পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা - ২৪ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের জন্য] [মোট নম্বর - ৭৫] ফুল মডেল টেস্ট - ১০ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
‘কুক্কুট’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মোরগ
  2. কোয়েল
  3. কোকিল
  4. ময়ূর
ব্যাখ্যা
• ‘কুক্কুট’ শব্দের সমার্থক শব্দ : 'মোরগ'।
------------------
অন্য অপশনে, 
• 'কোকিল' শব্দের প্রতিশব্দ:  
- পরভৃত, পিক, অন্যপুষ্ট, কলকন্ঠ, কোয়েল, বসন্তদূত, মধুসখা ইত্যাদি।

• 'ময়ূর' এর সমার্থক শব্দ: 
- কলাপী, বহী, শিখী, শিখণ্ডী। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিয়ন্ত্রণ
  2. সূর্য্য
  3. নিমন্ত্রণ
  4. আমন্ত্রণ
ব্যাখ্যা
• 'সূর্য্য' বানানটি অশুদ্ধ। 
- সূর্য্য-এর শুদ্ধরূপ সূর্য
- কারণ, রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না।

• 'সূর্য' শব্দের অর্থ: 
- সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র-যাকে কেন্দ্র করে গ্রহসমূহ আবর্তিত হয়। 

• 'সূর্য' শব্দের প্রতিশব্দ:
দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা।
-------------- 
অন্য অপশনে, 
• 'আমন্ত্রণ' যার অর্থ আহ্বান।
• 'নিমন্ত্রণ' যার অর্থ দাওয়াত বা ভোজনে আহ্বান।
• 'নিয়ন্ত্রণ' যার অর্থ পরিচালক, সংযমন, শাসন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'শিরশ্ছেদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. শিরো + চ্ছেদ
  2. শিরঃ + চ্ছেদ
  3. শিরঃ + ছেদ
  4. শিরোঃ + ছেদ
ব্যাখ্যা
• 'শিরশ্ছেদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ - শিরঃ + ছেদ। 
----------------
• সন্ধির নিয়ম: 
- আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘তোরা সব জয়ধ্বনি কর’- এটা কোন ধরনের বাক্য?
  1. আবেগসূচক বাক্য
  2. প্রার্থনাসূচক বাক্য
  3. অনুজ্ঞাসূচক বাক্য
  4. ইচ্ছাসূচক বাক্য
ব্যাখ্যা
•  ‘তোরা সব জয়ধ্বনি কর’- এটা 'অনুজ্ঞাসূচক বাক্য'। 
-------------- 
 • অনুজ্ঞাসূচক বাক্য:
- আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।
যেমন-
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক।
---------------
বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক প্রভৃতি ভাগে ভাগ করা যায়:
• আবেগসূচক বাক্য: 
যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় বলা হয় আবেগসূচক বাক্য। 
যেমন: 
বিস্ময় প্রকাশে: কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড। 
আবেগ প্রকাশে: বাহ্‌ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য। 

বিবৃতিমূলক বাক্য:
- সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে।
- বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
যেমন :
- আমরা রোজ বেড়াতে যেতাম।
- তারা তোমাদের ভোলেনি।

প্রশ্নবোধক বাক্য:
- বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন :
- তোমার নাম কী?
- সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?

ইচ্ছাসূচক বাক্য: এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়।
যথা
- তােমার মঙ্গল হােক।
- পরীক্ষায় সফল হও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
.
নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত?
  1. টা
  2. গুলি
  3. জন্য
  4. গাছা
ব্যাখ্যা
• অনুসর্গের দৃষ্টান্ত - জন্য। 
------------- 
অন্যদিকে, 
টা, গুলি, গাছা - পদাশ্রিত নির্দেশকের দৃষ্টান্ত। 
---------------- 
• অনুসর্গ:  
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বোঝে না। - এই বাক্যে ‘ছাড়া’ একটি অনুসর্গ।
- কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে ‘পর্যন্ত’ একটি অনুসর্গ।

• কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

• যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে ‘-কে‘, '-র’ ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন -
- তোমাকে দিয়ে এ কাজ সম্ভব।
- সে পরীক্ষার জন্য পড়ছে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯  সংস্করণ)।
.
নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়?
  1. বাক্যতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. ভূতত্ত্ব
  4. ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
• 'ভূতত্ত্ব' - বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়।

