পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিষয়: English Part - 1 Topic: Parts of speech - verb, adverb Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with S & T] উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
"The leaves fall in winter."  Here 'fall' is-
  1. Auxiliary verb
  2. Transitive verb 
  3. Intransitive verb 
  4. Linking verb
ব্যাখ্যা

Correct Answer: গ) Intransitive verb.

• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- বরং কখন (when?) বা কোথায় (where?) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

প্রশ্নের বাক্য: “The leaves fall in winter.”
- এখানে fall কোনো object গ্রহণ করছে না। অর্থাৎ verb-এর পরে কোনো noun বা pronoun নেই।
- বরং verb-এর পরে একটি prepositional phrase (in winter) এসেছে, যা সময় নির্দেশ করছে।
- Transitive verb হলে verb-এর পরে object থাকতে হয়। যেমন: He reads a book. → এখানে book হলো object.
- কিন্তু এই বাক্যে object নেই, তাই fall হলো একটি intransitive verb.
- Intransitive verb সাধারণত when বা where দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এখানে প্রশ্ন করলে: When do the leaves fall? → উত্তর হবে in winter.
সুতরাং, fall এখানে Intransitive verb.

অন্য অপশনগুলো:
ক) Auxiliary verb:
- Auxiliary verb হলো be, have, do বা modal verbs (can, may, must) ইত্যাদি।
খ) Transitive verb:
- Transitive verb হলে verb-এর পরে object থাকতে হয়। যেমন: He reads a book. → এখানে book হলো object।
ঘ) Linking verb:
- Linking verb subject কে complement-এর সাথে যুক্ত করে। যেমন: He is a teacher.
 
Source: 
- Cambridge Dictionary.
- A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
Which word is the synonym of "Stagnation"?
  1. Growth
  2. Progress
  3. Standstill
  4. Magnificent
ব্যাখ্যা

Correct Answer: গ)Standstill.

• Stagnation (noun)
English Meaning: The state of not changing, developing, or moving; a lack of progress or growth.
Bangla Meaning: অগ্রগতি বা পরিবর্তনের অভাব (অগ্রগতিহীন অবস্থা)।

Synonyms:
- Standstill - অবস্থা যেখানে কোনো কিছুই চলছে না বা অগ্রসর হচ্ছে না।
- Inactivity - নিষ্ক্রিয়তা, অনুদ্যম, অপ্রবৃত্তি ইত্যাদি।
- Idle - অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা; নিশ্চেষ্ট।

Antonyms:
- Progress - অগ্রগতি; অগ্রগমন; প্রগতি; প্রগমন; সংবৃদ্ধি।
- Advancement - পদোন্নতি; উন্নতি।
- Development - বিকাশ বা উন্নয়ন।

Other option:
- Growth- ক্রমবৃদ্ধি; বিকাশ; উন্নতি; ক্রমোন্নতি; বৃদ্ধি প্রক্রিয়া।
- Magnificent - জাঁকজমকপূর্ণ; উল্লেখযোগ্য; চমকপ্রদ।

Example Sentences:
1. Economic stagnation often leads to increased unemployment.
2. The water in the pond showed signs of stagnation.
3. Without new ideas, the project has fallen into stagnation.

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.

.
A finite verb does not change with the change of ___.
  1. subject
  2. tense
  3. number
  4. gender
ব্যাখ্যা

Correct Answer: ঘ) gender

• Finite verb:
Finite verb হলো সেই verb যা tense, person এবং number অনুযায়ী পরিবর্তিত হয়। অর্থাৎ subject যদি singular হয় তবে verb singular হবে, subject plural হলে verb plural হবে। আবার tense পরিবর্তন হলে verb-ও পরিবর্তিত হয়। 
কিন্তু finite verb gender অনুযায়ী পরিবর্তিত হয় না। Subject পুরুষ, নারী বা neuter যাই হোক না কেন, verb-এর রূপ একই থাকে।

-সুতরাং, Finite verb ইংরেজি ব্যাকরণে subject-এর person, number, tense, mood অনুযায়ী পরিবর্তিত হয়, কিন্তু কখনোই gender অনুযায়ী পরিবর্তিত হয় না। অর্থাৎ subject masculine, feminine বা neuter যাই হোক না কেন, verb অপরিবর্তিত থাকে।
তাই সঠিক উত্তর হলো: ঘ) Gender.

