পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 79 General Knowledge Topic: Science (বিগত সালের ব্যাংক ও বিসিএসের প্রশ্ন দেখুন) & Geography (Important and Basics) [বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ, গুরুত্বপূর্ণ তথ্যসমূহ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Which is the largest island of Bangladesh?
  1. Nijum dhip
  2. Maheshkhali
  3. Bhola
  4. Shahpari dhip
সঠিক উত্তর:
Bhola
উত্তর
সঠিক উত্তর:
Bhola
ব্যাখ্যা

• গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ ভোলা।
- ভোলা বাংলাদেশের বৃহৎত্তম দ্বীপ জেলা।
-  বর্তমান ভোলা একদা বৃহত্তর বরিশাল জেলার একটি মহকুমা ছিল।
- ১৮৫৪ সালে দ্বীপটি মহকুমায় উন্নীত হয়। 
- ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলার মর্যাদা পায়।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। 
- চারদিকে নদী পরিবেষ্টিত এ জনপদের ইতিহাস ও ঐতিহ্য আবহমান বাংলার অন্যান্য অঞ্চলের মতোই। 

উৎস: ভোলা জেলা ওয়েব সাইট।

.
What is the science of bird keeping called?
  1. Pisciculture
  2. Aviculture
  3. Mariculture
  4. Sericulture
সঠিক উত্তর:
Aviculture
উত্তর
সঠিক উত্তর:
Aviculture
ব্যাখ্যা

আধুনিক চাষ: 
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার; 
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার; 
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার; 
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার; 
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার; 
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

.
What is the geographical location of Bangladesh?
  1. From 22°34' North latitude to 26°38' North latitude
  2. From 20°34' North latitude to 27°38' North latitude
  3. From 21°34' North latitude to 26°38' North latitude
  4. From 20°34' North latitude to 26°38' North latitude
সঠিক উত্তর:
From 20°34' North latitude to 26°38' North latitude
উত্তর
সঠিক উত্তর:
From 20°34' North latitude to 26°38' North latitude
ব্যাখ্যা

• বাংলাদেশের অবস্থান: 
- এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান।
- এ দেশ ২০°৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
- এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

.
How many nautical miles is the economic maritime boundary of Bangladesh?
  1. 270 nautical miles
  2. 200 nautical miles
  3. 250 nautical miles
  4. 350 nautical miles
সঠিক উত্তর:
200 nautical miles
উত্তর
সঠিক উত্তর:
200 nautical miles
ব্যাখ্যা

- বাংলাদেশের মোট আয়াতন - ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ।
- বাংলাদেশের মোট সীমানারেখা - ৪,৭১১ কিলোমিটার
- ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা রেখা - ৩৭১৫ কিলোমিটার
- বাংলাদেশে - মিয়ানমারের সীমানা রেখা - ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের বন অঞ্চলের আয়তন- ২১,৬৫৭ কিলোমিটার
- বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের উপকূলীয় সমুদ্রসীমা - ৩৫০ নটিক্যাল মাইল।
- উপকূলীয় সমুদ্রসীমার ভৌগলিক নাম - মহীসোপান।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

.
Which country is located on the western border of Bangladesh?
  1. Myanmar
  2. Nepal
  3. India
  4. Myanmar and India
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা

• বাংলাদেশের সীমা: 
• বাংলাদেশের উত্তরে→  ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
• পূর্বে→ আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার; 
• দক্ষিণে→  বঙ্গোপসাগর;
 • পশ্চিমে→  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

.
Where are the Pleistocene highlands found in Bangladesh?
  1. Dhaka
  2. Tangail
  3. Chittagong
  4. Khulna
সঠিক উত্তর:
Tangail
উত্তর
সঠিক উত্তর:
Tangail
ব্যাখ্যা


• ভূপ্রকৃতির উপর ভিত্তি করে বাংলাদেশের ভূমিকে তিনটি প্রধান ভূ-অঞ্চলে বিভক্ত করা হয়েছে।

