পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৪৩
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪৩ প্রশ্ন

.
চর্যাপদ এক প্রকার-
  1. ক) ছড়া
  2. খ) গল্প
  3. গ) গান
  4. ঘ) রম্যরচনা
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত-
  1. ক) পদাবলি
  2. খ) ধামালি
  3. গ) প্রেমগীতি
  4. ঘ) নাটগীতি
ব্যাখ্যা
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের গঠনরীতি অধিকাংশ সংলাপনির্ভর। সংলাপের মাধ্যমে রাধা-কৃষ্ণের মনােভাব প্রকাশিত হয়েছে। সেই হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য গঠনরীতিতে নাটগীতি বা নাট্যগীতি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'কৃষি ও আবহাওয়ার কথা' প্রাধান্য পেয়েছে কোথায়?
  1. ক) ধাঁধা
  2. খ) খনার বচন
  3. গ) ছড়া
  4. ঘ) ডাকের বচন
ব্যাখ্যা
খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি ও আবহাওয়ার কথা। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি- ছড়া। আর ডাকের বচনে প্রাধান্য পেয়েছে জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন-
  1. ক) দৌলত কাজী
  2. খ) মাগন ঠাকুর
  3. গ) আলাওল
  4. ঘ) শেখ মরদন
ব্যাখ্যা
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি আলাওল। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'কল্লোল' যুগের কবি কে ছিলেন?
  1. ক) সমর সেন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

'কল্লোল পত্রিকা' (১৯২৩) কে কেন্দ্র করে যে কবি ও লেখকদের দল গড়ে উঠেছিল তাদেরকে কল্লোল যুগের কবি ও সাহিত্যিক বলা হয়।
কল্লোল যুগের কবি এবং লেখকদের মধ্যে যাঁদের নাম উল্লেখযোগ্য তাঁরা হলেন - কবি জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, কাজী নজরুল ইসলাম, অমিয় চক্রবর্তী, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

.
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) জীবন ঘষে আগুন
  3. গ) নন্দিত নরকে
  4. ঘ) পিঙ্গল আকাশ
ব্যাখ্যা
জহির রায়হানের উপন্যাস ‘আরেক ফাল্গুন' ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনের গল্প।
'নন্দিত নরকে' হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস,
শওকত আলীর উপনাস- পিঙ্গল আকাশ (১৯৬৪),
হাসান আজিজুল হক রচিত উপন্যাস- জীবন ঘষে আগুন (১৯৭৩)।
.
‘আমার ঘরের চাবি পরের হাতে......... '- গানটির রচয়িতা কে?
  1. ক) লালন শাহ
  2. খ) হাসন রাজা
  3. গ) পাগলা কানাই
  4. ঘ) রাধারমণ দত্ত
ব্যাখ্যা

