পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes৩৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
"Award Mania: Season - 16” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- পরীক্ষা - ১৭ বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি টপিক: i) জাতিসংঘ (গঠনের ইতিহাস, মূল অঙ্গ, তহবিল ও কর্মসূচী, নোবেল পুরস্কার এবং সাধারণ তথ্যাবলী), ii) বিশ্বব্যাংক, IMF, WTO, UNCTAD. iii) আন্তর্জাতিক - আঞ্চলিক গুরুত্বপূর্ণ সংস্থা: UNHCR, WHO, EU, NATO, Commonwealth, NAM, OIC, APEC, Arab League, ASEAN, BIMSTEC, BRICS, G-7, G-20, G-77, GCC, OPEC, SAARC ইত্যাদি। [নম্বর কাভার - 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
জাতিসংঘের কোন দুজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন?
  1. উথান্ট ও বান কি-মুন
  2. কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড
  3. আন্তোনিও গুতেরেস ও কুর্ট ওয়াল্ডহাইম
  4. ট্রিগভে লি ও দাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন।
• কফি আনান ও
• দ্যাগ হ্যামারশোল্ড।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।

.
বিশ্ব ব্যাংক কোন দেশকে প্রথমবার ঋণ প্রদানের সুবিধা দিয়েছিল?
  1. জার্মানি
  2. অস্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

⇒ বিশ্ব ব্যাংক ৯ মে, ১৯৪৭ সালে ফ্রান্সকে প্রথমবার ঋণ প্রদানের সুবিধা দিয়েছিল

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়: ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: জুলাই, ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ব্রেটনউডস সম্মেলন।
- এর সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য: ১৮৯টি।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

.
UNHCR-এর প্রধানকে কী বলা হয়?
  1. ডিরেক্টর জেনারেল
  2. হাইকমিশনার
  3. সেক্রেটারি জেনারেল
  4. প্রেসিডেন্ট
সঠিক উত্তর:
হাইকমিশনার
উত্তর
সঠিক উত্তর:
হাইকমিশনার
ব্যাখ্যা

UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- UNHCR এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: বারহাম সালিহ।
- ১ জানুয়ারী ২০২৬ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- কার্যক্ষেত্র: ১৩৬টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।

.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? (জানুয়ারি, ২০২৬)
  1. স্পেন
  2. যুক্তরাষ্ট্র
  3. পর্তুগাল
  4. কানাডা
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক।

জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি। এগুলো হচ্ছে:
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

.
নিচের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের অংশ নয়?
  1. IBRD
  2. IMF
  3. MIGA
  4. IFC
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

⇒ IMF বিশ্ব ব্যাংক গ্রুপের অংশ নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: জুলাই, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি।
- বর্তমান প্রেসিডেন্ট: আজয় বাঙ্গা।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৬)
  1. মার্গারেট চ্যান
  2. গ্রক হার্লেম ব্রুন্টল্যান্ড
  3. ডেভিড নাবারো
  4. টেড্রোস আধানম গেব্রেইসাস
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
উত্তর
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশে সদস্যপদ লাভ করে ১৯ মে, ১৯৭২ সালে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট কয়টি সদস্য দেশ রয়েছে?
  1. ১৫টি
  2. ২০টি
  3. ২৫টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য: ১৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য: ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

.
বিশ্ব ব্যাংকের ইতিহাসে প্রথম প্রেসিডেন্টের নাম কী?
  1. জন জে. ম্যাকক্লয়
  2. রবার্ট ম্যাকনামারা
  3. জর্জ উডস
  4. ইউজিন মেয়ার
সঠিক উত্তর:
ইউজিন মেয়ার
উত্তর
সঠিক উত্তর:
ইউজিন মেয়ার
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা।
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।

.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- ইউরোপীয় ইউনিয়ন ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বেলজিয়ামের ব্রাসেলসে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

১০.
নিচের কোন ভাষাটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত নয়?
  1. চীনা
  2. স্প্যানিশ
  3. আরবি
  4. জার্মান
সঠিক উত্তর:
জার্মান
উত্তর
সঠিক উত্তর:
জার্মান
ব্যাখ্যা

⇒ জার্মান জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত নয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি। যথা: 
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১১.
বর্তমানে IBRD-এর মোট সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৮৯টি
  2. ১৯০টি
  3. ১৯১টি
  4. ১৯২টি
সঠিক উত্তর:
১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৯টি
ব্যাখ্যা

IBRD:
- IBRD এর পূর্ণরূপ: International Bank for Reconstruction and Development.
- বর্তমান সদস্য: ১৮৯টি।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

১২.
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশের সংখ্যা কত?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. একটিও নয়
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন ১ অক্টোবর, ২০২৪ সালে।
- ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য দেশ ১২টি।
- এর বর্তমান সদস্য দেশ ৩২টি।
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ ২টি। যথা:
• তুরস্ক ও
• আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১৩.
বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে কবে অন্তর্ভুক্ত হয়?
  1. ০৬ সেপ্টেম্বর, ১৯৭৪
  2. ১৩ সেপ্টেম্বর, ১৯৭৪
  3. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
  4. ২৩ সেপ্টেম্বর, ১৯৭৪
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- অধিবেশন: ২৯ তম।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।

