পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন৮৯
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৯ প্রশ্ন

.
হাসান আজিজুল হক রচিত গল্পগ্রন্থ-
  1. আত্মজা ও একটি করবী গাছ
  2. একদা এক রাজ্যে
  3. পরানের গহীন ভিতর
  4. আর কতদিন
ব্যাখ্যা

'আত্মজা ও একটি করবী গাছ' হাসান আজিজুল হক রচিত গল্পগ্রন্থ৷
তার অন্যান্য গল্পগ্রন্থ-
- আমরা অপেক্ষা করেছি
- নামহীন গোত্রহীন
- পাতালে হাসপাতালে
- সমুদ্রের স্বপ্ন
- শীতের অরণ্য
- জীবন ঘষে আগুন
ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না'। - বাক্যটিতে কি ধরনের ভুল প্রয়োগ রয়েছে?
  1. প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
  2. বাহুল্যজনিত ভুল
  3. বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল
  4. দুর্বোধ্য শব্দ প্রয়োগজনিত ভুল
ব্যাখ্যা

সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমন- 'গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না' -বাক্যটিতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।
সঠিক বাক্যটি হবে - 'ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
'জয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. জ + অ
  2. √জ + অ
  3. √জি + অ
  4. √জ + অন
ব্যাখ্যা
√জি+ অ = জয় হলো 'অ' প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত কৃৎ প্রত্যয়।
এরূপ- √ক্ষি + অ = ক্ষয়, √ভী + অ = ভয়, √বৃষ্ + অ = বর্ষ, √হন্ + অ = বধ৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
পয়োধর, অভ্র, নীরদ শব্দ তিনটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. চাঁদ
  3. পদ্ম
  4. সাগর
ব্যাখ্যা
মেঘ -
জলদ, জলধর, বারিদ, অভ্র, নীরদ, পয়োদ, পয়োধর, কাদম্বিনী, নীরধর৷
চাঁদ -
চন্দ্র, সুধাকর, সোম, বিধু, শশধর, শশী।
পদ্ম -
অরবিন্দ, কমল, পঙ্কজ, উৎপল, শতদল, রাজীব, পুণ্ডরীক।
সাগর -
জলধি, বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
'হালাল' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. উর্দু
  3. আরবি
  4. গুজরাটি
ব্যাখ্যা
আরবি শব্দ -
হারাম, হালাল, আদালত, গোসল, হজ, উকিল, ঈদ, কিতাব, কলম, নগদ, বাকি, তওবা,কিয়ামত, আল্লাহ, ইসলাম, নগদ, জান্নাত ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
নিচের কোনটি ষ-ত্ব বিধান–এর নিয়মানুসারে গঠিত শব্দ?
  1. স্পষ্ট
  2. ষড়ঋতু
  3. ভাষণ
  4. ঊষা
ব্যাখ্যা
ট–বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়৷ যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়৷ যথা: ষড়ঋতু, ভাষণ, ঊষা, ভূষণ, ঔষধ ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
‘The winged boy I knew;
But who wast thou, O happy, happy dove?’ is an example of-
  1. Allusion
  2. Anapaest
  3. Anaphora
  4. Apostrophe
ব্যাখ্যা

Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
Examples:
‘The winged boy I knew;
But who wast thou, O happy, happy dove?’
(Keats: “Ode to Psyche”)
The “winged boy” is an allusion to Cupid, the god of love.
''Not half so fixed the Trojan could remain,
While Anna begged and Dido raged in vain'' is another example of allusion.
(Pope: The Rape of the Lock)
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman.

.
Which one of the following is a literary work from The Old English Period?
  1. Beowulf
  2. The Anglo-Saxon Chronicle
  3. The Wanderer
  4. All of the above
ব্যাখ্যা

'Beowulf' (the earliest epic in English),
'The Wanderer',
'The Seafarer',
'The Husband's Message',
'The Anglo-Saxon Chronicle' (the earliest prose of English literature)
are major literary works of the Old English period.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

.
The period from AD 1745 to 1798 is known as-
  1. The Restoration period
  2. The Augustan Age
  3. The Age of Pope
  4. The Age of Sensibility
ব্যাখ্যা

The Neo-classical period (1660-1798) comprises three shorter ages:
1. The Restoration Period (1660-1700),
2. The Augustan Age or the Age of Pope (1700-1745) and
3. The Age of Sensibility or The Age of Johnson (1745-1798).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

১০.
Find the odd man out.
  1. George Bernard Shaw
  2. Edward Morgan Forster
  3. William Butler Yeats
  4. John Stuart Mill
ব্যাখ্যা
George Bernard Shaw, Edward Morgan Forster, William Butler Yeats are the writers from The Modern English Period (1901-1939).
John Stuart Mill is a writer from The Victorian Period (1832 to 1900).
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman
১১.
Which of the following is a character from 'Paradise Lost'?
  1. Adam
  2. Estella
  3. Brutus
  4. Joe
ব্যাখ্যা
Paradise Lost, epic poem in blank verse, one of the late works by John Milton, originally issued in 10 books in 1667 and, with Books 7 and 10 each split into two parts, published in 12 books in the second edition of 1674.
Some characters from this epic are-
Adam, Eve, Satan, Raphael, Michael.
Source: britannica and CliffsNotes
১২.
'Marlow' is a character from-
  1. Heart of Darkness
  2. Oliver Twist
  3. Othello
  4. Don Juan
ব্যাখ্যা
Heart of Darkness, novella by Joseph Conrad that was first published in 1899 in Blackwood’s Edinburgh Magazine and then in Conrad’s Youth.
Some characters from this novella are-
Marlow, Kurtz, Manager.
Source: britannica and CliffsNotes
১৩.
Which one is a notable work of Jonathan Swift?
  1. A Tale of Tob
  2. A Modest Proposal
  3. Drapes Letters
  4. All of the above
ব্যাখ্যা