• ভূতত্ত্ব, ভূবিদ্যা (বিশেষ্য) হলো:
- পৃথিবীর উৎপত্তি পরিণতি বিষয়ক বিজ্ঞানদ ভূপৃষ্ঠে ও তার অভ্যন্তরস্থ স্তরগুলি সংক্রান্ত বিজ্ঞান
----------------
• বাংলা ব্যাকরণের  আলােচ্য বিষয় ৪ টি ভাগে বিভক্ত। 
যথা:

ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়  ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য- বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে।
- এই আলোচনায়  বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া।
 
বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে।  
- বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতুত্ত্ব তা বর্ণনা করে।
- তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাতক্যত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

অর্থতত্ত্ব:
- ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থও বলে।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচন করা হয়ে থাকে।
------------
এছাড়াও অভিধানতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার প্রভৃতিও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'পরিভাষা' শব্দের অর্থ কী?
  1. ব্যঞ্জনাত্মক
  2. রক্ষণাত্মক
  3. বিশিষ্টার্থবোধক শব্দ
  4. সম্মানার্থক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
পরিভাষা শব্দের অর্থ: 
- বিশিষ্টার্থবোধক শব্দ;
- বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা পদ;
- সংজ্ঞাবিশেষ। 
----------------- 
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। 
Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'।  
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা -  ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
.
'পদ্মনাভ' শব্দটি কোন সমাস সাধিত শব্দ?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা
• 'পদ্মনাভ' শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ।
------------------ 
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী,
মহান আত্মা যার = মহাত্মা, 
পদ্মনাভ = পদ্ম নাভিতে যার ইত্যাদি।

• বহুব্রীহি সমাসে সমস্তপদে 'অক্ষি' শব্দের স্থলে 'অক্ষ' এবং 'নাভি' শব্দ বলে 'নাভ হয়।
যেমন:
- কমলের ন্যায় অক্ষি যার- কমলাক্ষ, 
- পদ্ম নাভিতে যার পদ্মনাভ।

উৎস: ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)
.
______ Eid-ul-Fitre is the biggest religious festival of the Muslims.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• উৎসবের নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example
Eid-ul-Fitre is the biggest religious festival of the Muslims.
Christmas is the religious festival of the christians.

Omission of Articles

- যে সব ক্ষেত্রে Articles ব্যবহৃত হয় না।
• Uncountable Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
I am fond of tea.
Wasif likes milk.

• Proper Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Bangladesh is rich in natural gas.
Wasif lives in Dhaka.

• Material Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Iron is a useful metal.
Gold is a precious metal.

• Abstract Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Forgiveness is a great virtue.
Honesty is the best policy.

উদ্যান,ভবন,সড়ক,বিদ্যালয়,মহাবিদ্যালয়,হাসপাতাল, মোড়,বাজারের নামের পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Mahi goes to college every day.
Shahin went to university.
We went to the children's park.

• Plural Noun সাধারণ অর্থে ব্যবহৃত হলে articles বসে না।
Example: 
Tigers are ferocious animals.
Cows are gentle animals.

• সাধারণ অর্থে খাবারের নামের আগে articles ব্যবহৃত হয় না।
Example
Taseen  may invite you to dinner.
I shall invite you to lunch.

• সাধারণত মানবজাতি অর্থে মা,বাবা,চাচা,চাচি শিশু,ইত্যাদির পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example: 
Man is mortal.
Woman is quarrelsome.
Children are fond of sweets.

• ভাষার নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example: 
He speaks French.
Wasif is an expert in English.

• কিছু রোগ,কলা-বিজ্ঞান ইত্যাদি বিষয়ের নামের পূর্বে Articles ব্যবহৃত হয় না।
Example:
Cancer is a fatal disease.
She is taking up Honours degree in  Chemistry.

• খেলার নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example:
she can play football.
You can't play cricket.

• দিন ও মাসের নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example
January is the first month of the year.
Friday is a Government holiday.

• বিশেষ phrase এর পূর্বে articles ব্যবহৃত হয় না।
Ex:ample
They live from hand to mouth.
She left the place bag and baggage.
They began to work at once.

• শুধু adjective এর পূর্বে সাধারণত articles ব্যবহৃত হয় না।
Example
Jhon is innocent.
He is honest.
১০.
I have no ambition ______ fame.
  1. in
  2. for
  3. to
  4. at
ব্যাখ্যা
• Ambition for (উচ্চাকাঙ্ক্ষা) 
- কোন কিছুর জন্য উচ্চাকাঙ্খা বুঝাতে Ambition for ব্যবহৃত হয়।
- Example: I have no ambition for  fame. 

