পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
"[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] শেষ মূহুর্তের বিশেষ প্রস্তুতি; ফুল মডেল টেস্ট – ৭ (১০০)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
কোন বানানটি অশুদ্ধ?
  1. বাল্মীকি
  2. প্রজ্বলিত
  3. নিষ্পন্দ
  4. নিরীক্ষণ
সঠিক উত্তর:
নিষ্পন্দ
উত্তর
সঠিক উত্তর:
নিষ্পন্দ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'নিষ্পন্দ' বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান- 'নিস্পন্দ'।  

• 'নিস্পন্দ'- শব্দের অর্থ:  
- স্থির; অচঞ্চল; অকম্পিত।

অন্যদিকে, 
'বাল্মীকি' শব্দের অর্থ- সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকরি, উইয়ের ঢিবি। 
'প্রজ্বলিত' শব্দের অর্থ- জ্বলছে এমন। 
'নিরীক্ষণ' শব্দের অর্থ- মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ-
  1. মনো + তাপ
  2. মনঃ + তাপ
  3. মনস + তাপ
  4. মন + তাপ
সঠিক উত্তর:
মনঃ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + তাপ
ব্যাখ্যা
'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ- 'মনঃ + তাপ'। 
(ত থাকলে পূর্বপদে বিসর্গ হয়)।
 
কয়েকটি বিসর্গ সন্ধি: 
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ + রম = মনোরম,
মনঃ + যোগ = মনোযোগ,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
আবুল ফজল রচিত 'রেখাচিত্র' গ্রন্থটি কোন জাতীয় রচনা?
  1. রম্যরচনা
  2. দিনিলিপি
  3. ভ্রমণকাহিনী
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
দিনিলিপি
উত্তর
সঠিক উত্তর:
দিনিলিপি
ব্যাখ্যা
• ‘রেখাচিত্র’ আবুল ফজল রচিত একটি দিনলিপি। 

• আবুল ফজল: 
- ১৯০৩ সালে চট্টগ্রাম জেলায় তাঁর জন্ম। 
- তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন। 
- এ আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকা। 
- “দুর্দিনের দিনলিপি” - ১৯৭২ সালে প্রকাশিত হয়।
- এটি তার মুক্তিযুদ্ধকালীন সময়ের রোজনামচা।
- মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনাদের হাত থেকে বাঁচার জন্য আত্মগোপন করেন এবং সে সময় তিনি এই ডায়রি লিখেন।
- ‘রেখাচিত্র’ আবুল ফজল রচিত একটি দিনিলিপি। 
- আবুল ফজল  উপন্যাস,  ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

•  তাঁর প্রধান কয়েকটি রচনাবলি হলো:
- চৌচির, 
- প্রদীপ ও পতঙ্গ, 
- মাটির পৃথিবী, 
- বিচিত্র কথা, 
- রাঙ্গা প্রভাত, 
- রেখাচিত্র, 
- মৃতের আত্মহত্যা প্রভৃতি।

• ‘রেখাচিত্র’ (১৯৬৬) আবুল ফজল রচিত একটি দিনিলিপি।
- তিনি রেখাচিত্রের জন্য আদমজি পুরস্কার (১৯৬৬) লাভ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
.
'চারিদিকে জীবনের সমুদ্র সফেন'- এখানে 'সফেন' শব্দের অর্থ কী?
  1. নীল পানি
  2. ফেনাযুক্ত
  3. বাতাস
  4. একপ্রকার জলজ তৃণ
সঠিক উত্তর:
ফেনাযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
ফেনাযুক্ত
ব্যাখ্যা
• 'চারিদিকে জীবনের সমুদ্র সফেন'- এখানে 'সফেন' শব্দের অর্থ: 'ফেনাযুক্ত'। 

• 'সফেন' শব্দের আরো কিছু অর্থ:
- ফেনিল, ফেনাময়, মাড়যুক্ত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'আমার পূর্ব বাংলা' কবিতাটির রচয়িতা কে?
  1. অমিয় চক্রবর্তী
  2. অন্নদাশঙ্কর রায়
  3. সৈয়দ আলী আহসান
  4. অতুপ্রসাদ সেন
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
• ‘আমার পূর্ব বাংলা'- সৈয়দ আলী আহসানের একটি বিখ্যাত কবিতা।

• সৈয়দ আলী আহাসান:
- সৈয়দ আলী আহাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা,
- সমুদ্রেই যাব,
- রজনীগন্ধা ইত্যাদি।

• অনুবাদগ্রন্থ:
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।

• প্রবন্ধ:
- সতত স্বাগত।

• আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।
----------------------------------------
আমার পূর্ব বাংলা- কবিতা;
-----------------সৈয়দ আলী আহসান

আমার পূর্ব-বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ/ অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়/ একটি প্রগাঢ় নিকুঞ্জ
নিকুঞ্জের তমাল কনক-লতায় ঘেরা
রাশি রাশি ধান মাটি আর পানির/ কেমন নিশ্চেতন করা গন্ধ
কত দশা বিরহিণীর- এক দুই তিন/ দশটি (বৈষ্ণব কবিতায় বর্ণিত রাধার বিরহের দশটি অবস্থার প্রতি কবি ইঙ্গিত করেছেন।)
ঘর আর বিদেশ আঙিনা
তিনটি ফুল আর একটি পাতা নিয়ে/ কদম্ব তরুর একটি শাখা মাটি/ ছুঁয়েছে
আরও অনেক গাছ পাতা লতা/ নীল হলুদ বেগুনি অথবা সাদা
কাকের চোখের মতো কালোচুল/ এলিয়ে
হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে দেহ ঘিরে (বৃষ্টিভেজা পূর্ব বাংলা যেনো নীল শাড়ি পরা কোনো নারী)
তুমি আমার পূর্ব-বাংলা-/ পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ।।

উল্লেখ্য,
কবিতাটি লেখকের ''একক সন্ধ্যায় বসন্ত'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, আমার পূর্ব বাংলা- কবিতা, বাংলাপিডিয়া।
.
'বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
  1. লক্ষ্যার্থ
  2. পরোক্ষ
  3. মূখ্য
  4. গৌণ
সঠিক উত্তর:
মূখ্য
উত্তর
সঠিক উত্তর:
মূখ্য
ব্যাখ্যা
• বাগর্থ: 
- ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা।
- মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে।
- এগুলাের অর্থই মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোেগ ঘটায়।
- শব্দ ও শব্দগুচ্ছের অর্থকে বাগর্থ বলে।

• অর্থের শ্রেণিবিভাগ: 
- অনুসারে শব্দের অর্থ অন্তত দুই রকমের।
-কোথাও শব্দের গাঠনিক উপাদানগুলাের অর্থ প্রাধান্য পায়, আবার কোথাও গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি হয়।
- এই দুই ধরনের অর্থের নাম - বাচ্যার্থ ও লক্ষ্যার্থ।