Notable works of Jonathan Swift -
“Gulliver’s Travels”
“A Tale of a Tub”
“Journal to Stella”
“A Modest Proposal”
“Drapier’s Letters”
“Verses on the Death of Dr. Swift”
“The Conduct of the Allies”
“Argument Against Abolishing Christianity”
Source: britannica

১৪.
The pious are always happy as they know absolute happiness is not possible in this world.
What type of part of speech is ‘Pious’?
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
When an adjective refers to the class having the related characteristic, it becomes a noun.
১৫.
This umbrella is useless.
What type of part of speech is ‘this’?
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
This মূলত Pronoun. কিন্তু এটা যখন কোন Noun এর পূর্বে বসে ঐ Noun কে Modify করে, তখন সেটা Adjective হয়ে যায়। এ ধরনের Adjective কে বলা হয় Pronominal Adjective.
১৬.
The cattle grazing in the field belongs to Belal.
Here ‘grazing’ is a/an …?
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Bare Infinitive
ব্যাখ্যা
যখন Verb+ing Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলা হয়। এখানে grazing শব্দটি Cattle – Noun কে Modify করছে।
১৭.
A book on the table is new.
How many books are there on the table?
  1. only one
  2. two
  3. more than one
  4. many
ব্যাখ্যা
টেবিলের উপর যদি একটি বইই থাকত, তাহলে তার পূর্বে the বসত, কারণ টেবিলের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তা নির্দিষ্ট হত। Many হওয়াটা নিশ্চিত নয়। তাই more than one ই সঠিক।
১৮.
Which sentence is the correct one?
  1. It was a quite difficult job.
  2. It was not so good an idea.
  3. He was too honest a man to tell lies.
  4. He is as tall a boy as you.
ব্যাখ্যা
What, half, quite, rather, such ইত্যাদি কোন Noun বা Noun Phrase কে Modify করলে, ঐ Noun বা Noun Phrase এর পূর্বে a/an বসে।
As, so, too, how ইত্যাদি Adverb কোন Adjective কে Modify করলে এবং Adjective এর পর কোন Noun থাকলে ঐ Noun এর আগে a/an বসে।
১৯.
Which word is correct as a plural form?
  1. Formulaes
  2. Formula
  3. Formulae
  4. Formulum
ব্যাখ্যা
Formula এর Plural হচ্ছে Formulae/ Formulas.
২০.
Fill in the gaps (24-25)
The teacher prohibited me ____ going out.
  1. to
  2. from
  3. in
  4. about
ব্যাখ্যা
prohibit from অর্থ নিষেধ করা। এটা appropriate preposition- হিসেবে মুখস্থ করতে হবে।
২১.
Which sentence is the correct one?
  1. The boy comes of Khulna from a rich family.
  2. The boy comes from Khulna of a rich family.
  3. The boy comes of Khulna of a rich family.
  4. The boy comes Khulna of a rich family.
ব্যাখ্যা
come from দিয়ে কারো বাড়ি কোন জায়গায় সেটা বুঝানো হয় আর come of দিয়ে ব্যক্তির পারিবারিক পরিচয় প্রকাশ করা হয়। এ হিসেবে b সঠিক।
২২.
Transform the following sentences as directed. (29 - 31)
The sun had set, they returned to their abode. (Complex)
  1. As soon as the sun had set, they returned to their abode.
  2. As the sun had set, they returned to their abode.
  3. If the sun had set, they returned to their abode.
  4. Whenever the sun had set, they returned to their abode.
ব্যাখ্যা

প্রদত্ত বাক্যের অর্থ – সূর্য ডুবার পরে তারা তাদের বাসস্থানে ফিরে গেল।
As অর্থ যখন, যেহেতু, যেভাবে ইত্যাদি। এখানে যখন অর্থে ব্যবহৃত হওয়ায় b সঠিক।
As soon as দিয়ে করতে না করতেই, হতে না হতেই এ রকম অর্থ বুঝায়, আর

২৩.
His behavior satisfied me. (Passive)
  1. I am satisfied with his behavior.
  2. I was satisfied at his behavior.
  3. I was satisfied with his behavior.
  4. I was satisfied by his behavior.
ব্যাখ্যা
Passive এ Satisfied এরপর Object এর পূর্বে with ব্যবহৃত হয়। সুতরাং, সঠিক উত্তর - c.
২৪.
Kamal is as good as Jamal. (Comparative)
  1. Jamal is not better than Kamal.
  2. Kamal is not better than Jamal.
  3. Jamal is not less good than Kamal.
  4. Kamal is better than Jamal.
ব্যাখ্যা
এ রকম বাক্যের প্রেক্ষাপটটা এরকম যে, কেউ জামালের পক্ষ নিয়ে কামালের ব্যাপারে আপত্তি করল, তখন অন্যজন বলল, কামাল জামালের মতই ভালো।
এ অবস্থায় এর সঠিক Comparative ২ভাবে হতে পারে।
Jamal is not better than Kamal.
Kamal is not less good than Jamal.
২৫.
Which is not synonymous to absorb?
  1. suck
  2. swallow
  3. take
  4. preserve
ব্যাখ্যা
absorb= শোষে নেওয়,
suck = চুষে নেওয়া,
swallow= সম্পূর্ণ গ্রাস করা,
take= নেওয়া,
preserve= সংরক্ষণ করা।
এ হিসেবে d সঠিক।
২৬.
What is the Noun Form of ‘revolt’?
  1. revolution
  2. revoltness
  3. revolt
  4. revulsion
ব্যাখ্যা

