পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ জানুয়ারি, ২০২৪সময়25 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (রাজশাহী বিভাগ) পরীক্ষার তারিখ: ০১.১২.২০০৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ জানুয়ারি, ২০২৪ · ৩৫ প্রশ্ন

.
‘রতন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
  1. কাবুলিওয়ালা
  2. চোখের বালি
  3. পোস্টমাস্টার
  4. ক্ষুধিত পাষাণ
সঠিক উত্তর:
পোস্টমাস্টার
উত্তর
সঠিক উত্তর:
পোস্টমাস্টার
ব্যাখ্যা
• ‘রতন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'পোস্টমাস্টার' গল্পের চরিত্র।

পোস্টমাস্টার:
- 'পোস্টমাস্টার' 'হিতবাদী' পত্রিকায় ১২৯৮ বঙ্গাব্দে প্রকাশ পায়।
- গল্পে চরিত্র তিনটি- পোস্টমাস্টার, রতন ও প্রকৃতি।
- গল্পটিতে প্রকৃতি কেবল স্থানিক ও ভৌগোলিক পরিচয় বহন করে নি, গল্পের প্রধান দুটি চরিত্রের আবেগকে নিয়ন্ত্রিত করেছে এবং গল্পের অগ্রগতি ও পরিণতিতে অমোঘ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।
- পোস্টমাস্টার আর রতন- এ দুটি চরিত্রের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিরাট ফারাক।
- আবার বয়সেও পোস্টমাস্টার ছিল পূর্ণ যুবক আর রতন নিতান্তই বালিকা।
- তবে, গল্পের মধ্যেই রতনের মনোগত পরিবর্তনটি হয় এবং সে বালিকার কোঠা অতিক্রম করে।
- নারীর ভালোবাসার যে ধীরে ধীরে অগ্নিশলাকার মতো প্রজ্বলিত হয় রতন তার প্রমাণ।
- আর পুরুষের ভালোবাসা নিয়ন্ত্রিত বৈদ্যুতিকবাতির মতো, সুইচের ওঠানামায় তার মাত্রাফের হয়। তাই বালিকা থেকে নারীতে পরিণত হওয়া রতন নিজের অব্যক্ত ভালোবাসার অপমানে কাতর।
- অপরপক্ষে পোস্টমাস্টার তার ভালোবাসার বাক্স না-খুলেই একটি কর্মক্ষেত্র অতিক্রম করে দেয়।
- এই গল্পে 'পৃথিবীতে কে কাহার'- জাতীয় দর্শনবাক্য রচনা করে রবীন্দ্রনাথ স্বয়ং 'নাহি তত্ত্ব নাহি উপদেশ' এই ধারণা অমান্য করেন।
- আসলে, 'পোস্টমাস্টার' ছোটগল্পে প্রকৃতির আধারে নরনারীর প্রেমের মাত্রাবোধের প্রকাশ ঘটেছে তবে তা যে তৎকালে আর্থিক কাঠামো নিরপেক্ষ ছিল না- এই রবীন্দ্রদর্শনটি ছোটগল্পে পরিষ্কার।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত সামাজিক জীবন সম্পর্কিত গল্প:
- ব্যবধান,
- মেঘ ও রৌদ্র,
- পণরক্ষা,
- দিদি,
- কর্মফল,
- দান প্রতিদান, 
- হৈমন্তী,
- ছুটি,
- পুত্রযজ্ঞ,
- পোস্টমাস্টার,
- কাবুলিওয়ালা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
ব্যায়ামে  শরীর ভালো হয়’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারকে সপ্তমী
  2. করণ কারকে সপ্তমী
  3. অপাদান কারকে সপ্তমী
  4. অধিকরণ কারকে সপ্তমী
সঠিক উত্তর:
করণ কারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
করণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
• 'ব্যায়ামে শরীর ভালো হয়’ - বাক্যে নিম্নরেখ শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি।

করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন -
→ নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ-কলম)
→ 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় সাধনা)

সপ্তমী বিভক্তি বা 'এ' বিভক্তি:
ফুলে ফুলে ঘর ভরেছে।
→ শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
ব্যায়ামে শরীর ভালো হয়
- তে বিভক্তি:
→ 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' - নজরুল।
→ লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি:
চেষ্টায় সব হয়।
→ এ সুতায় কাপড় হয় না।