• বাচ্যার্থ:
- একটি শব্দ শােনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বােধ জেগে ওঠে, সেটাই শব্দটির বাচ্যার্থ।
- অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়।
- 'মাথা' শব্দটি শােনার সঙ্গে সঙ্গে শরীরের ঊর্ধ্বাঙ্গের যে ছবি মনে ভেসে ওঠে, তা-ই ‘মাথা’ শব্দের বাচ্যার্থ।
- বাচ্যার্থ হলাে শব্দের মুখ্য অর্থ।
- এই অর্থকে আক্ষরিক অর্থও বলা হয়ে থাকে।

• লক্ষ্যার্থ:
- একটি শব্দের বাচ্যার্থের বাইরেও আলাদা অর্থ তৈরি হতে পারে।
- এই আলাদা অর্থের নাম লক্ষ্যার্থ।
- যেমন: 'তিনি গ্রামের মাথা'। 
- এখানে মাথা’ শব্দ শােনার পরে শ্রোতার মনে শরীরের ঊর্ধ্বাঙ্গের কোনাে ছবি ভেসে ওঠে না, মাননীয় কোনাে ব্যক্তির ছবি ভেসে ওঠে।
- লক্ষ্যার্থকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'আ' স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়?
  1. সংবৃত
  2. অর্ধ-সংবৃত
  3. বিবৃত
  4. অর্ধ-বিবৃত
সঠিক উত্তর:
বিবৃত
উত্তর
সঠিক উত্তর:
বিবৃত
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খােলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।

উল্লেখ্য, 
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে;
- বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খােলে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২০ সংস্করণ)।
.
The ties that bind us together in common activity are so ______ that they can disappear at any time.
  1. tentative
  2. tenuous
  3. consistent
  4. restrictive
সঠিক উত্তর:
tenuous
উত্তর
সঠিক উত্তর:
tenuous
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যে এমন একটি word বসবে যাতে বাক্যটির অর্থ পূর্ণতা পায়। বাক্যটি দ্বারা বুঝাচ্ছে তাদের বন্ধ দৃঢ় নয়। 
অর্থাৎ, এমন কোন শব্দ বসবে যা দুর্বলতা প্রকাশ পায়। 

অপশনসমূহ, 
ক) tentative - পরীক্ষামূলক; আপাতত স্থিরীকৃত। 
খ) tenuous - ক্ষীণ; সরু।
গ) consistent - সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম। 
ঘ) restrictive - নিয়ন্ত্রণপ্রবণ।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - tenuous. 

Complete Sentence - The ties that bind us together in common activity are so tenuous that they can disappear at any time. 
Bangla Meaning - আমদের সাধারণ কর্মকান্ডে যে বন্ধন একত্রিত করেছে তা এতটাই করছে ক্ষীণ যে যেকোন মূহুর্তে ভেঙ্গে যেতে পারে। 
.
Which of the following words is correctly spelled and means 'health-giving' or 'pleasantly healthy'?
  1. Salubrious
  2. Salubrius
  3. Salubrrious
  4. Salubriouss
সঠিক উত্তর:
Salubrious
উত্তর
সঠিক উত্তর:
Salubrious
ব্যাখ্যা
Salubrious (adjective):
English Meaning: A salubrious place is pleasant, clean, and healthy to live in.
Bangla Meaning: (বিশেষত জলবায়ু) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপ্রদ।
 
Synonyms: Healthful (স্বাস্থ্যকর), Wholesome (সজীব; স্বাস্থ্যবান; স্বাস্থ্যকর), Tonic, (শক্তিদায়ক) Restorative, (বলবর্ধক)। 
Antonyms: Unhealthy (স্বাস্থ্যহানিকর), Unpleasant (অপ্রীতিকর), Toxic (বিষাক্ত), Harmful, (ক্ষতিকারক) Unhygienic (অস্বাস্থ্যকর)। 

Other Forms:
- Salubriously (adverb);
- Salubriousness (noun);
- Salubrity (noun);

Other Words:
Plummet - কমে যাওয়া। 
Defiant - অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।

Source: Live MCQ Lecture. 
১০.
There's nowhere to hide.
Choose the parts of speech of the underlined word.
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 
- Home, abroad, here, there, nowhere ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে। 
- এটা verb এর পরে, direct object হিসেবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়। 

There's nowhere to hide.- এই বাক্যে 'where' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় nowhere
- তাই, এখানে 'nowhere' হলো adverb. 
১১.
Which word is similar to 'Satiate'?
  1. Sate
  2. Famish
  3. Starve
  4. Deprive
সঠিক উত্তর:
Sate
উত্তর
সঠিক উত্তর:
Sate
ব্যাখ্যা
Satiate (verb): 
English Meaning: To completely satisfy yourself or a need, especially with food or pleasure, so that you could not have anymore.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) সম্পূর্ণরূপে তৃপ্ত করা; পরিতৃপ্ত/পরিতর্পিত করা; কোনো কিছুর আধিক্যের দ্বারা ক্লান্ত হওয়া বা করা; অরুচি ধরা বা ধরানো: be satiated with food/pleasure.

• Synonyms:
Fully satisfy (সম্পূর্ণ সন্তুষ্ট), Sate (সম্পূর্ণ পরিতৃপ্ত করা), Overfeed (অতিভোজন করান), Replete, (ভরপুর), Stuffed (পরিপূর্ণ)।  
• Antonyms:
Starve (অত্যন্ত ক্ষুধা অনুভব করা), Deprive (বঞ্চিত/বিরহিত করা), Dissatisfy (অসন্তুষ্ট করা), Hungry, Famish (চরম ক্ষুধায় কষ্ট পাওয়া)।

Other Forms: 
- Satiate (adjective)
- Satiation (noun)
Example Sentence: 
1. He folded up his newspaper, his curiosity satiated.
2. A long drink of water at last satiated my thirst.

Source: Live MCQ lecture. 
১২.
Which of the following word pairs best mirrors the relationship between 'Zealot : Passion'?
  1. Patriarch : Tyranny
  2. Sybarite : Austerity
  3. Sophomore : Derision
  4. Quack : Deception
সঠিক উত্তর:
Quack : Deception
উত্তর
সঠিক উত্তর:
Quack : Deception
ব্যাখ্যা
Zealot (noun):
Meaning - কোনো বিশেষ আদর্শ দল, গোষ্ঠী বা ধর্মমত বিষয়ে প্রবল ও আপসহীন আগ্রহ-উদ্দীপনা প্রকাশ করে এমন ব্যক্তি; অন্ধ সমর্থক; গোঁড়া মৌলবাদী।

Passion (noun): 
Meaning - বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ; উৎসাহ; ঘৃণা; ক্রোধ। 

• সম্পর্ক: যে ব্যাক্তি Zealot তার মধ্যে Passion অনেক বেশি থাকে।  

Given options, 
Patriarch - গৃহপতি; Tyranny - জুলুমবাজি।
Sybarite - ভোগী; Austerity - কঠোরতা।
Sophomore - চতুর্বার্ষিক কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র বা ছাত্রী; Derision - উপহাস। 
Quack - A person who dishonestly pretends to have medical skills or knowledge (হাতুড়ে ডাক্তার); Deception -  প্রতারণা। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে Quack : Deception. 
কারণ, Quack এর কাজ হচ্ছে প্রতারণা করা। 
১৩.
Which of the following is the correct article for the sentence:
He had ____ once-in-a-lifetime opportunity to travel to Antarctica.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story. 

