Committee for Development Policy (CDP):CDP প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে।
এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম।
CDP স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে।
CDP'র সদস্য সংখ্যা ২৪। এই কমিটি স্বল্পোন্নত দেশের তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে।
এ জন্য তিন বছর পরপর LDC-ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য CDP প্রথমে ECOSOC-এ সুপারিশ পাঠায়।
এরপর ECOSOC তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অনুমোদনের জন্য পাঠায়। CDP'র চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।
Every three years the CDP reviews the least developed country (LDC) category and recommends to ECOSOC and the UN General Assembly which countries should be included into or graduated from the list. The review is based on quantitative criteria developed by the CDP as well as country-specific additional information.
LDC-তে অন্তর্ভুক্তি ও উত্তরণ:স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে-
মাথাপিছু মোট জাতীয় আয় (GNI)
মানব সম্পদ সূচক (HAI): পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি
আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI): প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি।
একটি দেশ যেকোনো দুটি সূচক অর্জন করতে পারলে LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। তবে, ইচ্ছে করলে যেকোনো দেশ শুধু মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে LDC থেকে বেরিয়ে আসার আবেদন করতে পারে। সেক্ষেত্রে, ঐ দেশটির মাথাপিছু জাতীয় আয় মূল্যায়নের নির্ধারিত বছরে প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ অর্থাৎ ২,৪৪৪ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি হতে হবে।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।