• 'ব্যায়ামে শরীর ভালো হয়’ - এখানে 'কী উপায়ে শরীর ভালো হয়?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'ব্যায়ামে'। তাই 'ব্যায়ামে' করণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘উনপাঁজরে’ বাগধারাটির অর্থ কি?
  1. সবল পাঁজর যার
  2. দুর্বল
  3. নরম পাঁজর যার
  4. ভাগ্যবান
সঠিক উত্তর:
দুর্বল
উত্তর
সঠিক উত্তর:
দুর্বল
ব্যাখ্যা
উনপাঁজুরে:
- শব্দটি বিশেষণ।
- এটি বাংলা শব্দ।
- অর্থ: 
→ পাঁজরের জোর কম এমন,
দুর্বল,
→ অক্ষম,
→ হতভাগ্য।

• প্রশ্নে 'উনপাঁজুরে' স্থলে ‘উনপাঁজরে’ থাকলে ও 'উনপাঁজুরে' ধরে সঠিক উত্তর 'দুর্বল' নেওয়া হল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বিষবৃক্ষ’ কোন সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• ‘বিষবৃক্ষ’ (বিষ রূপ বৃক্ষ) কর্মধারয় সমাস
- এটি রূপক কর্মধারয় সমাস।
- বিষবৃক্ষ বলতে বিশেষ ধরণের বৃক্ষকে বোঝায় যার ফল বিষময়।
- এখানে, বিষবৃক্ষ দ্বারা প্রথম অংশ 'বিষ'কে বোঝানো হচ্ছে না, পরের অংশ 'বৃক্ষ'কে বোঝাচ্ছে, অর্থাৎ পরপদের প্রাধান্য পাচ্ছে।

কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন -
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
এখানে নীল রংটিকে প্রাধান্য না দিয়ে 'পদ্ম'কে প্রাধান্য দেওয়া হয়েছে।

রূপক কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন -
- প্রাণ রূপ পাখি = প্রাণপাখি,
- মন রূপ মাঝি = মনমাঝি।

এরূপ -
- জ্ঞান রূপ বৃক্ষ = জ্ঞানবৃক্ষ,
- প্রাণ রূপ বায়ু = প্রাণবায়ু,
- কাল রূপ রাত্রি = কালরাত্রি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
The man was charged _____ theft. বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে।
  1. at
  2. in
  3. of
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Charge somebody (with)
English meaning: (of the police) to make a formal statement saying that someone is accused of a crime:
- কাউকে (কোনো কিছুর জন্য) অভিযুক্ত করা; কারো বিরুদ্ধে (কোনো কিছুর) অভিযোগ উত্থাপন করা

• অর্থাৎ, কোন অপরাধে অভিযুক্ত বোঝাতে charged with হবে।
- Complete sentence: The man was charged with theft.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. We get up at dawn
  2. More he gets, the more he wants
  3. See the word in the dictionary
  4. There is no place in my class
সঠিক উত্তর:
We get up at dawn
উত্তর
সঠিক উত্তর:
We get up at dawn
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - We got up at dawn - এই বাক্যটি শুদ্ধ।
- কারণ, নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে। 

• অন্যদিকে, 
খ) More he gets, the more he wants - বাক্যটি ভুল।
- The more he gets, the more he wants হলে বাক্যটি সঠিক হত।
- কারন, সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।

গ) See the word in the dictionary -বাক্যটি ভুল।
- অভিধান বা Dictionary-তে শব্দ খোঁজার সঠিক word হচ্ছে look up.
- তাই সঠিক বাক্যটি হবে She look up the word in the dictionary.

ঘ) There is no place in my class বাক্যটি ভুল। কারণ - 
- ফাঁকা স্থান বোঝাতে space এর ব্যবহার অধিক গ্রহণ যোগ্য।
- তাই  'There is no space in my class.  সঠিক বাক্য হবে।
.
'Let her sing a song'. বাক্যটির passive form হবে -
  1. Let a song be sung by her
  2. Let a song be sang by her
  3. Let a song sing by her
  4. Let a song sung by her
সঠিক উত্তর:
Let a song be sung by her
উত্তর
সঠিক উত্তর:
Let a song be sung by her
ব্যাখ্যা
• Let যুক্ত imperative বাক্যের passive গঠন -
- প্রথমে Let বসে
- এরপর  object  বসে
- be বসে
- মূল verb এর past participle form + by
 - let পরবর্তী ব্যক্তিবাচক object.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let a song be sung by her
.
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি -
  1. বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড় হবে
  2. বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ছোট হবে
  3. বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
  4. বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ হবে
সঠিক উত্তর:
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি -

সমাধান: 
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
.
২, ৫, ১১, ২৩, ৪৭,.......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৯৫
  2. ৭০
  3. ৫৮
  4. ৯৩
সঠিক উত্তর:
৯৫
উত্তর
সঠিক উত্তর:
৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ১১, ২৩, ৪৭, ..................... ধারাটির পরবর্তী সংখ্যা কত ?