Complete Sentence: He had a once-in-a-lifetime opportunity to travel to Antarctica.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
১৪.
Find out which underlined part of the following sentence has an error.
His expertice in computer programming, combined with his dedication to continuous learning, has brought him numerous opportunities.
  1. expertice
  2. his dedication
  3. has
  4. brought
সঠিক উত্তর:
expertice
উত্তর
সঠিক উত্তর:
expertice
ব্যাখ্যা
এখানে, expertice হচ্ছে wrong spelling. সঠিক শব্দটি হচ্ছে 'Expertise'. 

Expertise (noun): 
English Meaning - A high level of knowledge or skill. 
Bangla Meaning - বিশেষজ্ঞ মূল্যায়ন; মূল্যাবধারণ।

এখানে, প্রদত্ত sentence এর subject হচ্ছে singular. 
- Singular subject এর verb-ও singular হবে। 
- তাই এখানে 'has' বসেছে।  
- এছাড়াও, have/has এর পর verb এর past participle form হয় বিধায় 'brought' appropriately বসেছে। 

Correct Sentence - His expertise in computer programming, combined with his dedication to continuous learning, has brought him numerous opportunities.
১৫.
Choose the opposite word of 'Extrapolation'.
  1. Estimation
  2. Anxiety
  3. Serenity
  4. Analysis
সঠিক উত্তর:
Analysis
উত্তর
সঠিক উত্তর:
Analysis
ব্যাখ্যা
Extrapolation (noun): 
English Meaning: The process of using information that is already known to guess or think about what might happen.
Bangla Meaning: বহির্পাতন।

• Synonyms:
Calculation (গণনা), Estimation (মূল্যায়ন; বিবেচনা), Computation (গণনা; হিসাব), Decide (সিদ্ধান্ত), Deduce (পূর্বানুমান)। 
• Antonyms:
Analysis (বিশ্লেষণ), Proof (প্রমান), Reality (বাস্তবতা), Truth (সত্য), Measurement (পরিমাপ)।

Other Forms: Extrapolate [ইক্‌সট্র্যাপালেইট্].  (verb transitive) 
(১) জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত কোনো কিছুর মূল্য বিচার করা। 
(২)(গণিত) জ্ঞাত মান পরিমাপ হতে অজ্ঞাত কিছুর হিসাব করা।
Example Sentence: 
1. The assumption involves considerable extrapolation.
2. With such a small study it is impossible to extrapolate accurately.

Other options, 
Anxiety - দুশ্চিন্তা; 
Serenity - প্রশান্তি। 

Source: Live MCQ lecture. 
১৬.
Which of the following words is an adjective?
  1. Distraction
  2. Distract
  3. Distracted
  4. Distractedly
সঠিক উত্তর:
Distracted
উত্তর
সঠিক উত্তর:
Distracted
ব্যাখ্যা
Distracted (adjective): 
English Meaning - Nervous or confused because you are worried about something. 
Bangla Meaning - বিক্ষিপ্তচিত্র; বিহ্বল। 

Other forms: 
Distraction (noun) - চিত্তবিক্ষেপ।
Distract (verb) - মনোযোগ ভিন্নমুখী করা। 
Distractedly (adverb) - বিহ্বলভাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Choose the indirect speech of 'The professor said that a hungry man wants food.'
  1. The professor says, "A hungry man wants food."
  2. The professor said, "A hungry man wants food."
  3. The professor said, "A hungry man will want food."
  4. The professor says, "A hungry man wanted food."
সঠিক উত্তর:
The professor said, "A hungry man wants food."
উত্তর
সঠিক উত্তর:
The professor said, "A hungry man wants food."
ব্যাখ্যা
• Reporting speech যদি কোন চিরন্তন সত্য (universal truth) বা অভ্যাসগত সত্য (habitual fact) প্রকাশ করে তাহলে reporting verb- এর tense যাই হোক না কেন, reported speech- এর verb- এর tense- এর কোন পরিবর্তন হবে না। 
- All living things eventually experience death. একটি চিরন্তন সত্য (universal truth). 

Direct Speech: The old man said, "All living things eventually experience death."
Indirect Speech: The old man said that all living things eventually experience death.

• এ ধরণের আরো কিছু উদাহরণ: 
Direct Speech: Mina said, "Every day I read newspapers." (অভ্যাসগত সত্য)
Indirect Speech: Mina said that every day she reads newspapers. 

Direct Speech: The professor said, "A hungry man wants food." (চিরন্তন সত্য)
Indirect Speech: The professor said that a hungry man wants food. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৮.
Change the voice:
Don't touch that button.
  1. Let that button be touched.
  2. Let this button should not be touched.
  3. Let the button should not be touched.
  4. Let that button not be touched.
সঠিক উত্তর:
Let that button not be touched.
উত্তর
সঠিক উত্তর:
Let that button not be touched.
ব্যাখ্যা
• Imperative Sentence এর ক্ষেত্রে, 
শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
i) প্রথমে Let বসে + 
ii) Object টি Subject রূপে বসে + 
iii) be বসে + (Negative Sentence হলে 'be' এর পূর্বে not বসে) 
iv) Verb এর past participle বসে। 

Active: Don't touch that button.
Passive: Let that button not be touched.

Source: Advanced Learner's English Grammar & Composition. 
১৯.
CREDULOUS : DUPE ::
  1. Wealthy : Monarch
  2. Insensitive : Boor
  3. Argumentative : Judge
  4. Spontaneous : Introvert
সঠিক উত্তর:
Insensitive : Boor
উত্তর
সঠিক উত্তর:
Insensitive : Boor
ব্যাখ্যা

Credulous (adjective): 
English Meaning - Too willing to believe what you are told and so easily deceived. 
Bangla Meaning - সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ। 

Dupe (noun):
English Meaning - Someone who has been tricked. 
Bangla Meaning - যে প্রতারিত হয়।

• যে ব্যাক্তি প্রতারিত হয় (Dupe) , সে সরল বিশ্বাসী হয় (Credulous)। 
 
Given options, 
Wealthy - সম্পদশালী; Monarch -  সার্বভৌম।
Insensitive - অসংবেদী; Boor - বর্বর, নিরক্ষর ব্যক্তি। 
Argumentative - তর্কপ্রিয়; Judge - বিচারক।
Spontaneous - স্বতঃস্ফূর্ত; Introvert - অন্তর্মুখী ব্যক্তি।

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - Insensitive : Boor. 
কারণ, বর্বর (Boor) ব্যক্তি অসংবেদী (Insensitive) হয়। 

২০.
The museum is planning to increase the amount of space allotted ____ modern art.
  1. with
  2. by
  3. to
  4. of
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Allot something (to):
English Meaning - To give something, especially a share of something available, for a particular purpose
Bangla Meaning - অংশ বণ্টন করে দেওয়া; দায়িত্ব ইত্যাদি ন্যস্ত করা। 

Example Sentence: 
- Fifty shares were allotted to me. 
- They allotted a separate desk to everyone.