নিন্মলিখিত Noun- গুলির পরে Preposition 'For' বসে। 
• Affection;
• Ambition;
• Anxiety;
• Apology;
• Aptitude;
• Blame;
• Candidate; 
• Capacity;
• Compassion;
• Compensation;
• ontempt;
• Craving;
• Desire;
• Esteem; 
• Fitness;
• Fondness;
• Guarantee;
• Leisure;
Liking;
• Match;
• Motive;
• Need;
• Opportunity;
• Partiality;
• Passion;
• Pity;
• Prediction;
• Pretext;
• Relish;
• Remorse;
• Reputation;
• Surety.

Source: High School English Grammar & Composition by Wren & Martin. 
১১.
Which of the following sentence is correct?
  1. As Tuhin and Riad are know it.
  2. Sumon as well as Alam knows it.
  3. Raihan and Munir are know it.
  4. Taseen as well Atik know it.
ব্যাখ্যা
Rules:
• Noun বা Pronoun- এর সাথে
- as well as, with,
- together with,
- along with,
- in addition to no less than,
- including, accompanied by
প্রভূতি দ্বারা Noun বা Pronoun যুক্ত হলে Verb পূববর্তী অর্থাৎ, প্রথম Subject অনুযায়ী নির্ধারিত হয়। 

এই নিয়মে সঠিক উত্তর : Sumon as well as Alam knows it.  
১২.
I know the back streets. The underlined phrase is an example of -
  1. Noun phrase
  2. Prepositional phrase
  3. Phrase preposition
  4. Phrasal verb
ব্যাখ্যা
• I know the back streets. The underlined phrase is an example of - Noun phrase.
- Here, the noun phrase is the direct object of the verb "know."

• Noun phrase:
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses, and other nouns in the possessive case.

• এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।
যেমন:
- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে I

• The three types of noun phrases are:

i. Appositive phrase:
It renames another noun in the sentence.
যে noun phrase অন্য একটি noun সম্মন্ধে comma ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে appositive বলে।
Example:
Mr. Salim, my favorite English teacher, is doing this assignment for me.

ii. Gerund phrase:
Gerund phrase starts with a gerund.
Gerund (verb + ing) দিয়ে শুরু হওয়া phrase কে gerund phrase বলে।  
Example:
The ringing of the phone during the prayers in the mosque disturbs me much.

ii. Infinitive phrase:
It has an infinitive (to +the present form of the verb) and modifiers linked to the infinitive.
Infinitive (to+verb) দিয়ে শুরু হওয়া phrase কে infinitive phrase বলে।  
Example:
I like to take a cup of tea in the morning.

Source: Cliff's TOEFL.
১৩.
The lady drank champagne and ate salmon. (Make it Passive)
  1. The lady Champagne was drunk and ate salmon.
  2. Champagne was drunk and ate salmon.
  3. Champagne was drunk and salmon was eaten by the lady.
  4. The drank champagne and eaten by the lady.
ব্যাখ্যা
• The lady drank champagne and ate salmon.
- বাক্যটি একটি Compound Sentence. 

• Rule for Compound Sentences:
- এক্ষেত্রে দুটি Clause- এর Voice পরিবর্তন করতে হবে।
- গঠন নিয়মানুসারে ১ম Clause- টির Voice পরিবর্তন+ Active বাক্যের Co-ordinating Conjunction (and, but, or ইত্যাদি)- টি+ শেষ Clause টির নিয়মানুযায়ী Voice পরিবর্তন।

Note: দুটি Clause-এর Sub. একই হলে Perp. + Obj. Passive বাক্যের শেষে বসে।

Active: The old man shot a bird but god forgave him.
Passive: A bird was shot by the old man but he was forgiven (by god).

Active: The lady drank champagne and ate salmon.
Passive: Champagne was drunk and salmon was eaten by the lady.
১৪.
নিচের কোনটি Singular form?
  1. Phenomena
  2. Agenda
  3. Alumni
  4. Furniture
ব্যাখ্যা
কিছু কিছু noun আছে যেগুলোর শুধু Singular From ই হয়ে থাকে। 
এগুলোর Plural From নেই। 
যেমন:
- Furniture;
- Bread;
- Scenery;
- Information;
- Poetry;
- Issue etc. 

Example: 
Incorrect: He has bought many furnitures.
Correct: He has bought many furniture. 