- টারশিয়ারি পাহাড় অঞ্চল,
- প্লাইসটোসিন উচ্চভূমি ,
- এবং প্লাবন সমভূমি 

• প্লাইসটোসিন উচ্চভূমি:
- আনুমানিক ২৫০০০ বছর পূর্বের  সময়কে প্লাইস্টানকাল বলে।
• প্লাইসটোসিন উচ্চভূমির অন্তর্গত ভূ-অঞ্চাল হল
- লালমাই পাহাড়ি অঞ্চল(কুমিল্লা)
- বরেন্দ্রভূমি(রাজশাহী)
- মধুপুর ভাওয়ালের গড় (টাঙ্গাইল)।

• টারশিয়ারি পাহাড় অঞ্চলের অন্তর্গত ভূ-অঞ্চল:
-  উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল,
- দক্ষিণ-পূর্বাঞ্চালের পাহাড় সমূহ।

• প্লাবন সমভূমি অঞ্চলের অন্তর্গত ভূ-অঞ্চল- 
১. রংপুর দিনাজপুরের পাদদেশীয় সমভূমি ।
২. ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালি, কুমিল্লা অঞ্চলের অন্তর্গত বন্যা প্লাবন সমভূমি।
৩. ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, ঢাকা অঞ্চলের অংশ বিশেষ নিয়ে ব-দ্বিপ সমভূমি।
৪. নোয়খালী ও ফেনী নদীর নিম্ন ভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমি।
৫. খুলনা, পটুয়াখালী অঞ্চল ও বরগুনা জেলার অংশবিশেষ স্রোতজ সমভূমি। 

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।

.
Where is Mount Kilimanjaro located?
  1. Mongolia
  2. Tanzania
  3. Ghana
  4. South Africa
সঠিক উত্তর:
Tanzania
উত্তর
সঠিক উত্তর:
Tanzania
ব্যাখ্যা

• কিলিমাঞ্জারো পর্বত
- কিলিমাঞ্জারো পর্বত তানজানিয়ায় অবস্থিত, 
- মাউন্ট কিলিমাঞ্জারো হল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা ৫,৮৯৫ মিটার (১৯,৩৪০ ফুট)। 
- এই রাজকীয় পর্বতটি একটি তুষারাবৃত আগ্নেয়গিরি।
- এটি তিনটি ভিন্ন শৃঙ্গ নিয়ে গঠিত: Kibo, Mawenzi, এবং Shira।
- কিলিমাঞ্জারোর সর্বোচ্চ শৃঙ্গ হলো Kibo, যার উচ্চতা প্রায় ৫,৮৯৫ মিটার (১৯,৩৪০ ফুট)।

উৎস: National Geographic Society এবং ব্রিটানিকা।

.
Which is the deepest freshwater lake in the world?
  1. Lake Superior
  2. Lake Baikal
  3. Lake Victoria
  4. Caspian Sea
সঠিক উত্তর:
Lake Baikal
উত্তর
সঠিক উত্তর:
Lake Baikal
ব্যাখ্যা

• বৈকাল হ্রদ:
- বৈকাল হ্রদ দক্ষিণ সাইবেরিয়ায়, দক্ষিণ-মধ্য রাশিয়ায়, মঙ্গোলিয়ার সীমান্তের কাছে অবস্থিত।
-  বৈকাল হ্রদ প্রায় 31,722 বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত।
- এটি বিশ্বের গভীরতম হ্রদও, যার সর্বোচ্চ গভীরতা জলপৃষ্ঠ থেকে 1,642 মিটার নীচে। 

এছাড়াও,
- পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান সাগর।
- উত্তর আমেরিকার সুপিরিয়র বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
- ভিক্টোরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির ও আফ্রিকার বৃহত্তম হ্রদ।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।

.
Which is the largest hot desert in the world?
  1. Chihuahuan desert 
  2. Sonoran desert 
  3. Gobi desert 
  4. Sahara desert 
সঠিক উত্তর:
Sahara desert 
উত্তর
সঠিক উত্তর:
Sahara desert 
ব্যাখ্যা

