 22/3 = 0 হলে, x3 + 6 এর মান কত?
  1. ক) 4x
  2. খ) 6x
  3. গ) 4
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) 6x
উত্তর
সঠিক উত্তর:
খ) 6x
ব্যাখ্যা

দেওয়া আছে,
x + 21/3 + 22/3 = 0
বা, x = -(21/3 + 22/3) .......... (1)
বা, x3 = -(21/3 + 22/3)3
বা, x3 = -[(21/3)+ (22/3) + 3.21/3.22/3(21/3 + 22/3)]
বা, x3 = -[2 + 4 + 3.23/3(-x)] [(1) নং হতে]
বা, x3 = -(6 - 6x)
বা, x3 = -6 + 6x
∴ x3 + 6 = 6x

৪৫.
5x + 8.5x + 16.5x = 1 হলে, x এর মান কত?
  1. ক) -3
  2. খ) -2
  3. গ) -1
  4. ঘ) -(1/2)
সঠিক উত্তর:
খ) -2
উত্তর
সঠিক উত্তর:
খ) -2
ব্যাখ্যা

5x + 8.5x + 16.5x = 1
বা, 25.5x = 1
বা, 52.5x = 1
বা, 5x+2 = 50 
বা, x + 2 = 0
∴ x = -2

৪৬.
5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
  1. ক) 5/12
  2. খ) 6/13
  3. গ) 11/24
  4. ঘ) 3/8
সঠিক উত্তর:
খ) 6/13
উত্তর
সঠিক উত্তর:
খ) 6/13
ব্যাখ্যা

এখানে,
5/12 = 0.417
6/13 - 0.462
11/24 = 0.458
3/8 = 0.375
উত্তরঃ খ

৪৭.
a + b = 7 এবং ab = 12 হলে, 1/a2 + 1/b2 এর মান কত?
  1. ক) 3/25
  2. খ) 25/144
  3. গ) 31/144
  4. ঘ) 11/49
সঠিক উত্তর:
খ) 25/144
উত্তর
সঠিক উত্তর:
খ) 25/144
ব্যাখ্যা

দেওয়া আছে,
a + b = 7
এবং ab = 12
= 6 × 2
= 3 × 4
= 1 × 12
∵ 3 + 4 = 7
∴ a = 3, b = 4 (ধরে নেই)
∴ 1/a2 + 1/b2 = 1/32 + 1/42
= 1/9 + 1/16
= (16 + 9)/144
= 25/144

৪৮.
গ্রাফিন (graphene) কার বহুরূপী?
  1. ক) কার্বন
  2. খ) কার্বন ও অক্সিজেন
  3. গ) কার্বন ও হাইড্রোজেন
  4. ঘ) কার্বন ও নাইট্রোজেন
সঠিক উত্তর:
ক) কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক) কার্বন
ব্যাখ্যা

গ্রাফিন কার্বনের একটি বিশেষ রূপ। সহজভাবে বললে, এটা কার্বনের একটি ষড়ভুজাকৃতির স্ফটিক স্তর বা স্তর বিন্যাস যেখানে প্রতিটি স্তরের পুরুত্ব এক পরমাণুর সমান।

এটি আবিষ্কারের জন্য আন্দ্রেঁ গেইম এবং কনস্টানটিন নভোসেলভ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

Britannica থেকেঃ
Graphene, a two-dimensional form of crystalline carbon, either a single layer of carbon atoms forming a honeycomb (hexagonal) lattice or several coupled layers of this honeycomb structure. The word graphene, when used without specifying the form (e.g., bilayer graphene, multilayer graphene), usually refers to single-layer graphene. Graphene is a parent form of all graphitic structures of carbon: graphite, which is a three-dimensional crystal consisting of relatively weakly coupled graphene layers; nanotubes, which may be represented as scrolls of graphene; and buckyballs, spherical molecules made from graphene with some hexagonal rings replaced by pentagonal rings.

প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ভৌত রূপে অবস্থান করার প্রবণতাকে বহুরূপতা বলে।
কার্বন, ফসফরাস, সিলিকন, সালফার, জার্মেনিয়াম, বোরন, টিন ইত্যাদি মৌল বহুরূপতা প্রদর্শন করে।
কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক।
অদানাদার রূপভেদ হলো- কোক কার্বন, চারকোল, কয়লা ও কার্বন ব্ল্যাক।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৯.
আইনস্টাইন নােবেল পুরস্কার পান-
  1. ক) আপেক্ষিক তত্ত্বের উপর
  2. খ) মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
  3. গ) কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
  4. ঘ) আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
সঠিক উত্তর:
ঘ) আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা

কোন কোন ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয় একে ফটো-তড়িৎ ক্রিয়া বলে। ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। এই জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫০.
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
  1. ক) পুকুরের পানিতে
  2. খ) লেকের পানিতে
  3. গ) নদীর পানিতে
  4. ঘ) সাগরের পানিতে
সঠিক উত্তর:
গ) নদীর পানিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) নদীর পানিতে
ব্যাখ্যা
আবদ্ধ পানির চেয়ে চলমান পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এবং, সাগরের পানির চেয়ে মিঠা পানিতে অক্সিজেন বেশি থাকে।
Rapidly moving water, such as in a mountain stream or large river, tends to contain a lot of dissolved oxygen, whereas stagnant water contains less.
Source: USGS and others.
৫১.
হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
  1. ক) ভেইন
  2. খ) আর্টারি
  3. গ) ক্যাপিলারি
  4. ঘ) নার্ভ
সঠিক উত্তর:
খ) আর্টারি
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্টারি
ব্যাখ্যা

যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, তাকে ধমনি বা আর্টারি বলে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৫২.
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
  1. ক) গ্লিসারিন
  2. খ) ফিটকিরি
  3. গ) সােডিয়াম ক্লোরাইড
  4. ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
ব্যাখ্যা

ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ পানিতে দ্রবীভূত হয় না।
Source: chem.ncbi.nlm.nih.gov

সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়।
বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সহজেই দ্রবীভূত হয়।
এছাড়া চিনিও পানিতে দ্রবীভূত হয়।
অন্যদিকে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর, মার্বেল পাথর, চক ও অন্যান্য রূপে বিদ্যমান; যা বিশুদ্ধ পানিতে সম্পূর্ণভাবে অদ্রবণীয়।
Source: chem.ncbi.nlm.nih.gov & Britannica Encyclopedia.