Complete Sentence - The museum is planning to increase the amount of space allotted to modern art. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২১.
A person who is knowledgeable about and comfortable with various cultures and customs is called a:
  1. Ethnologist
  2. Provincial
  3. Cosmopolitan
  4. Polyglot
সঠিক উত্তর:
Cosmopolitan
উত্তর
সঠিক উত্তর:
Cosmopolitan
ব্যাখ্যা
Cosmopolitan (noun):
English Meaning - Someone who has experience in many different parts of the world. 
Bangla Meaning - সংকীর্ণজাতীয় চিন্তা থেকে মুক্ত বিশ্বজনীনতার উদার আদর্শে উদ্বুদ্ধ ব্যক্তি, যিনি সব দেশকেই নিজের দেশ মনে করেন: He is a cosmopolitan.

Other options, 
Ethnologist - A person who studies different societies and cultures. 
Provincial - A person who comes from somewhere in a country outside its capital city. 
Polyglot - Someone who can speak or use several different languages. 

Source: Cambridge Dictionary. 
২২.
Which word is an antonym of 'Recalcitrant'?
  1. Pervasive
  2. Intractable
  3. Docile
  4. Obdurate
সঠিক উত্তর:
Docile
উত্তর
সঠিক উত্তর:
Docile
ব্যাখ্যা
Recalcitrant (adjective)
English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী: a recalcitrant child/attitude.

Synonyms:
Uncooperative (অসহযোগী), Intractable (সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন), Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Obdurate (অনমনীয়)।
Antonyms:
Amenable (অনুগত), Docile (বাধ্য), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত).

Other Forms: Recalcitrance, recalcitrancy (noun(s)) [Uncountable noun] অবাধ্যতা; অবশ্যতা।
Example Sentence: ‘He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.’

Other options, 
Pervasive - পরিব্যাপক।

Source: Live MCQ Lecture.
২৩.
Age of the father is equal to the sum of ages of his three sons. If in 19 years, one third of father's age will be equal to one fifth the sum of the ages of the sons. What is the age of the father?
  1. 58
  2. 48
  3. 38
  4. 28
সঠিক উত্তর:
38
উত্তর
সঠিক উত্তর:
38
ব্যাখ্যা
Question: Age of the father is equal to the sum of ages of his three sons. If in 19 years, one third of father's age will be equal to one fifth the sum of the ages of the sons. What is the age of the father?

Solution:
Let,
The age of the father now  = a
Sum of the ages of three sons = b
Now, a = b

After 19 years, Father's age = a + 19
Age's of three son's = b + (3 × 19) = b + 57

ATQ, (1/3)(a + 19) = (1/5)(b + 57)
⇒ 5a + 95 = 3b + 171
⇒ 5a - 3a = 171 - 95 [∵ b = a]
⇒ 2a = 76
∴ a = 38
২৪.
A washing machine is marked at 3600 tk and sold for 3312 tk. What are the discount percentage?
  1. 6%
  2. 8%
  3. 9%
  4. 12%
সঠিক উত্তর:
8%
উত্তর
সঠিক উত্তর:
8%
ব্যাখ্যা
Question: A washing machine is marked at 3600 tk and sold for 3312 tk. What are the discount percentage?

Solution:
Given
Marked Price = 3600
Selling Price = 3312
∴ Discount = M. P - S. P = 3600 - 3312 = 288 tk

So, Discount Percent = (Discount/M .P) × 100
= (288/3600) × 100
= 8%
২৫.
If ƒ(y) = y3 + ky2 - 4y - 8, then for what value of k will ƒ(- 2) = 0?
  1. 4
  2. 0
  3. 3
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
Question: If ƒ(y) = y3 + ky2 - 4y - 8, then for what value of k will ƒ(- 2) = 0?

Solution:
f(y) = y3 + ky2 - 4y - 8
∴ f(- 2) = (- 2)3 + k(- 2)2 - 4(- 2) - 8
= - 8 + 4k + 8 - 8
= 4k - 8

∴ 4k - 8 = 0
⇒ 4k = 8
∴ k = 2 
২৬.
In a group of cows and hens, the number of legs are 12 more than twice the number of heads. What is the number of cows?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
Question: In a group of cows and hens, the number of legs are 12 more than twice the number of heads. What is the number of cows?

Solution:
Let, Number of Cows = x 
Number of Hens= y 

Then, Total number of heads = x + y 
Number of legs of cows = 4x
Number of legs of hens = 2y
∴ Total number of legs of cows and hens = 4x + 2y

ATQ,
4x + 2y = 2(x + y) + 12
⇒ 4x + 2y = 2x + 2y + 12
⇒ 4x - 2x = 2y + 12 - 2y
⇒ 2x = 12
∴ x = 6
So, the number of cows is 6.
২৭.
Tickets numbered 1 to 20 are mixed up and then a ticket is drawn at random. What is the probability that the ticket drawn has a number which is a prime number or a multiple of 5?
  1. 8/20
  2. 3/5
  3. 11/20
  4. 4/5
সঠিক উত্তর:
11/20
উত্তর
সঠিক উত্তর:
11/20
ব্যাখ্যা
Question: Tickets numbered 1 to 20 are mixed up and then a ticket is drawn at random. What is the probability that the ticket drwn has a number which is a prime number or a multiple of 5?

Solution:
Given. Total number = 20
Prime number between 1 to 20 = {2, 3, 5, 7, 11, 13, 17, 19}
A multiple of 5 between 1 to 20 = {5,10, 15, 20}

∴ Prime number or a multiple of 5 between 1 to 20 = {2, 3, 5, 7, 10, 11, 13, 15, 17, 19, 20} = 11 numbers

So, Probability = 11/20
২৮.
Difference of numerator and denominator of a proper fraction is 1; if 2 is subtracted from numerator and 2 is added to denominator of the fraction, it will be equal to 1/6. Find the fraction.
  1. 5/6
  2. 7/8
  3. 2/3
  4. 3/4
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
Solution: Difference of numerator and denominator of a proper fraction is 1; if 2 is subtracted from numerator and 2 is added to denominator of the fraction, it will be equal to 1/6. Find the fraction.

