ব্যাখ্যা
• ’কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী’- পঙ্ক্তিটির রচয়িতা- সুফিয়া কামাল।
- পঙ্ক্তিটি ’তাহারেই পড়ে মনে’ কবিতার অন্তর্গত।
• তাহারেই পড়ে মনে:
- কবিতাটি প্রকাশিত হয় ১৯৩৫ সালে এবং প্রথম প্রকাশিত হয় মাসিক 'মোহাম্মদী' পত্রিকায়।
- কবিতার মূল বক্তব্য- কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ।
- 'তাহারেই পড়ে মনে' কবিতার স্তবক সংখ্যা ৫টি এবং পঙ্তি সংখ্যা ৩০টি।
- কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
সুফিয়া কামাল:
- তিনি ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
- কলকাতায় ১৯১৮ সালে বেগম রোকেয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
- তাঁকে জননী সাহসিকা বলা হয়।
- তিনি মূলত কবি হিসেবে পরিচিত।
- তিনি 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- ১৯৯৯ সালের ২০শে নভেম্বর, ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল, ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।
- সৈনিক বধূ।
• তাঁর রচিত শিশুতোষ গল্প:
- ইতল বিতল,
- নওল কিশোরের দরবারে।
• ডায়েরি: একাত্তরের ডায়েরী।
• আত্মজীবনী: একালে আমাদের কাল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।