পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৭ সমস্যা সমাধান টপিক: গতি ও ট্রেন সম্পর্কিত সমস্যা; নৌকা ও স্রোত সম্পর্কিত সমস্যা; লাভ-ক্ষতি বিষয়ক সমস্যা; শতকরা বিষয়ক সমস্যা; সময় ও কাজ সম্পর্কিত সমস্যা; দুরত্ব ও সময় সম্পর্কিত সমস্যা; ঐকিক নিয়ম সম্পর্কিত সমস্যা; [Live Class: 11, & 12]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
একজন দোকানদার প্রতি ডজন ডিম ১২০ টাকা দরে ক্রয় করে এবং প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করে। তার শতকরা লাভ কত?
  1. ২০% লাভ
  2. ২৫% লাভ
  3. ১৫% লাভ
  4. ১৮% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি ডজন ডিম ১২০ টাকা দরে ক্রয় করে এবং প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করে। তার শতকরা লাভ কত?

সমাধান:
১ ডজন = ৩ হালি
ক্রয়মূল্য = ১২০ টাকা
বিক্রয়মূল্য = ৫০ × ৩ = ১৫০ টাকা

ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হওয়ায়,
লাভ = ১৫০ - ১২০ = ৩০ টাকা

শতকরা লাভ = (৩০ / ১২০) × ১০০
= (১ / ৪) × ১০০
= ২৫% 

∴শতকরা লাভ ২৫%

.
একটি ডিজিটাল ঘড়ি প্রতিদিন ২০ মিনিট করে এগিয়ে যায়। এটি সকাল ৯:০০ টায় ঠিক করা হলে, কত দিন পর সঠিক সময় দেখাবে?  
  1. ৭২ দিন
  2. ৩০ দিন 
  3. ৩৬ দিন
  4. ৪৮ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট করে এগিয়ে যায়। এটি সকাল ৯:০০ টায় ঠিক করা হলে, কত দিন পর সঠিক সময় দেখাবে?  

সমাধান: 
ঘড়িটি প্রতিদিন প্রকৃত সময়ের চেয়ে ২০ মিনিট এগিয়ে যায়।
ঘড়িটি সঠিক সময় থেকে পুরো ১২ ঘণ্টা (৬০ × ১২ = ৭২০ মিনিট) এগিয়ে গেলে আবার “একই সময়” দেখাবে। 

তাহলে, 
১২ ঘণ্টা বা ৭২০ মিনিট এগোতে সময় লাগবে
⇒ ৭২০/২০ = ৩৬ দিন

∴ ৩৬ দিন পরে ঘড়িটি একই সময় দেখাবে। 

.
দুধের দাম ২০% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে দুধের ব্যবহার শতকরা কত কমাতে হবে? 
  1. ১৫%
  2. ১৬.৬৭%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: দুধের দাম ২০% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে দুধের ব্যবহার শতকরা কত কমাতে হবে? 

সমাধান:
মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে হলে দুধের ব্যবহার কমাতে হবে। 

২০% বৃদ্ধিতে দুধের বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা 

= ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা 
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২০ টাকা 
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২০ টাকা = ৮৩.৩৩ টাকা 

∴ দুধের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮৩.৩৩)% = ১৬.৬৭% ।  

.
৬টি মেশিন ৮ মিনিটে ৪৮টি শার্ট সেলাই করতে পারে। যদি এখন ৩টি মেশিন ২০% দ্রুত চালানো হয়, তবে ৬৬টি শার্ট সেলাই করতে কত মিনিট লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ১৮ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৬টি মেশিন ৮ মিনিটে ৪৮টি শার্ট সেলাই করতে পারে। যদি এখন ৩টি মেশিন ২০% দ্রুত চালানো হয়, তবে ৬৬টি শার্ট সেলাই করতে কত মিনিট লাগবে?

সমাধান:
৬ মেশিন ৮ মিনিট সেলাই করে = ৪৮ শার্ট
১ মেশিন ৮ মিনিট সেলাই করে = ৪৮/ ৬ শার্ট
১ মেশিন ১ মিনিট সেলাই করে = ৪৮/(৬ × ৮) শার্ট = ১ শার্ট

∴৩টি সাধারণ মেশিনে = ৩ শার্ট/মিনিট 

বাকি ৩ টি মেশিনে ২০% দ্রুত চালানো হলে, 
৩ মেশিন ১ মিনিটে সেলাই করতে পারে = ৩ × ১.২ শার্ট = ৩.৬ শার্ট