Incorrect: He ate two breads.
Correct: He ate two bread.
১৫.
Smoke : Pollution :: War : ?
  1. Sorrow
  2. Destruction
  3. Poverty
  4. Frustration
ব্যাখ্যা
Smoke শব্দের অর্থ - ধূমপান করা। 
Pollution  শব্দের অর্থ - পরিবেশ-দূষণ। 
অর্থাৎ, Smoke ও Pollution এর সম্পর্ক রয়েছে। ধূমপান করলে পরিবেশ দূষণ হয়।

অপরদিকে, War শব্দের অর্থ যুদ্ধ।
Destruction শব্দের অর্থ -  ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু। 
অর্থাৎ, War ও Destruction শব্দের সম্পর্ক রয়েছে। যুদ্ধের ফলে ধ্বংস; বিনাশ হয়। 

তাই সঠিক উত্তর: Smoke : Pollution :: War : Destruction. 

Other Options Meaning: 
- Sorrow: দুঃখ বা বিষাদ; দুঃখ বা বিষাদের কারণ; অনুশোচনা।
- Poverty: দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা।
- Frustration: বিফল/ব্যাহত/প্রতিহত করা; ব্যর্থ করা। 

Source: Accessible dictionary.
১৬.
Identify the error: Mrs Shamima is planning to settle in Mymensingh as soon as she will retire in December next year.
  1. planning to
  2. will retire
  3. in December
  4. settle in
ব্যাখ্যা
উল্লিখিত বাক্যে ভুল অংশটুকু হচ্ছে will retire.

• সাধারণত যখন ভবিষ্যতে কিছু ঘটবে এমন ঘটনা নির্দেশ করা হয় এবং বর্তমানেই সে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এমন নির্দেশ করে তখন as soon as এর সাথে future tense ব্যবহার করা হয় না।
- অর্থাৎ, as soon as এর পরের clause এ future tense হয় না।
- যেমন - I'm going to have a shower as soon as I get home.

• কিন্তু বাক্য যদি Future Indefinite Tense + As soon as এভাবে আসে তাহলে এরপরের clause এ Present Indefinite Tense হয়।
- যেমন - I'll call you as soon as I arrive.
• উল্লেখিত প্রশ্নে as soon as এর পূর্বে ভবিষ্যতে কিছু ঘটবে এমন ঘটনা নির্দেশ করা হচ্ছে এবং বর্তমানেই সে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এমন বাক্য নির্দেশ করছে। - তাই পরের clause টিতে present tense হবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক verb হবে retires.

Complete Sentence: Mrs Shamima is planning to settle in Mymensingh as soon as she retires in December next year.
অন্যদিকে,
• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- Example sentence: I opened the door as soon as I heard the bell.
১৭.
'বাঁচ এবং বাঁচতে দাও' এর সঠিক Translation কোনটি?
  1. Live and let to live.
  2. Live and let live.
  3. Live and give to live.
  4. Live and give live.
ব্যাখ্যা
live and let live. এটি একটি idiom.

• Meaning:
said to mean that people should accept the way other people live and behave, especially if they do things in a different way.
অর্থাৎ, 'বাঁচ এবং বাঁচতে দাও'। 
• English Meaning: to accept things as they are and not try to change them. 
• Bangla Meaning: সহ্য করা; অন্যের ত্রুটি/ব্যর্থতা অগ্রাহ্য করা অথবা এড়িয়ে যাওয়া। 

Example: We think the best approach to having wolves here is to live and let live.

Live and let live এর related কিছু  words and phrases হলো 
- Open-minded;
- anti-liberal;
- anti-liberalism;
- big tent;
- broad-minded;
- inclusively; 
- liberal; 
- liberalism etc. 

Source: Cambridge dictionary.
১৮.
He insisted ______ my going to cinema. 
  1. in
  2. to
  3. on
  4. of
ব্যাখ্যা
Insist on (জেদ করা) 
Example:  He insisted on my going to cinema. 

নিচের Verb গুলির পরে Preposition হিসেবে 'on' বসে।
• Comment;
• Decide;
• Deliberate; 
• Depend;
• Determine;
• Dwell;
• Subsist;
• Embark;
• Encroach;
• Enlarge; 
• Impose;
• Insist; 
• Intrude; 
• Resolve.