Solution:

ধরি,
ভগ্নাংশটির লব = x 
ভগ্নাংশটির হর = x + 1
∴ ভগ্নাংশটি = x/x + 1

প্রশ্নমতে,
(x - 2)/(x + 1 + 2) = 1/6
(x - 2)/(x + 3) = 1/6
6x - 12 = x + 3
6x - x = 12 +3
5x = 15
x = 3

∴ ভগ্নাংশটি = 3/4
২৯.
At 7 : 15, how many degrees are included between hands of hour and minute of the clock?
  1. 62.5°
  2. 95°
  3. 115°
  4. 127.5°
সঠিক উত্তর:
127.5°
উত্তর
সঠিক উত্তর:
127.5°
ব্যাখ্যা
Question: At 7 : 15, how many degrees are included between hands of hour and minute of the clock?

Solution:
Value of angle = {(11 × 15) - (60 × 7)}/2
= (165 - 420)/2
= 255/2
= 127.5°
৩০.
A train is travelling at the speed of 96 km/hr. It takes 3 seconds to enter a tunnel and 30 seconds more to pass through it completely. What are the lengths of the train?
  1. 60m
  2. 80m
  3. 65m
  4. 86m
সঠিক উত্তর:
80m
উত্তর
সঠিক উত্তর:
80m
ব্যাখ্যা
Question: A train is travelling at the speed of 96 km/hr. It takes 3 seconds to enter a tunnel and 30 seconds more to pass through it completely. What are the lengths of the train?

Solution: 
Given,
a train travelling = 96 km/hr
= 96000/3600 m/s
= 80/3 m/s

∴ The length of train = (80/3) × 3 = 80m
৩১.
If you deposit 10,000 tk in a bank at 5% interest rate, compound interest for 6 months, what will be the total profit in 2 years?
  1. 1038.13 Tk.
  2. 12028 Tk.
  3. 13026.28 Tk.
  4. 12015.36 Tk.
সঠিক উত্তর:
1038.13 Tk.
উত্তর
সঠিক উত্তর:
1038.13 Tk.
ব্যাখ্যা
Question: If you deposit 10,000 tk in a bank at 5% interest rate, compound interest for 6 months, what will be the total profit in 2 years?

Solution:
Given, p = 10,000; n = 2; m = 2
r = 5/(100 × 2) = 1/40

Now,
C = p[1 + {r/(100 × m)}]n × m
= 10000[1 + {5/(100 × 2)}2 × 2
= 10000{1 + (1/40)}4
= 10000(41/40)4
= 10000 × (41/40) × (41/40) × (41/40) × (41/40)
= (41/4) × (41/4) × (41/4) × (41/4)
= 2825761/256
= 11038.13 Tk.
profit = (11038.13 - 10000) Tk.
= 1,038.128 Tk.
৩২.
Rahim deposits 2 coins in a clay bank. What will be the number of coins on the 100th day if the deposit of coins is increased to 3 per day?
  1. 199
  2. 299
  3. 349
  4. 399
সঠিক উত্তর:
299
উত্তর
সঠিক উত্তর:
299
ব্যাখ্যা
Question: Rahim deposits 2 coins in a clay bank. What will be the number of coins on the 100th day if the deposit of coins is increased to 3 per day?

Solution:
The sequence will be,
2, (2 + 3), (2 + 3 + 3), . . . .
or, 2, 5, 8, . . . 

Here,
a = 2, d = 3, n = 100
So, After 100th day total coin will be = 2 + (100 - 1) × 3
= 2 + (99 × 3)
= 299
৩৩.
If sinθ - cosθ = 0, then what is the value of sin4θ + cos4θ?
  1. 1
  2. 1/2
  3. 1/4
  4. 0
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
Question: If sinθ - cosθ = 0, then what is the value of sin4θ + cos4θ?

Solution:
Given,
sinθ - cosθ = 0
⇒ sinθ = cosθ

Hence, θ = 45° [∵ Sin45° = cos45° = 1/√2]

Now,
sin4θ + cos4θ
= sin445° + cos445°
= 2 × (1/√2)4
= 2 × (1/4)
= 1/2
৩৪.
The height of a cylinder is five times the radius of the cylinder. If the volume of the cylinder is 625π cm3, what is the height of the cylinder?
  1. 20 cm
  2. 5 cm
  3. 0.25 m
  4. .10 m
সঠিক উত্তর:
0.25 m
উত্তর
সঠিক উত্তর:
0.25 m
ব্যাখ্যা
Question: The height of a cylinder is five times the radius of the cylinder. If the volume of the cylinder is 625π cm3, what is the height of the cylinder?

Solution:
Given, radius = r
and, Height = 5r

ATQ,
πr2 × 5r = 625π
⇒ r3 = 125
⇒ r = 5
∴ Height = 5 × 5
= 25 cm
= 0.25 m
৩৫.
Rahim sells 12 articles for Tk. 80, gaining (100/3)%. Find the number of articles bought by rahim for Tk. 95
  1. 17
  2. 18
  3. 19
  4. 20
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
Question:  Rahim sells 12 articles for Tk. 80, gaining (100/3)%. Find the number of articles bought by rahim for Tk. 95 

Solution:

Given,
S.P of 12 articles = 80 tk
Profit  for 80 articles =(100/3)%

So, Profit % = {(S.P. - C.P.)/C.P.} × 100 = 100/3
⇒ {(80 - C.P)/C.P} × 100 = 100/3
⇒ 80 - C.P. = C.P./3
⇒ (4/3)C.P. = 80
⇒ C.P. × 4 = 240
⇒ C.P. = 60

Hence, cost of 12 articles = 60 Tk.
∴ Cost of 1 article = 60/12 tk = 5 Tk.
So, number of articles bought for 95 Tk. = 95/5 = 19
৩৬.
The number of students who take both the subjects Mathematics and Chemistry is 30. This represents 10% of the enrollment in Mathematics and 12% of the enrollment in Chemistry. How many students take atleast one of these two subjects?
  1. 480
  2. 490
  3. 520
  4. 540
সঠিক উত্তর:
520
উত্তর
সঠিক উত্তর:
520
ব্যাখ্যা
Question: The number of students who take both the subjects Mathematics and Chemistry is 30. This represents 10% of the enrollment in Mathematics and 12% of the enrollment in Chemistry. How many students take atleast one of these two subjects?

Solution:
Let number of students taken Mathematics = m
number of students taken Chemistry = c

ATQ, 0.10m = 0.12c = 30
⇒ 0.10m = 30 and, 0.12c = 30
⇒ m = 300 and, c = 250

∴ Total number of students taken atleast one of these two subjects 
= 300 + 250 − 30 = 520
৩৭.
A circular park is surrounded by a path of equal width. If the perimeter of the outer edge of the path is 500 m and the perimeter of the inner edge is 478 m, how many meters is the path wide?
  1. 2.5meter
  2. 3 meter
  3. 3.5 meter
  4. 4 meter
সঠিক উত্তর:
3.5 meter
উত্তর
সঠিক উত্তর:
3.5 meter
ব্যাখ্যা
Question: A circular park is surrounded by a path of equal width. If the perimeter of the outer edge of the path is 500 m and the perimeter of the inner edge is 478 m, how many meters is the path wide?

