পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলীঃ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, বাংলাদেশের ইতিহাস (১৯৪৭ এর দেশ ভাগ পর্যন্ত)। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
নৃতাত্তিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. ক) মঙ্গোলীয়
  2. খ) অ্যালপাইন
  3. গ) আদি-অস্ট্রেলীয়
  4. ঘ) নার্কিড
সঠিক উত্তর:
গ) আদি-অস্ট্রেলীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) আদি-অস্ট্রেলীয়
ব্যাখ্যা

- অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী। নৃতত্ত্ববিদগণ এদেরকে আদি অস্ট্রেলীয় বলে মনে করেন। এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয়ও বলা হয়। প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত।
- বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড়।
- বাংলার আদি জনগণের অধিবাসিরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত।
- বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ হলো মঙ্গোলয়েড।

.
‘মাৎস্যন্যায়’ ধারনাটি কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) মাছ ধরার নৌকা
  2. খ) ন্যায় বিচার প্রতিষ্ঠা
  3. গ) মাছ বাজার
  4. ঘ) আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
সঠিক উত্তর:
ঘ) আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
ব্যাখ্যা

শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে। সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে।

গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) 'মাৎস্যন্যায়' বলে উল্লেখ করা হয়েছে।

এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়। পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়ম) অবসান ঘটান।

উৎসঃ বাংলাপিডিয়া

.
পানিপথ কোথায় অবস্থিত?
  1. ক) দিল্লির অদূরে
  2. খ) মুলতানের অদূরে
  3. গ) পেশোয়ারের অদূরে
  4. ঘ) সিন্ধুর অদূরে
সঠিক উত্তর:
ক) দিল্লির অদূরে
উত্তর
সঠিক উত্তর:
ক) দিল্লির অদূরে
ব্যাখ্যা
পানিপথ উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটি দিল্লি থেকে ৯০ কি.মি. উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত।
১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করার মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় ১৫৫৬ সালে , পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ১৭৬১ সালে।
উৎস : ইসলামি ইতিহাস ও সংস্কৃতি (একাদশ-দ্বাদশ)
.
অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন-
  1. ক) স্যার জন হাবার্ট
  2. খ) লর্ড মাউন্ট ব্যাটন
  3. গ) স্যার এফ বারোজ
  4. ঘ) ব্যামফিল্ড ফুলার
সঠিক উত্তর:
গ) স্যার এফ বারোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্যার এফ বারোজ
ব্যাখ্যা

অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন স্যার ফ্রেডেরিক জন বারোজ।
তিনি ১৯৪৬-১৯৪৭ মেয়াদে বাংলার শেষ গভর্নর ছিলেন।
অন্যদিকে ব্যামফিল্ড ফুলার ছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর।

(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস বই)

.
‘বঙ্গভঙ্গ’ হয় কত সালে?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯১১
  3. গ) ১৯০৬
  4. ঘ) ১৯০৯
সঠিক উত্তর:
ক) ১৯০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৫
ব্যাখ্যা

১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জন এক ঘোষণায় বাংলাকে দুইভাগে বিভক্ত করেন তাই ইতিহাসে ‘বঙ্গভঙ্গ’ নামে পরিচিত।
বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ গঠিত ছিল।
১৯১১ সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ ‘বঙ্গভঙ্গ রদ’ করেন।
১৯০৫ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়।
উৎস : পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি)

.
মাস্টার দা সূর্যসেন কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন?
  1. ক) ১৯৩০
  2. খ) ১৯৩২
  3. গ) ১৯২৯
  4. ঘ) ১৯৩৩
সঠিক উত্তর:
ক) ১৯৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৩০
ব্যাখ্যা

- মাস্টার দা সূর্যসেন ছিলেন স্থানীয় ন্যাশনাল ইনিস্টিটিউটের শিক্ষক। তিনি ১৯৩০ সালের ১৮ এপ্রিল তার দলবল নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে সূর্যসেনের ফাঁসি দেওয়া হয়।
- ১৯৩২ সালে প্রিতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলী রেলওয়ে ক্লাব আক্রমণ করেন।
- ১৯০৮ সালে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিং ফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে গাড়িতে বোমা ফেলেন। ক্ষুদিরাম ধরা পড়েন এবং তার ফাঁসি হয়। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন।