Revolt একই সাথে verb ও noun।
Verb হিসাবে meaning: Take violent action against an established government or ruler; rebel.
Noun হিসাবে meaning: An attempt to end the authority of a person or body by rebelling.
Source: Oxford Dictionary

২৭.
দু’টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দু’টির অনুপাত কত?
  1. ২ঃ১
  2. ৩ঃ১
  3. ১ঃ৩
  4. ১ঃ৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দু’টি x, y
শর্তমতে,
x - y = ১/৩ (x+y)
বা, ৩x - ৩y = x+y
বা, ২x = ৪y
বা, x/y = ৪/২
∴ x : y = ২ঃ১
২৮.
১০% চক্রবৃদ্ধি সুদে ১১০০ টাকার সুদ ২ বছরের সুদ-আসলে কত টাকা হয়?
  1. ১৩০০
  2. ১৩২১
  3. ১৩৩০
  4. ১৩৩১
ব্যাখ্যা
সুদ-আসল = ১১০০ (১ + (১০/১০০))
= ১১০০ × (১১০/১০০)
= ১১০০ × (১১০/১০০) × (১১০/১০০)
= ১৩৩১ টাকা।
২৯.
যদি |x + 5| = 3 এবং |2y - 1|/3 = 5 হয় তাহলে |x + y| এর ক্ষেত্রে কোনটি সম্ভব নয়?
  1. 0
  2. 6
  3. 8
  4. 9
ব্যাখ্যা

|x + 5| = 3
বা, x + 5 = ±3
বা, x = ±3 - 5
∴ x = (3 - 5), (-3 - 5)
= -2, -8

আবার,
|2y - 1|/3 = 5
বা, |2y -1| = 15
বা, 2y - 1 = ±15
বা, 2y = ±15 + 1
বা, 2y = (15 + 1), (-15 + 1)
বা, 2y = 16, -14
∴ y = 8, -7.

x = -2, y = 8 হলে |x + y| = |-2 + 8| = 6
x = -2, y = -7 হলে |x + y| = |-2 - 7| = 9
x = -8, y = 8 হলে |x + y| = |-8 + 8| = 0
x = -8, y = -7 হলে |x + y| = |-8 - 7| = 15

৩০.
a2+b2+c2 = ab+bc+ca হয়। তবে a3+b3+c3 = কত?
  1. a2b2+b2c2+c2a2
  2. 3a2b2c2
  3. Abc
  4. 3abc
ব্যাখ্যা
a3+b3+c3 = a3+b3+c3 - 3abc + 3abc
= (a+b+c) (a2+b2+c2-ab-bc-ca) + 3abc
= (a+b+c) × 0 + 3abc
= 3abc.
৩১.
x/a + a = x/b + b হলে x এর মান কত?
  1. a
  2. b
  3. ab
  4. a/b
ব্যাখ্যা
x/a + a = x/b + b
বা, bx + a2b = ax + ab2
বা, a2b - ab2 = ax - bx
বা, x(a - b) = ab(a - b)
∴ x = ab.
৩২.
log 3 + log 9 + log 27 + ……… ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
  1. log350
  2. log355
  3. log360
  4. log365
ব্যাখ্যা

log 3 + log 9 + log 27 + ……… ১০ম পদ পর্যন্ত
= log 3 + log32 + log33 + log34 + …… + log310
= log 3 + 2log3 + 3log3 + 4log3 + …… + 10log3
= log3 × {1+2+3+4+ …… + 10}
= log3 × {(10(10+1))/2}
= 55 × log3
= log355

