পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes৩৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
মানসিক দক্ষতা - সম্পূর্ণ সিলেবাস [৫০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
'সৌপ্তিক' শব্দের অর্থ কি?
  1. ক) নৈশ ভোজ
  2. খ) নৈশ প্রহরী
  3. গ) নৈশ যুদ্ধ
  4. ঘ) নৈশব্দ
ব্যাখ্যা
সৌপ্তিক (বিশেষ্য)
অর্থ :
- ১ নৈশ যুদ্ধ।
- ২ মহাভারতের একটি যুদ্ধবিশেষ।
□ (বিশেষণ) সুপ্তি সম্বন্ধীয়।
{(তৎসম বা সংস্কৃত) সুপ্তি+ইক(ঠঞ্‌)}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
৩, ৪, ৮, ১৭, ৩৩, ___শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ক) ৫৯
  2. খ) ৫৮
  3. গ) ৫৬
  4. ঘ) ৫৭
ব্যাখ্যা
The series is:
3 + 02 = 3,
3 + 12 = 4,
4 + 22 = 8,
8 + 32 = 17,
17 + 42 = 33,
33 + 52 = 58    
.
জনাব মোহন দক্ষিণ দিকে 5 কিমি হেঁটে তারপর ডান দিকে মোড় নিলেন। 3 কিমি হাঁটার পর বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন ?
  1. ক) পশ্চিম
  2. খ) দক্ষিণ
  3. গ) উত্তর-পূর্ব
  4. ঘ) দক্ষিণ-পূর্ব
.
যদি, ৯ × ৭ = ২৮৩৬ এবং ৪ × ৩ = ১২১৬ হয় তবে ৬ × ৮ = ?
  1. ক) ৪০৩০
  2. খ) ৩২২৪
  3. গ) ৩৫৩০
  4. ঘ) ৪৪৩২
ব্যাখ্যা
প্রথমক্ষেত্রে,
৯ × ৪ = ৩৬
৭ × ৪ = ২৮
সংখ্যা = ২৮৩৬
দ্বিতীয় ক্ষেত্রে,
৪ × ৪ = ১৬
৩ × ৪ = ১২
সংখ্যা = ১২১৬
∴ ৬ × ৪ = ২৪
৮ × ৪ = ৩২
সংখ্যা = ৩২২৪
.
ঘড়ির কাঁটা দিনের মধ্যে কয়বার একত্র হয়?
  1. ক) ২১
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২২
ব্যাখ্যা
ঘড়ির কাঁটা প্রতি বারো ঘন্টায় এগারোবার একত্র হয়, কারণ সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে এরকম শুধু দুপুর বারোটার সময়ই হয়।
সে মোতাবেক এরকম দিনের মধ্যে ২২ বার ঘটে।
.
প্রদত্ত সিরিজে কোন সংখ্যাটি ভুল?
1, 4, 2, 5, 3, 6, 4, 7, 5, 9, 6
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
এখানে ২টি সিরিজ রয়েছে।
১ম সিরিজ 1, 2, 3, 4, 5, 6
২য় সিরিজ 4, 5, 6, 7, 9
প্রদত্ত সিরিজে ২য় সিরিজের 9 সংখ্যাটি ভুল। 9 এর স্থলে 8 হওয়া উচিৎ।
.
ঘড়ির নকশা ও নির্মাণবিষয়ক বিদ্যাকে কী বলা হয়?
  1. ক) Clockology
  2. খ) Gerontology
  3. গ) Horology
  4. ঘ) Etiology
ব্যাখ্যা
Horology (Noun)
English Meaning: The study and measurement of time.
Bangla Meaning: ঘড়ির নকশা ও নির্মাণবিষয়ক বিদ্যা; ঘড়িনির্মাণবিদ্যা।