• সাহারা মরুভূমি: 
- সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 
- সাহারা মরুভূমির আয়তন ৯,২০০,০০০ বর্গকিলোমিটার।
- এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
- আয়তনের দিক থেকে এটি অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পর তৃতীয় বৃহত্তম মরুভূমি।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে।
- এটি পুরো আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% এলাকা দখল করে।
- সাহারা মরুভূমি ১১টি উত্তর আফ্রিকান দেশের ভেতরে বিস্তৃত।
- এই দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, চাদ, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার ও সুদান।
- ‘সাহারা’ শব্দটি আরবি শব্দ ‘সাহরা’ থেকে এসেছে, যার অর্থ ‘মরুভূমি’।
- সাহারা মরুভূমির দৈর্ঘ্য প্রায় ৪,৮০০ কিলোমিটার।
- এর প্রস্থ সর্বাধিক ১,৮০০ কিলোমিটার।
- উত্তরে এটি ভূমধ্যসাগর ও অ্যাটলাস পর্বতমালা দ্বারা সীমাবদ্ধ।
- পূর্বে লোহিত সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণে সাহেল অঞ্চল দ্বারা বেষ্টিত।
- সাহেল অঞ্চল সাহারা মরুভূমি ও সাব-সাহারান আফ্রিকার আর্দ্র সাভানার মধ্যে সংযোগস্থল হিসেবে কাজ করে।

উৎস: World Atlas এবং ব্র্রিটানিকা।. 

১০.
How many landlocked countries are there in Asia?
  1. 14
  2. 24
  3. 12
  4. 17
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

• এশিয়ার বারোটি দেশ স্থলবেষ্টিত।
 - এই মহাদেশের ১২টি দেশের কোনও উপকূলরেখা নেই কারণ তারা স্থলবেষ্টিত।

• এই স্থলবেষ্টিত দেশগুলি হল:
- আফগানিস্তান, 
- আর্মেনিয়া, 
- আজারবাইজান, 
- ভুটান, 
- তুর্কমেনিস্তান, 
- কাজাখস্তান, 
- কিরগিজস্তান, 
- লাওস, 
- মঙ্গোলিয়া, 
- নেপাল, 
- তাজিকিস্তান 
- এবং উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।

১১.
Which of the following is a part of the large intestine?
  1. Duodenum
  2. Colon
  3. Jejunum
  4. Ileum
সঠিক উত্তর:
Colon
উত্তর
সঠিক উত্তর:
Colon
ব্যাখ্যা

পরিপাক নালি:
- মানবদেহে পরিপাক ও পরিশোষণ পরিপাকতন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। 
- পরিপাকতন্ত্র পরিপাক নালি ও পরিপাক গ্রন্থি নিয়ে গঠিত। 
- মানুষের পরিপাক নালি মুখ থেকে পায়ু পর্যন্ত ৮-১০ মিটার বিস্তৃত দীর্ঘ নালি বিশেষ যা কোথাও থলির ন্যায় স্ফীত আবার কোথাও কুণ্ডলীকৃত। 
- বিভিন্ন অংশ যেমন- মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র দ্বারা পরিপাক নালি গঠিত। 