৫৩.
কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
  1. ক) ক্লোরোপিক্রিন
  2. খ) মিথেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) ইথেন
সঠিক উত্তর:
ক) ক্লোরোপিক্রিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লোরোপিক্রিন
ব্যাখ্যা

কাঁদুনে গ্যাস - Tear Gas --> Chloropicrin (ক্লোরোপিক্রিন)
সংকেতঃ CCl3NO2

৫৪.
আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
  1. ক) দূরত্ব
  2. খ) সময়
  3. গ) ভর
  4. ঘ) ওজন
সঠিক উত্তর:
ক) দূরত্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) দূরত্ব
ব্যাখ্যা

আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক।
এক আলোকবর্ষ সমান 9.4607 × 1015 m (প্রায় 9.461 trillion Km)। উল্লেখ্য, আলোর গতি 3 × 108 ms-1।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।

৫৫.
Apache এক ধরনের-
  1. ক) Database Management System (DBMS)
  2. খ) Web Server
  3. গ) Web Browser
  4. ঘ) Protocol
সঠিক উত্তর:
খ) Web Server
উত্তর
সঠিক উত্তর:
খ) Web Server
ব্যাখ্যা

The Apache HTTP Server, colloquially called Apache, is a free and open-source cross-platform web server software, released under the terms of Apache License 2.0. Apache is developed and maintained by an open community of developers under the auspices of the Apache Software Foundation.

The Apache HTTP Server Project is an effort to develop and maintain an open-source HTTP server for modern operating systems including UNIX and Windows.

- Apache.org

৫৬.
ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
  1. ক) অবকাঠামোগত
  2. খ) প্লাটফর্মভিত্তিক
  3. গ) সফটওয়্যার
  4. ঘ) উপরের সবগুলাে
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলাে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলাে
ব্যাখ্যা

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলকে সেবার ধরণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফ্টওয়্যার সেবা (Saas: Software as a service) : ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

সুত্রঃ অধ্যায়ঃ নেটয়ার্কিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭.
কোন নেটওয়ার্ক টপােলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
  1. ক) বাস টপােলজি
  2. খ) রিং টপােলজি
  3. গ) স্টার টপােলজি
  4. ঘ) ট্রি টপােলজি
সঠিক উত্তর:
গ) স্টার টপােলজি
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টার টপােলজি
ব্যাখ্যা

স্টার টপোলজিঃ
এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে।
কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ । এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।

সুত্রঃ অধ্যায়ঃ নেটয়ার্কিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮.
মাইক্রোসফট IIS হচ্ছে একটি-
  1. ক) ইমেইল সার্ভার
  2. খ) ওয়েব সার্ভার
  3. গ) ডাটাবেইস সার্ভার
  4. ঘ) ফাইল সার্ভার
সঠিক উত্তর:
খ) ওয়েব সার্ভার
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়েব সার্ভার
ব্যাখ্যা

Internet Information Services (IIS) for Windows® Server is a flexible, secure and manageable Web server for hosting anything on the Web.
From media streaming to web applications, IIS's scalable and open architecture is ready to handle the most demanding tasks.

Source: IIS.net

৫৯.
ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
  1. ক) ১০-৩০ মিটার
  2. খ) ১০-৫০ মিটার।
  3. গ) ১০-১০০ মিটার
  4. ঘ) ১০-৩০০ মিটার
সঠিক উত্তর:
গ) ১০-১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০-১০০ মিটার
ব্যাখ্যা

ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬০.
একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
  1. ক) Array
  2. খ) Linked list
  3. গ) Stack
  4. ঘ) Queue
সঠিক উত্তর:
ঘ) Queue
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Queue
ব্যাখ্যা

Queue এর বাংলা লাইনে দাঁড়ানো। Queue এ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে। একে বলা হয় First In First Out (FIFO)।
Queue এর একপ্রান্ত দিয়ে Insert/Enqueue হলে অন্যপ্রান্ত দিয়ে Delete/Dequeue হয়।

অন্যদিকে, Stack এ ডাটা ইন্সার্ট এবং ডিলিটের জন্য একটি প্রান্ত থাকে।

চিত্রঃ Queue 

৬১.
নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
  1. ক) Oracle
  2. খ) McAfee
  3. গ) Norton
  4. ঘ) Kaspersky
সঠিক উত্তর:
ক) Oracle
উত্তর
সঠিক উত্তর:
ক) Oracle
ব্যাখ্যা
Oracle database (Oracle DB) is a relational database management system (RDBMS) from the Oracle Corporation.
বাকিগুলো Anti-virus সফটওয়্যার।
৬২.
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লাজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
  1. ক) AND গেইট
  2. খ) OR গেইট
  3. গ) NAND গেইট
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) NAND গেইট
উত্তর
সঠিক উত্তর:
গ) NAND গেইট
ব্যাখ্যা

NAND গেট এর ইনপুট আউটপুট নিম্নরূপঃ

A B -> OUT
-------------
1 1 -> 0
1 0 -> 1
0 1 -> 1
0 0 -> 1

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?
  1. ক) Wi-Fi
  2. খ) Bluetooth
  3. গ) Wi-Max
  4. ঘ) Cellular network
সঠিক উত্তর:
খ) Bluetooth
উত্তর
সঠিক উত্তর:
খ) Bluetooth
ব্যাখ্যা

ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬৪.
নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
  1. ক) ১১১
  2. খ) ১০১
  3. গ) ০১১
  4. ঘ) ০০১
সঠিক উত্তর:
গ) ০১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ০১১
ব্যাখ্যা

বাইনারি সংখ্যায় ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলােকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) গঠন পাওয়া যায়।
অতএব, ১০০ সংখ্যাটির ১ এর পরিপূরক হলো ০১১

৬৫.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
ডি মরগানের সূত্রানুসারে,




খ) তে প্রদত্ত অপশনটি সঠিক নয়।
∴ উত্তরঃ খ।
৬৬.
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
  1. ক) রা ত্র হো অ
  2. খ) র বা ধী প নি
  3. গ) দ্র তা রি দা
  4. ঘ) সা ব ব অ ধ্যা
সঠিক উত্তর:
ক) রা ত্র হো অ
উত্তর
সঠিক উত্তর:
ক) রা ত্র হো অ
ব্যাখ্যা

অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর

(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।

{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

৬৭.
যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) সােমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ঘ) বুধবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুধবার
ব্যাখ্যা

২য় দিন = সোমবার
(২+৭) বা ৯ তম দিন= সোমবার
(৯+৭) বা ১৬ তম দিন= সোমবার
১৭ তম দিন = মঙ্গলবার
১৮ তম দিন = বুধবার

৬৮.
প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) ১৮
  2. খ) ৬৮
  3. গ) ৮১
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
খ) ৬৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৮
ব্যাখ্যা

