পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সংবিধান [সংবিধানের অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ।] উৎস: বাংলাদেশের সংবিধান, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
সংবিধানের চতুর্থ ভাগে নিচের কোনটির কথা বলা হয়েছে?
  1. মৌলিক অধিকার
  2. নির্বাচন
  3. বিচার বিভাগ
  4. নির্বাহী বিভাগ
ব্যাখ্যা
• বাংলাদেশ সংবিধান:
- সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:-
- সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
.
’সমাবেশের স্বাধীনতা’ সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
  1. ৩৭ নং
  2. ৩৬ নং
  3. ৩৫ নং
  4. ৩৩ নং
ব্যাখ্যা
→ ৩৭নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা কথা বলা হয়েছে।

• সমাবেশের স্বাধীনতা:
-
৩৭ নং অনুচ্ছেদে,  জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।

• কয়েকটি অনুচ্ছেদ:

- ২৬ নং:মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
- ২৭নং: আইনের দৃষ্টিতে সমতা;
- ২৮ নং: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;
- ২৯নং:  সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;
- ৩০নং:  বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ;
- ৩১নং: আইনের আশ্রয়-লাভের অধিকার;
- ৩২নং: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ;
- ৩৩নং: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ;
- ৩৪নং: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ;
- ৩৫নং: বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ;
- ৩৬নং: চলাফেরার স্বাধীনতা;
- ৩৭নং:সমাবেশের স্বাধীনতা।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
.
সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে নিচের কোনটির কথা রয়েছে?
  1. ন্যায়পাল
  2. কর্মকমিশন
  3. রাষ্ট্রপতি
  4. মহা হিসাব নিরীক্ষক
ব্যাখ্যা
• ন্যায়পাল:
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল কথা উল্লেখ্য রয়েছে।
- ৭৭(১): সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
 - ৭৭(২): সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়,
- সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবে।
- ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
- (৩) ন্যায়পাল তাঁহার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন।
- এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে।

উল্লেখ্য
- কর্মকমিশন: ১৩৭ নং অনুচ্ছেদে;
- মহা হিসাব নিরীক্ষক: ১২৭ নং অনুচ্ছেদে;
- রাষ্ট্রপতি: ৪৮ নং অনুচ্ছেদে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
.
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? [মে, ২০২৫]
  1. ২০ বার
  2. ১৮ বার
  3. ১৭ বার
  4. ১৬ বার
ব্যাখ্যা
- সর্বশেষ ২০১৮ সালের সংবিধানের ১৭ তম সংশোধনী গৃহীত হয়।
- সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মেয়াদ বৃদ্ধি।

• সংবিধান সংশোধনী:

- বাংলাদেশের সংবিধান পরিবর্তনশীল, তবে তা দুষ্পরিবর্তনীয় প্রকৃতির।
- বিভিন্ন রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।
- জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংবিধান সংশোধন করা যায়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- নিম্নে বাংলাদেশে এ যাবৎকাল গৃহীত সংশোধনীসমূহ:
- ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহীত হয়।
- দ্বাদশ সংশোধনী দীর্ঘ ১৫ বছরের সামরিক, ছদ্ম সামরিক শাসন হতে মুক্ত হয়ে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রযাত্রা শুরু করে।
- জাতীয় সংসদে ১৯৯০ সালের ৬ আগস্ট এ সংশোধনী গ্রহণ করা হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান এবং পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের বিষয়বস্তু কোনটি?
  1. আইন সভা
  2. বিচার বিভাগ
  3. নির্বাহী বিভাগ
  4. স্থানীয় শাসন
ব্যাখ্যা
→ পঞ্চম ভাগে: আইনসভা।
- এর তিনটি পরিচ্ছেদ রয়েছে।
- যথা: ১ম পরিচ্ছেদ: জাতীয় সংসদ।
- ২য় পরিচ্ছেদ: আইনপ্রণয়ন-পদ্ধতি।
- ৩য় পরিচ্ছেদ: অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা।

• বাংলাদেশ সংবিধান:

- সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:-
- সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
.
বাংলাদেশ সংবিধানে ’শিক্ষার অধিকার নিশ্চিত’ করা হয়েছে কত নং অনুচ্ছেদে?
  1. ১৪ নং
  2. ২১ নং
  3. ১৭ নং
  4. ২৩ নং
ব্যাখ্যা
→ ১৭ নং অনুচ্ছেদে ’শিক্ষা অধিকার  নিশ্চিত’ করা হয়েছে।

• অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা:

- (ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান করতে হবে।
- (খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং
- সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য;
- (গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য;কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন৷

এছাড়াও,
- ২৩ নং: জাতীয় সংস্কৃতি।
- ২১ নং: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
- ১৪ নং: কৃষক ও শ্রমিকের মুক্তি।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
.
’আইনের দৃষ্টিতে সমতা’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
  1. ২৬ নং
  2. ২৪ নং
  3. ২৭ নং
  4. ২৯ নং
ব্যাখ্যা
'আইনের দৃষ্টিতে সমতা' সংবিধানের ২৭নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।

• ২৭নং অনুছেদ:
- সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

অপরদিকে,
- অনুচ্ছেদ ২২ - নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ।
- অনুচ্ছেদ ২৪ - জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি।
- অনুচ্ছেদ ২৫ - আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
- অনুচ্ছেদ ২৬ - মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
- অনুচ্ছেদ ২৮ - ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য।
- অনুচ্ছেদ ২৯ - সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা।

উৎস: বাংলাদেশের সংবিধান,  আরিফ খান।
.
’সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা’ কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ১৪৫ নং
  2. ১৪২ নং
  3. ১৫০ নং
  4. ১৪৮ নং
ব্যাখ্যা
→ ১৪২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা’।

• সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা:

- ১৪২ নং:  এই সংবিধানে যা বলা হয়েছে, তা সত্ত্বেও-
- সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারবে।
- তবে শর্ত থাকে যে,
- অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে বলে স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাবে না।
- সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হলে;
- অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না;
- উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবেন।
- এবং তিনি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করছেন বলে গণ্য হবে।

এছাড়াও,
- ১৪৫ নং: চুক্তি ও দলিল;
- ১৪৫ক নং:  আন্তর্জাতিক চুক্তি;
- ১৪৮ নং: পদের শপথ;
- ১৫০ নং: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।

উৎস: বাংলাদেশ সংবিধান।
.
সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে নিচের কোনটি বলা হয়েছে?
  1. রাষ্ট্রধর্ম
  2. রাষ্ট্রভাষা
  3. রাজধানী
  4. নাগরিকত্ব
ব্যাখ্যা
- ৫(১): প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷ 
- (২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে৷

• সংবিধানে প্রথম ভাগ:

১। প্রজাতন্ত্র;
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা;
২ক। রাষ্ট্রধর্ম;
৩। রাষ্ট্রভাষা;
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক;
৪ক। জাতির পিতার প্রতিকৃতি;
৫। রাজধানী;
৬। নাগরিকত্ব;
৭। সংবিধানের প্রাধান্য;
৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ;
৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
১০.
নারীদের জন্য পঞ্চাশটি আসনের মেয়াদ ২৫ বছর পর্যন্ত বর্ধিত করা হয় কোন সংশোধনীতে?
  1. ষোড়শ
  2. সপ্তদশ
  3. পঞ্চদশ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
→ সপ্তদশ সংশোধনীর মাধ্যমে।

• সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী সাংসদদের আসনের মেয়াদ পরবর্তী ২৫ বছর পর্যন্ত বর্ধিত করা হয়।
- ২০১৮ সালের ৮ জুলাই বিলটি জাতীয় সংসদে পাস হয়।

অপরদিকে,
 - ষোড়শ সংশোধনীর ফলে উচ্চ আদালতের বিচারপতিগণের অভিশংসন প্রক্রিয়াটির জাতীয় সংসদের নিকট অর্পিত হয়।
- পূর্বে উচ্চ আদালতের বিচারকদের অসদাচরণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতো।
- জনস্বার্থ মামলার মাধ্যমে সংশোধনীটি বিচারিক সিদ্ধান্তে বাতিল ঘোষিত হয়েছে।

• পঞ্চদশ সংশোধনী:
- আইন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ২৫ জুন সংসদে পাস হয়।
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে আনা হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা আবারও প্রতিষ্ঠিত হয়।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ  খান।