ক্ষুদ্রান্ত: 
- পাকস্থলির পাইলোরাস অংশের পর থেকে ইলিওকোলি পর্যন্ত প্রায় ৬-৭ মিটার লম্বা বিস্তৃত অংশ ক্ষুদ্রান্ত। 
- এটি আবার ৩ অংশে বিভক্ত। 
যথা- ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম। 
- ডিওডেনামে মূলতঃ অগ্ন্যাশয় রসের এনজাইমের ক্রিয়া এবং জেজুনাম ও ইলিয়ামে আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়ার পরিপাক ঘটে। 
বৃহদান্ত্র: 
- পৌষ্টিকনালির শেষোক্ত বৃহৎ নলাকার অংশ যা ক্ষুদ্রান্ত্রের পর থেকে প্রায় ২ মিটার লম্বা মলাশয় পর্যন্ত বিস্তৃত। 
- বৃহদন্ত্র তিনটি অংশে বিভক্ত। 
যথা- সিকাম, কোলন ও মলাশয়। 
- সিকাম বৃহদন্ত্রের প্রথম, বড় স্ফীত ও গোলাকার থলের মতো অংশ। 
- সিকাম থেকে একটি ক্ষুদ্র আঙ্গুল ও বন্ধ থলের ন্যায় প্রসারিত অংশকে অ্যাপেনডিক্স বলা হয়। 
- এটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
In which medium does sound travel the fastest?
  1. Through liquid
  2. By air
  3. Through zero
  4. Through hard
সঠিক উত্তর:
Through hard
উত্তর
সঠিক উত্তর:
Through hard
ব্যাখ্যা

শব্দের গতি: 
- বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। 
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। 
- কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি। যেমন- ইস্পাত, লোহা ইত্যাদি। 
- তরলে পদার্থে শব্দের গতি কঠিন পদার্থের চেয়ে কম। যেমন- পানি। 
- শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৩.
In which year was the Haripur gas field discovered?
  1. 1955
  2. 1856
  3. 1963
  4. 1964
সঠিক উত্তর:
1955
উত্তর
সঠিক উত্তর:
1955
ব্যাখ্যা

- ১৯৫৫ সালে হরিপুরে আবিষ্কৃত দেশের প্রথম গ্যাসক্ষেত্র। 
- এ ক্ষেত্রে মোট ১০টি কূপ খনন করা হয়েছে।
- সর্বশেষ Schlumberger SEACO Inc. কর্তৃক সম্পাদিত ৩ডি সাইসমিক রিভিউ প্রতিবেদন অনুযায়ী হরিপুর ফিল্ডের প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ ৩৮৫ বিলিয়ন ঘনফুট। 
- ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ ফিল্ড হতে উত্তোলিত গ্যাসের পরিমাণ ২২৪.৭০৯ বিলিয়ন ঘনফুট যা উত্তোলনযোগ্য মজুদের শতকরা ৫৮.২১ ভাগ।

উৎস: হরিপুর গ্যাস ফিল্ড।

১৪.
Where is the city of 'Isfahan' located?
  1. Iraq
  2. Syria
  3. Iran
  4. Jordan
সঠিক উত্তর:
Iran
উত্তর
সঠিক উত্তর:
Iran
ব্যাখ্যা

- ইসফাহান (Isfahan) হচ্ছে ইরানের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর।
- এখানে ইরানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র (Isfahan Nuclear Technology Center) অবস্থিত।

• ইরান:
- সরকারি নাম - ইসলামিক রিপাবলিক অব ইরান (Islamic Republic of Iran)
- রাজধানী - তেহরান (Tehran)
- বৃহত্তম শহর - তেহরান (Tehran)
- সরকারব্যবস্থা - ইসলামিক প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা
- মুদ্রা - ইরানি রিয়াল (Iranian Rial) - সংক্ষিপ্ত নাম: IRR
- ভাষা - ফারসি বা পার্সিয়ান (Persian - Farsi)
- ধর্ম - প্রধানত ইসলাম (বিশেষ করে শিয়া মুসলিম)
- মহাদেশ - এশিয়া (পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য)

উৎস: ব্রিটানিকা।

১৫.
Which district is the top producer of potatoes?
  1. Dinajpur
  2. Faridpur
  3. Thakurgaon
  4. Rangpur
সঠিক উত্তর:
Rangpur
উত্তর
সঠিক উত্তর:
Rangpur
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, 

- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

১৬.
Which country is referred to as the "Pearl of Africa"?
  1. Egypt
  2. Uganda
  3. South Africa
  4. Libya
সঠিক উত্তর:
Uganda
উত্তর
সঠিক উত্তর:
Uganda
ব্যাখ্যা

