পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - ধ্বনিতত্ত্ব [ণ-ত্ব ও ষ-ত্ব বিধান; সন্ধি] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
'দণ্ডাদেশ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দণ্ডা + আদেশ
  2. দণ্ডঃ + আদেশ
  3. দণ্ড + আদেশ
  4. দণ্ডা + দেশ
সঠিক উত্তর:
দণ্ড + আদেশ
উত্তর
সঠিক উত্তর:
দণ্ড + আদেশ
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
• অ + আ = আ;
- হিম + আলয় = হিমালয়।
- সিংহ + আসন = সিংহাসন।
- দণ্ড + আদেশ = দণ্ডাদেশ।
- হত + আশ = হতাশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ব্যঞ্জনসন্ধি কত উপায়ে হতে পারে?
  1. এক
  2. চার
  3. তিন
  4. পাঁচ
সঠিক উত্তর:
তিন
উত্তর
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি তিন ভাবে হতে পারে।
যথা-

১• স্বরে-ব্যঞ্জনে, 
২• ব্যঞ্জনে-স্বরে ও
৩• ব্যঞ্জনে-ব্যঞ্জনে।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব। 
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;  
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগদান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলন হলে তাকে কী সন্ধি বলে?
  1. ব্যঞ্জনসন্ধি
  2. স্বরসন্ধি
  3. নিপাতনে সিদ্ধ সন্ধি
  4. বিসর্গসন্ধি
সঠিক উত্তর:
বিসর্গসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গসন্ধি
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি:
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত।

যথা-
 ১. র্-জাত বিসর্গ।
 ২. স্-জাত বিসর্গ।

সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়।
যেমন:
• র্-জাত বিসর্গ: নির্ > নিঃ; দুর্ > দুঃ, অন্তর্ > অন্তঃ ইত্যাদি।
• স্-জাত বিসর্গ: সরস্ > সরঃ; মনস্ > মনঃ; পুরস্ > পুরঃ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
"ঋ’, ‘র’, ‘ষ’- এর পর ‘ণ’ হয়।" নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
  1. কল্যাণ
  2. বিষ্ণু
  3. ভাণ
  4. বেণু
সঠিক উত্তর:
বিষ্ণু
উত্তর
সঠিক উত্তর:
বিষ্ণু
ব্যাখ্যা
• 'বিষ্ণু' - শব্দে ঋ-কার ও র-এর পর ‘ণ’ হয়' এই বিধান এর ব্যবহার হয়েছে। 

• ণ-ত্ব বিধান অনুসারে,
ঋ, র, ষ -- এই তিন বর্ণের পরে 'ণ' ব্যবহৃত হয়।
যেমন - ঋণ, তৃণ, ঘৃণা, ঘূর্ণন, মরণ, ব্যাকরণ, কৃষ্ণ, বিষ্ণু, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন:
পুন্য, লাবণ্য, কল্যাণ, আপণ, গৌণ, ভাণ, শাণ, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
সন্ধির ক্ষেত্রে কোনটি মিথ্যা?
  1. উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়।
  2. একটি ধ্বনি বদলে যায়।
  3. উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়।
  4. স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির নাম মিলনের নাম স্বরসন্ধি।
সঠিক উত্তর:
স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির নাম মিলনের নাম স্বরসন্ধি।
উত্তর
সঠিক উত্তর:
স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির নাম মিলনের নাম স্বরসন্ধি।
ব্যাখ্যা
• সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়।
যথা-
১. উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়।
২. একটি ধ্বনি বদলে যায়।
৩. একটি ধ্বনি লোপ পায়।
৪. উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়।

অন্যদিকে,
স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির নাম মিলনের নাম স্বরসন্ধি।- বাক্যটি ভুল।

কারণ, 
• স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. অত্যধিক
  2. বিপজ্জনক
  3. অন্তর্গত
  4. বৃহস্পতি
সঠিক উত্তর:
অন্তর্গত
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্গত
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি:
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা-
 ১. র্-জাত বিসর্গ।
 ২. স্-জাত বিসর্গ।

সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়।
যেমন:
• র্-জাত বিসর্গ: নির্ > নিঃ; দুর্ > দুঃ, অন্তর্ > অন্তঃ ইত্যাদি।
• স্-জাত বিসর্গ: সরস্ > সরঃ; মনস্ > মনঃ; পুরস্ > পুরঃ ইত্যাদি।

বিসর্গ সন্ধির বৈশিষ্ট্য হলো সন্ধির ফলে র্-জাত বিসর্গের ‘র’ এবং স্-জাত বিসর্গের ‘স’ অনেক ক্ষেত্রে লোপ পেয়ে আবার ‘র’ এবং ‘স’ ফিরে আসে।
- র্-জাত বিসর্গ সন্ধি হলো: অন্তঃ + গত = অন্তর্গত।
- স্-জাত বিসর্গ সন্ধি হলো: মনঃ + কাম =  মনস্কাম।

অন্যদিকে,
সূত্র: ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক।

 ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরবির্তিত হয়ে যায়।
যেমন:
বিপদ্ + জনক = বিপজ্জনক।

• কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো-
- বৃহস্পতি = বৃহৎ + পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"দুরাত্মা" এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দুরা + আত্মা
  2. দুঃ + আত্মা
  3. দুর্‌ + আত্মা
  4. দুরঃ + আত্মা
সঠিক উত্তর:
দুঃ + আত্মা
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + আত্মা
ব্যাখ্যা
• পূর্বপদের শেষে যদি অ/আা ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র্‌ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- ইঃ + অ = ই + র্‌; নিঃ + অন্ন = নিরন্ন, বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ।
- ইঃ + আ = ই + রা; নিঃ + আকার = নিরাকার, নিঃ + আশা = নিরাশা।
- উঃ + অ = উ + র; দুঃ + অবস্থা = দুরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।
- উঃ + আ = উ + রা; দুঃ + আত্মা = দুরাত্মা, দুঃ + আশা = দুরাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের 'স' -
  1. ষ হয়
  2. স হয়
  3. শ হয়
  4. ন হয়
সঠিক উত্তর:
ষ হয়
উত্তর
সঠিক উত্তর:
ষ হয়
ব্যাখ্যা
• অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের 'স' - ষ হয়।
যেমন,
— ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

• ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়।
যেমন,
— অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
"ফনীন্দ্র" শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ফনী + ঈন্দ্র
  2. ফনী + ইন্দ্র
  3. ফনি + ইন্দ্র
  4. ফনা + ইন্দ্র
সঠিক উত্তর:
ফনী + ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ফনী + ইন্দ্র
ব্যাখ্যা
• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি।

স্বরসন্ধিযোগে গঠিত শব্দ-
• অ + অ = আ; নর + অধম = নরাধম।
• ঈ + ই = ঈ; ফনী + ইন্দ্র = ফনীন্দ্র।
• আ + অ = আ; আশা+ অতীত = আশাতীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
“আ + আ = আ” সন্ধির এই নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. হিমালয়
  2. কারাগার
  3. সিংহাসন
  4. যথার্থ
সঠিক উত্তর:
কারাগার
উত্তর
সঠিক উত্তর:
কারাগার
ব্যাখ্যা
• নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• আ + আ = আ;
- বিদ্যা + আলায় = বিদ্যালয়।
- মহা + আশয় = মহাশয়।
- কারা + আগার = কারাগার।

--------------------
অন্যদিকে,
• অ + আ = আ;
- হিম + আলয় = হিমালয়।
- সিংহ + আসন = সিংহাসন
- দণ্ড + আদেশ = দণ্ডাদেশ।
- হত + আশ = হতাশ।

