পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Exam - 104 Daily Quiz: General Knowledge: Topic: Recent Affairs [Bangladesh]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
What is Bangladesh's rank in the Human Development Index (HDI)- 2025? [May, 2025]
  1. 129th
  2. 130th
  3. 131st
  4. 132nd
সঠিক উত্তর:
130th
উত্তর
সঠিক উত্তর:
130th
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫:
- গত ৬ মে, ২০২৫ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ প্রকাশ করে।
- মাথাপিছু আয়, শিক্ষা এবং জন্মের সময় প্রত্যাশিত গড় আয়– এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) গণনা করে থাকে ইউএনডিপি।
- ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
- প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম।

উল্লেখ্য,
- প্রতিবেদনে থাকা দেশগুলোকে মানব উন্নয়নের ভিত্তিতে অতি উচ্চ, উচ্চ, মাঝারি ও নিম্ন পর্যায়ের মানব উন্নয়ন চারটি ভাগে ভাগ করা হয়েছে।
- মাঝারি মানব উন্নয়ন ক্যাটেগরিতে রয়েছে বাংলাদেশ।
- প্রকাশিত সূচকে বাংলাদেশের গড় আয়ু ৭৪ দশমিক সাত বছর- নারীদের ৭৬ দশমিক চার বছর এবং পুরুষের ৭৩ দশমিক শূন্য বছর।
- স্কুলে পড়ার প্রত্যাশিত বছর ১২ দশমিক তিন এবং গড় বছর ছয় দশমিক আট।
- ক্রয় ক্ষমতা সমতা শর্তে মাথাপিছু মোট জাতীয় আয় আট হাজার ৪৯৮ ডলার।

তথ্যসূত্র: Human Development Report- 2025. [link]
.
Which two wetlands have been declared Bangladesh's first 'Wetland-Dependent Wildlife Sanctuaries'? [May, 2025]
  1. Biljowana and Bilbala
  2. Hail Haor and Baikka Beel
  3. Sundarbans and Tanguar Haor
  4. Dudhmukhi and Dhangmari
সঠিক উত্তর:
Biljowana and Bilbala
উত্তর
সঠিক উত্তর:
Biljowana and Bilbala
ব্যাখ্যা
জলাভূমি–নির্ভর প্রাণী অভয়ারণ্য:
- দেশে প্রথমবারের মতো রাজশাহী জেলার দুটি জলাভূমিকে ‘জলাভূমি–নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা করেছে সরকার।
- অভয়ারণ্য দুটি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর জলাভূমি এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা ১৫.০৮ একর জলাভূমিকে।
- ৭ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
- বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই ঘোষণা কার্যকর হবে।

উল্লেখ্য,
- বিলজোয়ানা ও বিলভালা শীতকালে দেশি ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল।
- এসব বিলে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরসহ দেশি জলচর পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়।
- প্রায় শতাধিক পাখি ছাড়াও উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে এসব জলাভূমিতে।
- অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই এলাকাগুলোতে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
.
Under which ministry was the 'July Mass Uprising Directorate' formed?
  1. Ministry of Social Welfare
  2. Ministry of Public Administration
  3. Ministry of Liberation War Affairs
  4. Ministry of Law, Justice, and Parliamentary Affairs
সঠিক উত্তর:
Ministry of Liberation War Affairs
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Liberation War Affairs
ব্যাখ্যা
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর:
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর।
- ২৩ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আল খায়রুমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
- এতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করল।

উল্লেখ্য,
- গত ডিসেম্বরে জুলাই গণঅভুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করার সিদ্ধান্ত নেয় সরকার। 
- জুলাই গণ-অভুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যু্থানে শহিদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদপ্তরের উদ্দেশ্য।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
.
Which organization will finance the Bay Terminal Development Project in Chittagong? [May, 2025]
  1. IMF
  2. JICA
  3. World Bank
  4. Asian Development Bank
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা
বে টার্মিনাল উন্নয়ন প্রকল্প:
- চট্টগ্রাম বন্দরে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য ২০১৫ সালে কৌশলগত মহাপরিকল্পনা তৈরি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- এর ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ করা হবে।
- গত ২০ এপ্রিল, ২০২৫ একনেক সভায় বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) অনুমোদন হয়।
- এতে ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হিসেব করা হয়েছে।
এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে ৯ হাজার ৩৩৩ কোটি এবং সরকারি তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ১৯২ কোটি ৫৭ লাখ টাকা।
- ইতিমধ্যে প্রজেক্ট (বিটিএমআইডিপি) বাস্তবায়নে বিশ্বব্যাংকের সাথে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি সম্পন্ন হয়েছে।
- প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।