Finite verb যে বিষয়গুলোর সাথে পরিবর্তিত হয়:
- Subject (কর্তা):
Finite verb subject-এর person (1st, 2nd, 3rd) এবং number (singular/plural)-এর সাথে agree করে।
উদাহরণ:
1. I walk. (1st person singular)
2. He walks. (3rd person singular → verb-এ -s যোগ হয়)
3. They walk. (3rd person plural → verb-এর form আলাদা)

- Tense (কাল):
Finite verb tense-এর সাথে পরিবর্তিত হয়।
উদাহরণ:
1. She walks (present)
2. She walked (past)

- Number (বচন): 
Finite verb subject-এর number (singular বা plural) অনুযায়ী পরিবর্তিত হয়। অর্থাৎ subject যদি singular হয় তবে verb-এর form একরকম হয়, আর subject plural হলে verb-এর form অন্যরকম হয়।

উদাহরণ:
1. He goes. [Subject = He (singular), Verb = goes (singular form)]
2. They go. [Subject = They (plural), Verb = go (plural form)]

.
Choose the correctly spelled word:
  1. Transecontintal
  2. Transcontinental
  3. Trenscontienental
  4. Transconitinantal
ব্যাখ্যা

Correct Answer: খ) Transcontinental.

• Transcontinental (adjective)

English Meaning: 1. crossing a continent 2. on or from the far side of a continent.
Bangla Meaning:  আন্তঃমহাদেশীয়। 

Other form:
- Transcontinentally (adverb)

Example Sentence: 
1. The transcontinental railway connected the east coast to the west coast.
2. They planned a transcontinental journey across Asia and Europe.
3. The airline operates several transcontinental flights every day.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.

.
The teacher praised the student for his honesty.
Here ‘praised’ is a/an -
  1. Linking verb
  2. Transitive verb
  3. Intransitive verb
  4. Causative verb
ব্যাখ্যা

Correct Answer: খ) Transitive verb

Sentence: The teacher praised the student for his honesty.
বাংলা অনুবাদ:  শিক্ষক ছাত্রটিকে তার সততার জন্য প্রশংসা করলেন।

• Transitive verb:
যে verb এর কর্ম বা Object থাকে, অর্থাৎ verb টি দ্বারা Subject-এর কাজটি সরাসরি অন্য কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের উপর পড়ে বা প্রভাবিত করে, তাকে সকর্মক ক্রিয়া বা Transitive Verb বলে।
- Transitive Verb-এর সাধারণ বাক্য গঠন হলো: Subject + Transitive Verb + Object
- Transitive Verb-এর Object সর্বদা একটি বিশেষ্য (Noun) বা সর্বনাম (Pronoun) হয়।
-  Object ক্রিয়াটির প্রত্যক্ষ বা পরোক্ষ লক্ষ্য হিসেবে কাজ করে।
 - কোনো Intransitive Verb-এর শেষে Preposition + Object যুক্ত করে তাকে Transitive-এ পরিণত করা যায়।

Objective Complement:
- কিছু Transitive Verb-এর Object থাকার পাশাপাশি একটি Complement-ও থাকে, যা Object-কে বর্ণনা করে। একে Objective Complement বলে।

প্রশ্নের বাক্য: “The teacher praised the student for his honesty.”
- এখানে praised হলো মূল verb। এটি একটি action verb যা সরাসরি object গ্রহণ করেছে। Object হলো the student। যেহেতু verb-এর পরে একটি noun (object) রয়েছে, তাই এটি transitive verb।
- সুতরাং, praised হলো একটি Transitive verb, কারণ এটি সরাসরি object (the student) গ্রহণ করেছে।

অন্য অপশনগুলো:
ক) Linking verb: Linking verb subject কে complement-এর সাথে যুক্ত করে (যেমন: He is a teacher.)
গ) Intransitive verb: Intransitive verb-এর object থাকে না। 
ঘ) Causative verb: Causative verb subject দ্বারা অন্য কাউকে কাজ করানো বোঝায় (যেমন: She made him cry.)

Source: 
1. A Passage to the English Language by S M Zakir Hussain. 
2. Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.

.
What does the idiom “Through thick and thin” mean?
  1. Only during successful periods
  2. In good times and bad times
  3. Overcoming obstacles one by one
  4. Moving quickly through obstacles
ব্যাখ্যা

Correct Answer: খ) In good times and bad times.