উৎস : পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি)।

.
‘লাহোর প্রস্তাব’ কত সালে উত্থাপিত হয়?
  1. ক) ১৯৩৫
  2. খ) ১৯৪০
  3. গ) ১৮৪০
  4. ঘ) ১৯৪৫
সঠিক উত্তর:
খ) ১৯৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪০
ব্যাখ্যা

- ১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
- ২৪ মার্চ প্রবল উৎসাহের মধ্য দিয়ে প্রস্তাবটি গৃহীত হয়।
- এই প্রস্তাবের মূল দাবি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা।
- লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়।

- ১৯৩০ সালের ডিসেম্বর মাসে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে কবি ও দার্শনিক স্যার মুহাম্মদ ইকবাল দ্বিজাতিতত্ত্বের তাত্ত্বিক কাঠামো উপস্থাপন করেন।
- ১৯৪০ সালের ২২-২৩ মার্চ তারিখে লাহোরে বাংলাসহ ভারতের একাধিক প্রদেশে ক্ষমতাসীন মুসলিম লীগের সম্মেলনের সভাপতির ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর দ্বিজাতিতত্ত্বের চূড়ান্ত ব্যাখ্যা তুলে ধরেন।

উৎস : বাংলাপিডিয়া, পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ) এবং দৈনিক পত্রিকা

 
.
‘ম্যাডোনা-৪৩’ কী?
  1. ক) একটি চলচিত্র
  2. খ) উন্নত গমের জাত
  3. গ) চিত্রকর্ম
  4. ঘ) উন্নত ভুট্টার জাত
সঠিক উত্তর:
গ) চিত্রকর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) চিত্রকর্ম
ব্যাখ্যা
পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত - ১৯৪৩ সালের দুর্র্ভিক্ষ।
পঞ্চাশের মন্বন্তর সংঘঠিত হয় বাংলা - ১৩৫০ সালে।
পঞ্চাশের মন্বন্তরের অন্যতম কারণ ছিল - দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার ফলশ্রুতিতে চাল আমদানি বন্ধ।
পঞ্চাশের মন্বন্তর নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম - ম্যাডোনা-৪৩।
উৎস : বাংলাপিডিয়া
.
বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?
  1. ক) শরৎ
  2. খ) বর্ষা
  3. গ) বসন্ত
  4. ঘ) বৈশাখ
সঠিক উত্তর:
খ) বর্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) বর্ষা
ব্যাখ্যা

বাংলাদেশের 'বর্ষাকাল'কে স্বতন্ত্র ঋতু বলা হয়।
- বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস (জ্যৈষ্ঠ - কার্তিক) পর্যন্ত বর্ষাকাল। অর্থাৎ, গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বর্ষাকাল বা বর্ষা ঋতু বলে।
- বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
- এই প্রক্রিয়ায় বর্ষাকালে দেশের সারাবছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বৃষ্টি হয়ে থাকে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম দশম শ্রেণি ও যুগান্তর রিপোর্ট।

