পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ১৩ টপিক: আন্তর্জাতিক সংগঠনসমূহ, জাতিপুঞ্জ, জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক, আই.এম.এফ WTO, UNDP, SDG, Commonwealth of Nations, OIC [Live Class – 19 & 20]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে কবে?
  1. ১৭ এপ্রিল, ১৯৭২ সালে
  2. ১৮ এপ্রিল, ১৯৭২ সালে
  3. ২১ এপ্রিল, ১৯৭২ সালে
  4. ২৫ এপ্রিল, ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৮ এপ্রিল, ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮ এপ্রিল, ১৯৭২ সালে
ব্যাখ্যা

কমনওয়েলথ ও বাংলাদেশ :
- ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে কমনওয়েলথের যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সদর দপ্তর - মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে।
- স্বাধীন বাংলাদেশের এটাই সর্বপ্রথম কোন বৈশ্বিক জোটের সদস্যপদ লাভ।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।

উৎস:  কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে?
  1. IDA
  2. IFC
  3. MIGA 
  4. ICSID
সঠিক উত্তর:
MIGA 
উত্তর
সঠিক উত্তর:
MIGA 
ব্যাখ্যা

বিশ্বব্যাংক (World Bank) :
- ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে।
- বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় জুন, ১৯৪৬ সালে।
​- বিশ্বব্যাংক- এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা IBRD, IDA, IFC, MIGA ও  ICSID।
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)।
- বিশ্বব্যাংক গ্রুপের যে সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে তার নাম বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা MIGA।

অন্যদিকে,
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়।
- (IFC) এর কাজ হলো উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) কত সালে গৃহীত হয়?
  1. ২০১১
  2. ২০১৩
  3. ২০১৫
  4. ২০১৬
সঠিক উত্তর:
২০১৫
উত্তর
সঠিক উত্তর:
২০১৫
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) :
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়।
​- এসডিজি- এর মূলনীতি হলো Leaving no one behind.
- SDGs- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ২০৩০ সালের ৩১ ডিসেম্বর SDG এর মেয়াদ পূর্ন হবে।
- এসডিজিতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

উৎস: এসডিজি ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ):
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস।
​- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
​- ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
​- এর সদরদপ্তর হেগ, নেদারল্যান্ডস।
​- ICJ আদালতের অফিসিয়াল ভাষা ইংরেজি ও ফরাসি।
​- এই আদালত ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
​- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- জাতিসংঘ চার্টারের আর্টিকেল ৯৪ অনুযায়ী, প্রতিটি সদস্য রাষ্ট্র রায় মেনে চলতে বাধ্য।
- এর রায় চূড়ান্ত এবং আপিলযোগ্য নয়।
​- শুধুমাত্র রাষ্ট্রগুলো মামলা করতে পারে, ব্যক্তিগত ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়

​উৎস: ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ওয়েবসাইট।

.
লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কবে?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা

লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ :
​- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
​- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
​- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
​- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
​- এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
​- জাতিপুঞ্জের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
​- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।
- এর সমস্ত সম্পদ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয় এবং নতুন জাতিসংঘ সচিবালয়কে এর গ্রন্থাগার এবং আর্কাইভের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করা হয়।

​উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ইংরেজি
  2. ফরাসি
  3. স্প্যানিশ
  4. আরবি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- IMF এর পূর্ণরূপ- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত IMF এর সদরদপ্তর।
- এর রিজার্ভ মুদ্রা - ৫টি। (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- IMF এর দাপ্তরিক ভাষা - ৩টি। (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।
- ব্রেটন উডস সম্মেলনে IMF গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ - ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা।
​- বর্তমান সদস্য: ১৯১টি।
​- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
​- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।
- আরবি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর দাপ্তরিক ভাষা নয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: IMF এর ওয়েবসাইট।

.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১ মার্চ ১৯৯৫
  2. ১ জানুয়ারি ১৯৯৫
  3. ৫ জানুয়ারি ১৯৯৫
  4. ২৫ এপ্রিল ১৯৯৫
সঠিক উত্তর:
১ জানুয়ারি ১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
১ জানুয়ারি ১৯৯৫
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- WTO এর পূর্ণরূপ- World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশে এর সদস্যপদ লাভ করে ১ জানুয়ারি, ১৯৯৫।
- বাংলাদেশ WTO এর ২৮ তম সদস্যপদ লাভ করে।
- এর সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য ১৬৪ টি।
- সর্বশেষ সদস্য আফগানিন্তান (১৬ জুলাই, ২০১৬)।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো- ইওয়েলা (নাইজেরিয়া)।
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT রুপান্তরিত হয়ে WTO হয় ১ জানুয়ারী, ১৯৯৫ সালে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট ও ব্রিটানিকা।

.
এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব কে? 
  1. বান কি মুন
  2. দ্যাগ হ্যামারশোল্ড
  3. আন্তোনিও গুতেরেস
  4. উ-থান্ট
সঠিক উত্তর:
উ-থান্ট
উত্তর
সঠিক উত্তর:
উ-থান্ট
ব্যাখ্যা

