পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৩
সিলেবাস
সাধারণ গণিতঃ শতকরা, লাভ ও ক্ষতি, সুদকষা, ধারা, সময়-দূরত্ব-গতিবেগ ইত্যাদি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
প্রাথমিক নিয়োগ পরীক্ষার আমাদের সম্মানিত উপদেষ্টার পরামর্শক্রমে ১৮ ও ১৯ নম্বর অংক দুটি ইংরেজিতে দেওয়া আছে। পরীক্ষার্থীদের যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার অংশ হিসাবে আমরা তার পরামর্শক্রমে এই দুটি অংকে ভাষাগত পরিবর্তন করেছি।
১) ১২ এর কত শতাংশ ১৮ হবে?
  1. ক) ১১০
  2. খ) ১২৫
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা

(১৮ × ১০০)/১২ = ১৫০%

.
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
শর্তমতে,
x এর ৭৫% + ৭৫ = x
বা, x × ৭৫/১০০ + ৭৫ = x
বা, ৩x/৪ + ৭৫ = x
বা, x - ৩x/৪ = ৭৫
বা, (৪x - ৩x)/৪ = ৭৫
বা, x = ৭৫ × ৪
⸫ x = ৩০০

.
কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। তবে সংখ্যাটি কত?
  1. ক) ২৫০
  2. খ) ১০০
  3. গ) ২০০
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা

৬০% থেকে ৬০ বিয়োগ করে বিয়োগফল ৬০ হলে বিয়োগ করার আগে ছিল ৬০ + ৬০ = ১২০,
এখন ৬০% = ১২০ হলে, ১০০% = (১২০ × ১০০)/৬০ = ২০০.

.
1/2 এর কত শতাংশ 3/4 হবে?
  1. ক) ১২০%
  2. খ) ১২৫%
  3. গ) ১৪০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা

1/2 এর % হলো 3/4
অর্থাৎ 1/2 × x/100 = 3/4
=> x = (3 × 100 × 2)/4 = 150
⸫ x = 150

.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেইল করলে পাশের হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৪%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশ করে (৬০-৪২) = ১৮ জন।
৬০ জনের মধ্যে পাশ করে ১৮ জন
∴ ১০০ 〃 〃 〃 〃 (১৮×১০০)/৬০〃
= ৩০ জন অর্থ্যাৎ ৩০%।

.
30% of 10 is 10% of = ?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 30
  4. ঘ) 40
ব্যাখ্যা

30 % of 10 = 10% of x
Or, (30 × 10)/100 = x/10
Or, 3 = x/10
Or, x = 30

.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে। দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হবে?
  1. ক) ২০০
  2. খ) ২২০
  3. গ) ৯০০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
১০% লাভে বিক্রয়মূল্য = ৫৫০,
আবার ক্রয়মূল্য ১০% কম হলে দাম হত ৪৫০,
লাভ ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা
.
একটি গাড়ির বিক্রয়মূল্য গাড়িটির ক্রয়মূল্যের 4/5 অংশের সমান হলে ক্ষতি হবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৮০%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা

৫টাকায় কিনে ৪ টাকায় বিক্রি হলে ৫ টাকায় ১ টাকা ক্ষতি বা ২০% ক্ষতি।

.
১ + ৫ + ৯ + --------- + ৮১ = ?
  1. ক) ৯৬১
  2. খ) ৮৬১
  3. গ) ৭৬১
  4. ঘ) ৬৬১
ব্যাখ্যা
প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ৫ - ১ = ৪
শেষ পদ = ৮১
⸫ পদসংখ্যা = (৮১ - ১)/৪ + ১ = ২১
⸫ সমষ্টি = {পদ সংখ্যা (শেষ পদ + প্রথম পদ)}/২
= {২১(৮১ + ১)}/২
= (২১ × ৮২)/২
১০.
২ + ৪ + ৮ + ১৬ + ----------- ধারাটির প্রথম 9 পদের মান কত?
  1. ক) ১০২৪
  2. খ) ৫১২
  3. গ) ২৫৬
  4. ঘ) ১২৮
ব্যাখ্যা

n-তম পদ = arn - 1

এখানে,
a = 2
r = 4/2 = 2
n = 9

10তম পদ = 2 × 29 - 1
= 2 × 28
= 512

১১.
A train took 10 minutes to travel between two stations 5 miles apart. What was the speed of the train in miles per hour?
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
In 10 min train goes 5 miles
⸫ In 60 min train goes (5 × 60) miles
= 30 miles
১২.
A train travels from New York to Chicago, a distance of approximately 840 miles, at an average rate of 60 miles per hour and arrives in Chicago at 6:00 in evening, Chicago time. At what hour in the morning, New York time, did the train depart for Chicago? (Note: Chicago time is one hour earlier than New York time)
  1. ক) 4:00
  2. খ) 5:00
  3. গ) 6:00
  4. ঘ) 7:00
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষার প্রশ্নে ট্রেনটি শিকাগো পৌছানোর টাইম উল্লেখ ছিলো না। প্রশ্নটি অসম্পূর্ণ থাকায় উত্তর তুলে দেওয়া হয়েছে।

Solution:
6:00 in evening in Chicago = 7:00 in evening in New York. So, the train was in Chicago 7:00 in the evening, New York time.

