পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২০ জানুয়ারি - ২৬ জানুয়ারি) Live MCQ Daily NewsPicker ও ২৭ জানুয়ারি Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
২০২৬ সালে জাপানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কত তারিখে? 
  1. ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• জাপানের সাধারণ নির্বাচন, ২০২৬: 
- আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জাপানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
- জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
-  তাকাইচির দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 
- জাপানের প্রধান বিরোধী দল সিডিপি এবং কোমেইতো একজোট হয়ে তাকাইচির বিরুদ্ধে ‘সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স’ গঠন করেছে। 

তথ্যসূত্র: প্রথম আলো। 

.
সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করেছে কোন দেশ?  [জানুয়ারি, ২০২৬]
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. কানাডা
ব্যাখ্যা

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র : 
- ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে গেছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এক বছর আগে ডব্লিউএইচও থেকে বের হয়ে আসার এ প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর বলেছে, ইতিমধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

- কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওর ভূমিকা বিশেষভাবে সমালোচিত হয়েছে।
- ডব্লিউএইচও কোভিড-১৯-কে বৈশ্বিকভাবে স্বাস্থ্যগত জরুরি ঘোষণা করতে দেরি করেছে।
- সংস্থাটি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।

- ট্রাম্প প্রশাসনের দাবি, চীন ও অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে বেশি অনুদান দিয়েছে।
- ডব্লিউওএচওর ইতিহাসে কখনো কোনো মার্কিন নাগরিক ডব্লিউএইচওর মহাপরিচালক হননি বলে উল্লেখ করেন তিনি।

তথ্যসূত্র: প্রথম আলো। 

.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা কত?  
  1. ৬৮ জন
  2. ৭০ জন
  3. ৭৪ জন
  4. ৭৬ জন
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী: 
- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
- ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ৯৮১ জন। এর মধ্যে নারী প্রার্থী ৭৬ জন, যা মোট প্রার্থীর মাত্র ৩.৮৯ শতাংশ।
- প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা বিশ্লেষণে জানা যায়, লড়াইয়ে থাকা ৫১টি দলের মধ্যে ২০টি দলের নারী প্রার্থী রয়েছে। 
- ৭৬ জন নারী প্রার্থীর মধ্যে ১৫ জনই স্বতন্ত্র।

তথ্যসূত্র: কালের কণ্ঠ। 

.
জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয় কবে? 
  1. ২০ জানুয়ারি, ২০২৫
  2. ২২ জানুয়ারি, ২০২৫ 
  3. ২৪ জানুয়ারি, ২০২৫
  4. ২৫ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা

• জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬: 
- ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৫ জানুয়ারি ২০২৬-এ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
- ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। 

- এই অধ্যাদেশ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে।
- সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন।
এই অধ্যাদেশটি ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং অন্য যেকোনো আইনের ওপর এটি প্রাধান্য পাবে।
- অধ্যাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে ‘গণঅভ্যুত্থানকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।
- অধ্যাদেশে ‘রাজনৈতিক প্রতিরোধ’ ও ‘বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার’-এর মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন। 

.
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম কী?  
  1. মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয় 
  2. নারী ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়
  3. নারী ও শিশু মন্ত্রণালয়
  4. নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় 
ব্যাখ্যা

• মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন: 
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

- ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হলেও এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকছে।
- এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ। 

.
গ্রিনল্যান্ডে চলমান বহুজাতিক সামরিক মহড়ার নাম কী? [জানুয়ারি, ২০২৬]
  1. অপারেশন আইস শিল্ড
  2. অপারেশন পোলার স্ট্রাইক
  3. অপারেশন আর্কটিক এন্ডুরেন্স
  4. অপারেশন নর্দার্ন ওয়াচ
ব্যাখ্যা

- গ্রিনল্যান্ডে চলমান বহুজাতিক সামরিক মহড়ার নাম হলো 'অপারেশন আর্কটিক এন্ডুরেন্স' (Operation Arctic Endurance)।