Source: High School English Grammar & Composition by Wren & Martin.
১৯.
IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. রোম
  3. ওয়াশিংটন ডিসি
  4. প্যারিস
ব্যাখ্যা
IMF:

- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
২০.
বর্তমানে 'বীর বিক্রম' খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ১৭২ জন
  2. ১৭৩ জন
  3. ১৭৪ জন
  4. ১৭৫ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীর বিক্রম: ১৭৪ জন।
- বীর প্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
২১.
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?
  1. লুইস ই ব্রুস
  2. জন ফসে
  3. ক্লডিয়া গোল্ডিন
  4. পিয়েরে অ্যাগোস্টিনি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।
২২.
p, q, r ক্রমিক সংখ্যা এবং p < q < r । সংখ্যা তিনটির সমষ্টি বিজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই সত্য?
  1. p জোড় সংখ্যা
  2. q জোড় সংখ্যা
  3. r বিজোড় সংখ্যা
  4. p বিজোড় সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: p, q, r ক্রমিক সংখ্যা এবং p < q < r । সংখ্যা তিনটির সমষ্টি বিজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই সত্য?

সমাধান:
সমষ্টি বিজোড় সংখ্যা হতে হলে একটি সংখ্যা বিজোড় হতে হবে।
যেহেতু সংখ্যাত্রয় ক্রমিক ফলে ২য় টি অর্থাৎ q বিজোড় হবে সেক্ষেত্রে p এবং r অবশ্যই জোড় সংখ্যা হবে।
২৩.
একটি বইয়ের মূল্য ১০০ টাকা। সামি ১০% কমিশনে বইটি ক্রয় করে পড়া শেষ হলে, তার ক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে রাফির কাছে বিক্রি করে দেয়। রাফি বইটি কত টাকায় ক্রয় করে?
  1. ৮০ টাকা
  2. ৮৫.৫ টাকা
  3. ৭৫ টাকা
  4. ৭৭.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ১০০ টাকা। সামি ১০% কমিশনে বইটি ক্রয় করে পড়া শেষ হলে, তার ক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে রাফির কাছে বিক্রি করে দেয়। রাফি বইটি কত টাকায় ক্রয় করে?

সমাধান:
১০% কমিশনে,
সামি বইটি কিনে  = ১০০ - (১০০ এর ১০%) টাকা দিয়ে 
= ১০০ - {১০০ × (১০/১০০)}
= ৯০ টাকা দিয়ে 

আরও ৫% ছাড়ে রাফি কিনে = ৯০ - (৯০ এর ৫%) টাকা দিয়ে
= ৯০ - {৯০ × (৫/১০০)
= ৮৫.৫ টাকা দিয়ে
২৪.
log2√520 = a হলে, a এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: log2√520 = a হলে, a এর মান কত?

সমাধান:
log2√520 = a
⇒ (2√5)a = 20
⇒ (2√5)a = 4 × 5
⇒ (2√5)a = 22 × 5
⇒ (2√5)a = 22 × (√5)2
⇒ (2√5)a = (2√5)2
∴ a = 2
২৫.
২৮০ টাকা দরে ৩ কেজি খেজুর কিনে ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ৩৯ টাকা
  2. ৪২ টাকা
  3. ৪৫ টাকা
  4. ৪৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮০ টাকা দরে ৩ কেজি খেজুর কিনে ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
৩ কেজি খেজুরের দাম = ২৮০ × ৩ = ৮৪০ টাকা

এখন,
১০০ টাকায় ভ্যাট দিতে হয় = ৫ টাকা
১ টাকায় ভ্যাট দিতে হয় = ৫/১০০ টাকা
∴ ৮৪০ টাকায় ভ্যাট দিতে হয় = (৫ × ৮৪০)/১০০ টাকা
= ৪২ টাকা 
২৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 24 বর্গ সে.মি.
  2. 36 বর্গ সে.মি.
  3. 48 বর্গ সে.মি.
  4. 56 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x

প্রশ্নমতে,
⇒ 122 = x2 + x2
⇒ 144 = 2x2
⇒ x2 = 72
∴ x = √72

∴ ক্ষেত্রফল = (1/2) × √72 × √72
= 36 বর্গ সে.মি.
২৭.
১ কিলোমিটার সমান কত ইঞ্চি?
  1. ৩৭৩৫০ ইঞ্চি
  2. ৩৭৩৭০ ইঞ্চি
  3. ৩৯৩৭০ ইঞ্চি
  4. ৩৭৩৯০ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি

১ কিলোমিটার = ১০০০ মিটার
= (১০০০ ×  ৩৯.৩৭ ) ইঞ্চি
= ৩৯৩৭০ ইঞ্চি
২৮.
1 + 3 + 5 + ....... + 31 ধারাটির পদসংখ্যা কত?
  1. 14
  2. 15
  3. 16
  4. 17
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + ....... + 31 ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
ধারাটির,
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
শেষ পদ = 31

∴ পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(31 - 1)/2} + 1
= 15 + 1
= 16
২৯.
দুইটি ঘণ্টা যথাক্রমে ১৬ মিনিট এবং ১২ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় ঘণ্টা দুইটি একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? 
  1. ১২ টা ৩৬ মিনিটে
  2. ১২ টা ৪৮ মিনিটে
  3. ১ টায়
  4. ১ টা ১২ মিনিতে
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ঘণ্টা যথাক্রমে ১৬ মিনিট এবং ১২ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় ঘণ্টা দুইটি একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? 