8x4 + 7 = 39

3x6 + 9 = 27

7x9 + 5 = 68

৬৯.
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ক) ১৫ মিনিট
  2. খ) ২০ মিনিট
  3. গ) ২৫ মিনিট
  4. ঘ) ৩০ মিনিট
সঠিক উত্তর:
গ) ২৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ মিনিট
ব্যাখ্যা

৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।

অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।

৭০.
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
  1. ক) ১৮/৩৬
  2. খ) ৫/৩
  3. গ) ১৬/৩১
  4. ঘ) ৪/১২
সঠিক উত্তর:
ঘ) ৪/১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪/১২
ব্যাখ্যা

এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৮/১২ = ০.৩৩৩
উত্তরঃ ঘ।

৭১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Incyclopedia
  2. খ) Encyclopedia
  3. গ) Enciclopadia
  4. ঘ) Encyclopedea
সঠিক উত্তর:
খ) Encyclopedia
উত্তর
সঠিক উত্তর:
খ) Encyclopedia
ব্যাখ্যা

Encyclopedia:(noun)
বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

৭২.
ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
  1. ক) ফারেনহাইট
  2. খ) তাপমাত্রা
  3. গ) চিকিৎসা
  4. ঘ) পারদ
সঠিক উত্তর:
ঘ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারদ
ব্যাখ্যা
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়। তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
৭৩.
“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
  1. ক) আইয়ুব খান
  2. খ) ইয়াহিয়া খান
  3. গ) ভুট্টো
  4. ঘ) কিসিঞ্জার
সঠিক উত্তর:
গ) ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুট্টো
ব্যাখ্যা

তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন।

তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলীতে বসবো। আমি বললাম, এসেম্বলীর মধ্যে আলোচনা করবো; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।

- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

৭৪.
রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ
৭৫.
সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়?
  1. ক) অনুচ্ছেদ ২২
  2. খ) অনুচ্ছেদ ২৩
  3. গ) অনুচ্ছেদ ২৪
  4. ঘ) অনুচ্ছেদ ২৫
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ২৫ নং অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে।
অনুচ্ছেদ - ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷

উৎসঃ বাংলাদেশের সংবিধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৭৬.
কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
  1. ক) সিপাহী মোস্তফা কামাল
  2. খ) ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
  3. গ) ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ
  4. ঘ) সিপাহী হামিদুর রহমান
সঠিক উত্তর:
ঘ) সিপাহী হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিপাহী হামিদুর রহমান
ব্যাখ্যা

মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী কবরস্থানে ২ জন বীরশ্রেষ্ঠকে বর্তমানে সমাহিত করা হয়েছে।
তারা হলেন -
১. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান
২. বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান।

বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমানঃ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম ২রা ফেব্রুয়ারি ১৯৫৩, ঝিনাইদহ জেলা শহরের অদুরে কালিগঞ্জের খদ্দখালিশপুর গ্রামে।
- বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমান ১৯৭১ সনে আনসার বাহিনীতে অল্প সময়ের জন্য চাকুরী করেন এবং ২ ফেব্রুয়ারী ১৯৭১ খ্রি: তৎকালীন সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ঐতিহ্যবাহী ১ ইষ্ট বেংগল রেজিমেন্টে যোগদান করেন। সাহসী এ সৈনিক মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন অপারেশনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করেন।
- ১৯৭১ সনের অক্টোবর মাসের শেষ দিকে মৌলভীবাজার জেলাস্থ কমলগঞ্জ উপজেলার চা বাগান বিস্তৃত ধলই সীমান্ত চৌকিতে হানাদার পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীকে পরাস্থ করার উদ্দেশ্যে সহযোদ্ধাসহ তিনি সশস্ত্র আক্রমন চালান। ধলই সীমান্তে শত্রু সেনা চৌকির সন্মুখ যুদ্ধে অমিত সাহসে চৌকির ৫০ গজের মধ্যে পৌছেঁ যান এবং বীরত্বের সাথে যুদ্ধ করে উক্ত সীমান্ত চৌকি ও সংলগ্ন এলাকা মুক্ত করেন এবং সেখানেই শত্রু সেনার বুলেট বিদ্ধ হয়ে শহীদ হন।
- বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে সমাধিস্থ করা হয়েছিল।
- সুদীর্ঘ ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

অন্যদিকে,
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ২০শে আগস্ট ১৯৭১ সালে শহীদ হন। তাকে প্রথমে পাকিস্তানের করাচির মাসরুর বিমান বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করা হয়।
- শাহাদতের ৩৫ বছর পর ২৪শে জুন ২০০৬ মতিউরের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃসমাহিত করা হয়।

উৎসঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৭৭.
কে বীরশ্রেষ্ঠ নন?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) মোস্তফা কামাল
  3. গ) মুন্সী আব্দুর রহিম
  4. ঘ) নুর মােহাম্মদ শেখ
সঠিক উত্তর:
গ) মুন্সী আব্দুর রহিম
উত্তর
সঠিক উত্তর:
গ) মুন্সী আব্দুর রহিম
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে সর্বোচ্চ সামরিক পদবী ''বীরশ্রেষ্ঠ' প্রদান করা হয়।
৭ জন বীরশ্রেষ্ঠ হলেন -
- বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
- বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
- বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৭৮.
বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
  1. ক) ৭ মার্চ ১৯৭৩
  2. খ) ১৭ মার্চ ১৯৭৩
  3. গ) ২৭ মার্চ ১৯৭৩
  4. ঘ) ৭ মার্চ ১৯৭৪
সঠিক উত্তর:
ক) ৭ মার্চ ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ মার্চ ১৯৭৩
ব্যাখ্যা

স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৭৯.
বঙ্গবন্ধুকে কখন “জুলিও কুরী” শান্তি পুরস্কার প্রদান করা হয়?
  1. ক) ২০ মে, ১৯৭২
  2. খ) ২১ মে, ১৯৭৩
  3. গ) ২২ মে, ১৯৭২
  4. ঘ) ২৩ মে, ১৯৭৩
সঠিক উত্তর:
ঘ) ২৩ মে, ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ মে, ১৯৭৩
ব্যাখ্যা

শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।

সূত্রঃ কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।

৮০.
ঐতিহাসিক “ছয় দফা দাবিতে” যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
  1. ক) শাসনতান্ত্রিক কাঠামো
  2. খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  3. গ) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
  4. ঘ) বিচার ব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) বিচার ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিচার ব্যবস্থা
ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮ - ১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহীত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।