• Through thick and thin (idiom)
English Meaning: under all circumstances/conditions, no matter how difficult. in good times and bad times. even when there are problems or difficulties.
Bangla Meaning: যত কঠিন পরিস্থিতিই হোক না কেন / যেকোন পরিস্থিতেই হোক।

Other Options:
ক) Only during successful periods - কেবল সফল সময়ে পাশে থাকা।
গ) Overcoming obstacles one by one - একে একে বাধা অতিক্রম করা।
ঘ) Moving quickly through obstacles - দ্রুত বাধা পার হওয়া।

Example Sentence:
1. English: She stood by her best friend through thick and thin. 
বাংলা: সে তার সেরা বন্ধুর পাশে থেকেছে সুখ-দুঃখে।
2. English: True friendship means supporting each other through thick and thin.
বাংলা: সত্যিকারের বন্ধুত্ব মানে হলো একে অপরকে সুখ-দুঃখে সমর্থন করা।
3. English: The loyal dog followed its master through thick and thin. 
বাংলা: বিশ্বস্ত কুকুরটি তার মালিককে সুখ-দুঃখে অনুসরণ করেছে।

Source: Live MCQ Lecture.

.
Which of the following sentences has a factitive object?
  1. He was praised by his teacher.
  2. They appointed her monitor.
  3. We talked about the matter.
  4. The book was read by everyone.
ব্যাখ্যা

Correct answer: খ) They appointed her monitor.

Factitive Object:
- Factitive Object (বা Objective Complement) হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা Direct Object-কে বর্ণনা করে বা পরিচয় দেয়, এবং এটি সাধারণত কিছু নির্দিষ্ট Transitive Verb-এর পরে বসে যাদের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য Object ছাড়াও একটি অতিরিক্ত তথ্য (Complement) প্রয়োজন হয়।

Factitive Verb:
- যে সব Transitive verb অতিরিক্ত word (অর্থাৎ object complement) ছাড়া তার direct object দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে Factitive verb বলা হয়।
- অর্থাৎ, verb-এর পরে শুধু object থাকলে বাক্য অসম্পূর্ণ মনে হয়, কিন্তু যখন object-এর পরে একটি complement বসে তখন বাক্য পূর্ণ অর্থ প্রকাশ করে। সেই complement-কে বলা হয় Objective Complement বা Factitive Object।

Factitive Object চেনার নিয়ম:
১. বাক্যে একটি Direct Object থাকবে।
২. Direct Object-এর পরে আরেকটি Noun, Adjective বা Phrase থাকবে যা ঐ Object-কে বর্ণনা করছে বা নাম দিচ্ছে।
৩. এটি সাধারণত কিছু নির্দিষ্ট Verb-এর সাথে যায় যেমন: make, elect, appoint, name, call, consider, declare, crown, choose ইত্যাদি।

উল্লিখিত প্রশ্নের বাক্য: খ)They appointed her monitor.
→ এখানে her হলো object এবং monitor হলো object complement, যা object-কে নতুন পরিচয়ে প্রকাশ করছে। তাই monitor হলো factitive object। এখানে appointed হলো factitive verb এবং monitor হলো factitive object।
 সুতরাং, সঠিক উত্তর হলো: খ) They appointed her monitor.

অন্য অপশনগুলো:
ক) He was praised by his teacher. → এখানে praised verb-এর পরে কোনো complement নেই, শুধু object আছে।
গ) We talked about the matter. → এখানে talked intransitive verb, prepositional phrase আছে, কিন্তু object complement নেই।
ঘ) The book was read by everyone. → এখানে read verb-এর পরে object আছে (book), কিন্তু কোনো complement নেই।

.
Which sentence contains a linking verb? 
  1. The child feels happy.
  2. The child feels the pain.
  3. The child kicked the ball.
  4. The child laughed loudly.
ব্যাখ্যা

Correct sentence: ক) The child feels happy.