- “Pearl of Africa” (আফ্রিকার মুক্তমণি) উপাধিটি উগান্ডা দেশটির জন্য ব্যবহৃত হয়। 
- এই নামটি জনপ্রিয় করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক উইনস্টন চার্চিল, তার ১৯০৮ সালের বই “My African Journey” এ।
- চার্চিল এই উক্তি ব্যবহার করেছিলেন উগান্ডার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য বোঝাতে, যার মধ্যে রয়েছে সবুজ বন, বৈচিত্র্যময় প্রাণীজগৎ, পর্বত এবং নদী।
- দেশের উর্বর ভূমি এবং মনোমুগ্ধকর দৃশ্যাবলী এটিকে আফ্রিকার অন্যতম অনন্য ও সুন্দর দেশ হিসেবে তুলে ধরে।

উৎস: ব্রিটানিকা।

১৭.
Which vitamin is water-soluble?
  1. Vitamin C
  2. Vitamin A
  3. Vitamin E
  4. Vitamin D
সঠিক উত্তর:
Vitamin C
উত্তর
সঠিক উত্তর:
Vitamin C
ব্যাখ্যা

ভিটামিন: 
- ভিটামিন এক ধরনের জৈব উপাদান যা খাদ্যদ্রব্যে পাওয়া যায়। 
- তবে প্রকৃতিজাত খাদ্যদ্রব্যে এরা খুব অল্প পরিমাণেই থাকে, দেহে এদের প্রয়োজনও সামান্য। 
- দেহের স্বাভাবিক বৃদ্ধি, বিপাক, স্নায়ু ও মস্তিষ্কের কার্যক্ষমতা রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের সুস্থতা ইত্যাদি ভিটামিনের উল্লেখযোগ্য কাজ। 

ভিটামিনের শ্রেণিবিভাগ: 
- এ পর্যন্ত আবিষ্কৃত ভিটামিনসমূহকে তাদের দ্রবণ ক্ষমতার উপর নির্ভর করে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। 
যথা: 
১। চর্বিতে দ্রবণীয় ভিটামিন: 
- যে ভিটামিনসমূহ তেল/চর্বিতে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয় থাকে তাদেরকে চর্বিতে দ্রবণীয় (fat soluble) ভিটামিন বলা হয়। 
- এরা তেল এবং চর্বির সাথে মিশে দেহে শোষিত হয়। 
- তেল/চর্বি বা স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। 

২। পানিতে দ্রবণীয় ভিটামিন: 
- যে ভিটামিনগুলো পানিতে দ্রবীভূত হয় কিন্তু তেল বা চর্বিতে অদ্রবীভূত থাকে তাদের পানিতে দ্রবণীয় ভিটামিন (Water soluble vitamin) বলে। 
- এ ভিটামিনগুলো হলো বিভিন্ন প্রকারের বি ভিটামিন ও ভিটামিন সি বা এসকরবিক এসিড। 
- বি ভিটামিনগুলোকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলে। 
- ভিটামিন বি1 বা থায়ামিন, ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন, ভিটামিন বি5 বা নায়াসিন, ভিটামিন বি6 বা পিরিডক্সিন, ভিটামিন বি12 বা কোবালামিন, ফলিক এসিড, পেন্টোথেনিক এসিড, বায়োটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ বি ভিটামিন যা মানবদেহের জন্য আবশ্যক। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত

১৮.
Which lipoprotein is harmful to have in high amounts in the blood?
  1. HDL
  2. MDL
  3. LDL
  4. LND
সঠিক উত্তর:
LDL
উত্তর
সঠিক উত্তর:
LDL
ব্যাখ্যা