সমাধান: 
১ম  পদ = ২
২য় পদ = ২ + ৩ = ৫
৩য় পদ = ৫ + ৬ = ১১
৪র্থ পদ = ১১ + ১২ = ২৩ 
৫ম পদ = ২৩ + ২৪ = ৪৭ 
৬ষ্ঠ  পদ = ৪৭ + ৪৮ = ৯৫ 
১০.
দুটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
  1. ৫৪
  2. ৪২
  3. ৪৮
  4. ৬০
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা
প্রশ্ন : দুটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত ?

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৬ : ১১
পূর্ব রাশি : ৯৯ = ৬ : ১১
পূর্ব রাশি/ ৯৯ = ৬/১১
পূর্বরাশি = (৬ × ৯৯)/১১
∴ পূর্বরাশি = ৫৪
১১.
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?
  1. ২০ দিন
  2. ২২ দিন
  3. ২৪ দিন
  4. ২৫ দিন
সঠিক উত্তর:
২৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?

সমাধান: 
মোট = ১০ + ২ = ১২ জন  

১০ জন লোকের খাবার আছে ৩০ দিনের
১ জন লোকের খাবার আছে ৩০ × ১০ দিনের
১২ জন লোকের খাবার আছে (৩০ × ১০)/১২ দিনের
= ২৫ দিনের
১২.
মহামুনি বিহার কোথায় অবস্থিত?
  1. ঢাকার মালিবাগে
  2. জামালপুরের দেওয়ানগঞ্জে
  3. চট্টগ্রামের রাউজানে
  4. দিনাজপুরের ফুলবাড়িতে
সঠিক উত্তর:
চট্টগ্রামের রাউজানে
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রামের রাউজানে
ব্যাখ্যা
মহামুনি বিহার:

- মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত।
- রাউজান উপজেলার ২০০ বছরের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মহামুনি বিহার।
- 'চাইঙ্গা ঠাকুর' নামের এক বৌদ্ধ ধর্মগুরু এই বিহারে ১৮০৫ মতান্তরে ১৮১৩ খ্রিষ্টাব্দে মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করেন।
- এ কারণে গৌতম বুদ্ধের নামে এ বিহারের নামকরণ করা হয় মহামুনি মন্দির।
- এই মন্দিরটির কারণে মহামুনি গ্রাম ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়।
- এ মন্দিরকে কেন্দ্র করে মং সার্কেল রাজা ১৮৪৩ খ্রিষ্টাব্দে মহামুনি মন্দির চত্বরে মেলার প্রবর্তন করেন, যা চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয়।

তথ্যসুত্র - দৈনিক সমকাল, ১৪ এপ্রিল ২০১৮ ।
১৩.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. কুড়িগ্রাম
  2. লালমনিরহাট
  3. নীলফামারী
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা
ছিটমহল:

- লালমনিরহাট জেলায় দহগ্রাম ছিটমহলটি অবস্থিত।
- লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়।
- এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে।
- এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা।
- তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৪.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"
বাংলাদেশে ২০০৫-২০০৬ মৌসুমের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার কে পেয়েছেন?
  1. শাহরিয়ার নাফিস
  2. মোহাম্মদ আশরাফুল
  3. হাবিবুল বাশার
  4. মোহাম্মদ সুজন
অনির্ধারিত
ব্যাখ্যা
বর্ষসেরা খেলোয়ার:

- বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে কুল-বিএসপিএ ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ক্রিকেটার লিটন দাস।
- বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।
- ২০২২ সালের পুরস্কারপ্রাপ্তরা -

• বর্ষসেরা ক্রীড়াবিদ
- লিটন দাস (ক্রিকেট)।
- পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)।
- বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস।
- বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি।
- বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)।
- বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন।