• আ + অ = আ;
- যথা + অর্থ = যথার্থ।
- মহা + অর্ঘ = মহার্ঘ।
- আশা + অতীত = আশাতীত।
- যথা + অযথ = যথাযথ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
"দুর্নাম, দুর্নিবার" — শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয়নি কেন?
  1. দেশি শব্দ বলে
  2. তৎসম শব্দ বলে
  3. সমাসবদ্ধ শব্দ বলে
  4. বিদেশি শব্দ বলে
সঠিক উত্তর:
সমাসবদ্ধ শব্দ বলে
উত্তর
সঠিক উত্তর:
সমাসবদ্ধ শব্দ বলে
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে ‘ন' হয়।
যেমন,
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
"আদ্যন্ত" এর সন্ধি বিচ্ছেদ -
  1. আদ্য + অন্ত
  2. আদি + অন্ত
  3. আদ + অন্ত
  4. আদ্যি + অন্ত
সঠিক উত্তর:
আদি + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
আদি + অন্ত
ব্যাখ্যা
সূত্র:
ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় 'য' হয়।
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
"আ + অ = আ" সন্ধির এই নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. হতাশ
  2. আশাতীত
  3. মহাশয়
  4. নবান্ন
সঠিক উত্তর:
আশাতীত
উত্তর
সঠিক উত্তর:
আশাতীত
ব্যাখ্যা
• নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• আ + অ = আ;
- যথা + অর্থ = যথার্থ।
- মহা + অর্ঘ = মহার্ঘ।
- আশা + অতীত = আশাতীত।
- যথা + অযথ = যথাযথ।

• আ + আ = আ;
- বিদ্যা + আলায় = বিদ্যালয়।
- মহা + আশয় = মহাশয়।
- কারা + আগার = কারাগার।

--------------------
অন্যদিকে,
• অ + আ = আ;
- হিম + আলয় = হিমালয়।
- সিংহ + আসন = সিংহাসন।
- দণ্ড + আদেশ = দণ্ডাদেশ।
- হত + আশ = হতাশ।

• অ + অ = আ;
- নর + অধম = নরাধম।
- নব + অন্ন = নবান্ন
- স্ব + অধীন = স্বাধীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
'দিগন্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. দিগ + অন্ত
  2. দিগঃ + অন্ত
  3. দিক্‌ + অন্ত
  4. দিগ + অত
সঠিক উত্তর:
দিক্‌ + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
দিক্‌ + অন্ত
ব্যাখ্যা

• 'দিগন্ত' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ - "দিক্‌ + অন্ত = দিগন্ত"।

- গুরুত্বপূর্ণ কিছু সন্ধি:
- আশা + অতীত = আশাতীত।
- সুপ + অন্ত = সুবন্ত
- ষট্‌ + আনন = ষড়ানন
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৫.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. আ + চর্য = আশ্চর্য
  2. ষটঃ + দশ = ষোড়শ
  3. এক্‌ + দশ = একাদশ
  4. গো + পদ = গোষ্পদ
সঠিক উত্তর:
ষটঃ + দশ = ষোড়শ
উত্তর
সঠিক উত্তর:
ষটঃ + দশ = ষোড়শ
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ: ষটঃ + দশ = ষোড়শ।
- সঠিক সন্ধি বিচ্ছেদ: ষট্ + দশ = ষোড়শ।
- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৬.
"ই/ঈ + অন্যস্বর = য-ফলা", এই নিয়মে গঠিত সন্ধি-
  1. নদী + অম্বু = নদ্যম্বু
  2. ইতি + আদি = ইত্যাদি
  3. অতি + অন্ত = অত্যন্ত
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:
ই/ঈ + অন্যস্বর = য-ফলা, এই নিয়মে গঠিত সন্ধি-

- নদী + অম্বু = নদ্যম্বু।
- অতি + অন্ত = অত্যন্ত।
- মসী + আধার = মস্যাধার।
- ইতি + আদি = ইত্যাদি।

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ষট্ + যন্ত্র
  2. ষড় + যন্ত্র
  3. ষঢ় + যন্ত্র
  4. ষড়ঃ + যন্ত্র
সঠিক উত্তর:
ষট্ + যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ষট্ + যন্ত্র
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম: 
- ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- বাক্ + দান = বাগদান,
- ষট্ + যন্ত্ৰ = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- উৎ + যোগ = উদ্যোগ,
- উৎ + বন্ধন = উদ্বন্ধন,
- তৎ + রূপ = তদ্রুপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।