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
.
নিচের ছক্কাতে ৪ এর বিপরীত পাশে কত আছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
চিত্র (i), (ii) এবং (iv) থেকে, আমরা বুঝতে পারি যে ৬, ৩, ১ ও ৫ হচ্ছে ৪ এর সংলগ্ন বিন্দু। সুতরাং, ২ হবে ৪ এর বিপরীত পাশের বিন্দু।
.
রিনা A থেকে ১০ ফুট পূর্বদিকে হেটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে ৩ ফুট হাটার পর আবার ডানে ঘুরে ১৪ ফুট হাটলো। সে A থেকে কত দূরে আছে?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ২০
১০.
Book : Page ∷ ? : ?
  1. ক) Writer : Write
  2. খ) Pen : Write
  3. গ) Car : Tyre
  4. ঘ) Tyre : Round
ব্যাখ্যা
বইয়ে (Book) যেহেতু পৃষ্ঠা (Page) থাকে, তাই পৃষ্ঠা বইয়ের অংশ।
একইভাবে ,কারে (Car) টায়ার (Tyre) থাকে বা টায়ার কারের অংশ।
১১.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
11 B 15 C 8 A 4 D 5=?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
11 B 15 C 8 A 4 D 5
= 11 + 15 - 8 ÷ 4 × 5
= 26 - 10
= 16
১২.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) গাজর
  2. খ) টমেটো
  3. গ) আলু
  4. ঘ) পেঁয়াজ
ব্যাখ্যা
পেঁয়াজ, গাজর ও আলু মাটির নিচে জন্মে কিন্তু টমেটো গাছের ডালে জন্মে।
উল্লেখ্য, পেঁয়াজ মসলা নয়, পেঁয়াজ সবজি।
১৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১২
ব্যাখ্যা
(6 × 6) - (8 × 2) = 20
(3 × 7) - (3 × 5) = 6
(3 × 17) - (4 × 11) = 7
১৪.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD - MG - ? SM - VP
  1. ক) MI
  2. খ) PJ
  3. গ) NI
  4. ঘ) RJ
ব্যাখ্যা
এখানে, দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারাঃ J, M, P, S, V
সাধারণ অন্তর = 2
দ্বিতীয় ধারাঃ D, G, J, M, P
সাধারণ অন্তর = 2
∴ প্রশ্নবোধক স্থানে PJ হবে।
১৫.
দুইটি সংখ্যার বিয়োগফল 27 এবং তাদের অনুপাত 8:5, সংখ্যা দুইটি কত?
  1. ক) 78, 48
  2. খ) 88, 55
  3. গ) 72, 45
  4. ঘ) 81, 24
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুইটি 8x ও 5x
প্রশ্নমতে,
8x - 5x = 27
⇒ 3x = 27
∴ x = 9
∴ সংখ্যা দুইটি (8×9) = 72 এবং, (5×9) = 45
১৬.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড় ?
  1. ক) ৩৩/৫০
  2. খ) ৯/১১
  3. গ) ৩/৫
  4. ঘ) ৭/১১
ব্যাখ্যা
33/50 = 0.66,
9/11 = 0.8181,
3/5 = 0.6,
7/11 = 0.6363,
2/3 = 0.667,

এখানে 9/11 > 2/3
১৭.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
  1. ক) টেনে নেয়া ব্যক্তির
  2. খ) ঠেলে নেয়া ব্যক্তির
  3. গ) দুজনের সমান কষ্ট হবে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
১৮.
নিচের শব্দগুলােকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে?
1. Vice-President 2. President 3. Speaker 4. Prime minister 5. Member of Parliament
  1. ক) 4, 2, 1, 3, 5
  2. খ) 2, 3, 4, 5, 1
  3. গ) 5, 1, 2, 3, 4
  4. ঘ) 2, 1, 4, 3, 5
ব্যাখ্যা
রাজনৈতিক শ্রেণিবিন্যাসে রাষ্ট্রপতি প্রথমে আসে।
রাষ্ট্রপতির পর উপ-রাষ্ট্রপতি।
উপ-রাষ্ট্রপতির পরেই প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পরেই স্পিকার।
স্পিকারকে অনুসরণ করে একজন সংসদ সদস্য।
সঠিক যৌক্তিক ক্রম হল, 2) রাষ্ট্রপতি → 1) উপ-রাষ্ট্রপতি → 4) প্রধানমন্ত্রী → 3) স্পিকার → 5) সংসদ সদস্য
তাই, "2, 1, 4, 3, 5" সঠিক উত্তর
১৯.
নিচের কোনটি অন্যগুলোর থেকে আলাদা?
  1. ক) ৫
  2. খ) ১১
  3. গ) ১৯
  4. ঘ) ২১
ব্যাখ্যা
৫, ১১, ১৯ মৌলিক সংখ্যা।
২১ যৌগিক সংখ্যা। 
২০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) π
  2. খ) √3
  3. গ) √25
  4. ঘ) √2
ব্যাখ্যা
অমূলদ সংখ্যা: 
- যদি ক একটি মৌলিক সংখ্যা হয় তবে √ক = অমূলদ সংখ্যা
- কারণ মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
- পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
 -অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা
- যে সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তা অমূলদ সংখ্যা।

সে হিসেবে √25 = 5 মূলদ সংখ্যা।
২১.
ক এর চেয়ে গ খাটো, গ এর চেয়ে ঙ লম্বা, ঘ এর চেয়ে গ লম্বা, ঙ এর চেয়ে খ লম্বা, খ এর চেয়ে ক খাটো।
কে সবচেয়ে লম্বা?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) ঙ
  4. ঘ) গ
ব্যাখ্যা
সম্পর্কগুলো -
ক > গ
ঙ > গ
ঘ > গ 
খ > ঙ
খ > ক