তাহলে ৬ টি মেশিন ১ মিনিটে সেলাই করতে পারে = ৩ + ৩.৬ = ৬.৬ টি শার্ট
৬৬ শার্ট সেলাই করতে সময় লাগবে = (৬৬/৬.৬) = ১০ মিনিট

∴৬৬টি শার্ট সেলাই করতে সময় লাগবে ১০ মিনিট 

.
ঢাকা ও সিলেটের দূরত্ব ৩০০ কিমি। একটি ট্রেন সিলেট থেকে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে বিকাল ২:৪৫ মিনিটে ঢাকা পৌঁছালে ট্রেনটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা? 
  1. ৩৭.৫ কিমি/ঘণ্টা
  2. ৪০ কিমি/ঘণ্টা
  3. ৪২ কিমি/ঘণ্টা
  4. ৪৫ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা ও সিলেটের দূরত্ব ৩০০ কিমি। একটি ট্রেন সিলেট থেকে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে বিকাল ২:৪৫ মিনিটে ঢাকা পৌঁছালে ট্রেনটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা? 

সমাধান:
ছাড়া = ৭:১৫, 
পৌঁছানো = ১৪:৪৫ [২:৪৫ মিনিটকে ২৪ ঘন্টা ফরম্যাটে = ১৪:৪৫]
মোট সময় = ৭ ঘন্টা ৩০ মিনিট = ৭.৫ ঘন্টা

গড় গতিবেগ = দূরত্ব / সময়
= ৩০০ / ৭.৫
= ৪০ কিমি/ঘন্টা
 
∴গতিবেগ কত ৪০ কিমি/ঘন্টা  

.
৭৫ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে চলে। ট্রেনটি রাস্তার পাশে একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে?
  1. ১২ সেকেন্ড
  2. ৬ সেকেন্ড
  3. ১০ সেকেন্ড
  4. ৮ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৫ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে চলে। ট্রেনটি রাস্তার পাশে একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেনের বেগ ঘণ্টায় ৪৫ কি.মি. = [(৪৫ × ১০০০) / ৩৬০০] মিটার/সেকেন্ড 
= ১২.৫ মিটার/সেকেন্ড

আমরা জানি,
সময় = দূরত্ব/বেগ
= ৭৫/১২.৫ সেকেন্ড 
= ৬ সেকেন্ড

∴ ট্রেনটি রাস্তার পাশে একটি খুঁটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করবে।

.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৩৬ কি.মি. পথ ৯ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৪.৫ ঘন্টা
  2. ৪ ঘন্টা
  3. ৫ ঘন্টা 
  4. ৩ ঘন্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৩৬ কি.মি. পথ ৯ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকুলে নৌকার গতি = ৩৬/৯ কি.মি./ঘন্টা 
= ৪ কি.মি./ঘন্টা

স্থির পানিতে নৌকার গতি = ২ × স্রোতের প্রতিকুলে নৌকার গতি
= ২ × ৪
= ৮ কি.মি./ঘন্টা

নদীর স্রোতের গতি = স্থির পানিতে নৌকার গতি - স্রোতের প্রতিকুলে নৌকার গতি
= ৮ - ৪ কি.মি./ঘন্টা
= ৪ কি.মি./ঘন্টা

অনুকূলের গতি = স্থির পানিতে নৌকার গতি + স্থির পানিতে নৌকার গতি
= ৮ + ৪ কি.মি./ঘন্টা
= ১২ কি.মি./ঘন্টা

একই পথ অতিক্রাম করতে সময় লাগবে = ৩৬/১২ ঘন্টা = ৩ ঘন্টা

∴ একই পথ অতিক্রাম করতে সময় লাগবে ৩ ঘন্টা 

.
১২ জন শ্রমিক একটি কাজ ৬ ঘণ্টায় শেষ করে। ২৪ জন শ্রমিক একই কাজ কত ঘণ্টায় শেষ করবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ২ ঘণ্টা
  4. ১ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ জন শ্রমিক একটি কাজ ৬ ঘণ্টায় শেষ করে। ২৪ জন শ্রমিক একই কাজ কত ঘণ্টায় শেষ করবে?

সমাধান:
মোট কাজ = শ্রমিক × সময়
= ১২ × ৬
= ৭২ লোক-ঘণ্টা

নতুন সময় = মোট কাজ/নতুন শ্রমিক
= ৭২/২৪
= ৩ ঘন্টা 

∴২৪ জন শ্রমিক একই কাজ ৩ ঘণ্টায় শেষ করবে। 

.
একটি ট্রেন বাসের চেয়ে 3 গুণ দ্রুত চলে। 1500 কি.মি. পথের অর্ধেক সময় ট্রেনে ও অর্ধেক সময় বাসে গেলে, কত কি.মি. বাসে যেতে হবে? 
  1. 500 কি.মি.
  2. 375 কি.মি.
  3. 350 কি.মি.
  4. 775 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন বাসের চেয়ে 3 গুণ দ্রুত চলে। 1500 কি.মি. পথের অর্ধেক সময় ট্রেনে ও অর্ধেক সময় বাসে গেলে, কত কি.মি. বাসে যেতে হবে? 