১০.
টাঙ্গুয়ার হাওড় কোথায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) মৌলভীবাজার
  3. গ) সিরাজগঞ্জ
  4. ঘ) সুনামগঞ্জ
সঠিক উত্তর:
ঘ) সুনামগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুনামগঞ্জ
ব্যাখ্যা
হাকালুকি হাওড় - মৌলভীবাজার ও সিলেট অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম হাওর।
টাঙ্গুয়ার হাওড় - সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
হাইল হাওড় - মৌলভীবাজার জেলায় অবস্থিত।
বুরবুক - জৈন্তাপুর, সিলেট। এটি বাংলাদেশের ক্ষুদ্রতম হাওড়।
উৎস : বাংলাপিডিয়া
১১.
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ক) ৪ ভাগে
  2. খ) ৫ ভাগে
  3. গ) ২ ভাগে
  4. ঘ) ৩ ভাগে
সঠিক উত্তর:
ঘ) ৩ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ ভাগে
ব্যাখ্যা
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ৩টি ভাগে ভাগ করা হয়। যথা - পাহাড়িয়া অঞ্চল, সোপান অঞ্চল এবং সমভূমি অঞ্চল।
বাংলাদেশের পাহাড়গুলো টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা ২০৫০ ফুট।
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে ২ভাগে ভাগ করা হয়।
বরেন্দ্রভূমি হলো প্লাইস্টোসিনকালের সোপান।
উৎস : বাংলাপিডিয়া
১২.
চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম-
  1. ক) হরিকেল
  2. খ) পুণ্ড্র
  3. গ) রাঢ়
  4. ঘ) গৌড়
সঠিক উত্তর:
ক) হরিকেল
উত্তর
সঠিক উত্তর:
ক) হরিকেল
ব্যাখ্যা
পুণ্ড্র-বৃহত্তর বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর, দিনাজপুর।
বঙ্গ- বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী।
সমতট- বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী।
গৌড়- মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাপাইনবাবগঞ্জ।
রাঢ়- পশ্চিম বাংলার দক্ষিণাংশ।
হরিকেল- সিলেট, চট্টগ্রাম।
১৩.
মাটির উপাদান কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
মাটির প্রধান উপাদান ৪টি। যথা - খনিজ পদার্র্থ, জৈব পদার্থ, পানি ও বায়ু।
বাংলাদেশ মৃত্তিকা গবেষণা ইনিস্টিটিউট - ঢাকা।
‘হোয়াইট ক্লে’- নেত্রকোনার বিজয়পুরে প্রাপ্ত সাদা রঙের একধরনের উষ্ণ মাটি।
হিউমাস হলো একধরনের জৈব সার যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।
বাংলাদেশে পীট মাটি দেখতে পাওয়া যায়- ফরিদপুরে।
১৪.
আর্যদের আদিনিবাস কোথায় ছিল?
  1. ক) ইরাকে
  2. খ) ইরানে
  3. গ) জর্দানে
  4. ঘ) প্যালেস্টাইনে
সঠিক উত্তর:
খ) ইরানে
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরানে
ব্যাখ্যা

সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-
প্রাক-আর্য(অনার্য) জনগোষ্ঠী ও আর্য জনগোষ্ঠী।
আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান মধ্য এশিয়া- ইরানে।
আর্যরা খ্রিস্টপূর্ব ২০০ অব্দে ভারতবর্ষে আগমন করেন।
আর্যরা সনাতন ধর্মালম্বী ছিল। তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ।

১৫.
বাংলাদেশের মোট সীমানা কত?
  1. ক) ৫১৩৮ কিলোমিটার
  2. খ) ৫১৫০ কিলোমিটার
  3. গ) ৫১৪৪ কিলোমিটার
  4. ঘ) ৫১৪০ কিলোমিটার
সঠিক উত্তর:
ক) ৫১৩৮ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫১৩৮ কিলোমিটার
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বমোট সীমারেখা - ৫১৩৮কি.মি.[সূত্র:বর্ডার গার্ড বাংলাদেশ],৪৭১২ কি.মি. [সূত্র:মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশের সর্বমোট স্থলসীমা - ৪৪২৭ কি.মি.[সূত্র:বি.জি.বি.] ,৩৯৯৫কি.মি. [সূত্র:মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশ-ভারত সীমারেখা - ৪১৫৬কি.মি. [সূত্র:বি.জি.বি.], ৩৭২৫কি.মি. [সূত্র: মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশ-মায়ানমার সীমারেখা - ২৭১কি.মি.[সূত্র:বি.জি.বি.], ২৮০কি.মি.[সূত্র:মাধ্যমিক ভূগোল]
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কি.মি.
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল
১৬.
কোন দ্বীপে পর্তুগিজরা বাস করেছিল?
  1. ক) নিঝুম দ্বীপে
  2. খ) সোনাদিয়া দ্বীপে
  3. গ) পূর্বাশা দ্বীপে
  4. ঘ) মনপুরা দ্বীপে
সঠিক উত্তর:
ঘ) মনপুরা দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনপুরা দ্বীপে
ব্যাখ্যা
নিঝুম দ্বীপের পূর্ব নাম বাউলার চর বা বালুয়ার চর। মৎস্য আহরণ, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখি আগমনের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম পূর্বাশা দ্বীপ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। এর আয়তন ৮ কি.মি.। ২০১০ সালের মার্চ মাসে দ্বীপটি তলিয়ে যায়।
সোনাদিয়া দ্বীপ মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য বিখ্যাত। এই দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
১৭.
‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) ফেনী
  3. গ) সুন্দরবনের দক্ষিণ উপকূলে
  4. ঘ) ভোলা জেলায়
সঠিক উত্তর:
গ) সুন্দরবনের দক্ষিণ উপকূলে
উত্তর
সঠিক উত্তর:
গ) সুন্দরবনের দক্ষিণ উপকূলে
ব্যাখ্যা