৩৩.
625 এর log যদি 4 হয় তাহলে এর ভিত্তি কত?
  1. 2√5
  2. √5
  3. 5
  4. 5√5
ব্যাখ্যা
ধরি, ভিত্তি = a
∴ loga625 = 4
বা, a4 = 625 = 54
∴ a = 5
৩৪.
x > y এবং z > 0 হলে কোনটি সত্য?
  1. z/x > z/y
  2. z/x < z/y
  3. zx < yz
  4. -zx > -yz
ব্যাখ্যা
x > y হলে 1/x < 1/y
∴ z/x < z/y
৩৫.
ABCD রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। ΔBOC হবে -
  1. সমবাহু ত্রিভুজ
  2. সমদ্বিবাহু ত্রিভুজ
  3. বিষমবাহু ত্রিভুজ
  4. স্থুলকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
ΔBOC এর বাহুদ্বয় এর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন।
সুতরাং ত্রিভুজটি বিষমবাহু।
৩৬.
দু’টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত -
  1. 6:8
  2. 9:4
  3. 3:16
  4. 9:16
ব্যাখ্যা
ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 4r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(3r)2 / π(4r)2
= 9r2 / 16r2
= 9/16
= 9:16
৩৭.
A = {x:x ∈ N এবং x2 < 25} এবং B = {x:x মৌলিক সংখ্যা এবং x2 < 25} হলে A∩B = ?
  1. (2, 3)
  2. {2, 3}
  3. [2, 3]
  4. {1, 2, 3}
ব্যাখ্যা
এখানে, A = {1, 2, 3, 4}, B = {2, 3}
∴ A∩B = {2, 3}.
৩৮.
7c5 + 7c4 = ?
  1. 7c6
  2. 8c5
  3. 8c4
  4. 8c6
ব্যাখ্যা
ncr + ncr-1 = n+1cr
n = 7, r = 5 হলে পাই,
7c5 + 7c4 = 7+1c5 = 8c5
৩৯.
দু’টি সংখ্যা যথাক্রমে ৭, ১৭, তৃতীয় একটি সংখ্যা a এবং সংখ্যাত্রয়ের গড় ১৩ হলে a = ?
  1. ১৪
  2. ১৭
  3. ১৫
  4. ১৬
ব্যাখ্যা
(৭+১৭+a)/৩ = ১৩
বা, ২৪+a = ৩৯
∴ a = ১৫
৪০.
রক্তে শতকরা কত শতাংশ রক্ত কণিকা থাকে?
  1. 50%
  2. 55%
  3. 45%
  4. 40%
ব্যাখ্যা
রক্তের প্রধান উপাদান গুলো হল রক্ত রস এবং রক্ত কণিকা। সমগ্র রক্তের 55 শতাংশ রক্তরস এবং বাকি 45 শতাংশ রক্তকণিকা
উৎস: নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
৪১.
মানুষের ক্রোমোজোম এ মোট কত জোড়া অটোজোম থাকে?
  1. ২৩ জোড়া
  2. ২২ জোড়া
  3. ২ জোড়া
  4. ২১ জোড়া
ব্যাখ্যা
মানুষের ক্রোমোজোমের মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া অটোজোম থাকে।
উৎস: নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
৪২.
এসিটিক এসিডের কত শতাংশ জলীয় দ্রবণকে ভিনেগার বলে?
  1. ৫%
  2. ১০%
  3. ৪-১০%
  4. ২০%
ব্যাখ্যা
অ্যাসিটিক এসিড এর (CH3-COOH) 4- 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। মনে রাখা প্রয়োজন যে, এসিটিক এসিডকে ইথানয়িক এসিড ও বলা হয়ে থাকে।
৪৩.
আয়নাতে সৃষ্ট প্রতিবিম্ব কিরূপ?
  1. বাস্তব ও সোজা
  2. বাস্তব‌ ও উল্টো
  3. অবাস্তব‌ ও সোজা
  4. অবাস্তব ও উল্টো
ব্যাখ্যা
আলোর প্রকৃত মিলনের ফলে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে বাস্তব প্রতিবিম্ব বলা হয়। কিন্তু আয়নাতে সৃষ্ট প্রতিবিম্ব আলোর প্রকৃত মিলনের ফলে সৃষ্টি হয়না সুতরাং এখানে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে।
৪৪.
এক্সরে কে আবিষ্কার করেন?
  1. ‌‌হ্গ
  2. রন্টজেন
  3. স্টিফেন হকিং
  4. আইনস্টাইন
ব্যাখ্যা
1885 সালে উইল হেলোম রন্টজেন উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক ধরনের রশ্মি আবিষ্কার করেন তার নাম এক্সরে।
৪৫.
ইনটেল কোম্পানি অনেক আইসির সমন্বয়ে কোন মাইক্রোপ্রসেসর তৈরি করে?
  1. ইন্টেল ৪০০০৪
  2. ইন্টেল ৪০০৪
  3. ইন্টেল ৪০৪০
  4. ইন্টেল ৪৪০০
ব্যাখ্যা
১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল কোম্পানি অনেক আইসির সমন্বয়ে মাইক্রোপ্রসেসর তৈরি করেন যা ইনটেল ৪০০৪ নামে পরিচিত।
এই মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কম্পিউটার জগতে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হয়৷
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৬.
কিসের সাহায্যে গ্রাফিক্সপ্যাডে অঙ্কন করা যায়?
  1. প্লটার
  2. গ্রাফিক্স কার্ড
  3. লাইটার
  4. লাইট পেন
ব্যাখ্যা

লাইট পেন (Light Pen) হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস।
লাইট পেন হল এক ধরনের আলােক সংবেদনশীল ইলেক্ট্রনিক পেন। এর সাহায্যে গ্রাফিক্স প্যাডে অঙ্কন, মনিটরের পর্দায় অলংকরন ও মেনু কমান্ড সিলেক্ট করা যায়।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৭.
অলাভজনক প্রতিষ্ঠান সাধারণত কোন ডোমেইন নেইম গ্রহণ করে?
  1. net
  2. int
  3. edu
  4. org
ব্যাখ্যা

বর্তমানে প্রচলিত কয়েকটি জনপ্রিয় ডোমেন নামের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলোঃ
net - নেটওয়ার্ক সার্ভিস প্রতিষ্ঠান
com - বাণিজ্যিক প্রতিষ্ঠান
edu - শিক্ষাপ্রতিষ্ঠান
int - আন্তর্জাতিক সংগঠন
org - অলাভজনক প্রতিষ্ঠান
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