১৪.
যেসব দেশকে IBRD ঋণ প্রদান করে না, সেসব দেশকে ঋণ প্রদান করে -
  1. ICSID
  2. IFC
  3. MIGA
  4. IDA
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর।
- বর্তমান সদস্য: ১৭৫টি।
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

১৫.
কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. প্যারিস
  4. লন্ডন
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- সদর দপ্তর: লন্ডন।
- দাপ্তরিক ভাষা: ইংরেজী।
- বর্তমান সদস্য দেশ: ৫৬টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায়।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

১৬.
বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রথম মিশনের নাম কী?
  1. UNTAG
  2. UNIIMOG
  3. MONUSCO
  4. UNMISS
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বাংলাদেশ:
- জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ প্রথম অংশ নেয়: ১৯৮৮ সালে। 
- প্রথম মিশন: UNIIMOG.
- ১৯৮৮ সালের ইউএন ইরান ও ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ (ইউনিমগ) মিশনে মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক প্রেরণের মাধ্যমে এ অগ্রযাত্রার সূচনা হয়।
- পরবর্তী বছর অর্থ্যাৎ ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ শান্তি রক্ষা মিশনে অংশ নেয়। বাংলাদেশ বর্তমানে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে। 

তথ্যসূত্র - বাংলাদেশ আর্মড ফোর্স ডিভিশন ওয়েবসাইট ও UN Peacekeeping এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৭.
IFC এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. International Fund Corporation
  2. International Financial Center
  3. International Finance Corporation
  4. International Fiscal Commission
সঠিক উত্তর:
International Finance Corporation
উত্তর
সঠিক উত্তর:
International Finance Corporation
ব্যাখ্যা

IFC:
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৬ সালে।
- বর্তমান এর সদস্য দেশের সংখ্যা ১৮৬টি।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

১৮.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. জেদ্দা, সৌদি আরব
  2. ইস্তাম্বুল, তুরস্ক
  3. রাবাত, মরক্কো
  4. কায়রো, মিশর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- অফিসিয়াল ভাষা: ৩টি।
• আরবি,
• ইংরেজি,
• ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

১৯.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবচেয়ে বেশি ভেটো ক্ষমতা ব্যবহার করেছে কোন দেশ?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ৬টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয় নিরাপত্তা পরিষদকে।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
• স্থায়ী সদস্য: ৫টি।
• অস্থায়ী সদস্য: ১০টি।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদানকারী সর্বশেষ সদস্য দেশ কোনটি? 
  1. নাউরু
  2. সাউথ সুদান
  3. কসোভো
  4. লিচেনস্টাইন
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৪৪টি।
- বর্তমান সদস্য দেশ: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

২১.
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন -
  1. ECLAC
  2. ESCWA
  3. ESCAP
  4. ECE
সঠিক উত্তর:
ECLAC
উত্তর
সঠিক উত্তর:
ECLAC
ব্যাখ্যা

ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- ECLAC প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- চিলির সান্তিয়াগোতে ECLAC এর প্রধান কার্যালয় অবস্থিত।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২২.
আরব লীগের বর্তমান মহাসচিব হিসেবে নিযুক্ত আছেন কে? (জানুয়ারি, ২০২৬)
  1. আমর মুসা
  2. আদেল আল-জুবেইর
  3. মোস্তফা মাদবুলি
  4. আহমেদ আবুল ঘেইত
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪ সালে।
- গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- বর্তমান সদস্য দেশ: ২২টি।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

⇒ উদ্দেশ্য:
• উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

২৩.
জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী কে ছিলেন?
  1. উড্রো উইলসন
  2. উইনস্টন চার্চিল
  3. জোসেফ স্ট্যালিন
  4. হ্যারি ট্রুম্যান
অনির্ধারিত
ব্যাখ্যা

জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

জাতিসংঘ গঠনের প্রস্তাব:
- জাতিসংঘ গঠনের প্রধান প্রস্তাবকারী বা উদ্যোক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt)।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪১-১৯৪৫) তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য একটি নতুন বিশ্ব সংস্থার ধারণা প্রস্তাব করেন এবং এর নাম 'United Nations প্রথম ব্যবহার করে।

উল্লেখ্য,
- ১৯৪১ সালের আটলান্টিক সনদ রুজভেল্ট ও চার্চিলের মধ্যে স্বাক্ষরিত হয়। এই আটলান্টিক সনদ থেকে জাতিসংঘের ধারণার সূত্রপাত হয়।
- ১৯৪৩ সালের তেহরান সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন জাতিসংঘ গঠনে একমত হন।
- ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে UN Charter স্বাক্ষরিত হয় এবং ২৪ অক্টোবর ১৯৪৫-এ কার্যকর হয়।

উৎস: UN ওয়েবসাইট।

২৪.
বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা ও গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে -
  1. MIGA
  2. IMF
  3. IFC
  4. IDA
সঠিক উত্তর:
MIGA
উত্তর
সঠিক উত্তর:
MIGA
ব্যাখ্যা

⇒ - MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

MIGA:

- MIGA এর পূর্ণরূপ Multilateral Investment Guarantee Agency.
- MIGA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমান সদস্য দেশ: ১৮২টি।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।

২৫.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. ভুটান
  2. বাংলাদেশ
  3. থাইল্যান্ড
  4. ভারত
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- ১৯৯৭ সালের ৬ জুন বিমসটেক প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।

⇒ সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো-
• ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো-
• বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

২৬.
ECOSOC-এর অধীনে মোট কয়টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন আছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- ESCAP: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- ESCWA: পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- ECLAC: ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন।
- ECE: ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন।
- ECA: আফ্রিকান অর্থনৈতিক কমিশন।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

২৭.
ICSID এর কাজ কোনটি?
  1. বৈদেশিক বিনিয়োগে রাজনৈতিক ঝুঁকির গ্যারান্টি প্রদান
  2. পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করা
  3. উন্নয়নশীল দেশে ঋণ প্রদান
  4. বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা রক্ষা
সঠিক উত্তর:
পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করা
উত্তর
সঠিক উত্তর:
পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করা
ব্যাখ্যা

ICSID:
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ১৯৬৬ সালের ১৪ অক্টোবর ICSID প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- ICSID এর বর্তমান সদস্য দেশ ১৫৮টি দেশ।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

২৮.
বর্তমানে GCC-এর মোট সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৬)
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

GCC:
- GCC পূর্ণরূপ Gulf Cooperation Council. 
- GCC হল পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ১৯৮১ সালে।
- সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান সদস্য দেশ: ৬টি।
⇒ এগুলো হলো:
• সৌদি আরব
• সংযুক্ত আরব আমিরাত
• কাতার
• কুয়েত
• বাহরাইন এবং
• ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।

২৯.
বর্তমানে ECOSOC-এর মোট সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ৫১টি
  2. ৫৪টি
  3. ৫৮টি
  4. ৬১টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মের সমন্বয় করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে।
- প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং যে ১৮টি রাষ্ট্রের তিন বছরের মেয়াদ শেষ হয়, তাদের স্থান পুরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
- সংখ্যাগরিষ্ট ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
- বর্তমান প্রেসিডেন্ট: লোক বাহাদুর থাবা।

তথ্যসূত্র - ECOSOC এর অফিশিয়াল সাইট।

৩০.
WTO এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৬৩টি
  2. ১৬৬টি
  3. ১৭২টি
  4. ১৭৮টি
সঠিক উত্তর:
১৬৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৬টি
ব্যাখ্যা

WTO:
- WTO এর পূর্ণরূপ: World Trade Organization.
- WTO বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO যাত্রা শুরু করে।
- সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর অবস্থিত।
- এর বর্তমান সদস্য দেশ ১৬৬টি।
- সর্বশেষ সদস্য দেশ: পূর্ব তিমুর।
- দেশটি ২০২৪ সালের ৩০শে আগস্ট যোগদান করে।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে: ১৯৯৫ সালে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।

৩১.
কোন সংগঠন বিশ্বের অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে?
  1. IEA
  2. United Nations
  3. IMF
  4. OPEC
সঠিক উত্তর:
OPEC
উত্তর
সঠিক উত্তর:
OPEC
ব্যাখ্যা

OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- OPEC বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে OPEC প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাসচিব: হাইথাম আল গাইস।
- বর্তমান সদস্য: ১২টি।
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।

৩২.
ESCAP-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি, ভারত
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. ব্যাংকক, থাইল্যান্ড
  4. টোকিও, জাপান
সঠিক উত্তর:
ব্যাংকক, থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক, থাইল্যান্ড
ব্যাখ্যা

ESCAP:
- ESCAP এর পূর্ণরূপ: Economic and Social Commission for Asia and the Pacific.
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- ESCAP কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এই চুক্তি গ্রহণ করা হয়: ২০১৬ সালে।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।

৩৩.
UNCTAD এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা

UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা UNCTAD.
- UNCTAD ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৫টি।
- UNCTAD এর বর্তমান মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।
- তিনি কোস্টারিকার নাগরিক।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন।
- সম্মেলনটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি ৪ বছর পরপর হয়।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNCTAD এর ওয়েবসাইট।

৩৪.
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ফোরাম কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. কাঠমান্ডু
  2. ঢাকা
  3. কলম্বো
  4. থিম্পু
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- সার্ক ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা লাভ করে: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- প্রথম মহাসচিব: আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব: মো. গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের সময়কাল: ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
- সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
⇒ এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।

৩৫.
ESCWA-এর উদ্দেশ্য কোনটি?
  1. সদস্য দেশগুলোর শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাহায্য
  2. সামরিক সহযোগিতা বৃদ্ধি করা
  3. সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উৎসাহিত করা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উৎসাহিত করা
উত্তর
সঠিক উত্তর:
সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উৎসাহিত করা
ব্যাখ্যা

ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- ECWA এর পূর্ণরূপ: United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

⇒ উদ্দেশ্য:
• সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উৎসাহিত করা, 
• তাদের মধ্যে সহযোগিতা জোরদার করা।
• উন্নয়ন ত্বরান্বিত করা। 

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।