তথ্যসূত্র - দেশ রূপান্তর, ২৮ মে ২০২৩।
১৫.
বিদ্যুৎশক্তির বাণিজ্যিক একক কী?
  1. ওয়াট
  2. ওয়াট-ঘণ্টা
  3. জুল
  4. কিলোওয়াট-ঘণ্টা
সঠিক উত্তর:
কিলোওয়াট-ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
কিলোওয়াট-ঘণ্টা
ব্যাখ্যা
- বিদুৎশক্তির বাণিজ্যিক একক- কিলোওয়াট-ঘন্টা। 
- সাধারণত বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক হিসাবের জন্য কিলোয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়। 
- এক কিলোয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোয়াট-ঘন্টা বলে। 
- কোন পরিবাহীর  দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা। 

উৎস: পদার্থবিজ্ঞান-১ম পত্র (বোর্ড বই), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৬.
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
  1. অ্যালুমিনিয়াম
  2. তামা
  3. দস্তা
  4. সীসা
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%)। 

 ভূত্বক: 
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। 
- ভূত্বকের পুরুত্ব খুবই কম। 
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন। 
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%, 
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%, 
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%, 
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%, 
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%, 
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%, 
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং 
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%। 

উৎস:
ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
১৭.
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর -
  1. অক্সিজেন
  2. নাইট্রোজেন
  3. হাইড্রোজেন
  4. কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
- মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন (N)। 
- মাটিতে নাইট্রোজেন (N) এর পরিমাণ বৃদ্ধি হয় রাইজোবিয়াম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। 
- মাটিতে নাইটোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড সহ ইত্যাদি বায়ুবীয় পদার্থ উপস্থিত থাকে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ নরক - মানুষেতে সুরাসুর।’
- পঙক্তিটির রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. বেগম সুফিয়া কামাল
  3. কালিদাস রায়
  4. শেখ ফজলল করিম
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
উত্তর
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
ব্যাখ্যা
• কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ নরক - মানুষেতে সুরাসুর!- পঙ্‌ক্তিটির রচয়িতা - শেখ ফজলল করিম। 
- বাঙালি মুসলমানের ভাষা নিয়ে সঙ্কটের সময় 'বাসনা' পত্রিকা বাংলা ভাষার স্বপক্ষে দাঁড়িয়েছিল।
- হিন্দু-মুসলমান মিলনাকাঙ্ক্ষা ছিল এ পত্রিকার প্রধান লক্ষ্য।
- হিন্দু-মুসলমান সঙ্কটের সময় শেখ ফজলল করিম রচনা করেন:

স্বর্গ ও নরক
শেখ ফজলল করিম
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? 
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! 
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, 
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। 
প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, 
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

শেখ ফজলল করিম:
- তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক।
- তিনি হযরত মুহম্মদ (স) এর চারিত্র্য-মাহাত্ম্য ও ধর্মজীবন অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য।
- সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে।
- তাঁর মৃত্যু ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- ভগ্নবীণা,
- ভক্তি পুষ্পাঞ্জলি,
- গাঁথা,
- প্রেমের স্মৃতি,
- পথ ও পাথেয়,
- উচ্ছ্বাস।

তাঁর রচিত উপন্যাস:
- লায়লী মজনু,
- হারুন-অর-রশিদ।

উৎস: বাংলাপিডিয়া; 'স্বর্গ ও নরক' কবিতা, শেখ ফজলল করিম।
১৯.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
  1. সেলিম আল দীন
  2. মামুনুর রশীদ
  3. আবদুল্লাহ আল মামুন
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা - সৈয়দ শামসুল হক

পায়ের আওয়াজ পাওয়া যায়:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

 • সৈয়দ শামসুল হক: 
- তিনি ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর, কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক ছিলেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬), আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৯), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩), একুশে পদক (১৯৮৪) ইত্যাদি পুরস্কার লাভ করেন।
- তিনি ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরলদীনের সারাজীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
সকলকে মরতে হবে’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে দ্বিতীয়া
  2. কর্মকারকে দ্বিতীয়া
  3. করণ কারকে দ্বিতীয়া
  4. অপাদান কারকে দ্বিতীয়া
সঠিক উত্তর:
কর্তৃকারকে দ্বিতীয়া
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারকে দ্বিতীয়া
ব্যাখ্যা
বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা ৩ রকম হতে পারে।
যেমন-
১. কর্মবাচ্যের কর্তা (পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে),
২. ভাববাচ্যের কর্তা (আমার যাওয়া হবে না) এবং
৩. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (কলমটা লেখে ভালো)।

ভাববাচ্যের বৈশিষ্ট্য:
- ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন - আমার খাওয়া হলো না। (কর্তায় ষষ্ঠী)

