পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
দাতব্য সংস্থা কেয়ার ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৫ সাল
  2. ১৯৪৭ সাল
  3. ১৯৫১ সাল
  4. ১৯৫৫ সাল
ব্যাখ্যা
• CARE International:
→ CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
→ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।

• এক নজরে কেয়ার ইন্টারন্যাশনাল:
→ প্রতিষ্ঠাকাল - ১৯৪৫ সাল।
→ প্রতিষ্ঠাতা - আর্থার কামিং রিংল্যান্ড, ওয়ালেস ক্যাম্পবেল ও লিঙ্কন ক্লার্ক।
→ প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
→ সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
→ কার্যক্রম চালু আছে - ১১১টিরও বেশি দেশে।
→ মহাসচিব - সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো (Sofía Sprechmann Sineiro)।

• কেয়ার ইন্টারন্যাশানাল সম্পর্কিত অন্যান্য তথ্য:
→ CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
→ CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। 

তথ্যসূত্র: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
.
স্কাউট আন্দোলন কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• Scout Movement:
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।
- প্রতিষ্ঠাতা - রবার্ট ব্যাডেন পাওয়েল।
- এটি প্রতিষ্ঠিত হয় - ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
- ১৯৭২ সালে 'বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন' নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।
- বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে এর সদস্য সংখ্যা: ১৭৪টি।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
.
'CARE International' সর্বপ্রথম কোন দেশে ত্রাণ পাঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. নরওয়ে
ব্যাখ্যা
• কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International):
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে।
- CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe.
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি।
- জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।

উৎস: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
.
'Oxfam International' কতটি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে?
  1. ৭০টি
  2. ৭২টি
  3. ৮১টি
  4. ১০৮টি
অনির্ধারিত
ব্যাখ্যা
• Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। 
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের প্রায় ৮৭ টি দেশে কাজ করছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল কনফেডারেশনের ২১টি সদস্য সংস্থা রয়েছে।

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট, (নভেম্বর, ২০২৩ পর্যন্ত)।