ছয়দফা দাবিগুলো হচ্ছেঃ
প্রথম দফাঃ
- লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ হবে সার্বভৌম।
দ্বিতীয় দফাঃ
ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে।
তৃতীয় দফাঃ
- পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে।
চতুর্থ দফাঃ
- দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে।
পঞ্চম দফাঃ
- দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে।
ষষ্ঠ দফাঃ
- প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।

- ''বিচার ব্যবস্থা'' সংক্রান্ত কোন দফা ছয়দফা দাবীর অন্তর্ভূক্ত ছিলো না।

৮১.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
  1. ক) নওয়াব আবদুল লতিফ
  2. খ) স্যার সৈয়দ আহমেদ
  3. গ) নওয়াব স্যার সলিমুল্লাহ
  4. ঘ) খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তর:
গ) নওয়াব স্যার সলিমুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) নওয়াব স্যার সলিমুল্লাহ
ব্যাখ্যা

নওয়াব স্যার সলিমুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
-  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব সলিমুল্লাহ বিশেষ ভূমিকা পালন করেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন।
- বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলন সাড়া জাগায়।
- নওয়াব সলিমুল্লাহ ১৯০৫ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের ওপর চাপ দিচ্ছিলেন।
- ১৯১১ সালের ১৫ মার্চ বুধবার ও ১৭ মার্চ শুক্রবার নবাব সলিমুল্লাহর সভাপতিত্বে ঢাকায় তার বাসভবন আহসান মঞ্জিলে ‘প্রাদেশিক মুসলিম লীগ’-এর এক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্থির হয় যে, প্রাদেশিক মুসলমান সমিতির কর্তব্য হবে প্রদেশের শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কর্মতৎপরতা জোরদার করা। এ অধিবেশনে নবাব সলিমুল্লাহ মুসলমান সম্প্রদায়ের উন্নতির জন্য একটি মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মৌলবী আযীয মির্যা বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করেন।
- ১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আগমন করে তিন দিন অবস্থান করেন। ৩১ জানুয়ারি নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে একটি মানপত্র প্রদান করেন এবং কয়েকটি প্রস্তাব পেশ করে পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থসংরক্ষণের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রতিনিধি দলে নবাব নওয়াব আলী চৌধুরী এবং একে ফজলুল হকও ছিলেন। মুসলিম নেতারা লর্ড হার্ডিঞ্জকে পূর্ব বাংলার শিক্ষার অগ্রগতি ব্যাহত না করার আবেদন জানান এবং ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ করেন।
- পূর্ববাংলা ও আসাম প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি এবং প্রাদেশিক মুসলিম লীগ, বিদায়ী ছোটলাট হেয়ারকে যে অভিনন্দনপত্র দেয়, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়। মুসলমান সমিতির উক্ত অভিনন্দনপত্র পাঠ করেন নবাব স্যার সলিমুল্লাহ।
- শিক্ষাই মুসলমানদের মুক্তির একমাত্র পথ- এ বিবেচনায় গভর্নমেন্ট সর্বান্তকরণে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নবাব সলিমুল্লাহ ভারত সচিবের কাছে সুপারিশ করেন।
- সেই অনুসারে ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়।
- ১৯২১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান হয়ে আসছে।

উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।

৮২.
আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
  1. ক) খাগড়াছাড়ি জেলায়
  2. খ) রাঙ্গামাটি জেলায়
  3. গ) বান্দরবান জেলায়
  4. ঘ) কক্সবাজার জেলায়
সঠিক উত্তর:
ক) খাগড়াছাড়ি জেলায়
উত্তর
সঠিক উত্তর:
ক) খাগড়াছাড়ি জেলায়
ব্যাখ্যা

আলুটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা।
- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল থেকে ৩ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ে আলুটিলা গুহা বা রহস্যময় সুড়ঙ্গ অবস্থিত।
- স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত।
উৎসঃ যুগান্তর রিপোর্ট।

৮৩.
বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
  1. ক) হেমন্ত সেন
  2. খ) বল্লাল সেন
  3. গ) লক্ষণ সেন
  4. ঘ) কেশব সেন
সঠিক উত্তর:
ঘ) কেশব সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেশব সেন
ব্যাখ্যা

বাংলায় সেন বংশের শাসনঃ
- পাল বংশের পতনের বারো শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়।
- সেন রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন - হেমন্ত সেন (সামন্ত সেনের পুত্র)।
- শ্রেষ্ঠ রাজা - বিজয় সেন। তার শাসনামলে সেন বংশ শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়।
- এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা ছিলেন - লক্ষ্মণ সেন। ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করলে তিনি প্রতিরোধ না করে মুন্সিগঞ্জের বিক্রমপুর পালিয়ে আসেন। এই অঞ্চলে তিনি আরো ২/৩ বছর রাজত্ব করেন।

- ১২০৫/০৬ খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তাঁর দুই পুত্র বিশ্বরূপসেন ও কেশব সেন যথাক্রমে সিংহাসনে বসেন। তাঁদের শাসনামলের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না।
- তবে বাংলার দক্ষিণ-পূর্বাঞ্চলে তাঁদের শাসন যে আরও প্রায় ২৫ বছর স্থায়ী ছিল, লিপি প্রমাণে তা নিশ্চিতভাবেই বলা যায়।
- তাঁদের পিতার মৃত্যুর পর বিশ্বরূপসেন ও কেশবসেন কর্তৃক বিক্রমপুর ও বঙ্গে ভূমিদান করা থেকে প্রমাণিত হয় যে, এতদঞ্চলে তাঁদের আধিপত্য বজায় ছিল। তবকাত-ই-নাসিরী সাক্ষ্য দেয় যে লক্ষ্মণসেনের বংশধরগণ অন্তত ১২৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
- কিন্তু কেশব সেনের (রাজত্বকালঃ ১২২৫ - ১২৩০ সাল)পর সেনগণ বাংলায় রাজত্ব করেছিলেন এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায় নি।
- পঞ্চরক্ষা নামক একটি বৌদ্ধ গ্রন্থের পান্ডুলিপি থেকে মধুসেন নামক এক গৌড়েশ্বরের নাম পাওয়া যায়। সেন উপাধিধারী তিনিই ছিলেন বাংলার শেষ রাজা।
- তেরো শতকের শেষভাগে সেনদের নিকট থেকে দেব রাজবংশ বিক্রমপুরের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে।
- তেরো শতকের শেষে এবং চৌদ্দ শতকের শুরুতে সমগ্র বাংলার ওপর মুসলমান অধিকার প্রতিষ্ঠিত হয়।