দুবলার চর: সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। এর অন্য নাম জাফর পয়েন্ট। এটি মৎস্য আহরণ, শুটকী উৎপাদন ও উপকূলীয় সবুজ বেস্টনীর জন্য বিখ্যাত।
রাজশাহী - নির্মল চর
ফেনী - মুহুরীর চর
নোয়াখালী - চর শ্রীজনী, চর শাহাবাজী,
লক্ষীপুর - চর আলেকজেন্ডার, চর গজারিয়া
ভোলা - চর মানিক, চর নিউটন, চর কুকড়ি মুকড়ি, চর মনপুরা, চর নিজাম।

 
১৮.
বাংলাদেশের উষ্ণ পানির ঝর্না কোথায় অবস্থিত?
  1. ক) সীতাকুণ্ড
  2. খ) মৌলভীবাজার
  3. গ) মিলানছড়ি
  4. ঘ) রাঙামাটি
সঠিক উত্তর:
ক) সীতাকুণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) সীতাকুণ্ড
ব্যাখ্যা
বাংলাদেশের উষ্ণ পানির ঝর্না - সীতাকুণ্ড, চট্টগ্রাম।
বাংলাদেশের শীতল পানির ঝর্না - হিমছড়ি, কক্সবাজার।
শৈলপ্রপাত ঝর্না - মিলানছড়ি, বান্দরবান। শুভলং ঝর্না - রাঙামাটি।
বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত। এর উৎপত্তি বড়লেখা থানার পাথুরিয়া পাহাড় থেকে।
১৯.
ঢাকা সর্বমোট কতবার বাংলার রাজধানী হয়?
  1. ক) ৩ বার
  2. খ) ৪ বার
  3. গ) ৫ বার
  4. ঘ) ৬ বার
সঠিক উত্তর:
গ) ৫ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বার
ব্যাখ্যা

ঢাকা এ পর্যন্ত ৫ বার বাংলার রাজধানী হয়।
যথা:
১. ১৬১০ সালে, স্থানান্তরকারী - সুবেদার ইসলাম খান।
২. ১৬৬০ সালে, স্থানান্তরকারী - সুবেদার মীর জুমলা।
৩. ১৯০৫ সালে, স্থানান্তরকারী - লর্ড কার্জন।
৪. ১৯৪৭ সালে, স্থানান্তরকারী - পাকিস্তান সরকার।
৫. ১৯৭১ সালে, স্থানান্তরকারী - বাংলাদেশ সরকার।

২০.
‘হালদা নদী’ কিসের জন্য বিখ্যাত?
  1. ক) নদী বন্দর
  2. খ) খরস্রোত
  3. গ) প্রচুর ইলিশ
  4. ঘ) মৎস্য প্রজনন
সঠিক উত্তর:
ঘ) মৎস্য প্রজনন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৎস্য প্রজনন
ব্যাখ্যা

- চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
- এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- হালদী নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- সম্প্রতি সরকার এই নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে।

সূত্রঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

২১.
সর্বপ্রথম ‘বঙ্গ’ শব্দটির উল্লেখ পাওয়া যায়?
  1. ক) রামচরিত
  2. খ) চণ্ডীমঙ্গল
  3. গ) করতোয়া মহাত্যম
  4. ঘ) ঐতরেয় আরণ্যক
সঠিক উত্তর:
ঘ) ঐতরেয় আরণ্যক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐতরেয় আরণ্যক
ব্যাখ্যা

