পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
Live MCQ সাম্প্রতিক সমাচার - সেপ্টেম্বর, ২০২৫ [জাতীয় ও আন্তর্জাতিক ঘটানাবলী নিয়ে ''সাম্প্রতিক সমাচার" এর উপর পরীক্ষা] উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার এবং জাতীয় ও আন্তর্জাতিক Renowned পত্রিকা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ এর আয়োজক দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

SCO শীর্ষ সম্মেলন- ২০২৫
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট -সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,
- এসসিও মূলত ‘সাংহাই ফাইভ’ মেকানিজম থেকে উদ্ভূত, যা চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান নিয়ে গঠিত ছিল, পরে উজবেকিস্তান ষষ্ঠ সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে এতে ১০টি সদস্যরাষ্ট্র, ২টি পর্যবেক্ষক এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৪টি সংলাপ অংশীদার রয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

.
নবনির্মিত মওলানা ভাসানী সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে?
  1. কুড়িগ্রাম, গাইবান্ধা
  2. গাইবান্ধা, রংপুর
  3. রংপুর, কুড়িগ্রাম
  4. কুড়িগ্রাম, লালমনিরহাট
ব্যাখ্যা

মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তথ্যসূত্র- বাসস। [link]

.
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. নারায়ণগঞ্জ
  2. সাভার
  3. গাজীপুর
  4. কেরানীগঞ্জ
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
- ​সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। 
​- পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা সম্পাদন নিষিদ্ধ।
- উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।

​তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
যুক্তরাষ্ট্রের 'এলমেনডর্ফ-রিচার্ডসন' সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত?
  1. ভার্জিনিয়া
  2. ওয়াশিংটন
  3. আলাস্কা
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

এলমেনডর্ফ-রিচার্ডসন:
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। 
- ৬৪ হাজার একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র।
- ১৯৫৭ সালে ঘাঁটিটি সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় ছিল। সে সময় এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র ও সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাকেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল।

উল্লেখ্য,
- ১৫ আগস্ট, ২০২৫ এই ঘাঁটিতে  ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে, কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বনিম্ন? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ঢাকা
  2. সিলেট
  3. খুলনা
  4. চট্রগ্রাম
ব্যাখ্যা

জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক:
প্রতিবেদনের শিরোনাম: National Multidimensional Poverty Index For Bangladesh.
প্রকাশকাল: ৩১ জুলাই, ২০২৫। 
প্রকাশক: পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (GED)।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। 
- বহুমাত্রিক দারিদ্র্যের হার ১১টি সূচকের সমন্বয়ে হিসাব করা হয়। 
- এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪.৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬.৯৬ শতাংশ, আর শহরে ১৩.৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ ৩৭.৭০ শতাংশ  এবং সর্বনিম্ন খুলনা বিভাগে ১৫.২২ শতাংশ।

তথ্যসূত্র- National Multidimensional Poverty Index For Bangladesh.

.
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত অবসানে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ২৭ জুলাই, ২০২৫
  2. ৩১ জুলাই, ২০২৫
  3. ৫ আগস্ট, ২০২৫
  4. ৮ আগস্ট, ২০২৫
ব্যাখ্যা
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। 
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
.
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু হতে যাচ্ছে কোন শহরে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সিলেট
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. রাজশাহী
ব্যাখ্যা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর:
- স্বাধীনতার পাঁচ দশক পর প্রথমবারের মতো চট্টগ্রামে একটি কনস্যুলার দপ্তর পরিচালনা করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
- গত মাসে সরকারের উচ্চপর্যায়ে চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার দপ্তর চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- প্রস্তাবিত আঞ্চলিক দপ্তরটিতে বিদেশে কর্মরত ও বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় সব কনস্যুলার সেবা দেওয়া হবে।
- পাশাপাশি দপ্তরটি আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক সফর, প্রতিনিধিদলের সমন্বয় ও প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকদের কনস্যুলার সেবা দিতে আঞ্চলিক দপ্তর রয়েছে।
- এসব অফিস কনস্যুলার সেবা দেওয়ার পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক কর্মকাণ্ড সমন্বয়ের কাজও করে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৫৩.৫ বিলিয়ন ডলার
  2. ৬৩.৫ বিলিয়ন ডলার
  3. ৭৩.৫ বিলিয়ন ডলার
  4. ৮৩.৫ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা:
- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 
- এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে। 
- গত অর্থবছরে ২০২৪-২৫ এ লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার।
- চলতি অর্থবছরের এই লক্ষ্য ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। 