প্রশ্নে সরাসরি সাল উল্লেখ করা আছে। আগের কিছু চাকরির পরীক্ষায় লক্ষণ সেন ছাড়া অন্যরা অপশনেই ছিলেন না। তবে, প্রশ্নের ধরন বুঝে উত্তর করতে হবে।

উপর্যুক্ত আলোচনা, প্রশ্নের ধরণ ও অপশন বিবেচনা করে বলা যায়,
- সাধারণত বাংলার সর্বশেষ রাজা হিসাবে লক্ষ্মণ সেনের নাম পাওয়া গেলেও সেন বংশের শাসন লক্ষ্মণ সেনের মৃত্যুর পরও কয়েক বছর টিকে ছিল।
- এই বংশের শেষ শাসনকর্তা হিসাবে কেশব সেনের (রাজত্বকালঃ ১২২৫ - ১২৩০ সাল) নাম পাওয়া যায়। প্রশ্নকর্তাও সাল উল্লেখ করেই প্রশ্নটি ক্লিয়ার করেছেন।
তাই সঠিক উত্তর হিসাবে কেশব সেন ধরা হয়েছে।

উৎসঃ মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বই ও বাংলাপিডিয়া।

৮৪.
কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) রোজ গার্ডেন
  2. খ) সিরাজগঞ্জে
  3. গ) সন্তোষে
  4. ঘ) সুনামগঞ্জ
সঠিক উত্তর:
গ) সন্তোষে
উত্তর
সঠিক উত্তর:
গ) সন্তোষে
ব্যাখ্যা

- আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেলার সন্তোষে ১৯৫৭ সালের ৭-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কাগমারী সম্মেলন
- এই সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও টাঙ্গাইল জেলার সরকারি ওয়েবসাইট।

৮৫.
মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রােডে “বাংলাদেশ বাহিনী” কখন গঠন করা হয়?
  1. ক) এপ্রিল ১০, ১৯৭১
  2. খ) এপ্রিল ১১, ১৯৭১
  3. গ) এপ্রিল ১২, ১৯৭১
  4. ঘ) এপ্রিল ১৩, ১৯৭১
সঠিক উত্তর:
খ) এপ্রিল ১১, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) এপ্রিল ১১, ১৯৭১
ব্যাখ্যা

১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনীর বর্বোরোচিত হামলার পর বাঙ্গালি অনেক সেনা অফিসার বিদ্রোহ করেন। বিদ্রোহী অফিসারদের অনেকেই (খালেদ মোশাররফ, শাফায়াত জামিল, জিয়াউর রহমান, এস এম রেজা, কে এম সফিউল্লাহ প্রমুখ এম.এ.জি ওসমানীর উপস্থিতি বৈঠক করেন। তেলিয়াপাড়া তখন ৪র্থ ইস্ট বেঙ্গলের অস্থায়ী হেডকোয়ার্টার। সেখান থেকে পূর্ব যোগাযোগের ভিত্তিতে সীমান্ত এলাকায় তেলিয়াপাড়া বিওপি-এর কাছে ভারতীয় বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভি সি পান্ডের সাথে তাঁর সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
- উভয় পক্ষের আলোচনায় ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

৪ এপ্রিল সকালের মধ্যেই সেনা কর্মকর্তাদের সকলে তেলিয়াপাড়া বাংলোতে উপস্থিত হন। ১০টার দিকে ভারতীয় বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভি সি পান্ডে ও আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ওমেস সায়গল বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীকে সঙ্গে নিয়ে তেলিয়াপাড়াস্থ সেনা সদরে এসে উপস্থিত হন। ৭ সকাল ১১টায় সভার কার্যক্রম শুরু হয়।

এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী অফিসাররা যুদ্ধ চালিয়ে যাবেন। এখানেই প্রথম বিদ্রোহী সকল ইউনিটের সমন্বয়ে 'মুক্তিফৌজ' গঠনের সিদ্ধান্ত হয়
এই বৈঠকের স্থানের নাম অনুসারে এখানে গৃহীত যুদ্ধকৌশলকে "তেলিয়াপাড়া রণকৌশল" নামে অভিহিত করা হয়। এটাই মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে গৃহীত প্রথম রণকৌশল হিসাবে পরিগণিত।

তেলিয়াপাড়া সেনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সরকার গঠনের আগে। তাই নিকট অতীতে আগরতলা ষড়যন্ত্র মামলার উদাহরণ বিশ্লেষণ করে সভার লিখিতাকারে কোনো সিদ্ধান্ত সংরক্ষণ করা হয়নি।
- ‘মৌখিকভাবে বাহিনীর সংগঠন, নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পরবর্তী সময়ে গঠিত বাংলাদেশ সরকারের অনুমোদন পায়।
- ১১ এপ্রিল নবগঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেতার ভাষণে এই সভার সিদ্ধান্তের কিছু অংশ উচ্চারিত হয়েছিল। উক্ত ভাষণে 'মুক্তিফৌজ' গঠনের কথাও বলা হয়।
পরে এই সভার সিদ্ধান্তগুলোকে পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন, সংযোজনের মাধ্যমে আরও সময়োপযোগী করে তোলা হয়’।
- সভা শেষে কর্নেল ওসমানী তাঁর রিভলভার থেকে ফাঁকা গুলি ছুঁড়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করেন।’
- ৪ এপ্রিল অনুষ্ঠিত সভার সিদ্ধান্তানুযায়ী ১০ এপ্রিল তেলিয়াপাড়ায় ২য় সেনা বৈঠক অনুষ্ঠিত হয়।

উৎসঃ মূলধারা ৭১, বাংলাপিডিয়া ও তেলিয়াপাড়া উপজেলা ওয়েবসাইট

সুতরাং, এটা বলা যায় যে, তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী বাঙ্গালি ইউনিটগুলোকে সমন্বয় করে মুক্তিযুদ্ধের জন্য প্রথম বাহিনী গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানা যায় - ১১ এপ্রিল, ১৯৭১ সালে

৮৬.
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
  1. ক) অনুচ্ছেদ ৭
  2. খ) অনুচ্ছেল ৭(ক)
  3. গ) অনুচ্ছেদ ৭(খ)
  4. ঘ) অনুচ্ছেদ ৮
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ ৭(খ)
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ ৭(খ)
ব্যাখ্যা