• অপারেশন আর্কটিক এন্ডুরেন্স: 

-  'অপারেশন আর্কটিক এন্ডুরেন্স' হলো ডেনমার্কের নেতৃত্বাধীন একটি বহুজাতিক সামরিক অনুশীলন ও উপস্থিতি অভিযান, যা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। 
- স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ইতোমধ্যে সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।
- মূল উদ্দেশ্য: গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আর্কটিক অঞ্চলে ডেনমার্কের (যার অংশ গ্রিনল্যান্ড) নিরাপত্তা শক্তিশালী করা।
- এতে NATO-এর একাধিক সদস্য দেশ অংশ নিয়েছে। 

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন। 

.
শহিদ আসাদ দিবস পালন করা হয় কবে? 
  1. ১৮ জানুয়ারি
  2. ২০ জানুয়ারি
  3. ২২ জানুয়ারি
  4. ২৩ জানুয়ারি
ব্যাখ্যা

• ”শহীদ আসাদ দিবস”:
- ১৯৬৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাস্যের বিরুদ্ধে ছাত্রদের অসন্তোষ থেকে আন্দোলন শুরু হয়, যা পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়।
- ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ।
- ২০ জানুয়ারি ১৯৬৯ সালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।
- এরপর থেকে ২০ জানুয়ারি "শহীদ আসাদ দিবস” হিসেবে পালিত হয়।
- আসাদের স্মরণে ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর পরিবর্তে 'আসাদ গেট' নামকরণ করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো। 

.
সম্প্রতি, বাংলাদেশের কোন ক্রিকেটার উইজডেন বর্ষসেরা টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন? [জানুয়ারি, ২০২৬]
  1. লিটন কুমার দাস 
  2. সাইফ হোসেন 
  3. মোস্তাফিজুর রহমান
  4. শরিফুল ইসলাম 
ব্যাখ্যা

•  উইজডেনের বর্ষসেরা একাদশ - ২০২৫: 
 - ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০২৫ সালের) পুরুষ টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
- উইজডেনের সম্পাদকীয় বিভাগ গত বছরের সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজিয়েছে। 
- ২০২৫ সালে তিনি মোট ৫৯টি উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। 
- ১১ রান খরচায় ৩ উইকেট ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

তথ্যসূত্র: ডেইলি স্টার। 

.
বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্যের প্রধান রপ্তানি গন্তব্য দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. যুক্তরাষ্ট্র 
  4. সৌদি আরব
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। 

• কৃষিপণ্য রপ্তানি বাজার: 
- বর্তমানে বাংলাদেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের স্থানীয় বাজারের আকার প্রায় ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এটি ৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
 - বর্তমানে ১৪৫টি দেশে সুগন্ধি চাল, ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি বিস্কুট, চানাচুর, নুডলস, জুস, মসলাসহ প্রায় ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে। 
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়। 
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো: 
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
২. সৌদি আরব
৩. ভারত
৪. যুক্তরাজ্য
৫. যুক্তরাষ্ট্র

- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়। সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। 

১০.
দেশে প্রথমবারের মতো ’গণমাধ্যম সম্মিলন ২০২৬' কোথায় অনুষ্ঠিত হয়?  
  1. কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র
  2. জাতীয় কনভেনশন সেন্টার
  3. কৃষিবিদ ইনস্টিটিউশন
  4. প্রেস ক্লাব মিলনায়তন
ব্যাখ্যা

• ’গণমাধ্যম সম্মিলন ২০২৬' :
- দেশে প্রথমবারের মতো 'গণমাধ্যম সম্মিলন ২০২৬' অনুষ্ঠিত হচ্ছে।
- সময়: ১৫ জানুয়ারি,২০২৬
- স্থান:  কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) ।
- মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 
- এর পরে একটি ডকুমেন্টারিতে গণমাধ্যম সম্মিলনের আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়।