উল্লেখ্য,
- সমাপ্ত অর্থবছর ২০২৪-২৫-এ বাংলাদেশ পণ্য খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি। 
- সেবা খাতের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ বিলিয়নের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরে জুলাই-এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

.
যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হয় কবে?
  1. ১ আগস্ট, ২০২৫
  2. ৭ আগস্ট, ২০২৫
  3. ১০ আগস্ট, ২০২৫
  4. ১৭ আগস্ট, ২০২৫
ব্যাখ্যা

মার্কিন শুল্ক:
- ৩য় দফা আলোচনার পর ৩১ জুলাই, ২০২৫ বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
- নতুন এই শুল্কহার ৭ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হয়। 
- যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৪৪ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি।
- এসব পণ্যের ওপর দেশটি শুল্ক আদায় করেছে ১২৭ কোটি ডলার।
- অর্থাৎ গত বছর বাংলাদেশের পণ্যে গড়ে শুল্কহার ছিল ১৫ শতাংশ।
- নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হলে তা ৩৫ শতাংশে উন্নীত হবে।
- তবে পণ্যভেদে কার্যকর শুল্কহার ভিন্ন ভিন্ন হবে।

তথ্যসূত্র- বিবিসি।

১০.
সম্প্রতি, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. চট্রগ্রাম
  2. ঢাকা
  3. সিলেট
  4. কক্সবাজার
ব্যাখ্যা

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২৪ থেকে ২৬ আগস্ট, ২০২৫ কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
-এর শিরোনাম ছিল “স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন”।
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বৃদ্ধি করা।
- সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘের প্রতিনিধিরা, ৪০টিরও বেশি দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা জনগণ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীরা।
- এই সম্মেলনকে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যা ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১১.
দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল মিলে কোন ভূখণ্ড গঠিত?
  1. ক্রিমিয়া
  2. দনবাস
  3. ওডেসা
  4. বেলগোরোদ
ব্যাখ্যা

দোনেৎস্ক ও লুহানস্ক:
- ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দনবাস গঠিত।
- পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি কয়লা ও ভারী শিল্পে সমৃদ্ধ।
- ২০১৪ সাল থেকে দনবাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে রাশিয়া।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।
- তখন দনবাসের বেশির ভাগ এলাকা দখল করে নেয় রুশ বাহিনী।
- বর্তমানে দনবাসের প্রায় ১৭ হাজার ৯৮০ বর্গমাইল বা প্রায় ৮৮ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।
- এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা ও দোনেৎস্কের চার ভাগের তিন ভাগ রুশ বাহিনীর দখলে রেখেছে।

সম্প্রতি,
- যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পূর্বাঞ্চলের শিল্পাঞ্চল দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দেওয়ার কথা বলেন। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১২.
বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৮৩৪ জন
  2. ৮৩৬ জন
  3. ৮৪৪ জন
  4. ৮৪৬ জন
ব্যাখ্যা

জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪:
- বর্তমানে জুলাই শহীদের সংখ্যা ৮৩৬ জন।
- ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে জুলাই গণ–অভ্যুত্থান শহীদদের ৮৩৪ জনের তালিকা প্রথম গেজেট আকারে প্রকাশ করে সরকার।
- পরবর্তীতে আরো ১০ জন যুক্ত করে শহীদদের তালিকা হয় ৮৪৪ জন ।
- ৩ আগস্ট, ২০২৫ ৮ জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- এদের মধ্যে চারজনের নাম গেজেটে দুবার এসেছে। বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
- আটজন বাদ দেওয়ার পর সংশোধিত তালিকায় বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