সমাধান:
দেওয়া আছে,
বাসের গতি = v কি.মি./ঘণ্টা
ট্রেনের গতি = 3v কি.মি./ঘণ্টা
মোট সময় = T ঘণ্টা

ট্রেনের জন্য সময় = T/2
বাসের জন্য সময় = T/2
মোট দূরত্ব: 1500 কি.মি. 

ট্রেনের দূরত্ব:  3v / (T/2) = 3vT/2
বাসের দূরত্ব: v / (T/2) = vT/2

প্রশ্নমতে:
3vT/2 + vT/2 = 1500
⇒ 4vT/ 2 = 1500
⇒ 2vT = 1500
⇒ vT = 1500/2
⇒ vT = 750

বাসের দূরত্ব: vT/2 = 750/2 = 375 কি.মি. 

Shortcut:
ট্রেন : বাস = 3 : 1
অনুপাতের যোগফল = 4 
মোট দুরত্বের 4 ভাগের 1 ভাগ বাসে গেলে = 1500/4 = 375 কি.মি.

∴বাসে দূরত্ব অতিক্রম করতে হবে 375 কি.মি. 

১০.
দুজন শ্রমিক একটি কাজ যথাক্রমে ৬ ও ১০ মিনিটে করতে পারে। দুজনে একত্রে কত মিনিটে শেষ করবে?
  1. ৩ মিনিট
  2. ৩ মিনিট ৩০ সেকেন্ড
  3. ৩ মিনিট ৪৫ সেকেন্ড
  4. ৩ মিনিট ১৫ সেকেন্ড 
ব্যাখ্যা

প্রশ্ন: দুজন শ্রমিক একটি কাজ যথাক্রমে ৬ ও ১০ মিনিটে করতে পারে। দুজনে একত্রে কত মিনিটে শেষ করবে?

সমাধান:
প্রথম শ্রমিক একা কাজটা ৬ মিনিটে করে।
১ মিনিটে করে = ১/৬ অংশ

দ্বিতীয় শ্রমিক একা কাজটা ১০ মিনিটে করে।
১ মিনিটে করে = ১/১০ অংশ

∴ দুইজন একত্রে, ১ মিনিটে করে = (১/৬) + (১/১০) অংশ
= (৫ + ৩)/৩০ অংশ
= ৮/৩০ অংশ
= ৪/১৫ অংশ

কাজের ৪/১৫ অংশ শেষ হয় = ১ মিনিটে
∴ কাজের ১ বা সম্পূর্ণ অংশ শেষ হয় = (১৫/৪) মিনিটে
= ৩.৭৫ মিনিট 
= ৩ মিনিট + (০.৭৫ × ৬০) সেকেন্ড
= ৩ মিনিট ৪৫ সেকেন্ড


∴ দুজনে একত্রে কাজ শেষ করবে = ৩ মিনিট ৪৫ সেকেন্ড।

১১.
টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০ টাকা = ১.১ টাকা

১.১ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.১ = ১০.৯০৯ টি ≈ ১১টি 

১২.
৭৮০মি. ও ৯৭০ মি. লম্বা বিপরীত মুখী দুইটি ট্রেন একটি আরেকটিকে কত সময়ে অতিক্রম করবে যদি তাদের গতি যথাক্রমে ৭২ ও ৫৪ কি.মি./ঘন্টা হয়?
  1. ৪৮ সেকেন্ড
  2. ৫০ সেকেন্ড
  3. ৫২ সেকেন্ড
  4. ৫৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৮০মি. ও ৯৭০ মি. লম্বা বিপরীত মুখী দুইটি ট্রেন একটি আরেকটিকে কত সময়ে অতিক্রম করবে যদি তাদের গতি যথাক্রমে ৭২ ও ৫৪ কি.মি./ঘন্টা হয়?