তথ্যসূত্র: ডেইলি স্টার ।

১১.
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? 
  1. যুক্তরাষ্ট্র
  2. সিঙ্গাপুর
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা

• হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬: 
- প্রকাশক: হেনলি অ্যান্ড পার্টনার্স। 
- চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। 
- এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর।
- আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
- সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
- আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন।
- বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।
- প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই (No Prior Visa) বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। 
এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ (Visa-Free), অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA)।
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স এর ওয়েবসাইট। 

১২.
গাজা পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান কে? 
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. টনি ব্লেয়ার
  3. মার্কো রুবিও
  4. জ্যারেড কুশনার 
ব্যাখ্যা

• গাজা পুনর্গঠনে 'বোর্ড অব পিস' গঠন: 
-  গাজা পুনর্গঠনে 'বোর্ড অব পিস' গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প।
- গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
- ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জ্যারেড কুশনার এতে 'প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য' থাকবেন।
- ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন।
- তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে ২০-দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।
- সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড।
- একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন।

তথ্যসূত্র: বিবিসি। 

১৩.
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কে অংশগ্রহণ করেছেন? [জানুয়ারি, ২০২৬]
  1. ফারুক খান
  2. সালেহউদ্দিন আহমেদ
  3. লুৎফে সিদ্দিকী
  4. দেবপ্রিয় ভট্টাচার্য
ব্যাখ্যা

• বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন: 
-  ১৯-২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে World Economic Forum-এর ৫৬তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।
 - সুইজারল্যান্ডের দাভোসে গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
- ডব্লিউইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্গে ব্রেন্ডের আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়ে লুৎফে সিদ্দিকী বৈশ্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। এসব আলোচনায় তিনি বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরেন এবং তা বিশ্বমঞ্চে উপস্থাপন করেন।

তথ্যসূত্র: বাসস। 

১৪.
‘গ্রাম সরকার’ ব্যবস্থার প্রবক্তা ছিলেন কে? 
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. জিয়াউর রহমান
  3. তাজউদ্দীন আহমেদ
  4. হুসেইন মুহাম্মদ এরশাদ 
ব্যাখ্যা

- গ্রাম সরকার’ ব্যবস্থার প্রবক্তা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

• গ্রাম সরকার ব্যবস্থা: 
- লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান গঠন করেন গ্রাম সরকার। 
- ব্রিটিশ চৌকিদার মডেলে গ্রাম পুলিশ গঠন করা হয়।   
- এজন্য তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহায় অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেন ‘স্বনির্ভর গ্রাম সরকার’ গঠনের।
- এই গ্রাম সরকার গঠনের মাধ্যমে জনগণ নিজেরাই তাদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পেত। এতে ১৪ জন সদস্য থাকতেন, এর মধ্যে ৬ জন নারী সদস্য থাকতেন।  
- ১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাগুলোকে উপজেলায় উন্নীত করে গঠন করেন উপজেলা পরিষদ।  

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।

১৫.
মিয়ানমারে সেনা-সমর্থিত রাজনৈতিক দলের নাম কী?  
  1. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
  2. ন্যাশনাল ইউনিটি পার্টি
  3. ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি
  4. ডেমোক্রেটিক পার্টি মিয়ানমার
ব্যাখ্যা

- মিয়ানমারে সেনা-সমর্থিত রাজনৈতিক দলের নাম: ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি।

• ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি:  

- Union Solidarity and Development Party (USDP) 
- মিয়ানমারের একটি রাজনৈতিক দল।
- ২০১০ সালের ৮ জুন সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইন এই দলটি প্রতিষ্ঠা করেন।
- দলটি সামরিক জান্তার সমর্থনপুষ্ট দল।

উল্লেখ্য, 
- মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত আসনের ৯০ শতাংশই জিতেছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।
- ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির  নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
 - প্রায় পাঁচ বছর পর সামরিক জান্তার অধীনে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। 