উল্লেখ্য,
- ২০১৪ সালে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ‘বে টার্মিনাল’ প্রকল্প হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ।
- এই বে টার্মিনালে বাংলাদেশের মোট ৩৬ শতাংশ কনটেইনার ওঠা–নামা করা হবে। এতে প্রায় ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। 
- পরিণামে দৈনিক এক মিলিয়ন বা ১০ লাখ ডলার সাশ্রয় হবে।

তথ্যসূত্র: বাসস। [Link]
.
How many recent recommendations has the World Bank made to mitigate risks in the banking sector? [May, 2025]
  1. 5
  2. 7
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বাংলাদেশের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর।
- ২০২৪ সালের জুন শেষে ব্যাংক খাতের মোট সম্পদমূল্য ২১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।
- যা বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের ৮৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৫০ শতাংশ। 

সম্প্রতি,
বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় ১০টি সুপারিশ দিয়েছে।
- বিশ্বব্যাংকের পক্ষ থেকে যে ১০টি সুপারিশ করা হয়েছে সেগুলো হলো:

১. ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান;
২. আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা;
৩. প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি;
৪. রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পুনর্গঠন;
৫. খেলাপি ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কাঠামো তৈরি;
৬. সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন;
৭. ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা;
৮. জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতি কাঠামো তৈরি;
৯. ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোর অনুশীলন এবং
১০. কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
.
Which country sent the highest amount of remittances in April, 2025? [May, 2025]
  1. Qatar
  2. United States
  3. Saudi Arabia
  4. United Arab Emirates
সঠিক উত্তর:
Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
Saudi Arabia
ব্যাখ্যা
সর্বোচ্চ রেমিট্যান্স:
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
- এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ ৪৯ কোটি ১৪ লাখ ডলার; যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
- আর দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার।
- ৩৩ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে ২৯ কোটি ৪১ লাখ ডলার এবং পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে ২১ কোটি ৯ লাখ ডলার।
- পর্যায়ক্রমে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
.
Who has recently been awarded honorary citizenship of Bangladesh? [May, 2025]
  1. Lee Jae-yong
  2. KiHak Sung
  3. Jae Kyung Moon
  4. Park Chan-wook
সঠিক উত্তর:
KiHak Sung
উত্তর
সঠিক উত্তর:
KiHak Sung
ব্যাখ্যা
সম্মানসূচক নাগরিকত্ব:
- বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি দিতে বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে আসছে।
- সরকারের নির্দেশনা অনুসারে বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।
- ৯ এপ্রিল, ২০২৫ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ।
- বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে কিহাক সাংয়ের হাতে এই স্বীকৃতি তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানে স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দেওয়া হয়।
- ৪৫ বছর ধরে বাংলাদেশ ও এর শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।
- আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
.
Which day marks the observance of National Legal Aid Day in Bangladesh?
  1. April 10
  2. April 18
  3. April 28
  4. April 30
সঠিক উত্তর:
April 28
উত্তর
সঠিক উত্তর:
April 28
ব্যাখ্যা
জাতীয় আইনগত সহায়তা দিবস (National Legal Aid Day):
- জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় ২৮ এপ্রিল।
- ২০১৩ সালে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
- ২০২৫ সালের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’

উল্লেখ্য,
- দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা দেয়ার লক্ষ্যে সরকার ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়।
- জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেয়া হয়েছে।

তথ্যসূত্র: বাসস।
.
Where will Bangladesh's first deep-sea port be constructed? [May, 2025]
  1. Khulna
  2. Chittagong
  3. Patuakhali
  4. Cox's Bazar
সঠিক উত্তর:
Cox's Bazar
উত্তর
সঠিক উত্তর:
Cox's Bazar
ব্যাখ্যা
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর:
- বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট এলাকায়।
- বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি।
- মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ২০২০ সালের ১০ মার্চ একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
- ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- এ ছাড়া প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
- ২০২৪ সালের অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির ব্যয় ২৪ হাজার ৩৮১ কোটি টাকা নির্ধারণ করে। 
- এ প্রকল্পে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
- মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস ক্ষমতাসম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে।
- ২০২৯ সালের মধ্যেই বন্দরটি চালু হতে পারে। 

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
১০.
What is the duration of the commercial license granted to Starlink for operating in Bangladesh? [May, 2025]
  1. 5 years
  2. 10 years
  3. 15 years
  4. 20 years
সঠিক উত্তর:
10 years
উত্তর
সঠিক উত্তর:
10 years
ব্যাখ্যা
বাংলাদেশে স্টারলিংক:
- স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের মালিকানাধানী প্রতিষ্ঠান স্টারলিংক ।
- প্রতিষ্ঠানটিকে ১০ বছর মেয়াদে দুটি লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
- লাইসেন্স দুটি হলো: নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স, রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স।
- প্রথম লাইসেন্সটি হস্তান্তর করেছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
- দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে; যার আওতায় ইন্টারনেট–সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক।

