পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিষয়: গাণিতিক যুক্তি সিলেবাস: ১. বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। ২. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরলক্ষেত্র ও ঘনবস্তু।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৬১
  2. ৬৯
  3. ৭১
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? 

সমাধান: 
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ 

আবার, 
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১ 

∴ নির্ণেয় মৌলিক সংখ্যাদ্বয়ের গড় = (৯৭ + ৪১)/২ 
= ১৩৮/২ 
= ৬৯ ।
.
২ এর কত শতাংশ ৪ হবে?
  1. ২০০
  2. ১০০
  3. ২৫০
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২ এর কত শতাংশ ৪ হবে? 

সমাধান: 
ধরি, 
২ এর x শতাংশ = ৪ 
বা, ২ × x% = ৪ 
বা, ২ × (x/১০০) = ৪ 
বা, ২x/১০০ = ৪ 
বা, ২x = ৪ × ১০০ 
বা, x = (৪ × ১০০)/২ 
∴ x = ২০০ 

∴ ২ এর ২০০% হলো ৪ ।
.
একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ২০ ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি?
  1. ৩২ ডিগ্রি
  2. ৪০ ডিগ্রি
  3. ৬৪ ডিগ্রি
  4. ৯৬ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ২০ ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি? 

সমাধান: 
মনে করি, 
দ্বিতীয় কোণ = x ডিগ্রি 
প্রথম কোণ = ৩x ডিগ্রি 
তৃতীয় কোণ = (x + ২০) ডিগ্রি 

∴ x + ৩x + (x + ২০) = ১৮০ 
বা, ৫x + ২০ = ১৮০ 
বা, ৫x = ১৮০ - ২০ 
বা, ৫x = ১৬০ 
বা, x = ১৬০/৫
∴ x = ৩২ 

∴ প্রথম কোণ = ৩x ডিগ্রি 
= (৩ × ৩২) ডিগ্রি 
= ৯৬ ডিগ্রি।
.
৫% হারে সরল সুদে ৫০০ টাকার ৫ বছরের সুদ কত হবে? 
  1. ৭৫ টাকা 
  2. ১০০ টাকা 
  3. ১২৫ টাকা 
  4. ১৫০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হারে সরল সুদে ৫০০ টাকার ৫ বছরের সুদ কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
আসল, P = ৫০০ টাকা 
সময়, n = ৫ বছর 
সুদের হার, r = ৫% 
সুদ, I = ? 

আমরা জানি, 
I = Pnr 
= ৫০০ × ৫ × ৫% 
= ৫০০ × ৫ × (৫/১০০) 
= ৫ × ৫ × ৫ 
= ১২৫ 

∴ সুদ = ১২৫ টাকা । 
.
দুটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৬২
  3. ৭৮ 
  4. ৬৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু 
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
বা, ৪৮ × অপর সংখ্যা = ১৯২ × ১৬ 
বা, অপর সংখ্যা = (১৯২ × ১৬)/৪৮
∴ অপর সংখ্যা = ৬৪ ।
.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণের মানটি কত? 
  1. ৮০° 
  2. ৯০° 
  3. ১২০° 
  4. ১৫০° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণের মানটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি = ২৮০° 

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০° 

∴ চতুর্থ কোণটি = (৩৬০ - ২৮০)° 
= ৮০° । 
.
ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৬ হলে, ক : খ : গ = কত?
  1. ৪ : ৭ : ৫
  2. ৪ : ৭ : ৬
  3. ২০ : ৩৫ : ৪২
  4. ২০ : ৪৪ : ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৭ এবং খ : গ = ৫ : ৬ হলে, ক : খ : গ = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক : খ = ৪ : ৭
খ : গ = ৫ : ৬ 
______________________
ক : খ : গ = (৪ × ৫) : (৭ × ৫) : (৬ × ৭)
= ২০ : ৩৫ : ৪২ 

∴ ক : খ : গ = ২০ : ৩৫ : ৪২ ।
.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আয়তকার ঘরের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৯২ মিটার
  2. ৯৬ মিটার
  3. ৯৪ মিটার
  4. ৯৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আয়তকার ঘরের ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান: 
ধরি, 
আয়তাকার ঘরের বিস্তার = ক মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
∴ আয়তাকার ঘরের ক্ষেত্রফল = (২ক × ক) বর্গমিটার
= ২ক বর্গমিটার 

শর্তমতে, 
২ক = ৫১২
বা, ক = ২৫৬
∴ ক = ১৬
অর্থাৎ, আয়তাকার ঘরের বিস্তার = ১৬ মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ৩২ মিটার 

∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২ (৩২ + ১৬) মিটার
= ২ × ৪৮ মিটার
= ৯৬ মিটার ।
.
৪ সে.মি ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে ২/৩ সে.মি পুরু একটি বৃত্তাকার লৌহপাত তৈরি করা হলো। ঐ পাতের ব্যাসার্ধ কত?
  1. ৪ সে.মি
  2. ৫ সে.মি
  3. ৬ সে.মি
  4. ৮ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ সে.মি ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে ২/৩ সে.মি পুরু একটি বৃত্তাকার লৌহপাত তৈরি করা হলো। ঐ পাতের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
গোলকের ব্যাস = ৪ সে.মি 
∴ গোলকের ব্যাসার্ধ, r = ২ সে.মি 
∴ গোলকের আয়তন = (৪/৩) × πr ঘন একক 
= (৪/৩) × π × (২) ঘন সে.মি 
= (৪/৩) × π × ৮ ঘন সে.মি 
= (৩২/৩)π ঘন সে.মি 