Linking Verb / Copulative Verb:
Linking verb হলো সেই verb যা subject এবং তার subjective complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এটি কোনো কাজ (action) প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ, পরিচয় বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
সহজ কথায়, Linking Verb  বা Copulative Verb হল এমন ক্রিয়া (Verb) যা বাক্যের কর্তা (Subject)-এর সাথে কর্তার গুণ, অবস্থা বা পরিচয় (Subjective Complement)-এর মধ্যে সংযোগ তৈরি করে। এটি কোন কাজ (Action) প্রকাশ করে না, বরং শুধু সম্পর্ক বা অবস্থা দেখায়।

Linking verb-এর বৈশিষ্ট্য:
- Subject এবং subjective complement-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- সাধারণত complement হিসেবে adjective বা noun বসে।
- Linking verb actionless — অর্থাৎ কোনো কাজ করে না, শুধু subject-এর অবস্থা বা পরিচয় বোঝায়।
- Adverb linking verb-এর আগে বসতে পারে, তবে তা verb-কে modify করে, subject-কে নয়।

সাধারণ Linking verb:
- be, become, look, seem, remain, appear, get, grow ইত্যাদি।

Options:
ক) The child feels happy. → এখানে feels subject (The child) এবং complement (happy)-কে যুক্ত করেছে। এটি actionless, তাই linking verb।
খ) The child feels the pain. → এখানে feels একটি transitive verb, কারণ এটি object (the pain) গ্রহণ করছে।
গ) The child kicked the ball. → এখানে kicked একটি transitive verb, object আছে (the ball)।
ঘ) The child laughed loudly. → এখানে laughed একটি intransitive verb, কোনো object নেই, শুধু adverb (loudly) দ্বারা modify হয়েছে।

- Linking verb / Copulative verb subject এবং তার subjective complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এটি কোনো কাজ (action) প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ বা অনুভূতি প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো: ক) The child feels happy. এখানে feels linking verb, কারণ এটি subject-এর অবস্থা প্রকাশ করছে, কোনো action নয়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.

.
The word “Sententious” most nearly means -
  1. Very brief and concise in speech 
  2. Speaking in a humorous and casual manner
  3. Using few words in a clever and effective way
  4. Trying to appear wise and important in an annoying way
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Trying to appear wise and important in an annoying way.

• Sententious (adjective)
English Meaning: Trying to appear wise, intelligent, and important, in a way that is annoying.
Bangla Meaning: প্রাজ্ঞম্মন্য; বিজ্ঞম্মন্য; আড়ম্বরপূর্ণ; ঘটনাবহুল; মহাসমারোহপূর্ণ।

Other Options:
ক) Very brief and concise in speech - খুব সংক্ষিপ্তভাবে কথা বলা।
খ) Speaking in a humorous and casual manner - হাস্যরসাত্মক ও স্বাভাবিকভাবে কথা বলা।
গ) Using few words in a clever and effective way - অল্প কথায় চতুরভাবে প্রকাশ করা।

Example Sentence:
1. The teacher gave a sententious lecture, filled with wise sayings but no practical advice.
2. His sententious attitude towards life made it hard to have a meaningful conversation with him.

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.

১০.
Which sentence uses an intransitive verb?
  1. She wrote a letter.
  2. The baby slept peacefully.
  3. He bought a new phone.
  4. The coach selected the team.
ব্যাখ্যা

Correct Answer: খ) The baby slept peacefully.

• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- বরং কখন (when?) বা কোথায় (where?) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

উল্লিখিত প্রশ্নের অপশন খ)The baby slept peacefully. এর “slept” verb-টির কোনো object নেই।
- কি (what?) বা কাকে (whom?) দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। 
- এখানে peacefully একটি adverb, এটি verb-এর কাজের ধরন বোঝাচ্ছে, কোনো object নয়। 
- অতএব verb-টির কোনো direct object নেই। তাই বাক্যটিতে ব্যবহৃত slept একটি Intransitive verb।
- সুতরাং, সঠিক উত্তর হলো: খ) The baby slept peacefully.

অন্য অপশনগুলো:
ক) She wrote a letter. → এখানে letter object, তাই verb wrote হলো transitive।
গ) He bought a new phone. → এখানে a new phone object, তাই verb bought হলো transitive।
ঘ) The coach selected the team. → এখানে the team object, তাই verb selected হলো transitive।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.

১১.
Which sentence has an adverb of degree?
  1. I have seen him before.
  2. He speaks English fluently.
  3. The soup is too hot to drink.
  4. We finished the work yesterday.
ব্যাখ্যা

Correct answer: গ) The soup is too hot to drink.

- Adverb of Degree বোঝায় কোনো কাজ বা গুণ কতখানি বা কী মাত্রায় হয়েছে। এটি intensity বা পরিমাণ প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো: গ) The soup is too hot to drink. এখানে too intensity প্রকাশ করছে, তাই এটি Adverb of Degree.