Solution:

Let, Length of radius of park including road = R meter
and, The length of the radius of the park = r meter
∴ Path are (R – r) meter wide

ATQ,
2πR = 500
and, 2πr = 478

Now,
2πR - 2πr = 500 - 478
⇒ 2π( R - r) = 22
⇒ 2 × (22/7) × (R - r) = 22
⇒ R - r = (22 × 7)/(2 × 22)
∴ R - r = 3.5 meter

So, The path is 3.5 meters wide.
৩৮.
Which number is correct in the space marked with question mark?
 
  1. 2
  2. 4
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: Which number is correct in the space marked with question mark?
 


Solution:
In 1st circle,
31 - 22 = 9 and √9 = 3

In 2nd circle,
41 - 16 = 25 and √25 = 5

In 3rd circle,
51 - 35 = 16 and √16 = 4

So, 4 is the correct number.
৩৯.
The H.C.F of three numbers is 24. If they are in the ratio 35 : 55 : 77, then the numbers are-
  1. 280, 440, 615
  2. 105, 175, 231
  3. 840, 1320, 1848
  4. 900, 1400, 1900
সঠিক উত্তর:
840, 1320, 1848
উত্তর
সঠিক উত্তর:
840, 1320, 1848
ব্যাখ্যা
Question: The H.C.F of three numbers is 24. If they are in the ratio 35 : 55 : 77, then the numbers are-

Solution:
H.C.F of 3 number = 24
Ration of three number = 35 : 55 : 77
Let the three numner be 35x, 55x, and 77x respectively.
H.C.F of 35x, 55x and 77x = x

Also H.C.F of 3 number = 24.
∴ x = 24
35x = 35 × 24 = 840 
55x = 55 × 24 = 1320
77x = 77 × 24 = 1848

∴ Three numbers are 840, 1320 and 1848.
৪০.
A town's population increased by 1200 people, and then this new population decreased 11%. The town now had 32 less people than it did before the 1200 increase. Find the original population.
  1. 10000
  2. 11000
  3. 12000
  4. 13000
সঠিক উত্তর:
10000
উত্তর
সঠিক উত্তর:
10000
ব্যাখ্যা
Question: A town's population increased by 1200 people, and then this new population decreased 11%. The town now had 32 less people than it did before the 1200 increase. Find the original population.

Solution:
Let,
the population = P 
So, the increased population will be = P + 1200 
The population after 11% decrease in population becomes = P − 32 

Therefore,
P − 32 = (P + 1200) − (11/100)​(P + 1200)
⇒ p - 32 = (100p + 120000 - 11p - 13200)/100
⇒ 89p + 106800 = 100p - 3200
⇒ 89p - 100p = - 3200 - 106800
⇒ - 11p = - 110000
∴ p = 10000

So, the total population is 10000.
৪১.
Who was the first president of the Bangladesh Awami League?
  1. Sheikh Mujibur Rahman
  2. Shamsul Haq
  3. Huseyn Shaheed Suhrawardy
  4. Abdul Hamid Khan Bhashani
সঠিক উত্তর:
Abdul Hamid Khan Bhashani
উত্তর
সঠিক উত্তর:
Abdul Hamid Khan Bhashani
ব্যাখ্যা
• বাংলাদেশ আওয়ামী লীগ:
- বাংলাদেশ আওয়ামী লীগ  বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ।
- বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে।
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে.এম দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
- নতুন এই দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
⇒ মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান (তখন কারাবন্দি), খোন্দকার মোশতাক আহমদ ও এ.কে রফিকুল হোসেনকে যুগ্ম-সম্পাদক, এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী লীগ গঠিত হয়।
- জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল ছিল।
- ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।
- দলটি কল্যাণমূলক অর্থনীতিতে বিশ্বাস করে। ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক ও মহিলাদের মধ্যে এই দলের অঙ্গ-সংগঠন রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া। 
৪২.
Which US president signed the 'Emancipation Proclamation'?
  1. Theodore Roosevelt
  2. Winston Churchill
  3. Abraham Lincoln
  4. Thomas Jefferson
সঠিক উত্তর:
Abraham Lincoln
উত্তর
সঠিক উত্তর:
Abraham Lincoln
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন।
- মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়।
- অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

সূত্র: The U.S. National Archives [link]. 
৪৩.
Which among the following countries is not a part of Scandinavia?
  1. Denmark
  2. Sweden
  3. Netherlands
  4. Norway
সঠিক উত্তর:
Netherlands
উত্তর
সঠিক উত্তর:
Netherlands
ব্যাখ্যা
• Netherlands স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের অন্তর্গত নয়। 

• স্ক্যান্ডেনেভিয়া অঞ্চল: (৩টি দেশ)
- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ সহ)। 
- উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের অন্তর্গত।

• নর্ডিক অঞ্চল: (৫টি দেশ)
- নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড।    

সূত্র: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা [লিংক]।
৪৪.
Who among these poets is not known for their romantic works?
  1. William Wordsworth
  2. Samuel Taylor Coleridge
  3. John Milton
  4. John Keats
সঠিক উত্তর:
John Milton
উত্তর
সঠিক উত্তর:
John Milton
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - John Milton রোমান্টিক কবি নন। 
- John Milton belongs to the Restoration period.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian। 
-তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost।
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost, 
- Paradise Regained, 
- Of Education, 
- Lycidas, 

Source: Encyclopedia Britannica. 
৪৫.
What is the other name of folic acid?
  1. Vitamin B6
  2. Vitamin B12
  3. Vitamin B1
  4. Vitamin B9
সঠিক উত্তর:
Vitamin B9
উত্তর
সঠিক উত্তর:
Vitamin B9
ব্যাখ্যা
• ফলিক এসিড ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত এক প্রকার বি ভিটামিন।
 -ফলিক এসিডের অন্য নাম ভিটামিন বি ৯। 

• ফলিক এসিড এর কাজ:
- রক্তকণিকা তৈরিতে অংশ নেয়।
- বংশগতির অন্যতম উপাদান ডিএনএ (DNA) গঠনে কাজ করে।
- কোষ গঠন ও বিভাজনে কাজ করে।
- কলিজা, মাছ, মাংস, বাদাম, সবুজ শাক-সবজি ইত্যাদি এর ভালো উৎস।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
Who won the first Nobel Prize in economics?
  1. Adam Smith
  2. Ragnar Frisch
  3. Paul M. Romer
  4. Donis Mukwege
সঠিক উত্তর:
Ragnar Frisch
উত্তর
সঠিক উত্তর:
Ragnar Frisch
ব্যাখ্যা
- নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত। 
- পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
- নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে।
- শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।
- সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্স পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে।
- অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন অ্যধাপক র‌্যাগনার ফ্রিশ।

সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট ও প্রথম আলো। 
৪৭.
During the liberation war, which district was the first one to be freed from the enemy's control?
  1. Dhaka
  2. Jashore
  3. Sylhet
  4. Noakhali
সঠিক উত্তর:
Jashore
উত্তর
সঠিক উত্তর:
Jashore
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
- ৬ ডিসেম্বর ১৯৭১ সালে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়।
- গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল।
- ৭ ডিসেম্বর মাগুরা জেলা শত্রুমুক্ত হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
'Mankading' is associated with which of the following games?
  1. Hockey
  2. Lawn Tennis
  3. Football
  4. Cricket
সঠিক উত্তর:
Cricket
উত্তর
সঠিক উত্তর:
Cricket
ব্যাখ্যা
- ক্রিকেট খেলায় বোলার বল ছোঁড়ার আগে নন স্ট্রাইকিং প্রান্তের দাঁড়িয়ে ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে আগেই বেরিয়ে যান, তাহলে বোলার বল করা বাদ দিয়ে স্টাম্প ভেঙ্গে তাকে আউট করতে পারেন। বৈধ এই আউটকে নিয়ে ছিল অনেক সমালোচনা।
- ১৯৪৭ সালে ভারতের ভিনু মানকড় প্রথম এধরনের আউট করার পর তার নামেই এটি হয়ে যায় 'মানকাডিং'।  
- এখন থেকে এই ধরণের আউটকে (আইন-৪১) থেকে সরিয়ে সাধারণ রান আউটের (আইন ৩৮) এ স্থানান্তর করা হয়েছে।
- এমসিসি জানিয়েছে এই আউটের নাম হবে 'নন স্ট্রাইকার রান আউট।'

সূত্র: ডেইলি স্টার। 
৪৯.
Which of the following is the border between France and Germany?
  1. Green Line
  2. Sonora Line
  3. Blue Line
  4. Siegfried Line
সঠিক উত্তর:
Siegfried Line
উত্তর
সঠিক উত্তর:
Siegfried Line
ব্যাখ্যা
- সিগফ্রিড লাইন: জার্মানি-ফ্রান্স।
- গ্রিন লাইন: ইসরাইল-জর্ডান।
- সনোরা লাইন: যুক্তরাষ্ট্র-মেক্সিকো।

সূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা।
৫০.
Bangladesh signed a deal with Qatar to import liquefied natural gas (LNG) for __________.
  1. 10 years
  2. 11 years
  3. 15 years
  4. 18 years
সঠিক উত্তর:
15 years
উত্তর
সঠিক উত্তর:
15 years
ব্যাখ্যা
• তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- চুক্তিটি কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির আওতায় ২০২৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে কাতার। 
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে পেট্টোবাংলার চেয়ারম্যান জনেন্দ নাথ সরকার এবং কাতার এনার্জি ট্রেডিংয়ের পক্ষে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আহমাদ আল হোসাইনি স্বাক্ষর করেন।

সূত্র: দৈনিক সমকাল।
৫১.
The first Bangladeshi President of the United Nations General Assembly was -
  1. Dr. Kamal Hossain
  2. Humayun Rashid Chowdhury
  3. B.A. Siddiqui
  4. Khwaja Wasiuddin
সঠিক উত্তর:
Humayun Rashid Chowdhury
উত্তর
সঠিক উত্তর:
Humayun Rashid Chowdhury
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে - ১৭ সেপ্টেম্বর,  ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের - ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায়-- বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
 
৫২.
What is the name of the Central Bank of China?
  1. National Bank of China
  2. Central Bank of China Federation
  3. People's Bank of China
  4. Monetary Authority of China
সঠিক উত্তর:
People's Bank of China
উত্তর
সঠিক উত্তর:
People's Bank of China
ব্যাখ্যা
• চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: People's Bank of China. 

• কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank.
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Reserve Bank of India (RBI).
- ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England.

Source: respective bank website.  
৫৩.
Where is the historical 'Panam Nagar' located?
  1. Mahasthangarh
  2. Mainamati
  3. Sonargaon
  4. None of these
সঠিক উত্তর:
Sonargaon
উত্তর
সঠিক উত্তর:
Sonargaon
ব্যাখ্যা
• পানাম নগর:
- পানাম  সোনারগাঁয়ের একটি প্রাচীন এলাকা।
- বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত এ এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে অবস্থিত।
- তেরো শতকের শেষপাদে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী শহর গড়ে ওঠে, তারও অংশ ছিল এ পানাম এলাকা। 
- মুগলদের সোনারগাঁও অধিকারের (১৬১১) পর মহাসড়ক ও সেতু নির্মাণ করে রাজধানী শহরের সঙ্গে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৫৪.
Where did the Jasmine Revolution occur?
  1. Iraq
  2. Tunisia
  3. Iran
  4. Kuwait
সঠিক উত্তর:
Tunisia
উত্তর
সঠিক উত্তর:
Tunisia
ব্যাখ্যা
• জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় ২০১১ সালে গণ অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জাইন আল বেন আলি ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
- বেন আলি ক্ষমতায় ছিলেন ১৯৮৭ সাল থেকে।
- তার শাসনামলের শেষের দিক দুর্নীতি, বিশেষ করে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের দূর্নীতি, বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল।
- রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল।
- এমনি এক পরিস্থিতিতে শিক্ষিত ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজেজী ২০১০ সালের ১৭ ডিসেম্বর নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
- কম্পিউটারে স্নাতক ডিগ্রিধারী বুয়াজেজী সিদি বওজিদ শহরের রাস্তার পাশে ভ্যানে করে ফল বিক্রি করতেন।
- কিন্তু উপরি না দেয়ায় পুলিশ তাকে ফল বিক্রিতে বাঁধা দেয়। রাগে, অভিমানে বুয়াজেজী আত্মহত্যা করেন।
- তার আত্মহত্যা সেখানে গণঅভ্যুত্থান জন্ম দেয়।
- এবং মাত্র ২৮ দিনের ব্যবধানে ১৪ জানুয়ারি (২০১১) বেন আলী পদত্যাগ করেন এবং সৌদি আরবে পালিয়ে যান।
- তিউনিসিয়ায় জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
৫৫.
What is the tax-free income limit of ordinary taxpayers in the budget for the fiscal year 2023-24?
  1. 300000 Tk
  2. 325000 Tk
  3. 350000 Tk
  4. 375000 Tk
সঠিক উত্তর:
350000 Tk
উত্তর
সঠিক উত্তর:
350000 Tk
ব্যাখ্যা
বাংলাদেশে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা:
- সরকার কর্তৃক ঘোষিত আয় যা অতিক্রম করলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
- সাধারণ ব্যক্তি করদাতা : ৩৫০০০০ টাকা, 
- মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৪০০০০০ টাকা, 
- প্রতিবন্ধি করদাতা : ৪৭৫০০০ টাকা, 
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৫০০০০০ টাকা, 
- তৃতীয় লিঙ্গ : ৪৭৫০০০ টাকা। 