সমাধান: 
প্রথম ট্রেনের ক্ষেত্রে ৭২কি.মি/ঘন্টা = ৭২০০০/৩৬০০ 
= ২০ মিটার/সেকেন্ড

দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে ৫৪ কি.মি/ঘন্টা = ৫৪০০০/৩৬০০ 
= ১৫ মিটার/সেকেন্ড

বিপরীত মুখী ট্রেন হওয়ায় আপেক্ষিক গতি = ২০ + ১৫ 
= ৩৫ মিটার/সেকেন্ড

মোট দূরত্ব = ৯৭০ + ৭৮০ মিটার 
= ১৭৫০ মিটার

তাহলে সময় = ১৭৫০/৩৫ 
= ৫০ সেকেন্ড

∴একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে সময় নিবে ৫০ সেকেন্ড। 

১৩.
মাহির, জাকারিয়ার তুলনায় 5 গুণ দক্ষ। মাহির একই কাজ জাকারিয়ার চেয়ে 48 দিন কমে শেষ করতে পারে। একসাথে কাজ করলে কাজ শেষ হতে কত দিন লাগবে?
  1. 8 দিন
  2. 10 দিন
  3. 12 দিন
  4. 15 দিন
ব্যাখ্যা

প্রশ্ন: মাহির, জাকারিয়ার তুলনায় 5 গুণ দক্ষ। মাহির একই কাজ জাকারিয়ার চেয়ে 48 দিন কমে শেষ করতে পারে। একসাথে কাজ করলে কাজ শেষ হতে কত দিন লাগবে?

সমাধান: 
ধরি,
জাকারিয়া কোন কাজ করে x দিনে,
মাহির সেই কাজ করে x/5 দিনে।

তাহলে,
x - x/5 = 48
⇒ (5x - x)/5 = 48
⇒ 5x - x = 48 × 5
⇒ x = (48 × 5)/4
⇒ x = 60

তাহলে মাহির কাজ করে = 60/5 = 12

মাহির 1 দিনে কাজ করে = 1/12
জাকারিয়া 1 দিনে কাজ করে = 1/60

একত্রে 1 দিনে কাজ করে = 1/12 + 1/60
= (5 + 1)/60
= 6/60
= 1/10

1/10 অংশ কাজ হয় 1 দিনে
1 অংশ কাজ হয় = 1 × 10 দিনে = 10 দিনে 

∴ 2 জন একত্রে কাজ করলে সময় লাগবে 10 দিন। 

১৪.
একটি ট্রেন একটি 60 মি. দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয় এবং একটি 240 মি. দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য ও গতির অনুপাত কত?
  1. 4 : 1
  2. 6 : 1
  3. 8 : 1
  4. 10 : 1
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন একটি 60 মি. দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয় এবং একটি 240 মি. দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য ও গতির অনুপাত কত?

সমাধান:
ট্রেনের দৈর্ঘ্য = L মি.
ট্রেনের গতি = v মি./সেকেন্ড

L + 60 = 12v......(1)
L + 240 = 24v......(2)

সমীকরণ (2) - (1):
(24v - 12v) = (L + 240) - (L + 60)
⇒ 12v = 180
⇒ v = 180/12
⇒ v = 15 মি./সেকেন্ড

তাহলে ট্রেনের দৈর্ঘ্য:
L + 60 = 12v
⇒ L = (12 × 15) - 60
= 180 - 60
= 120 মি.

ট্রেনের দৈর্ঘ্য ও গতির অনুপাত:
120 : 15
= 8 : 1

∴ট্রেনের দৈর্ঘ্য ও গতির অনুপাত = 8 : 1 

১৫.
দুইটি জুতো প্রতিটি ৫০০ টাকা বিক্রয়মূল্য।একটি ২৫% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২০% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ৭৫ টাকা লাভ
  2. ৭৫ টাকা ক্ষতি 
  3. ২৫ টাকা লাভ
  4. ২৫ টাকা ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি জুতো প্রতিটি ৫০০ টাকা বিক্রয়মূল্য।একটি ২৫% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২০% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে ১০০ টাকার জুতোর বিক্রয়মূল্য ১২৫ টাকা 
৫০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৫০০ × ১০০) / ১২৫ টাকা 
= ৪০০ টাকা

২০% ক্ষতিতে ১০০ টাকার জুতোর বিক্রয়মূল্য ৮০ টাকা
৫০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৫০০ × ১০০) / ৮০ টাকা 
= ৬২৫ টাকা 

জুতো দুইটির ক্রয়মূল্য = ৪০০ + ৬২৫ = ১০২৫ টাকা
জুতো দুইটির বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ = ১০০০ টাকা