জাতিসংঘ ও মহাসচিব :
- সাধারণ পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে।
- মহাসচিবের মেয়াদ – ৫ বছর।
- মহাসচিবের বাসভবন Sutton Place।
​​- মিয়ানমারের উ-থান্ট জাতিসংঘের তৃতীয় মহাসচিব। 
- এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব উ-থান্ট।
​- তার সময়কাল: ১৯৬১-৭১ সাল পর্যন্ত।
​- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন। 

অন্যদিকে,
​- জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন । আর এশিয়া থেকে নির্বাচিত ২য় মহাসচিব।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড। তিনি বিমান দুর্ঘটনায় মারা যান ১৯৬১ সালে।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেস।
- মেয়াদকাল: জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

.
কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. লন্ডন
  4. ওয়াশিংটন
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth) :
- যে সব রাষ্ট্র একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল এবং পরে স্বাধীন ও সার্বভৌম হয়েছে- তাদের সংগঠনই হলো কমনওয়েলথ।
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে, এটি একদিনের উদযাপন থেকে পুরো এক সপ্তাহ উদযাপনে পরিণত হয়েছে।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য: ৫৬টি।
- কমনওয়েলথের সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।
- তাই কমনওয়েলথের ৩৪ তম সদস্য। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।

১০.
বিশ্ব ব্যাংক ও IMF প্রতিষ্ঠা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ধরিত্রি সম্মেলন
  2. ব্রেটন উডস সম্মেলন
  3. স্টকহোম সামিট
  4. ইয়াল্টা সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন:
- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহর এই সম্মেলনের স্থান।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি সংস্থা প্রতিষ্ঠিত হয়।

উৎস: বিশ্বব্যাংক  ও IMF ওয়েবসাইট।

১১.
"টেকসই নগর ও জনপদ" এসডিজি -এর কত নং লক্ষ্যমাত্রা?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- এর পূর্ণরূপ: Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন অভীষ্ট।
- SDGs- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক অভীষ্ট (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- এসডিজি- এর ১১নং লক্ষ্যমাত্রা "টেকসই নগর ও জনপদ"।
- এসডিজির ১৭টি অভিষ্ট হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্ত;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: এসডিজির ওয়েবসাইট।

১২.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ-
  1.  ১ মাস
  2. ৩ মাস
  3. ২ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
 ১ মাস
উত্তর
সঠিক উত্তর:
 ১ মাস
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ:
- এর অন্য নাম স্বস্তি পরিষদ।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫ টি।
- এর স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফান্স, রাশিয়া, চীন),
- অস্থায়ী সদস্য ১০ টি (২ বছরের জন্য নির্বাচিত)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস।
- ১৯৬৫ সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি (৫ টি স্থায়ী ও ৬ টি অস্থায়ী)।
- নিরাপত্তা পরিষদের সিন্ধান্ত গ্রহনের জন্য ৯ টি সদস্যের সম্মতি প্রয়োজন (৫ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী)।
- ভেটো ক্ষমতা রয়েছে ৫ টি স্থায়ী সদস্যের।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১৩.
'Special Drawing Rights' (SDRs) সিস্টেম প্রবর্তন করে নিচের কোন সংস্থা?
  1. বিশ্বব্যাংক (World Bank)
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
  3. জাতিসংঘ (UN)
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
সঠিক উত্তর:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
ব্যাখ্যা

IMF ও Special Drawing Rights (SDR):
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো IMF-সৃষ্ট একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা সদস্য দেশগুলোর বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সম্পূরক করে।
- এটি কোনো স্বাধীন মুদ্রা নয়; বরং IMF সদস্য দেশগুলোর স্বাধীনভাবে ব্যবহারযোগ্য মুদ্রার ওপর দাবির অধিকার।
- প্রয়োজনে কোনো দেশ SDR বিনিময়ে তাৎক্ষণিকভাবে তারল্য (Liquidity) অর্জন করতে পারে।
- SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর রিজার্ভ মুদ্রা - ৫টি। (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা - ৩টি। (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল
- এর সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: IMF ওয়েবসাইট।

১৪.
২০২৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ -এর কত তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৭৮ তম
  2. ৭৯ তম
  3. ৮০ তম
  4. ৮১ তম
সঠিক উত্তর:
৮০ তম
উত্তর
সঠিক উত্তর:
৮০ তম
ব্যাখ্যা

জাতিসংঘ ও সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন: 
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন।
- প্রধান উপদেষ্টা অধিবেশনে ১০ম বক্তা হিসেবে ভাষণ দেন।
- ড. ইউনূস তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর- জাতিসংঘ দিবস। 
- জাতিসংঘ সদরদপ্তর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস।
- প্রথম মহাসচিব- ট্রিগভেলি।

উৎস: i) বাসস ও ii) UN General Assembly ওয়েবসাইট।

১৫.
ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. জেদ্দা
  3. তেহরান
  4. ইসলামাবাদ
সঠিক উত্তর:
জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা
ব্যাখ্যা