Options:
ক) I have seen him before. → এখানে before হলো Adverb of Time, কারণ এটি সময় বোঝাচ্ছে।
খ) He speaks English fluently. → এখানে fluently হলো Adverb of Manner, কারণ এটি কাজটি কিভাবে হয়েছে তা বোঝাচ্ছে।
গ) The soup is too hot to drink. → এখানে too হলো Adverb of Degree, কারণ এটি মাত্রা বোঝাচ্ছে (খুব বেশি গরম)।
ঘ) We finished the work yesterday. → এখানে yesterday হলো Adverb of Time, কারণ এটি সময় বোঝাচ্ছে।

• Adverb:

- Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে। অর্থাৎ adverb কোনো কাজ কিভাবে, কখন, কতবার, কতখানি ইত্যাদি হয়েছে তা বোঝায়।

Adverb of degree:
-  এই ধরনের ক্রিয়া বিশেষণ (adverb) কোন কিছুর মাত্রা, পরিমাণ বা তীব্রতা প্রকাশ করে। এটি বিশেষণ বা অন্য ক্রিয়া বিশেষণের মাত্রাকেও বুঝাতে পারে বা বিশেষিত করে। 
- উদাহরণ: very (অত্যন্ত), too (অতিরিক্ত), enough (পর্যাপ্ত), almost (প্রায়), hardly (প্রায় না), extremely (চরমভাবে), quite (মোটামুটি) ইত্যাদি।

Adverb of manner:
- যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। এই ক্রিয়া বিশেষণ কোন কাজ কেমনভাবে বা কী উপায়ে করা হয়েছে তা বর্ণনা করে। এগুলি মূলত ক্রিয়ার গতি, ধরন বা পদ্ধতি নির্দেশ করে।
- উদাহরণ: slowly (আস্তে), quickly (দ্রুত), carefully (সতর্কতার সাথে), loudly (জোরে), beautifully (সুন্দরভাবে) ইত্যাদি।

Adverb of time:
- এই ধরনের Adverb যে গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়। এটি সাধারণত When কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়। এই প্রকার ক্রিয়া বিশেষণ কোন কাজ কখন সম্পন্ন হয়েছে, হচ্ছে বা হবে- তা উল্লেখ করে। এটি বাক্যে সময় সম্পর্কিত তথ্য যোগ করে।
- উদাহরণ: now (এখন), then (তখন), today (আজ), yesterday (গতকাল), tomorrow (আগামীকাল), soon (শীঘ্রই), late (দেরিতে), already (ইতিমধ্যে) ইত্যাদি।

Source: Applied English Grammar and Composition by P C DAS.

১২.
Which word is opposite in meaning to “Trepidation”?
  1. Abundant
  2. Hesitation
  3. Adamant
  4. Assurance
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Assurance.

• Trepidation (noun)
English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future.
Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব; উদ্বেগ; দুশ্চিন্তা; ভয়।

Synonyms:
- Anxiety - ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা।
- Apprehension - আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি; উপলব্ধি; চেতনা; বোধ।
- Disquietude - মানসিক অস্থিরতা বা উদ্বেগ।

Antonyms:
- Assurance - আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস:
- Calmness - শান্ততা, বিশ্রান্ততা।
- Equanimity - মনমেজাজের প্রশান্তি।
- Composure - শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ।

Other Option:
- Abundant - প্রচুর; অধিক।
- Hesitation- দ্বিধা; চলচিত্ততা। 
- Adamant - দৃঢ়প্রতিজ্ঞ; কঠোর; অনমনীয়।

Example Sentence:
1. The villagers faced the storm with trepidation but stood united.
2. Despite his trepidation, he agreed to try skydiving for the first time.

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.

১৩.
Which of the following is a verb?
  1. Apparent
  2. Appertain
  3. Applause
  4. Appetizer
ব্যাখ্যা

Correct answer: খ) Appertain.

• Appertain (verb intransitive)

English meaning: To belong (to) as a part, function, right, etc; relate (to) or be connected (with).
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অধিকাররূপে সম্পর্কযুক্ত হওয়া বা সংশ্লিষ্ট থাকা; যথার্থ হওয়া। 

Other Options:
ক) Apparent (adjective) (১) স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান। (২) বাহ্যত বা আপাতদৃষ্টিতে প্রতীয়মান; দেখে মনে হয় এমন: আপাতদৃষ্টিতে সরু মনে হলেও।
গ) Applause [Uncountable noun] সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি। 
ঘ) Appetizer (noun) ক্ষুধাবর্ধক বা রুচিকর বস্তু। 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Advanced Learner's Dictionary
3. Merriam-Webster Dictionary.