অনুচ্ছেদ - ৭খঃ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।

৭নং অনুচ্ছেদে রয়েছে - সংবিধানের প্রাধান্য
৭ক অনুচ্ছেদে রয়েছে - সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ এবং
৮নং অনুচ্ছেদে ''রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ'' উল্লেখিত রয়েছে।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৮৭.
সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
  1. ক) ৪র্থ তফসিল
  2. খ) ৫ম তফসিল
  3. গ) ৬ষ্ঠ তফসিল
  4. ঘ) ৭ম তফসিল
সঠিক উত্তর:
ক) ৪র্থ তফসিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪র্থ তফসিল
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে।
এগুলো হলো:
- প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
- দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্ত)
- তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
- চতুর্থ তফসিল : ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
- পঞ্চম তফসিল : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
- ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
- সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

- সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য ইতোপূর্বে চতুর্থ তফসিলে বর্ণিত অনুচ্ছেদ সমূহের অপব্যবহার হয়েছে।
৮৮.
কোন উপজাতিটির আবাসস্থল “বিরিশি” নেত্রকোনায়?
  1. ক) সঁওতাল
  2. খ) গারো
  3. গ) খাসিয়া
  4. ঘ) মুরং
সঠিক উত্তর:
খ) গারো
উত্তর
সঠিক উত্তর:
খ) গারো
ব্যাখ্যা

বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অন্যতম গারো সম্প্রদায়।
- গারো নৃ-গোষ্ঠী নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দবোধ করে।
- গারোরা ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর এবং গাজীপুরের শ্রীপুরে বসবাস করে।
- গারোদের আদি নিবাস ছিল তিব্বতে।
- গারো নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক খুসিক’ যার অর্থ পাহাড়ী ভাষা। তবে সমতলের গারোদের ভাষা ‘লামদানী’ নামে পরিচিত।
- গারোদের প্রধান উৎসবের নাম ওয়ানগালা। এটি কৃষিকেন্দ্রিক উৎসব।
- গারো সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- তাদের আদি ধর্মের নাম ‘সাংসারেক’ যার প্রধান দেবতা ছিলো ‘তাতারা রাবুগা’। তবে বর্তমানে অধিকাংশ গারো খ্রিস্টান ধর্মের অনুসারি।

সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী।

৮৯.
অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
  1. ক) অশােক
  2. খ) শশাঙ্ক
  3. গ) মেগদা
  4. ঘ) ধর্মপাল
সঠিক উত্তর:
খ) শশাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) শশাঙ্ক
ব্যাখ্যা

সপ্তম শতকের প্রারম্ভে বাংলার প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্ক উত্তর বাংলায় একটি শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন যা ‘গৌড়রাজ্য’ নামে পরিচিত।
- এই রাজ্যের রাজধানী ছিলো মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী কর্ণসুবর্ণ।
- উত্তর বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত স্বাধীন গৌড়রাজ্যের বিস্তৃতি ছিলো।
- ৫৯৪-৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক গৌড়রাজ্য শাসন করেন।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

খেয়াল করুন, অশোক একজন সম্রাট ছিলেন, রাজা নন। একটি সাম্রাজ্যে অনেকগুলো রাজ্য থাকে। তেমনি, একজন সম্রাটের অধীনে কয়েকজন রাজা থাকতে পারেন।
৯০.
বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) রাজা পঞ্চম জর্জ
  3. গ) লর্ড মাউন্ট ব্যাটেন
  4. ঘ) লর্ড ওয়াভেল
সঠিক উত্তর:
খ) রাজা পঞ্চম জর্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজা পঞ্চম জর্জ
ব্যাখ্যা

- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ফলে লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

৯১.
ঢাকা শহরের গােড়াপত্তন হয়-
  1. ক) ব্রিটিশ আমলে
  2. খ) সুলতানি আমলে
  3. গ) মুঘল আমলে
  4. ঘ) স্বাধীন নবাবী আমলে
সঠিক উত্তর:
গ) মুঘল আমলে
উত্তর
সঠিক উত্তর:
গ) মুঘল আমলে
ব্যাখ্যা

বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে
- আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে।
- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
- ঢাকার সমৃদ্ধি ও স্থাপত্য সমূহ মূলত মোঘল যুগেই শুরু হয়।

উৎসঃ ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।

৯২.
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) মােহাম্মদউল্লাহ
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ৭ মার্চ, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৩ টি সংসদীয় আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করে।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।

৯৩.
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রােহিঙ্গা গণহত্যার অভিযােগে মামলা করে কোন দেশ?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) আলজেরিয়া
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
ব্যাখ্যা

- রোহিঙ্গা ইস্যুতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ই নভেম্বর হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে।
- এটি জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
উৎসঃ আইসিজে ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।

৯৪.
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
  1. ক) রুয়ান্ডা
  2. খ) সিয়েরা লিয়ন
  3. গ) সুদান
  4. ঘ) লাইবেরিয়া
সঠিক উত্তর:
খ) সিয়েরা লিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিয়েরা লিয়ন
ব্যাখ্যা

- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র। রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।
উৎসঃ বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।

৯৫.
জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
  1. ক) অ্যানেগরেট ক্রাম্প
  2. খ) লিনা হেডরিচ
  3. গ) অ্যাঞ্জেলা মারকেল
  4. ঘ) পেট্রা কেলি
সঠিক উত্তর:
গ) অ্যাঞ্জেলা মারকেল
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাঞ্জেলা মারকেল
ব্যাখ্যা

এক নজরে জার্মানিঃ
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Federal Republic of Germany/ Bundesrepublik Deutschland
রাজধানী - বার্লিন
মুদ্রার নাম - ইউরো
রাষ্ট্রীয় ভাষা - জার্মান
সংসদের নাম - সংসদ (২ কক্ষ বিশিষ্ট); উচ্চকক্ষ - Bundesrat বা Federal Council ও নিম্নকক্ষ - Bundestag বা Federal Assembly
জার্মানির প্রথম নারী চ্যান্সেলর - অ্যাঞ্জেলা মারকেল। তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা.কম।

৯৬.
আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ঘ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪টি
ব্যাখ্যা

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের প্রতি চারদফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে।
- এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করবে।

চারটি নির্দেশনা হলঃ
১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে।
৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয়মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।

সূত্র: আইসিজে ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।

৯৭.
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
  1. ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া
  2. খ) পেরু এবং ভেনেজুয়েলা
  3. গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
  4. ঘ) মালি এবং সেনেগাল
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
ব্যাখ্যা

- ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী;
- নোবেল কমিটির ভাষ্যমতে,
''শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য''
উৎসঃ নোবেল পুরস্কার ওয়েবসাইট।