৪৮.
অপটিক্যাল ফাইবার কোন ধরনের সিগন্যাল ট্রান্সমিট করে?
  1. সাউন্ড
  2. ইলেকট্রিক
  3. লাইট
  4. ম্যাগনেটিক
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো যে, এটি ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৪৯.
Hyper Text Markup Language কবে আবিষ্কৃত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৮০
  3. ১৯৯০
  4. ১৯৯৯
ব্যাখ্যা

HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস লি (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

৫০.
নিচের কোন বুলিয়ান যোগ অশুদ্ধ?
  1. ০ + ০ = ০
  2. ০ + ১ = ০
  3. ১ + ০ = ১
  4. ১ + ১ = ১
ব্যাখ্যা

বুলিয়ান এলজেবরা যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলেঃ
০ + ০ = ০
০ + ১ = ১
১ + ০ = ১
১ + ১ = ১
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৫১.
Extended Binary Coded Decimal Interchange Code বা ইবিসিডিক কোড কোন কোম্পানির কম্পিউটারে ব্যবহার করা হয়?
  1. MICROSOFT
  2. IBM
  3. APPLE
  4. LINUX
ব্যাখ্যা

৮-বিট বিশিষ্ট বিসিডি কোড Extended Binary Coded Decimal Interchange Code বা ইবিসিডিক কোড নামে পরিচিত৷ ২৫৬ টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে এ পদ্ধতিতে কোড করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে৷
এ কোডটি সাধারণত IBM এবং IBM সমকক্ষ কম্পিউটারেই শুধু ব্যবহৃত হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫২.
নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি সবচেয়ে পুরাতন?
  1. সি
  2. সি++
  3. জাভা
  4. পাইথন
ব্যাখ্যা

সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স- অপারেটিং সিস্টেম এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়।

৫৩.
কোন পদ্ধতি ব্যবহার করলে ডেটা টেবিলের বিপুলসংখ্যক ডেটার মধ্যে নির্দিষ্ট ডেটা দ্রুত আলাদা করে প্রদর্শন করা যাবে?
  1. ক্রিপ্টোগ্রাফি
  2. কুয়েরি
  3. এলগরিদম
  4. XML
ব্যাখ্যা

ডেটা টেবিলের বিপুলসংখ্যক ডেটার মধ্যে নির্দিষ্ট ডেটা আলাদা করে প্রদর্শন করা, ছাপানো ইত্যাদির প্রয়োজন হতে পারে৷ এজন্য ডেটা কুয়েরির সাহায্য নিলে দ্রুত করা যায়৷
বিভিন্ন ধরনের কুয়েরির মধ্যে আছে সিলেক্ট কুয়েরি, প্যারামিটার কুয়েরি, ক্রসট্যাব কুয়েরি, একশন কুয়েরি।
এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো সিলেক্ট কুয়েরি৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

৫৪.
১১০০১০১ এর সাথে ১০১০১০১ এর যোগফল -
  1. ১০১০০১১১
  2. ১০১১১০১০
  3. ১০১১০১০
  4. ১০০১১১০১০১
ব্যাখ্যা

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৫৫.
একটি পূর্ণ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৩ হয়। সংখ্যাটির দ্বিগুণকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে?
  1. কোন ভাগশেষ থাকবে না
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি n
এখন ৪ দিয়ে ভাগ করলে ভাগফল x
তাহলে,
n = 4x + 3
অর্থাৎ,
2n = 8x + 6
= 4(2x + 1) + 2

যেহেতু, x অবশ্যই একটি পূর্ণ সংখ্যা তাই 4(2x + 1)ও একটি পূর্ণ সংখ্যা।
অর্থাৎ, 2n কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ২।

৫৬.
3, 6, 8, 16, 18, 36, 38 … …
ধারাটির পরবর্তী দুটি সংখ্যার যোগফল কত?
  1. 74
  2. 78
  3. 76
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রতি জোড়া সংখ্যায় দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। এবং দ্বিতীয় জড়া থেকে প্রথম সংখ্যাটি আগের জোড়ার শেষ সংখ্যাটি থেকে ২ বেশি। (3, 6) → (8,16)
অর্থাৎ, পরের দুইটি সংখ্যা হবে - 76 এবং 78
এই দুইটির যোগফল = 154

৫৭.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 42 হলে মাঝের সংখ্যাটি কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 22
ব্যাখ্যা

তিনটি ক্রমিক জোড় সংখ্যা:
(2P - 2), 2P, (2P + 2).
প্রশ্নমতে,
(2P - 2) + 2P + (2P + 2) = 42
6P = 42 => P = 7.

মাঝের সংখ্যাটি = 2P = 14.

৫৮.