লালন শাহ তিনি একাধারে বাউল সাধক, বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাঁকে 'বাউল সম্রাট' বলা হয়। তাঁর রচিত কয়েকটি জনপ্রিয় গান-
-আমার ঘরের চাবি পরের হাতে।
-আমার ঘরখানায় কে বিরাজ করে।
-খাচার ভিতর অচিন পাখি।
-বাড়ির কাছে আরশিনগর।
-সব লােকে কয় লালন কি জাত সংসারে।
-সময় গেলে সাধন হবে না।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
‘সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন-
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) মােজাম্মেল হক
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
‘সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের ইতিহাসে সবুজপত্র কথ্য ভাষাকে জনপ্রিয় করার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। যা 'বীরবলী রীতি’ নামে পরিচিত।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'হেরম্ভ' চরিত্রটি কোন উপন্যাসের?
  1. ক) দিবারাত্রির কাব্য
  2. খ) পথের পাঁচালী
  3. গ) বােবা কাহিনী
  4. ঘ) নৌকাডুবি।
ব্যাখ্যা
দিবারাত্রির কাব্যের প্রধান চরিত্র হেরম্ভ।
অপু ও দুর্গা 'পথের পাঁচালী' উপন্যাসের দুটি চরিত্র।
'বােবা কাহিনী' উপন্যাসের চরিত্র নায়ক আজাহের।
নৌকাডুবি উপন্যাসের চরিত্র- রমেশ, কমলা ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
মীর মশাররফ হােসেনের ছদ্মনাম কী?
  1. ক) বনফুল
  2. খ) গাজী মিয়া
  3. গ) ভ্রমর
  4. ঘ) জরাসন্ধ
ব্যাখ্যা
গাজী মিয়া-মীর মশাররফ হােসেন।
ভ্রমর- সমরেশ বসু।
বনফুল- বলাইচাঁদ মুখােপাধ্যায়।
জরাসন্ধ- চারুচন্দ্র চক্রবর্তী।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
‘চার ইয়ারী কথা' গ্রন্থটি কে রচনা করেন?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'চার ইয়ারী কথা' (১৯১৬) প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। এতে চারবন্ধুর প্রেম কাহিনী বর্ণিত হয়েছে এবং প্রত্যেকটি প্রেমই ছিল অভিশপ্ত। তার অন্যান্য গল্পগ্রন্থ- আহুতি (১৯১৯), নীললােহিত ও গল্পসংগ্রহ (১৯৪১)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
‘ইন্দিরা' গ্রন্থটি কার রচনা?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) প্যারীচাঁদ মিত্র
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রােমান্টিক সামাজিক উপন্যাস- ইন্দিরা (১৮৭৩)। এ উপন্যাসটি প্রথম সংক্ষিপ্তাকারে প্রকাশিত হয়েছিল ‘বঙ্গদর্শন' পত্রিকার ১২৭৯ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় । ১৮৭৩ সালে প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি?
  1. ক) চতুর্দশী
  2. খ) চতুষ্পঠী
  3. গ) চতুর্দশপদী
  4. ঘ) চার অধ্যায়
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস- চার অধ্যায় (১৯৩৪)। এটি সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়ােগান্ত প্রেমের উপন্যাস।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৪.
'ফাঁস কাগজ' মীর মশাররফ হোসেন রচিত একটি-
  1. ক) প্রবন্ধ
  2. খ) উপন্যাস
  3. গ) প্রহসন
  4. ঘ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
'ফাঁস কাগজ' মীর মশাররফ হোসেন রচিত একটি প্রহসন। এর উপায় কি?, ভাই ভাই এইতো চাই, এ কি? ইত্যাদি তাঁর রচিত প্রহসন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৫.
'মানচিত্র' নাটকটির রচয়িতা-
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আনিস চৌধুরী
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) নুরুল মোমেন
ব্যাখ্যা
মানচিত্র নাটকটির রচয়িতা- আনিস চৌধুরী। আনিস চৌধুরী সমাজ সচেতন নাট্যকার ও বিশিষ্ট কথাসাহিত্যিক। তাঁর রচিত অন্যান্য নাটক- অ্যালবাম, চেহারা ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৬.
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি?
  1. ক) রাজবন্দীর রোজনামচা
  2. খ) দুর্দিনের যাত্রী
  3. গ) দুর্দিনের দিনলিপি
  4. ঘ) জাপান যাত্রী
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ- যুগবাণী, দুর্দিনের যাত্রী। শহীদুল্লাহ কায়সারের স্মৃতিকথা- রাজবন্দীর রোজনামচা, আবুল ফজলের আত্মজীবনী- দুর্দিনের দিনলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী- জাপান যাত্রী।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৭.
'Litigation' শব্দের পারিভাষিক অর্থ--
  1. ক) আমলা
  2. খ) মামলা
  3. গ) লস্কর
  4. ঘ) আদালত
ব্যাখ্যা
'Litigation' শব্দের পারিভাষিক অর্থ- মামলা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
  1. ক) অল্পপ্রাণ ধ্বনি
  2. খ) ঘোষ ধ্বনি
  3. গ) মহাপ্রাণ ধ্বনি
  4. ঘ) অঘোষ ধ্বনি
ব্যাখ্যা
যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায়, বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যথা- (খ,ঘ), (ছ,ঝ), (ঠ,ঢ), (থ,ধ), (ফ,ভ) এবং 'হ' ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) সুচিস্মিতা
  2. খ) শূচিস্মিতা
  3. গ) সূচিস্মিতা
  4. ঘ) শুচিস্মিতা
ব্যাখ্যা
শুচিস্মিতা বানানটি শুদ্ধ।
শুচিস্মিতা (বিশেষণ) - উজ্জ্বল বা বিশুদ্ধ হাস্য।
(কেশবের আশীর্বাদ উদ্ভাসিছে অয়ি শুচিস্মিতা-সত্যেন্দ্রনাথ দত্ত)।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২০.
নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
  1. ক) চাণক্য
  2. খ) গণ
  3. গ) মাণিক্য
  4. ঘ) ক্রন্দণ
ব্যাখ্যা
ক্রন্দণ শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে। এর সঠিক বানান হচ্ছে- ক্রন্দন। এগুলোতে স্বভাবতই 'ণ' হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
২১.
উত্থাপন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উঃ + স্থাপন
  2. খ) উথ + স্তাপন
  3. গ) উৎ + স্থাপন
  4. ঘ) উঃ + স্তাপন
ব্যাখ্যা
কতগুলো সন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়- পরিষ্কার = পরি + কার, সংস্কার = সম + কার, সংস্কৃত = সম + কৃত, উত্থান = উৎ + স্থান, উত্থাপন = উৎ + স্থাপন ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
২২.
কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) গোলাপ
  2. খ) লাল
  3. গ) মানব
  4. ঘ) নাক
ব্যাখ্যা
যেসব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন- গোলাপ, নাক, লাল, নীল, তিন ইত্যাদি। মানব শব্দটি প্রত্যয়যোগে গঠিত শব্দ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
২৩.
'ভাজি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √ভাচ্ + ই
  2. খ) √ভজ্ + ই
  3. গ) √ভচ্ + ই
  4. ঘ) √ভাজ্ + ই
ব্যাখ্যা
ই-প্রত্যয় যোগে গঠিত শব্দ- ভাজি = √ভাজ্ + ই, বেড়ি = √বেড় + ই ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৪.
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয়-
  1. ক) ক্রিয়াবাচক বিশেষ্য
  2. খ) ক্রিয়া বিভক্তি
  3. গ) ক্রিয়া বিশেষ্যজাত বিশেষণ
  4. ঘ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল, বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথা- ধীরে ধীরে বায়ু বয়, পরে একবার এসো ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
২৫.
'যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান'। এটি একটি ____ বাক্য।
  1. ক) সরল
  2. খ) যৌগিক
  3. গ) জটিল
  4. ঘ) আশ্রিত
ব্যাখ্যা
'যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান'। এটি একটি জটিল বা মিশ্র বাক্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৬.
'অকূল পাথার' বাগধারা টির অর্থ-
  1. ক) আসন্ন বিপদ
  2. খ) ভীষণ শত্রুতা
  3. গ) ভীষণ বিপদ
  4. ঘ) কঠিন যুদ্ধ
ব্যাখ্যা
অকূল পাথার' বাগধারা টির অর্থ- ভীষণ বিপদ। আর অহি নকুল সম্বন্ধ বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৭.
'অর্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অচল
  2. খ) আকাশ
  3. গ) অনল
  4. ঘ) সবিতা
ব্যাখ্যা
'অর্ক' শব্দের সমার্থক শব্দ সবিতা, সূর্য, তপন, মার্তণ্ড, দিবাকর, আদিত্য, ভাস্কর, ভানু ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৮.
'ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অতীত
  2. খ) বর্তমান
  3. গ) সাবেক
  4. ঘ) ভবিষ্যৎ
ব্যাখ্যা
'ভূত' শব্দের অর্থ অতীত। এর বিপরীত শব্দ ভবিষ্যৎ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৯.
The repetition of beginning consonant sound is called-
  1. ক) Stanza
  2. খ) Alliteration
  3. গ) Consonance
  4. ঘ) Allusion
ব্যাখ্যা
Repetition of consonant sounds at the beginning of words or stressed syllables is known as alliteration. Example: “Puffs, powders, patches, Bibles, billet-doux.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩০.
Who wrote 'Tom Jones'?
  1. ক) Thomas Nashe
  2. খ) Sydney Sheldon
  3. গ) Henry Fielding
  4. ঘ) William Blake
ব্যাখ্যা
Henry Fielding (1707-54) is a writer who belongs to the Augustan Age as well as to the Age of sensibility. Two of his prominent novels are- Tom Jones (1749), Amelia (1751).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩১.
Macbeth was a-
  1. ক) Noble
  2. খ) General
  3. গ) Minister
  4. ঘ) Soldier
ব্যাখ্যা
Macbeth, tragedy in five acts by William Shakespeare. It's important characters are Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches. Macbeth and Banquo are generals serving King Duncan of Scotland.
Source: LiveMCQ Lecture
৩২.
‘The Adventure of Tom Sawyer’ is written by-
  1. ক) Alexander Defoe
  2. খ) Mark Twain
  3. গ) Robert Browning
  4. ঘ) Alexander Dumas
ব্যাখ্যা
Mark Twain (1835 – 1910):
His real name is Samuel Langhorn Clemens.
Famous Works: The Adventure of Tom Sawyer, The Adventure of Huckleberry Finn.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica
৩৩.
Hector is a noteworthy character of the-
  1. ক) Aeneid
  2. খ) Iliad
  3. গ) Beowulf
  4. ঘ) Paradise Regained
ব্যাখ্যা
Iliad is an ancient Greek epic poem written by Homer. Its notable characters are Achilles, Hector, Agamemnon, Helen, Paris, Priam, Priam, Nestor, Briseis, Menelaus, Apollo, Athena, Thetis.
Source: LiveMCQ Lecture
৩৪.
Which English novelist was born in Calcutta?
  1. ক) Beatrix Potter
  2. খ) William Makepeace Thackeray
  3. গ) E.M. Forster
  4. ঘ) Lord Byron
ব্যাখ্যা
William Makepeace Thackeray (1811 – 69):
English Novelist.
Born in Calcutta.
Major Works: The Luck of Barry Lyndon, The Vanity Fair, The Virginians,Catherine.
Source: britannica
৩৫.
Who wrote 'War and Peace'?
  1. ক) Sun Tzu
  2. খ) Voltaire
  3. গ) Leo Tolstoy
  4. ঘ) Maxim Gorky
ব্যাখ্যা
Leo Tolstoy:
Russian one of the greatest writers.
Wrote: Novel: War and peace, Anna Karenina.
Drama: The power of Darkness.
Source: LiveMCQ Lecture
৩৬.
He felt tired. What type of part of speech is tired?
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Felt= Linking Verb
Linking Verb এর পর সাধারণত Adjective বসে।
৩৭.
Truthfulness is a great virtue. What type of noun is virtue?
  1. ক) Common
  2. খ) Collective
  3. গ) Material
  4. ঘ) Abstract
ব্যাখ্যা
যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়, তাকে Abstract Noun বলে।
৩৮.
What is the plural form of ‘that’ when it is used as a relative pronoun and when as a demonstrative pronoun respectively?
  1. ক) that, that
  2. খ) those, that
  3. গ) that, those
  4. ঘ) those, those
ব্যাখ্যা
that = যে, যা, যারা, যেগুলো => relative
that = ঐ, ওটা; those= ওগুলো => demonstrative
৩৯.
Which is the incorrect one?
  1. ক) He went for a rest.
  2. খ) I have caught a cold.
  3. গ) I have great deal of work in hand.
  4. ঘ) The vacation came to a close.
ব্যাখ্যা
rest, cold, great deal, close সবগুলোর পূর্বে a বসার কথা ছিল।
৪০.
What is the singular form of criteria?
  1. ক) criterium
  2. খ) criterion
  3. গ) criteriam
  4. ঘ) criteri
ব্যাখ্যা
No explanation added.
৪১.
The speakers dwell ____ the importance of the day.
  1. ক) on
  2. খ) about
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা
dwell on = আলোচনা করা
৪২.
‘Check out’ means-
  1. ক) look at something curiously
  2. খ) leave a hotel
  3. গ) find out
  4. ঘ) inquire
ব্যাখ্যা

Check out - phrasal verb হিসাবে "Settle one's hotel bill before leaving" অর্থ প্রকাশ করে।
এর আরো অনেক ব্যবহার আছে, তবে সেগুলো informal.
যেমন - North American informal অর্থ - Die

৪৩.
‘Have the best of both worlds’ means-
  1. ক) to have the advantages of two completely different things
  2. খ) to be religious
  3. গ) to become fully happy
  4. ঘ) to get enough pleasures
ব্যাখ্যা
No explanation added.
৪৪.
Will you wait till I return? What type of adverb clause is the underlined one?
  1. ক) Adverb Clause of cause
  2. খ) Adverb Clause of manner
  3. গ) Adverb Clause of concession
  4. ঘ) Adverb Clause of time
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার সময় বুঝানোর কারণে Adverb Clause of Time
৪৫.
Students who wish to acquire proficiency in language should practice the language. (Make it simple)
  1. ক) Students wishing to acquire proficiency in language should practice the language.
  2. খ) Students wish to acquire proficiency in language practicing the language.
  3. গ) Students acquire proficiency in language by practicing the language.
  4. ঘ) Students acquiring proficiency in language should practice the language.
ব্যাখ্যা
Relative Pronoun:
Relative Pronoun= Who, whom, Whose, Which, What, That, But (যে না) ইত্যাদি।
Simple করতে হলে -
Verb+ ing = Active Adjective অর্থাৎ Verb টি আগের Noun/Pronoun দ্বারা সম্পাদিত হয়।
Verb এর PP = Passive Adjective অর্থাৎ Verb টির কাজ তার পূর্বের Noun/Pronoun এর উপর পতিত হয়।
৪৬.
There are ____ students in the class.
  1. ক) a few
  2. খ) a little
  3. গ) much
  4. ঘ) any
ব্যাখ্যা