১৪.
What does 'Scapegoat' mean?
  1. A person who always leads others
  2. A person who avoids responsibility
  3. A person who forgives others for their mistakes
  4. A person who is blamed for the faults of others
ব্যাখ্যা

Correct Answer: ঘ) A person who is blamed for the faults of others

• Scapegoat (noun)
English Meaning: a person who is blamed for something that someone else has done.
Bangla Meaning: বলির পাঠা। 

Other Options:
ক) A person who always leads others - যে ব্যক্তি সবসময় অন্যদের নেতৃত্ব দেয়। 
খ) A person who avoids responsibility - যে ব্যক্তি দায়িত্ব এড়িয়ে চলে। 
গ) A person who forgives others for their mistakes - যে ব্যক্তি অন্যদের ভুল ক্ষমা করে দেয়। 

Example Sentence:
1. English: The manager used him as a scapegoat to cover up his own errors. 
বাংলা: ম্যানেজার নিজের ভুল ঢাকতে তাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করলেন।
2. English: Politicians often look for a scapegoat when things go wrong. 
বাংলা: রাজনীতিবিদরা প্রায়ই সমস্যার সময় একটি বলির পাঠা খুঁজে বের করেন।
3. English: She refused to be the scapegoat for the team’s failure. 
বাংলা: দলের ব্যর্থতার দায়ভার নিতে সে বলির পাঠা হতে অস্বীকার করল।

Source: Live MCQ Lecture.

১৫.
Which of the following contains a causative verb?
  1. The girl takes after her mother.
  2. She depends on her brother.
  3. He let me enter the room.
  4. The sun rises in the east.
ব্যাখ্যা

Correct Answer: গ) He let me enter the room.

• Causative Verb:
- যখন কোনো বাক্যে subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন সেই verb-কে বলা হয় Causative verb। অর্থাৎ subject কাজের কারণ হচ্ছে, কিন্তু কাজটি সরাসরি করছে না।
সহজ কথায়, Causative Verb হলো এমন ক্রিয়া (Verb) যেখানে Subject (কর্তা) নিজে কাজটি না করে বরং অন্য কাউকে দিয়ে সেই কাজটি করিয়ে নেয়।

প্রচলিত causative verb:
⇒ Make, Have, Get, Let, Help ইত্যাদি শব্দগুলো সাধারণত causative verb হিসেবে ব্যবহৃত হয়।
১. Make + Person + Base Verb. (ক্রিয়ার মূল রূপ)
Example: He made me clean the room. (সে আমাকে দিয়ে ঘরটি পরিষ্কার করালো।)
→ এখানে He নিজে পরিষ্কার করেনি, আমাকে দিয়ে করিয়েছে।
২. Have + Person + Base Verb.
Example: I had the mechanic repair my car. (আমি মেকানিককে দিয়ে আমার গাড়ি মেরামত করালাম।)
৩. Get + Person + to + Verb.
Example: She got her friend to help her. (সে তার বন্ধুকে রাজি করিয়ে তাকে সাহায্য করালো।)
৪. Let + Person + Base Verb.
Example: My father let me use his laptop. (আমার বাবা আমাকে তার ল্যাপটপ ব্যবহার করার অনুমতি দিলেন।)
৫. Help + Person + (to) + Verb.
Example: He helped me (to) solve the problem. (সে আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করল।)

Options:
ক) The girl takes after her mother. → takes after একটি phrasal verb, যার অর্থ মায়ের মতো হওয়া। এটি causative নয়।
খ) She depends on her brother. → depends on একটি সাধারণ transitive verb (prepositional phrase সহ), causative নয়।
গ) He let me enter the room. → এখানে let হলো causative verb, কারণ subject (He) অন্যকে কাজ করতে অনুমতি দিয়েছে (me enter the room)।
ঘ) The sun rises in the east. → rises একটি intransitive verb, causative নয়।

- Causative verb তখন ব্যবহৃত হয় যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় বা অনুমতি দেয়। তাই সঠিক উত্তর হলো:গ) He let me enter the room. এখানে let হলো causative verb, কারণ subject অন্যকে দিয়ে কাজ করিয়েছে/অনুমতি দিয়েছে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.