কোলেস্টেরল:
- কোলেস্টরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। 
- কোলেস্টেরল এক ধরনের কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল। 
- রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায়। 
- যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। 
- কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। 
- স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। 
- স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম। 
যথা- উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (High Density Lipoprotein- HDL) এবং নিম্ন ঘনত্ববিশিষ্ট লাইপোপ্রোটিন (Low Density Lipoprotein- LDL)। 
রক্তে LDL-এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৯.
What happens in the oxidation process?
  1. Donation of electrons
  2. Acceptance of electrons
  3. Absorption of neutrons
  4. Donation of protons
সঠিক উত্তর:
Donation of electrons
উত্তর
সঠিক উত্তর:
Donation of electrons
ব্যাখ্যা

ইলেকট্রনের স্থানান্তর (Electron Transfaration): 
- রাসায়নিক বিক্রিয়াগুলোকে তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
- ইলেকট্রনের স্থানান্তর এক ধরনের রাসায়নিক বিক্রিয়া।
- এটি মূলত জারণ-বিজারণ বিক্রিয়া।
- জারণ-বিজারণ বিক্রিয়া এমন একটি শ্রেণি যেখানে জারণ (Oxidation) ও বিজারণ (Reduction) একই সাথে সংঘটিত হয়। প্রচুর সংখ্যক রাসায়নিক বিক্রিয়া ও জৈবিক বিক্রিয়া এ শ্রেণির অর্ন্তভুক্ত।
- জ্বালানিকে দহন করে শক্তি উৎপাদন, তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কস্টিক সোডা ও ক্লোরিন উৎপাদন, ব্যাটারীতে তড়িৎ উৎপাদন, লোহায় মরিচা পড়া, ধাতুর ক্ষয়, তড়িৎ প্রলেপন এ সবই জারণ-বিজারণ বিক্রিয়ার উদাহরণ।
- জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের দান ও গ্রহণ ঘটে, এটি রেডক্স (Redox) বিক্রিয়া হিসেবে পরিচিত।
- রেডক্স (Redox) শব্দটি বিজারণ বা Reduction এর Red এবং জারণ বা Oxidation এর Ox এর সমন্বয়ে গঠিত। সুতরাং Redox অর্থ জারণ-বিজারণ।
বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং জারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে
- জারণ-বিজারণ বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
From which organ is insulin released?
  1. Heart
  2. kidney
  3. Pancreas
  4. Liver
সঠিক উত্তর:
Pancreas
উত্তর
সঠিক উত্তর:
Pancreas
ব্যাখ্যা

বহুমূত্র রোগ: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়।
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

২১.
Which of the following is an ancient city of Pakistan?
  1. Leningrad
  2. Athens
  3. Taxila
  4. Bethel Ham
সঠিক উত্তর:
Taxila
উত্তর
সঠিক উত্তর:
Taxila
ব্যাখ্যা

তক্ষশীলা: 
- তক্ষশীলা (Taxila) ছিল প্রাচীন একটি নগরী, যা বর্তমানে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এর ধ্বংসাবশেষ রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩৫ কিমি (২২ মাইল) উত্তর-পশ্চিমে পাওয়া যায়।
- এটি ছিল তিনটি প্রধান বাণিজ্যপথের সংযোগস্থল: পূর্ব ভারতের দিক থেকে আসা রাজপথ — যেটিকে গ্রিক লেখক মেগাস্থেনিস "Royal Highway" নামে বর্ণনা করেছেন, পশ্চিম এশিয়া থেকে আসা পথ এবং কাশ্মীর ও মধ্য এশিয়া থেকে আসা পথ। 
- এই বাণিজ্যপথগুলোই তক্ষশিলাকে সমৃদ্ধ করেছিল।
- কিন্তু পরবর্তীকালে এই পথগুলোর গুরুত্ব কমে গেলে তক্ষশীলার প্রভাবও হ্রাস পায়
- ৫ম শতকে হুণ জাতির আক্রমণে নগরীটি ধ্বংস হয়ে যায়।
- ১৯৮০ সালে তক্ষশীলা UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়।

অন্যদিকে,
- লেনিনগ্রাদ হলো রাশিয়ার শিল্প ও বাণিজ্য কেন্দ্র।
- এথেন্স হলো গ্রিসের রাজধানী।
- বেথের হাম জেরুজালেমে অবস্থিত।

উৎস: Britannica.

