পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। পার্ট-২) Noun, Pronoun, Adjective, Adverb. [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন। পার্ট-২ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত শতাংশ?
  1. ক) ১.৫৯ শতাংশ
  2. খ) ১.৩২ শতাংশ
  3. গ) ১.২ শতাংশ
  4. ঘ) ১.১ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩২ শতাংশ।
দেশে প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.১ (শতকরায় ১.৮১) এবং স্থূল মৃত্যুহার ৪.৯ (শতকরায় ০.৪৯)।
ফলে শতকরা হিসেবে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার ১.৩২ (১.৮১ - ০.৪৯)।
অন্যদিকে, ২০১১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ এবং বিশ্ব জনসংখ্যা তহবিলের ২০২০ সালের রিপোর্ট অনুসারে ছিল ১.১ শতাংশ।
(সূত্রঃ SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
.
দেশের কোন বিভাগে দারিদ্র্য হার সবচেয়ে কম?
  1. ক) খুলনা বিভাগ
  2. খ) বরিশাল বিভাগ
  3. গ) ঢাকা বিভাগ
  4. ঘ) সিলেট বিভাগ
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ বর্তমানে ঢাকা বিভাগ।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে, সিলেট বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম। দারিদ্র্যের হার - ১৬.২%।
- তবে, অর্থনৈতিক সমীক্ষা - ২০২০ অনুসারে, ঢাকা বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম। দারিদ্র্যের হার - ১৬.০%।
উল্লেখ্য, ২০১৬ সালের খানা আয় ও ব্যয় জরিপের সময় ঢাকা বিভাগের সাথে ময়মনসিংহ বিভাগও অন্তর্ভূক্ত থাকায় ঢাকা বিভাগের দারিদ্রের হার বেশি ছিল। পরবর্তীতে, ময়মনসিংহ আলাদা বিভাগ হওয়ার পর ঢাকা বিভাগের দারিদ্র্যের হার হ্রাস পায়।
খানা আয় ও ব্যয় জরিপ - এর নাম নির্দিষ্টভাবে উল্লেখ থাকলে উত্তর - সিলেট বিভাগ হতো।
কিন্তু, এখন এই প্রশ্ন অনুসারে সঠিক উত্তর - ঢাকা বিভাগ।

.
বাংলাদেশের কোন বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস নেই?
  1. ক) ঢাকা
  2. খ) খুলনা
  3. গ) বরিশাল
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের মোট জনসংখ্যা আনুমানিক ৩১.৫ লক্ষ। দেশের ৮টি বিভাগের মধ্যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাস রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক ১৫ লক্ষ ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে।
এছাড়া রাজশাহী বিভাগে ৬ লক্ষ, ঢাকা বিভাগে ৩ লক্ষ, সিলেট বিভাগে ৩ লক্ষ, রংপুর বিভাগে ২ লক্ষ এবং বরিশাল ও খুলনা বিভাগে ২.৫ লক্ষ ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)
.
চাকমা ভাষায় কার্বারি হলো-
  1. ক) গ্রাম প্রধান
  2. খ) মৌজা প্রধান
  3. গ) চারণ কবি
  4. ঘ) সার্কেল প্রধান
ব্যাখ্যা
চাকমা ভাষা ও প্রথাগত শাসন ব্যবস্থায় গ্রামকে বলা হয় - আদাম। আদামের প্রধানকে বলা হয় - কারবারী।
কয়েকটি আদামের সমন্বয়ে একটি মৌজা গঠিত হয়। মৌজা প্রধান হলেন - হেডম্যান।
মৌজার সমন্বয়ে চাকমা সার্কেল গঠিত। চাকমা সার্কেলের প্রধান হলেন - চাকমা রাজা।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
  1. ক) মুরং
  2. খ) মারমা
  3. গ) ত্রিপুরা
  4. ঘ) চাকমা
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নৃ-গোষ্ঠীসমূহের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম হলো মারমা সম্প্রদায়। এরা বোমাং সার্কেলের অন্তর্গত। তবে মারমা জনগোষ্ঠী রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি তিনটি জেলাতেই বসবাস করে। বান্দরবান জেলায় সর্বাধিক প্রায় ৭৫ হাজার মারমা বাস করে।
জনসংখ্যায় পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম নৃ-গোষ্ঠী চাকমা সম্প্রদায় এবং সবচেয়ে ক্ষুদ্র জনগোষ্ঠী লুসাই সম্প্রদায়।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
প্রধানমন্ত্রী জাতীয় পদক কোন ক্ষেত্রে অবদানের জন্যে প্রদান করা হয়?