এক সারিতে সাজিয়ে পাই - খ > ক > ঙ > গ > ঘ। 
সুতরাং সবচেয়ে লম্বা - খ। 
২২.
৬, ৭, ৯, ৯, ১২, ১১, ১৫, ?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
এখানে দুইটি সিরিজ পাশাপাশি রয়েছে। একটি সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যার দিকে লক্ষ্য করলে সিরিজটি প্রতীয়মান হয় - 

১ম সিরিজ - ৬, ৯, ১২, ১৫, ১৮......... (অর্থাৎ, ৩ করে বৃদ্ধি পেয়েছে।)

২য় সিরিজ - ৭, ৯, ১১, ১৩ ............ (অর্থাৎ, ২ করে বৃদ্ধি পেয়েছে।)

অর্থাৎ, সিরিজের পরের সংখ্যা হবে - ৬, ৭, ৯, ৯, ১২, ১১, ১৫, ১৩.
২৩.
একটি রাষ্ট্রের জন্য কোনটি আবশ্যক নয়?
  1. ক) জনসংখ্যা
  2. খ) সার্বভৌমত্ব
  3. গ) গণতন্ত্র
  4. ঘ) নির্দিষ্ট ভূখণ্ড
ব্যাখ্যা
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।

সে হিসেবে গণতন্ত্র আবশ্যক নয়। 

উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
If SOMETHING is coded as 987654321, then MIGHT will be -
  1. ক) 73147
  2. খ) 73146
  3. গ) 73154
  4. ঘ) 73174
অনির্ধারিত
ব্যাখ্যা
Here the code is -
S = 9
O = 8
M = 7
E = 6
T = 5
H = 4
I = 3
N = 2
G = 1 

Then, MIGHT = 73145

অপশনে সঠিক উত্তর নেই, তাই বাতিল করা হয়েছে।
২৫.
১টি নার্সারিতে ৩২ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছে আছে। সর্বমোট কতটি গাছ আছে?
  1. ক) ৮৫ টি
  2. খ) ৬৮টি
  3. গ) ১৩৬টি
  4. ঘ) ১২০টি
ব্যাখ্যা
৩২ জাতের ১/৪ অংশ = ৮ জাত।
অবশিষ্ট থাকে (৩২ - ৮) = ২৪ জাত। 
∴ মোট গাছের সংখ্যা (৮×৫ + ২৪×৪) =  ১৩৬টি।
২৬.
If TOXIC is coded as SPWJB, then SWEET will be -
  1. ক) RXDDS
  2. খ) RXFDS
  3. গ) RXDFS
  4. ঘ) RYDFS
ব্যাখ্যা
TOXIC এর কোড -

T - S (T এর ১টি আগে S)
O - P (O এর ১টি পরে P)
X - W (X এর ১টি আগে W)
I - J (I এর ১টি পরে J)
C - B (C এর ১টি আগে)

সে অনুসারে SWEET এর কোড -

S - R (S এর ১টি আগে R)
W - X (W এর একটি পরে X)
E - D (E এর ১টি আগে D)
E - F (E এর একটি পরে F)
T - S (T এর ১টি আগে S)
২৭.
আগামী পরশুর পরের দিন যদি শনিবার হয়, তবে গতকালের আগের দিন কী বার ছিলো?
  1. ক) সোমবার
  2. খ) রবিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
আগামী পরশুর পরের দিন শনিবার।
সুতরাং আজ = বুধবার।
তাহলে, গতকালের আগের দিন = সোমবার।
২৮.
F-35 : আমেরিকা : : J-15 : ?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) ইতালি
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
F-35 আমেরিকার তৈরি যুদ্ধবিমান।
J-15 চীনের তৈরি যুদ্ধবিমান।
২৯.
দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ ১৫ দিনে করে। দৈনিক ৩ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি কাজটি কত দিনে করবে?
  1. ক) ২৭ দিনে
  2. খ) ২৪ দিনে
  3. গ) ৩০ দিনে
  4. ঘ) ১৬ দিনে
ব্যাখ্যা
৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন কাজটি করে ১৫ দিনে
∴ ১ ঘণ্টা পরিশ্রম করে ১ জন কাজটি করে ১৫ × ৮ × ৬ দিনে
∴ ৩ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন কাজটি করে (১৫ × ৮ × ৬) / (৩ × ৮) দিনে = ৩০ দিনে
৩০.
Recess শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) অবকাশ-কাল
  2. খ) মুলতবি
  3. গ) পদত্যাগ
  4. ঘ) অধিবেশন
ব্যাখ্যা
Recess : অবকাশ-কাল
পার্লামেন্টের এক অধিবেশন শেষ হওয়া এবং নতুন অধিবেশন শুরু হওয়ার মধ্যবর্তী সময়।
কোনো কোনো সময় পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে নতুন পার্লামেন্ট বসার পূর্ব পর্যন্ত সময়কে ভুলবশত recess মনে করা হয়।
সাধারণভাবে পার্লামেন্টের অধিবেশন মুলতবি হয়ে আবার শুরুর মধ্যবর্তী সময় recess. দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ই recess. একটি পার্লামেন্ট বছরে ক’বার অধিবেশনে বসবে এবং কোন সময় অধিবেশন শুরু ও শেষ হবে তা সুনির্দিষ্ট থাকলে অবকাশ কাল নির্ধারণ করা সহজ হয়।