২২.
What type of rock is "Quartzite"?
  1. Mixed Rocks
  2. Igneous Rocks
  3. Sedimentary Rocks
  4. Metamorphic Rocks
সঠিক উত্তর:
Metamorphic Rocks
উত্তর
সঠিক উত্তর:
Metamorphic Rocks
ব্যাখ্যা

• রূপান্তরিত শিলা (Metamorphic Rocks):
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।
যেমন: 
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস;
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

• আগ্নেয় শিলা (Igneous Rocks):
- জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়।
- পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে।
- এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে।
যেমন: ব্যাসন্ট,রায়োলাইট, অ্যান্ডিসাইট, গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ,।

• পাললিক শিলা (Sedimentary Rocks):
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে।
যেমন:
- বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।

২৩.
Where is the archaeological site of Persepolis located?
  1. Iran
  2. Palestine
  3. Syria
  4. Israel
সঠিক উত্তর:
Iran
উত্তর
সঠিক উত্তর:
Iran
ব্যাখ্যা

- পার্সেপোলিস (Persepolis) ইরানের ফার্স প্রদেশে অবস্থিত প্রাচীন শহর।
- ৫১৮ খ্রিস্টপূর্বাব্দে দারিয়াস প্রথম কর্তৃক প্রতিষ্ঠিত, পার্সেপোলিস ছিল আখামেনিড সাম্রাজ্যের রাজধানী। 
- পার্সেপোলিসে প্রাসাদ, রাজপ্রাসাদ, গেট, ধন-সম্ভারের ঘর, এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কিত স্থাপত্য আছে।
- পার্সেপোলিস 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকাভুক্ত হয়।

উৎস: ইউনেস্কো।

২৪.
Which of the following is a fold mountain?
  1. Black Forest
  2. The Himalayas
  3. Vesuvius
  4. Fujiyama
সঠিক উত্তর:
The Himalayas
উত্তর
সঠিক উত্তর:
The Himalayas
ব্যাখ্যা

• ভঙ্গিল পর্বত (Fold Mountains): 
- ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি।
- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে।
- এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ
পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ।
- ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। 

অন্যদিকে,
- আগ্নেয় পর্বত (Volcanic Mountains)-এর উদাহরণ- ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা
- চ্যুতি-স্তুপ পর্বত (Fault-block Mountains)-এর উদাহরণ- জার্মানির ব্ল্যাক ফরেস্ট,

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

২৫.
What is the chemical symbol for limestone?
  1. Ca(OH)2
  2. CH3COOH
  3. CaO
  4.  CaCO3
সঠিক উত্তর:
 CaCO3
উত্তর
সঠিক উত্তর:
 CaCO3
ব্যাখ্যা

• বিভিন্ন মৌলের রাসায়নিক সংকেত: 
- তুঁতের রাসায়নিক সংকেত- CuSO4.5H2O, 
- ক্যালামিনের রাসায়নিক সংকেত- ZnCO3, 
- ফিটকিরির রাসায়নিক সংকেত- [K2SO4.Al2(SO4)3.24H2O], 
- গ্লুবার লবণ এর রাসায়নিক সংকেত- Na2SO4.10H2O, 
- ক্লোরোফর্ম এর রাসায়নিক সংকেত- CHCl3, 
- ব্লিচিং পাউডার এর রাসায়নিক সংকেত- Ca(OCl)Cl. 
- সোডিয়াম এসিটেটের সংকেত - CH3COONa, 
- মিল্ক অফ লাইমের রাসায়নিক সংকেত- Ca(OH)2, 
- বেকিং সোডার রাসায়নিক সংকেত- NaHCO3, 
- চুনাপাথরের  রাসায়নিক সংকেত- CaCO3, 
- ভিনেগারের  রাসায়নিক সংকেত- CH3COOH, 
- চুনের  রাসায়নিক সংকেত- CaO। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।