প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
মাঝের বৃত্তের সংখ্যাগুলো দুই পাশের বৃত্তের একই ঘরের সংখ্যাগুলোর গুণফল।
৫৯.
২৫ হচ্ছে ৫০০ এর -
  1. ২%
  2. ২.৫%
  3. ২০ ভাগের এক ভাগ
  4. ২৫ ভাগের একভাগ
ব্যাখ্যা
২৫ × ২০ = ৫০০
৬০.
নিচের চিত্রের ফালক্রামটিকে কিছুটা ডান দিকে নিয়ে গেলে কি হবে?
  1. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা সহজ হবে
  2. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা কঠিন হবে
  3. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা একই রকম হবে
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
লিভারের ক্ষেত্রে ফালক্রাম থেকে বল প্রয়োগের দূরত্ব বাড়ালে বড় উত্তোলন করা সহজ হয়।
৬১.
যান্ত্রিক সমস্যার কারণে একটি ঘড়িতে প্রতি ৩০ মিনিটে ৩ মিনিট সময় এগিয়ে যায়। ভোর ৫টার সময় যদি ঘড়িটি সঠিক সময় দেয়। তাহলে, সঠিক সময় দেয়ার ৬ ঘন্টা পরে ঘড়িতে কত বাজবে?
  1. সকাল ১১.১৮
  2. সকাল ১১.৩৬
  3. সকাল ১১.৪২
  4. দুপুর ১০.২৪
ব্যাখ্যা
৬ ঘন্টায় সময় বাড়বে ৩৬ মিনিট। তাহলে, ৬ ঘন্টা পর ১১ঃ৩৬ বাজবে।
৬২.
কোনটি ব্যাতিক্রম?
  1. ত্রিভুজঃউচ্চতা
  2. গোলকঃআয়তন
  3. ঘনকঃআয়তন
  4. বর্গক্ষেত্রঃআয়তন
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের আয়তন হয় না।
৬৩.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. 8
  2. 12
  3. 18
  4. 20
ব্যাখ্যা

AHB, GHI, BJC, GFE, GIE, IJE, CEJ, CDE = 8

HEG, BEC, HBE, JGE and ICE = 5

FHE, GCE and BED= 3

AGC = 1

AFD = 1

8 + 5 + 3 + 1 + 1 = 18টি ত্রিভুজ আছে।

৬৪.
Pride : Lion :: Shoal : ?
  1. teacher
  2. student
  3. tiger
  4. fish
ব্যাখ্যা
A group of lions is called a pride.
A large number of fish swimming together is shoal.
৬৫.
এরশাদ তাহের থেকে বয়সে বড়। এদিকে, এরশাদের চাচা নাসের তাহেরের থেকে বয়সে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় কে?
  1. তাহের
  2. নাসের
  3. এরশাদ
  4. নিশ্চিতভাবে বলা সম্ভব নয়
ব্যাখ্যা
নির্ণয় করা সম্ভব নয়, কারণ, চাচা হলেই নাসের এরশাদের চেয়ে বড় হবে এমন কোন নিশ্চয়তা নেই।
৬৬.
ZA5, Y4B, XC6, W3D, _____
  1. E7V
  2. V2E
  3. VE5
  4. VE7
ব্যাখ্যা

৩টা সিরিজে খেয়াল রাখতে হবে,
Z Y X W --> V
A B C D --> E
5 4 6 3 --> 7

৬৭.
একজন ব্যক্তি উত্তর দিকে ৪০ মিটার গেলো। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেলো, আবার বামদিকে গেলো ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেলো ৩০ মিটার। যাত্রাস্থান হতে যেখানে এসে সে ডানে ঘুরল তার সোজাসুজি দূরত্ব কত?
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৭০ মিটার
ব্যাখ্যা