৯৮.
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) আফ্রিকা
  3. গ) মধ্যপ্রাচ্য
  4. ঘ) ইউরােপ
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
- মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন।
- মাচুপিচু হলো পেরুতে অবস্থিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
- এই শহরটি ইনকাদের দ্বারা নির্মিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
- ১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
- এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

সূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।

৯৯.
নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
  1. ক) কিউবা
  2. খ) ভিয়েতনাম
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) সােমালিয়া
সঠিক উত্তর:
খ) ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিয়েতনাম
ব্যাখ্যা

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার ২০টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে।
প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে -
- শুধু ভিয়েতনামে সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান রয়েছে। Cam Ranh Air Force Base ও Cam Ranh Naval Base - ১৯৭৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন) নিয়মিতভাবে ব্যবহার করে আসছিলো। পরবর্তীতে ২০১৩ সালের শেষের দিকে নৌবাহিনী ও ২০১৪ সাল থেকে বিমানবাহিনী পুনরায় বেস দুটি ব্যবহার শুরু করে।

- উজবেকিস্তানে সোভিয়েত সময়কাল বাদে ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত Karshi-Khanabad Air Base কে রাশিয়া বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে ব্যবহার করে। ২০১২ সালে উজবেকিস্তান সরকার দেশটিতে অবস্থিত সকল ধরণের বৈদেশিক সামরিক উপস্থিতি নিষিদ্ধ (ban) করে।
- কিউবাতে ২০০২ সাল পর্যন্ত Lourdes SIGINT station রাশিয়ার সামরিক ঘাঁটি ছিলো।
- সোমালিয়াতে রাশিয়ার কোন সামরিক ঘাঁটি নেই। আফ্রিকার দেশ সুদানের সাথে রাশিয়ার সামরিক ঘাঁটি নির্মাণের চুক্তি হয়েছে গত নভেম্বর, ২০২০ - এ।

উৎসঃ রয়টার্স প্রতিবেদন ও মিলিটারি ম্যাগাজিন।

১০০.
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
  1. ক) ১৯১২ সালে
  2. খ) ১৯১৩ সালে
  3. গ) ১৯১৪ সালে
  4. ঘ) ১৯১৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯১২ সালে
ব্যাখ্যা

১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে রাজা জর্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন।
- এলক্ষ্যে ১৯১২ সালে দিল্লিতে সরকারের অস্থায়ী দপ্তর নির্মাণ করা হয় এবং দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ সমাপ্ত হয় ১৯৩১ সালে।
- তার আগে পর্যন্ত কলকাতাই ছিলো ব্রিটিশদের রাজধানী।
সূত্রঃ বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা।

১০১.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
  1. ক) ১৯৪৪ সালে
  2. খ) ১৯৪৫ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৫ সালে
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ব্রেটন উডস্‌ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF।
- IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।

এক নজরে IMF:
• প্রতিষ্ঠাকাল
- গঠনের সিদ্ধান্ত -- ৪ জুলাই, ১৯৪৪ সাল (খেয়াল করুন, গঠিত/Formed হয়নি)
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর -- ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
- কার্যক্রম শুরু -- মার্চ, ১৯৪৭
• প্রতিষ্ঠার স্থান -- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন -- Bretton Woods Conference
• সদস্য সংখ্যা -- ১৯০টি দেশ
(সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোঃ, ২০২০)
• প্রতিষ্ঠাকালীন সদস্য -- ৪০টি দেশ
• সদরদপ্তর -- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎসঃ IMF ওয়েবসাইট ও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ওয়েবসাইট।

১০২.
মার্বেল কোন ধরনের শিলা?
  1. ক) রূপান্তরিত শিলা
  2. খ) আগ্নেয় শিলা
  3. গ) পাললিক শিলা
  4. ঘ) মিশ্র শিলা
সঠিক উত্তর:
ক) রূপান্তরিত শিলা
উত্তর
সঠিক উত্তর:
ক) রূপান্তরিত শিলা
ব্যাখ্যা

আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে ‘রূপান্তরিত শিলা’ বলে।

রূপান্তরিত শিলার উদাহরণ:
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
- বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস।
অন্যদিকে,
- ল্যাকোলিথ ও গ্রানাইট : অন্তঃজ আগ্নেয় শিলা
- কয়লা : পাললিক শিলা।

সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি : পৃষ্ঠা: ৫০-৫১

১০৩.
মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
  1. ক) সিরাস
  2. খ) নিম্বাস
  3. গ) কিউম্যুলাস
  4. ঘ) স্ট্রেটাস
সঠিক উত্তর:
গ) কিউম্যুলাস
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউম্যুলাস
ব্যাখ্যা

মেঘকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, আকৃতি, রঙ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর অনেকভাবেই ভাগ করা হয়। প্রশ্ন অনুসারে ব্যাখ্যায় দেয়া হল।

World Meteorological Organization অনুসারেঃ

উঁচু আকাশের মেঘঃ
যারা সাধারণত সমুদ্রপৃষ্ঠ হতে ৬০০০ মিটারের উপরে থাকে । যেমন-সিরাস (Cirrus), সিরোকিউমুলাস (Cirro-Cumulus) সিরোস্ট্রাটাস (Cirro-Stratus).

মাঝারি আকাশের মেঘঃ
২০০০ মিটার থেকে ৬০০০ মিটারের মধ্যে থাকে। অল্টোকিউমুলাস (Alto-cumulus), অল্টো স্ট্রাটাস (Alto-stratus), এই মাঝারি আকাশের মেঘ।

নীচু আকাশে মেঘঃ
যারা ২০০০ মিটারের নিচে অবস্থান করে। যেমন, স্ট্রাটাস (Stratus), নিম্বো স্ট্রাটাস (Nimbo- status), কিউমুলো-নিম্বাস (Cumulonimbus, কিউমুলাস (Cumulus) এবং স্ট্রাটো-কিউমুলাস (Strato-cumulus)

প্রদত্ত অপশনগুলোর মধ্যে Cumulus নিচু থেকে মাঝারি উচ্চতায় থাকে। আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য যে, WMO এবং অন্যান্য সংস্থার শ্রেণিবিভাগে নির্দিষ্টভাবে নিম্বাস নামে বর্তমানে কোন মেঘ নেই, Cumulonimbus, Nimbo- status আছে।

১০৪.
“বঙ্গবন্ধু দ্বীপ” কোথায় অবস্থিত?
  1. ক) মেঘনা মােহনায়
  2. খ) সুন্দরবনের দক্ষিণে
  3. গ) পদ্মা এবং যমুনার সংযােগস্থলে
  4. ঘ) টেকনাফের দক্ষিণে
সঠিক উত্তর:
খ) সুন্দরবনের দক্ষিণে
উত্তর
সঠিক উত্তর:
খ) সুন্দরবনের দক্ষিণে
ব্যাখ্যা