১৬.
Pick out the word that is spelled correctly.
  1. Scizophrenia
  2. Seizophrania
  3. Schizophrenia
  4. Schizophrania
ব্যাখ্যা

Correct Answer: গ) Schizophrenia.

• Schizophrenia (noun)
English meaning: a mental illness in which a person becomes unable to link thought, emotion and behaviour, leading to withdrawal from reality and personal relationships.
Bangla Meaning: মানসিক রোগবিশেষ (কথ্য split personality) যাতে চিন্তা, অনুভূতি ও কাজের মধ্যে সম্বন্ধের অভাব লক্ষিত হয়; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা।

Other forms:
- Schizophrenic ( adjective or noun)

Example sentence:
1. He was diagnosed with paranoid schizophrenia.
2. Living with schizophrenia can be challenging without proper medical support.
3. Early intervention can help people with schizophrenia lead a more normal life.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Advanced Learner's Dictionary.

১৭.
Which sentence contains an adverb of manner?
  1. She left early this morning.
  2. The baby slept peacefully.
  3. The children are playing outside.
  4. The keys are somewhere in the room.
ব্যাখ্যা

Correct answer: খ) The baby slept peacefully.

- Adverb of Manner বোঝায় কোনো কাজ কীভাবে সম্পন্ন হয়েছে। সাধারণত এটি verb-কে modify করে এবং কাজের ধরন প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো: খ) The baby slept peacefully. এখানে peacefully কাজের ধরন প্রকাশ করছে, তাই এটি Adverb of Manner.

• Adverb:
Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে। অর্থাৎ adverb কোনো কাজ কিভাবে, কখন, কতবার, কতখানি ইত্যাদি হয়েছে তা বোঝায়।

Adverb of manner:
- যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। এই ক্রিয়া বিশেষণ কোন কাজ কেমনভাবে বা কী উপায়ে করা হয়েছে তা বর্ণনা করে। এগুলি মূলত ক্রিয়ার গতি, ধরন বা পদ্ধতি নির্দেশ করে। 
- উদাহরণ: slowly (আস্তে), quickly (দ্রুত), carefully (সতর্কতার সাথে), loudly (জোরে), beautifully (সুন্দরভাবে) ইত্যাদি।

Options:
ক) She left early this morning. → এখানে early হলো Adverb of Time, কারণ এটি সময় বোঝাচ্ছে।
খ) The baby slept peacefully. → এখানে peacefully হলো Adverb of Manner, কারণ এটি বোঝাচ্ছে শিশুটি কিভাবে ঘুমিয়েছে।
গ) The children are playing outside. → এখানে outside হলো Adverb of Place, কারণ এটি স্থান বোঝাচ্ছে।
ঘ) The keys are somewhere in the room. → এখানে somewhere হলো Adverb of Place, কারণ এটি স্থান বোঝাচ্ছে।

Source: Applied English Grammar and Composition by P. C. DAS.

১৮.
Which sentence contains a present participle?
  1. He avoids smoking.
  2. I quit smoking last year. 
  3. The smoking chimney indicates fire.
  4. Smoking in public places is prohibited.
ব্যাখ্যা

Correct answer: গ) The smoking chimney indicates fire.

Present participle:
- Present participle হলো verb + ing রূপ, যা continuous tense তৈরি করতে বা adjective হিসেবে noun-কে বিশেষিত করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত দুইভাবে ব্যবহৃত হয়:
প্রথমত, Continuous tense গঠনে। Auxiliary verb (be verb) এর সাথে যুক্ত হয়ে কাজের চলমান অবস্থা প্রকাশ করে। যেমন: He is running fast. এখানে running present participle।
দ্বিতীয়ত, Adjective হিসেবে। এটি noun-কে বিশেষিত করে adjective-এর কাজ করে। যেমন: The running water is cold. এখানে running noun (water)-কে বিশেষিত করছে।