অন্যদিকে,
- আহত ব্যক্তিদের প্রথম তালিকায় নাম ছিল ১২ হাজার ৪৩ জনের।
- গত জুলাইয়ে আরও ১ হাজার ৭৫৭ জনের নাম যুক্ত করা হয়।
- সরকারি গেজেট অনুযায়ী, আহত ব্যক্তিদের মোট সংখ্যা এখন ১৩ হাজার ৮০০।

তথ্যসূত্র- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

১৩.
সম্প্রতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. টোকিও বিশ্ববিদ্যালয়
  2. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর
  3. ইউনিভার্সিটি অফ মেলবোর্ন
  4. ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
ব্যাখ্যা

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি:
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)। 
- ১৩ আগস্ট, ২০২৫ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
- ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা ডিগ্রি তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।
- সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।]

উল্লেখ্য,
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ১১ আগস্ট কুয়ালালামপুরে পৌঁছান।
- কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 
- পরে দুই নেতার উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও মালয়েশিয়া।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১৪.
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি?
  1. কৃষিজাত পণ্য
  2. ওষুধ শিল্প
  3. চামড়া ও চামড়াজাত পণ্য
  4. পোশাক শিল্প
ব্যাখ্যা
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত:
- পোশাক খাতের পর চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত।
- ২০২৫–২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৭৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত ২৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
- এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে।
- গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের।
- এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৯ দশমিক ৬৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র।
- বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- তার বাইরে ভারতে ৭ কোটি ১৯ লাখ, জাপানে ৫ কোটি ৬৩ লাখ ও বেলজিয়ামে ২ কোটি ৮২ লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১৫.
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ইরান
  2. রাশিয়া
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা

আর্মি রকেট ফোর্স:
- সম্প্রতি, পাকিস্তান ‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। 
- দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 
- বিভিন্ন ধরণের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স।
- শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং।
- ধারণা করা হচ্ছে,  চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এ সংযোজন পাকিস্তানি সামরিক বাহিনীতে।
- চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

১৬.
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. প্যারিস, ফ্রান্স
  2. টোকিও, জাপান
  3. বেইজিং, চীন
  4. সিউল, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

হিউম্যানয়েড রোবট গেমস:
-চীনের বেইজিং-এ প্রথমবারের মতো বিশ্বমানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে।
- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা (১৫–১৭ আগস্ট, ২০২৫) তে ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করেছে।
- এর মধ্যে ১৯২টি দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে এবং ৮৮টি দল চীনের ইউনিট্রি এবং ফোরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে।
- রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো খেলাধুলায় প্রতিযোগিতা করেছে। 
- এছাড়া ওষুধ বাছাই, জিনিসপত্র বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো রোবট-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করেছে।

উল্লেখ্য,
- চীন রোবটিক্স এবং হিউম্যানয়েড রোবটে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। 
- এর দুটি প্রধান কারণ হলো: ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা। 
- এছাড়া, চীন সাম্প্রতিক মাসগুলোতে তাদের অগ্রগতি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি বড় রোবটিক্স ইভেন্টের আয়োজন করেছে। 
- এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন, একটি রোবট সম্মেলন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১৭.
দেশের প্রথম নারী শিক্ষাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
  1. জাকিয়া সুলতানা
  2. শাহনাজ আরেফিন
  3. রেহানা পারভীন
  4. শাহীনা বেগম
ব্যাখ্যা

প্রথম নারী শিক্ষা সচিব:
- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী শিক্ষা সচিব নিয়োগ পেলেন রেহানা পারভীন।
- তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হয়েছেন ।
- তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
- ১৮ আগস্ট, ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে রেহানা পারভীন আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেলেন।