∴ সোজাসুজি দূরত্ব = ৩০ মিটার।
৬৮.
নিচের চিত্রের গোলকগুলোর মধ্য কোন গোলকটি ভারী?
  1. A
  2. B
  3. C
  4. নির্ণয় সম্ভব নয়
ব্যাখ্যা
যেহেতু আমাদের চাকাগুলো কি দিয়ে তৈরী তার কোন তথ্য দেয়া নাই তাই এটি নির্ণয় সম্ভব নয়।
৬৯.
দুইটি গিয়ার পাশাপাশি একসঙ্গে লাগানো আছে। একটি গিয়ার ঘড়ির কাটার দিকে ঘুরানো হলে কোনটি ঘটবে?
  1. অপর গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে
  2. গিয়ারদ্বয় পরষ্পর একই দিকে ঘুরবে
  3. গিয়ারদ্বয় পরষ্পর বিপরীত ঘুরবে
  4. ক ও গ উভয় সঠিক
ব্যাখ্যা
পাশাপাশি সংযুক্ত দুটি গিয়ার একটি অপরটির বিপরীত দিকে ঘোরে।
৭০.
ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামল কোনটি?
  1. ১৩৩২ – ১৩৫০ খ্রিস্টাব্দ
  2. ১৩৩৮ – ১৩৪৯ খ্রিস্টাব্দ
  3. ১৩৪২ – ১৩৫৮ খ্রিস্টাব্দ
  4. ১৩৪৫ – ১৩৬২ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনাকারী।
তিনি ১৩৩৮ সাল থেকে ১৩৪৯ সাল পর্যন্ত সোনারগাঁয়ে রাজত্ব করেন।
তিনিই সর্বপ্রথম চট্টগ্রাম জয় করেন এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেন।
ফখরুদ্দিন মুবারক শাহের মৃত্যু পর তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহ ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁও শাসন করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা-৬২/৬৩)
৭১.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সাব - সেক্টরে ভাগ করা হয়?
  1. ১৯ টি
  2. ৫১ টি
  3. ৬১ টি
  4. ৬৪ টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এই সরকার ১১ই এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে।
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭২.
নিচের কে উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ হন?
  1. আবুল বরকত
  2. নাজিউদ্দিন জেহাদ
  3. নূর হোসেন
  4. মোহাম্মদ আসাদুজ্জামান
ব্যাখ্যা
১৯৬৯ সালে সংঘটিত উনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার আইয়ুব খান সরকারের পতন ঘটে।
এই আন্দোলনে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহিদ হন।
২৪ জানুয়ারি শহিদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর পুলিশের গুলিতে শহিদ হন।
১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর ড. শামসুজ্জোহা শহিদ হন।
অন্যদিকে, আবুল বরকত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এবং নূর হোসেন ও নাজিউদ্দিন জেহাদ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহিদ হন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা আর্কাইভ)
৭৩.
প্রথম উপকূলীয় সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় কখন?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৮১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ সরকার দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে জেগে উঠা চরাঞ্চলে সর্বপ্রথম ১৯৬৬ সাল থেকে উপকূলীয় সামাজিক বনায়ন কার্যক্রম ‍শুরু করে।
এর আওতায় বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর জেলায় প্রায় ২ লক্ষ হেক্টর জমিতে উপকূলীয় বনায়ন করা হয়েছে।
এছাড়া আরো ৩ লক্ষ হেক্টর জমিতে উপকূলীয় বনায়ন কার্যক্রম চালু রয়েছে।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৭৪.
বাংলাদেশে এক বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ২৮
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে, বাংলাদেশে ১ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার ২১।
৫ বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২৮।
১ মাসের কম বয়সের শিশুমৃত্যু হার প্রতিহাজারে ১৫।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
৭৫.
একাদশ জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা কতটি?
  1. ৩৯টি
  2. ৪২টি
  3. ৪৮টি
  4. ৫০টি
ব্যাখ্যা
বর্তমান একাদশ জাতীয় সংসদে মোট সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা ৫০টি।
এর মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংখ্যা ৩৯টি।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
৭৬.
নিচের কোন দেশটি কাতারের উপর অবরোধ আরোপের সাথে জড়িত ছিলো না?
  1. বাহরাইন
  2. মিশর
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. কুয়েত
ব্যাখ্যা
২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর প্রতিবেশি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করে।
পরবর্তীতে মালদ্বীপ, ইয়েমেন ও লিবিয়ার হাফতার সরকারও এই অবরোধে যোগ দেয়।
তবে জিসিসিভুক্ত কুয়েত ও ওমান নিরপেক্ষ ভূমিকা পালন করে।
দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা প্রদানের অভিযোগ আনে। তখন কাতারের পাশে দাড়ায় তুরস্ক ও ইরান।
সম্প্রতি সাড়ে তিন বছরের অধিক সময় পর গত ৫ জানুয়ারি ২০২১ কুয়েতের মধ্যস্থতায় সৌদি জোট পুনরায় কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্র: সিএনএন আর্কাইভ/রিপোর্ট)
৭৭.
জো বাইডেন ও কমলা হ্যারিস কবে শপথ গ্রহণ করেন -
  1. ১৫ জানুয়ারি ২০২১
  2. ২০ জানুয়ারি ২০২১
  3. ২৭ জানুয়ারি ২০২১
  4. ১৯ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা

নবনির্বাচিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ৪৯তম ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস আগামী ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন।
এর আগে গত ৩ নভেম্বর ২০২০ ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
(সূত্র: বিবিসি বাংলা)

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহনের তারিখটি ঐতিহ্যগতভাবে নির্দিষ্ট। এটি সবসময় জানুয়ারির ২০ তারিখেই অনুষ্ঠিত হয়।