The trip took T= D/R= 840/60 = 14 hours.
Therefore, the train departs from New York at 7:00 - 14 hours = 5:00 in the morning, New York time.
So, the answer is খ) 5:00

১৩.
রেজা গাড়ি ভাড়া করে ১৮০ টাকা স্থির এবং ১ টাকা প্রতি মাইল হারে। আসিফ গাড়ি ভাড়া করে ২৫০ টাকা স্থির এবং ০.৫০ টাকা প্রতি মাইল হারে। যদি প্রত্যেকে d মাইল ভ্রমণ করে এবং প্রত্যেকের মোট ভাড়া সমান হয়, তাহলে d এর মান কত?
  1. ক) ১০০
  2. খ) ১২০
  3. গ) ১৩৫
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা

১৮০ + d = ২৫০ + ১/২ d
=> d - ১/২ d
= ২৫০ - ১৮০
⸫ d = ১৪০

১৪.
একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত?
  1. ক) ৫৪ মাইল/ঘন্টা
  2. খ) ৫০ মাইল/ঘন্টা
  3. গ) ৫২.৫ মাইল/ঘন্টা
  4. ঘ) ৫৫ মাইল/ঘন্টা
ব্যাখ্যা
৬০ মিনিটে যায় ৪৫ মাইল
⸫ ২০ মিনিটে যায় (৪৫ × ২০)/৬০ মাইল
= ১৫ মাইল
আবার,
৬০ মিনিটে যায় ৬০ মাইল
⸫ ৪০ মিনিটে যায় (৬০ × ৪০)/৬০ মাইল
= ৪০ মাইল
⸫ (২০ + ৪০) বা ৬০ মিনিটে যায় = ৫৫ মাইল
অর্থাৎ গতিবেগ ৫৫ মাইল/ঘন্টা
১৫.
একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৪০ মিটার
  2. খ) ১৬০ মিটার
  3. গ) ১৮০ মিটার
  4. ঘ) ২০০ মিটার
ব্যাখ্যা

ট্রেনটি ৬০ × ৬০ সেকেন্ডে যায় ৪৮ × ১০০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় (৪৮ × ১০০০ × ৩০)/(৬০ × ৬০) মিটার
= ৪০০ মিটার
⸫ ট্রেনটি দৈর্ঘ্য (৪০০ - ২২০) মিটার
= ১৮০ মিটার

১৬.
সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৪ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ৪০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা

ধরি, আসল = ১০০ টাকা
সুদাসল = ১০০ × ৩ = ৩০০ টাকা
⸫ সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা
⸫ সুদের হার = ১০০{(১০০ × সুদ)/(আসল × সময়)}
= (১০০ × ২০০)/(১০০ × ৪)
= ৫০%

১৭.
৬% হারে ৬০০ টাকায় ৬ বছরে সুদাসল কত হয়?
  1. ক) ৫০২১৬/১০০
  2. খ) ৭০২১৬/১০০
  3. গ) ৬০২১৬/১০০
  4. ঘ) ৬০৩১৬/১০০
অনির্ধারিত
ব্যাখ্যা

আমরা জানি,
I = Pnr
এখানে, P = ৬০০, n = ৬ ও r = ৬% বা, ৬/১০০

∴ ৬ বছরের সুদ (I) = ৬০০ × ৬ × ৬/১০০
= ২১৬ টাকা।

∴ সুদাসল = P + I = ৬০০ + ২১৬ = ৮১৬ টাকা।


অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

১৮.
বার্ষিক ৭.৫% সরল সুদে ১৪০০ টাকায় ৪ বছরের সুদ কত টাকা?
  1. ক) ৩২০
  2. খ) ২২০
  3. গ) ১২০
  4. ঘ) ৪২০
ব্যাখ্যা

I = pnr
= (১৪০০ × ৪ × ৭.৫)/১০০
= ৪২০

১৯.
বার্ষিক ৪% সরল সুদে ৪০০০ টাকায় কতবছরের সুদ ৪০০ টাকা?
  1. ক) ৪.৫
  2. খ) ৫.৫
  3. গ) ২.৫
  4. ঘ) ৬.৫
ব্যাখ্যা
আমরা জানি,
সময় = ১০০ {(১০০ × সুদ)/(আসল × হার)}
= (১০০ × ৪০০)/(৪০০০ × ৪)
= ৫/২
২০.
সুদের হার এর সূত্র কোনটি?
  1. ক) (১০০ × সুদ)/(হার × আসল)
  2. খ) (১০০ × সুদ)/(সময় × আসল)
  3. গ) (সময় × আসল)/(১০০ × সুদ)
  4. ঘ) (১০০ × আসল)/(সুদ × সময়)
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২১.
যদি ১ টাকা বিনিয়োগ করা হয় ৮% বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে, ৬ বছর শেষে মোট বিনিয়োগ হবে কত?
  1. ক) (১.৮)
  2. খ) (১.০৮)
  3. গ) (১.৮)
  4. ঘ) (১.০০৮)
ব্যাখ্যা
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, সমৃদ্ধি মূলধন,
c = P(Hr)n
১ + (৮/১০০)
= (১.০৮)
২২.
বার্ষিক শত করা কতহার সুদে কোনো আসল ৫ বছরে সুদে-আসলে দ্বিগুন হবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ৫%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
ধরি,
আসল p টাকা
সুদ = 2p - p = p টাকা
⸫সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (p × ১০০)/(p × ৫)
= ২০%
২৩.
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
X এর ৪০% + ৪২ = x
=> x × ৪০/১০০ + ৪২ = x
=> ২x/৫ + ৪২ = x
⸫ x = ৭০