• A little & much are used before uncountable noun.
• Any can mean ‘some’ in negative and interrogative sentence, not in affirmative sentence.
• So, the only option is a few (কিছু সংখ্যক)

৪৭.
Choose the wrongly spelt word-
  1. ক) Renaissance
  2. খ) Shakespeare
  3. গ) Consciance
  4. ঘ) Tragedy
ব্যাখ্যা
Correct Spelling: Conscience
৪৮.
Petty is synonymous to-
  1. ক) hard
  2. খ) gigantic
  3. গ) narrow
  4. ঘ) beautiful
ব্যাখ্যা
petty = তুচ্ছ
hard = কঠিন
gigantic = প্রকাণ্ড
narrow = সংকীর্ণ
beautiful = সুন্দর
৪৯.
একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ক) 100 লিটার
  2. খ) 150 লিটার
  3. গ) 169 লিটার
  4. ঘ) 192 লিটার
ব্যাখ্যা

মনে করি, ১ম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট y লিটার পানি ধরে।
প্রশ্নমতে,
বা, y = 12x ..............(1)
এবং
y = 96x - 96×14 ...........(2)
(১) এর x এর মান (২) এ বসিয়ে পাই, 
বা, y = 96 (y/12) - 1344
বা, y = 8y - 1344
বা, y = 1344/7 = 192
সুতরাং চৌবাচ্চা টিতে মোট 192 লিটার পানি ধরে।

৫০.
(36)2x+3 = 6(3x+ 6) হলে x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -2
  4. ঘ) -1
ব্যাখ্যা

(36)2x+3 = 6(3x+ 6) 
⇒ (6)(4x+6) = 6(3x + 6)
⇒ 4x + 6 = 3x + 6
⇒ x = 0

৫১.
3x - 2y = 5
2x + 3y = 12 এর সমাধান কত?
  1. ক) (2, 0)
  2. খ) (9, 2)
  3. গ) (3, 2)
  4. ঘ) (4, 3)
ব্যাখ্যা

3x - 2y = 5 ......(1)
2x + 3y = 12 .....(2)
সমীকরণ (1) কে তিন দিয়ে এবং (2) কে দুই দিয়ে গুণ করে পাই,
(1)+(2) করে,
বা, 13x = 39
x = 3
x এর মান সমীকরণ (2) এ বসিয়ে,
বা, 2.3 + 3y = 12
বা, 3y = 6
y = 2
(x, y) = (3, 2)

৫২.
log4(1/16) এর মান কত?
  1. ক) 0
  2. খ) -2
  3. গ) 2
  4. ঘ) -4
ব্যাখ্যা

log4(1/16)
= log4(4-2)
= -2 log44
= -2.1
= -2

৫৩.
7 + 12 + 17 + …………. ধারাটির 30 টি পদের সমষ্টি কত?
  1. ক) 2385
  2. খ) 2347
  3. গ) 7650
  4. ঘ) 1237
ব্যাখ্যা

১ম পদ a = 7, সাধারণ অন্তর d = 5, পদ সংখ্যা n= 30
আমরা জানি,
সমষ্টি Sn = {2a +(n - 1)d}(n/2)
30 টি পদের সমষ্টি S30 = {2× 7 +(30 - 1)5}(30/2) = 2385

৫৪.
চিত্র অনুসারে o কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ΔABC অন্তর্লিখিত।∠y=112° হলে ∠x= কত?
  1. ক) 112°
  2. খ) 11°
  3. গ) 34°
  4. ঘ) 45°
ব্যাখ্যা

ΔBOC এর বহিঃস্থ ∠AOB =∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
∠OBC + ∠OCB + ∠y = 180°
∠x + ∠x = 180° - 112°
2∠x = 68°
∠x = 34°

৫৫.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যা কত?
  1. ক) ৩৩৬
  2. খ) ৩০৮
  3. গ) ২৭০
  4. ঘ) ৩৪০
ব্যাখ্যা

১ম সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
অপর সংখ্যা =  (ল.সা.গু × গ.সা.গু)/১ম সংখ্যা
= (১২×৭৭০০)/২৭৫ = ৩৩৬

৫৬.
দুটি থলির একটিতে 5 টি লাল এবং 3 টি কালো বল আছে। অপর থলিতে 4 টি লাল ও 5 টি কালো বল আছে। সমসম্ভব উপায়ে একটি থলি নির্বাচন করা হলো এবং তা থেকে দুটি বল তোলা হলে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 0
  2. খ) 275/504
  3. গ) 234/450
  4. ঘ) 504/123
ব্যাখ্যা

দুটি বল এর মধ্যে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা = ( ১ম থলে হতে দুটি বলের একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা ) + (২য় থলে হতে দুটি বলের একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা)
=(5C1 × 3C1) ÷ (2 × 8C2) + (4C1 × 5C1) ÷ (2 × 9C2) = 275/504

৫৭.
কোনো রূপ বিধি নিষেধ আরোপ না করে 7 টি লাল বল ও 2 টি সাদা বল কত প্রকারে এক সারিতে সাজানো যায়?
  1. ক) 19
  2. খ) 28
  3. গ) 36
  4. ঘ) 30
ব্যাখ্যা

7 টি লাল বল
2 টি সাদা বল
মোট বল = 9 টি
∴ বিন্যাস = 9!/(7!2!) = 36

৫৮.
একটি দশভুজের সমষ্টি ________?
  1. ক) ৮ সমকোণ
  2. খ) ১৬ সমকোণ
  3. গ) ২০ সমকোণ
  4. ঘ) ২২ সমকোণ
ব্যাখ্যা

আমরা জানি, বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n - 2)180°
∴ দশভুজের মোট অন্তঃস্থ কোণ গুলোর সমষ্টি = (10 - 2)180° = 1440°
∴1440°/90° = ১৬ সমকোণ