'সকলকে মরতে হবে' - এই বাক্যে সকলকে হচ্ছে ভাববাচ্যের কর্তা।
এবং এর সাথে ২য়া বিভক্তি (কে) যুক্ত হয়েছে।

সুতরাং, 
'সকলকে মরতে হবে' বাক্যে 'সকলকে' - কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
কোন বানানটি শুদ্ধ?
  1. উন্মিলন
  2. উন্মিলণ
  3. উন্মীলন
  4. উন্মীলণ
সঠিক উত্তর:
উন্মীলন
উত্তর
সঠিক উত্তর:
উন্মীলন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - উন্মীলন
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: বিকাশ, উন্মেষ, উদ্‌ঘাটন, উন্মোচন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২.
'He relieved me ____ anxiety.' বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. in
  2. from
  3. with
  4. to
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  from.
- Complete Sentence: 'He relieved me from anxiety.

• Anxiety অর্থ ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা। 
- দুশ্চিন্তা মুক্ত হওয়া বা কাউকে দুশ্চিন্তা থেকে মুক্ত করা বোঝাতে relieved এর পর preposition হিসাবে from বসে। 
২৩.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. He is not on the committee
  2. He is not in the committee
  3. He is not with the committee
  4. He is not at the committee
সঠিক উত্তর:
He is not on the committee
উত্তর
সঠিক উত্তর:
He is not on the committee
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He is not on the committee - বাক্যটি সঠিক। 
- কারন - কেউ কোন ধরনের বা কিছুর সদস্য বুঝাতে on বসে।
- যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

• On এর ব্যবহার:
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
যেমন- Put the book on the table.

২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
যেমন- I went to meet him on last Monday.

৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
যেমন- I was born on 21 July in 1990.

৪. সদস্য বুঝাতে on বসে।
যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

৫. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে।
যেমন- This is a book on pregnancy.
২৪.
কোনটি Collective Noun?
  1. Books
  2. Girl
  3. Library
  4. Soldiers
সঠিক উত্তর:
Library
উত্তর
সঠিক উত্তর:
Library
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Library হচ্ছে collective noun. 

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

অন্য অপশন গুলোর মধ্যে - 
Girl, Books এবং Soldiers হচ্ছে common noun.
২৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. Colaboration
  2. Colaboretion
  3. Collaboration
  4. Collaboretion
সঠিক উত্তর:
Collaboration
উত্তর
সঠিক উত্তর:
Collaboration
ব্যাখ্যা
• Collaboration (noun):
English Meaning: The action of working with someone to produce something.
Bangla Meaning: সহযোগিতা। 

- Synonyms: Partnership, Cooperation, Relationship, Association, Connection etc. 
- Antonyms: Dissolution, Noncooperation, Breakup, etc. 

Source: Merriam Webster Dictionary, Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৬.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫ হলে এর বাহুর সংখ্যা হবে -
  1. ১০
  2. ১২
  3. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা হবে -

সমাধানঃ
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫°

বাহুর সংখ্যা = ৩৬০/৪৫ = ৮টি
২৭.
a - b = 3 হলে a3 - b3 - 9ab = কত?
  1. 23
  2. 27
  3. 30
  4. 33
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3 হলে  ‍a3 - b3 -  9ab = কত ?

সমাধান: 
 a - b = 3

প্রদত্ত রাশি 
= a3 - b3 - 9ab 
= (a - b)3 + 3ab(a - b)  - 9ab
= 33 + 3ab × 3 - 9ab
= 27 + 9ab - 9ab 
= 27
২৮.
পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ২৫ বছরে হলে পিতার বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩১ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
সঠিক উত্তর:
৩১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত ?

সমাধান: 
ধরি,
পিতা ও দুই পুত্রের গড় বয়স =  x বছর
∴পিতা ও দুই পুত্রের মােট বয়স (x × ৩) = ৩x বছর

প্রশ্নমতে,
মাতা ও দুই পুত্রের বয়সের গড় (x - ২) বছর
∴মাতা ও দুই পুত্রের মােট বয়স = ৩(x - ২) বছর
= ৩x - ৬ বছর

যেহেতু মাতার বয়স = ২৫ বছর

∴দুই পুত্রের মােট বয়স = (৩x - ৬ - ২৫) বছর
= (৩x - ৩১) বছর

∴ পিতার বয়স = (৩x  - ৩x + ৩১) =৩১ বছর
২৯.
স্কুলের কোনো ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দুটিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দুটিই খেলে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের কোনো ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দুটিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দুটিই খেলে ?