সূত্রঃ পার্লামেন্টারি শব্দকোষ, জালাল ফিরোজ 
৩১.
'অদিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বিধু
  2. খ) আদিত্য
  3. গ) অবনী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• অদিতি শব্দের সমার্থক শব্দ - বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, ধরণী ইত্যাদি।
• আদিত্য - সূর্য, আদিত্য, তপন, ভানু, সবিতা, মার্তন্ড ইত্যাদি।
• বিধু  - চন্দ্র, নিশাকর, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী, ইন্দু, সুধাংশু, হিমাংশু ইত্যাদি

উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
পানি ভর্তি ১টি বালতির ওজন ১৫ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৯ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ক) ২ কেজি
  2. খ) ১ কেজি
  3. গ) ৩ কেজি
  4. ঘ) ১.৫ কেজি
ব্যাখ্যা
১/২ অংশ পানির ওজন = ১৫ - ৯ = ৬ কেজি।
সুতরাং বালতির ওজন = ৯-৬ = ৩ কেজি।
৩৩.
নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ৬
  4. ঘ) ১০
ব্যাখ্যা
ত্রিভুজটি লম্বালম্বিভাবে যে কয়টি ঘরে বিভক্ত হয়েছে সেগুলোতে নম্বর লিখে যোগ করে যোগফলকে যে কয়টি সমান্তরাল রেখা আছে সে সংখ্যা দ্বারা গুণ করলে ত্রিভুজের সংখ্যা পাওয়া যাবে।

ত্রিভুজের লম্বালম্বিভাবে বিভক্ত ঘরসংখ্যার যোগফল ১+২ = ৩ এবং সমান্তরাল রেখার সংখ্যা ২ টি।
সুতরাং, ত্রিভুজের সংখ্যা ৩×২ = ৬ টি।
৩৪.
'কৃশ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) স্থুল
  2. খ) শুভ্র
  3. গ) শান্ত
  4. ঘ) ঋজু
ব্যাখ্যা
কৃশ  - স্থুল
শুভ্র  - কৃষ্ণ 
শান্ত -  ক্ষিপ্ত 
ঋজু  - বঙ্কিম, কুটিল।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৩৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরিচীকা
  2. খ) ক্ষীণজীবী
  3. গ) নিপীরিত
  4. ঘ) অগ্নিবীনা
ব্যাখ্যা
শুদ্ধ বানানগুলো হলো: 
- মরীচিকা 
- ক্ষীণজীবী
- নিপীড়িত 
- অগ্নিবীণা 

সূত্র: বাংলা একাডেমি অভিধান
৩৬.
কোন লিভারের চিহ্নিত স্থানে কম বলপ্রয়োগ করতে হবে যদি ৫০ পাউন্ড ওজনের বস্তুটিকে উপরে তুলতে হয়?
  1. ক) B
  2. খ) উভয়টিতে একই বল প্রয়োগ করতে হবে
  3. গ) A
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়।
ব্যাখ্যা
ফালক্রাম থেকে যত দূরে বল প্রয়োগ করা যাবে, একই ওজনের বস্তুর বেলায় তত কম বল প্রয়োগ করতে হবে।
৩৭.
কামালের চাচাতো ভাইয়ের মায়ের শ্বশুরের মেয়ে কামালের কী হন?
  1. ক) মা
  2. খ) ফুফু
  3. গ) চাচী
  4. ঘ) দাদী
ব্যাখ্যা
- কামালের চাচাতো ভাইয়ের মা হলেন কামালের চাচী।
- তার (কামালের চাচীর) শ্বশুর হলেন কামালের দাদা।
- এবং তার (কামালের দাদার) মেয়ে হলেন কামালের ফুফু। 
৩৮.
পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষরকে কী বলা হয়?
  1. ক) প্রতিস্বাক্ষর
  2. খ) অনুমোদন
  3. গ) অনুস্বাক্ষর
  4. ঘ) অনুলিপি
ব্যাখ্যা
অনুস্বাক্ষর (বিশেষ্য)
অর্থ: পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর। 
উৎস: বাংলা একাডেমি অভিধান।