সমাধান: 
১৬ এবং ১২ এর ল.সা.গু হবে ঘণ্টা দুইটি আবারো একত্রে বাজার সময়।
১৬ ও ১২ এর ল.সা.গু = ৪৮

ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে ৪৮ মিনিট পর।
অর্থাৎ, ১২ টা ৪৮ মিনিটে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে।
৩০.
৬০ কেজি সারের একটি মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। মিশ্রণে কত কেজি ইউরিয়া সার মিশালে অনুপাতটি ১ : ২ হবে?
  1. ২০ কেজি
  2. ৩০ কেজি
  3. ৪০ কেজি
  4. ৬০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কেজি সারের একটি মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। মিশ্রণে কত কেজি ইউরিয়া সার মিশালে অনুপাতটি ১ : ২ হবে?

সমাধান: 
অনুপাতের যোগফল = ২ + ১ = ৩
জৈব সারের পরিমাণ = ৬০ × (২/৩) অংশ = ৪০ কেজি
∴ ইউরিয়া সারের পরিমাণ = ৬০ × (১/৩) অংশ = ২০ কেজি
ধরি,
ক কেজি ইউরিয়া সার মিশাতে হবে। 

শর্তমতে, 
৪০/(২০ + ক) = ১/২ 
⇒ ২০ + ক = ৮০ 
⇒ ক = ৮০ - ২০ 
∴ ক = ৬০ কেজি

∴ ৬০ কেজি ইউরিয়া সার মিশাতে হবে।
৩১.
2a + 3b = 36 এবং 2a + b = 16 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (3, 7)
  2. (2, 5)
  3. (3, 10)
  4. (2, 7)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 3b = 36 এবং 2a + b = 16 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
 2a + 3b = 36 ...... (1)
2a + b = 16 ...... (2)

(1) নং - (2) নং ⇒ 2a + 3b - 2a - b = 36 - 16
⇒ 2b = 20
∴ b = 10

এখন, 2a + b = 16
⇒ 2a + 10 = 16
⇒ 2a = 6
∴ a = 3

∴ সরলরেখা দুটি (3, 10) বিন্দুতে ছেদ করে।
৩২.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
শুধু ইংরেজিতে পাস করেছে = ৮৫ - ৬৫= ২০%

শুধু বাংলাতে পাস করেছে = ৭৫ - ৬৫ = ১০%

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = ৬৫ + ২০ + ১০ = ৯৫%

∴ উভয় বিষয় ফেল = ১০০ - ৯৫ = ৫%
৩৩.
BANGLA শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 360 উপায়ে
  2. 720 উপায়ে
  3. 1020 উপায়ে
  4. 2520 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: BANGLA শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
BANGLA শব্দটির মোট বর্ণ 6 টি যাদের মধ্যে 2টি A;

∴ সাজানোর উপায় = 6!/2! = 360
৩৪.
কোনো শ্রেণিতে ১৮ জন ছাত্রের বয়সের গড় ৯ বছর। একজন শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৪৪ বছর
  2. ৪৭ বছর
  3. ৪৯ বছর
  4. ৫১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ১৮ জন ছাত্রের বয়সের গড় ৯ বছর। একজন শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
১৮ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৮ × ৯) বছর 
= ১৬২ বছর 

শিক্ষকসহ ১৯ জনের বয়সের সমষ্টি = (১১ × ১৯) বছর 
= ২০৯ বছর 

∴ শিক্ষকের বয়স = (২০৯ - ১৬২) বছর 
= ৪৭ বছর 
৩৫.
  1. ১৬
  2. ১০√৩
  3. ২০√৩
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
৩৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 
  1. 1 : 4
  2. 1 : 2√2
  3. 1 : 3
  4. 1 : √2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = a একক 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a  একক 

⇒ কর্ণ/পরিসীমা
= a√2/4a 
= √2/(2 × 2)
=1/2√2 

∴ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত = 1 : 2√2