৫৯.
একটি সুষম খাদ্য পিরামিড এর সবচেয়ে নিচে থাকে কোন খাদ্য উপাদান?
  1. ক) শর্করা
  2. খ) আমিষ
  3. গ) স্নেহ বা ফ্যাট
  4. ঘ) ভিটামিন ও খনিজ লবণ
ব্যাখ্যা
শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাক-সবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে সুষম খাদ্য পিরামিড বলে। কোন সুষম খাদ্যতালিকা লক্ষ করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬০.
স্বাভাবিক অবস্থায় রক্তে কোন শ্বেত রক্তকণিকার শতকরা হার সবচেয়ে বেশি?
  1. ক) বেসোফিল
  2. খ) মনোসাইট
  3. গ) নিউট্রোফিল
  4. ঘ) ইওসিনোফিল
ব্যাখ্যা
স্বাভাবিক অবস্থায় মোট শ্বেত রক্তকণিকার মাঝে নিউট্রোফিল ৪০-৭৫%, ইওসিনোফিল ১-৬%, মনোসাইট ২-১০%, লিম্ফোসাইট ২০-৪৫% এবং বেসোফিল ০-১%।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬১.
নিচের কোন ক্ষেত্রে শিশু জন্মের সময় প্রচন্ড রক্তাল্পতা এবং জন্মের পর জন্ডিস দেখা দেয়?
  1. ক) মায়ের রক্ত Rh+ এবং সন্তানের রক্ত Rh+
  2. খ) মায়ের রক্ত Rh- এবং সন্তানের রক্ত Rh-
  3. গ) মায়ের রক্ত Rh+ এবং সন্তানের রক্ত Rh-
  4. ঘ) মায়ের রক্ত Rh- এবং সন্তানের রক্ত Rh+
ব্যাখ্যা
যদি মায়ের রক্ত Rh- এবং বাবার রক্ত Rh+ হয় তাহলে তাদের সন্তান হবে Rh+ বিশিষ্ট, কারণ Rh+ একটি প্রকট বৈশিষ্ট্য। সন্তানের Rh+ রক্ত অমরার মাধ্যমে মায়ের রক্তে পৌছাবে এবং মায়ের রক্তরসে Rh+ এর বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। যেহেতু এই অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই অরথম সন্তানের বেলায় মায়ের রক্তের Rh+ এর অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তের কোন ক্ষতি করতে পারে না এবং একজিন সুস্থ সন্তান জন্ম নেয়। তবে দ্বিতীয় সন্তান থেকে মায়ের শরীরের Rh+ এর অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে এবং সন্তান জীবিত জন্ম নিলে তার প্রচন্ড রক্তাল্পতা থাকে এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা যায়৷
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬২.
জীবের দ্বিপদ নামকরণের ক্ষেত্রে নামকরণ কোন ভাষায় উপস্থাপন করতে হবে?
  1. ক) ইটালিক
  2. খ) ইংরেজি
  3. গ) ল্যাটিন
  4. ঘ) গ্রিক
ব্যাখ্যা
নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মত করে উপস্থাপন করতে হবে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৩.
তড়িৎ বর্তনীতে তড়িৎযন্ত্র ও উপকরণসমূহ কয়ভাবে সংযুক্ত করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
সাধারণত তড়িৎ বর্তনীতে তড়িৎযন্ত্র ও উপকরণসমূহ ২ ভাবে সংযুক্ত করা যায়।
১. শ্রেণিসংযোগ বর্তনী ও ২. সমান্তরাল সংযোগ বর্তনী। [সূত্র: অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই]
৬৪.
হিলিয়াম পরমাণুর ভরসংখ্যা কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ১
ব্যাখ্যা
হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা ২, ভরসংখ্যা ৪, ইলেকট্রন সংখ্যা ২ এবং নিউট্রন সংখ্যা ২।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৫.
কোনটি কোনো কোনো সময় ধাতু আবার কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করে?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) সিলিকন
  3. গ) আয়োডিন
  4. ঘ) তামা
ব্যাখ্যা
যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় আধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলে। যেমন সিলিকন একটি অপধাতু। পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, মাঝের মৌলগুলো সাধারণত অর্ধধাতু এবং ডানদিকের মৌলগুলো সাধারণত অধাতু।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৬.
পিতলের শতকরা সংযুক্তির ক্ষেত্রে কোনটি ঠিক?
  1. ক) কপার ৩৫% এবং জিংক ৬৫%
  2. খ) টিন ১০% এবং কপার ৯০%
  3. গ) অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও লৌহ ১%
  4. ঘ) কপার ৬৫% এবং জিংক ৩৫%
ব্যাখ্যা
পিতলে কপার ৬৫% এবং জিংক ৩৫% থাকে। কাঁসায় ৯০% কপার ও ১০% টিন বিদ্যমান। ডুরালুমিনে অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও লৌহ ১% বিদ্যমান।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৭.
বাষ্পায়নের নির্ভরশীলতার ক্ষেত্রে কোনটি মিথ্যা?
  1. ক) তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হবে
  2. খ) তরলের স্ফুটনাঙ্ক বেশি হলে বাষ্পায়ন বেশি হবে
  3. গ) বাতাসের চাপ যত কম হবে বাষ্পায়নের হার তত বেশি
  4. ঘ) বাতাস যত শুষ্ক হবে তরল তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে
ব্যাখ্যা
তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন বেশি হয়। বাতাসের চাপ যত কম হবে বাষ্পায়নের হার তত বেশি হবে। আবার বাতাস যত শুষ্ক হবে, তরল তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৮.
আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোনটি ঠিক?
  1. ক) আপতন রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে
  2. খ) প্রতিফলন কোণ আপতন কোণের দ্বিগুণ
  3. গ) আপতন কোণ যত বেশি হবে প্রতিফলন হবে তত কম
  4. ঘ) সাধারনভাবে কাচের সামনের পৃষ্ঠ থেকে ৯৬% আলো প্রতিফলিত হয়
ব্যাখ্যা
আলোর প্রতিফলনে আপতন রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। প্রতিফলন কোণ আপতন কোণের সমান। আপতন কোণ যত বেশি হবে প্রতিফলন হবে তত বেশি। আবার সাধারণভাবে কাচের সামনের পৃষ্ঠ থেকে মাত্র ৪% আলো প্রতিফলিত হয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৯.
কোনটি লব্ধ রাশির উদাহরণ?
  1. ক) কাজ
  2. খ) ভর
  3. গ) সময়
  4. ঘ) তাপমাত্রা
ব্যাখ্যা

জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে এরূপ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন।
এগুলো হল দৈর্ঘ্য, ভর, সময়,তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা এবং পদার্থের পরিমাণ।
যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে পাওয়া যায় , তাদেরকে লব্ধ রাশি বলা হয়।
বেগ, ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি লব্ধ রাশির উদাহারণ। যে গুলো মৌলিক রাশি থেকে গঠিত হয়।
যেমন: কাজ = বল X সরণ

৭০.
ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
  1. ক) সিয়েরা লিওন
  2. খ) কঙ্গো
  3. গ) লিবিয়া
  4. ঘ) ইথিওপিয়া
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশের ইবোলা নামক নদী বিধৌত কঙ্গো দেশে ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল। ১৯৭৬ সালে এই ভাইরাস আবিষ্কৃত হয়।
৭১.
কোন যন্ত্র আবিষ্কারের জন্য চার্লস ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয়?
  1. ক) এনালাইজিং ইঞ্জিন
  2. খ) এনিগমা ইঞ্জিন
  3. গ) এসেম্বলি লাইনার
  4. ঘ) ডিফারেন্স ইঞ্জিন
ব্যাখ্যা
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতবিদ অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন। ১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন। এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৭২.
ভুল নাম্বার সিস্টেমের উদাহরণ নিচের কোনটি?
  1. ক) (৩B৫)১৬
  2. খ) (১০১১)১০
  3. গ) (১০১)
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
নাম্বার সিস্টেমের উদাহরণঃ
হেক্সাডেসিমাল - (৩B৫)১৬
দশমিক - (১০১১)১০
বাইনারি - (১০১)
অক্টাল - (২৭১)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৭৩.
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধ-
  1. ক) হ্যাকিং
  2. খ) সাইবার অপরাধ
  3. গ) ফিশিং
  4. ঘ) স্পুফিং
ব্যাখ্যা
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৭৪.
চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা কোনটি?
  1. ক) GSM
  2. খ) EDGE
  3. গ) WiMAX 2
  4. ঘ) HSPA
ব্যাখ্যা
WiMAX 2, LTE (Long Term Evolution) ইত্যাদি চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা। GSM, EDGE, UTMS, HSPA এগুলো ৩য় প্রজন্মের মোবাইল সেবা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৭৫.
‘সার্ভার বেজড নেটওয়ার্ক’ কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?
  1. ক) PAN
  2. খ) LAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
ব্যাখ্যা
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা - ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেজড নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৭৬.
দশমিক পদ্ধতির সংখ্যা ১৭ কে হেক্সাডেসিমাল সংখ্যাপদ্ধতিতে প্রকাশ করা যাবে কিভাবে?
  1. ক) B
  2. খ) ১১
  3. গ) C
  4. ঘ) ১০
ব্যাখ্যা
দশমিক পদ্ধতির সংখ্যা ১০ কে হেক্সাডেসিমালে প্রকাশ করা যাবে A এর সাহায্যে৷ দশমিক পদ্ধতির সংখ্যা ১৬ কে হেক্সাডেসিমালে প্রকাশ করা যাবে ১০ এর সাহায্যে৷ দশমিক পদ্ধতির সংখ্যা ১৭ কে হেক্সাডেসিমালে প্রকাশ করা যাবে ১১ এর সাহায্যে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি?
  1. ক) মার্ক-১
  2. খ) আইবিএম -১৬২০
  3. গ) আইবিএম-৪৫০
  4. ঘ) এনিয়াক-১
ব্যাখ্যা
পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৮.
অ্যাসকি কোড দ্বারা কয়টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ক) ৩২
  2. খ) ৬৪
  3. গ) ১২৮
  4. ঘ) ২৫৬
ব্যাখ্যা
বর্তমানে অ্যাসকি কোড বলতে ASCII 8 কেই বুঝায়। এর মধ্যমে ২ বা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৯.
গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) PC-DOS
  2. খ) MS-DOS
  3. গ) MacOS
  4. ঘ) UNIX
ব্যাখ্যা
Character User Interface Operating System (CUI) হলো বর্ণ বা কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম। এখানে কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কি-বোর্ডের বিভিন্ন কি ব্যবহার করে নির্দেশ প্রদান করা হয়। যেমনঃ MS-DOS, PC-DOS and UNIX ইত্যাদি। গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম হল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। মাউস, কি-বোর্ড ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা হয়। যেমনঃ Windows 95/98/XP/Vista/7/8/10, MacOS ইত্যাদি।
Source: Britannica, magora-systems and elprocus
৮০.
নিচের কোনটি ভার্চুয়াল এসিস্টেন্ট?
  1. ক) Android
  2. খ) Siri
  3. গ) Linux
  4. ঘ) Sun
ব্যাখ্যা
Siri হচ্ছে এপলের ভার্চুয়াল এসিস্টেন্ট। এটি এপলের iOs, MacOs, tvOS, watchOS, iPadOS অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত। Android এবং Linux হচ্ছে অপারেটিং সিস্টেম।
Source: Britannica & Apple
৮১.
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কী?
  1. ক) চূড়ান্ত সম্পাদনার কাজ করা
  2. খ) ডেটা সংরক্ষণ করা
  3. গ) ডেটার নিরাপত্তা বিধান করা
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলো হচ্ছে -
প্রয়োজন অনুযায়ী ডেটাবেজ তৈরি করা
ব্যবহারকারী নিয়ন্ত্রণ
নতুন ডেটা অন্তর্ভুক্ত করা
ডেটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন
অপ্রয়োজনীয় ডেটা বাদ দেওয়া
চূড়ান্ত সম্পাদনার কাজ করা
ডেটা সংরক্ষণ করা
ডেটার নিরাপত্তা বিধান করা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮২.
নগ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অদ্রি
  2. খ) ভূধর
  3. গ) অচল
  4. ঘ) সব গুলো
ব্যাখ্যা
নগ শব্দের সমার্থক শব্দ হল পর্বত, গিরি, অদ্রি, অচল, ভূধর ইত্যাদি।
৮৩.
(3√3 × 3√4)6 = কত?
  1. ক) 144
  2. খ) 230
  3. গ) 24
  4. ঘ) 16
ব্যাখ্যা