Gerund:
- Gerund হলো verb-এর সাথে -ing যোগ করে তৈরি হওয়া একটি রূপ, যা বাক্যে noun হিসেবে কাজ করে। অর্থাৎ এটি একইসঙ্গে verb-এর বৈশিষ্ট্য বহন করে, আবার noun-এর কাজও করে। এটি কোনো কাজ বা ক্রিয়ার নাম প্রকাশ করে, কিন্তু সরাসরি action বোঝায় না। বরং noun হিসেবে subject, object, complement বা preposition-এর object হিসেবে ব্যবহৃত হয়।
উদাহরণ:
- As Subject: Reading is a great way to relax. → এখানে Reading subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
- As Object: I hate waiting in line. → এখানে waiting object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- As Object of a Preposition: She is interested in learning new skills. → এখানে learning preposition-এর object।
- As Complement: His favorite activity is painting. → এখানে painting complement হিসেবে ব্যবহৃত হয়েছে।

Options:
ক) He avoids smoking. → এখানে smoking noun-এর কাজ করছে (object), তাই এটি Gerund.
খ) I quit smoking last year. → এখানে smoking noun হিসেবে ব্যবহৃত হয়েছে (object), তাই এটি Gerund.
গ) The smoking chimney indicates fire. → এখানে smoking adjective হিসেবে ব্যবহৃত হয়েছে (smoking chimney), তাই এটি Present participle.
ঘ) Smoking in public places is prohibited. → এখানে Smoking বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে, noun-এর কাজ করছে, তাই এটি Gerund.

- Present participle হলো verb-এর সাথে -ing যোগ করে তৈরি হওয়া শব্দ, যা সাধারণত adjective হিসেবে ব্যবহৃত হয় অথবা continuous tense গঠনে সাহায্য করে। তাই সঠিক উত্তর হলো: গ) The smoking chimney indicates fire.  এখানে smoking adjective হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি Present participle.

Sources: Oxford English Grammar & Cambridge Grammar of English.

১৯.
Which word is the antonym of “Sagacious”?
  1. Intelligent
  2. Peculiar
  3. Rudimentary
  4. Stupid
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Stupid.

• Sagacious (adjective)
English Meaning: having or showing understanding and the ability to make good judgments.
Bangla Meaning: সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।

Synonyms:
- Cunning - ধূর্ত।
- Shrewd - বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি।
- Discerning - নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ।

Antonyms:
- Stupid - জড়বুদ্ধি; নির্বোধ; মূঢ়; বোকা।
- Obtuse - ভোঁতা; বোকা।
- Silly - বোকাটে; দুর্বলচেতা।

Other Options:
- Peculiar – বিচিত্র।
- Intelligent (adjective) বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ; ধীমান।
- Rudimentary - প্রাথমিক; অবিকশিত; আদিম; অনুন্নত; অবর্ধিত। 

Example Sentence:
1. The sagacious advice of the elder council guided the tribe through times of hardship.
2. Her sagacious decision-making skills earned her the respect of her colleagues.

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary by Bangla Academy.

২০.
Which word is an adverb of frequency?
  1. Very
  2. Often
  3. Quickly
  4. Extremely
ব্যাখ্যা

Correct answer: খ) Often

• Adverb:

- Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে। অর্থাৎ adverb কোনো কাজ কিভাবে, কখন, কতবার, কতখানি ইত্যাদি হয়েছে তা বোঝায়।

Adverb of frequency:
- যে Adverb কোন কিছু করার বা কতো সময় পরপর হয় তা বোঝায় ভাকে Adverb of frequency বলে। এই ধরনের ক্রিয়া বিশেষণ কোন কাজ কতবার বা কত ঘনঘন হয় তা নির্দেশ করে। এগুলো কাজের নিয়মিততা বা বিরলতা প্রকাশ করে।
- উদাহরণ: always (সর্বদা), usually (সাধারণত), often (প্রায়ই), sometimes (মাঝে মাঝে), rarely (বিরলভাবে), never (কখনো না) ইত্যাদি।

Options:
ক) Very → এটি Adverb of Degree, কারণ এটি intensity বা মাত্রা বোঝায় (very good, very tall)।
খ) Often → এটি Adverb of Frequency, কারণ এটি বোঝায় কাজটি কতবার হয় (He often visits us.)।
গ) Quickly → এটি Adverb of Manner, কারণ এটি কাজটি কিভাবে হয়েছে তা বোঝায় (She runs quickly.)।
ঘ) Extremely → এটি Adverb of Degree, কারণ এটি মাত্রা বোঝায় (extremely hot)।

- Adverb of Frequency বোঝায় কোনো কাজ কতবার বা কত সময় পরপর হয়। তাই সঠিক উত্তর হলো: খ) Often - কারণ এটি frequency বোঝায়।

Source: Applied English Grammar and Composition by P C DAS.