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি):
- বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ওআইসি। 
​- OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation.
- ২০১১ সালে Organization of Islamic Conference পরিবর্তন করে Organization of Islamic Cooperation রাখা হয়।
​- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়। 
​- বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা ৫৭।
- ইসলামি সহযোগিতা সংস্থার সদরদপ্তর জেদ্দা, সৌদি আরব। 
- অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ। 
- একমাত্র ইউরোপীয় সদস্য দেশ- আলবেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম।
​- বর্তমানে সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হুসেইন ইব্রাহিম তাহা (১২তম)।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।
- প্রথম মহাসচিব ছিলেন টেংকু আবদুর রহমান (মালয়শিয়া)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ​ওআইসি ওয়েবসাইট।

১৬.
মানব উন্নয়ন সূচক (HDI) প্রতিবেদন প্রণয়ন করে কোন সংস্থা?
  1. World Bank
  2. IMF
  3. SDR
  4. UNDP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

UNDP:
- UNDP এর পূর্ণরূপ - United Nations Development Programme।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
​- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
- এর প্রতিষ্ঠাকাল ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে এর সদর দপ্তর অবস্থিত।
- UNDP এর সর্বোচ্চ কর্মকর্তাকে প্রশাসক বলা হয়।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার।
- UNDP প্রত্যেক বছর Human Development Index (HDI) বা 'মানব উন্নয়ন সূচক' প্রতিবেদন প্রণয়ন করে। 
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
- উন্নয়নশীল দেশে সম্পদের পরিকল্পিত ব্যাবহার ও সম্পদ আহরণে সহায়তা প্রদান এর উদ্দেশ্য। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
 
উৎস: ইউএনডিপি ওয়েবসাইট।

১৭.
জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?
  1. সাদা ও কালো
  2. নীল ও সাদা
  3. নীল ও সবুজ
  4. সাদা ও সবুজ
সঠিক উত্তর:
নীল ও সাদা
উত্তর
সঠিক উত্তর:
নীল ও সাদা
ব্যাখ্যা

জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের পতাকা সারা বিশ্বের মানুষের জন্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক।
- জাতিসংঘ পতাকা গৃহীত হয়: ৭ ডিসেম্বর ১৯৪৬। 
- জাতিসংঘের পতাকার রং নীল ও সাদা। 
- পতাকার জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র।
- মানচিত্রের ২ পাশে সাদা রং-এর জলপাই গাছের দু'টি ডাল। 
- জলপাই পাতাকে শান্তির প্রতীক বলা হয়। 
- নীল ঢ়ং যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তির প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে।
- জাতিসংঘের পতাকার ডিজাইন দলের নেতৃত্বে ছিলেন অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
​- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য ১৯৩টি। (সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান – ১৪ জুলাই, ২০১১)।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১৮.
মোস্ট ফেভারড নেশন (MFN) নীতি কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. UNDP
  2. OIC
  3. WTO
  4. IMF
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা

মোস্ট ফেভারড নেশন- Most Favored Nation (MFN) :
- এই নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করে।
- MFN নীতির অধীনে কোনো দেশ তার বাণিজ্যিক অংশীদারদের সমান সুবিধা প্রদান করবে। 
- একটি দেশকে যে বাণিজ্য সুবিধা দেওয়া হবে, WTO র অন্যান্য সদস্য দেশগুলোকেও একই সুবিধা দিতে হবে এটাই হলো মোস্ট ফেভারড নেশন নীতি।
- WTO-এর অধীনে MFN নীতি সদস্য দেশগুলোর মধ্যে সমতা ও নিরপেক্ষ বাণিজ্য আচরণ নিশ্চিত করে।
- এই নীতি নির্দিষ্ট কোনো দেশকে বিশেষ বা অতিরিক্ত সুবিধা প্রদান না করে; বরং চুক্তিভুক্ত সকল দেশের পণ্যকে সমমানের দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে।
- মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation) নীতি WTO সংস্থার সাথে সংশ্লিষ্ট।
- এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য হ্রাস পায় এবং বাণিজ্যিক সমতা প্রতিষ্ঠা পায়।
- প্রাথমিকভাবে MFN নীতি কার্যকর ছিল GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির অধীনে; পরবর্তীতে এটি WTO–র আওতায় স্থানান্তরিত হয়।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১৯.
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৫ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ :
- জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা সাধারণ পরিষদ।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- জাতিসংঘ সনদের ৯ নং ধারা অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- এই প্রতিনিধির মধ্যে সাধারণত একটি প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকতে পারে।
- তবে, প্রয়োজন অনুযায়ী, দেশটি আরও প্রতিনিধির উপস্থিতির অনুমতি পেতে পারে, তবে ৫ জনের বেশি প্রতিনিধির অনুমতি নেই। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

২০.
বাংলাদেশ (২০২৫-২০২৭ মেয়াদে) জাতিসংঘের কোন অঙ্গসংস্থার সদস্য নির্বাচিত হয়েছে?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
সঠিক উত্তর:
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) :
- ECOSOC-এর পূর্ণরূপ: United Nations Economic and Social Council.
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। 
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- ২০২৫-২০২৭ মেয়াদে জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। যথা-
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।