(3√3 × 3√4)6 = 9×16 = 144

৮৪.
প্রশ্নবোধক স্থানে সঠিক সংখ্যাটি কত হবে?
২    ৬    ?    ৯
৫৪  ১৮   ৮১  ২৭
  1. ক) ৯
  2. খ) ৩
  3. গ) ৭
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
৬/২ = ৩ এবং ৩×১৮ = ৫৪
∴ ৯/ক = ৯/ক এবং (৯/ক)×২৭ = ৮১
∴ ক = (৯×২৭)/৮১ = ৩

৮৫.
স কত তম ব্যঞ্জন বর্ণ?
  1. ক) ৩০ তম
  2. খ) ৩১ তম
  3. গ) ৩২ তম
  4. ঘ) ২৯ তম
ব্যাখ্যা
স ৩১ তম ব্যঞ্জন বর্ণ
৮৬.
England কে যদি 1345238 কোডে এবং France কে যদি 762391 কোডে লিখলে Greece শব্দের জন্য নিচের কোন কোড ব্যবহার করা হবে?
  1. ক) 491161
  2. খ) 461119
  3. গ) 461161
  4. ঘ) 461191
ব্যাখ্যা

E = 1
N = 3
G = 4
L = 5
A = 2
D = 8
F = 7
R = 6
C = 9

৮৭.
ব্যক্তিত্ব প্রকাশে ______ অন্যতম মাধ্যম।
  1. ক) সৌজন্য বোধ
  2. খ) হাসি
  3. গ) গাম্ভীর্য
  4. ঘ) পোশাক
ব্যাখ্যা
একজন মানুষের ব্যক্তিত্ব তার সৌজন্য বোধের মাধ্যমে প্রকাশ পাই। পোশাক বা হাসি বা গাম্ভীর্য দিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণ ভাবে প্রকাশ পায় না।
৮৮.
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপরে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?
  1. ক) ১২ সেকেন্ডে
  2. খ) ১১ সেকেন্ডে
  3. গ) ১৩ সেকেন্ডে
  4. ঘ) ১০ সেকেন্ডে
ব্যাখ্যা

১ম সেকেন্ডে উঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
∴ ২ মিটার উঠে ২ সেকেন্ডে
১০ মিটার উঠে ১০ সেকেন্ডে
∴ ১১ তম সেকেন্ডে ১৩ মিটার উঠবে
∴ মোট সময় ১১ সেকেন্ড।

৮৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২২/৭
  2. খ) ১/৩
  3. গ) ২২/৯
  4. ঘ) ২৫/৯
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি:বৃত্তের ব্যাস =2πr/2r = π = ২২/৭ 

৯০.
অন্তর্হিত শব্দের অর্থ কি?
  1. ক) হারিয়ে যাওয়া
  2. খ) লুকিয়ে থাকা
  3. গ) লুপ্ত
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
অন্তর্হিত শব্দের অর্থ মিলিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি; পৃষ্ঠা নং ২৯২]
৯১.
এক ব্যক্তি একটি ট্রেনকে ১ কিমি দৈর্ঘ্যের একটি ব্রীজ অতিক্রম করতে দেখল। ট্রেনের দৈর্ঘ্য ব্রীজের দৈর্ঘ্যের অর্ধেক। ব্রীজটি পুরোপুরি অতিক্রম করতে ২ মিনিট সময় লাগলে ট্রেনের গতিবেগ কত?
  1. ক) ৪৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৩৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ২৫ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ১৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

ট্রেনটির মোট সরণ = ( ১ + ১/২) = ৩/২ কি.মি.
বেগ = সরণ/সময়
বেগ = ( ৩/২ × ৬০/২ ) = ৪৫ কি.মি./ঘণ্টা