ক্ষতি = ১০২৫ - ১০০০ = ২৫ টাকা

∴ক্ষতি = ২৫ টাকা

১৬.
একটি ট্রেন ঘণ্টায় 72 কিমি গতিতে একটি সেতু 60 সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য 800 মি হলে, সেতুর দৈর্ঘ্য কত?
  1. 300 মিটার
  2. 350 মিটার
  3. 400 মিটার
  4. 450 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 72 কিমি গতিতে একটি সেতু 60 সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য 800 মি হলে, সেতুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
গতি = 72000/3600 মিটার/সেকেন্ড
= 20 মিটার/সেকেন্ড

অতিক্রান্ত দূরত্ব = গতি × সময় 
= 20 × 60
= 1200 মিটার

সেতুর দৈর্ঘ্য = অতিক্রান্ত দূরত্ব - ট্রেনের দৈঘ্য
= 1200 - 800
= 400 মিটার
  
∴ সেতুর দৈর্ঘ্য 400 মিটার  

১৭.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৫০ জন ফেল করেছে। পাশের হার কত?
  1. ৭৫%
  2. ২৫%
  3. ৫০%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৫০ জন ফেল করেছে। পাশের হার কত?

সমাধান:
পাশ করা ছাত্রের সংখ্যা = ২০০ - ১৫০ 
= ৫০ জন

২০০ জনে পাশ করে = ৫০ জন
১ জনে পাশ করে = ৫০/২০০ জন
১০০ জনে পাশ করে = (৫০ × ১০০)/২০০ জন
= ২৫% 

∴ পাশের হার ২৫% 

১৮.
৩০ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করে। ১৫ জন লোক ঐ কাজ অতিরিক্ত কত সময়ে শেষ করবে?
  1. ৩ ঘন্টা
  2. ৬ ঘন্টা
  3. ৯ ঘন্টা
  4. ১২ ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করে। ১৫ জন লোক ঐ কাজ অতিরিক্ত কত সময়ে শেষ করবে?

সমাধান: 
মোট কাজ = ৩০ × ৩ = ৯০ জন-ঘন্টা

আবার,
১৫ জন কাজ করতে সময় লাগবে,
মোট কাজ = জন × ঘণ্টা
⇒ ৯০ = ১৫ × ঘন্টা
⇒ ৯০/১৫ = ঘন্টা
⇒ ঘন্টা = ৬ 

অতিরিক্ত সময় = (৬ - ৩) ঘণ্টা = ৩ ঘণ্টা

∴অতিরিক্ত সময় = ৩ ঘণ্টা 

১৯.
১২০০ মিটার একটি ট্রেন ৪০০ মিটারের একটি ব্রিজকে ৪০ সেকেন্ডে অতিক্রম করতে চাইলে তার গতি কত রাখতে হবে?
  1. ১২০ কি.মি./ঘন্টা
  2. ১৩২ কি.মি./ঘন্টা
  3. ১৪৪ কি.মি./ঘন্টা
  4. ১৫৬ কি.মি./ঘন্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০০ মিটার একটি ট্রেন ৪০০ মিটারের একটি ব্রিজকে ৪০ সেকেন্ডে অতিক্রম করতে চাইলে তার গতি কত রাখতে হবে?

সমাধান: 
ট্রেনের দৈর্ঘ্য = ১২০০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ৪০০ মিটার
সময় = ৪০ সেকেন্ড

মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + ব্রিজের দৈর্ঘ্য 
= ১২০০ + ৪০০
= ১৬০০ মিটার

গতি রাখতে হবে = ১৬০০/৪০ মিটার/সেকেন্ড
= ৪০ মিটার/সেকেন্ড
= (৪০ × ৩.৬) কি.মি./ঘন্টা [যেহেতু ১ মিটার/সেকেন্ড = ৩৬০০/১০০০ = ৩.৬ কি.মি./ঘণ্টা]
= ১৪৪ কি.মি./ঘন্টা

∴ ট্রেনটির গতি রাখতে হবে ১৪৪ কি.মি./ঘন্টা। 

২০.
একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?
  1. 10%
  2. 17%
  3. 20%
  4. 21% 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?

সমাধান: 
ধরি, 
ব্যাসার্ধ r একক,
ক্ষেত্রফল A = πrবর্গএকক

ব্যাসার্ধ, r 10% বৃদ্ধি পেলে নতুন r1
= r  × (1 + 10/100)
= 1.1r একক

তাহলে,
নতুন ক্ষেত্রফল A1 = πr2 বর্গএকক
= π(1.1r)2
= 1.21πr2 বর্গএকক

ক্ষেত্রফল বৃদ্ধির হার = (1.21πr2 - πr2) × 100%
= 0.21πr2 × 100%
= 21%

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার 21%