ধরি,
লৌহ পাতের ব্যাসার্ধ = R সে.মি
∴ বৃত্তাকার লৌহপাতের ক্ষেত্রফল = R বর্গ সে.মি 

আবার, 
লৌহপাত ২/৩ সে.মি পুরু- 
∴ বৃত্তাকার লৌহপাতের ঘনফল = πR × (২/৩) ঘন সে.মি
= (২/৩)πR ঘন সে.মি 

শর্তানুসারে,
(২/৩)πR = (৩২/৩)π 
বা, R = ১৬
∴ R = ৪ 

∴ নির্ণেয় ব্যাসার্ধ = ৪ সে.মি।
১০.
টাকায় ৮টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে কী দরে বিক্রয় করতে হবে?
  1. টাকায় ৬ টি
  2. টাকায় ৫ টি
  3. টাকায় ৯ টি
  4. টাকায় ২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৮টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে কী দরে বিক্রয় করতে হবে? 

সমাধান: 
১ টাকায় খেজুর ক্রয় করে = ৮ টি 
∴ ১০০ টাকায় খেজুর ক্রয় করে = (৮ × ১০০) টি = ৮০০ টি 

৬০% লাভে ৮০০ টি খেজুরের বিক্রয়মূল্য = (১০০ + ৬০) টাকা
= ১৬০ টাকা 

১৬০ টাকায় বিক্রয় করতে হবে = ৮০০ টি খেজুর 
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৮০০/১৬০ টি খেজুর 
= ৫ টি খেজুর
১১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ও ৬ ফুট। উহার ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গফুট
  2. ২০ বর্গফুট
  3. ৩০ বর্গফুট
  4. ২৫ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ও ৬ ফুট। উহার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
= (১/২) × (১০ × ৬) বর্গফুট 
= (১/২) × ৬০ বর্গফুট 
= ৩০ বর্গফুট 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = ৩০ বর্গফুট ।
১২.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত? 
  1. 3 : 1
  2. 2 : 3 
  3. 1 : 4
  4. 2 : 1 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাদ্বয় যথাক্রমে x এবং y 

শর্তমতে, 
x - y = 1/3(x + y) 
বা, 3x - 3y = x + y 
বা, 3x - x = y + 3y 
বা, 2x = 4y 
বা, x = 4y/2 
বা, x = 2y 
বা, x/y = 2/1 
∴ x : y = 2 : 1 

∴ সংখ্যা দুইটির অনুপাত = 2 : 1  । 
১৩.
একটি শার্ট ২৪০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. লাভ ৬.৫০%
  2. ক্ষতি ৬.২৫%
  3. লাভ ৬.২৫%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট ২৪০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ২৪০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৪০০)/১২৫ টাকা
= ১৯২০ টাকা

∴ ১৮০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে।
∴ ক্ষতি = ১৯২০ - ১৮০০ টাকা = ১২০ টাকা

∴ শতকরা ক্ষতি = (১২০/১৯২০) × ১০০
= ৬.২৫
১৪.
ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 60° হলে ∠ODC = কত?
  1. 45°
  2. 30°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 60° হলে ∠ODC = কত? 

সমাধান: 

ABCD রম্বসের কর্ণ ∠ACD =  ∠OCD = 60°
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
অর্থাৎ, ∠AOB = ∠BOC = ∠COD = ∠AOD = 90°

ΔDOC-এ 
∠ODC + ∠COD + ∠OCD = 180° 
বা, ∠ODC + 90° + 60° = 180° 
বা, ∠ODC = 180° - 150° 
∴ ∠ODC = 30° ।
১৫.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম। সংখ্যাটি কত? 
  1. ৪০ 
  2. ৪১ 
  3. ৪৩ 
  4. ৪৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ । 
১৬.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৪৭ ডিগ্রি
  2. ৫৩ ডিগ্রি
  3. ৬৭ ডিগ্রি
  4. ৫৭ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে, কোণটির মান কত হবে? 

সমাধান: 
মনে করি,
একটি কোণ = ক ডিগ্রি
∴  কোণটির পূরক কোণ হবে = (৯০ - ক) ডিগ্রি  

শর্তমতে, 
ক - (৯০ - ক) = ২৪ 
বা, ক - ৯০ + ক = ২৪ 
বা, ২ক = ২৪ + ৯০ 
বা, ২ক = ১১৪ 
বা, ক = ১১৪/২ 
∴ ক = ৫৭ 

∴ কোণটির মান = ৫৭ ডিগ্রি।
১৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ১৭৯ 
  2. ৩৬১ 
  3. ৩৫৯ 
  4. ৭২১ 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩, ৬, ৯, ১২ এবং ১৫ এর ল.সা.গু = ১৮০ 

∴ নির্ণেয় ল.সা.গু = (১৮০ - ১)
= ১৭৯ । 
১৮.
বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়? 
  1. রেখা
  2. ব্যাসার্ধ 
  3. চাপ 
  4. জ্যা 
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়? 

সমাধান: 
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে। 
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। 
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে। 
১৯.
৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ১২৪ জন
  2. ৩২৪ জন
  3. ৪২৪ জন
  4. ২২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? 

সমাধান: 
২)৪৭০৮০(২১৬ 
   ৪ 
________
 ৪১)৭০
       ৪১
________
৪২৬)২৯৮০
        ২৫৫৬
_________
          ৪২৪ 

∴ ৪২৪ জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। 

∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = ৪২৪ জন।