৯২.
নিচের কোনটি ভিন্ন ধরনের?
  1. ক) টেলিফোন
  2. খ) মোবাইল
  3. গ) কম্পিউটার
  4. ঘ) ইন্টারনেট
ব্যাখ্যা
টেলিফোন, মোবাইল, কম্পিউটার হলো যন্ত্র। ইন্টারনেট একটি প্রযুক্তি যা দিয়ে এই সব যন্ত্র চালানো বা ব্যবহার করা হয়।তাই ইন্টারনেট ভিন্ন ধরনের।
৯৩.
প্রাকৃতিক গ্যাস কোন খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. ক) সার উৎপাদনে
  2. খ) শিল্পখাতে
  3. গ) বিদ্যুৎ উৎপাদনে
  4. ঘ) গৃহস্থালী কাজে
ব্যাখ্যা
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। দেশের মোট ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের ৪৩.২৮ ভাগ ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।। এছাড়া সার উৎপাদনে ৫.৪৮ ভাগ, শিল্পখাতে ১৫.৭৯ ভাগ, গৃহস্থালী কাজে ১৫.২৫ এবং ক্যাপটিভ পাওয়ারে ১৫.১১ ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
(সূত্র: পরিসংখ্যান পকেটবুক-২০১৯)
৯৪.
কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) তাইওয়ান
  3. গ) ভ্যাটিকান সিটি
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
চীন তাইওয়ানকে তার একটি অংশ হিসেবে দাবী করে। এর ফলে চীনের আপত্তির কারণে তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেনি। তবে দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে তাইওয়ানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৬০.৬৩ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে মালদ্বীপ, ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং পররাষ্ট্র মন্ত্রণালয়)
৯৫.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১০৯ তম
  2. খ) ১১৬ তম
  3. গ) ১২১ তম
  4. ঘ) ১৩১ তম
ব্যাখ্যা
WIPO, কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুল যৌথভাবে বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে থাকে। ২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index-2020 এ ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম। রিপোর্টে শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
(সূত্র: WIPO ওয়েবসাইট)
৯৬.
বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে?
  1. ক) দ্বিতীয় তফসিল
  2. খ) পঞ্চম তফসিল
  3. গ) ষষ্ঠ তফসিল
  4. ঘ) সপ্তম তফসিল
ব্যাখ্যা
২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল সংযুক্ত করা হয়। এর মধ্যে ৬ষ্ঠ তফসিল হলো ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা।
অন্যদিকে ৫ম তফসিল হলো ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ এবং ৭ম তফসিল হলো ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯৭.
সংবিধানের কত নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছে?
  1. ক) ১৫ নং
  2. খ) ১৪ নং
  3. গ) ১৭ নং
  4. ঘ) ১৮ নং
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে ১৭ নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার ‍মূলনীতি হিসেবে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে সন্নিবেশিত করা হয়েছে। অন্যদিকে ১৪ নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তি, ১৫ নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা এবং ১৮ নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতাকে রাষ্ট্র পরিচালনার ‍মূলনীতি হিসেবে সন্নিবেশন করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯৮.
কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান যুক্ত করা হয়?
  1. ক) সপ্তম
  2. খ) অষ্টম
  3. গ) দশম
  4. ঘ) দ্বাদশ
ব্যাখ্যা
চতুর্থ জাতীয় সংসদে ১৯৮৮ সালের ৭ জুন সংবিধানের অষ্টম সংশোধনী গৃহিত হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ২ক অনুচ্ছেদ যুক্ত করা হয় যেখানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সন্নিবেশন করা হয়। পরবর্তীতে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই অনুচ্ছেদটিতে পরিবর্তন আনা হলেও রাষ্ট্রধর্মের বিধান বহাল থাকে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৯৯.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে অভ্যন্তরীন ব্যাংকিং উৎস হতে নিট ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত?
  1. ক) ৯৩,৯০০ কোটি টাকা
  2. খ) ৮৪,৯৮০ কোটি টাকা
  3. গ) ৭৮,০৩০ কোটি টাকা
  4. ঘ) ৭৬,০০৪ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১,৯০,০০০ কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীন উৎস থেকে ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,০৯,৯৮৩ কোটি টাকা। যার মধ্যে ব্যাংকিং উৎস হতে নিট ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮৪,৯৮০ কোটি টাকা এবং নন-ব্যাংকিং উৎস থেকে ঋণ আসবে ২৫,০০৩ কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক উৎস থেকে ঋণ আসবে ৭৬,০০৪ কোটি টাকা এবং অনুদানের পরিমাণ ৪,০১৩ কোটি টাকা।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
১০০.
এসডিজির কোন লক্ষ্য পূরণে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো?
  1. ক) দারিদ্র্য দূরীকরণ
  2. খ) টেকসই জ্বালানি
  3. গ) নারীর ক্ষমতায়ন
  4. ঘ) ক্ষুধামুক্তি
ব্যাখ্যা
চলতি বছরের আগস্টে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ‘টেকসই উন্নয়ন অভীষ্ট : বাংলাদেশের অগ্রগতি মূল্যায়ন-২০২০’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরা হয়।
রিপোর্ট অনুসারে এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সঠিক পথে রয়েছে উল্লেখ করা হয়। এছাড়া ১২টি বিষয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং বাকি চারটির উপাত্ত উল্লেখ করা হয়নি।
(সূত্র: দৈনিক ‍যুগান্তর)
১০১.
শালবনের আয়তন কত?
  1. ক) ১ লক্ষ হেক্টর
  2. খ) ১.২ লক্ষ হেক্টর
  3. গ) ১.৮ লক্ষ হেক্টর
  4. ঘ) ২.১ লক্ষ হেক্টর
ব্যাখ্যা
বাংলাদেশে অবস্থিত শালবনের মোট আয়তন প্রায় ১.২০ লক্ষ হেক্টর। এই বন টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ ও শেরপুর জেলা জুড়ে বিস্তৃত। এছাড়া উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, নওগা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সামান্য পরিমাণে শালবন রয়েছে। এই বনের প্রধান বৃক্ষ শাল বা গজারী। এটি একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
১০২.
কোন জেলায় সর্বাধিক পরিমাণ পাট উৎপন্ন হয়?
  1. ক) পাবনা
  2. খ) ফরিদপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। সর্বশেষ কৃষি পরিসংখ্যান গ্রন্থের তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থবছরে ফরিদপুরে পাট উৎপাদিত হয় ৮.৩১ লক্ষ বেল।
দ্বিতীয় সর্বাধিক পাট উৎপন্ন হয় কুষ্টিয়া জেলায় প্রায় ৫.৬৪ লক্ষ বেল। তৃতীয় পাবনা জেলায় ৫.৫৬ লক্ষ বেল। ২০১৮-২০১৯ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদিত হয় ৮৫.৭৬ লক্ষ বেল।
ধান ও অভ্যন্তরীন মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা পাবনা।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১০৩.
স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা ক্যান্টনমেন্ট
  2. খ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  3. গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  4. ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত। এটির স্থপতি শামীম শিকদার। এটি মূলত অনেকগুলো ভাস্কর্যের সমষ্টি। এসব ভাস্কর্যে বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহিদ নূর হোসনের ভাস্কর্য রয়েছে।
(সূত্র: বাংলাদেশ প্রতিদিন)
১০৪.
কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) রাঙামাটি
  3. গ) কক্সবাজার
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
কান্তজীর মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত আঠারো শতকের একটি স্থাপত্যশৈলী। এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের ‍নিদর্শন রয়েছে। কান্তজীর মন্দিরের দেয়ালের গায়ে পোড়ামাটির অলঙ্করণে পৌরাণিক কাহিনী লিপিবদ্ধ রয়েছে।
মহারাজা প্রাণনাথ ১৭২২ সালে এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার দত্তকপুত্র মহারাজা রামনাথ ১৭৫২ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন করেন।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০৫.
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) বশীর আহমেদ
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অফিশিয়াল বা সরকারিভাবে স্বীকৃত ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৬ সালে রচিত ‘আমার সোনার বাংলা’র প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
(সূত্র: Banglapedia)
১০৬.
আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয় কবে?
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৫৩ সালে
  3. গ) ১৯৫৫ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী মুসলিম লীগ নামে গঠিত হয়। ১৯৫৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর ঢাকার রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এর ফলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকজনের জন্যে আওয়ামী লীগের দ্বার উন্মোচিত হয় এবং আওয়ামী লীগ একটি সেক্যুলার ও সর্বজনীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
(সূত্র: বাংলাদেশ আওয়ামী লীগ ওয়েবসাইট)
১০৭.
ষষ্ঠ শতকে প্রাচীন বাংলায় স্বাধীন গৌড় রাজ্য স্থাপন করেন কে?
  1. ক) গোপাল
  2. খ) শশাঙ্ক
  3. গ) হর্ষবর্ধন
  4. ঘ) ধর্মপাল
ব্যাখ্যা
খ্রিস্টীয় ষষ্ঠ শতকে উত্তর বাংলা, পশ্চিম বাংলার উত্তরাংশ এবং মগধ গৌড় জনপদ রূপে পরিচিতি লাভ করে। গুপ্ত সাম্রাজ্যের পতন পরবর্তী বিশৃঙ্খল অবস্থার সুযোগ গ্রহণ করে শশাঙ্ক ৫৯৪ খ্রিস্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চল অধিকার করে স্বাধীন গৌড় রাজ্য স্থাপন করেন। তার রাজধানী ছিলো কর্ণসুবর্ণ। মৃত্যুর পূর্বপর্যন্ত শশাঙ্ক গৌড়ের অধিপতি ছিলেন। ৬৩৭ খ্রিস্টাব্দে তিনি মারা যান।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৮.
কোন শতকে বাংলায় মুসলিম শাসনের ‍সূচনা হয়?
  1. ক) দ্বাদশ শতকে
  2. খ) ত্রয়োদশ শতকে
  3. গ) চতুর্দশ শতকে
  4. ঘ) অষ্টম শতকে
ব্যাখ্যা
ত্রয়োদশ শতকে ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন। লক্ষ্মণ সেন পেছনের দরজা দিয়ে নৌকাযোগে বিক্রমপুরে পলায়ন করেন। তবে পূর্ব বাংলায় ত্রয়োদশ শতক জুড়ে সেন শাসন অব্যাহত ছিলো।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৯.
মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন-
  1. ক) পরিচালক
  2. খ) মন্ত্রী
  3. গ) সচিব
  4. ঘ) মহাপরিচালক
ব্যাখ্যা