সমাধান: 
ফুটবল খেলে n(B) = ১৩ জন 
ক্রিকেট খেলেn(C) = ১০ জন 
ফুটবল অথবা ক্রিকেট খেলে n(B ∪ C) = ২০ জন 
ফুটবল ও ক্রিকেট উভয় খেলে n(B ∩ C)  =?

আমরা জানি 
n(B ∪ C) = n(B) +  n(C) -  n(B ∩ C)
২০ = ১৩ + ১০ - n(B ∩ C)
n(B ∩ C) = ২৩ - ২০ 
n(B ∩ C) = ৩ জন 
৩০.
তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়?
  1. ১৯৮৬ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা

- তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম ১৯৯৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।

• তত্ত্বাবধায়ক সরকার:
- ১৯৯৬ সালের ২৭ মার্চ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়।
- ১৯৯৬ সালের ৩০ মার্চ বিচারপতি হাবিবুর রহমান কে প্রধান উপদেষ্টা করে সাংবিধানিকভাবে স্বীকৃত প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
- তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম ১৯৯৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অনুষ্ঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

উল্লেখ্য,
- ২৭ মার্চ, ১৯৯৬ সালে ১৩তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল।
- ৩০ জুন, ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বাতিল করা হয়।

উৎস:- আইন মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া ও বাংলাদেশের সংবিধান।

৩১.
বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?
  1. বায়ুচাপ বেড়ে যায়
  2. বায়ুচাপ কমে যায়
  3. বায়ুচাপ স্থির থাকে
  4. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে
সঠিক উত্তর:
বায়ুচাপ কমে যায়
উত্তর
সঠিক উত্তর:
বায়ুচাপ কমে যায়
ব্যাখ্যা
- বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়। 
- বায়ুতে তাপমাত্রা বাড়লে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। 
- কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয়বাষ্পের প্রকৃত পরিমাপকে তুল্য আর্দ্রতা বলে। 
- তুল্য আর্দ্রতার সাথে শিশিরাঙ্কের সম্পর্ক রয়েছে। 
- যে তাপমাত্রার বায়ু জলীয়বাষ্পে সম্পৃক্ত হয় তা শিশিরাঙ্ক নামে পরিচিত। 
- অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা ঐ বায়ুতে সম্পৃক্ত করতে হলে যে তাপমাত্রা পর্যন্ত শীতল করা প্রয়োজন সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। 

উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"
২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ব্রাজিল
  4. ইতালি
অনির্ধারিত
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩৩.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
  1. কালো
  2. সাদা
  3. বেগুনি
  4. হলুদ
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা
- সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম। 
- কারণ সাদা রঙের বস্তু তার উপর আপতিত প্রায় সমস্ত আলো বা তাপ বিকিরণ করে। 
- অপরদিকে কালো রঙের বস্তু বা কাপড়ের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। 
- কালো রঙের বস্তু বা কাপড় তাপ বিকিরণ করতে পারে না। অধিকাংশ তাপই শোষিত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
ব্রোঞ্জ হলো -
  1. তামা ও লোহার সংকর
  2. টিন ও দস্তার সংকর
  3. তামা ও টিনের সংকর
  4. লোহা ও দস্তার সংকর
সঠিক উত্তর:
তামা ও টিনের সংকর
উত্তর
সঠিক উত্তর:
তামা ও টিনের সংকর
ব্যাখ্যা
- সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলাে তামা ও টিন। 
- ২৫-১০% টিন ও ৭৫-৯০% কপার এর সমন্বয়ে এই সংকর ধাতুটি তৈরি। 
- ব্রোঞ্জ ধাতু কাঁসা নামেও বহুল পরিচিত। 
- সংকর ধাতু হলো একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৫.
সিস্টোলিক চাপ বলতে বোঝায়-
  1. হৃৎপিণ্ডের সংকোচন চাপ
  2. হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
  3. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
  4. এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
উত্তর
সঠিক উত্তর:
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
ব্যাখ্যা
রক্ত সঞ্চালন: 
- সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিন্ডের সংকোচন চাপ। 
- হৃদপিন্ডের প্রসারনকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচন কে বলা হয় সিস্টোল। 
- হৃদপিণ্ড অনবরত সংকোচন-প্রসারনের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে। 
- হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে। আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিন্ডে ফিরে আসে। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।