৭৮.
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে কোন দেশটি?
  1. ব্রাজিল
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা
বর্তমান বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলের প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত (৭/১/২১ পর্যন্ত)। মৃতের সংখ্যা ১৮.৯২ লক্ষ।
আক্রান্তের সংখ্যায়,
প্রথম – যুক্তরাষ্ট্র (২.১৮৬ কোটি)
দ্বিতীয় – ভারত (১.০৩৯ কোটি)
তৃতীয় – ব্রাজিল (৭৮.৭৪ লক্ষ)
চতুর্থ – রাশিয়া (৩৩.০৮ লক্ষ)
২৭তম – বাংলাদেশ (৫.১৮ লক্ষ)।
অন্যদিকে, মৃতের সংখ্যায়,
প্রথম – যুক্তরাষ্ট্র (৩.৬৯ লক্ষ)
দ্বিতীয় – ব্রাজিল (১.৯৯ লক্ষ)
তৃতীয় – ভারত (১.৫০ লক্ষ)
চতুর্থ – মেক্সিকো (১.৩ লক্ষ)
(সূত্র: ওয়ার্ল্ড মিটারস)
৭৯.
নিচের কোন দেশটি Economic Cooperation Organization এর সদস্য নয়?
  1. তুরস্ক
  2. উজবেকিস্তান
  3. পাকিস্তান
  4. মিশর
ব্যাখ্যা
Economic Cooperation Organization (ECO) হলো মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন।
এটির মোট সদস্য ১০টি দেশ। এগুলো হলো:
- তুরস্ক
- ইরান
- আজারবাইজান
- আফগানিস্তান
- পাকিস্তান
- উজবেকিস্তান
- কাজাখস্তান
- তাজিকিস্তান
- কিরগিজস্তান ও
- তুর্কমেনিস্তান।
এটি ১৯৮৫ সালে গঠিত হয়। সদরদপ্তর তেহরানে অবস্থিত। বর্তমান চেয়ারম্যান তুরস্ক।
সম্প্রতি এর তিনটি সদস্য তুরস্ক, ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে রেল যোগাযোগ স্থাপন করেছে।
(সূত্র: ECO ওয়েবসাইট)
৮০.
কোন রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কে পৃথক করেছে?
  1. ১৭° উত্তর অক্ষরেখা
  2. ২৪° উত্তর অক্ষরেখা
  3. ৩৮° উত্তর অক্ষরেখা
  4. ৪৯° উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা – উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
১৭° উত্তর অক্ষরেখা – উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
২৪° উত্তর অক্ষরেখা – পাকিস্তান ও ভারত
৪৯° উত্তর অক্ষরেখা – যুক্তরাষ্ট্র ও কানাডা।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৮১.
দেশের কোন জেলায় প্রথম আর্সেনিক দূষণ শনাক্ত হয়?
  1. চাঁদপুর
  2. গোপালগঞ্জ
  3. চাপাইনবাবগঞ্জ
  4. মেহেরপুর
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৯৩ সালে সর্বপ্রথম চাপাইনবাবগঞ্জ জেলার চামা গ্রামের একটি নলকূপে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি শনাক্ত হয়।
পরবর্তীতে দেশের ৬১টি জেলায় আর্সেনিকের দূষণ চিহ্নিত হয়। এর মধ্যে দূষণের মাত্রা সর্বাধিক হলো চাঁদপুর জেলায় (৯০%)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। তবে বাংলাদেশে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম।
(সূত্র: সায়েন্স ডিরেক্ট জার্নাল এবং দুর্যোগকোষ)
৮২.
বাংলাদেশের মোট আয়তনের তুলনায় প্লাবন সমভূমির পরিমাণ শতকরা কতভাগ?
  1. ৬০ ভাগ
  2. ৭০ ভাগ
  3. ৮০ ভাগ
  4. ৯০ ভাগ
ব্যাখ্যা
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ তিন ভাগে বিভক্ত। যথা:
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালের ভূমিরূপ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
দেশের মোট আয়তনের তুলনায়,
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি – ৮০ ভাগ
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ – ১২ ভাগ
প্লাইস্টোসিনকালের ভূমিরূপ – ৮ ভাগ।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৫৯/৬০)
৮৩.
নিচের কোন বন্দরটি লোহিত সাগরের তীরবর্তী নয়?
  1. পোর্ট সুদান
  2. জেদ্দা
  3. আল হুদাইদাহ
  4. হাইফা
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে পোর্ট সুদান (সুদান), জেদ্দা (সৌদি আরব) এবং আল হুদাইদাহ (ইয়েমেন) সমুদ্রবন্দর লোহিত সাগর তীরবর্তী।
অন্যদিকে, ইসরাইলের প্রধান সমুদ্রবন্দর হাইফা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৪.
সাহারা ও লিবিয়া অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু কোনটি?
  1. বোরো
  2. সিরক্কো
  3. খামসিন
  4. চিনুক
ব্যাখ্যা
কোন স্থানের তাপ ও চাপের পার্থক্যের কারণে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে স্থানীয় বায়ু বলে।
সিরক্কো – সাহারা ও লিবিয়া
চিনুক – রকি পর্বতের মাঝামাঝি এলাকায় প্রবাহিত
খামসিন – মিশর
বোরো – আড্রিয়াটিক সাগর।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮৫.
নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
  1. জলোচ্ছ্বাস
  2. অগ্নিকাণ্ড
  3. নদীভাঙন
  4. ঘূর্ণিঝড়
ব্যাখ্যা
মানবসৃষ্ট কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে রাসায়নিক দূষণ, যুদ্ধ, পারমাণবিক বিস্ফোরণ, মরুকরণ, অগ্নিকাণ্ড, জলাবদ্ধতা সৃষ্টি, বনউজারকরণ ইত্যাদি।
অন্যদিকে, প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, নদীভাঙন, তুষারপাত, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী : পৃষ্ঠা-৮৯)
৮৬.
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?
  1. চট্টগ্রাম
  2. রাঙামাটি
  3. কক্সবাজার
  4. বান্দরবান
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। এটি ১৯৬২ সালে চালু হয়।
১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৮৭.
“আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ” –এটি কার অভিমত?
  1. জন অস্টিন
  2. অধ্যাপক হল্যান্ড
  3. উড্রো উইলসন
  4. অধ্যাপক গেটেল
ব্যাখ্যা
ইংরেজ আইনবিদ জন অস্টিন এর মতে, “আইন হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ”। অর্থাৎ আইনের উৎস হিসেবে তিনি সার্বভৌম শক্তির উল্লেখ করেন।
অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি। যথা:
প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা।
(সূত্র: রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
৮৮.
‘গোল্ডেন মিন’ হলো-
  1. একটি দার্শনিক ধারণা
  2. গাণিতিক পরিভাষা
  3. ত্রিভূজের মধ্যমা
  4. একটি তারকা
ব্যাখ্যা
‘গোল্ডেন মিন’ (Golden Mean) বা সুবর্ণ মধ্যক হলো একটি দার্শনিক মতবাদ যা গ্রিক দার্শনিক এরিষ্টটল ব্যাখ্যা করেন।
‘গোল্ডেন মিন’ বলতে দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে নির্দেশ করে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৮৯.
‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২০’ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১০৯তম
  2. ১১১তম
  3. ১১৬তম
  4. ১১৯তম
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) প্রকাশিত ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২০’ এ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম।
বাংলাদেশের স্কোর ০.৫১৮৯।
সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক এবং সর্বনিম্ন দক্ষিণ সুদান।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)