  1. ক) সাহিত্য
  2. খ) বৃক্ষরোপণ
  3. গ) কৃষিক্ষেত্রে
  4. ঘ) ক্রীড়া
ব্যাখ্যা
বৃক্ষরোপণ ও সংরক্ষণে অবদানের জন্যে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয়। ১৯৯৩ সালে এ পুরস্কার চালু হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান করে থাকে।
(সূত্র: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়েবসাইট)
.
মুক্তিযুদ্ধে অবদানের জন্যে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় কাকে?
  1. ক) প্রনব মুখার্জি
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) ডব্লিউ এস ওডারল্যান্ড
  4. ঘ) নিকোলাই পোদগর্নি
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকার তিন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে। এর মধ্যে সর্বোচ্চ সম্মাননা হিসেবে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে।
এছাড়া ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি সহ মোট ১৫ জনকে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয় ৩১২ জন ব্যক্তি ও ১০টি সংগঠনকে।
(সূত্র: ‍মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র এর উপস্থাপক ছিলেন কে?
  1. ক) বেলাল আহমেদ
  2. খ) আলী জাকের
  3. গ) এম আর আখতার মুকুল
  4. ঘ) আবদুল মান্নান
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল চরমপত্র। এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি এবং উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল।
এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং জনগণের নৈতিক মনোবল দৃঢ়করণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।
(সূত্র: বাংলাপিডিয়া)
.
সোমপুর বিহারের নির্মাতা কে?
  1. ক) দেবপাল
  2. খ) ধর্মপাল
  3. গ) সমুদ্রগুপ্ত
  4. ঘ) রামপাল
ব্যাখ্যা
পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল বৌদ্ধধর্মের প্রসারে নওগা জেলার পাহারপুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। এখনো পর্যন্ত সোমপুর বিহার ভারতবর্ষের সবচেয়ে বড় বৌদ্ধবিহার হিসেবে স্বীকৃত। এটিকে ইউনেস্কো বিশ্ব ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০.
কে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন?
  1. ক) কামরুল হাসান
  2. খ) কাইয়ুম চৌধুরী
  3. গ) সফিউদ্দিন আহমেদ
  4. ঘ) জয়নুল আবেদীন
ব্যাখ্যা
১৯৪৩ সালে বাংলায় সংঘটিত পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে বিভিন্ন ছবি এঁকে শিল্পাচার্য জয়নুল আবেদীন খ্যাতি অর্জন করেন। দুর্ভিক্ষের উপর তার চিত্রকর্মের মধ্যে ম্যাডোনা-৪৩, দ্য রেবেল ক্রো উল্লেখযোগ্য। এছাড়া তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে নবান্ন, সংগ্রাম, মনপুরা-৭০, মইটানা, পাইন্যার মা ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্র: বাংলাপিডিয়া)
১১.
She opted for the humanities. Which parts of speech 'humanities' is?
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Noun
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
Opt for something- বেছে নেয়া, মনস্থির করা৷ The humanities - কলাবিদ্যা; বিশেষত সাহিত্য, ইতিহাস, দর্শন ইত্যাদি। বাক্যটির অর্থঃ সে কলাবিদ্যা বেছে নিয়েছিলো৷ তাই humanities এখানে একটি noun.
১২.
'Where are you going to put all your _____?'
  1. ক) furniture
  2. খ) furniture’s
  3. গ) furnitures
  4. ঘ) the furniture
ব্যাখ্যা
Non-count Noun plural হয় না। তাই furniture, information, luggage, Machinery ইত্যাদি noun plural হতে পারে না।
১৩.
What time _____ on television?
  1. ক) is news
  2. খ) is the news
  3. গ) are the news
  4. ঘ) news
ব্যাখ্যা
কিছু noun আছে দেখতে plural হলেও এগুলো singular. যেমনঃ Statistics, physics, mathematics, news, politics etc. Note: Statistics plural-ও হতে পারে৷
১৪.