যেকোন মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন সচিব। তবে মন্ত্রণালয়ের প্রধান হলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী। সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বা আমলা।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১০.
জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর অবস্থিত?
  1. ক) ১৪৭ একর
  2. খ) ২০৩ একর
  3. গ) ২১৫ একর
  4. ঘ) ২২৫ একর
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স। এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আই কান। জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত। এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি। এই ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয়)
১১১.
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে কতজনকে ‘বীরপ্রতীক’ উপাধি দেওয়া হয়?
  1. ক) ১৭৫ জন
  2. খ) ৪২৬ জন
  3. গ) ৪৭৬ জন
  4. ঘ) ৬৭৬ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি উপাধি প্রদান করে। এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন, তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন এবং চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।
(সূত্র: বাংলাপিডিয়া)
১১২.
মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট পরিচালিত কত তারিখে?
  1. ক) ১ আগস্ট
  2. খ) ৯ আগস্ট
  3. গ) ১৫ আগস্ট
  4. ঘ) ৩১ আগস্ট
ব্যাখ্যা
১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোরা পরিচালিত প্রথম অভিযান অপারেশন জ্যাকপট নামে পরিচিত। এদিন নৌ-কমান্ডোরা একযোগে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে পাকবাহিনীর উপর হামলা চালায়। এতে পাকবাহিনীর ২৬ টি নৌযান ধ্বংস হয়। মোট ১৪৮ জন নৌ-কমান্ডোরা চারটি গ্রুপে ভাগ হয়ে এ অপারেশনে অংশ নেয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
১১৩.
দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশটি আসিয়ান জোটের সদস্য নয়?
  1. ক) ব্রুনাই
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) লাওস
ব্যাখ্যা
আসিয়ান (Associaion of South East Asian Nations-ASEAN) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
এটির বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এবং মায়ানমার। পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিসংঘভুক্ত দেশ হলেও আসিয়ান জোটের সদস্য নয়। আসিয়ানের সদরদপ্তর জাকার্তায় অবস্থিত।
(সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
১১৪.
NATO জোটের বর্তমান মহাসচিব কে?
  1. ক) অ্যামুন্ড ফার্গুসন
  2. খ) জেনস স্টলটেনবার্গ
  3. গ) নাতালিয়া কানিম
  4. ঘ) অ্যালেক্সিস সিপ্রাস
ব্যাখ্যা
NATO জোটের বর্তমান ১৩তম মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ। তিনি ২০১৪ সালের ১ অক্টোবর NATO মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও গ্রিসের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে তিনি দেশগুলো সফরে আসেন।
NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমান সদস্য ৩০টি দেশ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
১১৫.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি কোন দেশে তাদের কার্যক্রম স্থগিত করেছে?
  1. ক) ইরান
  2. খ) ভারত
  3. গ) মিশর
  4. ঘ) লেবানন
ব্যাখ্যা
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ভারত থেকে তাদের কার্যক্রম স্থগিত করেছে। ভারতের কেন্দ্রিয় সরকার অ্যামনেস্টির ভারত শাখার ব্যাংক হিসাব জব্দ করলে সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়।
অ্যামনেস্টির অভিযোগ ভারতের ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের ফলে সরকার তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান মহাসচিব ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক কুমি নাইডু। সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(সূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং প্রথম আলো)
১১৬.
আইরন ডোম কোন দেশের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. ক) ইরান
  2. খ) রাশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইসরাইল
ব্যাখ্যা
আইরন ডোম হলো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ২০১১ সালের মার্চে এটি অপারেশনে আসে। গাজা উপত্যকা থেকে হামাস ও লেবানন থেকে হিজবুল্লাহ নিক্ষিপ্ত রকেট হামলা প্রতিহত করতে ইসরাইল এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। বর্তমানে ইসরাইল ব্যতীত আজারবাইজান আইরন ডোম ব্যবস্থা ব্যবহার করছে।
(সূত্র: জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরী)
১১৭.
কোন অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে?
  1. ক) দক্ষিণ ওশেটিয়া
  2. খ) বাংসামারো
  3. গ) ডেজার্ট স্প্রিং
  4. ঘ) নাগার্নো কারাবাখ
ব্যাখ্যা
মধ্য এশিয়ার ককেশাস অঞ্চলে অবস্থিত নাগার্নো কারাবাখ ছিটমহলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বর্তমানে যুদ্ধ চলছে। নাগার্নো কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূমি হিসেবে স্বীকৃত হলেও এটির অধিকাংশ জনগোষ্ঠী আর্মেনীয় বংশোদ্ভূত। আর্মেনীয় সরকারের সহায়তায় কারাবাখের আর্মেনীয়রা ১৯৮৮-৯৪ সময়ের যুদ্ধে এলাকাটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। একই সময়ে আজারবাইজানের বেশ কিছু এলাকাও আর্মেনিয়া দখল করে নেয়। ১৯৯৪ সালের যুদ্ধ বিরতির পর সম্প্রতি দেশ দুটির মধ্যে পুনরায় সংঘাত দেথা দিয়েছে। তুরস্ক আজারবাইজানকে সর্বাত্মক সহায়তা করছে।
(সূত্র: বিবিসি)
১১৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে-
  1. ক) ১ অক্টোবর ২০২০
  2. খ) ১ নভেম্বর ২০২০
  3. গ) ৩ নভেম্বর ২০২০
  4. ঘ) ৭ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ৩ নভেম্বর। প্রতি চার বছর পরপর নভেম্বর মাসের প্রথম সোমবারের পরবর্তী মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৩রা নভেম্বর।
(সূত্র: বিবিসি বাংলা)
১১৯.
বাবরি মসজিদের অবস্থান ভারতের কোন রাজ্যে?
  1. ক) বিহার
  2. খ) হরিয়ানা
  3. গ) উত্তরপ্রদেশ
  4. ঘ) মধ্যপ্রদেশ
ব্যাখ্যা
বাবরি মসজিদ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যা ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের নামানুসারে তার সেনাপতি মীর বাকী নির্মাণ করেন।
কিন্তু হিন্দু উগ্রপন্থীদের দাবী বাবরি মসজিদের জমি রামের জন্মস্থান। ফলে এই জমিকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর অংশ হিসেবে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থী হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে।
২০১৯ সালের ৯ নভেম্বর ভারতীয় সুপ্রিমকোর্ট বাবরি মসজিদের জমিতে রামমন্দির নির্মাণের রায় দেয়। সম্প্রতি ৩০ সেপ্টেম্বর ২০২০ ভারতের একটি নিম্ন আদালত বাবরি মসজিদ ভাঙার রায় প্রদান করে যেখানে সবাইকে খালাস দেওয়া হয়।
(সূত্র: আনন্দবাজার পত্রিকা)
১২০.
দোহা কোন দেশের রাজধানী?
  1. ক) বাহরাইন
  2. খ) ওমান
  3. গ) জর্ডান
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
কাতার - দোহা
বাহরাইন - মানামা
জর্ডান - আম্মান
ওমান - মাস্কাট
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২১.
মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) শেখ আহমেদ ইয়াছিন
  2. খ) ইয়াসির আরাফাত
  3. গ) শেখ হাসান আল বান্না
  4. ঘ) আব্দুল্লাহ ওচালান
ব্যাখ্যা
মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন। ১৯২৮ সালে শেখ হাসান আল বান্না মিশরে এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
মিশরের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি ব্রাদারহুডের রাজনৈতিক দল। এছাড়া তুরস্কের এ কে পার্টি, ফিলিস্তিনের হামাসও ব্রাদারহুডের মতাদর্শী। আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকেরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২২.
জিডিপি হিসাবে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
ইউরোপের বৃহত্তম জিডিপির দেশ জার্মানি। দেশটির জিডিপির আকার প্রায় ৩.৯৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় যুক্তরাজ্য ২.৮৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় ফ্রান্স ২.৭১৫ ট্রিলিয়ন ডলার।
(সূত্রঃ ওয়ার্ল্ড ব্যাংক)
১২৩.
আরব পিস ইনিশিয়েটিভ গৃহিত হয় কবে?
  1. ক) ২০০২ সালে
  2. খ) ২০০৪ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ২০১২ সালে
ব্যাখ্যা
আরব পিস ইনিশিয়েটিভ হলো মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বন্ধ করে শান্তি স্থাপনে আরব দেশসমূহের মধ্যে গৃহিত একটি চুক্তি। ২০০২ সালের মার্চে লেবাননের বৈরুতে অনুষ্ঠিত আরব লীগের সামিটে সৌদি আরবের উদ্যোগে এটি গৃহিত হয়।
এতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে আরবদেশগুলো কর্তৃক ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়। ইসরায়েল এই ইনিশিয়েটিভে সম্মত নয়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রেক্ষাপটে সৌদি বাদশা আরব পিস ইনিশিয়েটিভের প্রতি সৌদি আরবের কমিটমেন্টের পুনরাবৃত্তি করে।
(সূত্রঃ দ্য গার্ডিয়ান)
১২৪.
চিকিৎসা বিজ্ঞানে ২০২০ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) হার্ভে জে অল্টার
  2. খ) চার্লস এম রাইস
  3. গ) মাইকেল হিউটন
  4. ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
গত ৫ অক্টোবর সুইডেনের স্টকহোমের ক্যারলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে ২০২০ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। এতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং যুক্তরাজ্যের বিজ্ঞানী মাইকেল হিউটন নোবেল পুরস্কার লাভ করেন। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদানের জন্যে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়।
(সূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং ডেইলি স্টার)
১২৫.
এমানুয়েল শারপন্টিয়ের ও জেনিফার ডাউডনা রসায়নের কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক) লিথিয়াম আয়ন ব্যাটারি
  2. খ) জিনোম এডিটিং
  3. গ) বিবর্তনবাদ
  4. ঘ) মলিকুলার মেশিনস
ব্যাখ্যা
ফরাসি বিজ্ঞানী এমানুয়েল শারপন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার ডাউডনা জিনোম এটিডিং এর পদ্ধতি আবিষ্কার করার জন্যে ২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের আবিষ্কার জিনোম সিজার্স নামে পরিচিত। নোবেল কমিটির মতে তাদের এ আবিষ্কার পশু ও উদ্ভিদের ডিএনএ তে বদল ঘটানো ও ক্যান্সার চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখবে।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং ডয়েচভেলে)
১২৬.