বঙ্গ - একটি প্রাচীন জনপদ।
জাতি বা উপজাতি অর্থে 'বঙ্গ' শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
- নীহাররঞ্জন রায় ‘বাঙ্গালীর ইতিহাস আদি পর্ব’তে এই সংক্রান্ত প্রমাণ পাওয়া যায়।

আবুল ফজল রচিত 'আকবরনামা' গ্রন্থের শেষ খন্ড "আইন-ই-আকবরী"তে দেশবাচক শব্দ হিসাবে প্রথম 'বঙ্গ' শব্দের উল্লেখ পাওয়া যায়।

উৎসঃ বাংলাপিডিয়া ও আনন্দবাজার পত্রিকা আর্কাইভ।

২২.
বাউলা, তিতাস ও গোমতী কোন নদীর উপনদী?
  1. ক) মহানন্দা
  2. খ) পদ্মা
  3. গ) মেঘনা
  4. ঘ) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
গ) মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
গ) মেঘনা
ব্যাখ্যা

কয়েকটি নদীর উপনদীসমূহঃ
পদ্মা - মহানন্দা, পুনর্ভবা।
মেঘনা - মনু, বাউলা, তিতাস ও গোমতী।
মহানন্দা - পুনর্ভবা, নাগর, ট্যাংগন ও কুলিখ।
ব্রহ্মপুত্র - ধরলা ও তিস্তা।
যমুনা - তিস্তা, করতোয়া ও আত্রাই।
কর্ণফুলী - হালদা, বোয়ালখালি, কাসালং ও মাইনী।

২৩.
সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) করতোয়া
  2. খ) আত্রাই
  3. গ) মহানন্দা
  4. ঘ) পদ্মা
সঠিক উত্তর:
ঘ) পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পদ্মা
ব্যাখ্যা
নদীর তীরবর্তী স্থান/শহর...
সারদা - পদ্মা, নারায়ণগঞ্জ - শীতলক্ষ্যা।
বরিশাল - কীর্তনখোলা, ঢাকা - বুড়িগঙ্গা।
কক্সবাজার - নাফ, ব্রাহ্মণবাড়িয়া - তিতাস।
চাঁদপুর - মেঘনা, বান্দরবান - শংখ।
মাদারীপুর - আরিয়াল খাঁ, পিরোজপুর - বলেশ্বর।
২৪.
আরিচা ফেরিঘাট কোথায় অবস্থিত?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) রাজবাড়ী
  3. গ) মানিকগঞ্জ
  4. ঘ) মাদারীপুর
সঠিক উত্তর:
গ) মানিকগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) মানিকগঞ্জ
ব্যাখ্যা

ফেরীঘাটের অবস্থান...
আরিচা - মানিকগঞ্জ, পাটুরিয়া - মানিকগঞ্জ।
মাওয়া - মুন্সিগঞ্জ, কাওরাকান্দি - মাদারীপুর।
দৌলতদিয়া - রাজবাড়ী, বাহাদুরবাদ - জামালপুর।
জগন্নাথগঞ্জ - জামালপুর, নগরবাড়ি - পাবনা।

২৫.
‘মশালডাঙ্গা’ ছিটমহলটি কোন জেলায় অবস্থিত ছিলো?
  1. ক) লালমনিরহাট
  2. খ) পঞ্চগড়
  3. গ) নীলফামারি
  4. ঘ) কুড়িগ্রাম
সঠিক উত্তর:
ঘ) কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুড়িগ্রাম
ব্যাখ্যা

ভারতীয় অংশে বাংলাদেশের ছিটমহল...
কুচবিহার - ৪৭
জলপাইগুড়ি - ৪

বাংলাদেশ অংশে ভারতের ছিটমহল...
লালমনিরহাট - ৫৯
পঞ্চগড় - ৩৬
কুড়িগ্রাম - ১২
নীলফামারি - ৪
দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত।
মশালডাঙ্গা ছিটমহল কুড়িগ্রাম জেলায় অবস্থিত।