What time shall we _____ tomorrow?
  1. ক) meet
  2. খ) meet us
  3. গ) meet ourselves
  4. ঘ) met ourselves
ব্যাখ্যা
Feel / relay / concentrate / meet এই শব্দগুলোর পরে কখনো reflexive pronoun ব্যবহৃত হবে না৷
১৫.
I'm going to a wedding on Saturday. ____ is getting married.
  1. ক) A friend of my
  2. খ) A friend of mine
  3. গ) One my friends
  4. ঘ) A friend of me
ব্যাখ্যা
Preposition-এর পরে objective pronoun ব্যবহৃত হয়৷ কিন্তু যদি possession বোঝায় তাহলে possessive pronoun ব্যবহৃত হবে৷ যেমনঃ A friend of Rahim's-কে লেখা যায় A friend of his.
১৬.
Suhana showed ____ her photographs.
  1. ক) i
  2. খ) his
  3. গ) me
  4. ঘ) my
ব্যাখ্যা
Show (প্রদর্শন করা) verb-টি objective পজিশনে, তাই pronoun এর objective form 'me' বসবে।
১৭.
My dog is smarter than ____.
  1. ক) their
  2. খ) your
  3. গ) her
  4. ঘ) theirs
ব্যাখ্যা
Subject অবস্থানে possessive adjective + noun থাকলে than এরপর possessive pronoun বসে। তাই সঠিক উত্তর হবে - theirs.
১৮.
Which one is not an adjective?
  1. ক) Intelligent
  2. খ) Brevity
  3. গ) Cunning
  4. ঘ) Clever
ব্যাখ্যা
Intelligent (মেধাবী) - adj; Brevity (সংক্ষিপ্ততা) - noun; Cunning (ধূর্ত) - adj; Clever (চালাক) - adj.
১৯.
He went to the fish market. Here 'fish' is a/an -
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) verb
ব্যাখ্যা
Fish একটি noun হলেও market কে modify করায় fish হচ্ছে adjective.
২০.
I'm a university student. Here the word 'university' is a/an-
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) pronoun
  4. ঘ) noun
ব্যাখ্যা
কোন noun অন্য কোন noun-এর পূর্বে বসে ঐ noun কে modify করতে পারে৷ সেক্ষেত্রে সেটি adjective হয়ে যায়৷
২১.
'The college teacher is popular among his students.' Here the word 'popular' is -
  1. ক) a noun
  2. খ) a pronoun
  3. গ) an adjective
  4. ঘ) a verb
ব্যাখ্যা
Popular (জনপ্রিয়) শব্দটি the college teacher- এর গুণ প্রকাশ করায় linking verb এরপর adjective হিসেবে বসেছে৷
২২.
The roses in our garden smell really ____ this year.
  1. ক) sweetly
  2. খ) sweetest
  3. গ) sweetening
  4. ঘ) sweet
ব্যাখ্যা
'Smell' linking verb এরপর adjective বসবে। প্রদত্ত বাক্যে smell এরপর adverb 'really' আছে, তাই adjective বসবে really এরপর। অপশন সমূহের মধ্যে sweet হচ্ছে adjective.
২৩.
Rajshahi is a very ____ city.
  1. ক) hospital
  2. খ) hospiped
  3. গ) hospitable
  4. ঘ) hospitabol
ব্যাখ্যা
article + adverb এবং noun এর মাঝে adjective বসে। অপশন গুলোর মাঝে hospitable হচ্ছে adjective.
২৪.
All the four pens are missing. Here 'all the four' is -
  1. ক) determiner
  2. খ) noun
  3. গ) adjective
  4. ঘ) demonstrative
ব্যাখ্যা
All the four (পরিমাণবাচক) noun 'pens' কে modify করায় all the four হচ্ছে adjective.
২৫.
Thank you very much. In the sentence 'very' is-
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) preposition
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Adverb noun / pronoun / adjective / adverb কে modify করে। প্রদত্ত বাক্যে very শব্দটি much (adverb) শব্দটিকে modify করেছে, তাই very হচ্ছে adverb.