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ও ২০২৩-২৪ জাতীয় বাজেট।
৫৬.
Which country’s space agency launched the ‘Osiris-Rex spacecraft’?
  1. USA
  2. Russia
  3. India
  4. UK
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
• ওসিরিস-রেক্স:
- মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল ওসিরিস-রেক্স।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওসিরিস-রেক্স বেন্নু গ্রহাণুর শিলাখণ্ড সফলভাবে পৃথিবীতে নিয়ে আসে।
- আড়াইশ গ্রাম মাটিসহ যানটির বিশেষ ক্যাপসুল ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে নেমে আসে।
- আশা করা হচ্ছে, শিলাখণ্ডটি ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠন এবং আমাদের পৃথিবীতে কীভাবে জীবন শুরু হয়েছিল তা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।
- ২০২০ সালে বেন্নুর বুক থেকে নমুনা নেয় ওসিরিস।
- পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করে ২০২১ সালে।
- নাসা অভিযানটি শুরু করে ২০১৬ সালে।
- যেতে-আসতে ওসিরিস-রেক্স ভ্রমণ করেছে ৭০০ কোটি কিলোমিটার।
- ১৯৯৯ সালে বেন্নু গ্রহাণু প্রথমবারের মতো আবিষ্কৃত হয়।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।

৫৭.
Which one is not a database software?
  1. MySQL
  2. Oracle
  3. Safari
  4. Foxbase
সঠিক উত্তর:
Safari
উত্তর
সঠিক উত্তর:
Safari
ব্যাখ্যা
• ডেটাবেজ:  
- ডেটা সমৃদ্ব এক বা একাধিক ফাইলের সমষ্টিকে ডেটাবেজ বলা হয়। 
- ফিল্ডকে ডেটাবেজের মূল ভিত্তি বলা হয়।
- টেবিলকে ডেটাবেজের প্রাণ বলা হয়।

- উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হলো -
• মাইক্রোসফট এক্সেস
• ফক্সপ্রো
• ডিবেজ
• এসকিউলাইট
• ফক্সবেইজ
• ওরাকল
• প্যারাডক্স
• পোস্টগ্রি এসকিউএল
• ফোর্থ ডাইমেনশন
• MySQL ইত্যাদি।

- Safari একটি ওয়েব ব্রাউজার। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৮.
Which is not a service of cloud computing?
  1. Infrastructure as a service
  2. Computing as a service
  3. Platform as a service
  4. Software as a service
সঠিক উত্তর:
Computing as a service
উত্তর
সঠিক উত্তর:
Computing as a service
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure as a Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform as a Service (PanS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software as a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

• ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
- ক্লাউডের অবস্থান বা বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. পাবলিক ক্লাউড,
২. প্রাইভেট  ক্লাউড এবং
৩. হাইব্রিড  ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৯.
In which year was the first E-mail sent to another computer through the Internet?
  1. 1969
  2. 1971
  3. 1973
  4. 1979
সঠিক উত্তর:
1971
উত্তর
সঠিক উত্তর:
1971
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন
- ই-মেইলের জনক Ray Tomlinson.
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়।
- ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
Which of the following is an output device?
  1. Joystick
  2. Light pen
  3. Plotter
  4. Punch Card
সঠিক উত্তর:
Plotter
উত্তর
সঠিক উত্তর:
Plotter
ব্যাখ্যা
• ইনপুট ইউনিট:
- ইনপুট ইউনিট ব্যবহারকারী প্রদত্ত উপাত্ত বা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে।
- অর্থাৎ ইনপুট অংশের কাজ হলো ব্যবহারকারী বা বিভিন্ন উৎস থেকে ডেটা বা নির্দেশ গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করা।
- বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট ইউনিট কম্পিউটারকে ডেটা বা নির্দেশ প্রদানের কাজটি সম্পাদন করে।
- ইনপুট ডিভাইসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো কি-বোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর (OMR), ওসিআর (OCR), জয়স্টিক, পাঞ্চকার্ড, লাইটপেন ইত্যাদি।

• আউটপুট ইউনিট:
- আউটপুট ইউনিট কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
- আউটপুট ডিভাইসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
CSS stands for
  1. Custom Style Sheet
  2. Cascading Style Sheet
  3. Cascading System Style
  4. Computer Style System
সঠিক উত্তর:
Cascading Style Sheet
উত্তর
সঠিক উত্তর:
Cascading Style Sheet
ব্যাখ্যা
• CSS - Cascading Style Sheet

• কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
HTML - Hyper Text Markup Language
ATM - Automated Teller Machine
MICR stands for - Magnetic Ink Character Recognition
WAN - Wide Area Network
DBMS - Database Management System 
EMTS - Electronic Money Transfer System
CPU - Central Processing Unit
RAM - Random Access Memory
ROM - Read Only Memory
OMR - Optical Mark Reader
OCR - Optical Character Reader

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২.
Di-electric coating, covering the core of fiber optic is called-
  1. Buffer
  2. Cladding
  3. Jacket
  4. metal shield
সঠিক উত্তর:
Cladding
উত্তর
সঠিক উত্তর:
Cladding
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
-  অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়। 
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-

১. কোর:
- ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।

২. ক্ল্যাডিং:
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে

৩. জ্যাকেট:
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৩.
Who created the Linux operating system?
  1. Wozniak
  2. Kin thomson
  3. Denis Richi
  4. Torvalds
সঠিক উত্তর:
Torvalds
উত্তর
সঠিক উত্তর:
Torvalds
ব্যাখ্যা
• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম.
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
-  GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
What is the decimal equivalent of (6DF)16?
  1. 4048
  2. 4054
  3. 1744
  4. 1759
সঠিক উত্তর:
1759
উত্তর
সঠিক উত্তর:
1759
ব্যাখ্যা
(6DF)16 = 6 × 162 + 13 × 161 + 15 × 160
= 6 × 256 + 13 × 16 + 15 × 1
= 1536 + 208 + 15
= 1759

∴ (6DF)16 = (1759)10
৬৫.
Which converts mnemonic code into machine language?
  1. Compiler
  2. Assembler
  3. Interpreter
  4. All of the above
সঠিক উত্তর:
Assembler
উত্তর
সঠিক উত্তর:
Assembler
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম: 
- সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। 
- সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে। যথা-
১. কম্পাইলার,
২. আ‍্যসেম্বলার এবং
৩. ইন্টারপ্রেটার

• আ‍্যসেম্বলারের প্রধান কাজসমূহ:
- নেমোনিক কোডকে মেশিনের ভাষায় রূপান্তর করা
- সব নির্দেশ এবং ডাটা প্রধান মেমোরিতে জমা রাখা।
- প্রোগ্রামে কোন ভুল থাকলে তা জানানো।
- সব তথ্য ও নির্দেশ মেমোরিতে রাখা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।