উল্লেখ্য,
- দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় ৯ এপ্রিল, ২০২৫।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
১১.
When will the national budget for the fiscal year 2025–26 be announced in Bangladesh? [May, 2025]
  1. June 1, 2025
  2. June 2, 2025
  3. June 30, 2025
  4. July 1, 2025
সঠিক উত্তর:
June 2, 2025
উত্তর
সঠিক উত্তর:
June 2, 2025
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন, ২০২৫ সোমবার।
- জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি হবে প্রথম বাজেট।
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে।
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে ১ নম্বর অগ্রাধিকারে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে সরকার।
-  সূত্র জানায়, নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকবে।
- চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট–ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখা হবে।

উল্লেখ্য,
- বর্তমানে দেশে রাজনৈতিক সরকার ও কার্যকর সংসদ না থাকায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন।​
- সর্বশেষ ২০০৭-০৮ সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১২.
What is Bangladesh's rank in the World Press Freedom Index-2025? [May, 2025]
  1. 145th
  2. 149th
  3. 151st
  4. 165th
সঠিক উত্তর:
149th
উত্তর
সঠিক উত্তর:
149th
ব্যাখ্যা
মুক্ত গণমাধ্যম সূচক - ২০২৫:
- বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ওপর ভিত্তি করে প্যারিস ভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্' এই সূচক প্রকাশ করে আসছে।
- রাজনীতি, অর্থনীতি, আইনি সুরক্ষা, সামাজিক ও নিরাপত্তা- এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়।
- ৩ মে, ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আরএসএফ মুক্ত গণমাধ্যম সূচক - ২০২৫ প্রকাশ করে।
- সূচকে ১৮০টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে এবং সর্বনিম্নে ইরিত্রিয়া।
- তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৯তম। 
- প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় বাংলাদেশর স্কোর পেয়েছে ৩৩ দশমিক ৭১।
- ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। স্কোর ছিল ২৭ দশমিক ৬৪।
- ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

উল্লেখ্য,
- আরএসএফের এই বছরের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে:
- ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তান ১৫৮তম, মিয়ানমার ১৬৯তম, শ্রীলঙ্কা ১৩৯তম, নেপাল ৯০তম ও ভুটান ১৫২তম।

তথ্যসূত্র: World Press Freedom Index 2025. [link]
১৩.
Where will the highest-capacity solar power plant in Bangladesh be established? [May, 2025]
  1. Sonagazi, Feni
  2. Teknaf, Cox’s Bazar
  3. Mongla, Bagerhat
  4. Sreemangal, Moulvibazar
সঠিক উত্তর:
Sonagazi, Feni
উত্তর
সঠিক উত্তর:
Sonagazi, Feni
ব্যাখ্যা
সৌরবিদ্যুৎ কেন্দ্র:
- ফেনী জেলার সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
- প্রায় ৭০০ একর জমিতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ প্রকল্পে বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)।
- প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৩৫ কোটি টাকা।
- এই প্রকল্পে প্রতি মেগাওয়াট স্থাপনের খরচ আনুমানিক ৯ কোটি ৬৯ লক্ষ টাকা ধরা হয়েছে।
- একনেকের অনুমোদন সাপেক্ষে প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে।

উল্লেখ্য,
- প্রকল্পটি বাস্তবায়নের মূল লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের হার বাড়িয়ে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা।
- এছাড়াও, এই প্রকল্প জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস, কার্বন নিঃসরণ কমানো, অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
১৪.
What was the overall inflation rate in Bangladesh in April, 2025? [May, 2025]
  1. 7.5%
  2. 8.17%
  3. 9.17%
  4. 10.5%
সঠিক উত্তর:
9.17%
উত্তর
সঠিক উত্তর:
9.17%
ব্যাখ্যা
মূল্যস্ফীতি:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক প্রতিবেদনে জানা যায়, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
- মার্চ মাসে তা ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
- হিসাব অনুসারে, গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৫ শতাংশ এবং শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
- এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতিও কমেছে।
- খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৮.৯৩ শতাংশ।
- অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি এপ্রিলে কমে ৯.৬১ শতাংশ হয়েছে। মার্চে যা ছিল ৯.৭০ শতাংশ।

উল্লেখ্য,
- ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছর ধরে গড় মূল্যস্ফীতি  ১০ দশমিক ২১।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]