তথ্যসূত্র: ব্রিটানিকা ও বাসস। 

১৬.
সম্প্রতি সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?  [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা

• সাফ নারী ফুটসাল: 
- প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 
- ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
- দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

উল্লেখ্য, 
- ফুটসাল ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয়।
- ছোট মাঠ এবং কম খেলোয়াড় (সাধারণত ৫ জন) নিয়ে এটি খেলা হয়।
- সর্বোচ্চ ১২ জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায়। যত খুশি খেলোয়াড় বদলি করা যায়।
- ১৯৩০ সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল খেলা হয়ে আসছে।
- ফুটবলের মতো ফুটসালের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

তথ্যসূত্র: প্রথম আলো। 

১৭.
আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় কবে? 
  1. ২৪ জানুয়ারি
  2. ২৫ জানুয়ারি
  3. ২৬ জানুয়ারি
  4. ২৭ জানুয়ারি
ব্যাখ্যা

• আন্তর্জাতিক কাস্টমস দিবস: 
- আন্তর্জাতিক কাস্টমস দিবস প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয়।
- এটি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (WCO) কর্তৃক প্রতিষ্ঠিত, যা বিশ্বব্যাপী কাস্টমস প্রশাসনের কাজকে স্বীকৃতি দেয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষা, সহজীকরণ ও নিরাপত্তায় কাস্টমস কর্মকর্তাদের ভূমিকা উদযাপন করে।

• ২০২৬ সালের আন্তর্জাতিক কাস্টমস দিবস: 
- প্রতিপাদ্য/থিম: “Customs protecting society through vigilance and commitment” / 'অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস'
- এই প্রতিপাদ্য কাস্টমসের বিভিন্ন অবদান যেমন: অবৈধ পণ্য, মাদক, জালিয়াতি পণ্য প্রতিরোধ, সমাজ ও জনস্বাস্থ্য রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি তুলে ধরে।

তথ্যসূত্র: ইত্তেফাক ও বাসস। 

১৮.
জাপানের পার্লামেন্টের নাম কী? 
  1. আলথিং 
  2. ডায়েট
  3. নেসেট
  4. ফোকেটিং
ব্যাখ্যা

• জাপানের পার্লামেন্ট:
- জাপানের পার্লামেন্টের নাম: ডায়েট।
- 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
• উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
• নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).

অন্যদিকে, 
- নেসেট: ইসরায়েলের আইনসভা। 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১৯.
বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা কত?  [জানুয়ারি, ২০২৬]
  1. ৬,৫০০ জন
  2. ৬,৬৫০ জন
  3. ৬,৭৫৭ জন
  4.  ৬,৮০০ জন
ব্যাখ্যা

• শহীদ মুক্তিযোদ্ধা সংখ্যা: 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে  শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে।
- বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার মোট সংখ্যা ৬,৭৫৭ জন।
- খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মোট সংখ্যা ৬৭৬ ।
- মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট অনুযায়ী, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় হাজার ৭৫৭ জন। 

তথ্যসূত্র: ডেইলি স্টার। (Link) 

২০.
২০২৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ঢাকা ক্যাপিটালস 
  2. চট্টগ্রাম রয়্যালস
  3. রাজশাহী ওয়ারিয়র্স
  4. সিলেট টাইটানস
ব্যাখ্যা

• বাংলাদেশ প্রিমিয়ার লিগে, ২০২৬: 
- বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬৩ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দেয়  রাজশাহী ওয়ারিয়র্স। 
- ফাইনাল তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা)।
- চ্যাম্পিয়ন : রাজশাহী ওয়ারিয়র্স
- রানার্স-আপ: চট্টগ্রাম রয়্যালস
- প্লেয়ার অফ দ্য ফাইনাল: তানজিদ হাসান তামিম।

তথ্যসূত্র: ডেইলি স্টার।