উল্লেখ্য,
- শিক্ষা মন্ত্রণালয়কে ২০১৬ সালের নভেম্বরে দুটি বিভাগে ভাগ করা হয়।
- একটি হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং অন্যটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
- ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে মোট ৩৩ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করেছেন।
- বিভাগ বিভক্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এখন পর্যন্ত সাতজন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করলেও তাদের কেউ নারী ছিলেন না। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৮.
সম্প্রতি, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. বাংলাদেশ আর্মি নারী কন্টিনজেন্ট
  2. রেড ক্রস বাংলাদেশ
  3. বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
  4. বাংলাদেশ ফায়ার সার্ভিস
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা পদক:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কঙ্গোর রাজধানী কিনশাসায় দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-১ এর সদস্যদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে। 
- অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গত ৭ আগস্ট এ পদক প্রদান করা হয়।
- অনুষ্ঠানে এমওএনইউএসসিও কিনশাসার বিভিন্ন সেকশনে কর্মরত ২৩ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার্স (আইপিও)-কে বিএএনএফপিইউ-১ এর সঙ্গে যৌথভাবে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়।
- বিএএনএফপিইউ-১, রোটেশন-১৭ এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর নেতৃত্বে মোট ১৭৮ জন শান্তিরক্ষী এ সময় উপস্থিত ছিলেন। 
- তাদের মধ্যে ৬৮ জন নারী জাতিসংঘ পদকে ভূষিত হন। 

উল্লেখ্য,
- কন্টিনজেন্টটি গত বছরের ২৭ মে থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

তথ্যসূত্র- বাসস। [Link]

১৯.
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. রাশিয়া
  2. কানাডা
  3. ব্রাজিল
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

বনভূমি:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, পৃথিবীর স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ বা ৪ দশমিক ৬ বিলিয়ন হেক্টর এলাকায় বনভূমি রয়েছে। 
- পৃথিবীর মোট বনভূমির বেশির ভাগ নির্দিষ্ট কিছু দেশে অবস্থিত। 
- ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
- দেশটিতে ৮১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৪৬০ হেক্টর বনভূমি রয়েছে।
- বিশ্বের মোট বনভূমির ২০ দশমিক ৪১ শতাংশই রাশিয়ায়।
- দেশটির বনভূমির বড় অংশ রয়েছে ফার ইস্টার্ন ফেডারেল অঞ্চলে।
- দ্বিতীয় অবস্থানে আছে সাইবেরিয়ান ফেডারেল অঞ্চল।
- এসব এলাকার বেশির ভাগ গাছই লার্চ, পাইন ও স্প্রুস জাতের।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

২০.
'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয় কতজন নারীকে?
  1. ২৪ জন
  2. ৩৬ জন
  3. ৭০ জন
  4. ১০০ জন
ব্যাখ্যা

জুলাই কন্যা অ্যাওয়ার্ড:
- ১০০ জন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়।

⇒ ৮ আগস্ট ২০২৫ তারিখে জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে  'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' সম্মাননা তুলে দেওয়া হয়।
- অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
- অনুষ্ঠানে ১০০ নির্বাচিত নারীর হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
- পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।

উৎস: প্রথম আলো।

২১.
সম্প্রতি, যুক্তরাজ্যে 'উইমেন ইন ডিপ্লোমেসি' পুরস্কারে ভূষিত হন কে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. রুবিনা হামিদ
  2. আবিদা ইসলাম
  3. শারমিন চৌধুরী
  4. শাহীন আনাম
ব্যাখ্যা

উইমেন ইন ডিপ্লোমেসি পুরস্কার:
- যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'উইমেন ইন ডিপ্লোমেসি' পুরস্কারে ভূষিত হন। 
- ২৯ জুলাই ২০২৫ তাকে লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। 
- লন্ডনে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত নারী কূটনীতিকদের বিশেষ ফোরাম 'উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট' এই পুরস্কার প্রদান করে। 
- বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি' ক্যাটাগরিতে সম্মাননাটি পান।
- কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নেটওয়ার্ক গড়ে তোলার জন্য 'উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্ক গঠন করা হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।