বঙ্গবন্ধু দ্বীপ (যা পুটুনির দ্বীপ নামেও পরিচিত) বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের অংশ 'দুবলার চর' থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
- ১৯৯২ সালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রথম নতুন জেগে ওঠা একটি চরের দেখা পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত, মালেক ফরাজী নামের এক মৎস শিকারী।
- এ সময় তিনি জনমানবহীন এ দ্বীপের নাম দেন ‘বঙ্গবন্ধু দ্বীপ’ এবং সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসেন।
- পরবর্তীতে ২০০৪ সালের পর থেকে দ্বীপটির আয়তন ক্রমেই বড় হচ্ছে এবং না ডুবে স্থিতিশীল অবস্থায় আসছে।
সূত্র: প্রথম আলো আর্কাইভ।

১০৫.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) ইরাবতী মায়ানমারের একটি নদী
  2. খ) গােবী মরুভূমি ভারতে অবস্থিত
  3. গ) থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
  4. ঘ) সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
সঠিক উত্তর:
খ) গােবী মরুভূমি ভারতে অবস্থিত
উত্তর
সঠিক উত্তর:
খ) গােবী মরুভূমি ভারতে অবস্থিত
ব্যাখ্যা

গোবী মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
- মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
- মরুভূমিটি আনুমানিক ১৩ লক্ষ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট।

উৎসঃ ব্রিটানিকা ডটকম।

এছাড়া,
- ইরাবতী মায়ানমারের একটি নদী
- থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
- সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
উপরে প্রদত্ত তথ্যগুলো সঠিক।

১০৬.
মূল্যবােধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলাে-
  1. ক) বিভিন্নতা
  2. খ) পরিবর্তনশীলতা
  3. গ) আপেক্ষিকতা
  4. ঘ) উপরের সবগুলােই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলােই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলােই
ব্যাখ্যা

মূল্যবোধের বৈশিষ্ঠ্যঃ
- সামাজিক মাপকাঠি,
- যোগসূত্র ও সেতুবন্ধন,
- নৈতিক প্রাধান্য,
- বিভিন্নতা,
- বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা,
- পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা ইত্যাদি।

মূল্যবোধের ভিত্তি বা উপাদানঃ
- নীতি ও ঔচিত্যবোধ,
- সামাজিক ন্যায়বিচার,
- শৃঙ্খলাবোধ,
- সহনশীলতা,
- সহমর্মিতা,
- শ্রমের মর্যাদা,
- আইনের শাসন ইত্যাদি

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বোর্ড বই।

১০৭.
মূল্যবোধ দৃঢ় হয়-
  1. ক) শিক্ষার মাধ্যম
  2. খ) সূশাসনের মাধ্যমে
  3. গ) ধর্মের মাধ্যমে
  4. ঘ) গণতন্ত্র চর্চার মাধ্যমে
সঠিক উত্তর:
ক) শিক্ষার মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
ক) শিক্ষার মাধ্যম
ব্যাখ্যা

মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- শিক্ষার মূল উদ্দেশ্য হলো মূল্যবোধ অর্জন। জ্ঞানার্জন বা শিক্ষার মাধ্যমেই মূল্যবোধ সুদৃঢ় হয়।
- মানুষের শিক্ষাজীবনকে ব্যক্তিগত মূল্যবোধ অর্জনের শ্রেষ্ঠ সময় বলা হয়।
- মূল্যবোধ শিক্ষার প্রাথমিক উৎস হলো পরিবার। পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়।
- মূল্যবোধ শিক্ষার প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় (শিক্ষা প্রতিষ্ঠান)।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই।

১০৮.
কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
  1. সামাজিক মূল্যবোধ
  2. ইতিবাচক মূল্যবোধ
  3. গণতান্ত্রিক মূল্যবোধ
  4. নৈতিক মূল্যবোধ
সঠিক উত্তর:
গণতান্ত্রিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গণতান্ত্রিক মূল্যবোধ
ব্যাখ্যা
গণতান্ত্রিক মূল্যবোধ:
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে।
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা জানাতে হয়। 
- গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের নাগরিককে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ, গোষ্ঠিস্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হয়।
- গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষকে পারস্পরিক সখে-দঃখে একে অপরের পাশে দাঁড়াতে হয়। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি), মো: মোজাম্মেল হয়।
১০৯.
সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলাে-
  1. ক) সুশাসন
  2. খ) রাষ্ট্র
  3. গ) নৈতিকতা
  4. ঘ) সমাজ
সঠিক উত্তর:
ঘ) সমাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমাজ
ব্যাখ্যা

সভ্যতা (Civilization)
সাধারণ অর্থে সভ্যতা হলো উন্নত জীবনধারা।

এ প্রসঙ্গে ম্যাকাইভার এবং পেজ এর মন্তব্য প্রণিধানযোগ্য। তারা বলেন, আমরা যা তা হলো সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তা হলো সভ্যতা।

জেরি এবং জেরি বলেন, “সভ্যতা হচ্ছে সংস্কৃতির উন্নত ধরন যেমন- কেন্দ্রীয় সরকার, শিল্পকলা ও শিক্ষণের উন্নয়ন, নীতি-নৈতিকতার সমন্বিত রূপ যা নগরের সাথে সম্পর্কিত এবং বৃহত্তর সমাজ যার মধ্যে নির্দিষ্ট।”

স্কট বলেন, “সভ্যতা হচ্ছে একটি উচ্চতর জটিল বিষয় যা সংস্কৃতির সাথে আপেক্ষিকতার আলোকে তুলনা করা হয়।”

বটোমোর বলেন, “সভ্যতা হলো কতকগুলো নির্দিষ্ট মানবগোষ্ঠীর অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের সমন্বয়”।

সব মিলিয়ে বলা যায়, সভ্যতা হলো উন্নত জীবনধারা তথা সংস্কৃতির উন্নত ধরন। সভ্যতা প্রযুক্তিবিদ্যা, বস্তুগত সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সমষ্টিকে বোঝায়।
সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর অগ্রসর ও জটিল বিষয় যা বিভিন্ন সমাজে প্রবাহিত হয়।

সুত্রঃ সমাজবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

অর্থাৎ, সমাজ সভ্যতার প্রতিচ্ছবি। সমাজের বিশ্লেষণ করেই সভ্যতার সম্পর্কে ধারনা পাওয়া যায়।