বর্তমানে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শরনার্থী হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) ভেনেজুয়েলা
  3. গ) সিরিয়া
  4. ঘ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
বর্তমান বিশ্বে মোট শরনার্থীর সংখ্যা ৭৯.৫ মিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি শরনার্থী হয়েছে সিরিয়ার জনগণ। সিরিয়ার মোট শরনার্থী সংখ্যা ৬.৬ মিলিয়ন যাদের অধিকাংশ আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী রাষ্ট্র তুরস্কে।
এছাড়া ভেনেজুয়েলার ৩.৭ মিলিয়ন এবং আফগানিস্তানের ২.৭ মিলিয়ন মানুষ শরনার্থী হয়েছে। অন্যদিকে শরনার্থী আশ্রয় দানে শীর্ষ দেশ তুরস্ক ৩.৬ মিলিয়ন। দ্বিতীয় কলম্বিয়া ১.৮ মিলিয়ন। তৃতীয় পাকিস্তান ১.৪ মিলিয়ন।
(সূত্র: UNHCR ওয়েবসাইট)
১২৭.
জৈব নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক চুক্তি কোনটি?
  1. ক) বাসেল কনভেনশন
  2. খ) সেন্দাই ফ্রেমওয়ার্ক
  3. গ) জেনেভা ট্রিটি
  4. ঘ) কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
জৈব নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক চুক্তি হলো কার্টাগেনা প্রটোকল। এটি ২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়। এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে। মোট ১৭৩টি দেশ চুক্তিটি অনুমোদন ও গ্রহণ করেছে। বাংলাদেশ ২৪ মে ২০০০ এতে স্বাক্ষর এবং ৫ মে ২০০৪ এটি অনুমোদন করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১২৮.
কততম CoP সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়?
  1. ক) CoP-20
  2. খ) CoP-21
  3. গ) CoP-22
  4. ঘ) CoP-23
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়। এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়। এতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১২৯.
ট্রপোমণ্ডল সবচেয়ে বেশি বিস্তৃত কোথায়?
  1. ক) কুমেরু অঞ্চলে
  2. খ) ক্রান্তীয় অঞ্চলে
  3. গ) নিরক্ষীয় অঞ্চলে
  4. ঘ) সুমেরু অঞ্চলে
ব্যাখ্যা
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের সবচেয়ে নিকটবর্তী স্তর হলো ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডলের বিস্তৃতি সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে ১৬ থেকে ১৯ কিলোমিটার। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে ট্রপোমণ্ডলের বিস্তৃতি ক্রমান্বয়ে হ্রাস পায়। মেরু অঞ্চলে ট্রপোমণ্ডলের বিস্তৃতি ৮ কিলোমিটার।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩০.
বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা
ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলা হয়। বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত চার প্রকার। এগুলো হলোঃ পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি, বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি এবং ঘূর্ণি বা সাইক্লোনিক বৃষ্টি।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩১.
নিচের কোনটি পাদদেশীয় মালভূমি?
  1. ক) তিব্বত মালভূমি
  2. খ) ভারতীয় উপদ্বীপ
  3. গ) পাতাগোনিয়া মালভূমি
  4. ঘ) তারিম মালভূমি
ব্যাখ্যা
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতলভূমিকে মালভূমি বলে। অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ পর্বতমধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি।
এদের মধ্যে উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমির সৃষ্টি করে তাকে পাদদেশীয় মালভূমি বলে৷ দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া এবং উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি হলো পাদদেশীয় মালভূমি।
অন্যদিকে তিব্বত, তারিম, বলিভিয়া ও মেক্সিকো হলো পর্বতমধ্যবর্তী মালভূমি। ভারতীয় উপদ্বীপ, স্পেন, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, সৌদি আরব, এন্টার্কটিকা প্রভৃতি হলো মহাদেশীয় মালভূমি।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩২.
কোন প্রণালি ঈজিয়ান সাগর ও মর্মর সাগরকে সংযুক্ত করেছে?
  1. ক) বসফরাস প্রণালি
  2. খ) ডোভার প্রণালি
  3. গ) দার্দানেলিস প্রণালি
  4. ঘ) জিব্রাল্টার প্রণালি
ব্যাখ্যা
তুরস্কে অবস্থিত দার্দানেলিস প্রণালি ঈজিয়ান সাগর ও মর্মর সাগরকে সংযুক্ত করেছে। এটি এশিয়া থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করেছে। অন্যদিকে বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মর সাগরকে, জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরকে এবং ডোভার প্রণালি ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে সংযুক্ত করেছে।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩৩.
আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) রাশিয়া
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। দেশটির মোট আয়তন ১,৭০,৯৮,২৪২ বর্গকিলোমিটার। আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। তৃতীয় যুক্তরাষ্ট্র এবং চতুর্থ চীন।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩৪.
চা চাষের জন্যে বৃষ্টিপাতের প্রয়োজন-
  1. ক) ১৫০ সে. মি.
  2. খ) ২০০ সে. মি.
  3. গ) ২৫০ সে. মি.
  4. ঘ) ৩০০ সে. মি.
ব্যাখ্যা
চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। চা চাষের জন্যে উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ২৫০ সে. মি. বৃষ্টিপাতের প্রয়োজন। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। অনূকূল আবহাওয়ার জন্যে দেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে চায়ের সর্বাধিক চাষ হয়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৫.
দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে কোনটি অধিক ব্যয়বহুল?
  1. ক) গণসচেতনতা বৃদ্ধি
  2. খ) কাঠামোগত দুর্যোগ প্রশমন
  3. গ) প্রশিক্ষণ প্রদান
  4. ঘ) অকাঠামোগত দুর্যোগ প্রশমন
ব্যাখ্যা
প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরুপে প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ ব্যবস্থাপনার দ্বারা এর ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস করা সম্ভব। এক্ষেত্রে কাঠামোগত ও অকাঠামোগত প্রশমন ব্যবস্থা গ্রহণ করা যায়।
বেরিবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র তৈরি, নদী খনন ইত্যাদি কাঠামোগত দুর্যোগ প্রশমন। কাঠামোগত দুর্যোগ প্রশমন খুবই ব্যয়বহুল যা দরিদ্র দেশগুলোর পক্ষে সম্ভব হয় না। তবে দরিদ্রদেশগুলো স্বল্প খরচে গণসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষন প্রদান ইত্যাদি অকাঠামোগত প্রশমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারে।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৬.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলাফল-
  1. ক) মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া
  2. খ) সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি
  3. গ) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩৭.
নিচের কোনটি সামাজিক অধিকার?
  1. ক) ভোটাধিকার প্রয়োগ
  2. খ) যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার
  3. গ) দুর্বলের সাহায্য লাভের অধিকার
  4. ঘ) চলাফেরা ও মত প্রকাশের অধিকার
ব্যাখ্যা
চলাফেরা ও মত প্রকাশের অধিকার, ধর্ম চর্চার অধিকার, সম্পত্তি লাভের অধিকার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার ইত্যাদি হলো সামাজিক অধিকার। এসব অধিকার আমরা সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে ভোগ করে থাকি।
অন্যদিকে ভোটাধিকার প্রয়োগ, যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার এবং দুর্বলের সাহায্য লাভের অধিকার যথাক্রমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক অধিকার।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
১৩৮.
নিচের কোনটি সভ্য সমাজের মানদণ্ড?
  1. ক) আইনের শাসন
  2. খ) বহুদলীয় গণতন্ত্র
  3. গ) ধনতান্ত্রিক ব্যবস্থা
  4. ঘ) সুসজ্জিত সৈন্যদল
ব্যাখ্যা
সভ্য সমাজের গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো আইনের শাসন। আইনের শাসনের অর্থ আইনের চোখে সকলে সমান, কেউ আইনের উর্ধ্বে নয়। আইনের শাসন ব্যতীত সাম্য, স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পারে না।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৩৯.
নিচের কোনটি মূল্যবোধের উৎস?
  1. ক) পরিবার
  2. খ) বিদ্যালয়
  3. গ) সমাজ
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। এর প্রাথমিক উৎস হলো পরিবার। এর প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় বা শিক্ষালয়। এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।
(সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীত ও সুশাসন : মো. মোজাম্মেল হক)
১৪০.
মানবীয় আচরণের ন্যায়-অন্যায় নির্দেশ করে কোনটি?
  1. ক) আত্মভরিতা
  2. খ) মূল্যবোধ
  3. গ) আইন
  4. ঘ) সুশাসন
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতি পার্থক্যকারী হলো মূল্যবোধ। এর মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীত ও সুশাসন : মো. মোজাম্মেল হক)
১৪১.
ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
  1. ক) ২৭ নং অনুচ্ছেদ
  2. খ) ৩২ নং অনুচ্ছেদ
  3. গ) ৩০ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৩৪ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে। যেখানে বলা হযেছে, ‘আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না।’ ২৭, ৩০ ও ৩৪ নং ধারায় যথাক্রমে আইনের দৃষ্টিতে সমতা, বিদেশী খেতাবগ্রহণ নিষিদ্ধগ্রহণ এবং জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান)
১৪২.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কতটি ধারা রয়েছে?
  1. ক) ২১টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ৪৮টি
ব্যাখ্যা
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ফ্রান্সের প্যারিসে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়। এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা বা আর্টিকল রয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৪৩.
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম অনুষঙ্গ-
  1. ক) রাজনৈতিক দল
  2. খ) সিভিল সোসাইটি
  3. গ) আইনসভা
  4. ঘ) মন্ত্রিসভা
ব্যাখ্যা
সিভিল সোসাইটিকে বাংলায় সুশীল সমাজ বলা হয়। এটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম অনুষঙ্গ। এটি সরকার কাঠামোর অংশ নয়, তবে সরকারের কর্মকাণ্ডে প্রভাব রাখতে সক্ষম। সমাজের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন বেসরকারি সংগঠন বা এনজিও প্রভৃতির সমন্বয়ে সিভিল সোসাইটি গঠিত।
(সূত্র: রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)